### 'এই মন তোমাকে দিলাম'
শহরের কোলাহল থেকে খানিকটা দূরে, সবুজে ঘেরা বিশাল এক জায়গার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাজকীয় ম্যানশন। দূর থেকে দেখলে মনে হয় কোনো এক রাজ্যের রাজপ্রাসাদ। বিশাল কালো লোহার গেটের ওপর সোনালি কারুকাজ। গেটের দুপাশে দাঁড়িয়ে থাকা পাথরের সিংহমূর্তি যেন বাড়িটির আভিজাত্য পাহারা দিচ্ছে।
গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে বিস্তৃত মার্বেল পাথরের রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি বিদেশি ফুলের গাছ, ছাঁটা সবুজ ঘাস আর দৃষ্টিনন্দন ফোয়ারা। মাঝখানের ফোয়ারা থেকে নিরবচ্ছিন্নভাবে পানির ধারা ঝরে পড়ছে।
ম্যানশনটির দেয়ালজুড়ে সাদা ও হালকা সোনালি রঙের অপূর্ব সমন্বয়। বিশাল বিশাল কাচের জানালা, কারুকাজ করা বারান্দা এবং উঁচু গম্বুজ বাড়িটিকে দিয়েছে এক রাজকীয় রূপ।
ভেতরে প্রবেশ করতেই বিশাল মার্বেল পাথরের হলরুম। মাথার ওপর ঝুলছে স্ফটিকের ঝাড়বাতি। দেয়ালে দামী চিত্রকর্ম, একপাশে বিশাল কাঠের সিঁড়ি। প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ।
দূর থেকে দেখা যাচ্ছে একটি মেয়ে দাড়িয়ে আছে চুল বাতাসে উড়ছে। পড়নে লাল রং এর কুর্তি আর কালো টাওজার। গায়ের রং শ্যামলা চোখের রং কেমন বিড়ালের মত।সে তাকিয়ে আছে অদূর দূরে। এমন সময় কেউ ডেকে উঠলো
❝ইরা❞ এই ইরা কোথায় তুই নিচে আয়।
ইরা মায়ের ডাকে সারা দিল-জি মা আসচ্ছি
ইরা নিচে গেল দেখলো কত আয়োজন সে তো জানে না তাই তার বড় বোনের কাছে গিয়ে জিজ্ঞেসা করলো
ইরা:কি আজ বাড়িতে এত আয়োজন কেনরে! কি হইছ?
ইরার বড় বোন উওর ইলা বলল
ইলা:কালকে বাড়িতে বড় আব্বুরা আসবে।
ইরা: কিহহহহহ? বাহ তুই জানোছ আমি জানি না।কেয়া বাত হে।
ইলা:তুই তো ভিভিচি তুই জানোছ না। আর নাই জানতে পারোছ কারন তুই তো বড় আব্বুদের প্রতি কোনো আগ্রহ নাই।
ইরা:তা ঠিক।
ইরা:আহ্ আহ্
ইরা ব্যাথায় শব্দ করে উঠনো কারন তার মা আছমা তালুকদার তার চুলের মুঠি ধরেল আর বলল-কিরে তোকে তো আমি ডাকছি তুই কই।
ইরা-মরি নাই বাঁচে আছি।
আছমা -আবার তর্ক করোছ সয়তান। আয় আমার সাথে ইকটু খাবার খেয়ে নিজের ঘড়টা ঘুছা। ঘড়ের কি অবস্থা। যা কালকে মানুষ আসবে।যা তাড়াতাড়ি
ইরা :আচ্ছা আচ্ছা। যাচ্ছি
ইরা খাবার খেল আর বকতে লাগলো নিজের মায়েকে।
ইরা নিজের খাবার খেয়ে। ঘড়ের দিকে যাচ্ছে ধপ ধাপ পা পেরে তারপর ধপাস পড়ে গেল।
ইরার সেজো আব্বুর ছেলে তার ৩ মাসের বড় সে ইরাকে দেখে হাসতে লাগলো।তা দেখে তার পায়ের স্লিপার টা ছুড়ে মাড়লো তার দিকে আর উঠতে গিয়ে আবার পড়ে গেল।তাই এবার রিহান এগিয়ে আসলো ইরার দিকে তাকে তুলে ঘড়ে দিয়ে আসলো। রিহান ঘড়ে দেখে বলল :এটা ঘড় নাকি গরুর গোয়াল। ছিঃ ছিঃ মেয়েদের ঘড় বলে এমন।ছিঃ।
ইরা:চুপ থাক শালা নিজের ঘড়ে যা
ইরা শুয়ে পড়লো বেডে।
পাড়ি দিলো ঘুমের দেশে
