ণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_০1
আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছ ক্লাস টেন এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে?"
ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল,
"আমাকে কেন এসব বলছ? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর একমাস পর এসএসসি এক্সাম। এরপর কলেজে উঠে যাবে। চিন্তা কর না।"
ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। ২৭ বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি। কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে? ভাবতেই পারছে না। অসম্ভব।ডান হাতের দু'আঙুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজী চুলগুলো কপাল ছুঁইয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত গুটানো হাতা। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে বাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো। তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র।
হঠাৎ-ই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে,
"আহই থিংক, তোমার আর বাবার ব্রেইন ড্যামেজ হয়েছে। তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছ। রেডি হয়ে থেকো। আমি তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাব। ওকে?"
ইরফান নেওয়াজ এর মা রুমা নেওয়াজ ছেলের কথায় তদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে? অতঃপর রেগে বলল,ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল,
"কি বলছ, বুঝে বলছ?"
ইরফান নিজেও হতভম্ব হয়ে গেছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফান এর বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে,
"তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বউমাকে নিয়ে রওয়ানা হব ইনশাআল্লাহ।"
ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। দুদিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপুুর বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়। তবে এবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখত না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল,"বাবা, তুমি কি জানো? তোমার ফ্রেন্ড এর মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছ?"
তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়। সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন,
"তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে।"ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ, ইরফান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে।
পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
"বাজারের দিকে যাব। তুই বাইক চালাবি?"
ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কুঁচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তন্দ্রা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ খুরড়ে পড়লে মান-ইজ্জত কিছু থাকত না। দাঁত কিড়মিড় করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে বেড়ে গেল।স্কুল থেকে এসএসসির এডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা-চটপটির দোকান চোখে পড়ল মাইরার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই।
যাক আজ তো সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা-চটপটি নিয়ে। পেট পুরে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মা ছাড়া আর কি-ই বা হবে! এসব ভাবনা আপাতত বাদ রাখল। ফুসকার দিকে তাকিয়ে জিভের জল চলে আসলো। কার্টুন এর মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করল। কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগাল।ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মাইরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়।
মাইরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমড়ে কত ব্যথা পেল। ইরফানের চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে জিজ্ঞেস করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না।
ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত।
মাইরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন? ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মাইরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। তাকে এগিয়ে আসা ছেলেটার...মাইরা কাঁদতে কাঁদতে চোখ-মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই। তাই বলে সে এতটাই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষা টা পর্যন্ত দিতে দিল না। তাকে বিদায় করিয়েই ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে, তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারল? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে?
ভাবনার মাঝেই মাইরার মা মাইরার ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলায়। মাইরা ফুঁপিয়ে ওঠে।
ভদ্রমহিলা মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন,
"আমি তোর মা। খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি, কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি, কেমন?""আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করিয়েছে, ভালো কথা। তবে এর সাথে সংসারটা আমি করতে পারব না। এটা মাথায় রেখ। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছ। এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার কর বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি।"
কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ।
রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে।
মাইরার মাথায় ঘোমটা টানা। মাথা নিচু। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগেই এমন তিক্ত বাক্য শুনে মাইরার ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল।
চলবে ইনশাআল্লাহ~~
