dark woman
লেখিকা: সাইমা ইসলাম
সালটা ২০১২।
ময়মনসিংহের কোনো এক শহরে ( নামটা গোপন রাখা হলো)।
একই এলাকায় একাধিক মার্ডার । রহস্য উন্মোচনের জন্য ইন্সপেক্টর মাহফুজুর রহমান ৪ কনস্টেবল সাথে নিয়ে যাচ্ছেন সেই গ্রামে। গাড়িতে বসে তিনি একজন কনস্টেবলকে জিগ্গেস করলেন, খুন হওয়ার স্থানে তোমরা কি কোনো ক্লুই খুঁজে পাওনি?
কনস্টেবল উত্তর দিলো, আসলে স্যার মানতে হবে খুনি একজন বড় মাপের মাস্টারমাইন্ড।
প্রতিটি খুন এমনভাবে করা হয়েছে যে ২/৩ দিন সার্চ করার পরও কিছু পাওয়া যায়নি।
ইন্সপেক্টর এই কথা শুনে রেগে যায়। ধমকের স্বরে বলে উঠলেন, আপনার লজ্জা করছে না এই কথা বলতে? আসামির সামনে মাথা নত করছেন তাহলে পুলিশের চাকরি কেন করেন। আপনি এই চাকরির যোগ্যই নন।
কনস্টেবল মাথা নিচু করে ফেলে।
*
কিছুক্ষণ পর তাঁরা গন্তব্যে পৌঁছে গেলেন।
সেখানে তারা গিয়েছিলেন এক বৃদ্ধ লোকের সাথে দেখা করতে। বৃদ্ধের বাড়ির সামনে গিয়ে দাড়াতেই বৃদ্ধ লোকটি দৌড়ে আসলো। ইন্সপেক্টরের কাছে এসে তিনি বললেন, আপনারা এসেছেন। আমি এতক্ষন আপনাদের অপেক্ষায় ছিলাম। তিনি ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে ঘরে নিয়ে গেলেন। বাকিরা এলাকাটা ঘুরে দেখার জন্য চলে গেল।
এদিকে বৃদ্ধ লোকটি ইন্সপেক্টরকে বলতে লাগলেন, আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। নাহলে আমি পরকালেও রেহাই পাবো না।
ইন্সপেক্টর লোকটির কথায় অবাক হলেন।
লোকটি বলল,
২০০৪ সালের কথা......
