তোমার মেজর সাহেব আসছে গো।'
চাচী শাশুড়ির কথা শুনে অহনা বিস্ময়ে হতবাক হতে ভুলে গেল। ছয়টা মাস, প্রতিটা রাত যে মানুষটার ছবি বুকের ভেতর আগলে কাটিয়েছে, সে আজ ফিরছে! দুই তলা বাড়ির উঠোনে তখন সাজ সাজ রব। বড় জা রান্নাঘরে হাঁকডাক করছেন, দাদি শাশুড়ি তসবিহ হাতে বারান্দায় বসে মোনাজাত করছেন নাতির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য।
অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। লাল একটা শাড়ি, হাতভর্তি চুড়ি আর চুল গুলো খোপা করে তাতে গাজরা পেচানো। এসব তো সে নিজে পরেনি, চাচী শাশুড়ি জোর করে পরিয়ে দিয়েছেন।
—' বউমা, আজ তো আমার ছেলে আসতাছে, একটু সাজবা না?'
কথাটা শুনে অহনার গাল দুটো লাল হয়ে উঠেছিল। বিয়ের কথা মনে পড়তেই অহনার ঠোঁটে আপনাআপনি একটা হাসি ফুটে উঠল। পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়ে ছিল সেটা। প্রথমবার আরিয়ানকে দেখেছিল বিয়ের দিনই, গায়ে হলুদের অনুষ্ঠানে। সুদর্শন, লম্বা, সুঠাম শরীর, গম্ভীর মুখ। প্রথম দেখায় মানুষটাকে বড্ড কঠিন মনে হয়েছিল। কিন্তু বাসর রাতে যখন আরিয়ান আলতো হাতে তার ঘোমটা সরিয়ে বলেছিল,
আরিয়ান: 'ভয় পাওয়ার কিছু নেই। আজ থেকে তোমার সব ভয়, সব দায়িত্ব আমার। তোমাকে কখনো এমন কিছুতে বাধ্য করব না, যেটাতে তুমি স্বস্তি পাও না। আগে বন্ধু হই, তারপর না হয় বাকিটা সময়ের ওপর ছেড়ে দেব।'
তখনই অহনার বুকের ভেতর প্রলয়ঙ্কারী ঝড় উঠেছিল। সেই রাতে ওরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছিল। স্বামী তার বলেছিল সেনাবাহিনীর জীবনের গল্প আর অহনা শুনেছিল মুগ্ধ হয়ে। মাঝরাতে যখন অহনার চোখে ঘুম নেমে আসছিল, তখন লোকটা পরম যত্নে আগলে নিয়েছিল তাকে। অষ্টাদশী কন্যার ভয়ের বদলে এত নিশ্চিন্ত ঘুম হয়েছিল!
কিন্তু বিয়ের দ্বিতীয় দিন সকালেই তলব এলো আরিয়ানকে যেতে হবে। অহনা তখনো ঠিকমতো মানুষটাকে বুঝেই উঠতে পারেনি, তার আগেই বিদায়ের পালা এসে গেল।
যাওয়ার আগমুহূর্তে আরিয়ান হঠাৎ কাছে এসে কপালে একটা চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলেছিল,
আরিয়ান: 'অপেক্ষা করবে। আমি এসে সব পুষিয়ে দেবো।'
তারপর ছয়টা মাস। চিঠি আসত মাঝে মাঝে, ফোনে কথা হতো মাঝেমধ্যে, নেটওয়ার্কের সমস্যায় অনেক সময় কথাই হতো না সপ্তাহখানেক। প্রতিটা রাতে অহনা আরিয়ানের নিরাপত্তা কামনা করত। শাশুড়ি মা, চাচী শাশুড়ি, ছোট দেবর-সবাই মিলে এই বিশাল যৌথ পরিবারে অহনাকে আগলে রেখেছিলেন যেন একাকীত্ব তাকে গ্রাস করতে না পারে।
প্রতি সন্ধ্যায় উঠোনে সবাই মিলে বসে গল্প, দাদি শাশুড়ির মুখে পুরনো দিনের গল্প, বাচ্চাদের হইচই। এই কোলাহলের মধ্যেও অহনার মন পড়ে থাকত এক অচেনা-চেনা মানুষের কাছে।
আজ সেই মানুষটা ফিরছে। গাড়ির শব্দ শুনে অহনার বুকটা ধক করে উঠল। জানালা দিয়ে দেখল, আর্মির পোশাকে লম্বা একটা অবয়ব গাড়ি থেকে নামছে। চুলগুলো আরেকটু ছোট করে কাটা, মুখটা রোদে পোড়া তামাটে হয়ে গেছে কিছুটা, কিন্তু চোখ দুটো ঠিক আগের মতোই—গভীর।
উঠোনে পা রাখতেই আরিয়ানের চোখ খুঁজে নিল অহনাকে। সবার পেছনে নিজেকে আড়াল করে রেখেছে মেয়েটা। মায়ের সাথে কুশল বিনিময় শেষ করে, ভাইবোনদের আদর করে, দাদির পায়ে সালাম করে আরিয়ান এগিয়ে এল অহনার দিকে। এত মানুষের ভিড়ে সরাসরি কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে এমনভাবে তাকাল যে অহনার কানের লতি পর্যন্ত গরম হয়ে উঠল।
রাতে সবার খাওয়াদাওয়া, হাসি-ঠাট্টা শেষে যখন ঘরে ঢুকল আরিয়ান, অহনা তখন জানালার পাশে দাঁড়িয়ে। দরজা বন্ধ করে আরিয়ান পেছন থেকে জড়িয়ে ধরল অহনাকে।
আরিয়ান: 'মিস করেছি।'
গলার স্বরে এত আকুলতা ছিল যে অহনার চোখে জল এসে গেল।
অহনা: 'ঘুম কেড়ে নিয়ে চলে গেলেন। ফিরলেন ছ'মাস পর?'
আরিয়ান অহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করল। অতঃপর কপালে, চোখের পাতায়, গালে একে একে চুমু এঁকে দিল। অহনা লজ্জায় চোখ বুজে ফেলল, আর আরিয়ান মৃদু হেসে বলল,
আরিয়ান: 'এখনো এত লজ্জা পাও? ছয় মাস আগে বিয়ে হয়েছে আমাদের।'
অহনা ঠোঁট ফুলিয়ে বলল,
অহনা: 'আপনি তো ছয় মাসের মধ্যে পাঁচ মাস আটাশ দিনই আমার সামনে ছিলেন না, অভ্যাস হয়নি এখনো।'
আরিয়ান হো হো করে হেসে উঠল। সেই হাসিতে অহনার মন ভালো হয়ে গেল।
আরিয়ান: 'তাহলে চলো, আজ থেকে অভ্যাস করা শুরু করি?'
বলেই অহনাকে কোলে তুলে নিল আচমকা। অহনা চমকে আরিয়ানের গলা জড়িয়ে ধরল।
অহনা: 'কী করছেন! নামান!'
আরিয়ান দুষ্টুমি করে বলল,
আরিয়ান: 'না। বলেছিলাম, ফিরলে সব পুষিয়ে দেবো। এতদিনের অপেক্ষার পাওনা তো আদায় করতে হবে?'
অহনা খিলখিল করে হেসে উঠলো। বাইরে বিশাল যৌথ পরিবারের কোলাহল থেমে এসেছে ততক্ষণে, শুধু এই ঘরে বেজে চলেছে দুটো হৃদয়ের কথোপকথন যা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। রাত গভীর থেকে গভীর হলো। জানালার বাইরে তখন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সারা উঠোন, দূরে কোথাও ঝিঁঝির ডাক। একজন প্রতীক্ষারত স্ত্রী-তার মেজরকে পেয়ে আজ বুঝি পূর্ণ! অবশেষে খুঁজে পেল তাদের হারানো সময়টুকু।
ভোরের দিকে চোখে ঘুম ধরা দিতেই আরিয়ানের বুকে মুখ গুঁজে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল,
অহনা: 'আমার মেজর সাহেব।'
-সমাপ্ত-
