পর্ব - ০১
#একটু কাছে _আসা...
#অন্তিকা _ সেন
*
দুপুরে ঝমঝম বৃষ্টি হঠাৎ নীলার ফোনে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। নীলা তখন বান্ধবীদের সাথে গল্প করছিলো আর চা খাচ্ছিলো, তার ফোনে রিকোয়েস্ট আসার শব্দে সে ফোনটা হাতে নিলো নিয়ে দেখলো তাকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েষ্ট দিয়েছে, সে তা পাত্তা না দিয়ে বান্ধবীদের সাথে গল্প করতে লাগলো কিন্তু সে কি জানতো তার এই সামান্য উত্তর না পাওয়াতে অপর প্রান্তে এক তরুনের হৃদয় ব্যাকুল হয়ে যাচ্ছে, সে ছটফট করছে তার সামান্য একটি উত্তরের.....?
বৃহস্পতিবার দুপুরে ছেলেটি টিনের দোকানে বসে ছিল। তার প্রিয় মানুষটিকে দেখার জন্য। দুপুরের আকাশটা ছিল খুব মেঘলা, মেঘগুলো ☁ যেন খুব ভারী হয়ে আছে, কখন জানি সে কান্না করে দেয়, হঠাৎ ফোনের আওয়াজে ছেলেটি তার ভাবনা থেকে বের হলো, ফোনের দিকে তাকিয়ে দেখলো তার মা ফোন দিয়েছে কিন্তু সে ফোন'টা ধরলো না কারন তখন তার সামনে দিয়ে তার প্রিয় মানুষটি হেঁটে যাচ্ছিল তার বান্ধবীদের সাথে। সে তার প্রিয় মানুষটি'র দিকে আপন সুখে তাকিয়ে ছিল, আর মনে মনে ভাবছে সে যদি এভাবে সারাজীবন তাকে দেখে কাটিয়ে দিতে পারতো কিন্তু তখনি তার ধ্যান ভঙ্গ হলো হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে। বৃস্টির ফোঁটাগুলো তখন আরও জোরে ঝরছিল। জয়ন্ত একবার আকাশের দিকে তাকাল, তারপর নীলার চলে যাওয়ার পথের দিকে। সে জানত না, এই মেয়েটিই একদিন তার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে.....?
পরিচয় :
প্রধান চরিত্র : মেয়ে - নীলা
: ছেলে- জয়ন্ত
জয়ন্ত আর নিলা এক এলাকায় থাকে, একসাথে তারা পড়াশুনা করেছে কিন্তু কখনো তাদের কথা হয় নাই... তাদের কখনো কাছে আসা হয় নাই....
চলবে... ❤️
গল্পের প্রথম পর্ব কেমন লাগল, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাকে পরবর্তী পর্ব লিখতে অনুপ্রাণিত করবে।
— অন্তিকা সেন ✍️
