পর্ব ১
রাতের নিস্তব্ধতা ভেঙে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে চারপাশে অন্ধকার। রাস্তার দু'পাশে সারি সারি গাছ। মাঝেমধ্যে বাতাসে পাতাগুলো নড়ে উঠছে। আর সেই নির্জন রাস্তাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে,, মেয়েটার পরনে সাদামাটা সালোয়ার কামিজ এলোমেলো চুলগুলো বাতাসে উড়ছে। চোখে জলের সমুদ্র তার দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরা এক ফালি প্রাণ—একটি ছোট্ট নবজাতক শিশু। ঠান্ডা বাতাসে শিশুটির ঠোঁট-কাঁপানো কান্নার শব্দ ছাড়া চারপাশটা একেবারেই নিস্তব্ধ। তার পেটে গত তিন দিন ধরে এক দানাও কিছু পড়েনি। ক্লান্তিতে তার শরীর থরথর করে কাঁপছে। মাথার ওপর ছাদ নেই, কাছে নেই একটা কানাকড়িও সকালে যা কিছু সম্বল ছিল, তা দিয়ে কোনোমতে বাচ্চাটার জন্য দুধ কিনে খাইয়েছিল সে। এখন তার নিজের বুকের ভেতর হাহাকার ছাড়া আর কিছু নেই।
বাচ্চাটার কপালে একটা চুমু খেল সে কান্না ভেঁজা কণ্ঠে বিড়বিড় করে উঠল—"এই পৃথিবীতে এতিমদের কোনো স্থান নেই রে বাবু! আর আল্লাহ তোকে এমন এক অভাগীর কাছে পাঠিয়েছেন, যার নিজেরই মাথা গোঁজার কোনো ঠাঁই নেই কিন্তু তোকে আমি ডাস্টবিনের ময়লায় ফেলে দিতে পারব না বাবু....পারবো না!
চোখের পানি মুছতে মুছতে মেহেরোজ যেন নিজের চিন্তার ধারাটাই হারিয়ে ফেলল। সর্বহারা এক মেয়ের এই জীবন রেখে আর লাভ কী পেটের ক্ষুধা আর মানসিকভাবে ভেঙে পড়ার চরম মুহূর্তে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। বাচ্চাটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে সোজা রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল—
"আমায় ক্ষমা করে দিস বাবু! তোকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে চেয়েছিলাম রে, কিন্তু আমি পারলাম না..."
ঠিক তখনি দূর থেকে জোড়ালো হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে গেল মেহেরোজের। কান ফাটানো শব্দ তুলে একটা কালো রঙের গাড়ি তীব্র গতিতে সরাসরি তার দিকেই ছুটে আসছে! মৃত্যুর খুব কাছাকাছি চলে আসায় ভয়ে মেহেরোজ চোখ বন্ধ করে বাচ্চাটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল ঠিক তখনই গাড়ির ভেতর থেকে ভেসে এলো একটা গম্ভীর পুরুষ কণ্ঠস্বর— স্টোপ,, মুহূর্তেই বিকট শব্দে ব্রেক কষল গাড়িটা চাকার ঘর্ষণে রাস্তার ওপর কালো দাগ পড়ে গেল গাড়িটা মেহেরোজের কয়েক হাত দূরে এসে থেমে গেল মেহেরোজ ভয়ে কাঁপতে কাঁপতে চোখ খুলল। গাড়ির দরজা খুলে অন্ধকার ভেদ করে গাড়ি থেকে ধীরে ধীরে নেমে এলো.....!
রাফায়েল খান রেজভি। পরনে একদম নিখুঁত কালো কাবলি পাঞ্জাবি, কাঁধজুড়ে জড়ানো দুধসাদা নকশা করা কাশ্মীরি শাল। পায়ে চকচকে কালো চামড়ার বুট জুতো। এক হাতের কবজি থেকে বাহু পর্যন্ত ছড়িয়ে আছে কালো রঙের ভয়ংকর ট্যাটু, অন্য হাতটা পকেটে রাখা। গায়ের রং দুধের মতো ধবধবে সাদা। চুলগুলো হালকা পেছনের দিকে আঁচড়ানো, দুপাশে নিখুঁতভাবে ছাঁটা। পরিপাটি করে ট্রিম করা চাপ দাড়ি ধারালো নাক আর নিখুঁত মুখাবয়বের মাঝে সবচেয়ে বেশি নজর কাড়ছে তার চোখ—গাঢ় নীল রঙের তীক্ষ্ণ চোখজোড়া তাকে দিয়েছে এক ভয়ংকর আকর্ষণীয় ব্যক্তিত্ব। ঠোঁটের কোণে সর্বদা লেগে থাকে শীতল, রহস্যময় হাসি। বয়স আনুমানিক সাতাশ। আন্ডারওয়ার্ল্ডের ভয়ংকর গ্যাংস্টার, যার বয়সের চেয়েও খুনের সংখ্যা বেশি।
রাফায়েলের তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে দেখল। মেয়েটার পরনে নীল রঙের সালোয়ার-কামিজ গায়ের রং উজ্জ্বল শ্যামলা, তাতে মিশে আছে স্নিগ্ধ এক আভা। কোমর ছাপিয়ে নেমে আসা বাদামি চুলগুলো এলোমেলো হয়ে কাঁধের ওপর ছড়িয়ে আছে। মুখটায় ক্লান্তির ছাপ,বাম গালে ফুটে আছে ছোট টোল। চোখেমুখে একরাশ আতঙ্ক। চোখের পানি শুকিয়ে গালের ওপর দাগ হয়ে আছে। গোলাপি ঠোঁটজোড়া ভয়ে থরথর করে কাঁপছে। মাথা নিচু করে কোলে থাকা ছোট্ট বাচ্চাটাকে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে মেয়েটি। রাফায়েলের তীক্ষ্ণ দৃষ্টি টের পেয়ে বারবার নিজের ওড়নাটা টেনে ঠিক করছে। রাফায়েল কিছুক্ষণ নির্বাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিল।
তারপর আবার ঠান্ডা চোখে মেহেরোজের দিকে তাকিয়ে রাগী গলায় বলে উঠল—এই মেয়ে মরতে এসেছিস মরবি ভালো কথা! কিন্তু এই বাচ্চাটাকে মারতে চাস কেন ওর কী দোষ, আর তুই কে মরতেই বা যাচ্ছিলি কেন,।
রাফায়েলের এই ধমক শুনে মেহেরোজ চমকে উঠল শিশুটাকে বুকে চেপে ধরে বলল —"আমি... আমি মেহেরোজ নূর অনার্স প্রথম বর্ষে পড়ি আমি ওকে মারতে চাইনি বিশ্বাস করুন।
তিন দিন আগে...
মেহেরোজ নূর বয়স মাত্র বিশ বছর অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার পাশাপাশি সে নিজেই টিউশনি করে নিজের পড়াশোনা আর হাতখরচ চালাত। সেদিনও একটা টিউশনি করিয়ে সন্ধ্যার দিকে ক্লান্ত পায়ে হোস্টেলে ফিরছিল সে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ করেই অন্ধকার একটা গলির মোড়ে রাখা ডাস্টবিনের ভেতর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পায় মেহেরোজ এগিয়ে গিয়ে ডাস্টবিনের জঞ্জালের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো ফুটফুটে এক নবজাতককে দেখতে পায় কান্না করতে করতে শিশুটার মুখ লাল হয়ে গেছে। সে দ্রুত ব্যাগটা পাশে রেখে শিশুটাকে কোলে তুলে নিল।
চলবে,,,
