— The Love You Never Knew
মায়াবতী, জানো, আজকাল তোমাকে নিয়ে লিখতে বসলে শব্দগুলো কেমন যেন থমকে যায়। মনে হয়, আর কত লিখব তোমায় নিয়ে? অথচ কলম থামাতে গেলেই তোমার স্মৃতিগুলো নতুন করে গল্প হয়ে ফিরে আসে।
তুমি হয়তো জানো না, কেউ একজন আজও তোমার সেই চেনা হাসিটা স্মৃতির পাতায় যত্ন করে রেখেছে। তোমার সঙ্গে কাটানো কোনো মুহূর্ত নেই, নেই কোনো বিশেষ স্মৃতি, তবুও তোমাকে ঘিরে কত শত অনুভূতি জমে আছে এই অগোছালো হৃদয়ে।
Sometimes I wonder, তুমি কি কোনোদিন বুঝতে পারবে, তোমাকে না বলেও কেউ এতটা ভালোবাসতে পারে? তোমার অজান্তে তোমাকে ঘিরে কেউ নিজের একটা পৃথিবী সাজাতে পারে? হয়তো পারবে না, কারণ আমার গল্পের অস্তিত্বই তো তোমার অজানা।
আমি জানি, তোমার জীবনে আমার জন্য কোনো বিশেষ জায়গা নেই। হয়তো তোমার গল্পে অন্য কেউ সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। তবুও তোমার প্রতি আমার অনুভূতিগুলো কোনো অভিযোগের ভাষা খুঁজে পায় না।
I don't want to be your destination, I just wanted to be a beautiful memory.
মায়াবতী, হয়তো কোনোদিন তুমি আমার লেখা পড়বে, হয়তো কোনো এক অচেনা বিকেলে নিজের অজান্তেই থেমে যাবে কয়েকটি লাইনে। তখন যদি একবারও মনে হয়, কেউ একজন সত্যিই তোমাকে নিয়ে লিখেছিল, তবে আমার এই লেখাগুলো সার্থক হবে।
তুমি আমার জীবনের গল্পে ছিলে একটি অধ্যায়, কিন্তু আমার প্রতিটি লেখায় আজও তুমিই সবচেয়ে প্রিয় শব্দ।
*
