#দেওয়ানা(আমার ভালোবাসা)সিজন_২
#লেখিকাঃ_রিক্তা ইসলাম মায়া
০৪
--"কি ম্যাডাম বললেন না তো অন্যের প্রেম, বিয়ে বাচ্চা-কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি আরও কিছু আছে হুমম?
রিদের কথায় ধ্যান ভাঙে মায়ার। রিদ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায় অপরাধীর ন্যায়। হাতে থাকা চলন্ত পানির পাইপটা শক্ত করে চেপে ধরে মুষ্টির ভেতর। হাঁসফাঁস করে মুহূর্তে। রিদকে ভয় পাচ্ছে এমন নয়! মায়ার ছোট মনের অজানা অস্থিরতা জেঁকে বসেছে। কাল রিদ সম্পর্কে অবগত ছিল না কিন্তু আজ আছে। রিদ খান বাড়ির ছেলে, আরাফ খানের নাতি সেটা জানা মায়ার। সাথে এতটাও জানে রিদ মায়ার স্বামী নয়। রিদ স্বামী না হওয়ায় বেশ আহত হয়েছিল মায়ার মন। কিন্তু সে হেনা খানকে বলেনি আহত মনের কথা। নীরবে চেপে গেছে।
কাল রিদকে বেশ কয়েক বার লক্ষ করেছিল অবুঝ মায়া। মায়ার দেখা সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ হচ্ছে রিদ। এই মুহূর্তে রিদের ফর্সা গায়ে কালো ড্রেসআপে কতটা মারাত্মক ভয়ানক টাইপের সুন্দর লাগছে সেটা কাকে বোঝাবে মায়া? কালও সুন্দর লেগেছিল মায়ার কাছে, তাই তো শুধু ড্যাবড্যাব করে তাকিয়ে ছিল রিদের মুখশ্রীতে। পরে যখন জানতে পারে রিদ এই বাড়ির ছেলে, তখন মায়ার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল রিদই বুঝি মায়ার স্বামী। কিন্তু পর মুহূর্তে হেনা খান কাটকাট গলায় জানান মায়ার কোনো স্বামী নেই, সে সিঙ্গেল। মায়ার হুট করে সিঙ্গেল হওয়াটায় গভীর শোকাহত হতে হয়েছিল ওকে। মায়ার ছোট মস্তিষ্ক বারবার জানান দেয়, "ইশ! এই সুন্দর পুরুষটা যদি তাঁর স্বামী হতো, তাহলে খুব কি বেশি ক্ষতি হতো?" পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে এত এত অস্থিরতা ভর করে মায়ার ছোট মস্তিষ্কে রিদের জন্য। তাছাড়া কালকের শোকাহত ভাবটা আজ কাটিয়ে উঠতেই হুট করে আবারও হাজির হয় রিদ মায়ার সামনে। আবারও মাথা নাড়িয়ে ওঠে কালকের আহত ভাবটা। রিদকে নিজের সামনে দেখতে পেয়ে কেমন একটা জড়তা-সংকোচে সিঁটিয়ে নুয়ে যাচ্ছে মায়া। অবাধ্য মায়া মুহূর্তেই বাধ্য মেয়েতে পরিণত হয়েছে। চুপচাপ দাঁড়িয়ে পড়ে রিদের সামনে। কাল রিদের সামনে মায়া যতটা চঞ্চলতার সহিত কথাবার্তা বলেছিল আগ বাড়িয়ে, আজ যেন তা কিছুই পারছে না করতে। মায়ার চঞ্চলতা যেন মুহূর্তে একরাশ গোধূলির আলোয় ধামাচাপা পড়ে বাধ্য শান্তশিষ্ট মেয়েতে রূপান্তরিত করে রিদের সামনে। চঞ্চল বুলিগুলো দলা পাকিয়ে এঁটে যায় মায়ার গলগণ্ডের কর্ণকুহরে। হয়তো এই মুহূর্তে মায়া রিদকে আশা করেনি, না রিদের করা প্রশ্নগুলো আশা করেছিল। সে তো কৌতূহলবশে মালিকে এমনি এমনি কথাগুলো বলেছে কথার ছলে। তাহলে রিদ কেন এমনটা করে বলছে তাঁকে? মায়া আবারও চোখ তুলে তাকায়। মুহূর্তেই চোখাচোখি হয় দুজনের। রিদের গভীর দৃষ্টির অনলে হারায় মায়ার ছোট মন। রিদের দৃষ্টিতে গভীরতা মাপতে না পারলেও রিদের চোখধাঁধানো সৌন্দর্যে বিমোহিত হয় মায়ার মন প্রাণ চোখ। অবুঝ মায়া আবারও হা হয়ে তাকিয়ে থাকে রিদের মুখশ্রীতে। আটকে পড়ে রিদের মাঝে।
রিদ মায়ার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টে জানতে চায় মায়া সম্পর্কে। চোখ বুলিয়ে আবারও মায়াকে দেখে নেয় উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার গায়ে ওড়না না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার শরীরের অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়তেই মুহূর্তে খানিকটা কেঁপে ওঠে রিদের বুক। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে। তাঁর জীবনে বিগত চব্বিশ বছরে এই প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামান্য দর্শনে বুক কেঁপে কেঁপে উঠছে তার। রিদ নিজের জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়েছে। এখনও কাটাচ্ছে। কাজের সূত্রে ভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় তাঁর, সেখানটায়। ভিনদেশী নারী মানেই অর্ধউলঙ্গ। প্রায় সময় তাদের পুরো উলঙ্গও দেখা যায়। কই? তখন তো তাদের দেখে বুক কাঁপেনি রিদের, তাহলে আজ পিচ্চি মেয়েটিকে ওড়না ছাড়া দেখাতে তাঁর বুক কেন কাঁপছে? পিচ্চি মেয়েটি তার বউ বলে নাকি অন্য কিছুর জন্য? রিদ কথাগুলো মনে মনে আওড়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, মায়ার চোখে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টে মায়া সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে...
--"বয়স কত?
রিদের হুটহাট প্রশ্নে থতমত খেয়ে যায় মায়া। বিস্ময়ে তাকিয়ে আস্তে করে বলে...
--"আমার?
--"হুমম! (শান্ত ভঙ্গিতে)
আগের ন্যায় বলে ওঠে...
--"জ্বী, পনেরো।
মায়ার উত্তরে মুহূর্তেই কপাল কুঁচকে আসে রিদের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে...
---"এত কম?
মায়া রিদের আনমনা অস্পষ্ট সুরের কথাটা ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে..
--"জ্বী ভাইয়া???
রিদ মায়ার কথায় মনোযোগী না হয়ে, নিজের মতো আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে...
--"কোন ক্লাস?
--"নাইন পড়ছি।
মায়ার সহজ-সরল জবানবন্দিতে মুহূর্তেই রিদ একটা ভ্রু উঁচু করে বলে ওঠে...
--"সামনে তো পরীক্ষা মনে হয়! এই অসময়ে তোমাকে নাইনে ভর্তি করালো কে?
মায়া আস্তে করে মিহি সুরে বলল...
--"দাদাজান করিয়েছেন উনার স্কুলে। আরও সাত মাস পর নাইনের ফাইনাল পরীক্ষা আমার। এতদিন আমাদের বাড়ির এলাকার স্কুলে পড়েছি আমি নাইনে চার মাস। এখানে এসেছি এক মাস হয়েছে, মোট পাঁচ মাসের পিছুটান পড়েছে আমার। তাই দাদাজান কালবিলম্ব না করে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছেন আমাকে।
মায়ার গোছানো কথাবার্তায় মায়াকে ছোট নয়, বরং বেশ বড় বলে মনে হচ্ছে রিদের। মায়ার শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকাটা দেখে পুনরায় আগের ন্যায় প্রশ্ন করে বলে...
--"নাম?
স্নিগ্ধ ভেজা গলায় বলল...
--"মায়া!
--"পুরোটা বলো।
ইতস্তত জড়িয়ে আস্তে করে বলে...
--"রিক্তা ইসলাম মায়া।
রিদের দৃষ্টি গাঢ় হয় মুহূর্তেই। নিজের একটা ভ্রু উঁচু করে বলে ওঠে...
--"ডটার অফ শফিকুল ইসলাম! মাদার অফ রেহানা বেগম?
মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে...
--"হুমমম।
মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় পরিবেশটাতে। ভয়ংকর নীরবতা জেঁকে বসে দুজনের মাঝেই। চারপাশে পাখির কিচিরমিচির মনোরম শব্দ কানে ছন্নছাড়া হয়ে বাড়ি খাচ্ছে দুজনেরই। মায়া মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। মেয়েটি যে তাঁর বউ, এতে ১০০% শিওর হয় সে। রিদের কুঁচকে আসা কপালটা ক্রমশ স্বাভাবিক হয় মায়ার সহজ স্বীকারোক্তিতে। রিদ বারকয়েক আবারও চোখ বুলিয়ে পরখ করে নেয় মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার কাঁচা হলদেটে গায়ের রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রঙটা। মায়ার পোশাক-আশাকে, চেহারায় সদ্য পুতুলের ন্যায় লাগছে রিদের কাছে। রিদ হারায়। এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি তাঁর। কাল থেকে শুধু দেখেই চলছে মায়াকে গভীর দৃষ্টিতে। অনেকটা মোহনীয় লাগছে রিদের কাছে। রিদ থামে। চোখ ঘুরিয়ে পাশে তাকায়। মায়া জড়িত অতীত স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠতেই দমে যায় রিদ। চোয়াল শক্ত হয়ে আসে তার। কিন্তু পর মুহূর্তেই কী মনে করে আবারও নিজেকে নিবারণ করার চেষ্টা চালায়। বারকয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কাল থেকে মায়ার বারবার হুটহাট সামনে চলে আসাতে রিদের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে! গভীরভাবে লাগছে! রিদ চোখ আওড়ে আবারও তাকায় মায়ার মুখশ্রীতে। শান্ত চোখে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে...
--"ভেতরে যাও।
রিদের কথায় মায়া বাধ্য মেয়ের ন্যায় সম্মতি জানিয়ে মাথা নিচু করে সামনের দিকে পা বাড়িয়ে কয়েক কদম এগিয়ে যেতেই পেছন থেকে রিদ আবারও বলে ওঠে....
--"আজ থেকে ওড়না ছাড়া রুম থেকে বের হওয়া নিষিদ্ধ তোমার জন্য।
মায়া পেছন ঘুরে তাকায় রিদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিচু স্বরে বলে..
--"জ্বী ভাইয়া।
রিদ খানিকটা সময় নিয়ে মায়ার দিকে তাকিয়ে থেকে বলে...
--"যাও।
--"হুমম।
সকাল ৪:৪৫ মিনিট। ডাইনিং চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে মায়া। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। মায়ার পাশের চেয়ারটায় বসে আছে হেনা খান। দায়িত্ব সহকারে নিজের হাতে মায়ার মুখে নাস্তা তুলে দিচ্ছেন একের পর এক। মায়াকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এনেছেন তিনি।
তার ঠিক সামনে আরাফ খান বসে আছেন ডাইনিংয়ে নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করে বসে বসে নিউজপেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী ও মায়ার খুনসুটি দেখছেন তৃপ্তিতে। এই বয়সে এসে নিজের ছেলে, ছেলের বউকে হারিয়ে মায়াই যেন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তাদের জন্য। মায়াকে ঘিরেই তাদের এখন দিনটা পার হয়। রিদকে তো দেশেই পাওয়া যায় না। কখন দেশে আসে, কখন আবার চলে যায়, সেটাও ঠিকঠাক জানায় না রিদ। রিদের সম্পর্কে সবকিছু অজানা রহস্যের মতো ধোঁয়াশায় রাখে সে নিজেই। বছরে দুই-একবার দেখা মেলে তার। রিদ বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু খান বাড়িতে আসে না। খুব বেশি প্রয়োজনে নিজের দাদা-দাদিকে দেখতে আসে এক-আধবার খান বাড়িতে। এক-দুই দিন থেকে আবারও চলে যায় নিজ গন্তব্যে। তবে সবসময় ফোনে যোগাযোগ হয় রিদের সাথে তাদের। খান বাড়ির বিজনেস কোম্পানি আরাফ খানের সাথে সাথে রিদও দেখাশোনা করে সবটা, তবে সেটা দেশের বাইরে থেকেই। অফিসে উপস্থিত থাকা ছাড়া বাকি সবটাই নিজের হাতে ম্যানেজ করে রিদ। বাংলাদেশের তাদের মেইন অফিস ও শাখাগুলোতে আরাফ খান থাকলেও দেশের বাইরেরগুলোতে রিদের প্রাধান্যই সবটা। কাল রিদ বাসায় এসেছে সেটা তিনি কাল দুপুরেই শুনেছেন স্ত্রীর মুখে। ফোন করে জানিয়েছিল তাঁকে। রিদের বাড়ি ফেরাতে খুশি হয়ে তিনিও অফিসের সকল কাজ ছেড়ে চলে এসেছিলেন বাড়িতে, রিদের সাথে সময় কাটাবে বলে। মনে মনে স্থির করেন রিদ যতদিন খান বাড়িতে থাকবে, তিনিও ততদিন বাড়িতেই থাকবেন রিদের সাথে। কোনো রূপ অফিসে যাবেন না।
রিদ বাড়িতে থাকলে খান বাড়ির সবাই একসঙ্গে নাস্তা করে রিদের সাথে আলাদা সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হচ্ছে না কিছুই। ডাইনিংয়ে বসে থেকেও নাস্তা করছেন না তিনি, বরং রিদের জন্য অপেক্ষা করছেন; রিদ আসলে একসঙ্গে নাস্তা করবেন তাঁরা। মায়ার স্কুলের তাড়া থাকায় হেনা খান আগ বাড়িয়ে মায়াকে নাস্তা করিয়ে দিচ্ছেন নিজের হাতে। মায়া একবার না করছে তো হেনা খান চোখ রাঙিয়ে শাসিয়ে খাবার খাওয়াচ্ছেন মায়াকে। আর সেটাই তৃপ্তি নিয়ে দেখছেন আরাফ খান নিউজপেপার পড়ার ফাঁকে ফাঁকে। বহু বছর পর যেন খান বাড়িতে সুখ নামক শব্দটি দেখতে পারছেন তিনি মায়ার মধ্য দিয়ে। আরাফ খান বুকভরা স্বস্তির শান্তির নিঃশ্বাস ফেলেন নীরবে। ঠোঁটের চমৎকার মোলায়েম হাসি রেখে আবারও নিউজপেপারে মুখ ডুবাতেই সামনে থেকে কেউ চেয়ার টেনে বসে ডাইনিংয়ে। সাথে সাথে চোখ তুলে সেদিকে তাকান আরাফ খান সহ হেনা খান ও মায়া। মুহূর্তেই চোখে পড়ে রিদের গম্ভীর মুখ। আরাফ খান হেসে হাতের নিউজপেপারটা পাশে রাখতে রাখতে রিদকে উদ্দেশ্য করে বলেন...
--"গুড মর্নিং ইয়াং ম্যান!
গম্ভীর মুখে বলে ওঠে..
--"গুড মর্নিং!
সঙ্গে সঙ্গে সামনে থেকে হেনা খানও হাসিমুখে বলে ওঠেন...
--"গুড মর্নিং সোনাবাবা।
রিদ চোখ তুলে নিজের দাদির দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে..
--"গুড মর্নিং!
কথাগুলো বলেই চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়াকে হা হয়ে ড্যাবড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে কপাল কুঁচকায় রিদ। চারপাশে সচেতন দৃষ্টি ফেলে নিজের দাদা-দাদিকে পর্যবেক্ষণ করে নেয়। হেনা খান বসা থেকে হাত বাড়িয়ে নিজের স্বামীর দিকে নাস্তা এগিয়ে দিচ্ছেন বলে এদিকটায় তাদের খেয়াল নেই। রিদ দৃষ্টি আওড়ে আবারও মায়ার দিকে তাকায়। চোখে পড়ে মায়ার গায়ে কালকের স্কুল ড্রেসটি পরা। বুঝতে পারে মায়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু রিদ মায়ার এমন হা হয়ে তাকানোটার মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে মায়াকে একপলক দেখে নিয়ে মনোযোগী হয় নিজের নাস্তায়।
রিদের চোখ সরাতেও মায়ার বেশ একটা ভাবান্তর হলো না, বরং তখনও রিদের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে ছিল। বরাবরই মায়া যখন বেখেয়ালি ভাবে রিদের দিকে তাকালে চোখ যেন মুহূর্তে আটকে যায় রিদের ওপর। রিদের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আটকা পড়ে তাঁতে। এই তো সকালে রিদকে মায়া কালো ড্রেসআপে দেখছিল, কিন্তু ঘণ্টা দুই এক পার হতেই এখন দেখছে তাকে সাধারণ ফরমাল ড্রেসআপে। হাফ সিল্কের সাদা ব্র্যান্ডের শার্টের সাথে কালো প্যান্ট পরা। শার্টের হাতা দুটো ফোল্ড করে গুটানো কনুই পর্যন্ত। বাম হাতে কালো ফিতার ব্র্যান্ডের ঘড়ি পরা। বুকের পাশের দুটো বোতাম খুলে রাখা। সিল্কি চুলগুলো স্পাইক করে সেট করা। লোমহীন বুকটা যেন বারবার উঁকি দিতে চাচ্ছে দুই বোতাম খুলে রাখার উন্মুক্ত জায়গা দিয়ে। রিদের বলিষ্ঠ দেহের জিম করা হাতের বাহুগুলো যেন সাদা শার্টটি ছিঁড়েখুঁড়ে বের হয়ে আসতে চাইছে বাইরে।
মায়ার পলকহীন দৃষ্টির ধ্যান ভাঙে হেনা খানের কথায়। তিনি মায়াকে আবারও জোর করে মুখে খাবার তুলে দিতে দিতে বললেন...
--"শোন! স্কুলে যাচ্ছিস শুধু পড়াশোনা করবি মন দিয়ে, অন্য কিছু নয়। একদম বাঁদরামি করবিনা স্কুলের মধ্যে। এদিকে-সেদিক একা একা ঘুরেও বেড়াবিনা স্কুলের মাঠে। ড্রাইভার যেতে দেরি হলে স্কুলের ক্যান্টিনে বসে থাকবি। নয়তো তোর প্রিন্সিপাল স্যারকে বলবি তোর দাদাজানকে কল দিয়ে ড্রাইভারকে পাঠানোর জন্য। তারপরও স্কুল থেকে তোর একা বের হওয়া নিষিদ্ধ। পাকামো করে তো একদমই বাসায় আসা যাবে না তোর, বুঝেছিস তুই?
হেনা খানের কথায় মায়া না-সূচক ভঙ্গিতে মুখ সিটকে বলে ওঠে...
--"আমি যাব না ওই স্কুলে। আমার ভয় লাগে ওই স্কুলে যেতে। পড়ব না আমি আর ওইখানে।
মায়ার এমন না-সূচক উক্তিতে মুখ তুলে তাকায় রিদ। মায়ার "ওই স্কুলে যাবে না" এই বিষয়টি বুঝতে চায় রিদ। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ার দিকে কপাল কুঁচকে। রিদের এমন তাকানোর মধ্যে হেনা খান কৃত্রিম রাগ দেখিয়ে কাটকাট গলায় বলেন...
--"বললেই হলো পড়বি না তুই আর ওই স্কুলে! ওই স্কুলে কী এমন সমস্যা তোর যে রোজ রোজ ভয় লাগে স্কুলে যেতে? মিনিটে মিনিটে বায়না তোর স্কুলে যাবি না বলে। রোজ রোজ তোকে দুই ঘণ্টা করে তৈলমর্দন করে স্কুলে পাঠাতে হয় আমার। তুই কি একাই আমার নাতনি ছিলি? আর কোনো নাতি-নাতনি ছিল না আমার, হ্যাঁ! রিদকে দেখেছিস তুই, আমার বাধ্য নাতি হলো রিদ। কই? ছোটবেলায় তো একবারের জন্যও বলেনি, দাদি আমি পড়ব না, স্কুলে যেতে ভয় লাগে! বরং আমার কিছু বলার আগেই নিজের পড়া থেকে শুরু করে একা একা হোমওয়ার্ক পর্যন্ত শেষ করে রাখত। সকাল সকাল স্কুলেও চলে যেত সবার আগে আগে। তুই রিদকে দেখে দেখে শেখ। আজও পড়া নিয়ে অনীহা করে না। আর তুই? তোকে পড়ানোর জন্য আমাকে মাঠে নেমে প্রথমে যুদ্ধ ঘোষণা করতে হয় তোর বিরুদ্ধে। সেই যুদ্ধে আমি তোর সাথে জয়ী হলে তারপর তুই পড়বি, নয়তো না। তুই জানিস রিদ কতটা মেধাবী স্টুডেন্ট ছিল? এখনও যে পড়াশোনা করছে ভিন্ন হায়ার হাইয়েস্ট ডিগ্রি অর্জনের জন্য, সেটা জানিস তুই? তোর রিদ থেকে শেখা উচিত এবার।
হেনা খানের কথায় মুহূর্তে মায়ার ছোট মনটি অপমানবোধ করে। রিদের নাম টেনে টেনে বারবার তাঁকে কথা শোনাচ্ছেন হেনা খান, তাও রিদেরই সামনে। এতে যেন মায়া অপমানিত বোধ করার সাথে সাথে আহতও হয়। হেনা খানকে নিজের যুক্তি দেখিয়ে মন খারাপ ভাব নিয়ে বলে...
--"আমার কারও কাছ থেকে শেখা লাগবে না। বরং তুমি তোমার নাতিকে আমার বদলে আবারও ওই স্কুলে পাঠিয়ে দাও। এতই যখন মেধাবী, তখন আমার ভাগের পড়াটাও পড়ে ফেলতে বলো দাদি। এতে করে আমিও রক্ষা পেলাম রোজ রোজ ওই স্কুলে যাওয়া থেকে। তাতে আমিও খুশি, তুমিও শান্তি পাও।
মায়ার কথায় যেন ধৈর্যের বাঁধ ভাঙে হেনা খানের। রিদ তখনও তাকিয়ে ছিল কপাল কুঁচকে। হেনা খান তেতে উঠে কিছু বলবেন তার আগেই সামনে থেকে আরাফ খান বাধা দিয়ে হালকা বিরূপ করে বলে ওঠেন...
--"আহ হেনা! কী হচ্ছেটা কী? এভাবে মেয়েটাকে শাসাচ্ছ কেন? আগে ঠান্ডা মাথায় শোনো তো ও কী জন্য স্কুলে যেতে চাইছে না। ওর স্কুলে যেতে সমস্যা কোথায়? তারপর না হয় ঠান্ডা মাথায় বোঝা যাবে কী করা যায়।
স্বামীর কথায় তেতে উঠে তিনি বলেন...
--"তোমার কী মনে হয়? আমি এমনি এমনি কথাগুলো বলছি ওকে, হ্যাঁ? রোজ রোজ হাজারখানিক বার জিজ্ঞাসা করি স্কুলে যেতে কী সমস্যা বলতে আমাকে। কিন্তু ও কিছু বলে না! শুধু বলে ভয় লাগে ওই স্কুলে যেতে। ওই স্কুল নাকি ভালো না। হাজার হাজার ছাত্র-ছাত্রী পড়ছে আমাদের স্কুলের মধ্যে, কারও কোনো ভয় হয় না, শুধু ওরই ভয় হয় স্কুলে যেতে। তাহলে ওকে কী করব আমি না শাসিয়ে, হ্যাঁ?
ঠান্ডা কণ্ঠে বলে ওঠেন..
--"আচ্ছা বুঝলাম! তুমি থামো, আমি কথা বলছি ওর সাথে।
চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকান তিনি। সুরেলা কণ্ঠে বলে ওঠেন..
--"সোনামা! এবার ফটাফট আমাকে বলে ফেলো তো কী সমস্যা তোমার ওই স্কুলে যেতে, হুমম?
থমথমে পরিবেশ, সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু মায়া। প্রত্যেকেই আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। রিদ খাবার ছেড়ে মায়ার মুখের পানে তাকিয়ে আছে কী বলে সেটা শোনার জন্য। রিদ কিছু একটা আঁচ করতে পারে মায়ার সম্পর্কে। কেন মায়া ওই স্কুলে যেতে চাচ্ছে না বিষয়টি বুঝতে পারছে, তবুও মায়ার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। মায়া চোখ দুটো আওড়ায় চারপাশের সবার দিকে। সবার দৃষ্টি নিজের দিকে দেখে সাথে সাথে মাথা নিচু করে বসে থাকে ডাইনিংয়ে। নিচু স্বরে বলে ওঠে...
--"আমার ওই স্কুলে ভয় করে দাদাজান। যাব না আমি ওই স্কুলে।
মায়া ঘুরেফিরে একই কথা বলাতে ক্ষেপে যান হেনা খান। তাই তিনি অধৈর্য গলায় সাথে সাথে বলে ওঠেন...
--"দেখলে তুমি! বলেছি না তোমাকে আমি। ও ঘুরেফিরে একই কথা বলছে।
হেনা খানের কথা শেষ করার আগে আরাফ খান হাতের ইশারায় থামতে বলেন তাঁকে। স্বামীর কথামতো তিনিও চুপ করে যান। আরাফ খান মায়াকে স্বাভাবিক করার জন্য আবারও সুরেলা কণ্ঠে বলেন...
--"ঠিক আছে, মেনে নিলাম আমার সোনামার কথা। পাঠাবো না তোমাকে আর ওই স্কুলে। কিন্তু আমার সোনামাকেও আমাকে বলতে হবে সে কেন ওই স্কুলে যেতে চাচ্ছে না সেটা।
আরাফ খানের কথায় চোখ তুলে তাকায় মায়া। বারবার কয়েক আড়চোখে হেনা খানের তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে...
--"ওই স্কুলে রবিন আছে তাই!
মায়ার কথায় মুহূর্তে রিদ নিজের খাবারে মনোযোগী হয়। রিদের যা আঁচ করার তা করা হয়ে গেছে। বুঝতে পারে মায়ার না বলা সমস্যাটি। তাই সে মনোযোগী নয় কারও আলাপের মধ্যে। হেনা খান মায়ার অর্ধেক কথার মানে বুঝতে না পেরে আরাফ খানের কিছু বলার আগেই তিনি প্রশ্ন করে বলে ওঠেন...
--"রবিন কে?
ইতস্তত বোধ করে নিচু স্বরে বলে...
--"আমার ক্লাসের ফ্রেন্ড।
--"ছেলে ফ্রেন্ড? (তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে)
--"হুমমম!
হেনা খান মায়ার কথায় বিশেষ একটা পাত্তা দিলেন না। কারণ মায়ার ক্লাস ফ্রেন্ড মানে সেও ছোট বাচ্চা। আর তাদের বাচ্চামোতে বড়দের জড়ানোটা একটা বোকামো। মায়ার কথায় বিশেষ পাত্তা না দিয়ে শক্ত গলায় বলে ওঠেন....
--"ফ্রেন্ডরা এমনই হয়, একটু-আধটু দুষ্টুমি করেই থাকে সবকিছুতে। তুইও ছোট, তোর ফ্রেন্ডরাও ছোট ছোট। তাই ছোট মানুষগুলো দুষ্টুমি করবে না তো আমরা করব এই শেষ বয়সে এসে?
হেনা খানের কথায় গা জ্বলে ওঠে মায়ার। একটা ছেলে তাঁকে এতটা টর্চার করে, জ্বালায়, সেটা সামান্য মনে হচ্ছে নিজের দাদির কাছে! এই জন্যই বলতে চায়নি সে। মায়া রাগ দেখিয়ে ডাইনিং চেয়ার ছেড়ে উঠতে উঠতে শক্ত গলায় বলে উঠল...
--"তুমি বোঝো না দাদি! লাগবে না তোমার বোঝা। গেলাম আমি।
কথাগুলো বলেই মায়া রাগে নাক-মুখ সিটকে বিরক্তি নিয়ে পাশ থেকে নিজের স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে হনহন করে বেরিয়ে যেতে থাকে ড্রাইভারের উদ্দেশ্যে। পেছনে হেনা খান থমথমে মুখে বসে আছেন মায়ার যাওয়ার দিকে তাকিয়ে। আরাফ খানও মায়ার যাওয়ার দিকে একই ভাবে তাকিয়ে থাকেন। কিন্তু রিদ মনোযোগ সহকারে নিজের নাস্তা ফিনিশ করছিল। হেনা খান চিন্তিত কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বলে ওঠেন...
--"আরাফ, তুমি একটু স্কুলে খবর নিও তো রবিন ছেলেটি সম্পর্কে। মেয়েটা অযথা এতটা ভয় পাবার কথা নয়।
--"হুমম! আমারও তাই মনে হচ্ছে। আজ একবার স্কুলে গিয়ে চেক করে আসব বিষয়টি। তুমি টেনশন করিও না এই বিষয়ে।
ফুস করে দীর্ঘনিশ্বাস ফেলে আস্তে করে বলেন...
--"হুমমম।
মায়া থেকে মনোযোগ সরাতেই চোখে পড়ল রিদের গম্ভীর মুখখানা। মায়ার চিন্তায় ঠিকঠাক লক্ষ করতে পারেননি রিদকে। এখন মায়া না থাকায় সবটা মনোযোগ পড়ে রিদের দিকে উনার। তিনি আদুরে সহিত রিদকে বলে ওঠেন...
--"সোনাবাবা, এবার কয়েকটা দিন থাকবি তো আমাদের সাথে? তোকে ছাড়া বড্ড একা একা লাগে। আমাদের দুজনেরই বয়স বাড়ছে। এই শেষ বয়সে এসে কখন কার কী হয়ে যায় বলা দায়! তুই এবার না হয় দেশেই থেকে যা। অনেকটা বছর তো কাটালি বিদেশের মাটিতে।
রিদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে...
--"ইটস নট পসিবল দাদি। আই হ্যাভ টু গো! দুই দিনের মধ্যেই ব্যাক করছি আমি নিজ গন্তব্যে।
রিদের কথায় মুহূর্তে হতাশ হন তিনি। রিদকে আটকানোর কোনো পথ নেই হেনা খানের কাছে এই মুহূর্তে। রিদ বলছে মানে সে চলে যাবেই, থাকবে না আর বাংলাদেশে। শুধু রিদের কথাটা ভেবেই ছোট মায়াকে আনতে হয়েছে নিজেদের কাছে, নয়তো আরও কিছু বছর পর মায়াকে নিয়ে আসত নিজেদের কাছে। কিন্তু তিনি বরাবরই হতাশ হচ্ছেন রিদের কর্মকাণ্ডে। বুক ভরে দীর্ঘনিশ্বাস নেন। ভাবেন, "রিদকে আটকানোর কি কোনো পথ নেই তাদের? রিদের এই চলন্ত পা দুটো কি কখনো স্থির হবে না এই খান বাড়িতে?" কথা ভেবেই তিনি হতাশ কণ্ঠে রিদের দিকে তাকিয়ে বলেন...
--"তাহলে আরও কয়েকটা দিন আমাদের সাথে থেকে যা না সোনাবাবা।
--"নট পসিবল।
--"তাহলে অন্তত এই দুটো দিন আমাদের সাথে থাক। যাস না কোথাও! অফিস না গিয়ে আমাদের সাথে একটু সময় দে। আমরা কি তোর সাথে একটু সময়ও কাটাতে পারি না একান্ত ভাবে? এতটুকু চাওয়া-পাওয়া কি নেই তোর থেকে আমাদের? (আহত সুরে)
--"তোমার দাদির সাথে আমিও একমত পোষণ করছি রিদ।
চোখ তুলে তাকায় রিদ। কোনো রূপ ভণিতা না করে সোজাসাপ্টা উত্তরে জানায়...
--"ওকে ডান, তবে আমারও শর্ত আছে।
রিদের কথায় মুহূর্তেই খুশিতে চকচক করে ওঠে হেনা খান ও আরাফ খানের চেহারা। রিদ তাদের সাথে এই দুই দিন খান বাড়িতে থাকতে চেয়েছে, এটাই অনেক। এবার রিদের সব শর্তই মঞ্জুর তাদের। হেনা খান খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠেন...
--"তোর আমাদের সাথে বাড়িতে থাকবি এটাই অনেক। তোর সব শর্তে রাজি আমরা। বল কী শর্ত তোর।
আগের ন্যায় গম্ভীর মুখে কাটকাট গলায় বলে...
--"লুক দাদি! আমি ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই স্ট্রেট তোমাকে বলছি। আমি জানি তোমার পায়ে কোনো মেডিকেল ইস্যু নেই। ইউ আর নট প্যারালাইজড। শুধু আমাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য তোমার এই নাটক করা। সেটা আমি আরও বহু বছর আগেই ধরতে পেরেছিলাম। সেদিন তোমাকে কিছু বলিনি আমি, শুধু তোমার ভালোবাসা দেখে থেমে গিয়েছিলাম। কিন্তু তুমি থামাথামির নাম নিচ্ছ না বলেই আমি বাংলাদেশে আসতে চাই না। দম বন্ধ লাগে সবকিছু আমার। আমার মনে হয় আমি বাংলাদেশে আসলে তোমার আবারও আমার সামনে প্যারালাইসড হয়ে সেজে থাকতে হবে, যেটা আমার মোটেও পছন্দ না তোমার ক্ষেত্রে। তাই তোমাকে স্পেস দিতে গিয়ে আমার তোমার থেকে দূরে থাকা। এবার তুমি ঠিক করো তুমি কি স্বাভাবিকভাবে চলাফেরা করবে নাকি আমাকে হারাবে। চয়েস ইজ ইয়োরস।
রিদের এমন শান্ত কণ্ঠের কথায় মুহূর্তেই চমকে ওঠেন হেনা খান ও আরাফ খান। রিদ যা বলছে সবকিছুই সত্য। হেনা খান নিজেকে অসুস্থ দেখিয়ে রিদকে নিজেদের সাথে রাখতে চেয়েছিলেন, কিন্তু রিদ যে সবটা জেনে উল্টো বেঁকে বসবে, বুঝতে পারেননি দুজনই। নিজেদের করা কাজের জন্য উল্টো রিদকে হারাতে বসেছেন দুজনই। আরাফ অসহায় দৃষ্টিতে তাকান রিদের দিকে। হেনা খান মুহূর্তেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন নিজের ভুলের জন্য। আজ রিদকে বছরে এক-আধবার নয়, বরং চার-পাঁচবার দেখতে পেতেন বাংলাদেশে নিজেদের মাঝে, যদি তিনি এমনটা না করতেন। শুধু তাদের ভুলের কারণে রিদ আজ দূরে দূরে থাকছে।
.
চলবে.....
