THE ART OF RUINING YOU
Episode – 1
A Different Universe · A Different World
লেখনীতে: Ohona hossan
𓆩♡𓆪
### 𝐁𝐑𝐈𝐆𝐇𝐓 — 𝐓𝐇𝐄 𝐎𝐓𝐇𝐄𝐑 𝐔𝐍𝐈𝐕𝐄𝐑𝐒𝐄
পৃথিবী... আমাদের পরিচিত একটি গ্রহ। যেখানে মানুষ জন্ম নেয়, বড় হয়, স্বপ্ন দেখে, ভালোবাসে এবং একদিন হারিয়ে যায়।
কিন্তু কখনো কি ভেবেছ, আমাদের এই পরিচিত পৃথিবীর বাইরেও অন্য কোনো Universe থাকতে পারে?
এমন কোনো Universe, যেখানে আকাশের রং পৃথিবীর মতো হলেও তার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। যেখানে মানুষের শুধু সাধারণ জীবন নয়, বরং প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকে কোনো না কোনো অতিপ্রাকৃত ক্ষমতা।
যেখানে আগুন শুধু আগুন নয়, সমুদ্র শুধু পানি নয়, আর বাতাস শুধু নিঃশ্বাস নেওয়ার মাধ্যম নয়।
সেই Universe-এর নাম—
BRIGHT.
Bright Universe দেখতে অনেকটা পৃথিবীর মতোই। সেখানে রয়েছে বিশাল শহর, আধুনিক প্রযুক্তি, হাসপাতাল, shopping malls, schools, colleges এবং universities।
মানুষ সেখানে গাড়ি চালায়, ব্যবসা করে, ঘুরতে যায়, বন্ধুদের সঙ্গে সময় কাটায়। এমনকি পৃথিবীর মতোই সেখানে রয়েছে রাজনীতি, আইন, নিয়মকানুন এবং রাজপরিবার।
তবে পৃথিবীর সঙ্গে Bright-এর সবচেয়ে বড় পার্থক্য হলো—সেখানকার মানুষের বিশেষ ক্ষমতা।
কারও রয়েছে Fire Power, কারও Ocean Power, কারও Wind Power, আবার কারও রয়েছে Telepathy কিংবা Blood Power।
এই ক্ষমতাগুলো জন্মগত। তবে সবাই সমান ক্ষমতার অধিকারী নয়।
কেউ নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শেখে খুব অল্প বয়সেই, আবার কারও ক্ষমতা জাগ্রত হতে বছরের পর বছর সময় লাগে।
Bright Universe-এ রয়েছে অসংখ্য রাজ্য। প্রত্যেকটি রাজ্যের নিজস্ব রাজপরিবার, নিজস্ব নিয়ম এবং নিজস্ব ইতিহাস রয়েছে।
তবে সব রাজ্যের মধ্যে একটি রাজ্য বেশ পরিচিত।
সেই রাজ্যের নাম—
KINGDOM SHIN.
একটি সমৃদ্ধশালী রাজ্য। যেখানে আধুনিকতা এবং রাজকীয় ঐতিহ্য পাশাপাশি অবস্থান করে।
সেই রাজ্যের রাজপরিবারের সদস্যরা শুধু নিজেদের ক্ষমতার জন্যই নয়, বরং তাদের বংশের ইতিহাসের জন্যও পরিচিত।
তবে Bright Universe-এর ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যেগুলো সাধারণ মানুষের কাছে এখনো রহস্য হয়েই রয়ে গেছে।
বিশেষ করে একটি শাস্তি।
যে শাস্তি দেওয়া হলে কাউকে নিজের Universe ছেড়ে অন্য Universe-এ পাঠিয়ে দেওয়া হয়।
এমন ঘটনা Bright-এর ইতিহাসে আগে মাত্র দুবার ঘটেছে।
আর তৃতীয়বার...
সেটা কার ভাগ্যে অপেক্ষা করছে, তা তখনো কেউ জানত না।
কারণ কিছু গল্প শুরু হয় একটি ছোট্ট ভুল থেকে।
আর কিছু ভুল মানুষের পুরো জীবনটাই বদলে
