🌸অণ্যের ছায়া
পর্ব ৩ ফিরে আসা অতীত
লেখিকা :Kasmina Sheikh
বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইলো
মেঘলা: তুমি... অর্ণব?
ছেলেটি মৃদু হেসে বলল
অর্নব: হ্যা মেঘলা। এতো বছর পরেও আমাকে চিন্তে পেরেছ।
মেঘলা: তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে..?
জানো, কতো খুজেছি তোমাকে..?
অর্ণব কিছুখন চুপ করে রইলো
অর্ণব: সব প্রশ্নের উত্তর একদিনে দেওয়া যায় না। কিছু কথা সময় হলে বলতে হয়।
মেঘলা:তাহলে আজই বলো। এতো বছর পর হঠাৎ ফিরে এলে কেন..?
অর্ণব পকেট থেকে একটা পুরোনো চিঠি বের করল
অর্ণব: এই চিঠিটা তোমার জন্য।আমি যাওয়ার আগে লিখেছিলাম, কিন্তু তোমাকে দিতে পারিনি।
মেঘলা কাঁপা হাতে চিঠিটা খুলল।
চিঠিতে লেখা ছিল—
"প্রিয় মেঘলা,
যদি কোনোদিন আবার দেখা হয়, আমাকে একটা প্রশ্নো করবে—আমি কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম..?
সেই প্রশ্নের উত্তর তোমার কাছেই লুকিয়ে আছে।"
মেঘলা অবাক হয়ে তাকালো
মেঘলা: আমার কাছে..? আমি কি জানি..?
অর্ণব: তোমার পরিবারের কাছে এমন সত্যি আছে, যা তুমি জানো না।
ঠিক তখনই মেঘলার ফোনে মায়ের কল এল
মা: মেঘলা, তুমি এখন কোথায়..?
মেঘলা: বটগাছের কাছে।
মা: তুমি কি অর্ণবের সাথে আছো..?
মেঘলা স্তব্ধ হয়ে গেল।
মেঘলা: মা তুমি অর্নব কে চেনো..?
অপাশ থেকে কিছুখণ নীরবতা।
তারপর মা বললেন—
"মেঘলা, তুমি এখনই বাড়ি ফিরে এসো। ওই ছেলেটার সাথে তোামার দেখা করা উচিত হয়নি!"
মেঘলা ফোনের দিকে তাকিয়ে রইলো।
আজ কি তবে তার জিবনের সবছেয়ে বড়ো রহস্যের দরজা খুলতে চলেছে...?
চলবে...❤️
