#বিষন্ন_বাসর
#পর্ব-১১
#সাদিয়া_খান(সুবাসিনী)
সোনা দানা দামী গোহনা ।
তুমি গাছের পাতা ছিরে করো ওওও
আমার গোহনা,আমার গোহনা.........
আলবিনা গুনগুন করে গাইছিল আয়নার সামনে দাঁড়িয়ে।মির্জার ব্যাটা তাকে ছোট্ট এক জোড়া দুল, একটা নাকফুল, এক গাছি চুড়ি এবং গলার চেইন কিনে দিয়েছে। সেগুলো খুলে রাখতে রাখতে গাইছিল সে।
"এসব কেন খুলছো?"
"খুলে রাখবো না?এতো দামী জিনিস। হারিয়ে গেলে?"
"আবার কিনে দিব ছোট্ট ভাই।পরে থাকো।বউ বউ লাগে তোমাকে।"
"কিন্তু....
" শোনো, এসব আমার জীবনের প্রথম দিকের একদম হালাল টাকা দিয়ে কেনা।আমার র'ক্ত ঘাম করা টাকা জমিয়ে রেখেছিলাম।আরো আছে তবে সেটায় তোমার ভাগ নেই।"
"আরেক বিয়ে করবেন?যান অনুমতি দিলাম।"
মির্জার ব্যাটা হেসে ফেলল।আলবিনার সেই হাসিতে গায়ে জ্বালা ধরে যাচ্ছে।সে মুখ ফিরিয়ে নিলো।গায়ের থেকে পাঞ্জাবীটা এক টানে খুলে মির্জার ব্যাটা উত্তর দিলো,
"আল্লাহ কোনো দিন আমাকে এক কন্যা সন্তান দিলে তাকে দিব সেই টাকা দিয়ে।"
"কি শখ!শখের তো কমতি নাই।আপনার বাচ্চাকে আমি কেন পেটে ধরতে যাবো।এতো শখ কই থেকে আসে?"
"আমি তো বলিনি তুমি পেটে ধরবে। সময় হলেই সব বুঝবে।এখন শান্তির দিন গুলো কাটিয়ে নাও।আদর যত্ন সব বুঝে নাও।সময় হলে এসবেও ভাগ বসবে।"
আলবিনা কোনো জবাব দিলো না।তার মন যতোটা ভালো ছিল এরচেয়ে চার গুণ খারাপ হয়ে গেল।এই বাড়িতে তার জায়গাটা আরো একবার বুঝিয়ে দিয়ে গেল লোকটা। আলবিনা কিছুই জবাব দিলো না।দরজায় কেউ নক করেছে।তাদের খাবার খেতে ডাকা হচ্ছে।খাবার টেবিলে রোদেলাকে দেখে খানিকটা মন খারাপ বেড়ে গেছে আলবিনার।যাওয়া মাত্র তার শ্বাশুড়ি বললেন,
"আজ সকলকে ভাত বেড়ে দাও। না কি আবার পায়ের ব্যথা আছে?"
"দিচ্ছি।"
"শোনো সকাল সকাল উঠবে কাল।অনেক মানুষ দাওয়াত করা হয়েছে।কিছু নিয়ম কানুন আছে।আর খাওয়া শেষ হলে রান্না ঘরে গিয়ে রান্নাঘরটা গুছিয়ে রেখো।দেখি কেমন ঘরকন্যা তুমি।"
আলবিনা সবাইকে ধীরে ধীরে খাবার বেড়ে দিলো।ইচ্ছে করেই আজ তার জন্য রাতের খাবার রাখেনি এই বাড়ির কত্রী।সে দেখতে চায় আলবিনার ধৈর্য ঠিক কতটুক।ক্ষুধা লাগলেও প্রকাশ করলো না আলবিনা।খাবার শেষ হতে হতে প্রায় বারোটা বাজলো আজ।মোট সাতাশ জনের খাবার বেড়েছে সে। এতোগুলো মানুষের প্লেট,গ্লাস সমেত বাকী কাজ করতে করতে রাত একটা বেজে গেছে। গা এলিয়ে দিতেই ঘুম নেমে এলো দুই চোখে।কিছু সময় পর খেয়াল করলো একটা হাত এসে জড়িয়ে ধরেছে তার নগ্ন কোমর।সরিয়ে দিতে চাইলে আরো শক্ত করে ধরলো। দীর্ঘশ্বাস ফেলে সেও তলিয়ে গেল ঘুমের সাগরে।ভোরে উঠে দেখলো মির্জার ব্যাটা বিছানায় নেই।ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। উঠে বসে রইল এক মিনিট। এক সকাল সকাল ব্যাটায় গোসল কেন করছে?আবার ঘুমে তলিয়ে যাচ্ছিলো সে ঠিক সেই সময় নিজের হাত দিয়ে মাছের তরকারির একটা গন্ধ এলো।গা গুলিয়ে উঠলো তার। এই মুহুর্তে তাকেও গোসল করতেই হবে।
গোসল শেষ করে তার স্বামী নামক আসামী এসে বিছানায় আবার শুয়ে পরেছে। কোনো কথাই বলল না তার সাথে।অপর দিকে আলবিনা শাড়ি দিয়ে ঢুকলো গোসলে।ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালো।চুল দিয়ে টুপটুপ করে পানি ঝরছে তার। মাথায় গামছা প্যাঁচানো।
"তুমি কি আমাকে প্রাণে মারতে চাইছো?"
"মানে?"
"আমি পুরুষ মানুষ আলবিনা।তোমাকে বুঝতে হবে। আমার ধৈর্যের সীমা আছে।"
"আমি কখন বলেছি যে নেই?"
"রাতে সালোয়ার কামিজ পরে ঘুমাবে।"
"শাড়ি কম্ফোর্ট বেশি।"
"এই কারণে হাটু অবধি উঠে থাকে, আঁচল ঠিক থাকে না।আমার মতো আলাভোলা বান্দার প্রতি জুলুম করে।"
শেষ কথাগুলো বিরবির করে বললো মির্জার বড় ব্যাটা। আলবিনা শুনতে পেল না।কিন্তু আগ বাড়িয়ে বলল,
"কফি খাবেন?"
"তুমি বানাবে?"
"আপনি চাইলে বানাতে পারি।"
মিনিট পনেরো পর দুই কাপ কফি নিয়ে বারান্দায় এলো আলবিনা।মৃদুমন্দ বাতাস বইছে।মানুষটা ফোনে কথা বলার সময় কেমন বদলে যায়।এই যে এখন মনে হচ্ছে ওর মতো কঠিন মানুষ আর একটিও নেই।আলবিনা এগিয়ে যেতেই হাত বাড়িয়ে তাকে নিজের দিকে টানলো সে। পাশাপাশি বসিয়ে কফির দিকে হাত বাড়ালো কিন্তু চুমুক দিলো না।ভোরের সূর্য দেখতে দেখতে আলবিনা তার কাপে চুমুক দিলো।কিছু সময় পর কফির কাপ পরিবর্তন করে নিলো মির্জার ব্যাটা।বউয়ের এঁটো কফিতেই যেন সকালের শান্তি চাইছে সে।
"বাবা বাড়ি যাবে?"
"নাহ, তারা তো আমাকে চায় না।"
"তুমি কি চাইছো যেতে?আমি ব্যবস্থা করতে পারি।"
"ওখানে তো কেউ নেই।কেবল আমার মিনি আছে।এই কয়েক দিন মিনির খাবারের কষ্ট হবে না।বিয়ে বাড়ি তো।কিন্তু পরে কষ্ট হবে।বাচ্চা হলে ও বার বার খেতে চায়।কীভাবে খাবার পাবে, কে জানে!"
"ওর জন্য তোমার এতো দরদ?আমার জন্যও তো নেই।"
"মিনিকে আমি পেয়েছিলাম আজ থেকে তিন বছর আগে।সেদিন আব্বার পকেট থেকে দুশো টাকা হারিয়েছিল।সেটার জন্য আব্বা পুরো বাড়ি মাথায় তুললেন।দুশো টাকার নতুন নোট।সায়মা আপুর জন্য এনেছিল আব্বা।সবার ধারণা হলো টাকাটা আমিই নিয়েছি।বিনা চুরির অপরাধে চোর হয়ে গেলাম।পরে অবশ্য টাকাটা আব্বার সোমিলের ক্যাশেই পাওয়া গিয়েছিল কিন্তু সে রাতে বৃষ্টির সময় আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল আব্বা।ক্লাস টেনে পড়তাম তখন।পুরো রাত পিছনের ভাঙ্গা খড়ির ঘরে বসে ছিলাম। কি বৃষ্টি যে ছিল! আমার মতো মিনিও গুটি গুটি পায়ে ওখানে এসে আশ্রয় নিলো।ওকেও যারা পালতো তারা এসে ফেলে দিয়ে গিয়েছিল বাচ্চা হবে বলে।আমরা দুটো প্রানীই সেদিন অসহায় ছিলাম।একটু উষ্ণতার জন্য মিনি আমার গা ঘেসে ঘুমিয়েছিল পুরো রাত। আর আমি সাপের ভয়ে জড়সড় হয়ে। তখন থেকেই মিনিকে আমি আদর করতাম।ওর জন্য মাছ রাখতাম।আব্বা বা ভাই খাওয়ার পর মাছের কাটাটা তুলে রাখতাম।"
"খুব ভালোবাসো ওকে?"
"আমাদের যাদের জীবনে হারানোর মতো কিছুই নেই তাদের কোনো ভালোবাসার কিছু থাকতে নেই।আদনান ভাই ও তাই ছিল।আব্বা সেটাও কেড়ে নিলেন।মিনিকে খাবার দিতাম এটা জানলে হয়তো ওকেও ফেলে দিতেন বা বিষ দিয়ে মে'রে ফেলতেন।"
মির্জার ব্যাটা কিছু না বলে উঠে গেল। বেলা উঠে গেছে অনেকক্ষণ। আলবিনা ভাবলো আদনানের কথা শুনে মানুষটা রাগ করেছে। করাটা স্বাভাবিক কিন্তু তবুও তার মন খারাপ হলো।নিচে নামতেই তার হাতে এক গামলা পেয়াজ রসুন দিয়ে বাড়ির কাজের মহিলা রহিমা বললেন,
"নতুন বউ এই পিয়াজরসুন ছিলাও।আজ এইগ্লা দিয়াই রান্না হইবো।আর মরিচটা বাইট্টা দাও।ওই বাড়ির নিয়ম এইটাই।তারপর উঠান ঝাড়ু দিবা।তারাতাড়ি করো।"
আলবিনা তাকিয়ে দেখলো না হলেও কেজি পাঁচেক পেয়াজ এবং দুই কেজির মতো রসুন হবে।একটা পেয়াজ ছিলে দেখলো চোখে ঝাল লাগছে কিন্তু থামলো না সে। পেয়াজ রসুন তাকেই শিল নোড়াতে বাটতে হলো।শেষ পর্যন্ত প্রায় দুই থেকে তিন কেজি কাঁচা মরিচ ও বাটলো।হাতটা জ্বলে যাচ্ছে, কিন্তু অভ্যেস থাকার কারণে সে খুব সহজেই করছিল।রান্নাঘরে দাঁড়িয়ে যখন সে এসবে ব্যস্ত বাইরে থেকে কেউ বলল,
"রোদেলা ম্যাম আপনার জন্য ছোটো সাহেব এই শাড়ি এবং গয়না পাঠিয়েছে। আজ অনেক লোক আসবে, তৈরি হয়ে থাকবেন।স্যারের সাথে আজ আপনি যাবেন।"
আলবিনা তাকিয়ে দেখলো।,এবার তার চোখে জ্বালা করলো খানিকটা।মনে হলো আব্বা ঠিকই বলেন 'জন্মের পর আমাকে লবণ খাইয়েই মেরে ফেলা উচিৎ ছিল।"
চলবে।
