শীতের সকাল, ৮বেজে১৭মিনিট,, হাতের কালো ঘরির দিকে তাকিয়ে সময় দেখে নিলো তোয়া, চোখ বুলালো আশে পাশে, কিছুখনের মাঝে খেলা শুরু হবে প্রথমে বাচ্চা দের বল নিক্ষেপ,, মাঠের মাঝখানে ৫-৭বছর বয়সী বাচ্চাদের লাইন ধরে দাড় করানো হয়েছে,, বড় রা দেখিয়ে দিচ্ছে কিভাবে বল ছুরতে হবে, কী করতে হবে,,
তোয়া একটা চেয়ারে বসে আছে,, কিছুখন আগে নাহিদ বন্ধু দের সাথে কোথায় যেনো গেলো, আর তোয়া কে বললো
_ এনে বইসা থাক, আমি একটু পর আসতাছি
তোয়া একবার তাকিয়ে ছিলো লাল গেঞ্জি পড়া ছেলেটার দিকে, যে কিনা হাসিঠাট্টায় ব্যাস্ত,, তোয়া মাথা নারতেই নাহিদ বন্ধু দের সাথে কোথায় যেনো গেলো, তাতে তোয়ার যায় আসেনা।
২০-২৫মিনিটের মাথায় নাহিদ আবার ও ফিরে এলো, হাতে একটা তেঁতুলের আচার,, এসে তোয়ার সামনে ধরে বললো,
_ নে খা
*তোয়া একবার তাকালো অতপঃর মুচকি হেয়ে আলগোছে নিয়ে নিলো আচার এর প্যাকেট,, নাহিদের সাথে আরো ৩টা ছেলে আছে তারা আপাতত তোয়ার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে। নাহিদ একটা চেয়ার এগিয়ে দিলো লাল গেঞ্জি পড়া ছেলেটার দিকে,, ছেলেটা বসলো ঠিক তোয়ার পাশে, নাহিদ গিয়ে তোয়ার আরেক পাশে বসলো। অতপঃ পরিচয় করিয়ে দিতে লাগলো সবার সাথে, হাত দিয়ে লাল গেঞ্জি পরা ছেলেকে দেখিয়ে বললো
_ ওর নাম আরাফাত,, কিন্তু বেশির ভাগ মানুষ তাহমিদ নামে চিনে,,আর আরাফাত ও আমাদের বড় আপা তোয়া।
আরাফাত ভ্রু কুচকে হাসলো, প্রশ্ন ছুরলো
_ ক্যা কত বড় আমাগো থিকে?
_ হইবো ১-২মাসের বড়।
আরাফাত এবার শব্দ করে হাসলো, মুখে বললো
_ হুইর শালা ১-২মাস আবার বড় হইলেই কী আর না হইলেই কী?
পাশ থেকে নাহিদের আরেক বন্ধু,, দেখতে কালো করে সে বললো _ কুন ক্লাসে পরে ও?
_ এইবার আমাগো সাতে,, 3তে,,
_ওওওও
নাহিদ, হেসে এবার আঙ্গুল দিয়ে দেখালো কালো করে ছেলেটার দিকে,
_ওর নাম মুস্তাকিম
আবার ফরসা চিকন করে ছেলে টাকে দেখালো, বললো
_ ওর না আরিয়ান,, আর শুন ও আমার খালাতো বোন, তোয়া।
শেষের টুকু জোড়ে বললো নাহিদ,, তোয়া বিরক্ত হয়ে ধমক দিলো
_ বাল ডা চুপ কর, খেলা দেকপের দে।
চলবে,,,
(আজকের পর্ব টা বেশি ছোটো হয়ে গেলো, এর পর থেকে বড় পর্ব দেওয়ার চে্ষ্টা করবো 🌷)
