চৌধুরী বাড়ির বউ - পর্ব ৬
লেখিকা: মাহিয়া মাহি
মাহি ডায়েরিটা নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসলো।
গাড়িতে আসার সময় পুরা রাস্তা মাহি কোনো কথা বলে নাই। শুধু ডায়েরিটার দিকে তাকায়া ছিলো।
নিশাতের ডায়েরি তার রুমে কেন ছিলো? নিশাত কি তারে আগে থেকে চিনতো? মাহির মাথায় শুধু এই একটাই প্রশ্ন ঘুরতেছে।
বাড়িতে এসে হাসান মাহিকে রুমে নামায়া দিলো।
মাহি বললো, "আপনি কোথায় যাইতেছেন?"
হাসান বললো, "আমার একটু কাজ আছে। তুমি ফ্রেশ হয়ে নাও। আমি একটু পরেই চলে আসবো।"
মাহি বললো, "আচ্ছা, তাড়াতাড়ি আসবেন।"
হাসান মাহির কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গেল।
মাহি রুমে এসে ফ্রেশ হয়ে বসলো। ডায়েরিটার কথা ভাবতেছে। পড়বে কি পড়বে না, বুঝতেছে না। মনে হইতেছে, এই ডায়েরির ভেতরে এমন কিছু আছে, যা জানলে তার জীবনটা বদলে যাবে।
এদিকে হাসানের গাড়ি শহর ছেড়ে একটা পুরাতন, অন্ধকার গোডাউনের সামনে গিয়ে থামলো।
চারদিকে অন্ধকার। কেউ নাই। শুধু একটা লাইট জ্বলতেছে।
হাসান গাড়ি থেকে নামলো। কালো পোশাক পরা। মুখে মাস্ক। তার চেহারা বোঝা যাইতেছে না।
গোডাউনের ভেতরে ঢুকতেই দেখা গেল, একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হইছে। ছেলেটার মুখ শুকায়া গেছে। শরীরে মারের দাগ। চোখ বন্ধ। জ্ঞান নাই।
হাসান তার গার্ডকে বললো, "ওর জ্ঞান ফিরাও।"
গার্ড পানি ছিটায়া ছেলেটার জ্ঞান ফিরাইলো।
ছেলেটা চোখ খুলেই ছটফট করতে শুরু করলো। বাঁচার জন্য চিৎকার করতেছে। "আমারে ছেড়ে দেন। আমি কিছু করি নাই। আমারে ছেড়ে দেন।"
হাসান একটা চেয়ারে বসে আছে। পায়ের উপর পা তুলে। চোখে রাগ।
সে বারবার বিরবির করে বলতেছে, "ও আমার মাহির দিকে তাকাইছে। ও আমার মাহির দিকে তাকাইছে।"
ছেলেটা বারবার বলতেছে, "ভাই, আমারে ছেড়ে দেন। আমি কিছু করি নাই। আমি ভুল করছি। আর করবো না।"
হাসান চেয়ার থেকে উঠে ছেলেটার সামনে গেল। ছেলেটার চুল ধরে মাথাটা উঁচু করলো।
"তুই আমার মাহির দিকে নজর দিছস। যাকে আমি কারো নজরে পড়তে দেই নাই, তার দিকে তুই নজর দিছস। তোর চোখ আমি তুলে ফেলবো। তোরে কে সাহস দিছে, আমার জানের দিকে তাকাইতে?"
ছেলেটা কাঁদতে কাঁদতে বললো, "ভাই, আমি আর তাকাবো না। আমারে মাফ করে দেন।"
হাসান ছেলেটাকে ছেড়ে দিলো। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুকটা ধুপধাপ করতেছে। মাহির কথা মনে পড়তেই তার রাগ আরো বাড়তেছে।
তারপর একজন গার্ডকে ডেকে বললো, "ওরে এভাবেই বেঁধে রাখবি। পানি ছাড়া আর কিছু দিবি না। আমি না বলা পর্যন্ত কেউ ওরে ছাড়বি না।"
বলেই হাসান বের হয়ে গেল।
গাড়ির সামনে এসে অনেকক্ষণ আকাশের দিকে তাকায়া রইলো।
মনে মনে বললো, "মাহি, তুমি শুধু আমার। তোমার দিকে কেউ তাকাইলে আমি তারে ছাড়বো না। তোমারে রক্ষা করার জন্য আমি সব করতে পারবো।"
তারপর গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিলো।
এদিকে মাহি নিজের রুমে বসে আছে। ফ্রেশ হয়ে শাড়ি পরছে। চুল খোলা।
ডায়েরিটার কথা ভাবতেছে। খুলবে কি খুলবে না।
এমন সময় দরজা খোলার শব্দ হইলো।
মাহি তাকায়া দেখে হাসান দাঁড়ায়া আছে।
তার চোখ মুখ কেমন লাল হয়ে আছে। চুল এলোমেলো। শ্বাস ভারি।
মাহি দৌড়ে হাসানের সামনে গেল। "কী হইছে আপনার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ করছে? কী হইছে আমারে বলেন।"
হাসান কোনো কিছু না বলে, মাহির কাছে এসে মাহিকে জড়ায়া ধরলো। দরজা বন্ধ করে দিলো।
মাহি বললো, "হাসান, কী হইছে? আপনি কাঁপতেছেন কেন?"
হাসান বললো, "কিছু হয় নাই। তুমি শুধু আমারে একটু ধরে থাকো।"
বলেই হাসান মাহির শাড়ির আঁচলটা সরায়া কোমরে হাত দিলো। মাহিকে নিজের সাথে মিশায়া নিলো।
মাহি কেঁপে উঠলো। "হাসান..."
হাসান কোনো কথা না বলে, কোনো অনুমতি ছাড়াই মাহির ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো।
প্রথমে চুমুটা হালকা ছিলো। আস্তে আস্তে চুমুটা আরো গাঢ় হইলো।
মাহি হাসানের শার্ট খামচে ধরলো। হাসানের বুকের ধুকপুকানি শুনতেছে।
হাসান মাহিকে ছাড়তেছে না। মনে হইতেছে, অনেকদিন পর নিজের শান্তি খুঁজে পাইছে।
১০ মিনিট পর হাসান মাহিকে ছেড়ে দিলো।
মাহি জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ঠোঁট কাঁপতেছে। মুখ লাল হয়ে গেছে।
মাহি বললো, "হাসান, আপনি আজকে এমন করতেছেন কেন? কী হইছে?"
হাসান মাহির কপালে কপাল ঠেকায়া বললো, "মাহি, তুমি জানো না, তোমারে ছাড়া আমার কতো কষ্ট হয়। তোমার দিকে কেউ তাকাইলে আমার বুক জ্বলে। তুমি শুধু আমার। শুধু আমার।"
মাহি বললো, "আমি তো আপনারই। আমি কোথাও যাবো না।"
হাসান মাহিকে আবার বুকে টেনে নিলো। "কথা দাও, তুমি আমারে কখনো ছেড়ে যাইবা না।"
মাহি বললো, "কথা দিলাম। আমি আপনাকে কখনো ছেড়ে যাবো না।"
হাসান একটু শান্ত হইলো। মাহির চুলে হাত বুলাইতে লাগলো।
মাহি বললো, "এখন বলেন, কোথায় গেছিলেন?"
হাসান বললো, "কাজে গেছিলাম। একটা ছেলে তোমারে বিরক্ত করতেছিলো। আমি তারে একটু বুঝায়া আসলাম।"
মাহি ভয়ে বললো, "কে? রিফাত?"
হাসান বললো, "তুমি এসব নিয়ে ভাইবো না। আমি থাকতে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবো না।"
মাহি হাসানের বুকে মাথা রাখলো।
"আপনি এমন করে ভালোবাসলে আমি কোথায় যাবো?"
হাসান মাহির কপালে আবার একটা চুমু দিলো। "তুমি কোথাও যাইবা না। তুমি এই বাড়িতেই থাকবা। আমার বুকের ভেতরে থাকবা।"
মাহি হাসলো।
কিন্তু মাহির চোখ গেল টেবিলের উপর রাখা ডায়েরিটার দিকে।
ডায়েরিটা এখনো বন্ধ।
মাহি মনে মনে বললো, "হাসান ঘুমাইলে আমি ডায়েরিটা পড়বো। এই ডায়েরিতে কী আছে, আমারে জানতেই হবে।"
চলবে...
