#দেওয়ানা(আমার ভালোবাসা)সিজন_০২
#লেখিকাঃ_রিক্তা ইসলাম মায়া
০৬
সন্ধ্যা সাত ছুঁই ছুঁই। মাত্রই মায়া খান বাড়ির বাগান থেকে ফিরেছে। সন্ধ্যা রাতের বাগানের কড়া লাইটিংয়ে ঘুরে বেড়াতে চমৎকার লাগে মায়ার। তাই অভ্যাসবশত আজও তাই করেছে। দুহাতে মায়ার মাঝারি সাইজের লাল বিড়ালছানার পুতুলটি বুকের মাঝে চেপে ধরে হেলেদুলে ড্রয়িংরুমে প্রবেশ করতেই হেনা খানের প্রশ্নের সম্মোহনে হতে মায়াকে...
--" এই তুই টইটই করে বেড়াচ্ছিস কেন? পড়তে না বসে? তোর কি পড়ার সময় এখনো হয় নাই?
খানিকটা মন খারাপ করে গাল ফুলাল মায়া। মিহি সুরে বলল...
--" হয়েছে তো দাদী!
--" তাহলে পড়তে না বসে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছিস কেন শুনি?
হেনা খানের ঝাঁঝালো কণ্ঠে খানিকটা চিন্তিত দেখায় মায়াকে। কপালে চিন্তার ভাঁজ ফেলে বোকার মতো প্রশ্ন করে বলে উঠে।
--" তাহলে কি আমায় হেঁটে বেড়াতে হবে দাদী?
মায়ার এমন প্রশ্নে থামেন হেনা খান। মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে চুপ করে যান। কারণ মায়াকে এই মুহূর্তে আরও কিছু বললে নিশ্চিত মায়া সেটার রেশ টেনে ইতিহাস রচনা করে আধ্যাত্মিক যুক্তি দেখাবে। তাই তিনি কথা না বাড়িয়ে প্রসঙ্গ পাল্টে বলেন....
--" পড়তে বস তুই। আজ ড্রয়িংরুমেই পড়াবো আমি তোকে। তোর বই সব সোফায় টেবিলে রাখা আছে। গিয়ে বস সোফায়। আমি আসছি তোকে পড়ানোর জন্য একটু পর। আগে রিদকে কফিটা করে দিয়ে আসি। ছেলেটা বসে আছে কফির জন্য। যাহ তুই পড়তে!
হেনা খানের উপদেশমূলক কথাগুলো যেন মায়ার অবধি পৌঁছাল না। বরং অদ্ভুত নজরে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে উনার দিকে। তিনি মায়ার এমন দৃষ্টি বুঝতে না পেরে কপাল কুঁচকে কিছু বলতে নিবেন তার আগেই মায়া চিন্তিত ভঙ্গিতে বলল....
--" দাদী আই হ্যাভ এ গভীর প্রশ্ন!
থমথমে গলায় বলল...
--" কি?
অবুঝ গলায় কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলল..
--" দাদী! তোমাকে তো আমি সকালে ল্যাংড়া রেখে গেলাম কিন্তু বিকাল গড়াতে না গড়াতেই তুমি সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে। তোমার এই অবস্থা কে করল দাদী?
মায়ার কথার মানে বুঝতে পারছেন হেনা খান। সকালে রিদের বলা কথাগুলোর পর তিনি আর হুইলচেয়ারে বসেননি বরং সেটাকে ফেলে দিয়েছিলেন তখনই। সুস্থ মানুষ হয়েও প্যারালাইসড সাজাটা উনার কাছে ভীষণ কষ্টদায়ক ছিল। যেটার থেকে রিদ আজ সকালেই মুক্ত করে দিয়েছে। আজ থেকে তিনি আর কখনোই হুইলচেয়ারের সাহায্য নিবেন না। কিন্তু মায়া এই বিষয়গুলো জানে না। কেউ বলেওনি মায়াকে। মায়া ছোট বিধায় হয়তো সবকিছু ঠিকঠাক বুঝে উঠতে পারবে না তাই কেউ কিছু জানায়নি। কিন্তু মায়া হেনা খানকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলবশত প্রশ্নগুলো করেছে সেটা ঠিক বুঝতে পারছেন হেনা খান। তিনি মায়ার মনের অবস্থা বুঝতে পেরে ফুস করে দীর্ঘনিশ্বাস ফেলে বলে উঠেন...
--" পায়ের ডাক্তার দেখিয়েছি আজ তাই পা ভালো হয়ে গেছে। ডাক্তার বলেছে বেশি বেশি হাঁটতে তাই হাঁটাচলাচল করছি। আর কিছু বলবি?
--" তাহলে কেন তুমি আগে ডাক্তার দেখালে না দাদী?
--" আমি দেখাইনি রিদ দেখিয়েছে ডাক্তার। তাই ভালো হয়ে গেছি আমি। এবার যাহ তুই! আর কোনো প্রশ্ন করবি না আমায়।
কথাগুলো বলেই হেনা খান একপ্রকার দ্রুত পা চালিয়ে ড্রয়িংরুম থেকে প্রস্থান করেন। মায়াকে কোনো রূপ কিছু বলার সুযোগ দেননি তিনি। কারণ উনার নিজের কাছেও মায়ার প্রশ্নের উত্তর ছিল না। যদি তিনি এই মুহূর্তে মায়ার সামনে থাকেন তাহলে মায়ার প্রশ্নের ঝুড়িটা আরও ভারী হবে। যেটা তিনি করতে চাচ্ছেন না। মায়া হেনা খানকে পা চালিয়ে চলে যেতে দেখে মুহূর্তে ঠোঁট উল্টায়। কোনো কিছুই বোধগম্য করতে না পেরে গিয়ে বসে ড্রয়িংরুমের সোফায়। চোখের সামনে একগাদা নিজের বই দেখে মুহূর্তে মুখ কুঁচকায় বিরক্তিতে। হাত দিয়ে নেড়েচেড়ে বইগুলো দেখে রেখে দিয়ে পাশ থেকে টিভির রিমোট হাতে নেয়। কোলের উপরে লাল বিড়ালছানার পুতুলটি চাপিয়ে টিভি অন করে মনোযোগ দেয় সেদিকে। ড্রয়িংরুমে টিভির শব্দ কানে আসতেই কোথাও থেকে দৌড়ে আসে মালা। গোল গোল চোখে টিভির দিকে তাকিয়ে ধুপ করে বসে পড়ে মায়ার পায়ের কাছে নিচে ফ্লোরের উপর। মালার হঠাৎ আগমনে খানিকটা চমকে উঠে মায়া। চোখ তুলে তাকায় মালার দিকে। মালা টিভির প্রেমিক মানুষ। তাই যখনই টিভির শব্দ তার কানে পৌঁছাবে তখনই সবকিছু ফেলে টিভির সামনে বসে যাবে। এবারও তাই হচ্ছে। দৃষ্টি তার সামনের বিশাল বড় টিভির দিকে। মায়া নড়েচড়ে বসে। ইংলিশ চ্যানেল থাকায়, হাতে থাকা রিমোট দিয়ে সেটি চ্যানেল চেঞ্জ করতে নিবে তার আগেই চেঁচিয়ে উঠে মালা...
--" আফামনি চেঞ্জ কইরেন না। এইডা মেলা সুন্দর একহান ছবি। আমি আগেও মেলাবার দেখছি। এহন আবারও দেখুম। ছবিডা আফনেও দেখেন। সেই একহান দৃশ্য আছে এইডার মধ্যে। আহা! দেখয়াই পরানডা জুড়াই যাই।
মালার পরপর কথায় ভ্রু কুঁচকে তাকায় টিভির দিকে। টিভিতে ইংলিশ মুভির দৃশ্য দেখে খানিকটা বিরক্তি প্রকাশ পায় মায়ার চোখে মুখে। আপাতত এগুলো তার পছন্দ না। সে কার্টুন দেখবে এমন মনোভাব স্থির করা। কিন্তু মালার নিষিদ্ধ আজ্ঞায় বিরক্তি নিয়ে বলে মায়া।
--" দেখব না আমি এসব! বুঝি না আমি ইংলিশ কিছু।
--" আফামনি এইডা বুঝার লাগবো না হালি দেখলেই হইবো। সেই একহান ছবি! কি জানি নামডা? মনে আইতাছে না তো। কি জানি নাম? হ হ মনে আইছে! টাইটানিক ছবি এইডা! ছবিডা তো শেষ হইয়া আইছে শেষ জায়গাডা দেইখা চইলা যামু আফামনি, পাল্টায়েন না। এহন দুজন কত রোমান্টিক হইব ইশ!
মালার কথায় গোল গোল চোখে তাকায় মায়া সেদিকে। বিশাল বড় টিভির স্ক্রিনে ঝলমল করে উঠে দুজন তরুণ-তরুণী জাহাজের চূড়ায় দুহাত মেলে দাঁড়িয়ে থাকার দৃশ্য। মায়া বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে টিভির দিকে। সময়ের সাথে সাথে খানিকটা মনোযোগী হয় মায়া। টিভির স্ক্রিনে তাদের সেই কাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য আসতেই মুহূর্তেই মুখখানা হা হয়ে যায় মায়ার। চোখ বড় বড় করে তাকায় সেদিকে। অনাকাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য টিভির স্ক্রিনে ঝলমল করতে দেখে মুহূর্তে থমকায় রিদ পিছন থেকে। নিজের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে এসেছিল কাঙ্ক্ষিত কফির আশায়। কিন্তু ড্রয়িংরুমে এসেই এমন দৃশ্য দেখে থমকে যায়। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে টিভি চালনাকারীকে খোঁজার জন্য সামনে দৃষ্টি ফেলতেই চোখে পড়ে নিজের বউকে। যে চমকিত ও আতঙ্কিত অবস্থায় হা হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। রিদ রেগে দ্রুততার সঙ্গে মায়ার থেকে রিমোট কেড়ে নিয়ে টিভি অফ করে দেয় মুহূর্তে। আকস্মিক ঘটনায় মায়া ও মালা দুজনই তাল পাকিয়ে যায়। মালা দ্রুততার সঙ্গে বলে উঠে...
--" আফামনি টিভি অফ করলেন কেন? তাড়াতাড়ি দেন আমার চুমু দৃশ্য চইলা যাইতাছে তো।
দ্রুততার সঙ্গে বলে উঠল মায়া...
--" আমি অফ করিনি তো!
কথাটা বলেই মায়া দ্রুততার সঙ্গে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ পড়ল রিদের রাগান্বিত চেহারায়। চোখ-মুখ শক্ত করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া সেদিকে স্থির নয়। রিদের রেগে যাওয়ার বিষয়টি বোধগম্য করার চেষ্টাও করে না। চঞ্চল মায়ার ছোট মাথায় চলছে টিভির সেই চুম্বন দৃশ্যটি। যেটা শুরু হওয়ার আগেই রিদের জন্য থামতে হয়। দৃশ্যটি শুরু হওয়ার দুই-তিন সেকেন্ডের মধ্যে রিদ টিভি অফ করে দেয় যার জন্য সম্পূর্ণ দৃশ্যটি দেখা হয়ে উঠেনি কারও। তাই সেই দৃশ্যটি সম্পূর্ণ দেখার তাগিদে মায়া সঙ্গে সঙ্গে নিজের দুহাতে রিদের হাত চেপে ধরে রিমোটটি কেড়ে নেওয়ার জন্য। জোরাজুরি করতে করতে অবুঝতায় বলে উঠল মায়া...
--" ভাইয়া! তাড়াতাড়ি দিন না রিমোটটা! বন্ধ করলেন কেন টিভি? আমি দেখব সেটা! কি হচ্ছে মেয়েটার? ছেলেটা মেয়েটাকে কামড়িয়ে দিচ্ছে তো। মেয়েটা নিশ্চিত এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি দেখব তো, আমাকে দেখতে দেন না! ভাইয়া!
--" আফামনি গো এটা কামড়াকামড়ি ছিল না। এটা গভীর চুমু ছিল। এতে কেউ কান্দে না। মাইয়াও কানব না ভালোবাসা পাইব। ভীষণ ভালোবাসা!
কথাগুলো বলেই মুহূর্তেই জিব কাটে মালা। সঙ্গে সঙ্গে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে চোখ উল্টিয়ে তাকায় রিদের রক্তচক্ষুর দিকে যা মালার দিকেই তাক করা ছিল। মালা শুকনো একটা ঢোক গিলে মায়ার দিকে তাকায়। মায়ার বোকা কথার উত্তর দিতে গিয়ে গরগর করে কি থেকে কি বলে ফেলেছে রিদের সামনেই। রিদ এবার নিশ্চিত তাকে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে নাড়িভুঁড়ি সব বের করে ফেলবে। আর সেই নাড়িভুঁড়িসহ তাকে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে আসবে এবার। কথাগুলো ভেবেই আবারও কেঁপে উঠে মালা ভয়ে শুকনো ঢোক গিলে বারকয়েক। মায়া তখনও জোরাজুরি করছিল রিদ থেকে রিমোট নেওয়ার জন্য। কিন্তু মালার কথাগুলো কানে আসতেই মুহূর্তে থেমে গিয়ে অবাক হয়ে বলে উঠে...
--" এইভাবে কেউ চুমু খায় বুঝি?
মালা মুখ চেপে ধরা অবস্থায় মাথা নাড়ায় যার অর্থ হ্যাঁ খায়! মালাকে মাথা নাড়াতে দেখে বলে উঠে...
--" তাহলে আমি খাব একটা! আয় তোকে খাব!
মালা দুহাতে মুখ চেপে ধরে ছিটকে দুই কদম পিছনে গিয়ে বলে উঠে...
--" ছিঃ! ছিঃ! আফামনি কি কন এইগুলা! এইসব মাইয়া মানুষরে খাওয়া যায় না। পোলাপান মানুষ লাগে! নয়তো ভালোবাসার মানুষ লাগে। আমি হইলাম নিরীহ মাইয়া মানুষ, এহন যদি আফনের হাতে চুমুর ভার্জিনিটি নষ্ট হয় তাইলে স্বামীরে কি দিমু আমি।
গভীর চিন্তিত গলায় বলল...
--" আমার কি তাহলে এখন একটা বিয়ে করতে হবে চুমু খাওয়ার জন্য মালা?
মায়ার বোকা কথার তলে মালা বেসামাল উত্তর দিয়ে যাচ্ছে একে পর এক। রিদ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের হাতের রিমোটটা সজোরে আছাড় মারে ফ্লোরে। সাথে সাথে শত খণ্ডিত হয় রিমোটটি। ফ্লোরের চারপাশে দূর-দূরান্তে ছড়িয়ে-ছিটিয়ে এলোপাতাড়ি। রিদের এমন কাণ্ডে মুহূর্তে উল্টো দৌড় লাগায় মালা ভয়েস কন্ঠে চিৎকার করে হেনা খানকে উদ্দেশ্য করে বলে...
--" ম্যাডাম গো বাঁচাও...
মায়া ভয়ে চমকে উঠে। রিদের হঠাৎ রেগে যাওয়ায় মুহূর্তেই ভয়ে আড়ষ্ট হয়ে আসে মায়া। রিদের কোনো রূপ রাগের সাথে মায়া পূর্বপরিচিত নয়। প্রচণ্ড ভয় নিয়ে চোখ তুলে তাকায় রিদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে। রিদ চোখ-মুখ শক্ত করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। রিদের চোখে নিজের চোখ পড়তেই ভয়ে চোখ নামিয়ে নেয় মায়া। ভয়ে সিঁটিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে রিদের সামনে। রিদ মায়াকে ভয় পেতে দেখে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় সাথে সাথে। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিশ্বাস নেওয়ার মধ্য দিয়েই, কিচেন রুম থেকে দৌড়ে আসেন হেনা খান মালার চিৎকারে। চোখের সামনে রিদ ও মায়াকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে যান তিনি মায়ার পাশে। দুহাতে মায়াকে জড়িয়ে ধরে বুকে টেনে তাকান রিদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে। রিদের রাগান্বিত ফেস দেখে বুঝতে পারেন রিদ কোনো কিছু নিয়ে ভীষণ রেগে আছে। আর সেটা অনায়াসে মায়াকে নিয়ে হবে। সেটা বোঝার বিন্দুমাত্র বেগ পেতে হয়নি উনার। তাই ভয়ে আড়ষ্ট হয়ে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে নেন মায়াকে। তিনি রিদের রাগ সম্পর্কে অবগত। কিন্তু ছোট মায়া নয়। রিদ সম্পর্কে কোনো ধারণাই নেই মায়ার। তাই এই মুহূর্তে মায়াকে রিদের রাগ থেকে দূরে রাখার প্রচেষ্টায় তিনি। ভয়ে স্বীকৃতি ভেজা কণ্ঠে বলে উঠলেন হেনা খান...
--" কি হয়েছে রিদ? মায়া কি বেয়াদবি করেছে তোর সাথে?
দম নিয়ে কিছুটা সময় নিজের রাগ নিবারণের চেষ্টা চালায়। নিজের মনে মনে আওড়াতে থাকে "কন্ট্রোল ইউর সেলফ, শি ইজ নট আ ম্যাচিউরড গার্ল, জাস্ট আ কিড!" চোখ খুলে তাকায় রিদ। শান্ত চোখে নিজের দাদীর বুকে মায়াকে লেপ্টে থাকতে দেখে অতিশয় শান্ত বাণীতে বলে উঠে....
--" আজ থেকে খান বাড়িতে সব রকম সোশ্যাল মিডিয়া বন্ধ দাদী। টিভি, ফোন, ইন্টারনেট জাতীয় সবকিছু বন্ধ। শুধু দাদাভাইয়ের হাতে একটা ফোন থাকবে অন্য কারও হাতে নয়। বাড়িতে শুধু ল্যান্ডলাইন থাকবে ফোন করার জন্য অন্যকিছু না। এমনকি তোমার হাতেও ফোন থাকবে না। তোমার কারও সাথে ভিডিও কলে যোগাযোগের প্রয়োজন হলে বাইরে বডিগার্ড থেকে ফোন চেয়ে নিবে অল্প কিছু সময়ের জন্য। আমি এক্সট্রা ফোন তাদের হাতে দিয়ে রাখব আমার সাথে যোগাযোগ করার জন্য। তারপরও আজকের পর থেকে খান বাড়ির সার্ভেন্ট হোক, শেফ হোক, দারোয়ান হোক, কাজের লোক হোক ঘরে বা বাইরের প্রত্যেকটা মানুষ, কেউ খান বাড়ির ভিতরে ফোন ইউজ করতে পারবে না একমাত্র বডিগার্ডরা ছাড়া। বাকিরা সবাই খান বাড়ির গেট পেরিয়ে যথারীতি ফোন ইউজ করতে পারবে। তুমিসহ কেউ কোনো রূপ সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকতে পারবে না। আমি সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে যাব দেশ থেকে। আমার কথার অবাধ্য লোক কখনোই খান বাড়ির ত্রিসীমানায় থাকবে না দাদী।
রিদের শান্ত কণ্ঠে হুমকি বার্তাগুলো শুনেই কেঁপে উঠেন হেনা খান। রিদ কথা শান্ত ভঙ্গিতে বললেও প্রতিটা কথায় ছিল এক-একটা হুমকির বার্তা। হেনা চমকান। রিদের হঠাৎ এমন কথার মানে তিনি বুঝতে পারছেন না। হঠাৎ করে এতো কঠোর সব নিয়ম কার জন্য বাঁধতে চাইছে রিদ সেটা বোধগম্য হলো না উনার। তিনি খানিকটা উত্তেজনায় বলে উঠলেন...
--" কিন্তু কেন রিদ?
নিলিপ্ত চোখে আরও একবার মায়াকে দেখে নেয় সে। খান বাড়ি থেকে সোজা বের হতে হতে হেনা খানকে উদ্দেশ্য করে বলল....
--" আমি বলেছি তাই!
.
চলবে.......
