#দেওয়ানা(আমার ভালোবাসা)সিজন_২
#লেখিকাঃ_রিক্তা ইসলাম মায়া
০৭
৪ঃ০৮ মিনিট। ছুটির ঘণ্টার বেল বাজতেই ক্লাস রুম থেকে পাঠদানকারী টিচার বের হয়ে আসেন নিজ গন্তব্যের জন্য। ডানপাশে করিডর ধরে পা চালান অফিস রুমের দিকে। ক্লাস কক্ষ থেকে টিচার বের হতেই দলবেঁধে বের হতে থাকে ছাত্র-ছাত্রীরা। সকল ক্লাস চুকিয়ে সবার সাথে মায়াও ক্লাস রুম থেকে স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে নিজের সহপাঠীদের সাথে গুটি গুটি পায়ে বের হয়ে আসে ক্লাস রুমের বাহিরে। টিয়া, ছায়ার থেকে বিদায় নিয়ে কৌতূহল ভরা দৃষ্টি ফেলায় চারপাশে। হালকা কপাল কুঁচকে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালায় মুহূর্তেই। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে না পেয়ে খানিকটা বিরক্তিতে দুই কদম এগোতেই ঝড়ো হাওয়ার বেগে দৌড়ে হাজির হয় সেই মানুষটি। মায়া চোখ তুলে তাকায় সেদিকে। মুহূর্তেই চোখে পড়ে মালার হাঁপিয়ে ওঠা ফেসটি। দৌড়ানোর ফলে নিঃশ্বাস ওঠা-নামা করছে দ্রুত। মায়া কড়া দৃষ্টিতে তাকায় সেদিকে। এই মুহূর্তে মালার ঝড়ো হাওয়ার দৌড়ের মানেটা বুঝতে পারছে না মায়া। তাই সন্দেহবশে কাঁধ বাঁকিয়ে পিছন ফিরে তাকায় মালার। কিন্তু মালার পিছনে কাউকে দেখতে না পেরে সেই দৃষ্টি আবার স্থির হয় মালার ওপর। মালা মায়ার হাবভাব বুঝতে পেরে বোকা হেসে হাঁপিয়ে বলে উঠল।
--" আফামনি আমার মনে হইছিল আমি আপনারে এত্তবড় স্কুলে হারাইয়্যা রাইছি। আমার ভয়্যা তো পরান্ডা মরবার নিছিল। অল্পের জন্য বাঁচাইয়্যা লয়ছি আপনারে দেহখ্যা। যদি আপনারে হারাইয়্যা লাইতাম তো বড় ম্যাডাম আমার দুনিয়া থেক্কায় আউট কইরা লাইতো। আল্লাহ মোরে জোর বাঁচান বাঁচাইছে আইজকা।
মালার কথায় বিরক্তি প্রকাশ পায় মায়ার চোখে-মুখে। এই নিয়ে শ' খানেক বার হয়েছে মালাকে মায়া নিজের ক্লাস রুমের রাস্তাটা মুখস্থ করিয়েছে। প্রত্যেকবারই একই অবস্থা, বারবার ভুলে গিয়ে মায়ার সামনে করুণ বিলাপ জুড়ে বসে। আজকে মালার জন্য ঠিকঠাক ক্লাসটা অবধি করতে পারেনি মায়া। বারবার মালার জন্য বের হতে হয়েছে। কালকে রুবিনের বিষয়টির সূত্র ধরেই মালাকে মায়ার বডিগার্ড হিসেবে নিযুক্ত করেছেন হেনা খান। এবার থেকে মায়ার সাথে মালাও সবসময় স্কুলে আসবে। যতক্ষণ মায়া স্কুলে থাকবে ততক্ষণ মালাকেও থাকতে হবে বাধ্যতামূলকভাবে। যার সূত্রপাত হয়েছে আজ সকাল থেকেই। মালার সাথে সাথে এবার থেকে মায়ার স্কুল ড্রাইভারও থাকছে সারাদিন স্কুলের মধ্যে। উদ্দেশ্য মায়াকে সেফ রাখা। মায়ার তদারকি করা! কোনো সমস্যা হচ্ছে কিনা চোখে চোখে রাখা! এতে মায়ার কোনো আপত্তি না থাকলেও কিন্তু বিপত্তি ঘটে মালাকে নিয়ে। বারবার মায়ার বলার এবং দেখিয়ে দেওয়ার পর ভুলে যাচ্ছে মায়ার ক্লাস রুমটি। কিছুক্ষণ পর পর ঘুরেফিরে এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে মায়াকে উচ্চ স্বরে চিৎকার করে ডাকতে ডাকতে। যার ফলস্বরূপ প্রতিটা ক্লাস টিচারের ক্লাসে ব্যাঘাত ঘটছে, তেমনি মায়াও লজ্জা, সংকোচ বোধে কেটেছে আজকের দিনটি মালার জন্য। যদিও কোনো টিচার এর জন্য মায়া বা মালাকে কিছু বলেনি। কারণ তাদেরও আরাফ খান সতর্কবার্তা দিয়ে রেখেছেন মায়ার সম্পর্কে। যার জন্য মায়াকে প্রাধান্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে কিছুক্ষণ পর পর মায়াকে ক্লাস টিচারকে বলে বের হতে হয়েছে এবং মালাকে সান্ত্বনা স্বরূপ বুঝিয়ে-সুঝিয়ে কমন রুমে বসিয়ে আসতে হয়েছে। যে মায়ার কিছু হয়নি সে ঠিক আছে! কিন্তু মালার ধারণা যদি আবারও মায়ার ক্লাসের কেউ মায়াকে আঘাত করে বসে, তো সেটার জন্য অকালে মালার গর্দান যাবে হেনা খানের কাছে। নিজের সেফটি চিন্তা করে বারবার ছুটে আসা মায়ার কাছে। নিজের শর্টকাট মেমোরি লসের জন্য অতি সূক্ষ্ম রাস্তাটুকু ধরে রাখতে পারছে না মাথার মধ্যে। যার ফলে বারবার ভুলে বসা মায়ার ক্লাসের রাস্তাটুকু। মায়া বিরক্ত চোখে আওড়ায় মালার মুখপানে। বিন্দু বিন্দু ঘাম কপালের আশপাশে। মালা এক হাতে ওড়নার আঁচল টেনে নিজের ঘামাক্ত কপাল মুছে নিয়ে বোকা হেসে হাত বাড়িয়ে মায়ার কাঁধ থেকে স্কুল ব্যাগটি নিতে নিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল...
--" আফামনির চলেন যায়গ্যা তাড়াতাড়ি। আইজকা ছোট স্যার যাইবোগ্যা দেশ তেক্কা। বড় ম্যাডাম আমাগো তাড়াতাড়ি যাইতে কইছে। এহন চলেন যায়গ্যা তাড়াতাড়ি। সামনে আমাগো লাইগ্যা ড্রাইবার হাঁরাইয়্যা রইছে। চলেন! চলেন!
মালার পাঁচমিশালি কথায় বিরক্তি যেন আরও ভেসে ওঠে মায়ার মুখদ্বয়ে। মালার উদ্ভট সব কথাবার্তা বেশিরভাগই বোঝে না মায়া। তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাকিয়ে থাকে মালার মুখপানে। প্রথম প্রথম মালার কথাবার্তা অদ্ভুত মনে হলেও দিনে দিনে মনে হয় মালা ইচ্ছে করেই এসব পাঁচমিশালি অদ্ভুত কথাবার্তা বলে বেড়ায়। তাই মালার প্রসঙ্গে বেশ একটা মনোযোগ দিল না মায়া। বিরক্তি নিয়ে গটগট করে উল্টো রাস্তায় হাঁটা ধরে। উদ্দেশ্য! পায়ে হেঁটে বাসায় যাবে আজ। মায়াকে নিজেদের গাড়ির দিকে যেতে না দেখে, মালা পিছন থেকে উত্তেজিত পায়ে চালায় মায়ার পিছন পিছন। দৌড়ে এসে বলে ওঠে...
--" আফামনি কই যান। আমাগো গাড়ি তো এইদিকে না, ঐদিক্কা। তোহ আফনে কই যান?
বিরক্তির রেশ টেনে মায়া কাটকাট গলায় জানায়...
--" গাড়িতে নয়, পায়ে হেঁটে বাসায় ফিরব আজ। আমার সাথে যেতে চাইলে চলো নয়তো বাই।
--" আফামনি কি কন এইসব? বড় ম্যাডাম শুনলে আমাগো আস্ত রাখব না। চলেন তাড়াতাড়ি যায়গ্যা গাড়িতে কইরা। হাঁটলে তিন মিনিটেড রাস্তাডা দশ মিনিটেড লাগব আমাগো। এমনেও আইজকা তাড়া আছে আমাগো। ছোট স্যারের লাইগ্যা।
জেদি গলায় বলল...
--" বললাম তো হেঁটে যাব বাসায়।
অক্ষত মায়ার কথায় এক প্রকার বাধ্য হয়ে মালাকে রাজি হতে হয়। মায়ার পিছন পিছন হাজির হয় স্কুল গেটের সামনে এক হাতে স্কুল ব্যাগটি নিয়ে। দু'জনই একত্রে স্কুল গেটের ফুটপাত ধরে দুই কদম এগিয়ে যেতেই পিছন থেকে ডাক দেয় মায়ার স্কুল ড্রাইভার। তিনি মায়াদের বের হয়ে যেতে দেখে দৌড়ে আসেন এইদিকটায়। ড্রাইভারকে দেখে মালা মায়াকে রেখে এগিয়ে যায় সেদিকটায়। উদ্দেশ্য ড্রাইভারকে জানানো তারা আজ পায়ে হেঁটে বাসায় ফিরবে। মায়া রাস্তার একপাশে একা দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে নিজ থেকে খানিকটা দূরে মালা ও ড্রাইভারের শোরগোলের দিকে। কিছু নিয়ে বোঝ-পরামর্শ চলছে নিজেদের মাঝে। খানিকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার মধ্য দিয়েই হঠাৎই কেউ দৌড়ে এসে হাজির হয় মায়ার সামনে। পায়ের শব্দে মুহূর্তেই চমকে উঠে তাকায় সামনে। মায়া চোখ সামনে নিজের সিনিয়র ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বিষাদ ভরা দৃষ্টি ফেলে সেদিকে। সুন্দরতম ছেলেটি তার ফকফকা ঝকঝকা দাঁতে চমৎকার একটি হাসি উপহার দেয় মায়াকে। মায়া ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। ছেলেটি কেন এসেছে? বিষয়টি বোধগম্য নয় তবে ছেলেটিকে চিনতে পেরেছে মায়া। নিজের স্কুলের দশম শ্রেণীর সিনিয়র ভাই হন। বেশ কয়েকদিন মায়ার আশেপাশেও দেখেছে বন্ধুমহল নিয়ে ঘুরতে। তবে কোনো কথা বলা হয়নি। শুধু মায়াকে দেখে মিটমিট করে হাসত! আর তাকিয়ে থাকা ছাড়া কিছু করত না। তবে আজ হুট করেই ছেলেটি মায়ার সাথে দাঁড়িয়ে পড়াতে খানিকটা অস্বস্তি ফিল করে মায়া। জড়তা নিয়ে চারপাশে চোখ বুলায় সে। স্কুল বাস প্রায় সবগুলোই ছেড়ে দিয়েছে। শুধু আর একটি বাস দাঁড়ানো অবস্থায় রয়েছে, সেটা ছেড়ে দেবে দেবে ভাব। কারও জন্য আটকে আছে হয়তো। মায়া সেদিকটায় এক পলক দেখে নিয়ে আবারও চোখ আওড়িয়ে তাকায় ছেলেটির দিকে। ছেলেটি নিজেও হাঁসফাঁস করছিল মায়ার সামনে অস্থিরতা নিয়ে। হুট করেই ছেলেটি মায়ার হাত টেনে ধরে আকস্মিকভাৱে। মায়া চমকে উঠে ছেলেটির দিকে তাকায় বিস্ফোরণ দৃষ্টিতে। কী হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়েই হর্নের বিকট শব্দ তুলে একটি কালো গাড়ি যায় সাঁই সাঁই করে মায়ার সামনে দিয়ে। মায়া বাকরুদ্ধ দৃষ্টি তুলে সেদিকে তাকাতেই মুহূর্তে শীতল হয়ে যায় চোখ জোড়া। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কালো গাড়িটির যাওয়ার দিকে। মায়ার চেনা পরিচিত সেই কালো গাড়িটি গত দুইদিন ধরে দেখে আসছে খান বাড়িতে। এটি রিদের গাড়ি। মায়ার চিনতে বিন্দু মাত্র ভুল হয়নি। মায়া বাকরুদ্ধ ভাবলেশহীনভাবে তাকিয়ে থাকে রিদের গাড়িটির যাওয়ার দিকে থ মেরে। মায়ার একটি হাত তখনো সামনের ছেলেটির হাতের মাঝে ধরা ছিল। মায়ার বিস্ময়ে তাকিয়ে থাকার মধ্য দিয়ে ছেলেটি আবারও হাত টেনে ধরে দৃষ্টি আকর্ষণ করে মায়ার। মায়া চমকে উঠে তাকাতেই দ্রুততার সঙ্গে ছেলেটি দুটো কার্ড আর কিছু চকলেট গুঁজে দেয় মায়ার হাতে। ব্যস্ত ন্যায় লাজুক ভঙ্গিতে বলে উঠল...
--" এইগুলো তোমার জন্য! আর কাল আমার উত্তরটা চাই। অপেক্ষায় থাকব তোমার! এখন আসি আমি। বাই!
কথাগুলো ইতি টেনেই ছেলেটি ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। হতবাক অবস্থায় মায়াকে রেখেই উঠল দাঁড়ানো বাসটির মধ্যে। চোখের পলকে ছেলেটি বাসে চড়ে বসতেই বাসটিও ছেড়ে দেয় আপন গতিতে। যেন এতক্ষণ ছেলেটির জন্যই বাসটি অপেক্ষারত ছিল। মায়া হতবাক হয়ে যায়। কী থেকে কী হলো সম্পূর্ণ বিষয়টিই মাথার ওপর দিয়ে যায়। বিষাদ ভরা দৃষ্টি এবার কৌতূহলী হয়ে ওঠে মুহূর্তে! হাতে থাকা চকলেট ও কার্ডের দিকে তাকাতেই কপাল কুঁচকে আসে মায়ার। হাতে থাকা কার্ডগুলো উল্টিয়ে এপিঠ-ওপিঠ দেখে নিতেই হাজির হয় মালা। নিজ কার্য শেষ করে মায়ার পাশ ঘেঁষে দাঁড়াতেই আবারও উত্তেজিত দেখাল মালাকে অনেকটা। উত্তেজনার রেশ কাটিয়ে উঠতে না পেরে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মালা....
--" আফামনি আফনারে এইগুলা কে দিল? হায়! হায়! আমি তোহ চরম একহান জিনিস মিস কইরাছি। আফনে আমারে ফালাইয়া প্রেমচিডি লইয়া লইছেন? আমার লাইগ্যা একটু অফেক্কা করবার পারলান না।
মালার মনোভাব এমন যে মায়া এই মুহূর্তে চরম ভুল করে ফেলেছে মালার অনুপস্থিতিতে হাতে থাকা কার্ডগুলো নিয়ে। মায়ার উচিত ছিল ডাক-ঢোল পিটিয়ে মালাকে আহ্বান জানিয়ে সম্মতি নিয়ে তারপর ছেলেটির চিঠিদ্বয় হাতে তোলা। নয়তো না! মালার কথায় মায়া বিষাদ ভরা দৃষ্টিতে তাকায় মালার দিকে। একপলক মালাকে দেখে নেওয়ার পর মুহূর্তে চোখ দুটো স্থির হয় নিজের হাতে থাকা জিনিসগুলোর মধ্যে।
বিষণ্নতা কাটিয়ে উঠতে না পেরে হাতে থাকা জিনিসগুলো দেখতে দেখতে অবুঝ গলায় বলে ওঠে...
--" এইগুলো প্রেমচিঠি মালা? আমাকে কি তাহলে প্রেম নিবেদন করল সিনিয়র ভাইয়া?
--" হুহ! তই নয়ত কি? ক্যাডা আফনারে প্রেমচিডি দিল হেইডা কন আগে?
--" একটা সিনিয়র ভাই দিয়েছে একটু আগে? ফেরত দিতে পারিনি তো, তার আগেই উনি স্কুল বাসে করে চলে গেছেন। যেতে যেতে বলেছে আমায় কাল উত্তরটা দিতে ভাইয়াকে। এখন এইগুলো দিয়ে আমি কি করব মালা? চিঠি নেওয়ার দায়ে কি এখন আমাকে সিনিয়র ভাইয়ার সাথে প্রেম করতে হবে মালা?
--" আল্লাহ! মেলা কিছু হইয়্যা গেল। চিন্তা করেন লাগব না আফামনি। এহন এইগুলা আফনার কাছে রাখ্যান, কাল আবার স্কুলে আয়সা ফেরত দেওয়া যাইব হ্যাতেরে। আর আফনেও কারও লগে ফ্রেম করান লাগব না। এহন তাড়াতাড়ি লন বাসায় যায়গা, বড় ম্যাডাম নয়তো আমাগো আস্ত রাখব না। এমনেও মেলা দেরি অইছে আমাগো। চলেন! চলেন!
মালা তাড়ায়! অক্ষত মায়াও মালার কথায় সম্মতি জানিয়ে হাতে থাকা কার্ড ও চকলেটগুলো নিয়েই ছুটে খান বাড়ির উদ্দেশ্যে। বিকাল বিলাস করতে করতে হাঁটা ধরে গন্তব্যের উদ্দেশ্যে।
খান বাড়ির পার্কিং লটের সামনে পিঠ ঠেকিয়ে নিজের কালো গাড়িতে আয়েসি ভঙ্গিতে গা এলিয়ে দাঁড়িয়ে আছে রিদ। দুই পাটি দাঁতের মধ্যস্থলে সূক্ষ্ম সুচালো চকচক করা ধারালো একটি চাকু ঠোঁট দিয়ে চেপে ধরা। সুঠাম বলিষ্ঠ সাদা দেহে সম্পূর্ণ কালো পোশাক জড়িয়ে আছে। অফিসে ফর্মাল ড্রেসে আছে। কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা। কনুই অবধি ভাঁজ করা সেই শার্টের হাতা দুটো। বুকের পাশে দুটো বোতাম খুলে দিয়ে শার্টটি ছড়িয়ে দেয় গলার দুইপাশে। দুহাতে কনস্ট্রাকশনের ম্যাপ ধরে রাখার সাথে সাথে দৃষ্টিও সেদিকে স্থির করা। ডান হাতে ব্যান্ডেজ। দেড় হাত দূরে দাঁড়িয়ে আছে আসিফ, রিদের গায়ের কালো কোটটি ভাঁজ করে হাতে নিয়ে। দৃষ্টি তার আপাতত রিদের ওপর স্থির করা মনোযোগ সহকারে। তার ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে রিদের বহরের দলের বডিগার্ডরা। মেয়েলি গুনগুন শব্দ কানে আসতেই কনস্ট্রাকশনের ম্যাপ হতে চোখ তুলে তাকায় সামনে। সদ্য খান বাড়ির বিশাল গেট ধরে মালা ও মায়া পায়ে হেঁটে প্রবেশ করছে। দু'জনই প্রাণবন্ত হেসে কথা বলছে একে অপরের সাথে। রিদ সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুঁচকে আসে মায়াকে দেখে। রিদের দৃষ্টি অনুসরণ করে আসিফ তাকায় সেদিকে। এক পলক তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি স্থির করে রিদের দিকে। রিদ দৃষ্টি সরিয়ে পুনরায় কনস্ট্রাকশনের ম্যাপে রাখে আগের ন্যায়। অ্যাটিটিউড, দাম্ভিকতা যেন রিদের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ পাচ্ছে তীব্রভাবে। মায়ার হেঁটে আসা গতিপথ দিয়ে হঠাৎই বেখেয়ালি চোখ যায় রিদের দিকে। সাথে সাথে দৃষ্টিতে আবদ্ধ হয় রিদের অ্যাটিটিউড ভরা দাম্ভিক মুখ। নিজের বাক্য ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদের দিকে। মায়ার ছোট মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তে রিদ ছাড়া আশেপাশে কেউ নেই! কেউ না! রিদের মাত্রাতিরিক্ত রূপে প্রথম দিন থেকেই আহত ছিল মায়ার ছোট মন ও মস্তিষ্ক। আজ যেন সেটা ষোলো আনায় পূর্ণ হয় রিদের এই গেটআপ দেখে। পাশ থেকে মালা মায়ার কোনো সাড়াশব্দ না পেয়ে মায়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চোখে পড়ল রিদের অ্যাটিটিউডের গাম্ভীর্য ভরা মুখ। সাথে সাথে ভয়ে চমকে উঠে মায়ার মনোযোগ ভস্ম করার চেষ্টা করে বলল....
--" আফামনি চোখ সরান ছোট স্যারের তেক্কা। ছোট স্যারের ফছন্দ না ক্যাও স্যাররে দেখুক। আফনার দেখ্যার অইলে স্যারের বডিগার্ড গুলারে দেখক্কা লন, কেউ কিচ্ছু কইব না। মুইও কমুনা কিচ্ছু। তও ছোট স্যাররে দেহাকা যাইব না। দেহেন না স্যারের মুখে ছুরি লইয়া রাখছে। ছোট স্যার মেলা ডেঞ্জারাস একহান মানুষ। বাংলা ছবির ডিপজলের লাহান। শুধু ডিপজল মেলা কালা ছিল আর ছোট স্যার মেলা সুন্দর।
মালার কথাগুলো ভালো চোখে নিল না মায়া। এই মুহূর্তে চরম বিরক্ত সে মালার ওপর। মায়ার ধারণা মালা রিদের নামে বানিয়ে মিথ্যা রটাচ্ছে ওর কাছে। কারণ মায়ার জানামতে রিদ কখনো খারাপ কিছু করতে পারে না! সুন্দর মানুষগুলো কখনো খারাপ হয় না, বরং অনেক ভালো হয়। তাদের সুন্দরের মতো। রিদও ঠিক তাই! রিদ কখনো খারাপ কিছু করতে পারে না আর না করতে জানে! কই মায়াতো কখনো শোনেনি রিদ খারাপ লোক! আর না দেখেছে রিদকে খারাপ কিছু করতে, তাহলে কেন সে অন্যের কথায় তার সুন্দর মানুষটিকে ভুল বুঝবে! খারাপ বলে জানবে। রাগান্বিত চোখে জেদি গলায় বলে উঠল মায়া...
--" আমি ওনাকে দেখব! আমার ওনাকেই দেখতে ইচ্ছা করে। রিদ ভাইয়া ভালো! খুব ভালো! তুমি খারাপ! ভীষণ খারাপ! যাও তো তুমি!
--" আসতাগফিরুল্লাহ! আফামনি ভালা কথা কইলেও দোষ? আল্লাহ! ভালার জমানা কি শেষ অইয়া গো নাকি দুনিয়া তেক্কা? মুই কি ভুলবাল য্যায়গায় আইয়া পড়ছি। মোর মতো ভালা মানুষ কি দুনিয়াতে আর যায়গ্যা অইব না?
--" নাহ!
মালার পরপর কথায় এবার বড্ড বিরক্তি প্রকাশ পায় মায়ার চোখে-মুখে। আপাতত সে রিদকে নিয়ে কোনো প্রকার বাজে কথা শুনতে ইচ্ছুক না। তাই মায়ার এত রাগ ও বিরক্তি মালাকে ঘিরে। কথা না বাড়িয়ে মালার হতাশাজনক মুখপান থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় তাকায় রিদের দিকে। এবার মালার কথা অনুযায়ী রিদের ঠোঁটে চেপে ধরে রাখা সুচালো চকচকে চাকুটির দিকে তাকায়। মুহূর্তেই আতঙ্ক উঠে মায়ার ভয়ে। হিম ধরে যায় সারা শরীর জুড়ে। মায়া কখনো রিদের এইরূপ দেখেনি গত দুইদিনে।
রিদের কখনো ছুরি-চাকু মুখে নিয়ে রাখতে দেখেনি এইভাবে, আজই প্রথম। তাই ভয়ভীতি জড়তা কাজ করছে নিজের মধ্যে। সে রাতেও রিদের হালকা রাগের শিকার হয়েছিল টিভি দেখা নিয়ে। এখন আবার গোমড়া অবস্থা রিদকে চাকু ঠোঁটে চেপে ধরে রাখতে দেখে যেন মুহূর্তেই ভয়টা শিউরে ওঠে মায়ার মাঝে।
মায়া ভয়ে চুপসে যায়! বাধ্য অপরাধীর ন্যায় রিদের দিকে নিজের ভয়ার্ত দৃষ্টি ফেলে মালার সাথে এগিয়ে যাচ্ছে বাড়ির ভিতরের দিকে চুপচাপ। মায়া রিদের বরাবর হতেই আবারও চোখ তুলে তাকায় রিদ হাতে থাকা ম্যাপ হতে। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। কপাল কুঁচকে মায়াকে পর্যবেক্ষণ করে আবারও চোখ আওড়িয়ে তাকায় মায়ার ডানহাতে চেপে ধরে রাখা কার্ড ও চকলেটগুলোর দিকে। কুঁচকানো কপালটা এবার আরও তীক্ষ্ণ হলো! সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎই হাতে থাকা কনস্ট্রাকশনের ম্যাপ তুলে দেয় আসিফের দিকে। হাত বাড়িয়ে আসিফ সেটি নিতেই রিদ মায়ার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় বোঝায় এখান থেকে চলে যেতে। রিদের হঠাৎ এমন মুড সুইং এর কারণ বুঝতে না পেরে রিদের ইশারা অনুযায়ী আসিফসহ বাকি বডিগার্ডরা চলে যেতে উদ্যোগী হতেই এক পলক সূক্ষ্ম দৃষ্টি স্থাপন করে মালা ও মায়ার দিকে আসিফ। দুই ঠোঁটের ভাঁজ থেকে ধারালো ছুরিটি ব্যান্ডেজ করা ডানহাতে নিয়ে গাম্ভীর্য মুখে হাতের ইশারায় মায়াকে উদ্দেশ্য করে ডেকে বলে উঠল রিদ....
--" হেই ইউ? কাম হিয়ার!
থামে মায়া। সেই সাথে থামে মালার পথচারণও। রিদ ও মায়া দুজনেরই দৃষ্টি প্রথম থেকে একে অপরের দিকে স্থির ছিল। এবার মালার দৃষ্টিও স্থির হয় রিদের মাঝে। ভয়ার্ত দৃষ্টিতে রিদের হাতে চাকুটা দেখে নিয়ে মুহূর্তেই বার কয়েক শুকনো ঢোক গিলে মালা। ভয়ে সিঁটিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে..
--" আফামনি দিলেন তো ফাস্যাইয়া? মানা করছিলাম হুনলেন না! ক্যান তাকাইছিলেন ছোটু স্যারের দিখ্যা হ্যাঁ? এহন স্যার ছুরি লইয়্যা দাঁড়াইয়্যা আছে আমাগো পেটে ডুহানের লাইগ্যা। এহন আফনেও মরলেন সাথে আমারেও মারলেন।
মালার রাশি ভারী কষ্টের কথাগুলো কান বধ করতে পারল না মায়ার। রিদকে এই মুহূর্তে ভয় পেলেও রিদের শান্ত একটি ডাকই ছিল মায়ার জন্য বাধ্যতা বচন। তাই নিজের গতিপথ পাল্টিয়ে বাধ্য মেয়ের মতো এগিয়ে যায় রিদের সামনে। মায়ার পিছন পিছন মালাকে আসতে দেখে রিদ বিরক্তিতে হাতের ইশারায় বোঝায় মালাকে চলে যেতে। রিদের ইশারা অনুযায়ী মুহূর্তেই মালা দৌড়ে পালায় প্রাণ বাঁচানোর তাগিদে মায়াকে রেখে। যেন এতক্ষণ মালা রিদের ছোট একটি ইশারার জন্যই অপেক্ষা করে বসে ছিল। মায়া ঘাড় বাঁকিয়ে মালার দৌড়ে চলে যাওয়ার দিকে এক পলক তাকায় ভয়ার্ত দৃষ্টিতে। পর মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে আবারও তাকায় রিদের বিরক্তি মাখা মুখশ্রীতে। সাথে সাথে আবারও চোখাচোখি হয় দু'জনে। মায়া নিজের দৃষ্টি সরিয়ে বাধ্য মেয়ের ন্যায় দুই কদম হেঁটে এগিয়ে এসে রিদের মুখোমুখি দাঁড়ায় মাথা নিচু করে। রিদ বিরক্তির কপাল কুঁচকে চোখ আওড়িয়ে মায়াকে ওপর থেকে নিচ অবধি পর্যবেক্ষণ করে। হাতে চেপে ধরে রাখা গিফটগুলো দেখে নিয়ে শানিত শান্ত ভেজা গলায় বলে উঠল রিদ..
--" হাতে কি?
ইতস্তত গলায় নিচুস্বরে....
--" পেয়েছি এটা!
নিজের একটা ভ্রু উঁচু করে বলে উঠল রিদ....
--" পেয়েছেন নাকি দিয়েছে কেউ?
--" দিয়েছে!
--" স্বামী থাকা সত্ত্বেও এটা নিয়েছেন?
এই মুহূর্তে রিদের স্বামী কথার মানে বুঝে উঠতে পারছে না মায়া। বিয়ে ছাড়া স্বামী হয় না এই বিষয়টি মায়ার বোধগম্য। কিন্তু মায়ার কখনো বিয়ে হয়েছে কি না সেই বিষয় বোধগম্য নয়। রিদের সাথে বাচ্চাকালের পুতুল বিয়ে সে বাচ্চাকালেই ভুলে বসে আছে। জানা নেই বিষয়টি। আর না পরিবারের কেউ মায়াকে এই বিষয়ে জানানোর প্রয়োজন বোধ করেছে। খান বাড়িতে আসার প্রথম রাতে যাও হেনা খান মায়াকে জড়িয়ে ধরে একবার রিদের বউ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু রিদ ফিরে আসার সাথে সাথে মায়াকে আবারও জানানো হয় সে কারও বউ নয়। রিদেরও না। হেনা খান সেদিন এমনটা করেছিলেন রিদ থেকে মায়ার আসল পরিচয়টি গোপন রাখার জন্য। যাতে রিদ মায়ার সম্পর্কে সত্যিটা অবগত হতে না পারে। কিন্তু ততক্ষণে রিদ মায়ার সত্যিটা সম্পর্কে অবগত হয়ে গিয়েছিল। হেনা খানের বলা উক্তিতে ভিত্তি করে মায়া নিজের অবুঝতায় বিপদ ডেকে এনে সহজ সরল স্বীকারোক্তি রিদকে বলে উঠল...
--" আমার স্বামী নেই তো! দাদি বলেছে আমি সিঙ্গেল!
কপাল কুঁচকে বলে ওঠে....
--" তাই! সিঙ্গেল আপনি? সিঙ্গেল হলেই আপনাকে সবার থেকে সবকিছু নিতে হবে?
মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে...
--" হুমমম!
শক্ত গলায়...
--" ছেলেটা কে?
--" সিনিয়র ভাইয়া একটা?
নিজের করা প্রশ্নে মায়ার সহজ সরল স্বীকারোক্তিতে বিরক্তিটা যেন আরও বাড়ে রিদের। রাগে চোয়াল শক্ত হয়ে আসে। মেয়ে আসলেই কি এতটা সরল নাকি রিদের সামনে নিজেকে সহজ সরল তুলে ধরে সেটা বুঝতে পারছে না রিদ। গাঢ় সন্দেহ দৃষ্টি মায়ার দিকে ফেলে শক্ত গলায় বলে উঠল...
--" হাতে থাকা জিনিসগুলো দাও আমাকে!
রিদের কথা অনুযায়ী বাধ্য মেয়ের মতো হাতে থাকা চকলেট, কার্ডগুলো তুলে দেয় রিদের হাতে। রিদের হাতে থাকা ছুরিটি গাড়ির ওপর রেখে হাত বাড়িয়ে মায়ার হাত থেকে সেগুলো নেয়। চকলেটগুলো এক পলক দেখে নিয়ে দৃষ্টি স্থির করে লাল-গোল্ডেন সংমিশ্রণের বড় দুটো কার্ডের দিকে। হাতের ভাঁজে রেখে কার্ডগুলো উল্টিয়ে চোখ বুলায় কার্ডের ভিতরে লেখা প্রেমপত্রের দিকে রিদ। সূক্ষ্ম দৃষ্টিতে সেকেন্ড দশেক সেই প্রেমপত্রে চোখ স্থির করে মুহূর্তেই হাঁক ছেড়ে আসিফকে ডেকে বলে উঠল রিদ....
--" আসিফ! সাবান, পানি, টাওয়াল, স্যাভলন, স্যানিটাইজার, সবকিছু দুই মিনিটের মধ্যে চাই আমার। ডু ইট ফাস্ট!
রিদের হাঁক ছেড়ে বলা গলার শব্দে মুহূর্তেই কেঁপে ওঠে মায়া। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় রিদের দিকে। রিদের এই মুহূর্তে রাগান্বিত দৃষ্টির মানে বুঝতে না পেরে, আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে রিদের সামনে। অপরাধীর ন্যায় ধীর গলায় বলল...
--" আমি দাদি যাব ভাইয়া!
উত্তর করল না রিদ। মায়া রিদের উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে রিদের সামনে ভয়ে সিঁটিয়ে। রিদের কথা অনুযায়ী মিনিট দুইয়ের মধ্যে সবকিছু নিয়ে হাজির হয় আসিফ। সার্ভেন্ট দিয়ে একে একে সবকিছু আনিয়ে রাখে রিদের সামনে। রিদের দৃষ্টি অনল, মায়ার দিকে চোখ-মুখ শক্ত করে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে আসিফের দিকে চকলেট, কার্ডগুলো দিতে দিতে ভরাট গলায় বলে উঠল...
--" আসিফ! চিঠিগুলো রাখ তো! রাত জেগে চিঠিগুলো বসে পড়ে দেখতে হবে আমায়। চিঠিতে কোনো প্রকার ভুল আছে কিনা সেটা যাচাইও তো বিশেষ প্রয়োজন আছে, তাই না? ভুলভাল চিঠিতে তো আর প্রেমনিবেদন হয় না। তাই চিঠি ও চিঠির মালিকসহ সংশোধন করতে হবে, তারপর না হয় তোর ম্যাডামকে দেওয়া যাবে তার এই প্রেম নিবেদনের চিঠিখানা। ততক্ষণ না হয় আমার কাছেই থাকুক।
রিদের কথার মানে বুঝতে পেরে মুহূর্তেই আসিফ বলে উঠল...
--" জ্বি ভাই! হয়ে যাবে।
কথাগুলো বলেই আসিফ প্রস্থান করে সেখান থেকে দ্রুততার ন্যায়। রিদ দক্ষ হাতে সাথে সাথে মায়ার ডানহাতটা টেনে সাবান, স্যাভলন মিশ্রিত ঠান্ডা পানিতে চুবিয়ে চেপে ধরে শক্ত করে। রিদের আকস্মিক ঘটনায় মায়া ভরকে গিয়ে তাল সামলাতে না পেরে সাথে সাথে বসে পড়ে নিচে। নিজের বামহাতে রিদের একহাত খামচে ধরে ব্যথায় কুঁকড়ে উঠে বলল...
--" ভাইয়া! আমি ব্যথা পাচ্ছি তো। ছাড়ুন আমাকে!
কথাগুলো কানে ঢুকল না রিদের। রিদ নির্মমতার ন্যায় শক্ত হাতে জুড়ে ঘষামাজা করে মায়ার হাতটি পরিষ্কার করতে থাকে। দলা বেঁধে জীবাণু সব মায়ার হাতে লাগানো, যেটা রিদ এই মুহূর্তে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে। মায়ার নরম তুলতুলে হাতটি রিদের শক্ত হাতের বন্ধনে পড়ে লাল টলটকে আবরণ ধারণ করে। একটা সময় মায়া ব্যথায় কাতর হয়ে ভয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে রিদের সামনে। মায়ার কান্নায় বিরক্তি চোখে এক পলক দেখে নিয়ে নিজের কাজে মনোযোগী হয় রিদ। একটা সময় নিজের কাজ শেষ করে পুনরায় মায়াকে টেনে আবারও দাঁড় করায়। সার্ভেন্টের হাত থেকে টাওয়াল নিয়ে মায়ার হাতটি ভালোভাবে মুছে দিয়ে সেখানটায় জোরপূর্বক জোরে স্যানিটাইজার ঘষে দেয়। মায়া ব্যথায় জড়জড়িত হয়ে বামহাত নিজের মুখে চেপে ধরে অনবরত কান্না করেই চলছে। রিদের হঠাৎ রেগে যাওয়াটা মায়ার কাছে সম্পূর্ণ নতুন। সাথে নিষ্ঠুরতম আচরণটাও। রিদকে ঘিরে এবার মায়ার ছোট মনে ক্ষুদ্র ক্ষুদ্র ভয়ের পাহাড় জমা হচ্ছে। রিদকে খারাপ লোকের দলে ফেলতে চাচ্ছে। ভীষণ রকমের খারাপ লোক মনে হচ্ছে মায়ার! রিদ চোখ ঘুরিয়ে সার্ভেন্টকে ইশারা করে চলে যেতে বলে। রিদের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যেতেই রিদ শক্ত গলায় কাটকাট করে জানায়....
--" লুক! আমার ব্যবহৃত টিস্যুতেও কারও স্পর্শ পছন্দ নয় আমার। সেখানে তোমার হাতে অন্য কারও স্পর্শ থাকবে সেটা মেনে নেওয়ার ছেলেও আমি নই। আজ বলছি বোঝানোর খাতিরে, কাল কিন্তু বলব না। কাল হিতে বিপরীত কিছু ঘটবে! নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি। তুমি আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে জড়িত আছো। যতদিন না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি, ততদিন পর্যন্ত অন্য কারও ছোঁয়া তোমার শরীরে পছন্দ নয় আমার। অন্যের ব্যবহৃত জিনিস রিদ খান ব্যবহার করে না। বরং রিদ খানের ছুড়ে ফেলা জিনিস মানুষ কুড়িয়ে নেয়। তোমার ক্ষেত্রেও তাই! তোমাকে ছুড়ে ফেলার পর তুমি যা খুশি করতে পারো। আই ডোন্ট কেয়ার! তোমার আঠারো বছর হলে ডিভোর্স পেয়ে যাবে তুমি। ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার। আমার বউয়ের শরীরে অন্য ছেলেদের স্পর্শ থাকবে এটা চরম ইগোতে লাগবে আমার। রিদের খানের ইগোতে লাগা তার নীতির বাইরে। ডিভোর্সের পর এক ছেলের সাথে নাকি শত ছেলের স্পর্শ নিজের শরীরে মাখবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই! কিন্তু আমার নামে জড়িত থাকা অবস্থায় অন্য কোনো কিছু মেনে নিব না আমি। গট ইট!
.
চলবে.....
