🌸 উপন্যাস: অরণ্যর ছাযা
লেখিকা: Kasmina Sheikh
পর্ব ১: অচেনা সেই মানুষ
বিকেলের আকাশটা আজ অদ্ভুত সুন্দর। চারদিকে হালকা বৃষ্টি, জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিল মেঘলা।
মেঘলা খুব চুপচাপ স্বভাবের মেয়ে। সবার মাঝে থেকেও যেন তার নিজের একটা আলাদা পৃথিবী আছে।
হঠাৎ ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল।
— হ্যালো, আপনি কি মেঘলা?
মেঘলা অবাক হয়ে উত্তর দিল,
— জি, কিন্তু আপনি কে?
— আমি এমন একজন, যে আপনাকে অনেক দিন ধরে চেনে।
মেঘলা কিছুটা অবাক হলো।
— কিন্তু আমি তো আপনাকে চিনি না!
ওপাশ থেকে উত্তর এল,
— একদিন চিনবেন। সেদিন হয়তো আর আমাকে অচেনা মনে হবে না।
মেঘলা আর কোনো উত্তর দিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেদিন রাতে ঘুমানোর আগে বারবার সেই কথাগুলোই মনে পড়ছিল।
কে এই মানুষটা? কেনই বা তাকে চেনে?
জানালার বাইরে তখনও বৃষ্টি পড়ছে। আর মেঘলা জানত না, এই অচেনা মানুষটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে উঠবে।
রাত তখন ১১ টা চারদিকে নীরবতা মেঘলা
বিছানায় শুয়ে ফোনের দিনে তাকিয়ে আছে।
সেই অচেনা নাম্বার থেকে আর কোনো মেসেজ আসেনি হঠাত ফোন বেজে উঠল
অচেনা নম্বর: ঘুমিয়ে পড়েছেন..?
মেঘলা: না আপনি কে, সেটা না জানা পর্যন্ত
আমার ঘুম আসবে না।
চলবে... ❤
