উপন্যাস : মায়া হীন ফুল
পর্ব - ৮ : ইতিহাস ফিরে আসে
ফুল আর আদনানের গল্পটা গ্রামে ছড়িয়ে গেল।
কেউ বললো, "ইতিহাস আবার ফিরে আসছে।"
কেউ বললো, "আরিয়ানের মেয়েও গরিব ছেলেকে ভালোবাসছে।"
কেউ বললো, "এবার কি হবে?"
কিন্তু আরিয়ান এবার আগের চেয়ারম্যানের মতো ছিলেন না।
তিনি একদিন আদনানকে ডেকে পাঠালেন।
আদনান ভয়ে ভয়ে এলো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আরিয়ান বললো, "আদনান, বসো।"
আদনান বসলো।
আরিয়ান বললো, "তুমি আমার মেয়েকে ভালোবাসো?"
আদনান বললো, "জ্বি চাচা। আমি ফুলকে অনেক ভালোবাসি।"
আরিয়ান বললো, "তুমি জানো, আমার আর মায়ার গল্পটা?"
আদনান বললো, "জানি চাচা। পুরো গ্রাম জানে।"
আরিয়ান বললো, "তাহলে তুমি এটাও জানো, আমি কত কষ্ট পেয়েছি। আমি চাই না, তুমি আর ফুল সেই কষ্ট পাও।"
আদনান বললো, "চাচা, আমি ফুলকে কষ্ট দিবো না। আমি সারাজীবন ওকে আগলে রাখবো।"
আরিয়ান বললো, "আমি তোমাকে একটা শর্ত দিবো। তুমি যদি শর্তটা মানতে পারো, তাহলে আমি তোমাদের বিয়ে দিবো।"
আদনান বললো, "কি শর্ত চাচা? আমি সব মানবো।"
আরিয়ান বললো, "শর্তটা হলো - তুমি পড়ালেখা শেষ করবা। নিজের পায়ে দাঁড়াবা। ফুলকে তুমি নিজের টাকায় একটা ফুল কিনে দিবা। ভিক্ষা করে না, চুরি করে না, নিজের রোজগারে।"
আদনান চোখে পানি নিয়ে বললো, "চাচা, আমি কথা দিলাম। আমি পড়ালেখা শেষ করবো। আমি বড় মানুষ হবো।"
আরিয়ান হেসে বললো, "ঠিক আছে। তাহলে আজ থেকে তুমি আমার ছেলের মতো।"
সেদিন থেকে আদনান আরও মন দিয়ে পড়তে লাগলো।
সকালে সে রিকশা চালিয়ে বাবাকে সাহায্য করে, দুপুরে স্কুলে যায়, রাতে টিউশনি করে।
ফুলও তাকে সাহায্য করে। ফুল তাকে বই দেয়, নোট দেয়।
দুজন একসাথে স্বপ্ন দেখে - একদিন বড় হয়ে তারা বিয়ে করবে। নদীর পাড়ে, কৃষ্ণচূড়া গাছের নিচে। যেখানে ফুলের মা-বাবার বিয়ে হয়েছিল।
এভাবে ৪ বছর কেটে গেল।
ফুল এখন ২০ বছর। কলেজে পড়ে।
আদনান এখন ঢাকায় চাকরি করে। ছোট চাকরি, কিন্তু নিজের টাকায়।
একদিন আদনান গ্রামে এলো। হাতে একটা ছোট্ট বাক্স।
সে সোজা নদীর পাড়ে গেল। ফুল আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল।
আদনান হাঁটু গেড়ে বসে বললো, "ফুল, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি নিজের টাকায় তোমাকে একটা ফুল কিনে দিবো। দেখো, আমি এনেছি।"
বাক্সটা খুললো। ভেতরে একটা সোনার ছোট্ট ফুলের লকেট।
ফুল কেঁদে ফেললো। বললো, "আদনান, তুমি এটা কেমনে কিনলা?"
আদনান বললো, "আমি ২ বছর ধরে টাকা জমিয়েছি। প্রতিদিন ২০ টাকা করে। শুধু তোমার জন্য।"
ফুল লকেটটা হাতে নিয়ে বললো, "আদনান, তুমি আমার আব্বুর মতোই। আমার আব্বুও আমার আম্মুকে এভাবেই ভালোবাসতো।"
আদনান বললো, "ফুল, তুমি কি আমাকে বিয়ে করবা?"
ফুল বললো, "হ্যাঁ। আমি করবো।"
দুজন মিলে আরিয়ানের কাছে গেল।
আরিয়ান লকেটটা দেখে বললো, "আদনান, তুমি তোমার কথা রেখেছো। আমি তোমার উপর খুশি।"
আরিয়ান তার মেয়ের মাথায় হাত রেখে বললো, "ফুল, তোর মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে সবচেয়ে বেশি খুশি হতো।"
সেদিন রাতে আরিয়ান মায়ার কবরের পাশে গেল।
বললো, "মায়া, দেখ, আমাদের মেয়ে বড় হয়ে গেছে। ওর জীবনেও একটা আরিয়ান এসেছে। তুই খুশি তো?"
বাতাসে আবার গাছটা নড়ে উঠলো।
আরিয়ান হাসলো। বললো, "আমি জানি তুই খুশি।"
এক মাস পর ফুল আর আদনানের বিয়ে হলো।
সেই একই জায়গায়। নদীর পাড়ে। কৃষ্ণচূড়া গাছের নিচে।
ফুল লাল শাড়ি পরেছে। আদনান সাদা পাঞ্জাবি।
কাজী সাহেব যখন বললেন, "কবুল বলো" - ফুল বললো, "কবুল।"
সবাই আলহামদুলিল্লাহ বললো।
বিয়ের পর ফুল তার মায়ের কবরের পাশে গিয়ে বললো, "আম্মু, আমি বিয়ে করেছি। তুমি দোয়া করো, আমি যেন তোমার মতো সুখী হই।"
আদনান পাশে দাঁড়িয়ে বললো, "আম্মু, আমি আপনার মেয়েকে সারাজীবন ভালো রাখবো।"
সেদিন রাতে আরিয়ান একা ঘরে বসে ছিল।
তার মেয়ে এখন অন্যের ঘরে চলে গেছে। ঘরটা ফাঁকা লাগছে।
সে টেবিলের দিকে তাকালো। টেবিলে সেই পুরোনো বইটা। বইয়ের ভেতরে এখন তিনটা ফুল। একটা শুকনো - মায়ার। একটা তাজা - ফুলের। আর একটা নতুন - আদনানের দেওয়া।
আরিয়ান ফুলগুলোর দিকে তাকিয়ে বললো, "মায়া, দেখ, আমাদের গল্প শেষ হয়নি। আমাদের গল্প এখন ফুল আর আদনানের ভেতরে বেঁচে আছে। মায়া হীন ফুল এখন আর মায়া হীন নেই। এখন তার অনেক মায়া।"
বাইরে তখন কৃষ্ণচূড়া গাছে আবার নতুন ফুল ফুটছে।
পুরো ফুলতলা গ্রাম লাল হয়ে গেছে।
মনে হচ্ছে, মায়া উপর থেকে হাসছে।
