#পর্ব_১৮
#লেখিকা_সারিকা_রহমান
রাফায়েল আরও একটু ঝুঁকে এসে হুঙ্কার দিয়ে গর্জে উঠে বলল—"কুত্তার বাচ্চা! তুই না সহায়তার বাহানা দিয়ে মাঝরাতে বাচ্চা নিয়ে আমার গাড়ির নিচে মরতে এসেছিলে?! আর আমি তোর ওপর দয়া-माया করে আমার বাড়িতে আশ্রয় দিলাম! আর তুই... সেই আমার পেছনেই বাঁশ ঢুকিয়ে দিলি?! কেন করলি বল? নাকি আমার কোনো শত্রু তোকে মাস্টারপ্ল্যান করে আমার পেছনে পাঠিয়েছে? সত্যি কথা বল! নইলে তোকে আর তোর বাচ্চা—দুটোকেই আমি এই মুহূর্তেই জবাই করে ফেলবো!"
ফায়েলের হাতের নিদারুণ ও নির্মম চাপে মেহেরোজের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ার শক্তিটুকুও যেন হারিয়ে যাচ্ছিল। সে তার দুই হাতের নখ দিয়ে রাফায়েলের হাতের কজি খামচে ধরে বাঁচার শেষ চেষ্টা করতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না রাফায়েলের লোহার মতো শক্ত হাত এক চুলও নড়াতে পারল না। উল্টো গলায় তার চাপের মাত্রা আরও বাড়তে লাগল। মেহেরোজের শ্বাস পুরোপুরি আটকে গিয়ে চোখ দুটো প্রায় উল্টে যাওয়ার দশা!
ঠিক সেই মুহূর্তেই—বিছানার ওপর ঘুম ভেঙে কেঁদে উঠল ছোট্ট রুশান!বাচ্চার কান্নার শব্দে রাফায়েল প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হয়ে উঠল। সে মেহেরোজকে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল।
মেহেরোজ থুপ করে মেঝেতে আছড়ে পড়ে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিতে লাগল। গলা চেপে ধরে কাশি দিতে দিতে কাঁপতে কাঁপতে সে সামনের দিকে এগিয়ে এলো। তারপর থরথরে গিয়ে রাফায়েলের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল—
বি-বিশ্বাস করুন... আমাকে কেউ কোনো প্ল্যান করে পাঠায়নি! আর আমি আপনার এত বড় ক্ষতি করতে চাইনি... সত্যি বলছি! আপনার মা যখন আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কে, আর আপনার সাথে আমার সম্পর্ক কী—তখন আমি বুঝতে পারছিলাম না যে কী বলব! আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম... ভেবেছিলাম, আমি যদি বলি যে আপনাকে চিনি না বা আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখন আপনার মা যদি এই কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেন? তাহলে এত রাতে—এই ছোট দুধের বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? এমনিতেই তিন ধরে বাচ্চাটাকে ঠিকমতো খাবার পর্যন্ত দিতে পারি না... আমার মাথা কাজ করছিল না... ভয়ে দিশেহারা হয়ে কী বলতে কী বলে ফেলেছি! মুখ দিয়ে বেরিয়ে গেছে আমার। ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন...!"
মেহেরোজের পা জড়িয়ে ধরে কান্নার আকুতি দেখে রাফায়েলের মুখের ভাব বিন্দুমাত্র নরম হলো না। সে এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিয়ে আরও রাগী ও পৈশাচিক গলায় গর্জে উঠল—“আমার গায়ে হাত দিবি না! তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করার সাহস কীভাবে হয় তোর?! স্টপ দিস ড্রামা! তোদের মতো সস্তা মেয়েদের এই চোখের জল দেখে মন গলার লোক রাফায়েল খান রেজভি না গট ইট!"
ঠিক তখনই ঘরের দরজায় সশব্দে কড়া নাড়লেন মালিহা খান!বাইরে থেকে তিনি উগ্র কণ্ঠে চেঁচিয়ে উঠতে বললেন= "রাফায়েল! দরজা খোল বলছি! ভেতর থেকে এত চিৎকার-চেঁচামেচির আওয়াজ আসছে কেন? তুই ভেতরে কী করছিস, হ্যাঁ?! মেহেরোজ... মা, তুই ঠিক আছিস তো?!"
কথাটা বলতে বলতেই মালিহা খান দরজায় আরও জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন রাফায়েলে বিরক্ত ও ক্ষিপ্ত হয়ে হ্যাঁচকা টানে দরজার লক খুলে দিল।দরজা খুলতেই মালিহা খান এক সেকেন্ডও দেরি না করে রাফায়েলকে পাশ কাটিয়ে দ্রুত ঘরে ঢুকে পড়লেন। সরাসরি মেহেরোজের কাছে দৌড়ে গিয়ে আকুল কণ্ঠে বলে উঠলেন— "মা! তুই ঠিক আছিস তো, বল আমাকে! রাফায়েল কিছু বলেছে তোকে?!"
মেহেরোজ মুখে কিছু বলতে পারল না। কান্না সামলাতে না পেরে সে মালিহা খানকে শক্ত করে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল!
মালিহা খানের বুঝতে আর কিছুই বাকি রইল না। তিনি মেহেরোজের পিঠে হাত বুলিয়ে কোনো রকমে তাকে শান্ত করার চেষ্টা করলেন। তারপর মেহেরোজকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতেই—হঠাৎ ওনার চোখ পড়ল মেহেরোজের ফর্সা গলার দিকে!
সেখানে রাফায়েলের হাতের আঙুলের স্পষ্ট, রক্তবর্ণ কালচে দাগ হয়ে আছে!
দৃশ্যটা দেখে মালিহা খানের বুকটা কেঁপে উঠল। তিনি গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শক্ত পায়ে হেঁটে গিয়ে রাফায়েলের মুখোমুখি দাঁড়ালেন। রাফায়েলের রক্তচক্ষুর দিকে সরাসরি তাকিয়ে বরফশীতল ও কঠোর কণ্ঠে বললেন—
— "এই মুহূর্তে এই রুমের মধ্যে তুই যেটা করেছিস, তা..."
বরফশীতল ও কঠোর কণ্ঠে বললেন—
"এই মুহূর্তে এই রুমের মধ্যে তুই যেটা করেছিস, তা যেন ভবিষ্যতে আর কখনো না হয়! নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না, মনে রাখিস! আর এই রুম থেকে যেন আর একটাও টু শব্দ বাইরে না আসে... আশা করি আমি কী বলেছি তুই বুঝতে পেরেছিস!"
কথাটা শেষ করেই মালিহা খান ধীরপায়ে ঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন।
মা ধমকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে রাফায়েলের রাগ যেন আরও বহুগুণ বেড়ে গেল! সে রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলে উঠল— "এই মেয়ে, সর এখান থেকে! আমি ঘুমাবো! আর হ্যাঁ, আমার আশেপাশেই যেন তোদের দুটোকে না দেখি, বুঝলি?!"
মেহেরোজ ভয়ে ভয়ে মিনমিন করে বলল— "তা-তাহলে আমরা কোথায় মানব...?"
চলবে
