শিরোনাম: তবুও তোমায় ভালোবেসে যাবো
আমি জানি, তুমি হয়তো কোনোদিন আমার হবে না, হয়তো তুমি আমায় কোনোদিন ভালোও বাসবে না। তোমারও তো নিজস্ব পছন্দ থাকতে পারে, তুমিও তো অন্য কাউকে ভালোবাসতে পারো।
হয়তো তোমার গল্পে আমি কখনোই থাকব না, হয়তো তোমার স্বপ্নগুলোতে আমার কোনো জায়গা হবে না। তবুও তোমাকে নিয়ে আমার অনুভূতিগুলো কখনো মিথ্যে হয়ে যাবে না।
আমি তোমার কাছে ভালোবাসার প্রতিদান চাই না, চাই না তোমার অনুভূতির ওপর কোনো অধিকার। শুধু চাই, আমার এই না-বলা ভালোবাসাটুকু আমার হৃদয়ের এক কোণে বেঁচে থাকুক।
তুমি অন্য কারো হাত ধরে তোমার জীবনের গল্পটা লিখলেও, আমি দূর থেকেই তোমার ভালো থাকার প্রার্থনা করব।
কারণ তোমাকে ভালোবাসাটা আমার কাছে শুধু তোমাকে পাওয়ার নাম নয়, তোমার সুখে সুখী হওয়ারও একটা অনুভূতি।
হয়তো কোনোদিন তুমি জানবে, কেউ একজন তোমাকে নিঃশব্দে ভীষণ ভালোবেসেছিল।
আর সেই মানুষটা আমি। কিন্তু সেই দিনটা আর আমি দেখবো না। কিন্তু আমি একটা কথাই বলবো আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি
তুমি আমার হবে না, তুমিও হয়তো আমায় ভালোবাসবে না, তবুও আমার হৃদয়ে তোমার জন্য যে অনুভূতিটুকু জন্মেছে, তা আমি যত্ন করে রেখে দেব— একটা অসমাপ্ত গল্পের মতো। 🥀❤️🩹
