অধরা আসক্তি
লেখনীতে: Ohona hossan
Season 2
পর্ব ৪ — যে হাতের দাগ
Chengdu, China | সকাল ১০টা ১৫ মিনিট
Ayan Rahman-এর Duplex House
“Doctor, Rahman she needs proper rest. Her fever is still there, and the swelling on her cheek needs to be monitored.”
মালিহার বিছানার পাশে দাঁড়িয়ে থাকা মহিলা চিকিৎসক কথাগুলো বললেন।
আয়ান মনোযোগ দিয়ে শুনছিল।
আজ সকালে সে নিজেই চিকিৎসককে বাড়িতে আসতে বলেছে। মালিহার জ্বর, দুর্বলতা আর গালের আঘাত নিয়ে সে কোনো ঝুঁকি নিতে চায়নি।
“Is there anything serious?”
“Nothing that suggests an emergency at the moment. But I would like to monitor her condition. And please make sure she eats properly and drinks enough water.”
আয়ান মাথা নাড়ল।
“Thank you, Doctor.”
চিকিৎসক প্রয়োজনীয় নির্দেশনা লিখে দিলেন। তারপর মালিহার দিকে তাকিয়ে মৃদু হাসলেন।
“Take care, Miss Chowdhury. Get some rest.”
মালিহা শুধু মাথা নাড়ল।
চিকিৎসক বেরিয়ে গেলে আয়ান দরজার কাছে দাঁড়িয়ে বলল—
“শুনেছিস তো? ঠিকমতো খেতে হবে।”
মালিহা মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকাল।
“জি।”
আয়ান আর কিছু বলল না।
সে জানে, মালিহা এখনো তার ওপর রাগ করে আছে। আর রাগ করার যথেষ্ট কারণও আছে।
ঠিক তখন নিচতলায় দরজার ঘণ্টা বেজে উঠল।
আয়ান ঘড়ির দিকে তাকাল।
“কে আবার?”
সে নিচে নেমে দরজা খুলতেই সামনে মীরাকে দেখতে পেল।
“Good morning!”
আয়ান ভ্রু তুলল।
“এত সকালে?”
মীরা জুতা খুলতে খুলতে বলল—
“সকাল দশটা বাজে, এটাকে এত সকাল বলছিস?”
“কী দরকার?”
“বাহ! বাড়িতে আসতে হলেও appointment লাগবে?”
আয়ান কোনো উত্তর না দিয়ে সরে দাঁড়াল।
মীরা ভেতরে ঢুকে চারপাশে তাকাল।
“মালিহা কোথায়?”
“উপরে। জ্বর হয়েছে।”
মীরার মুখটা সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেল।
“কীভাবে?”
“কাল থেকে শরীর খারাপ।”
মীরা কয়েক মুহূর্ত আয়ানের দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল—
“তুই ওর সঙ্গে ঠিকভাবে কথা বলছিস তো?”
আয়ান উত্তর দিল না।
মীরা দীর্ঘশ্বাস ফেলল।
“আয়ান, মেয়েটা তোকে ঠিকমতো চেনেও না। ওর জায়গায় নিজেকে একবার ভাব।”
আয়ান তার দিকে তাকাল।
“আমি জানি।”
“জানিস?”
মীরা আর কিছু বলল না।
সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল।
সকাল ১০টা ৪০ মিনিট | মালিহার ঘর
দরজায় হালকা নক হলো।
মালিহা ভেবেছিল আয়ান এসেছে।
“আসুন।”
দরজা খুলে মীরাকে দেখে সে একটু অবাক হলো।
“তুই?”
মীরা মৃদু হাসল।
“হ্যা আমি”
“তোর শরীর টা এখোন কেমন?”
“ভালো।”
মীরা বিছানার পাশে এসে বসল।
“ভালো হলে তো এমন ফ্যাকাশে দেখাত না।”
মালিহা চুপ করে রইল।
মীরা তার গালের দিকে তাকাল। আঘাতের দাগ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি।
তার মুখের হাসিটা ধীরে ধীরে ম্লান হয়ে গেল।
“ব্যথা করছে?”
মালিহা কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল।
“হ্যাঁ।”
মীরা আর কিছু জিজ্ঞেস করল না।
সে জানে, এই মুহূর্তে মালিহাকে অনেক প্রশ্ন করলে মেয়েটা আরও অস্বস্তিতে পড়বে।
কিছুক্ষণ পর মালিহা নিজেই বলল—
“তুই কি জানিস, উনি আমাকে কেন বিয়ে করেছে?”
মীরা থমকে গেল।
“আয়ান?”
“হুম।”
মীরা কয়েক সেকেন্ড চুপ করে রইল।
“এটা তোর আয়ানের কাছ থেকেই জানা উচিত।”
মালিহা বিরক্ত হয়ে চোখ বন্ধ করল।
“উনি কিছুই বলেন না।”
মীরা তার দিকে তাকিয়ে নরম গলায় বলল—
“সবকিছুর উত্তর হয়তো আজই পাবি না। তবে নিজের শরীরের যত্ন নিস, ঠিক আছে?”
মালিহা ছোট করে মাথা নাড়ল।
দুপুর ১২টা ২০ মিনিট | বসার ঘর
মীরা নিচে নেমে আয়ানের সামনে এসে দাঁড়াল।
আয়ান তখন ফোনে হাসপাতালের সঙ্গে কথা বলছিল।
কল শেষ হতেই মীরা বলল—
“তুই মেয়েটাকে শুধুই মারলি? বাচ্চা মানুষটাকে ওকেও ছাড়লি না!”
আয়ান চুপ করে তার দিকে তাকাল।
মীরা এবার একটু রেগেই বলল—
“ওর গালের অবস্থা দেখেছিস? এত জোরে কেউ কাউকে মারে?”
“মীরা...”
“না, আমাকে থামাবি না। তুই একজন ডাক্তার। মানুষের ব্যথা বোঝার কথা তোর। অথচ নিজের হাতেই—”
সে কথাটা শেষ করল না।
আয়ান মাথা নিচু করল।
ঠিক তখন দরজার ঘণ্টা আবার বেজে উঠল।
মীরা দরজার দিকে তাকাল।
“মনে হয় রাফি এসেছে।”
আয়ান দরজা খুলতে গেল।
সামনে রাফি দাঁড়িয়ে। তার পাশে এরা।
“কী অবস্থা, ভাই?”
আয়ান সরে দাঁড়াল।
“ভেতরে আয়।”
রাফি ঢুকেই মীরার দিকে তাকাল।
“তুইও এসেছিস?”
মীরা উত্তর দিল—
“হ্যাঁ। আর তোর বন্ধুকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি।”
রাফি আয়ানের দিকে তাকাল।
“কী করেছিস আবার?”
আয়ান বিরক্তির সঙ্গে বলল—
“তোরা দুজন মিলে শুরু করিস না।”
এরা এবার কথা বলল।
“মালিহা কোথায়?”
“উপরে।”
“ওর সঙ্গে দেখা করতে পারি?”
আয়ান মাথা নাড়ল।
“যা।”
এরা মীরা কে নিয়ে উপরে চলে গেল।
রাফি কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে রইল।
তারপর সোফায় বসে বলল—
“আয়ান, একটা কথা বলব?”
“বল।”
“তুই যে ওকে মারলি, ও কী করেছে তোর? ও মেয়ে মানুষ। একটু সান্ত্বনা থাকলে কীভাবে বুঝবি বল? মেয়েরা এমনিতেই অনেক নরম হয়, তাই বলে ওকে ব্যবহার করবি?”
আয়ান কোনো উত্তর দিল না।
রাফি এবার একটু শান্ত হয়ে বলল—
“ওর পরিবার কী অবস্থায় আছে, সেটা ভেবেছিস? গতকাল ওর বিয়ে হওয়ার কথা ছিল। এত মানুষ ছিল সেখানে। সবাই নিশ্চয়ই এখন ওকে খুঁজছে। চৌধুরী পরিবার কী করছে, সেটাও জানিস না।”
আয়ান জানালার দিকে তাকাল।
“জানি।”
“কিছু জানিস না, ভাই। ওর জায়গায় নিজেকে একবার ভাব।”
কিছুক্ষণ নীরবতা।
তারপর রাফি উঠে দাঁড়াল।
যাওয়ার আগে আয়ানের কাঁধে হাত রেখে বলল—
“ওকে একটু দেখে রাখিস।”
আয়ান মাথা নাড়ল।
এরা কিছুক্ষণ পর নিচে নেমে বিদায় নিল।
রাফি এরাকে নিয়ে চলে গেল।
মীরা যাওয়ার আগে আবার বলল—
“ওর সঙ্গে ভালোভাবে কথা বলিস, আয়ান।”
আয়ান শুধু বলল—
“চেষ্টা করব।”
দরজা বন্ধ হওয়ার পর বাড়িটা আবার শান্ত হয়ে গেল।
রাত ১১টা ৩০ মিনিট | আয়ানের স্টাডি রুম
ঘরের আলো জ্বলছে।
ডেস্কের সামনে বসে ল্যাপটপে কাজ করছিল আয়ান। হাসপাতালের কয়েকটা রিপোর্ট, কিছু জরুরি ইমেইল আর আগামী দিনের schedule—সবকিছু একসঙ্গে সামলাতে হচ্ছে।
আজ সারাদিন সে নিজেকে ব্যস্ত রেখেছে।
কিন্তু কাজের মাঝেও বারবার একটা মুখ মনে পড়ছে।
মালিহার মুখ।
তার গালে লাল হয়ে থাকা পাঁচ আঙুলের ছাপ।
আয়ান টাইপ করতে করতে হঠাৎ থেমে গেল।
ধীরে ধীরে নিজের ডান হাতের দিকে তাকাল।
এই হাত দিয়েই সে—
তার Ibara-র গালে থাপ্পড় মেরেছিল।
আয়ানের আঙুলগুলো ধীরে মুঠো হয়ে গেল।
“Damn it!”
সে চেয়ার থেকে উঠে দাঁড়াল।
কয়েকবার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করল।
কিন্তু মাথা থেকে দৃশ্যটা সরাতে পারল না।
মালিহার কাঁপা হাত।
চোখের পানি।
কাজী সাহেবের সামনে আস্তে করে বলা সেই তিনটি কবুল।
আর তারপর তার নিস্তেজ হয়ে নিজের কোলে পড়ে যাওয়া।
আয়ান নিজের ডান হাতের দিকে আবার তাকাল।
“এই হাত দিয়েই...”
কথাটা শেষ করতে পারল না।
হঠাৎ রাগে স্টাডি রুমের দেয়ালে ঘুষি মারল সে।
একবার।
দুবার।
তারপর আবার।
শব্দে ঘরটা কেঁপে উঠল।
কয়েকবার আঘাত করার পর সে থেমে গেল।
তার ডান হাতের চামড়া কেটে গেছে। আঙুলের গাঁটের কাছে রক্ত জমে উঠেছে।
আয়ান দেয়ালের দিকে তাকিয়ে রইল।
তারপর ধীরে মাথা নিচু করল।
“তোর গায়ে হাত তুললাম কেন, Ibara...?”
কোনো উত্তর নেই।
শুধু ঘরের নীরবতা।
সে হাতটা নিচে নামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর নিজেই প্রাথমিক চিকিৎসার বাক্স বের করে ক্ষতটা পরিষ্কার করল ও ব্যান্ডেজ করে নিল।
এরপর আর ল্যাপটপের সামনে বসতে পারল না।
ঘর থেকে বেরিয়ে নিচতলার সোফায় গিয়ে বসল।
তার চোখ বারবার উপরের সিঁড়ির দিকে চলে যাচ্ছিল।
উপরে তার Ibara ঘুমিয়ে আছে।
কিন্তু সে জানে না, আয়ানের হাতটা এখন রক্তাক্ত।
সে জানে না, আয়ান নিজের কাজের জন্য কতটা অনুতপ্ত।
আর আয়ানও জানে না, শুধু নিজের হাতে আঘাত করলেই মালিহার গালের ব্যথা কমে যাবে না।
পরদিন সকাল | সকাল ৮টা ১০ মিনিট
মালিহার ঘুম ভাঙল ধীরে ধীরে।
তার পরনে Gary T-shirt আর black cargo pant পায়ে ঘরের Black slippers black cherry colour এর চুল গুলো খোলা একটু এলোমেলো।
গত রাতের তুলনায় শরীরটা কিছুটা ভালো লাগছে। তবে দুর্বলতা এখনো আছে।
সে বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে এল।
সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বসার ঘরের দিকে তাকাল।
সোফায় বসে আছে আয়ান।
তার পরনে কালো joggers আর সাদা T-shirt। সিলভার-গ্রে চুলগুলো একটু এলোমেলো। এক হাতে ফোন, অন্য হাতটা সোফার পাশে রাখা।
মালিহার চোখ হঠাৎ তার ডান হাতে গিয়ে আটকে গেল।
সেখানে সাদা ব্যান্ডেজ।
মালিহা থমকে দাঁড়াল।
কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে জিজ্ঞেস করল—
“আপনার হাতে কী হয়েছে?”
আয়ান ফোন থেকে চোখ তুলল।
মালিহার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকাল।
তারপর আবার মালিহার দিকে।
“কিছু না।”
মালিহা ভ্রু কুঁচকে বলল—
“কিছু না মানে? হাত ব্যান্ডেজ করা কেন?”
আয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল।
তারপর খুব স্বাভাবিক গলায় বলল—
“দেয়ালে লেগেছে।”
মালিহা অবাক হয়ে তাকাল।
“দেয়ালে?”
আয়ান মাথা নাড়ল।
মালিহা আর কিছু বলল না।
কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকে গেল—
দেয়ালে এমনভাবে হাত লাগল কীভাবে, যে একজন মানুষের হাত ব্যান্ডেজ করতে হয়?
আর আয়ান?
সে মালিহার মুখের দিকে তাকিয়ে মনে মনে শুধু একটাই কথা বলল—
তোর গালে যে দাগটা আমি দিয়েছি, সেটা কোনো দেয়ালে ঘুষি মেরে মুছে ফেলা যাবে না, Ibara।
