ভূতের বাড়ি
লেখিকা : শামী চিশতী
পর্ব : ০১
টিকটকের সব ভয়েস কনটেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আমার এই নতুন উপন্যাসটা।
আমার উপন্যাসে যারা যারা আছে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই।
প্রথমে আমি, মানে এই উপন্যাসের লেখিকা শামী চিশতী। শামী একটু ভীতু টাইপের, কিন্তু সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে।
তারপর আছে পিউ। পিউ হচ্ছে একটু ফাজিল টাইপের, কিন্তু মনটা অনেক ভালো।
তারপর জুহি। জুহি হচ্ছে শান্তশিষ্ট, কিন্তু রেগে গেলে একদম আগুন।
অন্তরা। অন্তরা হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে সাহসী মেয়ে। ভূত-প্রেত কিছুই ভয় পায় না।
আয়াত। আয়াত হচ্ছে সবচেয়ে বেশি ভীতু। ভূতের নাম শুনলেই কান্না করে দেয়।
জিয়া। জিয়া হচ্ছে ফটোগ্রাফার। সব সময় ক্যামেরা নিয়ে ঘুরে।
তাসমিন। তাসমিন হচ্ছে একটু রাগী, কিন্তু সবাইকে অনেক ভালোবাসে।
সানজিতা। সানজিতা হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে মজার মেয়ে।
সবশেষে সুরাইয়া। সুরাইয়া হচ্ছে একটু চুপচাপ, কিন্তু অনেক বুদ্ধিমতী।
এই ৮ জনকে নিয়েই আমাদের আজকের গল্প।
গল্পের শুরু...
একদিন বিকেলে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম।
তখন অন্তরা বললো,
"আচ্ছা শোন, তোরা জমিদারের ভূতের বাড়ির কথা শুনেছিস?"
আয়াত বললো,
"কোন জমিদারের বাড়ি? ওই যে গ্রামের শেষ মাথায় যে বড় বাড়িটা আছে, ওইটা?"
অন্তরা বললো,
"হ্যাঁ, ওইটাই। শুনেছি ওই বাড়িতে নাকি এখনো ভূত থাকে। রাতে নাকি কান্নার আওয়াজ শোনা যায়।"
আয়াত ভয়ে ভয়ে বললো,
"ধুর, এসব কি বলছিস? আমার তো শুনেই ভয় লাগছে।"
পিউ হেসে বললো,
"আরে আয়াত, তুই এতো ভয় পাস কেন? ভূত বলে কিছু হয় নাকি? সব বানানো কথা।"
জুহি বললো,
"আমার মনে হয় পিউ ঠিকই বলছে। এসব গ্রামের মানুষের বানানো গল্প।"
তখন শামী বললো,
"আচ্ছা, তাহলে একটা কাজ করি। আমরা সবাই মিলে একদিন ওই বাড়িতে যাই। দেখি আসলে ওখানে কি আছে।"
সানজিতা লাফ দিয়ে উঠে বললো,
"হ্যাঁ হ্যাঁ, চল যাই। অনেক মজা হবে। আমরা টিকটকের জন্য ভিডিওও বানাতে পারবো।"
জিয়া বললো,
"হ্যাঁ, আমি ক্যামেরা নিয়ে যাবো। সব ছবি তুলবো।"
তাসমিন বললো,
"কিন্তু রাতে যাওয়া কি ঠিক হবে? যদি সত্যিই কিছু থাকে?"
সুরাইয়া শান্ত গলায় বললো,
"দিনের বেলায় গেলে তো ভয় লাগবে না। আমরা প্রথমে দিনের বেলায় যাই। তারপর দেখা যাবে।"
সবাই রাজি হয়ে গেল।
ঠিক হলো, পরের দিন বিকেলে সবাই মিলে জমিদারের ভূতের বাড়িতে যাবে।
পরের দিন...
সবাই রেডি হয়ে বাড়ি থেকে বের হলো। শামী, পিউ, জুহি, অন্তরা, আয়াত, জিয়া, তাসমিন, সানজিতা, সুরাইয়া - সবাই একসাথে।
বাড়িটার সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ালো।
এতো বড় বাড়ি! অনেক পুরনো। দেয়ালে শ্যাওলা জমে গেছে। জানালাগুলো ভাঙা। গেটের উপরে লেখা - "জমিদারের ভূতের বাড়ি"।
আয়াত বললো,
"আমার তো এখান থেকেই ভয় লাগছে। আমি ভেতরে যাবো না।"
অন্তরা বললো,
"আরে, ভয় পাস না। আমরা সবাই আছি তো। চল ভেতরে যাই।"
জিয়া ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো।
পিউ বললো,
"দেখ, বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর। ভূতের বাড়ি মনে হচ্ছে না।"
শামী বললো,
"চল, আস্তে আস্তে ভেতরে ঢুকি।"
সবাই একসাথে ভেতরে ঢুকলো।
ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো।
সানজিতা বললো,
"উফ, এখানে এতো ঠান্ডা কেন? বাইরে তো গরম ছিল।"
সুরাইয়া বললো,
"পুরনো বাড়ি তো, তাই এমন লাগছে।"
হঠাৎ করে উপরের তলা থেকে একটা শব্দ আসলো। ধপ করে কিছু পড়ার শব্দ।
আয়াত চিৎকার করে বললো,
"আমি বলেছিলাম না! এখানে কিছু আছে! আমি আর থাকবো না!"
তাসমিন বললো,
"আয়াত, চুপ কর। হয়তো বিড়াল-টিড়াল হবে।"
অন্তরা বললো,
"চল, উপরে গিয়ে দেখি কি আছে।"
সবাই ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো।
উপরে উঠে দেখলো, একটা বড় ঘর। ঘরের মাঝখানে একটা পুরনো পালঙ্ক। আর জানালার পাশে একটা আয়না।
জুহি বললো,
"এই আয়নাটা দেখ, কতো পুরনো। কিন্তু এখনো চকচক করছে।"
পিউ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ পিউ বললো,
"এই, তোরা দেখ! আয়নায় আমার পেছনে কে দাঁড়িয়ে আছে?"
সবাই তাকিয়ে দেখলো, আয়নায় সত্যিই একটা ছায়া দেখা যাচ্ছে। সাদা শাড়ি পরা একটা মেয়ে।
সবাই ভয়ে চিৎকার করে উঠলো।
আয়াত কাঁদতে কাঁদতে বললো,
"আমি আগেই বলেছিলাম, এখানে ভূত আছে! চল সবাই পালাই!"
সবাই দৌড়ে নিচে নামতে লাগলো।
কিন্তু দরজার কাছে এসে দেখলো, দরজাটা বন্ধ হয়ে গেছে। কিছুতেই খুলছে না।
শামী বললো,
"দরজা খুলছে না কেন? কে বন্ধ করলো?"
অন্তরা দরজা ধাক্কা দিতে দিতে বললো,
"সবাই মিলে ধাক্কা দে!"
সবাই মিলে ধাক্কা দিলো, কিন্তু দরজা খুললো না।
তখন পেছন থেকে একটা হাসির শব্দ আসলো। খুব ভয়ংকর হাসি।
সুরাইয়া ভয়ে ভয়ে বললো,
"কে? কে হাসছে?"
হঠাৎ করে বাতাসে একটা কণ্ঠ ভেসে আসলো,
"তোমরা এখানে কেন এসেছো? এই বাড়ি থেকে কেউ ফিরে যেতে পারে না..."
