"আমি এই বিয়ে করতে পারবো না আব্বু , তুমি বুঝার চেষ্টা করো,,,,
" আমি কিছু বুঝতে চাই না আরহাম,,আমি যেটা বলেছি ওই টাই হবে কথার হের ফের হবে না,,,
এই কথা বলে শহিদুল খান নিজ ঘরের দিকে পা রাখতে যাবে এমন সময় পিছন থেকে ধাম করে একটা শব্দ হয় শহিদুল খান পিছন ফিরে আরহামের দিকে তাকায় ছেলে টার রাগে থরথর করে কাঁপছে। পাসে ছিরে ছুটে পড়ে আছে অসংখ্য কাঁচের টুকরো । শহিদুল খান যিদ্দি কন্ঠে বললো,,,,
" তুমি যতোই রাগ দেখাও না কেন এই বিয়ে টা ভাঙতে পারবে না,, বিয়ে তে কোন বন্ধু কে নিয়ে যাবে তাদের যানাও,,,
" এখন তুমি জোর করছো আব্বু,, তোমার এই জিদের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে পারে এটা তুমি বুঝতে পারছ,,, আমি কিন্তু ওই মেয়েকে বউ মর্যাদা বা বউ অধিকার দিবো না কখনো,,,,
এই বলে বাসা থেকে বের হয়ে যায়। শহিদুল খান ও চিন্তা পরে যান । সে কি কোনো ভুল করছে ? অবশ্যই না মেয়েটা তার ছেলের জন্য যথেষ্ট ঠিক আছে। তিনি আর চিন্তা করতে পারছেন।
" এই জিম কোথায় যাচ্ছিস ?? এই বলে লামহা ও ওর পিছু পিছু ছুটলো ।
" আইসক্রিম নিয়ে আসি দাঁড়া । বলেই ভো দোড় ।
দুই বান্ধবী রাস্তার কোনা দিয়ে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে।
" কিরে জিম তোর নাকি দুই দিন পর বিয়ে ?? আর তুই রাস্তায় পুন্ডামি করে বেরাচ্ছিস ।
এবার জিমের মুখোমন্ডলে বিরক্তির ছাপ দেখা গেলো । সে বিরক্তি মাখা কন্ঠে বলল,,
" ধুর ,, আমি বিয়ে করতে চাই না এখনি কিন্তু আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়ে তে রাজি হইতে হইছে,,,
" ছেলে টা দেখতে কেমন রে জিমু??
" মেগি মসলা কেবল আমি কি বললাম তোরে ?? আমি বিয়ে তে রাজি না জোর করে হচ্ছে তাহলে ছেলে কে দেখবো কিভাবে আর ছেলে কে দেখারো ইচ্ছে নেই আমার।
কথা বলতে বলতে তারা তাদের বাসায় চলে আছে । জিম সবে কলেজে উঠেছে । এরই মধ্য তার মা ওর বিয়ে ঠিক করেছে । বয়স কতই বা হবে ১৭/১৮ । এটাই মেনে নিতে পারছে না জিম । এসব চিন্তা করতে করতে বাসায় ঢুকলো জিম তার মা সাথী বেগম রান্না করছে রান্নাঘরে সে যায় তার মায়ের কাছে আর বলে,,,
" মা আমি এখনি বিয়ে করতে চায় না। কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল জিম ।
" দেখ মা আমি যা করছি তোর ভালোর জন্যই করছি আর কতদিন এখানে থেকে কষ্ট করবি । তুই তো জানিস তোর বাপ টা কেমন। তোর বাপ তো একটা জানোয়ার। এসব বলতে বলতে সাথী বেগম কান্না করতে থাকে। জিম তার মাকে সামলায় আর বলে,,,
"মা তুমি কান্না করছো কেনো? তুমি জানো তোমার কান্না আমার সয্য হয় প্লিজ কেঁদো না..আমি বিয়ে করবো..
এইটুকু বলে জিম নিজের ঘরে চলে যায়...
চলবে?
