#মোহমায়ার_অন্তরালে
#পর্ব-১
#প্রিয়ন্তিকা_প্রাপ্তি
_________🚫কপি করা কঠোর ভাবে নিষিদ্ধ🚫_________
“আহ্!চাচি,দোহায় লাগে তোমার আমাকে আর মেরো না।আমাকে ছেড়ে দাও।আমি এই বিয়ে করবো না।”
কথাটা বলার সাথে সাথে সপাটে চড় পড়লো আরোহীর গালে।মনিরা খাতুন আরোহীর চুলের গোছা ধরে তাকে টেনে তুলে আবার দুটো চড় বসালেন গালে।ব্যাথায় কুঁকড়ে উঠলো ষোড়শী কন্যা #আরোহী_মির্জা।তার পরনে জরাজীর্ণ একটা সুতির কামিজ তাও সেটা কিছু জায়গায় ছেঁড়া।আরোহীর চোখ দিয়ে অবিরাম ধারায় জল পড়ছে।মনিরা খাতুন ব্যাগ থেকে একটা স্বস্তার লাল বেনারশী বের করে আরোহীর মুখের উপর ছুঁড়ে মেরে বলল—
“এই মুখপুরী শাড়ি টা পইড়া ফেল আইজ তোর বিয়া আমাগো গ্রামের মাতব্বর মোবারক আলীর সাথে।মাতব্বর তোরে ঢের পছন্দ করছে।”
কথাটা শুনে আরোহীর মাথায় বাজ পড়ল।সে আরও জোরে ফুঁপিয়ে কেঁদে উঠলো। মনিরা খাতুনের পা জড়িয়ে ধরে বলল—
“না চাচি এমন করো না।আমি সারাজীবন তোমাদের চাকর হয়ে থাকবো তাও এমন জঘন্য কাজ আমার সাথে করো না।ওনার বয়স ষাটের ও বেশি।ওই মাতব্বর এর চারটে বউ,আমার বয়সী ওনার একটা নাতি আছে।”
মনিরা খাতুন ধাক্কা মেরে সরিয়ে দিলো আরোহী কে।পা ছাড়িয়ে নিলেন আরোহীর কাছ থেকে আবার আরোহীর চুলগুলো শক্ত করে খামছে ধরে বলতে লাগলেন—
“মুখে মুখে তক্কো করিস।তোর ওই বিষদাঁত আমি আইজ ভাইঙা ফালামু।অপয়া জন্মের সময় তো তোর বাপ-মাকে গিলা খাইছোস এখন আমাগো খাইতে আইছোস।এই কে কনে আছিস এই মুখপুরী কে সাজাইয়া দে।”
কিছু মেয়ে এসে জোর করে আরোহী কে মেঝে থেকে তুলে শাড়ি পড়াতে লাগলো।সে কাউকেই শাড়ি পড়াতে দিচ্ছে না অনেক কষ্টে সবাই তাকে শাড়ি পড়িয়ে বসার ঘর অব্দি নিয়ে এলো।সামনেই বসে পান চিবুচ্ছে মোবারক আলী।আরোহী কে দেখে নিজের পান খাওয়া দাঁত বের করে বিশ্রী হাসি দিলো।মনিরা খাতুন জোর করে আরোহীকে টানতে টানতে বুড়ো বরের কাছে বসিয়ে দিলো।তাকে জোর করে চেপে ধরে আছে মনিরা খাতুন। কাজি বিয়ে পড়ানো শুরু করলে আরোহী তার মুখে কুলুপ এঁটে থাকে।তাকে কবুল বলতে বললে সে কিছু না বলে শুধু কাঁদতে থাকে।মনিরা খাতুন একের পর এক চড় বসাচ্ছে তার গালে কিন্তু আরোহী নির্বাক তার কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না।
যখন সবাই আরোহীকে জোর করে কবুল বলাতে ব্যস্ত সে সময় সেখানে উপস্থিত হলো #রেহানা_পারভীন।বিয়ে বাড়ির সকলের দৃষ্টি তখন রেহানা পারভীন এর দিকে।তিনি হেঁটে এসে থামলেন মনিরা খাতুন এর সামনে।তাকে আঙ্গুল উঁচু করে শাসিয়ে বললেন—
“এই বিয়ে বন্ধ করুন।কোনো বিয়ে হবে না এখানে আর কেউ যদি এখানে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে পুলিশে ফোন করতে বাধ্য হবো।”
আসাদ মির্জা অর্থাৎ আরোহীর চাচা বাঁধ সাধলেন—
“মেম সাহেব,আপনি এর মধ্যে কথা বলছেন কেন?এসব আমাদের পরিবারের মামলা আপনি দূরে থাকুন।আমরা কি করবো না করবো আমাদের ভাবতে দিন।ওর ভালোর জন্যই করছি এসব।”
রেহানা পারভীন দমলেন না বরং চোখ রাঙিয়ে আসাদ মির্জা কে উত্তর দিলেন—
“ভালো?কত ভালো হচ্ছে সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি।মেরে মেরে মেয়েটাকে আধমরা বানিয়ে ফেলেছেন।”
মনিরা খাতুন আরও কিছুটা এগিয়ে আসলেন রেহানা পারভীন এর দিকে তাকে কড়া গলায় বলতে লাগলো—
“তো কি করমু ধুইয়া পানি খামু।জন্মের সময় তো ওর বাপ-মা মইরা ভূত হইয়া গেছে আর এই আপদ রে আমাদের ঘাড়ে ফ্যাইলা থুইয়া গেছে।আমাগো ওত টাহা নাই যে ওরে বইসা বইসা পালমু।”
রেহানা পারভীন নিজের ব্যাগ থেকে ফোন টা বের করে কাউকে ফোন দিলো।মিনিট পাঁচেক এর মাথায় বাইক নিয়ে একটা ছেলে এসে উপস্থিত হলো বয়স সম্ভবত ২২-২৩ হবে।বাইকের চাবি হাতে নিয়ে ঘুরিয়ে ভেতরে আসলো।চোখের চশমা টা খুলে রেহানা পারভীন কে বলল—
“মম আমাকে এখানে কেন ডাকলে আমি তো আমার ফ্রেন্ডস এর সাথে ছিলাম।তোমার ফোন পেয়ে ছুটে চলে আসতে হলো।”
রেহানা পারভীন তার ছেলের দিকে তাকিয়ে বললেন—
“শেহরাজ বিয়ে করতে হবে তোমাকে।”
কথাটা পুরো বিয়ে বাড়িতে যেন বোমা ফাটালো।শেহরাজ তাকিয়ে আছে তার মায়ের দিকে।নিজের মায়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলো।অবিশ্বাস্য সুরে বলল—
“কি বললে মম?বিয়ে?আর ইউ সিরিয়াস?আমার বিয়ের বয়স হয় নি মম।তুমি পাগলের মতো বকছো।আমি এই মেয়েকে কোনো মতে বিয়ে করবো না।Never.
“আমি যা বলছি ঠিক বলছি তুমি এখন এই মূহুর্তে আরোহী কে বিয়ে করবে আর তা নাহলে আমি তোমাকে ত্যাজ্য পুত্র করবো।ভেবে দেখো।”
শেহরাজ যেন একের পর এক ঝাটকা খাচ্ছে।আজ এই জায়গায় দাঁড়িয়ে নিজের মাকে চিনতে পারছে না।অবাক হয়ে শেহরাজ বলল—
“মম?What are you saying,mom.আমি ড্যাড কে এখনই ফোন দিচ্ছি।”
রেহানা পারভীন শেহরাজের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে বললেন—
“কোনো লাভ নেই শেহরাজ সেটা তুমি খুব ভালো করে জানো আমি যা বলি তাই শেষ কথা হয়।”
তারপর তাকালো আসাদ মির্জা আর মনিরা খাতুন এর দিকে—
“আরোহীর বিয়ে আমার বড় ছেলে শেহরাজের সাথে হবে।কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করুন আর আপনাদের যত টাকা লাগবে তার ডাবল আমি দেবো তাই কোনো বাধা দেবেন না।”
আসাদ মির্জা আর মনিরা খাতুন টাকার লোভে চুপ হয়ে গেলেন। মোবারক আলী রাগে গজগজ করতে করতে লোকবল নিয়ে বেরিয়ে গেল।শেহরাজ কে বাধ্য হয়ে নিজের মায়ের জেদের কাছে হার মেনে বিয়ে করতে হলো আরোহী কে।বিয়ে শেষ করে শেহরাজ রাগে গজগজ করতে করতে নিজের বাইক নিয়ে চলে গেলো।রেহানা পারভীন আরোহীকে নিয়ে চলে গেলেন গাড়ির কাছে।এতটা সময় আরোহী চুপ হয়ে ছিলো কোথা থেকে কি হয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারছে না সে।তাকে গাড়িতে বসিয়ে দিয়ে রেহানা পারভীন ও তার পাশে বসলো।আরোহীর গালে হাত দিয়ে বলল—
“তুমি এখন আমার বাড়ির বড় বউ আমার #সৈয়দ_শেহরাজ_মাহতাব এর বউ আর আমি তোমার মা।আমাকে মা বলে ডাকবে কেমন।”
এবার আরোহী কেঁদে উঠলো।তাকে কাদঁতে দেখে রেহানা পারভীন আরোহীর মাথাটা নিজের কাঁধে রাখলেন।আরোহী নিশ্চুপ।শুধু মাথা রেখে নিঃশব্দে চোখের জল ফেলল।রেহানা পারভীন ড্রাইভার কে বলল—
“জসীম গাড়ি চালাও।”
গাড়ি চলতে শুরু করলো।আরোহী চোখ বুজে পড়ে রইলো তার শাশুড়ী কাঁধে উপরে।গাড়ির এসির ঠান্ডা বাতাস আরোহীর তপ্ত গালে বিঁধছে। বাইরের ঘুটঘুটে অন্ধকার আর ঝিঁঝিঁ পোকার ডাক ছাপিয়ে গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন শোনা যাচ্ছে।গ্রাম ছাড়িয়ে গাড়ি শহরের রাস্তায় চলতে লাগলো।একটু বাদেই গাড়ি এসে থামলো এক বিলাসবহুল বাড়ির সামনে।রেহানা পারভীন হাত ধরে নামালেন আরোহীকে।সে বাড়ির দিকে তাকিয়ে অবাক নয়নে তাকিয়ে থাকলো।এত বড় বাড়ি সে আজও দেখে নিই তাদের বাড়ি থেকে কম করে হলেও তিনগুন বড়।এ যেন বাড়ি নয় কোনো রাজপ্রাসাদ।সদর দরজা পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকতেই আরোহীর মনে হলো সে কোনো স্বপ্নের জগৎ এ চলে এসেছে।অচেনা অজানা একটা মেয়েকে দেখে বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হলো।সবাই কৌতুহল চোখে তাকিয়ে আছে।রেহানা পারভীন আরোহীর হাত ধরে #সৈয়দ_আরাফাত_এহসান অর্থাৎ শেহরাজের বাবার কাছে নিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন—
“আরোহী এটা তোমার শশুড় মশাই,তোমার বাবা।”
আরোহী আরাফাত মির্জার পা ছুঁয়ে সালাম করতে গেলে তিনি আরোহীকে বাধা দিলেন।প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন নিজের অর্ধাঙ্গিনীর দিকে যেন হাজার প্রশ্ন জমে আছে পরিস্থিতি বুঝতে পেরে রেহানা পারভীন নিজেই সবার মনের কৌতুহল মেটালেন—
“শেহরাজের বাবা,ও আরোহী আমাদের বড় ছেলে শেহরাজের বউ।”
কথাটা শুনে উপস্থিত সবাই যেন চারশো বিশ ভোল্টের ঝাটকা খেলো।রেহানা পারভীন এর ছোট জা #লাবিবা_ইসলাম প্রশ্নের ঝুঁড়ি খুলে বসলেন—
“ভাবী কি বলছেন আপনি?আমাদের শেহরাজের বউ। এভাবে হুট করে ছেলেটার বিয়ে দিয়ে দিলেন আমরা জানতে পারলাম না।”
“পরিস্থিতি টাই এমন ছিলো যে আমি কাউকে বলার সময় পায় নি।আমি জানি তোমরা আমাকে ভূল বুঝবে না আমি যা করেছি তাতে আমার ছেলের ভালোই হবে।লাবিবা আরোহীকে শেহরাজের ঘরে দিয়ে এসো তারপর তোমাদের প্রশ্নের উত্তর দেবো আমি।”
লাবিবা ইসলাম নিজের বড় জায়ের কথা মতো আরোহীকে উপরে শেহরাজের রুমে নিয়ে গেলেন।কেমন হবে আরোহীর নতুন জীবন?শেহরাজ কী মেনে নেবে তাকে?
চলবে…….?
[ভূল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।বানান ভূল হতে পারে।]
