#দেওয়ানা(আমার ভালোবাসা)সিজন_২
#লেখিকাঃ_রিক্তা ইসলাম মায়া
০৮
ক্ষুদ্র ক্ষুদ্র ভয় থেকে এক আকাশ সমান ভয় জমা হচ্ছে মায়ার ছোট্ট মনে রিদের জন্য। অবুঝ অচেতন মনটা আজ বিষিয়ে উঠছে রিদের আপত্তিকর আচরণে। বিষণ্ণতায় ঘেরা মায়ার মন কৌটাতে। মায়ার চেনা-জানা রিদ! ভালো ভাইয়া থেকে খারাপ ভাইয়াতে রূপান্তরিত হচ্ছে একটু আধটু করে। মায়ার বেগতিক গত দুইদিনের চেনা-জানা রিদ ভাইয়া! আজ মায়ার ভয় আর আতঙ্কের কারণ হয়ে উঠেছে। ছোট মস্তিষ্ক জানান দিচ্ছে রিদ ভাইয়া ভীষণ খারাপ। রিদের শান্ত-শিষ্ট আচরণগুলো যেমন মায়ার মন ছুঁয়ে গিয়েছিল, তেমনি রিদের হঠাৎ হঠাৎ রেগে যাওয়াটাও ছিল মায়ার বিধ্বস্ততার কারণ। রিদের প্রতি থাকা মায়া মনের সুপ্ত অনুভূতিগুলো ধীরে ধীরে সরে সেখানটায় কালো ঘন মেঘের মতো ছেয়ে যাচ্ছে রাশিভারী ভয়রা। মায়ার ভীষণ ভালো রিদ ভাইয়া আজ ভীষণ খারাপ ভাইয়ার রূপ নিল। মায়া তটস্থ। সেই সাথে আতঙ্কিত হঠাৎ রিদ সামনে পড়ে যাওয়ার ভয়ে। ভয়ে সিঁটিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে হেনা খানের শাড়ির আঁচল ধরে। ধাতস্থ হয়ে ভয় ভয় নজর চারপাশে বুলাচ্ছে ক্ষণকালে। গায়ে এখনো সকালের স্কুলের ড্রেসটি জড়ানো। চেঞ্জ করা হয়ে ওঠেনি। বাড়ি ভরা মানুষ, চেনা-পরিচিত মানুষজন! ড্রয়িংরুমে তাদের আনাগোনা। শব্দের গোলমাল সেখান থেকে ভেসে আসছে কিচেন রুম পর্যন্ত। হেনা খান দক্ষ হাতে রান্নাবান্নার কাজটা সারছেন। আজকে তিনি নিজের হাতে রান্না করছেন নিজের পরিবারের জন্য। আজকে রিদের চলে যাওয়াকে ঘিরে খান পরিবারের বাকি কিছু সদস্যরা এসেছে খান বাড়িতে। হেনা খানের বড় মেয়ে শাহেবা, স্বামী ও মেজো ছেলে সোহাগকে নিয়ে চলে এসেছে ইতিমধ্যে। আসাটা ঘণ্টা খানেক পেরিয়েছে। যথারীতি আরাফ খানের সাথে ড্রয়িংরুমে বসে আড্ডায় মগ্ন। শাহেবার আরও দুই কন্যা থাকলেও তারা আপাতত দেশের বাইরে আছে পড়ার সুবাদে। স্বামী-ছেলেকে নিয়ে আপাতত তার বসবাস বাংলাদেশে। তবে বছরের বার কয়েকবার লন্ডনে দুই মেয়ের কাছে গিয়ে ঘুরে আসেন সপরিবারে।
বিশাল বড় কিচেনের একপাশে সার্ভেন্টরা ও শেফ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। চুলায় ধোঁয়া উড়িয়ে ব্যস্ত হাত চালাচ্ছেন হেনা খান রান্নাতে। এত ব্যস্ততার মধ্যেও বারকয়েক মায়াকে চোখ বুলিয়ে নিয়েছেন। বেশ কয়েকবার ড্রেস চেঞ্জ করার তাগিদ দিয়েছেন কিন্তু মায়া অনড়। কিছুতেই হেনা খানের শাড়ির আঁচল ছাড়ছে না। আর না কোথাও যেতে চাইছে, বরং ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। মায়ার কথা একটাই, হেনা খান সাথে গেলে ড্রেস চেঞ্জ করবে নয়তো সে এইভাবেই থাকবে! রোজকার মতো আজও হেনা খান মায়ার সব কাজ করতেন বা মায়ার সাথে যেতেন রুম অবধি, কিন্তু ব্যস্ত হাতে রান্নাটা শেষ করতে পেরে উঠছেন না। তিনি ব্যস্ত হাত চালিয়ে মায়ার দিকে আবারও তাকান। মায়াকে ভয়ে হাঁসফাঁস করতে দেখে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন...
--" তোর কি হয়েছে সোনামা? এমন করছিস কেন? তুই কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছিস? তোর নাক-মুখ ফুলে ফেঁপে আছে কেন? কান্না করেছিস?
রিদের রাগের ঘটনাগুলো পুনরায় মাথায় দোল খায় মায়ার। স্মৃতিচারণ করেই আতঙ্কিত হয়ে ওঠে। ভয়ে আবারও দলা পাকিয়ে আসে কান্নাটা গলায়। টলমল করে ওঠে আঁখিযুগল। ডাগর আঁখিজোড়ায় ভয় ভাবটা স্পষ্ট। ভয়ে আটখানা হয়ে গোল গোল দৃষ্টিতে তাকায় হেনা খানের দিকে। ঠোঁট ফুলিয়ে কান্নাভরাট কণ্ঠে বলে উঠল...
--" রিদ ভাইয়া আমাকে...
দলা পাকিয়ে থাকা ভরাট কান্নাগুলো আধেক কথায় কেঁদে ওঠে। কান্নার শব্দটি হেনা খানের কর্ণকুহরে হতেই ব্যস্ত হাত চালনা বন্ধ করে ঝাপটে ধরেন মায়াকে। এতক্ষণ ব্যস্ততায় মায়াকে ঠিকঠাক লক্ষ করতে না পারলেও মায়ার কান্নায় উত্তেজিত হয়ে ওঠেন তিনি। বিগত এক মাসে মায়াকে আজ পর্যন্ত কাঁদতে দেখেননি তিনি। হাসতে দেখেছেন ঝঙ্কার তুলে। বোকা বোকা প্রশ্ন করতে দেখেছেন! অভিমান করতে দেখেছেন। প্রাণবন্ত, প্রাণচঞ্চল দৌড়াদৌড়ি করতে দেখেছেন খান বাড়ির আনাচে-কানাচেতে। তোতলাতে দেখেননি। আজ হঠাৎ মায়ার কান্নাটা ভেতর থেকে নাড়িয়ে তোলে হেনা খানকে। তিনি কি মায়াকে ঠিকঠাক দেখাশোনা করতে পারেননি? তাঁর সোনামা কি ভীষণ কষ্ট পেয়েছে কোনো কারণে? তাঁর ব্যস্ততাটা কি সোনামাকে ভীষণ কষ্ট দিল? মায়া ছোট! সেই সাথে অবুঝও। ফুলকারিতে জমে গিয়ে চাপা উত্তেজনায় ভরাট কণ্ঠে বলে উঠলেন হেনা খান...
--" কি হয়েছে আমার সোনামার? সে কাঁদছে কেন?
--" রিদ ভা...
কান্নার বেগ বাড়ে বই কমে না। হেঁচকি ওঠে মুহূর্তেই। হেনা খান উত্তেজনায় প্রথমবার মায়ার কথাটা লক্ষ না করলেও দ্বিতীয়বার মায়ার মুখে রিদের নাম শুনে আতঙ্কিত হয়ে ওঠেন তক্ষুনি। বুঝতে পারেন মায়ার ভয়ের কারণ। রিদ-মায়ার মধ্যেকার কিছু ঘাঁটাঘাঁটি হয়েছে। তবে সেটা কি, বোধগম্য নয়। রিদ মায়াকে তাহলে কোনো কারণে আঘাত... বিষয়টি ভেবে ভয়ে চমকে ওঠেন হেনা খান। উত্তেজিত কণ্ঠে বললেন...
--" রিদ কি সোনামা? কিছু করেছে তোকে ও? বকেছে? আঘাত করেছে?
দুহাতে মায়ার গাল আঁকড়ে ধরে হেনা খান কথাগুলো বলেই, ব্যস্ত ভঙ্গিতে চোখ বিচরণ করান মায়ার চোখে-মুখে, শরীরে। কোথাও মায়া আঘাত পেয়েছে কিনা, সেটা দেখতে চান। মায়া ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। নিজের অবুঝতার বশে গমগমে বলে ওঠে...
--" আমি কি বর-বউ দাদী? রিদ ভাইয়া কি আমার বর হয় দাদী?
হেনা খানের ব্যস্ত ভঙ্গি মুহূর্তেই থামে। উত্তেজনার দৃষ্টি মুহূর্তেই কৌতূহলী হয়ে ওঠে। চোখে-মুখে পড়ল বিষণ্ণতার চাপ। মায়ার মুখে রিদের বউ হওয়ার বিষয়টি উনাকে থামতে বাধ্য করে। মায়া রিদের বউ, এই বিষয়টি মায়া জানলে হয়তো অবুঝতায়, চঞ্চলতায় মুখ ফসকে বলে ফেলবে রিদকে। স্বামী বলে দাবিও বসাবে। তাই তিনি সম্পূর্ণ বিষয়টিই গোপন রেখেছেন সবার থেকে। শুধু উনারা স্বামী-স্ত্রী আর দুই কন্যা শাহেবা, মেহেরবান ছাড়া বাকি কারও কানগোচরে পৌঁছায়নি বিষয়টি। সংসার, স্বামী—এসব কিছুর জন্য মায়া ছোট। তাছাড়া রিদও এখনো মানসিকভাবে প্রস্তুত নয় মায়ার সত্যটা শোনার জন্য। এই কথা যদি এক কান, দুই কান হয়ে রিদের কানে যায় যে মায়া তাঁর বউ, বিষয়টি তাহলে রিদ নিশ্চিতরূপে তাণ্ডব করবে অনায়াসে। যেটা মায়ার জন্য ক্ষতি। তাই তিনি মায়াকে আগে বড় করতে চান। রিদের জন্য প্রস্তুত করতে চান। তারপর সবটা জানাতে চান রিদকে, তার আগে নয়। কিন্তু এই মুহূর্তে মায়ার মুখে রিদের কেমন বউ হওয়া প্রশ্নটা ভেতর থেকে নাড়িয়ে তোলে হেনা খানকে তুমুলভাবে। কারণ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন মায়াকে, সে কারও বউ নয়! রিদেরও না। হেনা খানের নিষিদ্ধ করার পরও মায়ার মুখে পুনরায় রিদের বউ হওয়ার কথাটি শুনে চমকান। নিষ্পন্ন কণ্ঠে বললেন...
--" বর-বউ মানে? কে বলেছে এইগুলা তোকে?
--" রিদ ভাইয়া!
মায়ার সহজ-সরল স্বীকারোক্তি আকাশ ভেঙে পড়ে হেনা খানের মাথায়। মায়া অবুঝতায় গড়গড় করে কথাগুলো বললেও হেনা খানের কাছে ছিল বিশাল বড় পাথরচাপার মতো। রিদ মায়ার সত্যিটা সম্পর্কে অবগত, এই বিষয়টিই উনাকে অস্থির করে তুলছে। রিদ কতদিন ধরে জানে এই সত্যিটা সম্পর্কে? আর যদি জানেও, তাহলে চুপ করে আছে কেন? রিদ তো চুপ থাকার পাত্র নয়? এতক্ষণে খান বাড়িতে তাণ্ডব হওয়ার কথা? রিদ কি সবকিছু সত্যিই জানে নাকি মায়ার বুঝতে কোথাও ভুল হচ্ছে? রিদ সত্যি জেনেও চুপ করে আছে কেন? কি চলছে রিদের মাথায়? খুব খারাপ কিছু নয়তো? মায়াকে আবারও ঝাপটে ধরে বুকে টেনে অস্থির গলায় বললেন...
--" সোনামা! রিদ জানে তুই রিদের বউ সেটা? রিদ তোকে বলেছে বউ হোস তুই ওর? কবে বলেছে এসব কথা তোকে হ্যাঁ? আরও আগে কেন জানাসনি আমাকে এসব তুই?
হেনা খানের পরপর কথায় মুহূর্তেই নিজের কান্না ভুলে যায় মায়া। হেঁচকি তোলা বন্ধ। চকচক করা দৃষ্টিতে বড় বড় চোখে তাকায় হেনা খানের দিকে। রিদ মায়াকে একবার বউ বলে সম্বোধন করলেও, হেনা খান পরপর দুইবার দাবি করেছেন মায়া রিদের বউ সেটা। আঘাত, কান্না, রাগ, অভিমান, ক্ষোভ সব ভুলে গিয়ে মাথায় ভারি খায় সে সুন্দর ভাইয়ার বউ। এবার সে সুন্দর ভাইয়াকে ঠোঁট কামড়ানো চুমু খেতে পারবে। মালা বলেছিল স্বামী লাগবে, ঠোঁট কামড়ানো চুমু খেতে হবে। তাই তো মায়া রাতে একটা বিয়ে করতে চেয়েছিল। স্বামীকে ঠোঁট কামড়ানো চুমু খাওয়ার জন্য। এখন তো আর তাঁর বিয়ে, বর—দুটোই আছে। এখন টুস করে যাবে, তারপর টুপ করে সুন্দর স্বামীকে ঠোঁট কামড়ানো চুমু খাবে। মায়ার ধারণার বিচরণে ইতি ঘটিয়ে খুশিতে লাফিয়ে উঠে দাঁড়ায় হেনা খানের বুক থেকে। অশ্রুসিক্ত ভেজা চোখে খুশিতে গদগদ হয়ে নিজ বাক্যে বলল...
--" দাদী আমি সুন্দর বরকে ঠোঁট কামড়ানো চুমু খেতে পারব এখন।
মায়ার কথায় থতমত খেয়ে যান তিনি। মালা পাশ থেকে কাঁচুমাচু করতে থাকে। রাতে মায়াকে বলা চুমু খাওয়ার বিষয়টি বোধগম্য হচ্ছে। রিদের সামনে কীভাবে একের পর এক কথাগুলো বলে গেল, সেটা এখন বুঝতে পারছে মালা। হেনা khan মায়ার কথায় মুহূর্তেই বুঝতে পারেন মায়া শিওর ছিল না রিদ মায়ার স্বামী এই বিষয়টি নিয়ে। কিন্তু উনার কথায় হয়তো শিওর হয়েছে, তাই এমন বলছে। মায়ার কথায় হেনা খানের ধারণা হয়, রিদের মায়ার সত্যিটা জানা নেই। হয়তো মায়া নিজে থেকে বলছে মায়ার বর-বউয়ের কথাগুলো। কিন্তু তিনি মায়ার মুখে চুমু খাওয়ার বিষয়টি ভালো চোখে নিলেন না। মায়া যথেষ্ট ছোট। এমন সব উদ্ভট চিন্তাভাবনা নিজে থেকে আসার কথা নয়। হয়তো কেউ মাথায় ঢেলেছে, তাই এমন মুখে বলে বেড়াচ্ছে। তিনি প্রসঙ্গ পাল্টে থমথমে মুখে বললেন...
--" তোর কোনো বর নেই! কতবার বলব সেটা আমি। বলেছিলাম না রিদ তোর স্বামী নয় তাহলে? তুই বউ হোস না কারও। (খানিকটা রেগে আবারও বলেন) আর কে শিখিয়েছে এই বাজে কথাগুলো তোকে হ্যাঁ? ঠোঁট কামড়ানো চুমু কি আবার?
--" সুন্দর ভাইয়া আমার বর না?
--" নাহ! (কাটকাট উত্তর)
--" তাহলে কে আমার স্বামী দাদী?
--" বললাম না তোর কোনো স্বামী নেই। তুই সিঙ্গেল।
হেনা খানের রাগী কথায় ঠোঁট উল্টায় মায়া। নারাজ স্বরে গাল ফুলিয়ে বলল...
--" থাকব না আমি সিঙ্গেল। আমাকে বিয়ে দিয়ে দাও।
মায়ার বিষণ্ণভরা দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন হেনা খান। হুটহাট মায়ার বিয়ের আবদারের কারণ বুঝতে পারছেন না তিনি। তাই কপাট রাগ দেখানোর চেষ্টা করে বললেন...
--" তোর বিয়ের বয়স হয়েছে? যে আমি তোকে বিয়ে দেব এখন হ্যাঁ? এসব শিখিস স্কুলে গিয়ে তুই?
--" তুমি তেরো বছরে বিয়ে করে স্বামী পেলে, আমি কেন পনেরো বছরে স্বামী পাব না দাদী? তোমার থেকে আমি দুই বছর এগিয়ে আছি তারপরও তুমি জাতি বেঁধে বৈষম্যের সহিষ্ণুতার ভেদাভেদ সৃষ্টি করছ দাদী। এতে ঘোর দুর্নীতি বহিঃপ্রকাশ ঘটছে। তুমি দুর্নীতিবাজ হয়ে গেছ দাদী। আমার সাথে ঘটায় ঘটায় দুর্নীতি করছ।
তেতে উঠে বললেন...
--" বেশ করেছি! দুর্নীতিবাজ হয়েছি। কোথাকার কথা কোথায় টেনেটুনে নিয়ে যাচ্ছিস। তোর বয়স হয়েছে তোকে আমি বিয়ে দিয়ে দিতাম হ্যাঁ? আগে তোর বিশ বছর পার হোক! তারপর চিন্তাভাবনা করে দেখা যাবে কি করা যায়।
মন খারাপ হয়ে গাল ফুলিয়ে বলল...
--" একটা বিয়ে! একটা চুমু খাওয়ার জন্য! আমাকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে দাদী?
খানিকটা রেগে চোখ পাকিয়ে বললেন...
--" এই, তোকে আজকাল এসব আজেবাজে কথা শেখায় কে? চুমু খাওয়ার জন্য বিয়ে করতে হয়, এসব কথা কে বলল তোকে?
নির্বিকার এক বাক্যে বলল...
--" মালাই তো বলল...
বিকট শব্দ কানে আসতেই সবাই আতঙ্কিত হয়ে সিঁড়ির ওপরের দিকে তাকায়। হাসি হাসি সবার মুখটায় মুহূর্তেই পড়ে যায় উত্তেজনার চাপ। বিকট শব্দের সাথে সাথে কানে ভেসে আসে পুরুষালী কণ্ঠে উচ্চ স্বরে চিৎকার শোনা যায়। কেউ কাউকে বাঁচাতে চাইছে। উপস্থিত ড্রয়িংরুমের সবাই ভয়ে-আতঙ্কে ওপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড় লাগায় সেদিকে। টানটান উত্তেজনায় আরাফ খানের পেছন পেছন বাকিরাও দৌড়ে যাচ্ছেন সিঁড়ি বেয়ে ওপরের দিকে, চিৎকারের উৎস ধরে। হেনা খান ব্যস্ত হাতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন। হঠাৎ পুরুষালী কণ্ঠের চিৎকার কানে আসে। ধোঁয়া উড়িয়ে দেওয়া রান্নার খুন্তিটা মুহূর্তেই থামে। একপ্রকার দৌড়ে চলে যান দোতলার দিকে। পেছন পেছন বাকি সার্ভেন্টরাও দৌড়ায়। উদ্দেশ্য মূল গন্তব্যে পৌঁছানো। সবাই সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই থমকে দাঁড়াল। থেমে যায় পা দুটো আপনাআপনি। সামনের ভয়াবহ বিধ্বস্ত ধ্বংসাত্মক অবস্থায় কম্পন সৃষ্টি হয় সবার ভেতরে। ভয়রা সব দলা পাকিয়ে আসে। গলা শুকিয়ে কাঠকাঠ হয়ে যায় সবার। হেনা খান প্রাণপণে দৌড়ে আসেন দোতলায়। হাঁপিয়ে উঠে সবার পেছন থেকে সামনে তাকাতেই নিস্তব্ধ হয়ে যান তিনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়েন ওই জায়গায়। কয়েক সেকেন্ড দম নিয়ে চিৎকার করে ওঠেন সর্বশক্তি দিয়ে। হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে যান মায়ার নিথর ফ্লোরে পড়ে থাকা দেহটার দিকে। ঝাপটে তুলে নেন মায়াকে নিজের কোলের ওপর। চিৎকার করে কান্না করতে থাকেন বুক ফুলিয়ে। মায়ার ঠোঁট, নাক, কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে রিদ। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে রি রি করছে। অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে। দুই চোখ থেকে যেন অগ্নির লালা ঝরছে ক্ষণে ক্ষণে। অসম্ভব লাল লাল দুটো চোখ মায়ার ফ্লোরে পড়ে থাকা দেহটির দিকে তাক করা।
.
চলবে.....
