পর্বসংখ্যা :১
গাড়িটা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে।
ড্রাইভিং সিটে আফিফ। তার পাশেই রাফি। পেছনে পাশাপাশি বসে আছে রিক আর আরিফ।
হঠাৎ আফিফের মুখের রঙ ফ্যাকাসে হয়ে গেল।
— "স্যার...!"
রিক জানালার বাইরে তাকিয়েই গম্ভীর গলায় বলল,
— "কী হয়েছে?"
আফিফ কাঁপা কণ্ঠে আবার ডাকল,
— "স্যার...!"
রিক এবার তার দিকে তাকাল।
— "বলো।"
আফিফ শুকনো ঢোক গিলে বলল,
— "স্যার... গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে।"
এক মুহূর্তে গাড়ির ভেতরের পরিবেশ বদলে গেল।
— "কীইই?" একসঙ্গে চিৎকার করে উঠল রাফি আর আরিফ।
আরিফ রাগে আফিফের মাথায় হালকা একটা থাপ্পড় মেরে বলল,
— "শালা! গাড়িতে ওঠার আগে ব্রেকটা দেখেছিলি, নাকি ব্রেককে ছুটি দিয়ে এসেছিস?"
আফিফ অসহায় মুখে বলল,
— "ভাই, আমি তো—"
— "চুপ! আজ যদি বেঁচে ফিরি, তাহলে তোর একদিন... না আমার একদিন! বুঝছিস?"
ঠিক তখনই রাফি সামনের দিকে তাকিয়ে প্রায় কেঁদে ফেলল।
— "ও মাই গড! রিক ভাই!"
সবাই তার দিকে তাকাল।
— "সামনের রাস্তা শেষ! সামনে খা-আ-দ!"
আরিফ বিদ্যুতের মতো মুখ ঘুরিয়ে রাফির দিকে তাকিয়ে বলল,
— "আব্বে! তুই খবর পড়ছিস নাকি? একটু আস্তে বল! ভয়টা ডাবল হয়ে যাচ্ছে!"
রাফি প্রায় কান্নার গলায় বলল,
— "আমি যা দেখছি তাই বলছি! রিক ভাই... আমাদের বাঁচাও! এখন কী হবে? আল্লাহ!"
রিক ঠান্ডা গলায় বলল,
— "আফিফ, গাড়ি ডান দিকে ঘোরাও।"
আফিফ মরিয়া হয়ে স্টিয়ারিং আঁকড়ে ধরে বলল,
— "স্যার... আগেই বলেছি... ব্রেক কাজ করছে না!"
রিকের চোয়াল শক্ত হয়ে গেল।সে একবার সামনে তাকাল...একবার পাশের পাহাড়ের দিকে...তারপর শান্ত গলায় বলল,
— "সবাই প্রস্তুত হও।"
সে ধীরে ধীরে গুনতে শুরু করল।
— "এক..."
— "দুই..."
আরিফ চোখ বড় বড় করে বলল,
— "শালা! আমরা মরতে বসেছি, আর তুই এখানে গুনতি করছিস?"
রাফি কাঁদো কাঁদো গলায় বলল,
— "আমার মনে হয় একসিডেন্টের আগেই রিক ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে! আল্লাহ... আমি এখনও বিয়েই করিনি!"
আরিফ বলল,
— "চুপ কর! তুই বিয়ের চিন্তা করছিস, আমি তো এখনও ধার করা পাঁচশো টাকাও ফেরত দিইনি!"
পরের মুহূর্তেই...রিক দরজা খুলে দিল।
— "এখন!"
বলেই সে গাড়ি থেকে লাফ দিল।তিনজনই কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে রইল।
— "ওই... রিক লাফ দিয়েছে!" চিৎকার করে উঠল আরিফ।
রাফি চোখ বন্ধ করে বলল,
— "মা গো! যা হবে একসাথেই হবে!"
এক এক করে আরিফ, রাফি আর আফিফও গাড়ি থেকে লাফ দিল।আর ঠিক তার কয়েক সেকেন্ড পর...ধাম!
ভয়ঙ্কর শব্দে গাড়িটা পাহাড়ের নিচে ছিটকে পড়ল।গাড়িটা খাদে পড়তেই চারদিকে ধুলো আর ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ল।কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না।শুধু পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল বিস্ফোরণের মতো সেই শব্দ।রিক গড়িয়ে পড়ে একটা পাথর আঁকড়ে ধরে শ্বাস নিল।
— "সবাই... ঠিক আছ?"
কিছু দূর থেকে কাতর গলায় আওয়াজ এল,
— "বেঁচে আছি... কিন্তু মনে হচ্ছে শরীরের সব হাড় আলাদা আলাদা হয়ে গেছে!"আরিফ।রাফি একটা ঝোপের ভেতর থেকে মাথা বের করে কাশতে কাশতে বলল,
— "আমি কি... জান্নাতে চলে এসেছি?"
আরিফ সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল,
— "জান্নাতে গেলে আমার মুখ আগে দেখবি নাকি? বের হয়ে আয়!"রাফি চোখ খুলে আরিফকে দেখে দীর্ঘশ্বাস ফেলল।
— "ধুর! তাহলে এখনও দুনিয়াতেই আছি।"
এই অবস্থাতেও আরিফ চোখ রাঙিয়ে বলল,
— "কী? আমাকে দেখে এত হতাশ হলি?"
ঠিক তখনই আফিফ খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বলল,
— "স্যার... সবাই আছে তো?"
রিক চারদিকে একবার তাকিয়ে মাথা নাড়ল।
— "হ্যাঁ... সবাই বেঁচে আছি।"
তারপর সে ধীরে ধীরে নিচের খাদের দিকে তাকাল।গাড়িটা একেবারে চুরমার হয়ে আগুনে জ্বলছে।রাফি থরথর করে কেঁপে উঠল।
— "আমরা... যদি পাঁচ সেকেন্ড দেরি করতাম..."
কথাটা শেষ করতে পারল না।চারজনই কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল।তারপর হঠাৎ রিকের চোখ সরু হয়ে গেল।সে চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল,
— "চুপ..."
আরিফ অবাক হয়ে ফিসফিস করল,
— "কী হয়েছে?"
রিক হাত তুলে ইশারা করল।
— "শুনছ?"
সবাই কান খাড়া করল।ঝোপের ভেতর থেকে...মচ... মচ... মচ...কেউ যেন ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে।রাফি ভয়ে আরিফের হাত চেপে ধরল।
— "ভাই... এটা কি... কোনো বন্য প্রাণী?"
রিক কোনো উত্তর দিল না।সে ধীরে ধীরে কোমরের পাশে হাত নিয়ে গেল।পরের মুহূর্তেই ঝোপটা জোরে নড়ে উঠল...আর সেখান থেকে বেরিয়ে এল—একজন রক্তাক্ত মানুষ।লোকটা টলতে টলতে রিকের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল,
— "প... পালিয়ে যান..."
— "ওরা... এসে গেছে..."
কথা শেষ হওয়ার আগেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ল।
চারজনের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল।রিক দ্রুত লোকটার কাছে এগিয়ে গেল।কিন্তু ঠিক তখনই পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে এল একসাথে কয়েকটা গাড়ির ইঞ্জিনের শব্দ...তারা বুঝে গেল—এটা শুধু একটা দুর্ঘটনা ছিল না। আসল বিপদ এখন শুরু হতে যাচ্ছে।পাহাড়ের নীরবতা ভেঙে একের পর এক ইঞ্জিনের গর্জন ভেসে আসছে।শব্দটা ক্রমেই কাছে আসছে।রাফির মুখ শুকিয়ে গেল।
— "ভাই... আমাদের মনে হয় এখান থেকে পালানো উচিত।"
আরিফ গিলে ফেলল শুকনো ঢোক।
— "আমি জীবনে অনেক সিনেমা দেখেছি... আর সিনেমায় এই সময় যারা দাঁড়িয়ে থাকে, তারা সাধারণত পাঁচ মিনিটও টিকে না!"
রিক কোনো উত্তর দিল না।সে হাঁটু গেড়ে রক্তাক্ত লোকটার নাড়ি পরীক্ষা করল।লোকটা এখনও বেঁচে আছে।খুব কষ্টে চোখ খুলে রিদের হাত চেপে ধরল।
— "ওরা... আপনাদেরও ছাড়বে না..."
— "পশ্চিম দিকের জঙ্গলে যান..."
— "কাউকে... বিশ্বাস করবেন না..."
কথাগুলো বলেই আবার অজ্ঞান হয়ে গেল।আফিফ উদ্বিগ্ন গলায় বলল,
— "স্যার, ওনাকে ফেলে যাব?"
রিক কয়েক সেকেন্ড চুপ করে রইল।তারপর দৃঢ় স্বরে বলল,
— "না। মানুষটাকে এখানে রেখে যাওয়া যাবে না।"
ঠিক তখনই—ধাম!দূরে একটা গুলির শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হলো।রাফি প্রায় লাফিয়ে উঠল।
— "এইটা... গুলির শব্দ ছিল?"
আরিফ শুকনো গলায় বলল,
— "না রে... কেউ হয়তো আতশবাজি ফুটাচ্ছে!"
কথাটা শেষ করেই সে নিজেই ফিসফিস করে বলল,
— "আল্লাহ... আমি নিজেই বিশ্বাস করতে পারলাম না।"
রিক চারদিকে তাকিয়ে দ্রুত সিদ্ধান্ত নিল।
— "আরিফ, তুই আর আফিফ লোকটাকে ধর।"
— "রাফি, আমার সঙ্গে আয়।"
— "দ্রুত!"
চারজন মিলে রক্তাক্ত মানুষটাকে কাঁধে তুলে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল।ঘন গাছপালার আড়ালে ঢুকতেই পাহাড়ি রাস্তার দিকে তিনটি কালো গাড়ি এসে থামল।
দরজা খুলে কয়েকজন মুখোশ পরা লোক নেমে এল।
তাদের একজন ভাঙা গাড়িটার দিকে তাকিয়ে বলল,
— "গাড়ি নিচে পড়েছে..."
আরেকজন চারদিকে নজর বুলিয়ে মাটিতে ঝুঁকে বসল।
কিছুক্ষণ পর সে ভেজা মাটির ওপর পায়ের ছাপ দেখিয়ে বলল,
— "ওরা বেঁচে আছে।"
প্রথম লোকটা ঠান্ডা গলায় বলল,
— "খুঁজে বের করো।"
— "জীবিত।"
— "বিশেষ করে... নতুন যারা এসেছে।"
এই কথাটা শুনে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা রিক আরও সতর্ক হয়ে গেল।সে বাকিদের চুপ থাকার ইশারা করল।সবার নিঃশ্বাস যেন থেমে গেছে।হঠাৎ...রাফির নাক চুলকাতে শুরু করল।সে প্রাণপণে হাঁচি আটকে রাখার চেষ্টা করছে।আরিফ তার দিকে কটমট করে তাকিয়ে খুব আস্তে বলল,
— "খবরদার!"
রাফি চোখ-মুখ কুঁচকে মাথা নাড়ল।কিন্তু...
— "হ্যাঁচশশশু!"
পুরো জঙ্গল যেন কেঁপে উঠল।এক মুহূর্তে সব মুখোশধারী লোক সেই দিকেই তাকাল।একজন চিৎকার করে উঠল,
— "ওরা ওখানে!"
রিক নিচু গলায় বলল,
— "দৌড়াও!"
পরের মুহূর্তেই চারজন রক্তাক্ত লোকটাকে নিয়ে জঙ্গলের আরও গভীরে ছুটতে শুরু করল...আর তাদের পেছনে শুরু হলো অজানা শত্রুদের ধাওয়া।রিক নিচু গলায় বলল,
— "দৌড়াও!"
চারজন এক মুহূর্তও দেরি করল না।ঘন জঙ্গলের ভেতর দিয়ে তারা দ্রুত এগিয়ে যেতে লাগল।পেছন থেকে ভেসে আসছে লোকগুলোর চিৎকার।
— "এদিকে গেছে!""পায়ের ছাপ আছে!""ছড়িয়ে পড়ো!"
রাফি হাঁপাতে হাঁপাতে বলল,
— "ভাই... এরা তো আমাদের ছেড়ে দেওয়ার পাত্র না!"
আরিফ দৌড়াতে দৌড়াতেই বলল,
— "এই কথা বলার জন্য কী এখনই সময় পেলি?"
রিক হাত তুলে সবাইকে থামার ইশারা করল।সামনে বিশাল একটা পাথর।তার আড়ালে চারজন নিচু হয়ে বসল।রিক ধীরে কোমরের হোলস্টার থেকে নিজের পিস্তল বের করল।ঠান্ডা চোখে চারপাশ পর্যবেক্ষণ করল।
আরিফও নিজের অস্ত্র বের করে ম্যাগাজিন একবার দেখে নিল।আফিফ সতর্ক দৃষ্টিতে ডান পাশের ঝোপের দিকে তাকিয়ে রইল।রাফি গিলে ফেলল শুকনো ঢোক।সে-ও নিজের পিস্তল হাতে নিল, কিন্তু ফিসফিস করে বলল,
— "আল্লাহ... আজকে যদি হাত না কাঁপে!"
আরিফ মুখ না ফিরিয়েই বলল,
— "হাত কাঁপলে সমস্যা নেই। আমার কাঁধে ভর দিস, কিন্তু ভুল করে আমাকে গুলি করিস না।"
রাফি চাপা স্বরে বলল,
— "এই পরিস্থিতিতেও তুই মজা করতে পারিস?"
— "না করলে ভয়টাই বেশি লাগবে।"
রিক খুব আস্তে বলল,
— "চুপ..."
সবাই সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল।শুকনো পাতার ওপর পায়ের শব্দ।খুব কাছে...একজন...দুইজন...তারপর আরও কয়েকজন।মুখোশ পরা লোকগুলো চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছে।তাদের একজন নিচু হয়ে মাটির দাগ দেখল।
— "ওরা এখানেই আছে।"
আরেকজন বলল,
— "বেশি দূরে যেতে পারেনি।"
রিক চোখের ইশারায় সবাইকে শান্ত থাকতে বলল।তার কণ্ঠ ছিল স্থির।
— "কেউ আগে থেকে নড়বে না।"
— "ওরা চলে গেলে আমরা বিপরীত দিক দিয়ে বের হব।"
হঠাৎ...রাফির নাক আবার চুলকাতে শুরু করল।
সে দুই হাত দিয়ে নাক চেপে ধরল।আরিফ ধীরে ধীরে তার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ইশারা করল—
"না!"
রাফি মরিয়া হয়ে মাথা নাড়ল।কিন্তু পরের মুহূর্তেই...
— "হ্যাঁচশশু!"
পুরো জঙ্গল স্তব্ধ।মুখোশধারী সবাই একসঙ্গে পাথরের দিকে তাকাল।একজন চিৎকার করে উঠল,
— "ওরা এখানে!"
রিক আর অপেক্ষা করল না।
— "ছড়িয়ে পড়ো!"
চারজন চারদিকে সরে গেল, গাছ আর পাথরের আড়াল ব্যবহার করে দ্রুত অবস্থান বদলাতে লাগল।জঙ্গলের ভেতর হঠাৎ তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল।
রিক শান্ত গলায় বলল,
— "কেউ খোলা জায়গায় দাঁড়াবে না।"
— "আড়াল ধরে এগোও।"
আরিফ উত্তর দিল,
— "বুঝেছি!
