অধরা আসক্তি
লেখনীতে: Ohona hossan
Season 2
পর্ব ৭ — একটু মায়া, একটু অভিমান
Chengdu, China | বিকেল ৫টা ৪০ মিনিট
Ayan Rahman-এর Duplex House
গাড়ির দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকল মালিহা।
সারাদিনের ক্লাসের পর শরীরটা একটু ক্লান্ত লাগছে। তবে মনটা বেশ ভালো। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে, ক্লাস করেছে, হেসেছে—দিনটা মোটামুটি সুন্দরই কেটেছে।
ব্যাগটা সোফায় রেখে সে জুতা খুলছিল, ঠিক তখনই রান্নাঘর থেকে আয়ান বেরিয়ে এল।
পরনে কালো joggers আর ধূসর T-shirt। সিলভার-গ্রে চুলগুলো এলোমেলো, চোখে চশমা।
“ফিরেছিস?”
মালিহা মাথা নাড়ল।
“জি।”
“দিন কেমন গেল?”
“ভালো।”
“ক্লাস?”
“ভালো।”
“বন্ধুরা?”
“ভালো।”
আয়ান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল।
“তোর মুখে কি আজ তিনটার বেশি শব্দ বের হবে না?”
মালিহা ব্যাগ থেকে ফোন বের করতে করতে বলল—
“আপনি তো প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। সমস্যা কোথায়?”
আয়ানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল।
“সমস্যা নেই। শুধু ভাবছিলাম, আজ তোর মেজাজটা ভালো।”
“হ্যাঁ, কারণ আজকে আপনার মুখ দেখতে হয়নি সারাদিন।”
আয়ান হেসে ফেলল।
“তাই নাকি?”
“জি।”
“তাহলে তো কাল থেকে তোকে নিজেই বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়ে আসব।”
মালিহা সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল।
“না! দরকার নেই!”
“কেন? আমার মুখ দেখতে ভালো লাগে না?”
“একদম না।”
“বুঝলাম।”
আয়ান পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগল।
যাওয়ার আগে বলল—
“হাত-মুখ ধুয়ে আয়। খাবার তৈরি।”
মালিহা একটু অবাক হলো।
“আপনি রান্না করেছেন?”
আয়ান পেছনে না তাকিয়েই বলল—
“না, রান্নাঘরের চুলা নিজে নিজে রান্না করেছে।”
মালিহা চোখ ঘুরিয়ে ফেলল।
“আপনার sarcasm দিন দিন বাড়ছে।”
“তোর কাছ থেকে শিখছি।”
সন্ধ্যা ৬টা ১০ মিনিট | ডাইনিং রুম
টেবিলে খাবার সাজানো।
মালিহা চেয়ার টেনে বসতেই তার সামনে একটা প্লেট এগিয়ে দিল আয়ান।
“খা।”
মালিহা প্লেটের দিকে তাকাল। খাবারের গন্ধটা পরিচিত লাগছে।
“এটা কী?”
“তোর পছন্দের খাবার।”
সে একবার আয়ানের দিকে তাকাল।
“আপনি জানেন আমার পছন্দ কী?”
আয়ান নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল—
“কিছু কিছু জানি।”
মালিহা চামচ হাতে নিল।
“কীভাবে?”
আয়ান উত্তর দিল না।
মালিহা কয়েক লোকমা খেয়ে বলল—
“ভালো হয়েছে।”
আয়ান তার দিকে তাকাল।
“শুধু ভালো?”
“খুব ভালো।”
“এবার ঠিক আছে।”
মালিহা একটু হেসে ফেলল।
কিছুক্ষণ দুজনেই চুপচাপ খেতে লাগল। তারপর মালিহার ফোনে তামিমের মেসেজ এল।
Tamim: কালকে কিন্তু lunch একসঙ্গে। কোনো অজুহাত চলবে না।
মালিহা মেসেজ পড়ে হেসে ফেলল।
আয়ান সেটা খেয়াল করল।
“কী হয়েছে?”
“কিছু না।”
“তামিম?”
মালিহা এবার তার দিকে তাকাল।
“আপনি কীভাবে বুঝলেন?”
আয়ান পানির গ্লাসটা হাতে নিল।
“তোর মুখে হাসি দেখেই।”
“তাতে?”
“কিছু না।”
মালিহা কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইল।
“আপনার তামিমকে এত অপছন্দ কেন?”
আয়ান গ্লাস নামিয়ে রাখল।
“আমি ওকে অপছন্দ করি বলিনি।”
“কিন্তু ওর নাম শুনলেই আপনার মুখ এমন হয়ে যায় কেন?”
“কেমন?”
মালিহা একটু ভেবে বলল—
“যেন কেউ আপনার প্রিয় খাবার চুরি করেছে।”
আয়ান হেসে ফেলল।
“তুই বেশ ভালো পর্যবেক্ষণ করতে শিখেছিস।”
“ধন্যবাদ।”
“তবে একটা কথা।”
“কী?”
“কাল ক্লাস শেষে বেশি দেরি করিস না।”
মালিহার হাসি একটু ম্লান হলো।
“আবার সেই নিয়ম?”
“এটা নিয়ম না। তোর নিরাপত্তার জন্য বলছি।”
“আমি বন্ধুদের সঙ্গে একটু সময় কাটাতে চাই।”
আয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল—
“ঠিক আছে। সময় কাটাস। শুধু বাড়ি আসার আগে আমাকে জানাবি।”
মালিহা একটু অবাক হলো।
“সত্যি?”
“হ্যাঁ।”
“আপনি আজ এত সহজে রাজি হয়ে গেলেন কেন?”
আয়ান তার দিকে তাকিয়ে মৃদু হাসল।
“তোর হাসিটা সারাদিনের জন্য আটকে রাখতে চাই না।”
মালিহা কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর আবার খাবারে মন দিল।
কথাটা শুনে তার মনটা অদ্ভুতভাবে নরম হয়ে এসেছে, যদিও সে সেটা প্রকাশ করল না।
সন্ধ্যা ৭টা ২৫ মিনিট | বসার ঘর
মালিহা সোফায় বসে ফোনে বন্ধুদের গ্রুপ চ্যাট দেখছিল।
আয়ান স্টাডি রুম থেকে বেরিয়ে এসে তার সামনে একটা ছোট বাক্স রাখল।
“এটা তোর জন্য।”
মালিহা ফোন নামিয়ে বাক্সটার দিকে তাকাল।
“কী এটা?”
“খুলে দেখ।”
সে বাক্স খুলতেই ভেতরে একটা ছোট্ট strawberry cheesecake দেখা গেল।
মালিহার চোখ একটু বড় হয়ে গেল।
“Cheesecake!”
আয়ান মাথা নাড়ল।
“হ্যাঁ।”
“কোথা থেকে পেলেন?”
“পাশের bakery থেকে।”
মালিহা বাক্সটা হাতে নিয়ে হাসল।
“আপনি জানেন এটা আমার পছন্দ?”
আয়ান তার দিকে তাকিয়ে রইল।
“জানি।”
“আপনি এত কিছু কীভাবে জানেন, Mr.Rahman?”
আয়ান কয়েক সেকেন্ড চুপ করে থাকল।
তারপর শান্ত গলায় বলল—
“তোর অনেক কিছুই আমার মনে আছে, Ibara।”
মালিহার হাসিটা একটু থেমে গেল।
“কিন্তু আমার কিছুই মনে নেই।”
আয়ানের মুখের অভিব্যক্তি বদলে গেল।
সে সোফার অন্য পাশে বসে বলল—
“জানি।”
“তাহলে আমাকে সব বলেন না কেন?”
“সব কথা বলার সময় এখনো আসেনি।”
মালিহা দীর্ঘশ্বাস ফেলল।
“আপনি সবসময় এমন রহস্য করে কথা বলেন কেন?”
আয়ান হালকা হাসল।
“কারণ তুই সবসময় এত প্রশ্ন করিস।”
“আমি প্রশ্ন করি কারণ আপনি উত্তর দেন না!”
দুজনের চোখাচোখি হলো।
এক মুহূর্ত পর আয়ান হেসে মাথা নাড়ল।
“আচ্ছা, আর প্রশ্ন না। আগে cheesecake খা।”
মালিহা ছোট্ট চামচ দিয়ে এক টুকরো তুলে মুখে দিল।
তার চোখে আনন্দ ফুটে উঠল।
“এটা সত্যিই খুব ভালো!”
আয়ান তার দিকে তাকিয়ে রইল।
“আর লাগবে?”
“হুম।”
আয়ান বাক্সটা একটু এগিয়ে দিল।
মালিহা আরেক টুকরো তুলে খেতে লাগল।
তারপর হঠাৎ আয়ানের দিকে তাকিয়ে বলল—
“আপনি খাবেন না?”
“আমি খেয়েছি।”
“তাহলে এটা শুধু আমার জন্য?”
“হ্যাঁ।”
মালিহা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চামচে ছোট্ট একটা টুকরো তুলে ধরল।
“নিন।”
আয়ান একটু থমকাল।
“কী?”
“খাবেন না?”
আয়ান তার মুখের দিকে তাকাল।
“তুই দিচ্ছিস?”
মালিহা ভ্রু কুঁচকে বলল—
“না, পাশের বাড়ির মানুষকে দিচ্ছি। খাবেন?”
আয়ান মৃদু হেসে একটু সামনে ঝুঁকল।
“দে।”
মালিহা চামচটা এগিয়ে দিল।
আয়ান cheesecake-এর টুকরোটা খেয়ে নিল।
“কেমন?”
“ভালো।”
মালিহা সন্তুষ্টির সঙ্গে মাথা নাড়ল।
“দেখলেন? আমার পছন্দ খারাপ না।”
আয়ান তার দিকে তাকিয়ে বলল—
“কখনো বলেছি খারাপ?”
“না।”
“তাহলে?”
মালিহা এবার হেসে ফেলল।
রাত ৮টা ১৫ মিনিট | বসার ঘর
মালিহা সোফায় বসে চুলের ক্লিপ খুলছিল। সারাদিন বাঁধা থাকার কারণে লম্বা Cherry Black চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে।
ক্লিপটা খুলতেই চুলের গোছা কাঁধ পেরিয়ে পিঠে নেমে এল।
আয়ান পাশের টেবিলে বসে হাসপাতালের একটি রিপোর্ট পড়ছিল তার পরনে gray joggers আর white tanktop আর চোখে চশমা। চোখ তুলে একবার তাকাল।
“চুল খুলে ফেললি?”
“হ্যাঁ। সারাদিন বেঁধে রাখলে মাথা ব্যথা করে।”
“ক্লিপটা দে।”
মালিহা অবাক হয়ে তাকাল।
“কেন?”
“দেখি।”
সে ক্লিপটা এগিয়ে দিল।
আয়ান হাতে নিয়ে কিছুক্ষণ দেখল।
“এটা ঠিকমতো আটকাচ্ছে না।”
“আমি জানি। নতুন একটা কিনতে হবে।”
“কাল নিয়ে আসব।”
“দরকার নেই। আমি নিজেই কিনে নিতে পারব।”
আয়ান ক্লিপটা টেবিলে রেখে বলল—
“জানি, তুই নিজেই পারিস।”
মালিহা তার দিকে তাকাল।
“তাহলে সবকিছু কিনে দিতে চান কেন?”
আয়ান এবার রিপোর্টটা বন্ধ করল।
“কারণ দিতে ইচ্ছে করে।”
মালিহা কিছুক্ষণ চুপ করে থাকল।
তারপর নিচু গলায় বলল—
“সবসময় কিছু দিতে হবে না।”
আয়ান তার দিকে তাকিয়ে রইল।
“ঠিক আছে।”
একটু নীরবতার পর সে আবার বলল—
“তবে একটা কথা বলি?”
“বলুন।”
“তোর চুলের এই রংটা সুন্দর।”
মালিহা নিজের চুলের দিকে তাকাল।
“Cherry Black?”
“হ্যাঁ।”
“আপনার পছন্দ?”
আয়ান মৃদু হাসল।
“তোর ওপর মানিয়েছে।”
মালিহা এবার মুখ ঘুরিয়ে নিল।
“আপনি আজকাল অনেক প্রশংসা করছেন।”
“সমস্যা?”
“না। শুধু অভ্যাস নেই।”
আয়ান আর কিছু বলল না।
কিন্তু তার চোখে মৃদু হাসি থেকে গেল।
রাত ১০টা ৪০ মিনিট | মালিহার ঘর
ঘুমানোর আগে মালিহা ফোনটা হাতে নিয়ে বসেছিল।
গ্রুপ চ্যাটে তামিম একটা ছবি পাঠিয়েছে। সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় তোলা ছবি।
মালিহা ছবিটা দেখে হাসল।
ঠিক তখন দরজায় নক হলো।
“আসতে পারি?”
আয়ানের কণ্ঠ।
মালিহা ফোনটা নামিয়ে বলল—
“হ্যা।”
আয়ান দরজা খুলে ভেতরে এল। হাতে একটা বড় কাগজের ব্যাগ।
“এটা তোর জন্য।”
মালিহা অবাক হলো।
“আবার কী?”
“Hair clip।”
সে ব্যাগ খুলে দেখল, ভেতরে অনেক গুলো সুন্দর hair clips আর একটা silver colour hair stick।
মালিহা সেটার দিকে তাকিয়ে রইল।
“এটা তো খুব সুন্দর!”
আয়ান বলল—
“আগেরটা ঠিকমতো কাজ করছিল না।”
মালিহা হালকা হাসল।
“Thank you.”
আয়ান মাথা নাড়ল।
“Good night, Ibara।”
সে দরজার দিকে এগিয়ে গেল।
ঠিক তখন মালিহা পেছন থেকে ডাকল—
“Mr.Rahman?”
আয়ান ফিরে তাকাল।
“হুম?”
মালিহা নতুন hair stick-টা হাতে নিয়ে বলল—
“আজকের জন্য ধন্যবাদ।”
আয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল।
তারপর খুব নিচু গলায় বলল—
“তোর হাসিটা দেখার জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নেই।”
মালিহা কিছু বলল না।
আয়ান ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল।
মালিহা হাতের hair stick-টার দিকে তাকিয়ে রইল।
লোকটা তাকে ভয়ও দেখায়, রাগিয়েও দেয়, আবার কখনো কখনো এমন কিছু করে বসে—যার উত্তর সে খুঁজে পায় না।
সে আয়ানকে এখনো বিশ্বাস করে না।
তার ওপর রাগও কমেনি।
তবু আজকের ছোট্ট উপহারটা দেখে তার মুখে আবার হাসি ফুটল।
আর করিডোরে দাঁড়িয়ে আয়ান কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল।
তার Ibara আজ একটু হেসেছে।
এই মুহূর্তে তার কাছে সেটুকুই অনেক।
কিন্তু সে জানে না, মালিহার সেই হাসি একদিন নিজের করে পাওয়ার আগে তাকে কতটা বদলাতে হবে।
কারণ ভালোবাসা শুধু কাউকে কাছে পাওয়ার নাম নয়—কখনো কখনো তার স্বাধীনতাটুকু ফিরিয়ে দেওয়ার সাহসও ভালোবাসার অংশ।
