শিরোনাম: যেদিন বুঝবে, সেদিন আমি থাকব না
তুমি হয়তো জানো না, অথবা জেনেও অজানা হয়ে আছো, যে আমি তোমাকে কতটা ভালোবাসি।
হয়তো আজ তুমি আমার ভালোবাসার মূল্য বুঝতে পারছো না, অথবা বুঝেও না বোঝার ভান করে আছো। কিন্তু আমার বিশ্বাস, একদিন তুমি ঠিকই আমার ভালোবাসার গভীরতা বুঝবে।
কিন্তু জানো, সেদিন একটা আফসোস থেকে যাবে।
যেদিন তুমি বুঝবে, একটা ছেলে তোমাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, যেদিন তুমি আমার ভালোবাসার মূল্য বুঝে আমাকে খুঁজতে আসবে, আমার সামনে দাঁড়িয়ে বলবে, ‘আমিও তোমাকে ভালোবাসি।’
সেদিন হয়তো তোমার বলার মতো অনেক কথা থাকবে, থাকবে বুকভরা অনুভূতি, থাকবে আমাকে আপন করে পাওয়ার ইচ্ছে।
কিন্তু আফসোস, সেদিন তোমার সেই কথাগুলো শোনার জন্য আমি আর তোমার সামনে থাকব না।
কারণ ততদিনে আমি পাড়ি দেব এক দীর্ঘ পথ, যে পথের কোনো শেষ নেই, যে পথে ফিরে আসার কোনো ঠিকানা নেই।
তুমি হয়তো তখন আমার পুরোনো কথাগুলো পড়বে, আমার লেখা প্রতিটি লাইনে খুঁজবে নিজের নাম, আর বুঝতে পারবে, কেউ একজন সত্যিই তোমাকে কতটা ভালোবেসেছিল।
কিন্তু তখন তোমার ভালোবাসা প্রকাশ করার সময় থাকলেও, আমার কাছে ফিরে আসার সময়টা আর থাকবে না।
সব ভালোবাসার গল্পে মিলন লেখা থাকে না। কিছু ভালোবাসা শুধু আফসোস হয়ে থেকে যায়— একজনের মনে, অন্যজনের দেরিতে বুঝতে পারা অনুভূতিতে। 🥀
