#পর্ব_৩
মুশফিকুর রহমান কোনো উত্তর দিতে পারলেন না। অপমান আর মানসিক যন্ত্রণায় থম মেরে বসে রইলেন তিনি। আখলিমা বেগম বুক ফুলিয়ে মেহেরোজের সামনে গিয়ে দাঁড়িয়ে বিষাক্ত কণ্ঠে বলে উঠলেন, "দেখ মাইয়া! ছোটবেলায় নিজের মা-টারে তো খাইছোস, তারপর থেকে তো আমরাই তোরে খাওয়াাইয়া-পড়াইয়া মানুষ করলাম। এখন তুই কী চাস, বল? তোর বাপের মান-সম্মান সব মাটিতে মিশে যাক? আর আমার ছোট মেয়েটার কথা একবার চিন্তা করছিস? ও তো তোরই বোন লাগে! মানুষ যখন শুনবে তুই নষ্টামি কইরা পাপের ফল লইয়া এই বাড়িতে আছোস, তখন কি আমরা ওরে ভালো জায়গায় বিয়ে দিতে পারমু, বল?"
মেহেরোজের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। অনবরত ঝরতে থাকা চোখের জল যেন এক নিমেষে শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিস্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে কোলের বাচ্চাটাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে রইল সে।
আখলিমা বেগম আবার ধমকে উঠলেন, "যা! এই বাচ্চাডারে যেখান থেকে আনছোস, এখনই ওইখানে রাইখা আয়!"
মেহেরোজের গলা বুজে আসছিল, সে কাঁপাকাঁপা গলায় মিনতি করে বলল, "মা... তুমিও তো একটা মা! তুমি মা হয়ে কীভাবে পারছ একটা দুধের বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে বলতে?"
কথাটা শুনতেই আখলিমা বেগম ফুঁসে উঠলেন, "তাইলে এখনই বাইর হ আমার বাসা থেকে! এই পাপের বোঝা নিয়ে আমার ঘরে তোর জায়গা নাই!"
ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর ঢুকল গ্রামের মোড়ল আর কয়েকজন মাতব্বর। পরিবেশ থমথমে হয়ে উঠল। মুশফিকুর রহমান ব্যস্ত হয়ে সবাইকে বসতে বলতে গেলেই মোড়ল কড়া গলায় গর্জে উঠলেন, "রাখো তোমার খাতিরদারি, মুশফিকুর! কী শুনছি এসব? তোমার মেয়ে নাকি শহর থেকে অবৈধ সন্তান নিয়ে ফিরেছে? দেখো, আমাদের এই গ্রামের একটা মান-সম্মান আছে। হয় তোমার মেয়েকে এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যেতে বলো, নয়তো তোমরা পুরো পরিবার এই গ্রাম থেকে বের হয়ে যাও!"
আখলিমা বেগম অমনি কেঁদে কাটার ভান করে বলে উঠলেন, "আরে মোড়ল মশাই! কী বলেন এসব? আমরা কেন গ্রাম ছাড়ব? নষ্টামি যখন মেহেরোজ করেছে, গ্রাম ছাড়লে ওই ছাড়বে! এই মেয়ে, মুখ গুঁজে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলিস না কেন?"
মেহেরোজ একবার কাঁপাকাঁপা চোখে নিজের বাবার দিকে তাকাল। মুশফিকুর রহমান অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, চোখের জল আড়াল করার চেষ্টা করছেন। মেহেরোজ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর এক বুক কষ্ট চেপে স্পষ্ট গলায় বলল, "আমি চলে যাচ্ছি... এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি। আর কোনোদিন ফিরব না এই গ্রামে।"
মেহেরোজের মুখে এ কথা শুনতেই মুশফিকুর রহমান শিউরে উঠলেন। আচ্ছন্ন ভাব কেটে যেতেই আর্তনাদ করে উঠলেন, "মা রে! কী বলছিস তুই? কোথায় যাবি? না মেহেরোজ, তুই কোথাও যাবি না!"
বলেই তিনি মেয়ের দিকে পা বাড়াতে চাইলেন। কিন্তু সাথে সাথে আখলিমা বেগম শক্ত করে তাঁর হাত চেপে ধরে আটকে দিলেন, "অরে যাইতে দাও! ও নিজের পাপের ফল একা ভোগ করবে, আমরা কেন ওর পাপের ফল ভোগ করব?"
মেহেরোজ আর একটা শব্দও বলল না। কোলের নিষ্পাপ শিশুটিকে বুকের সাথে মায়ায় জড়িয়ে ধরে মূল গেটের দিকে পা বাড়াল। দুই পা এগিয়ে গিয়ে আবার থমকে দাঁড়াল সে। শেষবারের মতো পেছনে ফিরে তাকাল তার বাবার মুখটার দিকে।
ওপাশে মুশফিকুর রহমান বুক চাপড়ে হাউমাউ করে কাঁদছেন, "মা রে... তুই যাস না মা! আমাকে একা ফেলে যাস না!"
মেহেরোজ নিজের মনকে শক্ত করল। আর কোনোদিকে না তাকিয়ে, এক বুক হাহাকার নিয়ে ওই বাড়ির চৌকাঠ পার হয়ে বেরিয়ে গেল অন্ধকারে। আর পেছনে, মেহেরোজের বাবা মাটির মেঝেতে হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে উঠলেন।
তারপর থেকে শুরু হয় মেহেরোজের জীবনের সবচেয়ে ভয়ংকর তিনটি দিন। কাছে টাকা নেই, পেটে দানাপানি নেই। টিউশনি করে জমানো নিজের সামান্য যা টাকা ছিল, তা দিয়ে সকালেই বাচ্চাটাকে দুধ কিনে খাইয়েছিল সে। এরপর আর এক কানাকড়িও নেই তার কাছে। বাচ্চাটাকে নিয়ে সে শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে। কোথাও একটু আশ্রয় মেলেনি। সমাজের প্রতিটা মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। আর সেই তিন দিনের ক্লান্তি, না খেয়ে থাকার যন্ত্রণা আর অপমানের বোঝা তাকে টেনে এনেছিল আজকের ওই আত্মহত্যার শেষ প্রান্তে...
বর্তমান
রাফায়েল খান রেজভি একটু শান্ত হয়ে বলল।
"এত রাতে একটা মেয়ে মানুষ একা এই নির্জন রাস্তায় কী করছো তুমি?"
মেহেরোজ মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় উত্তর দিল— "আমার... আমার যাওয়ার মতো কোনো জায়গায়ই নেই..."
রাফায়েল মেয়েটার কোলে থাকা শিশুটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল—
বর্তমান
রাফায়েল খান রেজভি একটু শান্ত হয়ে বলল।
"এত রাতে একটা মেয়ে মানুষ একা এই নির্জন রাস্তায় কী করছো তুমি?"
মেহেরোজ মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় উত্তর দিল— "আমার... আমার যাওয়ার মতো কোনো জায়গায়ই নেই..."
রাফায়েল মেয়েটার কোলে থাকা শিশুটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল—
চলবে,,,,,
