পর্ব—২
সে দ্রুত ব্যাগটা পাশে রেখে শিশুটাকে কোলে তুলে নিল। বিনা দ্বিধায় মায়ার টানে সে বাচ্চাটাকে বুকে তুলে নেয় শিশুটার কান্না আরও বেড়ে গেল মেহেরোজ অস্থির হয়ে তাকে বুকে জড়িয়ে ধরল চারপাশে তাকাল।
কেউ নেই মেহেরোজ কয়েকবার রাস্তার দিকে তাকাল কিন্তু কেউ নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন কেউ এল না শেষ পর্যন্ত মেহেরোজ শিশুটাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল কিন্তু সেই মায়াই তার কাল হয়ে দাঁড়ায়! সে ভাবলো বাচ্চাটাকে হোস্টেলে না নিয়ে গিয়ে বাসায় নিয়ে যাবে,, এটা ভেবেই গ্রামের বাড়িতে রওনা দিল,,,।
বাড়ির দরজায় সবেমাত্র পা রেখেছে মেহেরোজ, এমনি রান্নাঘর থেকে মেহেরোজের সৎমা আখলিমা বেগম হনহন করে বেরিয়ে এলেন। কোলজুড়ে এক নবজাতক শিশুকে দেখে তাঁর চোখ দুটো চড়কগাছে উঠল। মুহূর্তে পুরো ঘরে বজ্রপাতের মতো গর্জে উঠলেন তিনি...
এই মাইয়া! এই বাচ্চা কার, হ্যাঁ?"
হুট করে সৎমায়ের এমন হুংকারে মেহেরোজ থতমতো খেয়ে গেল। গলায় শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, "মা... আসলে... মানে..."
মেহেরোজের তোতলামি দেখে আখলিমা বেগমের মেজাজ আরও চড়ে গেল। চিৎকার করে উঠে বললেন, "কাঁপাকাঁপি বন্ধ কইরা সত্যি কথাটা বল! কই পাইছোস এই বাচ্চা? হোস্টেলে থাইকা এই সব নষ্টামি করছোস? ছিঃ ছিঃ! আমাদের মান-সম্মান এভাবে ধুলোর সাথে মিশায়ে দিলি হারামজাদী!"
মেহেরোজের চোখ দুটো নোনা জলে ভেসে গেল। মিনতি ভরা কণ্ঠে কেঁদে উঠে বলল, "মা, বিশ্বাস করো! এটা আমার সন্তান না। ওকে তো আমি কুড়িয়ে —"
কথা শেষ করার সুযোগটুকুও দিল না আখলিমা বেগম। মাঝপথেই কড়া সুরে বলে উঠলেন, "তো কার বাচ্চা শুনি? আকাশ থেকে কেউ ফালাইয়া গেছে, নাকি আমারে বোকা পাইছোস তুই?"
আখলিমা বেগমের চিৎকার-চেঁচামেচি শুনে মেহেরোজের বাবা মুশফিকুর রহমান পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বললেন, "আখলিমা! এভাবে চিৎকার করছ কেন? এটা বাড়ি, মাছের বাজার না! খেয়াল আছে?"
আখলিমা বেগম এবার রক্তবর্ণ চোখে মুশফিকুর রহমানের দিকে তাকালেন। চেঁচিয়ে উঠে বললেন, "আহা! আমি চিল্লাইলেই দোষ, তাই না? আর তোমার আদরের মাইয়া যে শহরে পইড়া থাইকা আকাম-কুকাম কইরা অবৈধ সন্তান বুকে লইয়া বাড়িতে উইঠা আসছে, এইগুলা সব ঠিক আছে? তা-ই না?"
কথাটা কানে লাগতেই মুশফিকুর রহমান আর নিজেকে সামলাতে পারলেন না। আখলিমা বলে, সজোরে চিৎকার করে হাত তুললেন আখলিমা বেগমকে মারার জন্য,
আখলিমা বেগম একচুলও পিছালেন না, বরং নিজের বুক চিতিয়ে টিপ্পনী কেটে বললেন, "হ্যাঁ হ্যাঁ! মারো! তুমি তো শুধু আমারেই মারতে পারো! আর নিজের মাইয়া যে এসব অবৈধ কাজ কইরা বেড়ায়, তারে তো কিছু বলতে পারো না। জিজ্ঞেস করো তোমার আদরের মাইয়াকে—কোন পাপের ফল বুকে লইয়া আজ এই বাড়িতে ঢুকেছে!"
মুশফিকুর রহমান ধীর পায়ে মেয়ের দিকে এগিয়ে এলেন। স্নেহের হাতটি মেয়ের মাথায় রেখে আকুল কণ্ঠে শুধালেন, "মা রে... সত্যি করে বল তো, এই বাচ্চাটা কার? কোথায় পেয়েছিস ওকে?"
মেহেরোজের গলা কান্নায় বুজে আসছিল। কাঁপাকাঁপা গলায় বাপের দিকে তাকিয়ে বলল, "বাবা... সত্যি বলছি! আজ টিউশনি শেষ করে হোস্টেলে ফেরার পথে রাস্তার ধারের একটা ডাস্টবিনে এই বাচ্চাটাকে কান্নাকাটি করতে দেখি। আমি ওকে কুড়িয়ে এনেছি বাবা... বিশ্বাস করো, এ আমার সন্তান না!" কথাগুলো বলেই মেহেরোজ ডুকরে কেঁদে উঠল। কিন্তু তার কান্না কারও মন গলাতে পারল না।
তক্ষুণি আখলিমা বেগম আবারও আগুনের মতো ফুঁসে উঠলেন, "ঢং দেইখাস না আর! নিজের পাপ ঢাকতে এখন বানোয়াট গল্প সাজাচ্ছিস? বের হ! নিজের এই পাপের ফল লইয়া এখনই আমার ঘর থাইকা বের হয়ে যা!"
মুশফিকুর রহমান আর সহ্য করতে না পেরে গর্জে উঠলেন, "আখলিমা, চুপ থাকো বলছি! আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুমি মাঝখান থেকে কেন বিষ ঢালছ?"
কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আখলিমা খানের চিৎকার আর বাড়ির ভেতরের গোলমাল শুনে উঠানে প্রতিবেশীরা জড়ো হতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল কুরুচিপূর্ণ সব আলোচনা। চারপাশ থেকে বিষাক্ত কথা ভেসে আসতে লাগল—সবার মনে একটাই কুৎসিত সন্দেহ, এটি মেহেরোজের কুড়িয়ে পাওয়া বাচ্চা নয়, বরং শহরে গিয়ে নষ্টামি করে বানিয়ে আনা তার নিজেরই অবৈধ সন্তান! সমাজের শত শত নোংরা আঙুল একযোগে উঠে এলো এক নিষ্পাপ তরুণীর চরিত্রের দিকে
এমন অপমান আর সমাজ-সংসারের অপবাদে মুশফিকুর রহমান মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়লেন। তাঁর চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে এলো। সুযোগ বুঝে আখলিমা বেগম তাঁর পাশে গিয়ে নিচু স্বরে বিষ ঢালতে লাগলেন, "দেখলে তো? তোমার আদরের মাইয়া যে কামডা করছে, এরে এখন এই বাড়িতে রাখলে গ্রাম ছাড়া হইতে হইবো আমাগো! আমাদেরও তো একটা উঠতি মেয়ে আছে, তার ভবিষ্যতের কথা একবার চিন্তা করো! ওই মাইয়ারে সোজা বইলা দাও—বাচ্চাটারে যেখান থাইকা তুলিয়া আনছে, অহনই যেন ওইখানে গিয়া দিয়া আসে! আর তা না পারলে এই বাড়ি থাইকা যেন চিরদিনের জন্য দূর হইয়া যায়!"
চলবে,,,,,,,
