উপন্যাস: কুয়াশা ভেজা সকাল একজোড়া চোখ
#লেখিকা জান্নাত
হঠাৎ করেই নিহারিকা মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তেই চারপাশের পরিবেশ বদলে গেল।
নিহারিকাকে মাটিতে পড়ে যেতে দেখে নিহাল দৌড়ে এসে তাকে কোলে তুলে নিল।
ঠিক তখনই নিহালের বন্ধু আবির সেখানে এসে উপস্থিত হলো।
আবির: কী হয়েছে, নিহাল? এই মেয়েটার কী হয়েছে?
নিহাল: আমি জানি না রে আবির! হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল। দেখতে হবে কী হয়েছে।
নিহালের কোলে অচেতন অবস্থায় নিহারিকাকে দেখে আশপাশের কয়েকজন মানুষও ছুটে এলো।
ভিড়ের মধ্য থেকে হঠাৎ দুটি মেয়ে দৌড়ে এগিয়ে এলো।
আশা: নিহারিকা! কী হয়েছে তোর?
সিম্পেহা: নিহারিকার কী হয়েছে, আশা?
আশা: আমি জানি না রে! আমিও তো কিছু বুঝতে পারছি না।
নিহাল এবার আশার দিকে তাকিয়ে বলল—
নিহাল: এই যে, আপনি কি ওনাকে চেনেন?
আশা: হ্যাঁ, ও আমার বান্ধবী।
নিহাল: তাহলে আর দেরি করা যাবে না। ওনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে।
এই বলে নিহাল নিহারিকাকে কোলে তুলে গাড়িতে উঠল।
নিহাল: আশা, আপনি ওকে একটু ধরে বসুন। আমি গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছি।
আবির: দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব।
এরপর দ্রুত গাড়ি ছুটল হাসপাতালের উদ্দেশ্যে।
হাসপাতালের করিডোর
হাসপাতালে পৌঁছেই নিহাল করিডোরে দাঁড়িয়ে ডাক্তার ডাকতে লাগল।
কিছুক্ষণের মধ্যেই একজন ডাক্তার ও একজন নার্স এসে উপস্থিত হলেন। তাঁরা নিহারিকাকে একটি বেডে শুইয়ে পরীক্ষা করতে শুরু করলেন।
কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন—
ডাক্তার: চিন্তার কোনো কারণ নেই। মেয়েটি হঠাৎ রক্ত দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আপাতত বিশ্রাম নিতে হবে।
ডাক্তারের কথা শুনে সবাই কিছুটা স্বস্তি পেল।
কিছুক্ষণ পর ধীরে ধীরে নিহারিকার জ্ঞান ফিরল। তাকে স্যালাইন দেওয়া হলো।
এদিকে আশা নিহারিকার মাকে ফোন দিল।
আশা: হ্যালো আন্টি, আমি আশা বলছি।
সেলিনা বেগম: হ্যাঁ মা, বলো। কী হয়েছে?
আশা: আন্টি, নিহারিকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন।
কথাটা শুনেই সেলিনা বেগম চিন্তিত হয়ে পড়লেন।
কিছুক্ষণের মধ্যেই তিনি হাসপাতালে পৌঁছে গেলেন। মেয়েকে বেডে শুয়ে থাকতে দেখে তাঁর চোখেমুখে দুশ্চিন্তা ফুটে উঠল।
নিহারিকার বাবা মোহাম্মদ রিয়াজ খানও খবর পেয়ে হাসপাতালে এলেন।
তিনি মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন।
রিয়াজ: মা, এখন কেমন লাগছে তোমার?
নিহারিকা: আব্বু, আমি ঠিক আছি। কিছু হয়নি।
এবার রিয়াজের চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা নিহালের দিকে।
রিয়াজ: এই যে বাবা, তোমার নাম কী?
নিহাল: জি আঙ্কেল, আমার নাম নিহাল।
রিয়াজ: তুমি কি মিনহাজের ছেলে?
নিহাল: জি আঙ্কেল। আমি মিনহাজের ছেলে। কিন্তু আপনি কীভাবে আমার বাবাকে চেনেন?
রিয়াজ: আরে বাবা! মিনহাজ তো আমার ছোটবেলার বন্ধু। তুমি সেইদিন বিদেশ থেকে এলে না?
নিহাল: জি আঙ্কেল, আমি সেদিনই বাংলাদেশে এসেছি।
এদিকে বেডে শুয়ে থাকা নিহারিকা বড় বড় চোখ করে তাকিয়ে আছে নিহালের দিকে।
আকাশি রঙের চোখ, সুন্দর চেহারা আর ব্যক্তিত্বে যেন অন্যরকম একটা আকর্ষণ।
মনে মনে ভাবতে লাগল, ছেলেটা এত সুন্দর কেন!
হঠাৎ আশার ডাকে তার ভাবনায় ছেদ পড়ল।
আশা: কিরে! ওইখানে কী দেখছিস?
নিহারিকা: কই, কিছু না!
আশা: তাহলে ওই ছেলেটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন?
নিহারিকা: আচ্ছা, ওই ছেলেটা কে রে?
আশা: আরে! ওই তো সেই ছেলে, যে তোকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে এসেছে।
নিহারিকা লজ্জায় চোখ নামিয়ে ফেলল।
অন্যদিকে রিয়াজ সাহেব একটু দূরে গিয়ে ফোন বের করলেন। ফোন করলেন তাঁর পুরোনো বন্ধু মিনহাজকে।
রিয়াজ: হ্যালো বন্ধু! একটু হাসপাতালে আসবি?
মিনহাজ: কেন রে? কী হয়েছে?
রিয়াজ: আরে, তেমন কিছু না। তুই একটু আয়, তারপর সব বলছি।
ফোন রেখে রিয়াজ আবার নিহালের কাছে ফিরে এলেন।
রিয়াজ: তা বাবা, কেমন আছো? এতদিন বিদেশে ছিলে, কেমন কাটল দিনকাল? বাংলাদেশে এসে কী করার পরিকল্পনা?
নিহাল: এই তো আঙ্কেল, একটা বিজনেস শুরু করার পরিকল্পনা আছে।
রিয়াজ: বাহ! খুব ভালো। আল্লাহ তোমার পরিকল্পনা সফল করুন।
কিছুক্ষণ পর হাসপাতালের দরজা দিয়ে একজন ভদ্রলোক প্রবেশ করলেন। তিনি আর কেউ নন, নিহালের বাবা মিনহাজ।
মিনহাজ: কিরে নিহাল! তুই এখানে কী করছিস?
রিয়াজ: আরে বন্ধু, তোকে তো এজন্যই ডেকেছি। দেখ, আমার মেয়ে।
মিনহাজ এবার বেডের দিকে তাকালেন।
মিনহাজ: আরে! এ কী হয়েছে মামনি? কেমন আছো তুমি?
নিহারিকা: জি আঙ্কেল, আমি ভালো আছি। তেমন কিছু হয়নি।
মিনহাজ: কীভাবে হলো এসব?
এবার আবির উত্তর দিল।
আবির: আঙ্কেল, আসলে নিহালের গাড়ির সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আপু হঠাৎ অজ্ঞান হয়ে যায়।
মিনহাজ বড় বড় চোখ করে নিহালের দিকে তাকালেন।
মিনহাজ: কী! নিহাল, তুই গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিস নাকি? কী করেছিস তুই?
নিহাল: আরে বাবা, আমি ইচ্ছা করে কিছু করিনি। হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেছে।
রিয়াজ: আরে বন্ধু, এত চিন্তা করিস না। তেমন কিছু হয়নি। রক্ত দেখে একটু ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল।
মিনহাজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
এরপর হঠাৎ মিনহাজ মুচকি হেসে রিয়াজের দিকে তাকালেন।
মিনহাজ: কিরে বিয়াই! দেখ, আমার ছেলে চলে এসেছে। পছন্দ হয়েছে তোর?
রিয়াজ হেসে উত্তর দিলেন—
রিয়াজ: আমি আর কী বলব! তোর ছেলের যদি পছন্দ থাকে, তাহলে বড় হয়ে ওদের মতামত নিয়ে বিয়ের ব্যাপারে আগানো যাবে।
কথাটা শুনে নিহারিকা হঠাৎ নিহালের দিকে তাকাল।
অন্যদিকে নিহালও তাকিয়ে ছিল নিহারিকার দিকে।
দুজনের চোখাচোখি হতেই নিহারিকা লজ্জায় চোখ নামিয়ে ফেলল।
সবকিছু লক্ষ করছিল আশা। সে এবার নিহারিকার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল—
আশা: ওহহ! ব্যাপারটা কী রে? চোখাচোখি হচ্ছে নাকি?
নিহারিকা: চুপ কর তো! কী যে বলিস!
আশা মুচকি হেসে আবারও তাকে খেপাতে শুরু করল।
এদিকে রিয়াজ ও তামিম একে অপরের দিকে তাকিয়ে বললেন—
রিয়াজ: আচ্ছা, আবির আর আশা, তোমরা আমাদের সঙ্গে এসো।
তারপর নিহালের দিকে তাকিয়ে বললেন—
রিয়াজ: নিহাল, তুমি নিহারিকাকে নিয়ে বাসায় চলে এসো। ওকে একটু সাবধানে রেখো।
নিহাল: ঠিক আছে আঙ্কেল।
সবাই হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল।
আর নিহারিকা চুপচাপ বসে রইল। কিছুক্ষণ আগেও যে ছেলেটিকে সে চিনত না, সেই ছেলেটিই আজ তাকে হাসপাতালে নিয়ে এসেছে।
নিহারিকা একবার আড়চোখে নিহালের দিকে তাকাল।
নিহালও মুচকি হেসে তার দিকে তাকিয়ে রইল।
