৫১+৫২+৫৩+৫৪+৫৫+৫৬-সমাপ্ত
#সঙ্গিন_প্রনয়াসক্তি🍁🍁
#পর্বঃ৫১
#লেখনীতে_suraiya_rafa
(ক'পি করা নিষিদ্ধ 🚫)
(কঠোরভাবে প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য)
সুন্দর বাসন্তিক সকাল,ঝকঝকে নীল আকাশ,সেথায় পেজা তুলোর মতোন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা,চোখের সামনে উত্তাল সমুদ্র। তবে সমুদ্র তটে যেতে হলে পারি দিতে হবে এক বিস্তৃত চেরিব্লোসমের বাগান।এখান কার চেরিব্লোসম গুলো সমসাময়িকের থেকে বেশ আলাদা,ফুলের ভারে নুয়িয়ে পরা গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই, এখানকার ফুল গুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের। পার্পল চেরিব্লোসম বলা চলে।
ঝড়ে পরা বেগুনি রঙা ফুল গুলো পায়ে মাড়িয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখজোড়া বোলালো অরু, হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মনি দুটো জ্বলজ্বল করে উঠলো মূহুর্তেই।হ্যাভেনের মতো এতো সুন্দর একটা যায়গায় পা রাখতে পেরে অরু কিছুটা আবেগাপ্লুত ও বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনার চরমে পৌঁছে সুন্দর বেগুনি ফুলে ভর্তি গাছগুলোর চারিদিকে ঘুর পাক খাচ্ছে ও। অরু ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনের সফেদ রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে, কি চমৎকার সেই দৃশ্য।
এমতাবস্থায় পাশ থেকে গলা ছেড়ে অরুকে ডেকে উঠলো কেউ,
--- বেইবি লুক এট দিস।
চিরাচরিত ইংরেজি বাক্য আর অতিব পরিচিত সেই সম্মোধন "বেইবি" শব্দটা কর্ণকূহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো অরু,কৌতুহল নিয়ে সামনে তাকিয়ে দেখলো, প্যান্টের পকেটে দু'হাত গুঁজে সমুদ্র তটে দাড়িয়ে অরুকেই ডাকছে ক্রীতিক।
বরাবরের মতোই সেই আবেশিত চাহনি, অরু মাঝেমধ্যে বুঝে উঠতে পারেনা, ক্রীতিক কি এই নে'শা নে'শা চোখ দুটো শুধু মাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করে?নাকি অন্য কিছু? ভেবে পায়না অরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুটিল আর গম্ভীর চেহারা ছাপিয়ে এই চোখ দুটোতে বরাবরই মায়া খুজে পায় ও, আজ বা থেকে কাল নয়, বরং সেই প্রথম দিন থেকেই সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও। ডুব দেয় ভালোবাসার অতল গহ্বরে,এই যেমন এখনো হারাচ্ছে,নিজের ধ্যান,জ্ঞান, চেতনা সবকিছু ভুলে গিয়ে হারাচ্ছে ।
কিন্তু পরক্ষনেই ক্রীতিকের ইশারাতে ভাবনার ছেদ ঘটে অরুর, ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতেই অকস্মাৎ বিস্ময়ে হতবিহ্বল হয়ে পরে অরুর দু'চোখ,আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপ্রদ ওষ্ঠাধর, সেদিকে তাকিয়েই অরু দেখলো, চোখের সামনে জ্বলজ্বল করছে এক বিশাল সুউচ্চ ক্যাস্টল,যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শেতপাথরের কোটিং এ আস্তরিত।
এটা দেখে অরুর মনে হচ্ছে, ও হুট করেই ডিজনিল্যান্ডে পা দিয়ে ফেলেছে,ওই জন্যই তো এতো সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটছে চোখের সামনে, এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব,চিরাচরিত বাস্তব। জায়ান ক্রীতিক আশেপাশে থাকলে সকল অবাস্তবই বাস্তব, সে আশেপাশে থাকলে সকল দু'শ্চিন্তা, অবসা'দগ্রস্থতা, অশা'ন্তিকে পেছনে ফেলে হাওয়ায় গা ভাসিয়ে নির্বিগ্নে সস্থির নিঃশ্বাস নিতে পারে অরু, চেরিব্লোসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহুক্রোশ ।
সবই তো ঠিক আছে, কিন্তু সাগরের পারে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাস্টল? সেই উত্তরের আশাতে'ই ঘাড় ঘুরিয়ে ক্রীতিকের পানে চাইলো অরু, পেছনে ফিরেই আশ্চর্য হয়ে শুধালো,
--- এটা এতো সুন্দর,কে বানিয়েছে এটা?আব...
তবে পেছনে ঘুরতেই অকস্মাৎ কথার মাঝপথে থেমে গেলো অরু, কারণ ক্রীতিক এখানে নেই। আশ্চর্য! একটু আগেতো এখানেই সটান দাড়িয়ে ছিল, এখন কোথায় গেলো সে? অরু ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো, যতদূর চোখ যায় শুধু ধূ ধূ সমুদ্র তট। আশেপাশে তো দূরে থাক, বিস্তার বেলাভূমিতে যতদূর দু'চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই, অথচ ও স্পষ্ট দেখেছে এখানে, এই যে এখানেই দাঁড়িয়ে অরুকে ডাকছিল ক্রীতিক।
অরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট, ক্রীতিককে খোজার উদ্দেশ্যে অরু এবার ছুটে গেলো পায়ে মাড়িয়ে ফেলে আসা চেরিব্লোসমের রাস্তার দিকে, কিন্তু হায়, কোথাও তো চেরিব্লোসমের গাছ নেই, উল্টো চারিদিকে খাঁ খাঁ করছে ঝাঁঝালো রৌদ্রতাপ, প্রখর রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে ম'রাকাঠে পরিনত হয়েছে। পায়ের নিচের গরম চিকচিকে বালিতে শরীর জ্বলে যাচ্ছে, অরু দরদরিয়ে ঘামছে, বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু আলগোছে মুছে অরু এবার চোখ ফেরালো খানিকক্ষণ আগের রাজকীয় ক্যাস্টলের দিকে, হতেও পারে ক্যাস্টলের মধ্যেই ক্রীতিক আছে।
কিন্তু এবার আরও বিশাল বড় ঝটকা খেলো অরু, কোথায় ক্যাস্টল,কোথায় কি? চারিদিকে শুধু ঝাঁ ঝাঁ রোদ্দুর। চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করেই কেমন উধাও হয়ে গেলো, সৌন্দর্য আর প্রাচুর্য্যে ঘেরা সুবিশাল সমুদ্র তট'টা চোখের পলকে পরিনত হয়েছে ভ'য়াবহ মরুভূমিতে, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা, যার হাত ধরে এতো দূর এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেলো,এখন কি করে সামনে এগোবে অরু?
এই ভয়'ঙ্কর নির্জন মরুভূমি ছাপিয়ে কি করেই বা লোকালয়ের সন্ধান পাবে ও? অরুর মাথাটা যখন হাজারও দু'শ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সূদুর সমুদ্রপৃষ্ঠ থেকে পাল তোলা জাহাজ নিয়ে হইহই করে এগিয়ে আসে একঝাঁক জলদ'স্যুর দল। কি বি'শ্রি তাদের মুখের হাসি। তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে ওঠে অরু। মুখের মাঝের অবশিষ্ট তরল পদার্থ টুকু হারিয়ে যায় মূহুর্তেই, জাহাজে নোঙ্গর ফেলে অরুর দিকেই এগিয়ে আসছে লোক গুলো, অরু ভ'য়ে দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠলো এবার,
--- জায়ান ক্রীতিক কোথায় আপনি? ভ'য় করছে আমার।
"জায়ান ক্রীতিক", মানুষটা অরুর কাছে সুপার হিরোর মতোই, সে আশেপাশে থাকলে ভয় ডর, বিপ'দ, বাঁধা কোনো কিছুই ছুঁতে পারে না অরুকে, এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পৈ'চাশিক পায়ারেটস গুলোও ছুঁতে পারবে না, এটা অরুর দৃঢ় বিশ্বাস।
কিন্তু ক্রীতিক তো নেই এখানে , কোথাও নেই। অরুকে বাঁচানোর জন্য ক্রীতিক আজ নেই, ব্যাপারটা বোধগম্য হতেই শরীরের সর্বশক্তি দিয়ে উল্টো পথে ছুট লাগালো অরু, শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াই এ জিততেই হবে ক্রীতিক তো বরাবর এটাই শিখিয়েছিল ওকে।
কিন্তু অরু পারছে না, ওর হৃদয়টা ভে'ঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে,ভা'ঙা হৃদয়ে কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চার করবে ও? এর চেয়ে তো ম''রে যাওয়াই ভালো। জলদ'স্যু গুলো কিছুতেই পিছু ছাড়ছে না, অরু হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে, জলদ'স্যুরা এখনই ধরে ফেলবে ওকে, ওদের লকলকে চাহনী আর ভ'য়ানক অ'গ্নিমূতি দেখে গা ঘিনঘিন করছে অরুর,অগত্যাই অরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে, আস্তে হলেও ছুটছে।
কিন্তু শেষমেশ পায়ারেটস গুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্র অবধি হাত ছোঁয়ালো,সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালির অতল গহ্বরে হারিয়ে যেতে লাগলো অরু, যে গহ্বর ব্ল্যাক হোলের থেকেও বেশি অ'ন্ধকার আর বর্বর,তবুও অরু হাসলো এক চিলতে ব্যথাতুর হাসি খেলে গেলো ওর ঠোঁটের ভাঁজে। চোরাবালির অতল গহ্বরের তলিয়ে যেতে যেতে অস্ফুটে অরু বললো,
---- জীবনের রাস্তায় কারও হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর, সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন,অসাধ্যই বলা চলে, আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে,তবুও শান্তি, তুমি ছাড়া আর কোনো নোং'রা হাত আমার শরীর স্পর্শ করতে পারেনি, তোমার অরু শেষ অবধিই তোমার ছিল জায়ান।
কথা শেষ করে অরু যখন শেষ বারের মতো চোখ বুজবে, ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরলো কেউ, হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে উপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে, কে টেনে ধরেছে এভাবে? ওই ভ'য়ানক দা'নবীয় লোকগুলো নয়তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতেই ছটফট করে উঠলো অরু, নিজের হাতটা বহু কসরতে ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্রীতিকের নাম ধরে তৎক্ষনাৎ চিৎকার দিয়ে উঠলো ও ,
---- নাআআআহ, জায়ান ক্রীতিক কোথায় তুমিইই?
এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচন্ড জোরে হাঁপাতে লাগলো অরু। চোখের সামনে গটগট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান, এয়ারকন্ডিশার টাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ, চারিদিক শীতল, অথচ অরু ঘামে ভিজে একাকার, ওর শরীরটা থরথর করে কাপছে এখনো, আশেপাশের কোনোকিছু ঠাওর করা যাচ্ছে না, একটু আগের স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ,
---- এক্সকিউজ মি, কে জায়ান ক্রীতিক? কাকে খুঁজছেন?
একটা শুষ্ক ঢোক গিলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করলো অরু,
দেখলো একজন অল্পবয়স্ক সাদা এপ্রোন পরিহিত পুরুষকে,তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ, ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলো এটা? অরু ভ্রু কুঁচকায়, লোকটা তৎক্ষনাৎ আবারও শুধালো,
--- কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে, আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি, ওয়েট।
কথাশেষ করে লোকটা পেছনে ঘুরলে অরু আস্তে করে তার কনু আঙুলটা টেনে ধরে, ফ্যাস ফ্যাসিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করে, তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে, অরুর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বললো,
--- এবার বলুন।
লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতেই, অরু বেশ সময় নিয়ে আওড়ালো নামটা,
---- জায়ান ক্রীতিক কোথায়?
অরুর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে অরুর নির্লিপ্ত চোখের দিকে চাইলো, কি ভীষন মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে? সেটাই তো বুঝতে পারলো না ডক্টর তন্ময় । অরু আস্তে করে আবারও শুধালো,
--- কোথায়?
ডক্টর তন্ময় এবার বি'রক্ত হয়ে বললো,
---- আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখনো আই সি উ তে আছেন,জ্ঞান ফিরেছে মাত্র, এবার কেভিনে সিফ্ট করা হবে, তখন যা জানার যেনে নিয়েন নিজের পরিবারের কাছ থেকে।
লোকটার বি'রক্তি ভাব গায়ে মাখালো না অরু, উল্টো প্রশ্ন ছু'ড়ে বললো,
--- আমি কি এখনো দার্জিলিং এ?
হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ড গুলো চেক করতে করতে তন্ময় ভ্রু কুঁচকে বলে,
---- কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছেন, তাও গত একসপ্তাহ যাবত। আর এই যে আপনার জ্ঞান ফিরলো।
অরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে বলে ওঠে,
--- তাহলে আমার জায়ান ক্রীতিক কোথায়? উনি ঠিক আছেন তো?
---- কি জায়ান জায়ান করছেন তখন থেকে,আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না, সে যাই হোক, জায়ান টায়ান এখানে নেই, আপনার মা আজমেরী শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন এতো স্ট্রেচ নিতে পারবেন না, নিজেকে শান্ত করুন, আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি, উনি এক্ষুনি এসে আপনাকে চেকআপ করে যাবেন।ডোন্ট ওয়ারি।
অরু নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বললো,
--- দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন?
---- কিসের দার্জিলিং, কিসের ফেরা,কি বলছেন....
তন্ময় ফাইল চেক করতে করতেই থমকে গেলো, সত্যিই তো কেসটা দার্জিলিং এর, বাইক এ'ক্সি'ডে'ন্ট হয়েছিল মেয়েটার।
তারমানে মেয়েটা একা ছিল না, কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি, স্ট্রেঞ্জ।
সকল ফর্মালিটিস পূরণ করে অরুকে কেভিনে দেওয়া হয়েছে আজ দুদিন হলো,আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে, তবে এক পায়ের ফ্যাকচারটা বেশ গুরুতর, ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রীসের উপর ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিনরাত্রি যাপন করতে হয় একনাগাড়ে, অরু ভেবে পায়না এতো বড় একটা এ'ক্সি'ডেন্টের পরেও ও কিভাবে এতোটা অক্ষত অবস্থায় রয়েছে?
ওর মনে আছে শেষ বার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পরে যাচ্ছিল,তখন ক্রীতিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মে'রে নিজ বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল, আর তারপর পরই পুরো দুনিয়াটা ঝিননন ধরে অ'ন্ধকার হয়ে গেলো অরুর দুচোখের পাতায়।
আর এখন ক্রীতিক ও চলে গেলো ওকে এখানে একা রেখে, যার ফলরূপ মাঝেমধ্যেই ক্রীসটাকে দেখে অরু তাছিল্য করে হাসে আর মনেমনে উপহাস করে বলে,
---- আমার বাহুবলি এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না তুচ্ছ ক্রীস।
ক্রীতিকের কথা ভাবতেই বুকটা ভার হয়ে গেলো অরুর,দলা পাকানো কা'ন্নার জোয়ারে আরও একবার ধরে এলো গলাটা। গলগলিয়ে উগরে আসা কা'ন্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আই সি ইউ থেকে কেভিনে শিফট করা হয়েছিল,
নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল, অরু পিটপিটিয়ে চোখ মেলে যখন দেখেছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি অরু, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের কার্ণিশ।
অরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধালো,
--- কি হয়েছে বোন আমার? এভাবে কাঁদছিস কেন?কিছু খেতে ইচ্ছে করছে আপাকে বল?
এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে, ঠোঁট ভেঙে কেঁদে উঠে অরু বললো,
--- আমার জায়ান ক্রীতিক কোথায় আপা? আমি তার কাছে যাবো।
অরুর কথায় মূহুর্তেই উৎকন্ঠা মিশ্রিত মুখের আদলটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেলো অনুর। ও শুষ্ক ঢোক গিলে অরুর কথায় কিছু একটা প্রত্যুত্তর দেবে তার আগেই পেছন থেকে আজমেরী শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন,
---- সে ফিরে গিয়েছে।
তৎক্ষনাৎ অনু -অরু দু'বোনই চোখেমুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে, আজমেরী শেখের ভাবভঙ্গিমা তাতে কিঞ্চিৎ পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না, তিনি এখনো পেপার পড়ায় বেশ মনোযোগী, মায়ের মুখে এহেন জটিল কথা শুনে অরু একটু হকচকিয়ে উঠে বসতে চাইলো, ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বললো,
--- ফিরে গিয়েছে মানে? কোথায় গিয়েছে?
আজমেরী শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন,
--- তার গন্তব্য যেখানে সেখানেই, সে তো আর সারাজীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি,কিছুদিনের অতিথি হয়ে এসেছিল আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে, তাছাড়া ফিরে যাবারই কথা,তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়?
মায়ের কথা শুনে হতবাক অরু, সবগুলো কথা এখনো মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকে চোখ মুখ স্থির।
তবে যেই মায়ের সবগুলো কথা বুঝে আসলো,ঠিক তখনই মায়ের কথায় ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বললো,
---- অসম্ভব জায়ান ক্রীতিক আমাকে রেখে কোথাও যাবে না, তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারেনা।
মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরী শেখের, তিনি তৎক্ষনাৎ কিঞ্চিৎ খেঁকিয়ে উঠে বললেন,
--- মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার বেয়া'দপ মেয়ে? একটা অভ'দ্রের সাথে দিনরাত থেকে অ'ভদ্রে পরিনত হয়েছো। তাছাড়া যার জন্য এতো আহাজারি করছো সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে, যদি ফিরে নাই যেত, তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে কেউ আছে এখানে?
মায়ের চড়াও মেজাজে একটু খানি লাগাম টানতে এবার মুখ খুললো অনু,সে আজমেরী শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে,
---- আহ মা, অরু অসুস্থ এখন তো একটু থামো,সুস্থ হলে সব বলা যাবে।
দুই মেয়ের দিকে গম্ভীর চাহনী নিক্ষেপ করে, কেভিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমেরী শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন,
---- জায়ান ক্রীতিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও।
মা বেরিয়ে যেতেই অরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বললো,
---- আআপা সত্যি করে বল, উনি কি আসলেই ফিরে গিয়েছে? আর কেউ না জানুক তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি, আমি জায়ান ক্রীতিকের কাছে যেতে চাই আপা। বলনা উনি কোথায়?
কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আস্বস্ত করে বলে,
---- হ্যা অরু,ক্রীতিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে।
---- আআমাকে ররেখেই...?
সফেদ বিছানার চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু'চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলোনা অনুর, তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র শান্ততা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বললো,
---- এটাতো কথা ছিল না আপা, উনি আমাকে রেখে কেন চলে গেলো? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে উনি একটা অ'মানুষ।
--- শান্ত হ বোন আমার, এতোটা উত্তেজিত কেন হচ্ছিস? তোর শরীরটা দূর্বল।
অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে কিন্তু কাজ হচ্ছেনা, ক্রীতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কা'ন্নাকাটি শুনে ছুটে আসে নার্স, পরক্ষণে তারাই ইনজেকশন দিয়ে ঘুম পারায় অরুকে।
**
সেই ঘটনার আজ দুদিন হতে চললো, ক্রীতিকের আর কোনো খোজ খবর পায়নি অরু, কি করেই বা পাবে? নিজেই সারাদিন ইনজেকশনের উপর ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে তখনও ক্রীতিক ওর খোঁজ খবর নিচ্ছে না, এটা কি মানা যায়? অরু মানতে পারছে না কিছুতেই, তাইতো বাইরে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে একমনে।
একটা দুঃস্বপ্ন, একরাশ অস্থিরতা আর এক বুক কান্না, এভাবেই সারাদিন কেটে যায় অরুর, সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর, চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে, সুন্দর ফিনফিনে ঠোঁট গুলো ফুলে কমলার কোষের মতো হয়ে আছে, সেখানটায় এখনো ক্রীতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট, অথচ ক্রীতিক কোথাও নেই। দার্জিলিং এর পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে অরু যখন ঘুমিয়েই যাচ্ছিল ঠিক তখনই কেভিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু।ওর হাতে কিছু খাবারের বক্স। অনু খাবারের বক্সগুলোকে একপাশের টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বললো,
---- সরি'রে, তোর পছন্দের খাবার গুলো বানাতে বানাতে দেরি হয়ে গেলো।
--- আপা প্রত্যয় ভাইয়া কই রে?
অরুর প্রশ্নে অনু একটু দোনোমোনো করে বলে ওঠে,
--- হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে?
অরু শোয়া থেকে উঠে, আধশোয়া হয়ে বসে পরলো, অতঃপর খুব শান্ত স্বরে বললো,
--- জায়ান ক্রীতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি।
অনু একটা শুষ্ক ঢোক গিলে বললো,
--- হ্যা ঠিকই বলেছিস, প্রত্যয়ও ক্রীতিক ভাইয়ার সাথে ফিরে গিয়েছে।
--- তাহলে তোকে নেয়নি কেন?
অরুর কথায় অনু একটু ইতস্তত কন্ঠে অরুর উপর জোর খাটিয়ে বললো,
---বা'রে তুই এখানে অসুস্থ, হসপিটালে পরে থাকবি আর আমি তোকে রেখে বিদেশ চলে যাবো, এটা হয় বল?
অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অরু, পরক্ষণেই হাত বাড়িয়ে বললো,
---- আপা তোর ফোনটা দে তো?
---- কি করবি? আমার কাছে তো ক্রীতিক ভাইয়ার নাম্বার নেই।
অনুর ইতস্তত কন্ঠস্বর শুনে অরু ভ্রু কুঁচকে বললো,
--- এমন করছিস কেন আজিব?প্রত্যয় ভাইয়াকে কল দেবো, এখন দে।
অরু এমন ভাবে ফোন চাইলো যে, অনুর করনীয় আর কিছু নেই,অগত্যা নিজের ফোন বাড়িয়ে দিলো অরুর হাতে, ফোন পেয়ে অরু সবার আগে কল দিলো ক্রীতিকের ইউ এস এ এর নাম্বারে কিন্তু দূর্ভাগ্য বশত নাম্বারটা বন্ধ।
তাই এবার দ্বিতীয় কলটা টুকলো প্রত্যয়ের নাম্বারে,আর সব সময়ের মতোই ক্রীতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন তুললো প্রত্যয়, এপাশ থেকে অরু কিছু বলার আগেই প্রত্যয় তাড়া দিয়ে বললো,
--- হ্যা জান বলো, আমি একটু ব্যস্ত আসলে ক্রীতিক ভাই....
---হ্যালো!
অনুর বদলে অরুর কন্ঠস্বর শোনা মাত্রই থেমে গেলো প্রত্যয়,তারপর দুইপাশেই কিছুক্ষণ নিরবতা, প্রত্যয় চুপ হয়ে আছে দেখে অরু আগ বাড়িয়ে বললো,
--- ভাইয়া শুনতে পাচ্ছেন?
প্রত্যয় চট জলদি প্রত্যুত্তর করলো ওপাশ থেকে,
--- হ্যা অরু, কিছু বলবে?
প্রত্যয়ের আস্কারা পেয়ে অরু চাপা দীর্ঘশ্বাস ছাড়লো,অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কা'ন্না গুলো গলায় আটকে রেখে বললো,
--- ওনাকে দিন, বলুন আমি কথা বলতে চাই।
অরুর কথার বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কন্ঠে বললো,
--- অরু, ভাইতো মিটিং এ আছেন, বুঝতেই তো পারছো মাত্র দিন দশেক হলো আমেরিকা ফিরেছে সময়টা ব্যস্ততার।
অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে,
--- বলুন যে আমি কথা বলবো। আমার চাইতে ইম্পর্টেন্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতে পারেও না।
প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- ভাই সত্যিই তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় অরু, তুমিকি খেয়াল করোনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও ভাইকে মিটিং এর মাঝখানেই ফোন হ্যান্ডওভার করছি, বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছুই করার নেই।
এবার সত্যি সত্যি দমে গেলো অরু, ঠিকই তো সবাই একই কথা বলছে, ক্রীতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না,কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারন জানা নেই অরুর, কিন্তু ক্রীতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে অরু। তাই প্রত্যয়কে তৎক্ষনাৎ থামিয়ে দিয়ে ও বললো,
--- লাগবে না থাক, বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করবো।
---- ঠিক আছে।
ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিলো প্রত্যয়।
কথাশেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অরু ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে ,
----আপা, জায়ান ক্রীতিক তাহলে সত্যিই আমাকে রেখে চলে গিয়েছে, আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না। কি দো'ষ করলাম আমি আপা? সবকিছুতো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বলনা?
বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বললো,
--- আগেই বলেছিলাম তোকে, ক্রীতিক ভাইয়া মানুষটা সুবিধার না,শুনিস নি তুই, প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছু তাকে দিয়ে, এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস।
অনুর কথার পাছে অরু শুধুই চুপচাপ চোখের জল ফেললো, ওর আর এই মূহুর্তে বলার মতো কিছুই নেই।কাকে নিয়েই বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই সূদুর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে? সেটা কি আদৌও শোভা পায়? না পায়না, মোটেই পায়না, তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্র'নায় অরুর কলিজা ধরে আছে, এই মূহুর্তে ওই পা'ষান, হৃ'দয়হীন, অভ'দ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়।
বেলা বেজেছে অনেক,তবে আজ রোদ ওঠেনি, আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে, বাগান বিলাশের গাছ গুলোও শূন্য পরে আছে, কোনোরকম ফুল না ফোঁটায় ক্রীতিক কুঞ্জের বিশাল গেইট টাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে।
ক্রীতিকের খালি পরে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেইট অবধি স্পষ্ট দেখা যায়, আপাতত ক্রীতিকের শূন্য রুমের দোলনায় বসে, হাঁটু ভাজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগানবিলাশ গুলোই একধ্যানে পর্যবেক্ষন করছে অরু।
পড়নে ক্রীতিকের শার্ট,তাতে লেগে আছে ক্রীতিকের গন্ধ, চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত। মুখের আদলে বিষ'ন্নতা আর ব্যথার ছড়াছড়ি, আজ প্রায় একমাস হয়ে গিয়েছে অরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত একমাসে একটাও খবর পায়নি ক্রীতিকের।
প্রথম প্রথম নিজের আত্ম সম্মানের মাথা খেয়ে পা'গলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই ক্রীতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে, নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে, এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিন গুলো ছিল অরুর জন্য অত্যন্ত দূ'র্বিষহ আর চরম য'ন্ত্রনার,যে মানুষটা ওর খোঁজ নেয়না,কথা বলেনা,জানতে চায়না অরু কেমন আছে, আদৌও বেঁচে আছে নাকি ম'রে গিয়েছে, তার জন্যই কত রাত যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁ'দেছে তা কেবল এই মহলের চার দেওয়ালই জানে।
মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেতো না, ওর হৃদয়বি'দারক চি'ৎকার আর আ'হাজারিতে না চাইতেও বাড়ির ভৃত্যদের চোখের কোটর ভিজে উঠতো। এমনও দিন গিয়েছে সারারাতে ওয়াশরুম থেকেই বের হতোনা অরু, সারারাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই ব্যাকুলতা ক্রীতিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম প্রথম লুটিয়ে পরে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরের কিছুদিন ইচ্ছে মতো ভা'ঙচুর করেছে ও।
স্বামীর অবহেলায়, জিদে, দুঃখে, অসহ্য য'ন্ত্রনায় ও যেন পা'গল হয়ে যাচ্ছিল, হাতের কাছে যা পেয়েছে একটু পান থেকে চুন খসলেই তাই ভে'ঙে চূর্ণবিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভে'ঙে ফেলার পরেও কেউ টু শব্দটিও করেনি অরুর সাথে , কারন যে ভেঙেছে সে ক্রীতিক কুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো,এই বাড়ির আসল মালকিন, তাকে কিছু বলার সাধ্যি কার? তাছাড়া ক্রীতিক গতবার এসে সবকিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে, সুতরাং অরু যেটাই ভাঙুক না কেন, স্টোর রুমে সেটার রিপলেসমেন্ট এখনো সযত্নে রয়েছে।
প্রথমে হৃদয়ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ আর এখন কিছুদিন যাবত অরু একেবারে শান্ত। সারাদিনে মুখ ফুটে দু'টো কথা বলে কিনা সন্দেহ, কথা বলা তো দূরে থাক দু'বেলা খাওয়া ছাড়া ক্রীতিকের রুম থেকেই বের হয়না ও। সারাক্ষণ ক্রীতিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝেমাঝে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে।
ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়,কখনো বা অভিমানে, তবে আজকাল অরুও নিজেকে সামলে নিতে চাইছে, অরুর অযাচিত অভিমানী মন বলে, যে মানুষটা অরুকে দেখতে চায়না, তার জন্য এতোটা বিরহ মানায় না,
---হি ডাজ'ন্ট ইভেন্ ডিজার্ভ ইট,ফা'কিং বা'স্টা'র্ড।
ক্রীতিককে সবচেয়ে খা'রাপ গা'লিটা দিয়েও মন ভরছে না অরুর, ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারই বদলে দিতে। কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়, সেটাই তো দেখতে পারছে না অরু, ক্রীতিক কেন বদলে গেলো এভাবে? কোন অপ'রাধের শা'স্তি সরূপ অরুকে বেচে থাকতেই মৃ'ত্যুদ'ন্ড প্রদান করা হলো, সেই কারণ ভাবতে ভাবতেই আরও একদফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেললো অরু। পরক্ষণেই তা মুছে নিলো হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচ তলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ,
---- অরুউউ,দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলোতো, খাবি না?
বুক চিড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিলো অরু,
--- আসছি আপা।
বিয়ের পরে অনুর এক মাথা দ্বায়িত্ব বেড়েছে বৈকি, কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো। দুটো সংসারই সমান তালে সামলাতে হয় অনুকে, তারউপর ভার্সিটি তো আছেই। প্রতিদিন অন্তত দু'বার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এ বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্নহৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনই ও বাড়িতে দু'জন মা বাবার ও দেখভাল করতে হয় অনুকে।
এতো দ্বায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিলোনা, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোয় ভালোয় অরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবেই আপাতত সস্থির নিঃশ্বাস ত্যাগ করলো অনু।
অনুর কথামতো খেতেই বেড়িয়েছিল অরু, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে অকস্মাৎ থমকে গেলো অরুর পা, ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়, মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাড়ালো অরু, তৎক্ষনাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল শ'লাপরামর্শ,
---- অরুকে এভাবে কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না, না ফিরলে তোমারই লাভ, এখন ভালোয় ভালোয় অরুর বিয়েটা দিয়ে দাও।
----কিন্তু,
আজমেরী শেখের চিন্তিত কন্ঠস্বর শোনা গেলে, জাহানারা পুনরায় মা'কে আস্বস্ত করে বললেন,
--- জানি জানি, মেয়ে তোমার সতীসাবিত্রী নেই, তার উপর অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য, তার চেয়ে বরং একটা কাজ করো আমার রেজার সাথেই না হয় অরুর বিয়েটা, না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না, তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শু'য়ে আসুক,আমার ছেলে আমার কথা....
---- এক্ষুনি থামো মামি!
অরুর কঠিন আওয়াজে একপ্রকার লাফিয়ে উঠলো জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতেই দেখলেন অরু র'ণমূর্তি ধারন করে তার দিকেই তাকিয়ে আছে,
---- আমার মায়ের কানে শি'শা ঢালা বন্ধ করো।
আজমেরী শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু, এই মূহুর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছেনা তার মন, তাই বললেন ও না, চুপচাপ বসে রইলেন শুধু।
ওদিকে অরুর চাওনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও, উপরে মেকি সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বলেন,
---- বেয়া'দব মেয়ে আড়ি পেতেছিস কেন?
অরুর নিজের চোয়ালটা শক্ত করে তেঁতো গলায় বললো,
--- আড়ি পেতেছি বেশ করেছি, আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করবো, তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব ব'স্তাপঁচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এ বাড়িতে তুমি আর যায়গা পাবেনা মামি।আর তোমার ছেলের জন্য যদি এতোই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মোখলেস চাচার মতোন বিপরীত লি'ঙ্গের কাউকে খুঁজে দেবো। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসোনা এখানে।
মামির মুখের উপর একনাগাড়ে কতগুলো কথার তী'র নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করে অরু। আজমেরী শেখ এখনো মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আজ হুট করেই অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি, সাধারণত অনুর মাঝে একটু আধটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল, কিন্তু আজ যখন হুট করেই দেওয়ালে পিঠ ঠেকে গেলো, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁজালো এক ক্রুদ্ধ কন্ঠে প্রতিবার করলো অন্যা'য়ের, যা আজমেরী শেখকে অনেকটাই বিস্মিত করেছে।
মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলোনা অরুর, ও তৎক্ষনাৎ বেড়িয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু, অর্নগল চোখের জল ফেলতে ফেলতে ইমেইলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাঁপা হাতে ,
---- টলটলে প্রেমের জোয়ারে বানভাসি হৃদয়টা যে তুমিহীন খরায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে, কোথায় তুমি জায়ান?
অরু বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লে এলো,
--- আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নিভৃতে, চোখ দিয়ে নয় মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয় হৃদয়ে অনুভব করো, বিলিভ মি, ঠিক খুঁজে পাবে, হার্টবিট।
হুট করে এমন একটা রিপ্লে পেয়ে খুব অবাক হলো অরু, অবাকের চরম সীমানায় পেছনের ইমেইল গুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেইলের আলাদা আলাদা রিপ্লে করেছিল ক্রীতিক।
আর সর্বশেষ যে ম্যাসেজটা ছিল,
--- দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো, এ তোমার কেমন থাকা জায়ান ক্রীতিক?
ঠিক সেই ম্যাসেজের রিপ্লে ছিল এটা,
--- আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে, চোখ দিয়ে নয় মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয় হৃদয়ে অনুভব করো, বিলিভ মি,ঠিক খুঁজে পাবে, হার্টবিট।
এরপরের ম্যাসেজ গুলোতে ক্রীতিক অটোমেটিক এই রিপ্লেটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লে এসেছে।
আর এই মূহুর্তে এতোকিছু অবলোকন করার পরে অরুর দৃঢ় মন বলছে,
---- এই মানুষটা কোনোদিনও আমাকে ভুলতে পারেনা, মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব।
তৎক্ষনাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছি'নিয়ে নিয়ে প্রত্যয়ের নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরু তীক্ষ্ণ গলায় বললো,
---- আমার জায়ান ক্রীতিক কোথায়?
--- অরু, আসলে,
প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে,
---- অরু নই, মিসেস জায়ান ক্রীতিক বলছি, আপনার বসের ওয়াইফ, আমার হাসবেন্ড কোথায়?
অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেলো প্রত্যয়, কিছুক্ষন দোনোমোনো করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই, মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়েই ছাড়বে। তবুও কিঞ্চিৎ গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে,
--- ভাই আসলে....
--- একটু ও কপটতা নয়, ছাফছাফ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান ক্রীতিক হিসেবে নিজের ক্ষমতা গুলো ব্যাবহার করতে বাধ্য হবো আমি।
অরুর কথা শেষ হতেই একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বললো,
--- ভাই সানফ্রান্সিকোতেই আছে, গত সপ্তাহেই লস এঞ্জেলস থেকে এখানকার হসপিটালে সিফট করা হয়েছে ভাইকে,ব্রেইনে বেশ কিছু অ'স্রপচার করার দরুন এখনো জ্ঞান ফেরেনি, তবে এখানকার ডক্টররা আশা করছেন খুব শীঘ্রই সেটা ফিরবে।
প্রত্যয় আরও কি কি বলেছে তা আর কান অবধি পৌঁছায়নি অরুর, ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে, কিছুক্ষন কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুললো,অতঃপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চি'ৎকার দিয়ে কেঁ'দে উঠলো, কি ভীষণ য'ন্ত্রনাদ্বায়ক সেই কা'ন্নার আওয়াজ বলে বোঝানোর নয়।
দু'হাতে নিজের চুল গুলো নিজেই টেনে ধরে চি'ৎকার করে কাঁদছে অরু, ও এতোদিন ধরে কি ভেবে এসেছে? কতোটা ভুল বুঝেছে অথচ ওর স্বামী দিনের পর দিন মৃ'ত্যু'র সাথে পাঞ্জা লড়েছে, এখনো লড়ছে।
এতোদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কি করে সইবে অরু? কার ভালোবাসায় স'ন্দেহের আঙুল তুললো ও? ছিহ!
বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পরে হৃদয় চিড়ে চিৎ'কার করছে অরু, ওর কা'ন্না দেখে পুরো মহল কাঁদছে, তখনো মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্য'থাতুর গানের লাইন,
" "আহারে আহারে,
কোথায় পাবো তাহারে,
যে ছিলো,
মনেরই গহীন কোণে""
চলবে....
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ৫২
#লেখনীতেঃsuraiya_rafa
(ক,পি করা নিষিদ্ধ 🚫)
(কঠোরভাবে প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য)
*
দিনের দ্বি-প্রহর চলমান, দুপুরের ভাতঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘ টুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্য কীরণে ছেয়ে গিয়েছে ক্রীতিক কুঞ্জ। পুরো গলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পরে আছে সুবিশাল বাড়ির লন টাও।
এই তো মাস দেরেক আগেও ক্রীতিকের বন্ধুদের হৈ-হুল্লোড় আর কথার বহরে সর্বক্ষন জমজমাট হয়ে উৎসব মুখর পরিবেশ ঘিরে থাকতো বাড়িটায়, দীঘির পারের বৈঠক খানায় বিকেল হলেই বসতো চায়ের আসর।
অথচ মাত্র এই কয়েক দিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেলো, বাড়িটা সেই আগের ভূতুড়ে বাড়ির মতোই ঝিনঝিন করছে এখন,চারিদিকে কেউ নেই, কেউ নেই গন্ধটা মা'রাত্মক পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মূহুর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে,তা হলো ক্রন্দনরত অরুর চি'ৎকার।
ওর কান্নার আওয়াজ মহলের চার দেওয়ালে বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কর্ণকূহরে,যা আরও বেশি ব্যথাতুর শোনাচ্ছে। আজ থেকে বছর খানিক আগেও কি কেউ জানতো? যে অরু নিজের বিলেত বাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আ'র্তনাদ করবে কোনোদিন ? না জানতো না, অরু নিজেও হয়তো জানতো না,কোনোদিন কল্পনাও করেনি, অথচ সময় ওকে কোথা থেকে কোথায় নিয়ে এলো, সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইয়াটার জন্য অরুর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা দুলছে, মানস্পটে ভেসে উঠছে শুধু একটা মুখ, একজোড়া ঘোর লাগানো চোখ, নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ, আর কর্ণকূহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটামাত্র শব্দ,
--- তুই আমার "হার্টবিট"।
গত একমাস ধরে মানুষটার উপর দিয়ে কি কি গিয়েছে কে জানে? আচ্ছা কতটা আ'ঘাত পেয়েছেন উনি? আগের বার ও তো মাথায় আ'ঘাত পেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল,এখন আবারও। এই একমাসে কি একবারও অরুর কথা মনে পরেছিল চেতনাহীন ক্রীতিকের?সব কিছু কবে আবার আগের মতো হবে?আচ্ছা ক্রীতিক আদৌও বাঁচবে তো?
নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশ কেঁদে চলেছে অরু। ওর ভালো লাগছে না,দম বন্ধ হয়ে আসছে,মুখের সমগ্র ছড়িয়ে পরেছে নিমের মতো তেঁতো স্বাদ,গলাটা শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা, দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা।
ওদিকে অরুর এহেন আর্তনাদ শুনে উপর থেকে ছুটে আসেন আজমেরী শেখ আর জাহানারা। অনু ডাইনিং এ খাবার পরিবেশন করছিল, ছোট বোনকে হঠাৎ এভাবে ভেঙেচুরে পরে কাঁদতে দেখে ও দৌড়ে আসে হলে, তরিঘরি করে হাঁটু ভেঙে বসে দু'হাতে আগলে ধরে অরুকে। অনু অরুকে ধরে রেখেছে ব্যাপার বোধগম্য হতেই তৎক্ষনাৎ শরীরের সর্ব শক্তি প্রয়োগ করে অনুকে একটা ঝটকা মে'রে দূরে সরিয়ে দেয় অরু।
অরু সরিয়ে দেওয়া সত্ত্বেও অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কন্ঠে বলে,
--- অরু,বোন আমার, শোন একটু আপার কথাটা,
অনু আবারও অরুকে ছুঁতে চাইলে অরু হাতে ভর করে দূরে সরে গিয়ে ঝাঁঝালো গলায় বলে,
--- একদম ছুবি না আমায়, তোরা সবাই মি'থ্যেবাদী।
অনু আকুতি ভরা কন্ঠে ফুপিয়ে উঠে বললো,
--- শোন একটু।
অনুর কথার পাছে অরু কাঁদতে কাঁদতে বললো,
--- কি শুনবো? আবার কি গল্প শোনাবি তোরা আমাকে? আমার স্বামী মা'রা যাচ্ছে আপা,গত একটা মাস ধরে অপারেশন থিয়েটারের কামরায় দিনরাত অতিবাহিত করছে, অথচ আমি কিছুই জানিনা। উল্টো তোরা আমাকে দিনের পর এটা বুঝিয়ে এসেছিস কি,আমার জায়ান ক্রীতিক আমার সাথে কথাই বলতে চায়না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখেই ইউ এস এ ফিরে গিয়েছে, কেনো আপা?কেনো তোরা আমার সুন্দর অনুভূতি গুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি।
অরুর এতো এতো অ'ভিযোগের পাছে অনু ডুকরে কেঁদে উঠলো, কাঁদতে কাঁদতে নাক টেনে বললো,
--- আমার কথাটা তো একটু শোন।
অরুর মাথা ঠিক নেই, এই মূহুর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধুই জায়ান ক্রীতিক, এছাড়া আর কোনো কিছু শোনার অবস্থাতে নেই ও। তাই অনুর কা'ন্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করে অরু, হেলেদুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধরা গলায় বলে,
--- সবাই ঠকিয়েছে আমায়, আমার আপা ও।
অরু ধীর পায়ে চলে যাচ্ছে, আজমেরী শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন,
--- কেউ ঠকায়নি তোমাকে,বরং বাঁচিয়েছে।
মায়ের কথায় তাচ্ছিল্যের হাসি হেঁসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিলো অরু।
গভীর রাতে পিক পিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকা তন্দ্রা ছুটে গেলো নীলিমার। তবে তীব্র জ্বরের দাবদাহে ঝাপসা চোখ দুটো খুলে রাখা যাচ্ছেনা মোটেই। মাথাটা ঝিমঝিম করছে, মাতাল মানুষের মতোই একমনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা । কোথায় আছে, কি করছে, কেন করছে, কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও।
একটু পর রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল, চোখ মুখ বি'ষন্ন, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতরে প্রবেশ করে, জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো সায়রের। গত দেরটা মাস ধরে ওদের চারজনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে, কখনো লস এঞ্জেলস তো কখনো সানফ্রান্সিসকো, মোট কথা প্রাইভেট জেটে একপ্রকার ডেইলি প্যাসেঞ্জারি করেছে ওরা চারজন।
তবুও আজ এতোগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারন ক্রীতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই। যেখানে ওর বাঁচার সম্ভাবনাই ক্ষীণ ছিল, ইন্ডিয়ান ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা তিনজন বন্ধু হাল ছাড়েনি কখনো।
এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙুল দেখিয়ে ক্রীতিককে সেদিনই এমার্জেন্সী ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউ এস এ। যার ফলসরূপ উপর ওয়ালার অশেষ রহমত,এবং এলিসা,অর্ণব আর সায়রের দৃঢ় মনের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে ক্রীতিক।
কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবন যাপন আর দিনরাত ডেইলি প্যাসেঞ্জারীতে আরেকজন যে একাকী বি'ষন্নতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল তা আর ঠাওর করে উঠতে পারেনি সায়র। বন্ধুমহলের সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন ম'রণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতে মনোনিবেশ করার কথা যেমন নয়। ঠিক তেমনই, এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যয়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়।
ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাড্ডি আস্ত রাখতেন সেটাই ভাবনার বিষয়।
নিরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষন করতে করতে আবারও দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিড়ে। পরক্ষণেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে একনজর ঘড়ির কাঁটায় চোখ রাখলো সায়র।দেখলো, রাত তখন দের টার কাছাকাছি।
এতো রাত হয়ে গিয়েছে অথচ এখনো নীলিমার কিছুই খাওয়া হয়নি, সেই ভেবে সায়র তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পাজামা সেট গায়ে চড়ালো, অতঃপর পার্সেলের খাবার গুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে, নীলিমা তখনো একমনে বিড়বিড়াচ্ছে।
সায়র ওকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে, নীলিমা কতক্ষণ চিবুচ্ছে তো কতক্ষণ খাবার গালে নিয়ে থম মে'রে বসে আছে। ওর মাথাটা টলছে, সায়র নিজের ঘাড়টা বাকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো,
--- কি হলো খাচ্ছো না কেন? বেশি খারাপ লাগছে?
নীলিমা চোখ বুজেই হ্যা সূচক মাথা নাড়ালো।
--- এই তো আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে,আমি সব ঠিক করে দেবো,তোমাকে আর একা থাকতে হবে না, সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে নয়। একটু সুস্থ হও তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন, প্রমিস।
একমনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পরলো সায়র।
একেএকে খাবার আর অষুধ খাইয়ে, হাত পা মুছিয়ে নীলিমাকে পুনরায় বেডে শুয়িয়ে দিলো সায়র। অতঃপর সবকিছু গুছিয়ে রাখতে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ও। তৎক্ষনাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বললো,
--- আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা। জলদি আসুন।
সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেলো, সত্যিই নীলিমার চিবুক কাঁপছে থরথরিয়ে, মনে হয় জ্বরটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, অথচ নীলিমার শরীরে দু'দুটো কম্ফোর্টার।
সায়র ব্যাচেলর মানুষ, নীলিমাকেও এনে উঠিয়েছে নিজের ছোট্ট এপার্টমেন্টে, এখনো জিনিসপত্র সেরকম কিছুই কেনা হয়নি, বাসায় আর কোনো কম্ফোর্টারও নেই, এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠেছে, কি করা যায় এখন? সেই ভেবে, পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে, সায়র অনেক কিছু ভেবেচিন্তে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কম্ফোর্টারের নিচে শুয়ে পরলো। সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠায় নিলো নীলিমা।
নীলিমা এভাবে কাছে আসায় সায়র একটুও ইতস্তত বোধ করলো না।আর নাতো, ওর মাঝে মাথা চাড়া দিয়ে উঠলো কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে।উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে,কিছুক্ষণ যেতেই নীলিমা কাঁপা-কাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে শুধালো,
--- এখন ভালো লাগছে?
নীলিমা প্রথমে হ্যা না দু'দিকেই মাথা নাড়ালো, অতঃপর কোনোরকম কথা বার্তা ছাড়াই সায়রকে বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় বানিয়ে দিয়ে, নিজের শরীরের উপরিভাগে এটে থাকা সবটুকু সম্ভ্রম টেনেটুনে খুলে ফেললো। নীলিমার এহেন কান্ডে সায়র চোখ বড়বড় করে দাঁত খিঁচিয়ে বলে উঠলো ,
---- এই মেয়ে কি করছো তুমি? আমি এসব জীবনেও দেখিনি, এক্ষুনি ঢাকো।
সায়রের কথার দু’পয়সা পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বললো,
--- গরম লাগছে তো।
---কি আজিব মুড সুইং রে বাবা, একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করেই গরম লাগছে।
মনেমনে হাজারটা যুক্তি দাড় করালেও বস্তুত সায়র এই মূহুর্তে কথা বলার অবস্থাতেই নেই, ও নিজের হাত-পা, দাঁত সবকিছু খিঁচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন, নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পরছে সায়রের মন মস্তিষ্ক জুড়ে, সেই ছড়িয়ে পরা বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানুষী সত্তাটা, ওর হৃদয়টা অবাধ্য কিছুর আস্কারা দিয়ে যাচ্ছে বারবার।
কিন্তু সেটাতো সম্ভব নয়, নীলিমা এমনিতেই জ্বরের ঘোরে বুদ হয়ে আছে, তারউপর সম্পর্কটা এখনো এতোটা স্বাভাবিক হয়নি,অগত্যা উপয়ান্তর না পেয়ে সায়র দু-হাত মুঠি বদ্ধ করে দাঁত খিঁচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত, নিজেকেই নিজে চোখ রাঙিয়ে বলছে,
---- কন্ট্রোল সায়র, কন্ট্রোল ইওর সেল্ফ, তুই হলি জেন্টেল ম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস, কট্রোল, কট্রোল,কন....
এভাবেই কন্ট্রোল বুলি আওরাতে আওরাতে কখন যে সায়র নিজেও উন্মুক্ত নীলিমাকে দু'হাতে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পারি জমিয়েছে তার ইয়ত্তা নেই।
সেদিনের ঘটনার আজ প্রায় একসপ্তাহ হতে চললো। সেই যে অরু ঘর মেড়েছিল আজ অবধি আর বের হয়নি, কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না।
এর মাঝে অনু অনেকবার এসেছিল অরুর সাথে একটু কথা বলতে কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় অরু নিজেকেই নিজে ঘরবন্দী করে ছেড়েছে। অরুর দুচোখে সব কিছু ধোঁয়াসা, ও ক্রীতিককে দেখতে চায়, ক্রীতিককে ছুঁতে চায়, ক্রীতিকের কন্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে?
ক্রীতিক যে সেই সূদুর আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সানফ্রান্সিসকো শহরে রয়েছে। আর অরু এখানে ক্রীতিক কুঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে অরুর,তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউই নেই ওর জীবনে। কেইবা ওকে সাহায্য করবে অতো দূরের গন্তব্য পৌঁছাতে? সবাই তো আর ক্রীতিক নয়, যে অরু মুখ দিয়ে আ করলো অমনি সেটা মঞ্জুর হয়ে গেলো।
এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গুমোট হয়ে থাকে অরুর মন মস্তিষ্ক, ও ধরেই নিয়েছে ওর আর ক্রীতিককে দেখা হবে না। এই যে দেখা হবেনা, এটা ভাবলেই প্রচন্ড রকম য'ন্ত্রনা শুরু হয়ে যায় বুকের মাঝে, নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্থ চাতকের মতো। অথচ সামনে পেছনে, ধারে দূরে, একটু খানি মাথায় হাত বুলিয়ে শান্তনা দেওয়ার মতো কেউ নেই ওর, কেউনা।
ডোরাকে কোলে নিয়ে সেই কখন থেকে বসে আছে অরু। ওর ভাবনারা যেন অন্তহীন। অরুর দুঃখ গুলো বোঝার সাধ্যি নেই ডোরার, ও শুধু উপলব্ধি করতে পারে অরুর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন, ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠছে অরুর, আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা, এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায়,সে দুপুরের খাবার নিয়ে এসেছে ।
বুক চিড়ে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে, অরু ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই লোকটা ভেতরে প্রবেশ করে টেবিলের উপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে,
---- আফা জলদি খায়া লয়েন,নাইলে অনু আফায় আবার আমার লগে চ্যাত দেহাইবো,
অরু হ্যা সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদেয় জানায়, লোকটা চলে যেতেই অরু পুনরায় দরজা লাগাতে যাবে ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকান্ডে অরু বিস্মিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে,
--- এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে।
অরুর কথা কানে নিলোনা রেজা, সে এগিয়ে গিয়ে ডিভানে পায়ের উপর পা তুলে বসে, কৌতুক হাসি দিয়ে বললো,
---- তোর সৎ ভাই ওরফে নাগর,জায়ান ক্রীতিক, সে-তো দেশে নেই, শুধু তাই নয়, বিদেশ থেকেও এখানে এসে আমাকে মা'রার ক্ষমতা এখন আর তার নেই, তবুও এতো তেজ কোথায় পাচ্ছিস?
রেজার কথায় মস্তিষ্কটা মূহুর্তেই টগবগিয়ে উঠলো অরুর, ও দু'কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বললো,
--- আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন, সেই গদিটাও ওনার টাকায় কেনা, তাই ভালোয় ভালোয় বলছি মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার?
অরুর কথা শেষ হতেই রেজা ওর আঙুলটা ধরে হ্যাঁচকা টান দিয়ে অরুকেও ডিভানে বসিয়ে দিলো, অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বললো,
---- প্রথমে জায়ান ক্রীতিকের বউকে বিয়ে করবো, তারপর দেখাবো এই রেজার সাহস আদতে কতখানি।
রেজার কথায় অরু ঘৃ'নিত দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে,
--- আপনি না আপাকে ভালোবাসতেন? এই ক'দিনেই ভালোবাসা শেষ হয়ে গেলো?
অরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে,
--- ভালোবাসা মাই ফুট, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে, আমি জানি তুই ভা'র্জিন না,কিন্তু তাতে আমার যায় আসেনা বিশ্বাস কর।
রেজার কথাগুলো বলতে বাকি, সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিঁচিয়ে শক্ত চড় বসাতে দেরি হলোনা অরুর। চ'ড় মে'রে ওর দিকে অ'গ্নিদৃষ্টি নিক্ষেপ করে অরু বললো,
---- আপনি আমার দিকে যে নোং'রা দৃষ্টিতে তাকিয়েছেন, তার শা'স্তি সরূপ আপনার চোখ দুটোই তুলে দেবে জায়ান ক্রীতিক, শুধু অপেক্ষা করুন।
এমনিতেই জায়ান ক্রীতিকের মা'র খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা, তার উপর অরু কথার মাথায় শুধু জায়ান ক্রীতিকের বয়ান করছে। যে মানুষটা হাজার মাইল দূরে হসপিটালের বেডে পরে আছে, তার উপর এখনো কি ভরসা মেয়েটার।
ব্যাপারটা বুঝে আসতেই র'ক্ত চ'ড়ে উঠলো রেজার মাথায়, জায়ান ক্রীতিকের উপর এতোদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিং'সার আ'গুনটা মূহুর্তেই দা'উদাউ করে জ্বলে উঠলো মস্তিষ্কে, সঙ্গে সঙ্গে খেইর হারালো রেজা, একহাত দিয়ে অরুর চুলগুলো মুঠি বদ্ধ করে, কঠিন গলায় বললো,
---- বুঝেছি, যেটা আর কয়েকদিন পরে করতাম সেটা এখনই করতে হবে, প্রতি'শোধ তো আমি নিতামই অরু,কারন তুইই হলি আমার প্রতিশো'ধের মোক্ষম অ'স্র। তোকে কিছু বলা বা করা মানেই জায়ান ক্রীতিকের কলিজায় আ'ঘাত করা, তবে এতো তাড়াতাড়ি এই সূবর্ণ সুযোগটা পেয়ে যাবো সেটা আমি আশা করিনি ।
রেজার কথা শুনে এবার মুখ থেকে র'ক্ত সরে গেলো অরুর, ও আত'ঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললো,
---- রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে।
রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতাম গুলো খুলতে খুলতে বললো,
--- কেন? খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস, তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশিই সুদর্শন,কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম।
---- ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দূর্বল করতে পারবেন না , উনি আমার স্বামী, উপর ওয়ালার নাম নিয়ে তিন কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান ক্রীতিকের সাথে তুলনা করা বন্ধ করুন, তার নখের যোগ্যতাও নেই আপনার।
কথাটা বলে রেজাকে দু'হাতে ধা'ক্কা দিয়ে সরিয়ে দিলো অরু, তারপর তাড়াহুড়ো করে ডিভান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারলো না, তার আগেই ওর টপস এর কলারটা শ'ক্ত হাতে টেনে ধরলো রেজা, একটানে অরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বললো,
---- আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনাও করতে পারবি না অরু, তাই ভালোয় ভালোয় বলছি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পর।
এবার সত্যি সত্যি ভ'য় পাচ্ছে অরু, এই মূহুর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পরে ওর অন্তরা'ত্মা থরথরিয়ে কাঁপছে, এতোটা সাহস দেখিয়েও রেজাকে দমানো যাচ্ছেনা মোটে,সেই ভেবে অপারগ অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠলো, রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বললো,
--- ছেড়ে দিন, ভালো হবেনা একদম, এই পা'পের চরম শা'স্তি পাবেন আপনি।
---- যখনের পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস?
ক্রুর হেঁসে কথাটা বলে রেজা যখনই অরুর কাছাকাছি আসতে উদ্যত হয়, ঠিক তখনই ওর গাল বরাবর আঁচড়ে পরে একটা শক্ত পোক্ত হাতের চপেটাঘা'ত । ভীষন জোরে থা'প্পর খেয়ে তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় রেজা, সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চ'ড় বসিয়ে দিলো আগন্তুক।
থা'প্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতেই অরু দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমগ্র মুখশ্রী। যেন এখনি রেজাকে সর্বেসর্বা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের উপর এসে হুমড়ি খেয়ে পরলো অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে,
---- আপায়ায়া..
*
বিকেল ছাপিয়ে গোধূলির আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ, বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আরেকটু পরে সন্ধ্যা আঁধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরনী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আহ্বান, বোধ হয় আসরের সালাতের সময় হলো।
অনুর কোলে মাথা রেখে শুয়ে, নিস্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু । ওর দৃষ্টি অনুসরণ করে অনুও তাকিয়েছিল এতোক্ষণ, হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে, তাই কোনোরূপ সময় নষ্ট না করেই হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট ভিসা আর বোডিং পাসের কাগজ গুলো এগিয়ে দিলো অনু।
চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসলো অরু, অতঃপর সেগুলোকে হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শুধালো,
---- এগুলোতো আমার, তুই এগুলো কিভাবে? না মনে...
অরুর কথার মাঝপথে অনু মুচকি হেসে ওর কপোলে হাত বুলিয়ে জানায়,
--- প্রত্যয় সাহায্য করেছে, এই সপ্তাহেই তোর ফ্লাইট, ক্রীতিক ভাইয়ার কাছে চলে যা অরু, তার তোকে প্রয়োজন।
অরু ছলছল চোখে একবার কাগজ গুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে, কোনোমতে গলার মাঝে কা'ন্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে ও বলে উঠলো,
--- আপা তুই জোগাড় করেছিস এগুলো? কিন্তু তুই তো,
অনু এবার টান মে'রে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে,
--- আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথায়ই শুনতে রাজি না,তাই ভাবলাম অ'পরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমিই করি, কিন্তু তুই'ই বল? ক্রীতিক ভাইয়ার ওমন অবস্থা শুনলে তুই আদৌও ঠিক থাকতে পারতিস?
অরু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শুধালো,
---- কি হয়েছিল আপা?
অনু বলে,
---- ক্রীতিক ভাইয়ার এর আগেও নাকি এ'ক্সি'ডেন্ট হয়েছিল ইউ এস এ বসে, তখনই ওনার ব্রেইন সেলস গুলো আহত ছিল, র'ক্ত জমেছিল অনেকদিন ধরে, আর দ্বিতীয়বার সেই একই যায়গায় আঘাত প্রাপ্ত হওয়ায় ওনার আর বাঁচার সম্ভাবনা ছিলনা, এমনকি তোর যখন জ্ঞান ফিরলো তখনও ক্রীতিক ভাইয়ার অবস্থা ছিল বেশ ক্রি'টিক্যাল,ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেকদিন। আর তখন তো তুইও অসুস্থ ছিলি, এমন একটা সময়ে যদি তোকে এসব জানাতাম তুই ঠিক থাকতিস বল?
ক্রীতিকের বিগত দের দু'মাসের মাসের কন্ডিশন শুনে অরুর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে, শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবুও অস্পষ্ট আওয়াজে অনুকে বললো,
--- আপা, এসব কি বলছিস তুই? উনি এতোটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলোনা ওনার সাথে?
অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি, তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোরই কথা বাড়ানোর উপায় ছিলনা।
অরু কাঁদছে খুব, অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বললো,
--- এখনো আপার উপর রা'গ করে থাকবি?
অরু অকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বললো,
--- একটুও না, তুই বেস্ট আপা, তোর মতো আপা দু'টো নেই। তুই আমার মা হলিনা কেন বলতো?
অরুর ক্রন্দনরত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসলো তারপর হাসতে হাসতেই বললো,
--- ইউ এস এ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি মনে থাকে যেন, তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেলো বোধ হয়।
অনুর কথা শুনে অরু এবার কাদঁতে কাঁদতেই ফিক করে হেঁসে দিলো।
আজ কতগুলো দিন বাদে অরু একটু হাসলো, কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটু খানি আলোক ছটা উঁকি দেওয়ার মতোই, অরুর একটু খানি হাসিতে মূহুর্তেই প্রফুল্লতায় সজীব হয়ে উঠলো অনুর হৃদয় মন সবকিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু,
---- আমি আপা হিসেবে ওতোটাও খারাপ নই।
নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়, বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয় বারের মতো আমেরিকার মাটিতে পা রাখলো অরু।
তবে আজ আর আপার সাথে নয়,বরং একাই এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে, মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে।
জীবনের কিছু কিছু পরিস্থিতিতে যেমন উপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকেনা, অরুর জন্য একাকী ইউ এস এ তে আসাও তেমনই একটা জীবন যু'দ্ধ ছিল, যা অরু অত্যন্ত সাহসীকতার সাথে পার করে এসেছে, আর এখন উবারে করে এগিয়ে যাচ্ছে ক্রীতিকের সেই নির্জন শহরতলীর দিকে,যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়।
যদিও অরু জানেনা ক্রীতিক আদৌও বাড়িতে নাকি হসপিটালে, এদিকে নতুন কেনা ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে,প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই।
তবুও বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা, সেই হিসেব মতে এয়ার্টপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছে ও। এখনো অনেকটা পথ যাওয়া বাকি, যদিও অরু আমেরিকাতে কিন্তু এই মূহুর্তে ওর মনটা পরে আছে সূদুর ক্রীতিক কুঞ্জে। কাল আসার আগ মূহুর্তের প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতেই গাড়ির ব্যাক সিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলো অরু।
কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজমেরী শেখ কেন যেন তখনো নিশ্চুপই ছিলেন।বোধ করি, তার দাম্ভিকতা,তার জিদি মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হশে এসেছে এতোদিনে। তবে বিগত কয়েকদিন আগের ঘটনার প্রেক্ষিতে অরু আর নিশ্চুপ ছিলনা, এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রদ্ধ গলায় বলেছিলো,
--- আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করলো, না পারলে প্রয়োজন নেই, তবুও একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার নাহয় আমাকেই আমার জীবনটা বুঝে নিতে দাও।
মেয়ের কথার পাছে আজমেরী শেখ টু শব্দটিও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অরু পুনরায় বলে,
--- যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে, সেদিন জানিও, আমি চলে আসবো।
এবারে গভীর গলায় ছোট্ট করে উত্তর দিলেন আজমেরী শেখ
---- ভালো থেকো।
মায়ের মুখ থেকে "ভালো থেকো" শব্দটা শুনে অরুকি একটুও কষ্ট পায়নি? পেয়েছে তো। তবে ও সেটা নিছকই আন্তরিকতা ভেবে উড়িয়ে দিলো। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বললো,
---- আমার মেয়েটাকে দেখে রাখিস আপা।
ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বললো,
--- তোর মেয়ে?
অরু হ্যা সূচক মাথা নাড়িয়ে জবাব দিলো,
--- পিতা মহামান্য জায়ান ক্রীতিক চৌধুরী, আর মাতা মহোদয়া অরোরা জায়ান।
*
হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্বিত ফিরে পেলো অরু, তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভার কে উদ্দেশ্য করে বললো,
--- হোয়াট হ্যাপেন?
ড্রাইভার জানালো ওরা গন্ধব্যে এসে গিয়েছে।
কথাটা শোনা মাত্রই অরুর হৃদস্পন্দন দিগুণ তালে বেড়ে গেলো, ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পা গুলোও কাঁপছে, খুশিতে নাকি ভ'য়ে, কে জানে?
অবশেষে সকল জল্পনা কল্পনার ইতি টেনে, অনেকটা সময় নিয়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করে, লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো অরু। সন্ধ্যা রাত, তবে ল্যামপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিস্কার, সেই পরিস্কার আলোতেই অরু স্পষ্ট দেখলো এটা ক্রীতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়, তাহলে এটা কোথায়? কথাটা ভাবতেই আ'তঙ্কে রক্তশূণ্য হয়ে গেলো অরুর মুখ চোখ, ও চকিতে পেছনে ঘুরে লোকটাকে কিছু বলতে যাবে, তার আগেই দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের আর একটা লোক। ল্যামপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে অরু অস্ফুটে বলে উঠলো,
--- বাব.... উমমম।
অরুর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগেই গ্লাভস পরিহিত লোকটা,ওর মুখের উপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে, সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পরে অরুর ক্লান্ত পরিস্রান্ত অসার শরীরটা।
--- এক্সকিউজ মি স্যার, ইউ কান্ট স্মোক রাইট নাও।
কথাটা বলে ক্রীতিকের হাত থেকে দিয়াশলাই আর সিগারেটটা নিয়ে চলে গেলো সিস্টার।
ক্রীতিক সেদিকে তাকিয়ে চোখমুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়লো। অতঃপর উঠে চলে গেলো কেভিনের ড্রেসিং রুমে।
শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে ক্রীতিক, তবে ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, যার দরুন প্রত্যয় ওকে ধরে বেধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিন রাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও এসব নিয়ে বেশ বিরক্ত ক্রীতিক, এই যে সন্ধ্যা বেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইলো, সেটাও কে'ড়ে নিলো সেবিকা সাহেবা, বিরক্তিকর।
ক্রীতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখলো প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে, ওর উদ্বিগ্ন চেহারা দেখে ক্রীতিক কিছু জিজ্ঞেস করবে তার আগেই প্রত্যয় বললো,
---- হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই?
--- বাড়িতে ফিরবো।
ছোট্ট করে উত্তর দিলো ক্রীতিক,কিন্তু ওর উত্তরে খুশি হতে পারলো না প্রত্যয়,সহসাই ভ্রু কুঞ্চিত করে বলে উঠলো,
--- বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি।
ক্রীতিক ক্যানোলা হাতেই শার্টের হাতাটা ফোল্ড করার দূরহ চেষ্টা করতে করতে বললো,
---- আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাবো।
প্রত্যয় জোর গলায় বললো,
--- বললেই হলো ফিট আছেন? ডক্টর বলেছে আপনি ফিট নেই আরও ট্রিটমেন্টের প্রয়োজন। আগের বারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না।
--- যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করবো, এখানে আর এক মূহুর্ত ও নয়।
ক্রীতিকের কথার পাছে প্রত্যয় কিছু বলবে, তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তারস্বরে। তৎক্ষনাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পরে ফোনের উপর, ওপাশ থেকে কে কি বলেছে শোনা না গেলেও, এপাশ থেকে প্রত্যয় বললো,
--- ওহ শীট, এখনো পাওনি? দেখো আশেপাশে খোঁজো পেয়ে যাবে, ওর ফোনটাও বন্ধ।
প্রত্যয়ের কথায় ভাঁজ পরলো ক্রীতিকের চওড়া কপালে, ও এগিয়ে এসে গভীর গলায় শুধালো,
--- কি হয়েছে? কাকে পাওয়া যাচ্ছেনা?
প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে,
--- ভাই আসলে অরু,
অরুর নামটা শোনা মাত্রই ক্রীতিক দু'হাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বললো,
--- অরুর কি হয়েছে?
প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে ক্রীতিককে খুলে বললো সবটা, সব শুনে ক্রীতিকের চোয়াল শক্ত হয়ে এলো, ও দুশ্চিন্তা গ্রস্থদের মতো নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ি দিয়ে বললো,
---- ওহ মাই গুডনেস, আর ইউ ফা'কিং কিডিং মি প্রত্যয় এহসান? আমার বউ ইউ এস এ তে আসছে অথচ আমি জানিনা, আমাকে আগে জানাওনি কেন, হোয়াই?
প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে,
--- কোম্পানির কাজে নিজে যেতে পারিনি বলে, গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু...
--- শাট আপ!
ক্রীতিকের ক্রুদ্ধস্বরে থেমে গেলো প্রত্যয়, ক্রীতিক কয়েক মিনিট ধরে থম মে'রে বসে কিছু একটা ভাবলো, অতঃপর শার্টের বোতাম গুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বললো,
--- তোমার হুডিটা খোলো, ফাস্ট।
তৎক্ষনাৎ দু'হাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বললো,
--- কি বলছেন ভাই এসব?
ক্রীতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিঁচড়ে খুলতে খুলতে বললো,
--- ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো।
অগত্যা উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে ক্রীতিকের হাতে তুলে দিলো প্রত্যয়।
হুডিটা গায়ে চড়িয়ে, মাথার বাজ কাট স্টাইলের চুল আর সেলাইলের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিলো ক্রীতিক, তারপর প্রত্যয়ের ফোন, এয়ার প্ল্যাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিয়ে, প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পরলো ও। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেতো ক্রীতিক, সেখান এখন তো সে বেশ ভালোই সুস্থ।
গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে এয়ারপ্ল্যাগ লাগিয়ে সবার আগে ক্রীতিক কল দিলো অর্ণবকে, ওপাশ থেকে হ্যালো বলতেই কোনো রকম আজেবাজে কথায় না গিয়ে ক্রীতিক সরাসরি বললো,
--- একটা নাম্বার দিচ্ছি, এস সুন এস পসিবল লোকেশনটা ফরওয়ার্ড কর আমায়।
যেহেতু ক্রীতিকের ভাব ভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব ও আর বেহুদা প্রশ্ন করলো না, বরং ক্রীতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পরলো কাজে।
ক্রীতিক এই মূহুর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারন অরু যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতেই গিয়েছে, তবে মাঝপথে হঠাৎ করেই ফোনে টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিং এর ম্যাসেজ আসায়, গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো ক্রীতিক, অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটায় একনজর চোখ বোলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো ওর। চোখ দুটো রঙ পাল্টে ধারণ করলো হিং'স্র বাঘের রূ'প।
পরমূহুর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারে একশোর উপর গতি তুলে হুঁশশ করে চোখের আড়াল হয়ে গেলো ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা।
চলবে.....
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ৫৩
#লেখনীতে_suraiya_rafa
(ক,পি করা নিষিদ্ধ 🚫)
(কঠোরভাবে প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য)
আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল। যে কারনে ঘড়ির কাঁটা আটের ঘরে গিয়ে ঠেকলে তবেই সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো আটটা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে আটটার সময় ও মিয়িয়ে যাওয়া সূর্য কীরণে ঝকঝক করছে চারিপাশ।সূর্যের আলো আর, হু হু বাতাস, দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু আটটা বেজে গিয়েছে তাই সন্ধ্যা নামার মূহুর্ত এখন।
এদিক দিয়ে ছেলে পেলেরা সব বাস্কেটবল, বেজবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে, ঠিক তার বিপরীত দিকের রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। ক্রীতিক এতো দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আসেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়, দু'একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়ে।
একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকেই, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়া তে এরূপ নির্জন শহরতলীর অভাব নেই। উঁচুনিচু পাহাড়ের ভাঁজে এখনো এমন অনেক যায়গা রয়েছে, যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্মহাউজ,নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট্ট ছোট্ট কটেজ।
কিন্তু দূর্ভাগ্যবসত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ অরুর ফোনটা বন্ধ,ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই, আর এই মূহুর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তরিৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে ক্রীতিক। ওর কপাল জুড়ে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ।কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে, তবুও সে-সবকিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে ক্রীতিক। কারণ এই মূহুর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দিগুণ।
---- অরু, হার্টবিট কোথায় তুইই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছেই তো ফিরে যেতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ?
দুশ্চিন্তাগ্রস্থদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একমনে বিড়বিড়াচ্ছে ক্রীতিক। ওর কন্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা।ঠিক এমন সময় এ্যাপল খচিত মুঠো ফোনটা হুট করেই আওয়াজ তুলে বেজে ওঠায় সম্বিৎ ফিরে ফেলো ক্রীতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ো এয়ারপ্ল্যাগটা কানে লাগিয়ে আস্তে করে ক্রীতিক বলে ওঠে,
--- হ্যালো।
ওই পাশে শুনশান নীরবতা,
ক্রীতিক পুনরায় হ্যালো বললো, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরেই।
ক্রীতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কাঁইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিঁচকি তুলে কাঁদছে খুব, তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো।
মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে অকস্মাৎ হাইওয়ের মাঝখানেই গাড়ির ব্রেক কষলো ক্রীতিক। ওর চক্ষু ছানাবড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে,কোনোকিছু বুঝে উঠতে না পেরে ক্রীতিক বোকাদের মতো অবিশ্বাসের সুরে ডেকে উঠলো অরুকে,
--- অরু! জান আমার।
ক্রীতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজের কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকূহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হলে গেলো ক্রীতিকের, সন্দেহাতিক চোখ তার রঙ পাল্টালো মূহুর্তেই, হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝেই ক্রীতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করলো,ও তৎক্ষনাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বললো,
--- হু দ্য হেল আর ইউ ফা'কিং এ্যাসহোল?
ক্রীতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারন, ওর এহেন চেহারা সুরত, আর ধা'রালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয়না কোনোকালেই , অথচ ওপাশের লোকটা ক্রীতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বললো,
---- গালিটা বাংলাতেই দাও জামাই বাবাজীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি।
লোকটার কথায় ভ্রু কুঞ্চিত হয়ে এলো ক্রীতিকের, ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বললো,
--- কি চাই? অরুকে কেন কি'ডন্যা'প করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ুষ্কাল ফুরিয়ে দেবো আমি।
ক্রীতিকের এহেন কঠিন হু'মকির সম্মুখীন হয়েও লোকটার হেলদোল দেখা গেলো না মোটেই, সে কিছুটা রহস্যময় কন্ঠে বললো,
---- এই তো লাইনে এসেছো বাবাজীবন , তোমার বউকে কিচ্ছু করবো না,শুধু আমার একাউন্টে তিন মিলিয়ন ডলার ট্রান্সফার করো, আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও, নো ওয়ান ইভেন কেয়ারস।
ক্রীতিকের বুঝে আসছে না, বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কি'ডন্যা'প করতে পারে মানুষ ? তাই ও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে,
--- মানে?
লোকটা ঠোঁট বাকিয়ে বললো,
---- রেজা বলেছিল বড় মেয়েটাকে কি'ড'ন্যাপ করতে, সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম বিডিতে,কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির, তারউপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলে,ওয়াহ!আই ওয়াজ স্পিচলেস, ব্যাস তখনই প্ল্যানটাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুড়িয়ে ফেললাম। কজ, ইউ নো হোয়াট? আমি তোমার মতো বাংলাদেশী ইয়ং বিলিয়নিয়র এর আগে দুটো দেখিনি।
যদিও ক্রীতিক নিজেকে বিলিয়নিয়র দাবি করার একদমই পক্ষপাতি নয়, কারণ এতো ধনদৌলত, প্রতিপত্তি কিছুই ওর দু'হাতে কামানো নয়, সবই পূর্ব পুরুষদের অবদান, ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী এই যা।
কিন্তু এই মূহুর্তে ক্রীতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর, এতোসব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে অরুর বাবা মোটেই মেন্টালি স্ট্যাবল নয়, হতে পারে সাইকোপ্যাথ, তাহলে তো দুশ্চিন্তা আরও বেড়ে গেলো, কখন আবার অরুকে রাগের বশে আ'ঘাত করে বসে এই পা'গল।
অনেক কিছু একসঙ্গে ভেবে ক্রীতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে sos লিখে টাইপ করে ম্যাসেজ করলো, এরপর সেটাকে পুনরায় আগের যায়গায় রেখে দিলো। ওদিকে অনেক্ষন ধরে ক্রীতিকের কোনো সারা শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠলো,
---- পুলিশের চিন্তা ভুলে যাও বাবাজীবন, চালাকি করার চেষ্টাও করোনা, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো,
থেমে গেলো লোকটা,তার কথার সূত্র ধরে ক্রীতিক বলে উঠলো,
--- নয়তো কি?
--- মা'র্ডা'র।
কথাটা বলে ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিলো সে।
অরুর কান্না শুনে ক্রীতিক এবার হকচকিয়ে উঠলো, আচমকা চেচিয়ে উঠে বললো,
--- নো নোহ! ডোন্ট টাচ্ হার, ডোন্ট, ওকেই? আমি ডলার ট্রান্সফার করছি, তার আগে আপনার এ্যাড্রেস দিন, আমি একাই আসবো, আর কেউ নয়।
লোকটা কিছুক্ষন ভাবলো, পরক্ষণেই বললো,
--- এ্যাড্রেস পাঠাচ্ছি, বাই এনি চান্স চালাকি করার দুঃসাহসও দেখালে আই সয়ার, হাত পায়ের সবগুলো র'গ কে'টে এখানেই ফেলে রেখে যাবো মেয়েটাকে, মাইন্ড ইট।
--- ডোন্ট ডেয়ার টু টাচ হার, এ্যাসহোল!
লোকটার মুখের উপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই ক্রীতিক অপারগ, অবুঝ, আর নাজেহাল , এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যিই ক্রীতিক সিন্ধান্ত নিয়ে নিয়েছে টাকা'টা ও দেবে, তবুও যদি অরু অক্ষত থাকে এর চেয়ে স্বস্তির আর কিইবা হতে পারে? সেই ভেবেই ক্রীতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে।
এদিকে জায়ান ক্রীতিক কল কেটে দিতেই লোকটা একমনে খ্যাক খ্যাক করে হেঁসে উঠলো। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আঁতকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাকিয়ে অরুর চোখের দিকে চাইলো,তৎক্ষনাৎ চোখের আ'তঙ্ক ছড়িয়ে পরলো অরুর সমগ্র শরীরে।
লোকটার চোখে অসহ্য রকম হিং'স্র'তা অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দু'মুখো আচরণে বারংবার আঁতকে উঠছে অরুর হৃদয়,দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়েই খু'ন করে ফেলবে ওকে,সেই সাথে জ্বালিয়ে দেবে সবকিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে দেখে,লোকটা হঠাৎ করেই চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাড়ালো, লোকটার হঠাৎ এভাবে আগমনে আত'ঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু, ওর শীড় দাঁড়া অতিক্রম করে গেলো হিমশীতল ঠান্ডা স্রোত। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভ'য়ার্ত চাপাকান্না।
অরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধ হয় আনন্দই হলো বেশ,সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দিগুণ প্রসারিত করে ফ্যাসফ্যাসিয়ে শীতল কন্ঠে বললো,
--- বাবাজীবন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো,ধৈর্য ধরো,ধৈর্য ধরো,ধৈর্য ধরো....
একই বুলি আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিউপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চা'কু বের করে অরুর হাতে একটা টান মে'রে দিলো লোকটা।
সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে র'ক্ত বেড়িয়ে এলো ওর ক্ষত স্থান থেকে।এমতাবস্থায় ভয় আ'তঙ্ক আর প্রতন্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে তার আগেই ছোট্ট দোচালা কুটিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠলো অন্য কেউ।
--- অরুউউউ!
ক্রীতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাঁইকুই শব্দ করে উঠলো, ওদিকে বাইরের দিকে কারও আওয়াজ শুনে লোকটা সটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে,তার সাথে থাকা অন্য চ্যালা প্যালাদের ইশারা করে বললো অরুর দিকে নজর রাখতে।
হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরবিচ্ছিন্ন এই যায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ, আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত প্রায়, তাই চারিপাশ আরও বেশি নিস্তব্ধতায় ছেয়ে আছে। চোখের সামনে বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট্ট সাইজের কুটির ছাড়া আর কিছুই লক্ষ করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত, খালি চোখে কিছুই দেখার উপায় নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করলো ক্রীতিক,
----এক্সকিউজ মি, কেউ আছেন?
ক্রীতিক এগোতে এগোতেই থমকে গেলো, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেড়িয়ে এসেছে, সুঠাম দেহী বয়জেষ্ঠ একজন, ষাটোর্ধ এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও, তাকে চিনতে খুব একটা অসুবিধে হলোনা ক্রীতিকের, এক দেখাতেই লোকটাকে চিনে ফেললো ও,সেই সাথে মনে পরে গেলো তার সকল বায়োডাটা,
ইশতিয়াক পাঠান,একজন সাইকো কি'লা'র তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রি'মিনালদের মধ্যে একজন। পত্র পত্রিকা আর টিভি চ্যানেলের ক্রি'মিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বড়বড় মাথা ওয়ালা লোকদের কারনেই এরা এখনো দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রা'ইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুঁতে পারেনা। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবেনা বোধ করি।
কিন্তু এরকম একটা বাজে লোক কি করে অরুর বাবা হলো সেটাই আপাতত ভাবনার বিষয়,আর আজমেরী শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেধেছিল সেটাও অবশ্য রহস্যই থেকে যায়।
ইশতিয়াক পাঠানের আগমনে ভাবনার সুতো ছিড়লো ক্রীতিকের,সম্বিৎ ফিরে এলে ওর দৃষ্টি বরাবর এসে হাজির হয় লোকটা, লোকটা ষাটোর্ধ অথচ তার সুঠামদেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সবকিছু দেখলে মনে হয় তিনি কোনো অ'পরাধী নন বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ড্যাডি।
এই লোককে দেখেই ক্রীতিক বোধ হয় আজ ঠাওর করতে পারলো যে, অরুর চেহারা কেন এতো আকর্ষনীয়।কিন্তু পরক্ষণেই ক্রীতিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে, লোকটা অরুকে কি'ডন্যা'প করেছে, অরুকে কষ্ট দিয়েছে,না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। ক্রীতিক হাত দুটো মুঠি বদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে, লোকটা সামান্য ঠোঁট বাকিয়ে গমগমে আওয়াজে বললো,
--- হোয়েয়ার ইজ মানি?
লোকটার কথার দু'পয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়লো ক্রীতিক,
--- হোয়েয়ার ইজ মাই ওয়াইফ?
, এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেই ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার, অগত্যা মূহুর্তের মধ্যে মিলিয়ে গেলো তার মুখের কপট হাসিটা,তার বদলে চোয়াল শক্ত করে আঙুল উঁচিয়ে পেছনের কটেজ ইশারা করে বললো,
----ওখানে।
হিতে বিপরীত হতে পারে সেই ভেবে, অরুর সন্ধান পাওয়ার পরেও ক্রীতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেলো না, বরং সময় নিলো লোকটার ভাব ভঙ্গিমা বুঝে ওঠার জন্য।
--- এবার টাকাটা?
লোকটা নিজের একাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বললো কথাটা।
এই মূহুর্তে অরুর সেইফটির থেকে আর কিছু জরুরি হতে পারেনা, তিন মিলিয়ন ডলার ও না। সেই ভেবে ক্রীতিক কার্ডটা হাতে নিয়ে, দ্রুত হাতে মোবাইল স্ক্রিনে একাউন্ট নাম্বারটা টুকতে টুকতে সন্দিহান গলায় শুধালো ,
--- অরু ঠিক আছে তো?
লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসলো,কি ভয়া'নক যে সেই নীরব হাসি তা বলে বোঝানার নয়। হাসতে হাসতেই আস্তে করে জবাব দিলো সে ,
---- শী ইজ কম্পিলিটলি ফাইন।
ক্রীতিক কয়েকটা একাউন্টের টাকা মিলিয়ে তিন মিলিয়ন ট্রান্সফার করে সস্তির নিঃশ্বাস ছাড়লো, বহু আগে থেকেই কোম্পানি থেকে একটা মোটা অংকের সম্মানি জমা হতো ক্রীতিকের একাউন্টে, এতোগুলা দিন জিদের বসে তাতে হাত না দিলেও, আজ সেগুলোতে হাত দিতেও এইটুকু দ্বিধাবোধ করেনি ক্রীতিক। যদিওবা ওর সব একাউন্ট গুলো এখন শূন্য ব্যালেন্স হয়ে আছে কিন্তু তাতে কি যায় আসে? অরু যে ঠিক আছে এটাই শান্তি।
--- ডান।
ক্রীতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতঃপর কাউকে ফোন করে কানে লাগানো ব্লুটুথের সাহায্যে বললো,
--- চলে এসো, কাজ হয়ে গিয়েছে।
লোকটার কথা শুনে ক্রীতিক ও ফোনের মাঝে কিছু একটা চেক করলো, অতঃপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে।
একদিক দিয়ে ইশতিয়াক পাঠান বেড়িয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে ক্রীতিক লন ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে, আড়াআড়ি একটা দৃশ্য, দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে ক্রীতিক আরও একবার ফোন চেক করলো।
ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে একনজর ক্রীতিকের বাঁজপাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো লোকটা, অতঃপর কানে লাগানো ব্লুটুথে অপর পাশের কাউকে হিসহিসিয়ে বললো,
--- জাস্ট বার্ন ইট!
ক্রীতিকের তীক্ষ্ণ নজর তখনো মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল, ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউদাউ করে জ্বলে উঠলো কাঠের তৈরি কটেজ গুলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠলো ক্রীতিক, এতোগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধ হয় কল্পনাতেও আশা করেনি ও। ওই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউদাউ করে জ্বলন্ত কুটির গুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো ক্রীতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়া ভাবে হেঁসে বললো,
---- কেন যেন মনে হয়েছিল বাবাজীবন আমাকে এতো সহজে ছেড়ে দেবে না, তাই ছোট্ট একটু প্রটেকশন দিলাম, এবার তুমিই ভাবো কি করবে, আমাকে ধরবে? না-কি নাকি নিজের বউকে বাঁচাবে?
কথা বলতে বলতে ভাবলেশহীন হয়ে ঠোঁট উল্টালো লোকটা, ক্রীতিকের চোখে তখন জ্বলে উঠেছে তীব্র রাগের অ'গ্নিস্ফুলিঙ্গ ,মা'রাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর, চোখের সামনে কটেজ গুলো পু'ড়ে যাচ্ছে, ভেতরে অরু, ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই, ইচ্ছেতো করছে এখনই গিয়ে লোকটাকে কে'টে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু ক্রীতিক দুইয়ের মাঝে আটকা পরে আছে।
লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্রীতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বললো,
--- শুয়ো*** বাচ্চা আমি তোর থেকেও জ'ঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকি এই যা।
ক্রীতিকের কথায় এবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো,ঠিক বুঝে উঠতে পারলো না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই, কোথা থেকে যেন ছুটে এসে পেছন দিক থেকে লোকটার নাক বরাবর ঘু'ষি ছেড়ে মাটিতে ফেলে দিয়ে চোখের পলকে লোকটার হাত পা সব বেধে ফেললো এলিসা।
তবে লোকটা এখনো খ্যাক খ্যাক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মা'রধর খেয়ে অভস্ত্য সে। ওর হাসি দেখে র'ক্ত উঠে গেলো ক্রীতিকের মাথায়, লোকটাকে ইচ্ছে মতো পে'টাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কটেজ থেকে অরুর চিৎকারের আওয়াজে ওর পা দুটো থমকে গেলো অকস্মাৎ, এতোক্ষণের রাগ ঢাক সব ঠিকেয় তুলে হুট করেই একটা ভ'য়ানক কাজ করে বসলো ক্রীতিক। কোনোকিছু না ভেবেই এগিয়ে গিয়ে আচমকা ঝাপ দিয়ে ঢুকে পরলো জ্বলন্ত কটেজের মধ্যে।
ওর এহেন কান্ডে চোখ মুখ খিঁচে চিৎকার দিয়ে উঠলো এলিসা। এই প্রথমবার এলিসার কন্ঠস্বর ভ'য়ার্ত শোনালো। অকুতোভয় মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেললো হুট করেই, আর হবে নাই'বা কেন? ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন।
ওদিকে যতক্ষনে অর্ণব আর সায়র পুলিশ আর ফায়ার ফাইটারস নিয়ে হাজির হয়েছে , ততক্ষণে ক্রীতিকের আর হদিস নেই, কারণ ইতিমধ্যে কটেজ গুলোর সর্বত্র আ'গুন ছড়িয়ে পরেছে, দাউদাউ করে একেকটা কটেজকে যেন গ্রাস করে নিচ্ছে রা'ক্ষুসে অ'গ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আ'গুনের লেলিহানের মাঝে ক্রীতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দূর্বল চিত্তে হাটু ভেঙে ধপ করে মাটিতে বসে পরলো একই সাথে ।
*
ক্রীতিক এতো সহজে হার মানার ছেলে নয়,খুব অল্প বয়সেই জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে,তাছাড়া ও বরাবরই বেপরোয়া স্বভাবের, কলিজার মধ্যে ভয় ডর কিছু নেই বললেই চলে, যদিও বা থেকে থাকে সেটা শুধু মাত্র অরুকে হারানোর ভয়। যেই ভয়ে আগাগোড়া তটস্থ ক্রীতিক।
আর আজ এই মূহুর্তে, অরুর জন্যই জ্ব'লন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও।ছোট্ট ঘরের চারিদিকে আ'গুন ছড়িয়ে পরলেও ভেতরটা ধোঁয়ার কুন্ডলীতে ঝাপসা হয়ে আছে, ক্রীতিক ধোঁয়ার মধ্যেই ছুটে গেলো অরুর নিকট, অরুর হাত,পা, মুখ সবকিছু চেয়ারের সাথে বাঁধা, লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটাও টলছে, অরু হয়তো ভেবেই নিয়েছিল এটাই ওর শেষ, কিন্তু হঠাৎ করেই সবসময়ের মতো আঁধারের মরিচীকার মধ্যে একটু খানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাড়ালো ওর সেভিয়র, ওর জায়ান ক্রীতিক।
যাকে এই মূহুর্তে ঝাপসা, অথচ ব্যাকুল চিত্তে পরখ করছে অরু,ক্রীতিক হুডি পরে আছে, মাথাটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা, তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারলো অরু।
সেই সাথে ক্রীতিক শুকিয়েও গিয়েছে অনেকটা, এতোগুলা দিন পরে,এতোটা বিচ্ছেদের য'ন্ত্রনার ইতি টেনে ক্রীতিকের মুখোমুখি হওয়াটা ছিল অরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ।
তাইতো, এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রনা, এই ফাঁকা মস্তিষ্ক সবকিছুকে ছাঁপিয়ে চোখের সামনে ক্রীতিককে দেখতে পেয়ে সহসা ছটফট করে উঠলো অরু, মুখ বাঁধা অবস্থাতেই কেঁদে উঠলো চিৎকার করে। ক্রীতিক ব্যথাতুর চাহনীতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মূহুর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে।
আজ এই মূহুর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে, সেদিনের সেই স্বপ্নে অরু যখন গভীর চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয় সয়ং ক্রীতিকই টেনে ধরেছিল। কারণ ও এতোদিনে এইটুকু বিশ্বাস করে ফেলেছে যে , শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না।
ক্রীতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে অরুর হাত পায়ের বাঁধন খুলে দিতেই, অরু তৃষ্ণার্থ চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাঁপা কাঁপা হাত দুটো ছোঁয়ালো ক্রীতিকের মসৃণ তীক্ষ্ণ গালে,সেভাবে দু'হাত রেখেই এক ধ্যানে দেখতে লাগলো নিজের ফেরারী ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এই মানুষটাকে স্পর্শ করলো ও, ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে অরুর, চোখ দুটোও ঝাপসা, ক্রীতিক কোনোকিছু না বলে অরুর হাতে ঠোঁট ছুয়িয়েছে কি ছোঁয়ায় নি তার আগেই অকস্মাৎ চেতনা হারিয়ে ক্রীতিকের বুকেই ঢলে পরলো অরু।
ফায়ার ফাইটারদের সাহায্যে অচেতন অরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে ক্রীতিক, ততক্ষণে ইশতিয়াক পাঠান কে ধরে ফেলেছে ইউ এস এ পুলিশ। ক্রীতিক অরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বললো,
---- ইউ ফা'কড আপ শশুর আব্বা,আগেই বলেছিলাম তোকে, আমি ক্রীতিক এতোটাও ভদ্রলোক নই, এবার জেলে গিয়ে ডিসাইড কর তিন মিলিয়ন দিয়ে কি কি করবি।আর হ্যা, এটা বাংলাদেশ পুলিশ নয়,যে চাইলেই বড় মাথা ওয়ালাদের পা চেটে বেরিয়ে আসবি, তোকে উপযুক্ত শা'স্তি প্রদানের জন্য ঠিক যা যা করার দরকার আমি তাই তাই করবো, প্রথমে আমেরিকান গভমেন্টের কঠোর শা'স্তি ভোগ করে নে, এরপর নাহয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর যমদূত হবো। তুই আর এ জীবনে আমার হাত থেকে নিস্তার পাবিনা।
কথাটা বলে লোকটার মতো করেই নিঃশব্দে একটা কপট হাসি দিলো ক্রীতিক। অন্ধকারের মাঝে হৃদয়ে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়া'নক দেখালো সেই মেকি হাসি।
একটা ছোট্ট যায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে ঘুমাতে শরীরের মাংসপেশী সব ব্যথায় টনটন করছে অরুর, অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার উর্ধে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে,ঘুমের রেশ কাটাতে না পেরে সরু যায়গা টুকুতেই এবার একটু আরাম করে শুলো অরু, ওর মাথার নিচের বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ,এমন উষ্ণতা বিগত দু'মাস ধরে অরু কত খুঁজেছে তার ইয়ত্তা নেই। অথচ আজ হুট করেই এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজে থেকেই ধরা দিলো। এর প্রশান্তির আর কিইবা হতে পারে?
এতোকিছু ভাবতে ভাবতে ঘুমের ঘোরেই শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষলো অরু, বরাবরের মতো বদভ্যাসের বশবর্তী হয়ে মুখের কোন বেয়ে বেড়িয়ে আসা লালা টুকু ও তাতে মুছলো। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিলো,ঠিক তখনই টনক নড়লো অরুর, কারণ এখান থেকে ভেসে আসছে অরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস ওর প্রিয় পুরুষের গন্ধ । এই স্নিগ্ধ ম্যানলি সুঘ্রানটা শুধুমাত্র ক্রীতিকের শরীর থেকেই পায় অরু, তাহলে কি এটা ক্রীতিক?প্রশ্নটা মস্তিষ্ক ছুঁতেই তন্দ্রা ছুটে গেলো অরুর,তৎক্ষনাৎ চকিতে চোখ খুলে দেখতে পেলো এটা অন্য কারোর নয়,সয়ং ক্রীতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ।
যা নিঃশ্বাসের তালেতালে বার ওঠানামা করছে ওর চোখের সামনেই, তারমানে কি এটা স্বপ্ন ছিলোনা?
---বেইবি!
ক্রীতিকের শান্ত গলার আওয়াজ টুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসলো অরু, চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মূহুর্তে গাড়িতে বসে আছে, গাড়িটা এক যায়গায় স্থির, তারমানে চলছে না, আর অরু এতোক্ষণ ধরে ক্রীতিকেরই বুকে শুয়ে নিরিবিলি ঘুমুচ্ছিল।
চারিদিকে চোখ বুলিয়ে এতোক্ষণে অরুর নজর গেলো ক্রীতিকের দিকে, যে সেই তখন থেকে ওর পানেই নিস্প্রভ চোখে চেয়ে আছে, চোখের সামনে জলজ্যান্ত ক্রীতিককে দেখতে পেয়ে অরু উদ্বিগ্ন হয়ে বলে উঠলো,
---- তুমিহ, না মানে আপনি ঠিক আছেন?
ক্রীতিক আস্তে করে অরুকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে হাস্কিস্বরে বললো,
--- সে ইট এগেইন বেইবি।
--- কিহ!
অরুর ক্ষুদ্র প্রশ্নে ক্রীতিক কাতর গলায় বললো,
---- তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনিনা, আবার ডাক তুমি করে।
ক্রীতিকের কথায় অরুর চোখের কার্ণিশ বেয়ে গড়িয়ে পরলো তপ্ত নোনাজল, ক্রীতিকের এই সামান্য কথাতে কি যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না অরু। এই পূর্ণতা টুকু যদি টাকায় কেনা যেতো তাহলে বোধ হয় অরু নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মূহুর্তটুকু বারবার কিনে নিতো। কিন্তু হায় অরুর সেই সাধ্য নেই,কোনোদিন ছিলোওনা, তাইতো নিজের স্বামীর জীবন ম'রনের সন্ধিক্ষনে ও পাশে থাকতে পারেনি অরু, একনজর দেখতে পারেনি তাকে। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথ চেয়ে, কতদিন মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা ওকে কেন অবহেলা করছে সেই দহনে, অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটাই চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখালে কেই'বা ঠিক থাকতে পারে? অরুও পারেনি,অগত্যাই কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে।
হতবিহ্বল ক্রীতিক ক্রন্দনরত অরুর দিকে মাথা নুইয়ে ওর চুলগুলো আলতো হাতে মুঠি বদ্ধ করে একই সুরে বললো,
--- কি হলো ডাক। আই ওয়ান্না হেয়ার ইওর লাভলী ভয়েস বেইবি। আই ডেস্পারেটলি ওয়েটিং ফর ইট।
ক্রীতিক ওর জন্য এমন ভাবে ব্যাকুল উঠেছে দেখে অরু আর নিজেকে সামলাতে পারলোনা, মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দু'টো স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে ক্রীতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো অরু। কান্নার তোড় বেড়েছে বৈকি কমেনি,সেই কান্নারত আওয়াজেই ক্রীতিকের ঠোঁটে চুমু খেয়ে রিনরিনিয়ে অরু বললো,
--- তুমি, আমার তুমি, যতবার শুনতে চাও ততবার ডাকবো , তবুও দয়াকরে আর দূরে যেও না,ম'রে যাবো আমি।
অরুর এহেন কথায় ক্রীতিকের শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো, ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয়ে কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাম পাশটা, অগত্যাই অরুকে হ্যাচকা টান মে'রে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরলো ওর ছোট্ট নারী শরীরটা। অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুঁজে দিয়ে অস্পষ্ট আওয়াজ ক্রীতিক বললো,
---- বেইবি, আমি ম'রে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সেই চিন্তায় তো এখন আমার প্রেসার ফল হয়ে যাচ্ছে।
অরু কাঁদতে কাঁদতে জবাব দিলো,
--- আপনি ম'রে গেলে আমিও ম'রে যেতাম। আর কারোর ভালোবাসার দরকার নেই আমার, আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট।
অরুর কথা শুনে ক্রীতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছন থেকে অরুর জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে বললো,
--- তুই আমার জন্য এতোটা পা'গল কবে হলি অরু?
অরু নাক টেনে বললো,
--- জানিনা তো।
--- বেইবি, এবার না-হয় আমার সাথে এই অচেনা শহরে থেকে যা? মাঝে মাঝে তোকে নিয়ে যাবো দেশে, কিন্তু সারাজীবন আমার সাথেই থাকবি তুই। আমি আর দূরত্ব চাচ্ছিনা অরু, থাকতে পারবো না তোকে ছাড়া।
ক্রীতিকের কথা শুনে অরু ওর হুডির ফিতেয় আঙুল ঘোরাতে ঘোরাতে বললো,
---- থেকে গেলে কি করবেন?
অরুর তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল ঠেকিয়ে ক্রীতিক হিসহিসিয়ে বলে,
--- আদর করবো, অনেক আদর করবো, একটুও কষ্ট দেবোনা, আই প্রমিস।
অরু ঠোঁট উল্টে বললো,
--- কিন্তু আপনিতো রেগে গেলে মা'রেন।
ক্রীতিকের হাতের স্পর্শ প্রগার হলো,সেভাবেই জিভ দিয়ে অধর ভিজিয়ে ক্রীতিক জবাব দিলো,
---- আমিই মা'রবো, আবার আমিই আদর করবো, সব আমি করবো। আর কেউ না। কারণ তুই আমার যতখানি আছিস, আমি তার থেকেও তোকে আরোও বেশি চাই হার্টবিট।
The more i have of you, the more i want you. you kno what i mean.
ক্রীতিকের হাতদুটো অবাধে বিচরণ করছে অরুর জামার ভেতর,এহেন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমন্ডল, হাত পা অবস হয়ে আসছে, যার ফলরূপ কনভার্সেশনটা আর এগিয়ে নিয়ে যেতে পারলো না অরু,চুপচাপ ভেঙেচুরে পরে রইলো ক্রীতিকের শক্ত বুকের উপর। আর নাতো ক্রীতিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং অরুর উন্মুক্ত পিঠে আদুরে দু'হাত বোলাতে বোলাতেই আকস্মিক গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠাধরের ভাঁজে।
বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু, পাল্টা চুমুতে দু'জনই ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। ক্রীতিক বরাবরই বেসামাল, অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকেনা,তারউপর অরু আজ সারা দিচ্ছে ওর স্পর্শে, এহেন অবস্থায় ক্রীতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে দু'হাতে টেনে উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা।
ভালোবাসা তখন তুঙ্গে, অরুও কেন যেন এতোগুলা দিন পর না করতে পারছিলনা ক্রীতিককে, ঠিক এমন সময় হুট করেই কি যেন দেখে ভুত দেখার মতো চমকে উঠলো অরু,তরিৎ গতিতে ক্রীতিকের থেকে সরে গিয়ে ওর পেছনেই মুখ লুকালো চোখ খিঁচে। এমন একটা সময়ে অরু হঠাৎ সরে গিয়েছে যে ক্রীতিক নিজের মেজাজ সংবরণ করতে পারলো না, সহসাই অরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠলো ,
--- তোর মাসে কয়বার পি'রিয়ড হয়, ইডিয়েট?
অরু অবুঝের মতো চোখ উঁচিয়ে বললো,
--- আমি কখন বললাম,
অরুর শরীর ঠিক আছে, ব্যপারটা বুঝে আসতেই ক্রীতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে,
--- তাহলে দূরে সরে গেলি কেনো? বেইবি বোঝার চেষ্টা কর, একটু কাছে আয় আমি তোকে...
তৎক্ষনাৎ ক্রীতিককে থামিয়ে দিয়ে খেঁকিয়ে উঠলো অরু,
---- চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে।
অরুর চোখের ইশারা অনুসরণ করে ক্রীতিক তাকাতেই দেখলো জানালা দিয়ে, সায়র, অর্ণব, এলিসা চোখ বড়বড় করে ওদের দিকেই তাকিয়ে আছে,
ক্রীতিকের কাহিনি দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম, ওদের এই অদ্ভুত চাহনিকে কোনোরূপ গুরুত্ব না দিয়ে ক্রীতিক পেছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা অরুকে উদ্দেশ্য করে বলে উঠলো,
--- বেইবি জানালাটা লাগিয়ে দেবো? তাহলে আর...
----চুপ করুউউউউন!
ক্রীতিকের কথা শেষ হওয়ার আগেই অরু এমন চিৎকার দিলো, যে ক্রীতিক কেন ওদের তিনজনারও কানের পর্দায় তালা লেগে গিয়েছে।
মাঝরাতে ক্রীতিকের বাড়ির ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন, সবার সিরিয়াস ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে।
ঘুমন্ত অরুকে বিছানায় শুয়িয়ে দিয়ে, একটু পরে ক্রীতিকও নেমে এলো নিচে, সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্ত আওয়াজে ক্রীতিক বললো,
--- কি ব্যাপার ,তোদের বাড়িঘর নেই নাকি? এখানে কি চাস?
ক্রীতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বললো,
--- তুই আমাদের খোঁটা দিচ্ছিস, আমাদের? তুই জানিস আমার নেট ওয়ার্থ কতো?
ক্রীতিক সায়রের কথায় পাত্তা দিলোনা, অর্ণব ওকে ডেকে বললো,
--- সিরিয়াস আলাপ হচ্ছে এখানে জেকে,পারলে বুদ্ধি দে।
ক্রীতিক গিয়ে আসন পেতে বসে পরলো কাউচে, অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে বললো,
---- কি হয়েছে বল? কি এমন জরুরি কারনে তোদের মাঝ রাতে গোল মিটিং এ বসতে হলো?
অর্ণব বললো,
--- খুবই জরুরি কারণ, তুই একটু সায়রকে টিপস দে তো ভাই, বেচারা বাসর তো দূরে থাক, বউকে একটা চুমু অবধি খেতে পারছে না।
ক্রীতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বললো,
---- কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হার্বাল অর্ডার দেবো নাকি?
অর্ণব তৎক্ষনাৎ ক্রীতিককে থামিয়ে দিয়ে বললো,
--- আরে ধুর, এমন কিছু না, বুঝিসই তো নার্ভাস, সবাই তো আর তোর মতো না যে গাড়ির ঘোড়ার মধ্যেই....
হুট করে এলিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেলো অর্ণব।
ক্রীতিক গেইম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বললো,
---- ওহ এই ব্যাপার, দু পেগ মাল খায়িয়ে বাড়ি পাঠিয়ে দে, দেখবি শুধু চুমু না আরও অনেক কিছু খেয়ে বসে থাকবে।
ক্রীতিকের কথা শুনে সায়র ভ্রু কুঁচকে বললো,
--- তুইও কি মাল খেয়ে চুমু খাস নাকি?
ক্রীতিক ঠোঁট উল্টে বললো,
--- আমার ওসবের প্রয়োজন হয়না, বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়। বউই আমার ব্যক্তিগত মাল।
সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললো,
--- তাতো রাস্তাতেই দেখে এলাম।
সায়র রাস্তার কথা বলতেই, ক্রীতিক হাতের রিমোটটা ছুড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বললো,
---- দূর শালা, এতোক্ষণ ধরে নিজেকে সামলেছিলাম, দিলি তো মনে করিয়ে।
ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে ক্রীতিকের যাওয়ার পানে তাকিয়ে বললো,
---- কিরে কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো।
ক্রীতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলো,
--- বউয়ের কাছে।
অর্ণব বেচারা আর কিইবা করবে একা হাতেই সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে দু'একটা চুমু খেতে পারে।
চলবে......
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ৫৪
#লেখনীতেঃsuraiya_rafa
(কপি করা নিষিদ্ধ 🚫)
(কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য)
(হিরোর ট'ক্সিসিটিতে যারা বিরক্ত, তাদের জন্য রেড এলার্ট।🚫)
গভীর রাতে সানফ্রান্সিসকোর রাস্তা ঘাট কিছুটা ফাঁকা। তবে শহরের অলিগলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবদের সাথে। কেউ বা প্রচন্ড নেশায় বুদ হয়ে রাস্তার মাঝেই শুয়ে পরেছে নির্দ্বিধায়।ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়।
এই মাতালদের ভীড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে,নাম তার সায়র আহমেদ। সে হলো ফরেইনার মাতাল।
সায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু ক্রীতিক, অর্ণব, এলিসার মতো উদভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রীলিং বন্ধুবান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টো পাল্টা কাজে সঙ্গ দিয়েছে সায়র, কিন্তু এসব কাজে সবসময়ই সায়র থাকতো পেছনের সারিতে, আর সবার সামনে ক্রীতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধ হয় সবার সাথে বেয়াদবি করার জন্য।রিডিকিউলাস।
এককথায় ক্রীতিকের সাথে তুলনা করতে গেলে সায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতীমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আ'তঙ্কে শরীরের লোমকূপ সব দাড়িয়ে যায় তার।কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই সায়রের দু'মগ বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন দুলছে, ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসেই বাড়ি ফিরছে,কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি।
একপর্যায়ে ভাসতে ভাসতেই ঘরের দুয়ারে পা রাখলো সায়র। সায়র যখন বাড়িতে ফেরে, তখন নীলিমা কোমড়ে ওড়না গুঁজে ঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত, সে একদিকে ঘরদোর ভ্যাকিউম করছে,অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ে স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকান্ডে হয়তো কেউ কল্পনা ও করতে পারবে না যে এই মেয়েকে সায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র দু'মাস যেতে না যেতেই কেমন পাঁকা ঘরনি হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলেই জোর করে বিয়ে করা হয়েছিল? নাকি অন্যকিছু?
কাজের ফাঁকে হঠাৎ সায়রকে দেখতে পেয়ে নীলিমা তরিঘরি করে এগিয়ে এসে বলে উঠলো,
--- দেখুন না,সন্ধ্যা হতেই ঘুমিয়ে গিয়েছিলাম, রাতের রান্না বসাতে একদম মনে নেই।
--- থাক, মঙ্গলগ্রহ থেকে খেয়ে এসেছি।
অস্ফুটেই কথাটা বেরিয়ে এলো, টালমাটাল সায়রের মুখ ফস্কে।
সায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো,
--- কি বললেন?
নীলিমার কথার প্রত্যুত্তরে,কিছুই জবাব দিলো না সায়র, উল্টো ওকে সুক্ষ্ম চোখে পরখ করে আঙুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো,
---- একটা বউ, দুইটা বউ, তিনটা,চারটা.....
হাআআ,দশটা বউ!!
চোখ দুটো বড়বড় করে মুখের উপর একহাত চেপে ধরে বিস্ময়কর কন্ঠে কথাটা বললো সায়র।
সায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য নয় নীলিমার, এতো রাতে এ কিসব মশকরা বুঝতে পারছেনা ও, তাই সায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁজিয়ে বলে উঠলো ,
--- কি বলছেন এসব আবোল তাবোল?আর দশটা বউই বা কোথায় পেলেন?শুট থেকে তো আসেন নি,তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন?
সায়র একটু দম নিয়ে ভাবলো, অতঃপর আঙুল উচিয়ে সিলিং এর দিকে দেখিয়ে বললো,
--- জুপিটার থেকে। মাত্রই তো স্পেসশীপে ল্যান্ড করলাম।
সায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বললো,
--- তারমানে আপনি বলতে চাইছেন, আপনি এতোক্ষণ মহাকাশে ছিলেন তাইতো?
সায়র তৎক্ষনাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যা বোধক মাথা নাড়ালো।
--- তা মহাকাশে মদ কোথায় পেলেন?
সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- আর বলোনা, মাঝ আকাশে এলিয়েন গুলো হকারী করছিল,খুবই দরিদ্র ওরা,দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে দুটো টাকা কিনেছিলাম।
নীলিমা ভ্যাঁবাচ্যাকা খেয়ে গেলো সায়রের প্রত্যুত্তর শুনে, ওকে আরেকটু বাজিয়ে দেখলে মন্দ হয়না সেই ভেবে এবার আরও দিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কন্ঠে নীলিমা শুধালো,
--- তা এখন আপনি কোথায় আছেন?
সায়র ঢুলতে ঢুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পরে বললো,
--- কোথায় আবার চাঁদে, অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশীপ চালায়, মাথাটা ঘুরে গেলো আমার, এমনিতেই মদ খেয়েছি, তারউপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলোতো? আমিতো ভুলভাল বকতে শুরু করবো তখন।
নীলিমা সায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কন্ঠে বললো,
--- আচ্ছা আপনি যদি চাঁদেই থেকে থাকেন, তাহলে বলুন তো আমি কে?
সায়র তৎক্ষনাৎ ভ্রু কুঞ্চিত করে নাকটা সিকোয় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বললো,
--- তুমি আবার কে? চাঁদের সেই ডা'ইনী বুড়িটা না? কাজকম্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাঁটে?
---- কিহ! আমি ডা'ইনী বুড়ি?
সায়রের কথায় খেঁকিয়ে উঠলো নীলিমা।
সায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায়, চোখমুখ কুঁচকে বললো,
---- হ্যা ডা'ইনীই তো, কি বিচ্ছিরি দেখতে তুমি ওয়াক!
বমির ভান করতে গিয়ে, অবশেষে সত্যি সত্যিই বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিলো সায়র।
নীলিমা সব সময় একটু বেশিই পাষাণ, সায়রের মতো সফ্টহার্টেড লাভিডাভি, হাসবেন্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমেনা খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে।
নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এতো ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু'চোখ দেখলেই তো পড়ে ফেলা যায়, আদতে কে তোমায় ভালোবাসে, আর কেইবা ঘৃ'ণা করে। অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দূর্লভ। কারণ সায়রের দৃষ্টিকোন এতোটাও জটিল নয়, যতটা জটিল ভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এইব পাষাণ মেয়েটার প্রেমে পরতে গেলো, কি অদ্ভুত! ছেলেটা এ জীবনে বউয়ের আদর সোহাগ তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু আধটু মিষ্টি মাখোমাখো কথা শুনতে পাবে কিনা, সেটাই এখন দুশ্চিন্তার বিষয়।
কিন্তু কথায় আছেনা, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, উপরওয়ালার সুক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছুই হলো, সবসময় সব পরিস্থিতিতে নীলিমা সায়রকে উপেক্ষা করে গেলেও, আজ গেলোনা, বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে, ওকেও সুন্দর করে পরিস্কার দিলো।অতঃপর টেনেটুনে সায়রকে নিয়ে শুয়িয়ে দিলো বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা, তবুও ও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতোন ঢলঢলে আদুরে মুখটা, এই মূহুর্তে ওর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখেই নিবদ্ধ রয়েছে।
সায়র সেই কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শুধালো,
--- তাকিয়ে আছেন কেন এভাবে? আমিতো ডা'ইনী বুড়ি।
নীলিমার কন্ঠে ক্ষোভ অভিমান দুটোই প্রকাশ পেলো, সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেঁসে বললো,
--- চুমু খাবো বলে, জেকে বলেছে মাল খেলে চুমু খাওয়া খুব ইজি।
সায়রের কথায় নীলিমা নাক মুখ কুঁচকে বললো,
---- যেমন আপনি, তেমন আপনার বন্ধুরা,কি শিক্ষা, ছ্যাহ!
সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বললো,
--- আসোনা একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলোতো?
---- মাস্ক পড়ে থাকবেন ব্যাস তাহলেই আর মুখ দেখাতে হবে না, এখন ঘুমানতো।
নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বললো,
---- সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিইইইজ, এক্সুয়ালি,এক্সুয়ালি আই ওয়াজ এনজয়েড ইট,কি সুন্দর তুমি।
সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক গিললো নীলিমা, কি ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিলো হুট করেই, আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে, মন বলছে এটাই ভবিতব্য, আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এ যে সায়রের কঠোর অধিকার,তাতে কি করেই বা বাঁধা দেবে নীলিমা? যার দরুন একটু আগের সেই জিদি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মূহুর্তেই।
নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে, সায়র সেই মূহুর্তটারই ফায়দা নিলো, ওকে একটানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডোবালো নীলিমার তুলতুলে নরম র'ক্তরাঙা অধর যুগলের ভাঁজে।
সায়রের প্রথম স্পর্শে অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা, অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানোর নয়, এটা ছিল একটা সুন্দর প্যাসোনেট চুমু যার ফলরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা।সায়র নীলিমার হাতে হাত রেখে আধশোয়া হয়ে আছে, আর নীলিমা ওর উপরে,গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পরলো, নিজের অজান্তেই হাত নিয়ে রাখলো সায়রের কাঁধের উপর, ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পরলো নীলিমার বুকের উপর।
, অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পরে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুললো নীলিমা, ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে,
--- তুমি অনেক সুন্দর রাগীনি, তুমি অনেক বেশি সুন্দর, আই ওয়ান্না টাচ ইউ, কিস ইউ, ইভেন .....
এটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পরে রইলো সায়র,
এদিকে সায়রের কথায় প্রচন্ড বিরক্ত লাগছে নীলিমার।ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বললো,
---- মাতাল একটা।
কাল সারারাত ক্রীতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে ক্রীতিককে চেকআপ করিয়েছে প্রত্যয়, ডাক্তার বলেছে ক্রীতিকের শরীর এখনো অনেকটা দূর্বল, এ্যা'ক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে, তার উপর কালকে একটু বেশিই প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মূহুর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে ক্রীতিক। ওর একহাতে আইপ্যাড আর কানে হেডফোন,এভাবে বসে বসে কি শুনছে কে জানে?
ক্রীতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে অরু। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও, লিখালিখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগরে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। অরুও পারেনি এতোগুলা দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি, কোনো এক অজানা শক্তিবলে আঙুল গুলোকে করে দিয়েছিলো অসার আর অপারগ। বহুদিনের সেই অপারগ শক্তিবলকে হটিয়ে, আজ আবারও শান্ত মস্তিষ্কে মনদিয়ে লিখছে অরু।
অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে, যদিও ক্রীতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে অরুকে সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে, এছাড়া ক্রীতিকের কথামতো কালকের ঘটনার জের ধরে অরুকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ওষুধ পত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার।
ক্রীতিকের স্যালাইন শেষ পর্যায়ে, অরু তখনও সচকিত হয়ে একধ্যানে টাইপ করছিল, এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠলো ক্রীতিকের ফোন, মোবাইল ফোনটা তখন অরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর ক্রীতিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা, এখানেই রেখে দিয়েছিলো মনের ভুলে। তাই এই মূহুর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে ক্রীতিকের কাছে এগিয়ে গেলো ও, ক্রীতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বললো,
---- ক্লাব থেকে কল এসেছে।
ক্রীতিক কানের হেডফোন খুলে একনজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুড়ে মা'রলো বিছানার এককোনে।
--- কি হলো?
অরুর প্রশ্নে ক্রীতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বললো,
--- কিছুই হইনি বেইবি।
---- তাহলে ফোনটা এভাবে ছুড়ে ফেললেন কেন?
ক্রীতিক অরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললো,
---- যে রাইডিং এর কারনে আমার হার্টবিট এতোটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করবো ভেবেছিস? ইভেন আই হেইট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলি তুই।
এতোক্ষণ ধরে ক্রীতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও,এই মূহুর্তে চট করে উঠে দাড়িয়েছে অরু।
অরুকে উঠে যেতে দেখে ক্রীতিক গভীর গলায় প্রশ্ন ছুড়লো,
--- হোয়াট হ্যাপেন বেইবি?
অরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বললো,
--- স্যালাইন শেষ হয়ে র'ক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন, বলি আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি?
স্যালাইন খোলা হয়ে গেলে, ক্রীতিক অরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বললো,
---- কে বলেছে নেই?কাছে আয় দেখাচ্ছি,
অরু মুখ ভার করে বললো,
--- থাক আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার।
---- নো ওয়ে।
কথাটা বলেই অরুকে ধা'ক্কা মে'রে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসলো ক্রীতিক, দু'হাতে অরুর নরম কব্জি দুটো চেপে ধরে হাস্কিস্বরে বললো,
----কাল আমার কতটা কষ্ট হয়েছে সে খবর রাখিস তুই? সারারাত একটুও ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি, আমার পিচ্চি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে ছিল,এই ঘুমন্ত পরীটাকে কি করে জাগাতাম আমি? আমিতো নির্দয় মানব তবুও এই নি'ষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি,ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকাল বেলা যে কিছু করবো তাও সহ্য হলোনা তোর উজবুক দুলাভাইয়ের,কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেলো, আর এখন তুই ও বাহানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে?
মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিলো,
--- না করছে না, আপনার সবরকম রূপ দেখেই অভস্ত্য আমি।
---- বেইবি লুক এট মি,
ক্রীতিকের ডাকে ওর চোখে চোখ রাখলো অরু, তৎক্ষনাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরুর, ওলট পালট হয়ে যায় আবেগের সমুদ্র, কি ভ'য়ানক আকর্ষন ওই ভাসমান চোখ দুটোতে, অরু আজও বুঝতে পারেনা কি আছে ওই দু'চোখে? যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে, হৃদয়ের কূল ভে'ঙেচুড়ে প্লাবিত করে দেয় মূহুর্তেই। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসলো ক্রীতিককে, তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো,
---- কি আছে আপনার দু'চোখে বলুন না?
হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে ক্রীতিক হিসহিসিয়ে জবাব দিলো,
---- অবসেশন, আই থিংক আনহেলদি অবসেশন।
নিজের জামার নড়বড়ে হাল দেখে অরু অসহায়ের মতো করে বললো,
---- কি করছেন, আমার পছন্দের জামা এটা।
ক্রীতিক উদভ্রান্তদের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়,
--- আবার কিনে দেবো বেইবি, একটা নয় দশটা কিনে দেবো, তাও এখন চুপ করে থাক, না না কি যেন বলছি? জাস্ট কন্টিনিউ ইট।
ক্রীতিকের কথা মতো অরু পুনরায় শুধালো,
---- আর?
অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধ হয় ক্রীতিকেরও অজানা, দুনিয়াতে এতো সুন্দরী আর আকর্ষনীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্যই শুধু এতো পাগলামি করে, কে জানে? অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলো ক্রীতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াশে মুখ বাড়িয়ে দিলো অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধর জুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেক গুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্থতায় কপাল টা কুঁচকে এলো ক্রীতিকের।
ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চে'পে ধরলো অরুর। ক্রীতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষো'ভের সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে অরু।যার দরুন, অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করেই এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায় কিছুটা আ'তঙ্কিত হয়ে ক্রীতিকের চোখের দিকে চাইলো অরু, দেখলো একটু আগের সেই কামুক চোখদুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। ক্রীতিকের হাতের বাঁধনটা এতোই দৃঢ় যে অরুর দম আটকে আসছে,চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে আপনাআপনি, তবুও বহু কসরত করে ক্রীতিকের আ'গুনের হালকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো,
--- কি হয়েছে, লাগছে তো আমার।
অরুর কথায় পাত্তা দিলোনা ক্রীতিক, মুখের পেশীগুলো শক্তকরে অত্যন্ত ধীর কন্ঠে বললো,
---- গত দু'মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি, তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে?
শেষ কথাতে ধমকে উঠলো ক্রীতিক, অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে ক্রীতিক? তাছাড়া কেমন করেই বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না, এদিকে ছাফছাফ উত্তর দিতে না পারলে ক্রীতিক নির্ঘাত মে'রে ফেলবে ওকে, সেই ভয়ে অরু আমতাআমতা করে বললো,
---- আপনি কাল কথা দিয়েছিলেন আআমাকে আর মা'রবেন না, আ...
--- এইইই চুপ, রাখ তোর কমিটমেন্ট, আগে জবাব দে, আমার জিনিস কে এভাবে স্পর্শ করেছে? নয়তো আজ তোর শরীরের কোনো যায়গা বাদ রাখবো না আমি অরু, র'ক্তা'ক্ত করে ফেলবো একদম , এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর।
কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিলো ক্রীতিক। ক্রীতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটাই ভে'ঙে চলে আসবে, কোনোমতে কম্ফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেচঁকি তুলে বললো,
--- বিশ্বাস করুন, আমি জানিনা কি ভাবে হলো এসব।
এই মূহুর্তে ক্রীতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে,সেই সাথে উগ্রতা ছড়িয়ে পরেছে চোখে মুখে এমনকি সমগ্র শরীর জুড়ে, ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে, ওর জিনিসকে কেউ এতোটা গভীর ভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এরিয়ে যাচ্ছে? কত বড় কলিজা ওর।
মাত্রাতিরিক্ত চড়াও মেজাজের ফলসরূপ এবার অরুর চো'য়ালটা শ'ক্ত হা'তে চেপে ধরলো ক্রীতিক, সেভাবেই অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠলো ,
---- জানিস না মানে? তোকে কেউ এভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল? দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে, অমিতের সাথে নয়তো?
অরু তৎক্ষনাৎ আ'তঙ্কি'ত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো।
তবে তা দৃষ্টিগোচর হলোনা ক্রীতিকের তার আগেই ওর চোখ গিয়ে ঠেকল স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে অরুর বহুকষ্টের লেখাগুলো এখনো ফ্রন্টপেজে ভাসছে, ক্রীতিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পিষে বললো,
---- আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দূর্বলতা।
---- কি বলছেন এসব পা'গল লোক?
এতোক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদন্দের মধ্যে থাকায় অরু খুব একটা খেয়াল করতে পারেনি ক্রীতিকের কর্মকান্ড, কিন্তু যেই মূহুর্তে মনে পরে গেলো এটা আসলে রেজার কাজ, সেদিন ধ'স্তাধস্তি'র সময় রেজা অসংখ্যবার অরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোন গুলো, ঠিক তখনই চেচিয়ে উঠলো অরু।
তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না ক্রীতিকের, ও রাগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মা'রলো মেঝেতে , প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ার দরুন, ক্রীতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়।
চোখের সামনে নিজের স্বপ্ন, এতোগুলো দিন ধরে জমানো লেখা সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বং'স হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে ক্রীতিককে আটকালো অরু, পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো,
---- থামো প্লিজ, ওটা ফেলোনা, আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলোনা দয়া করে, এখানে অমিতের কোনো যোগসূত্র নেই, লেখালিখি আমার ছোটবেলার স্বপ্ন।
ক্রীতিক থামলো, ল্যাপটপটা বাইরে না ফেলে ছুড়ে মা'রলো টেবিলের উপর।
অরুর" তুমিতে" কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ও। এরপর সেভাবেই পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বললো ক্রীতিককে, ক্রীতিক শুধু দু'হাত মুঠি বদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেলো, অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো,
---- আর কোথায় টাচ করেছে বা'স্টা'র্ডটা?
ক্রীতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালে, ক্রীতিক কি ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়,পরমূহুর্তেই নিজে একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে, যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে,
--- ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে।
ক্রীতিকের কথায় জবাব দিলোনা অরু, উল্টো রাগে ক্ষো'ভে ফোসফাস করতে করতে ক্রীতিক বেড়িয়ে যেতেই ধাপ করে লাগিয়ে দিলো বেডরুমের বিশাল দরজাটা।
সে বেলা সেভাবেই কেটে গেল, সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল ,এক পর্যায়ে বিকেল পেরিয়ে আঁধারের চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরনী জুড়ে, তখনও অরু যেন অস্তিত্বহীন, সারাদিনেও একটিবার দরজা খোলে নি ও। আর নাতো খোঁজ নিয়েছে ক্রীতিকের, ওদিকে ক্রীতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি অরুকে,আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌও? তাছাড়া অরু দরজা খুললে কিইবা জবাব দেবে ও? এইতো সকালেই, শুধু শুধু মেয়েটাকে কথার আ'ঘাতে ছি'ন্নভি'ন্ন করে দিয়েছে ক্রীতিক। ওর মাত্রাতিরিক্ত পসেসিভনেস, অবসেশন, টক্সিসিটি এসব অরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট, ক্রীতিক সেটা ভালোকরেই জানে, তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারেনা ক্রীতিক, অরুর বেলায় তো মোটেই না, তখন বারবার মনে হতে থাকে এই শরীর এই আত্মা সব আমার, সব। ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি, আমাকে বাঁধা দেওয়ার অধিকার কেউ রাখেনা, সয়ং অরু নিজেও না।
অথচ রাগ পরে গেলে সে সব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে ক্রীতিকের, বারবার মনে হয়, একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতোটা আ'ঘাত করলাম আমি? আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে অরুও তো আজ অবধি কম য'ন্ত্রনা সহ্য করেনি, শুধু মাত্র আমার টানে ইউ এস এ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি? হিজিবিজি ভাবতে ভাবতেই ভীষণ ক্ষো'ভে চিৎকার করে উঠলো ক্রীতিক,
---- আআআআহ ফা'কড মাই এ্যারোগেন্সী।
এখন নিশ্চয়ই অরু ক্রীতিকের কোনো কথা শুনবে না? হ্যা, ক্রীতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে কিন্তু সকালের ঘটনার পরে সেটাকি আদৌও উচিৎ হবে? সেই ভেবেই নিজেকে সারাটাদিন গুটিয়ে রেখেছে ক্রীতিক, দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে, তাও ওকে এই টুকু বিরক্ত করেনি ক্রীতিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা,
---- আ'ম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবেনা, একটু রুমে এলাউ কর, তোকে অনেক আদর করবো।
সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আজ আর মন টললো না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে , ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় ক্রীতিক ভেবেছিলো অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে, তাই তাড়াহুড়ো করে ব্যাকইয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে ক্রীতিক দেখতে পায়, ওর সরিটা কেটেকুটে সেখানে কতগুলো রাগি ইমোজি এঁকে দিয়েছে অরু।
অগত্যাই বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা, নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেলো জায়ান ক্রীতিকের।
অন্ধকারের মাঝে হাই পাওয়ারই চশমা দিয়েও খালি চোখে চারিদিকের কোনোকিছুই দেখার উপায় নেই, অথচ এই নিকোশ আধারের মাঝেও সায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিকবাদে বাদেই ফোঁসফাস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা এক কিংবা দু'মিনিট ধরে চলমান নয়, সেই যে পাহাড়ের চূড়ায় এসে তিনজন মিলে বসেছে তখন থেকেই চারিদিকে নিরবতা বিরাজমান, ফাঁকে ফাঁকে সায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও ক্রীতিক নিরবে স্মোক করছে শুধু , এদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্তের মাঝে পরে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই।
অথচ এলিসার প্রেগন্যান্সি মুড সুইং এর খপ্পরে পরে প্রতিদিন কি মা'রটাই না হজম করে ছেলেটা, সে কথা না হয় অজানাই থাক। আপাতত সায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই, ওকে থামাতে হবে, তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে,
---- কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত ফুরাবার আগেই ম'রে যাবি তুই?
তৎক্ষনাৎ সায়র খেঁকিয়ে উঠে বললো,
---- তোদের মতো হা'ড়বজ্জাত বন্ধু থাকার চেয়ে ম'রে যাওয়া অনেক ভালো, শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই, সকালে উঠে দেখি বউ আমার রেগে বো'ম হয়ে আছে।
অর্ণব কপাল কুঁচকে বললো,
--- চুমু কি খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয়ই জানিস?
সায়র মুখ কাচুমাচু করে বললো,
---- আমার কিছুই মনে নেই, আর নীলিমা তো কথাই বলছে না,ব্রেকফাস্টে পো'ড়া রুটি খেতে দিয়েছে,তাও একটা।
সায়রের কথার পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বললো,
--- তোর বউতো তাও খেতে দেয়, আমার বউ তো সকালে উঠেই ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়।
--- কিছু বললি?
অর্ণব না সূচক মাথা নাড়ালো, বললো,
--- শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি, যে আদৌও তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস, তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা।যার নাম হবে মিশন ফুলসজ্জা ।
অর্ণবের কথায় সায়র হ্যা সূচক মাথা নাড়িয়ে ক্রীতিকের দিকে তাকিয়ে বললো,
---- তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে? তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? স্ট্রেঞ্জ!
ক্রীতিক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বললো,
---- বউ রাগ করেছে।
তৎক্ষনাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠলো,
---- তো রাগ ভাঙালেই তো হয়, তাছাড়া অরু একটা সফ্টি, ও তোর উপর কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলে একঘন্টা।
---- সারাদিন,
অর্ণবের মুখের উপর কথাটা বলে সায়রের মতো করেই দীর্ঘশ্বাস ছাড়লো ক্রীতিক।
অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বললো,
---- বুঝেছি জটিল সমস্যা, তুই একটা কাজ কর, তুই বরং অরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগ ফাগ সব উধাও।
অর্ণবের কথায় ক্রীতিক ওর পানে প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করলে, অর্ণব পুনরায় বলে,
---- এই ধর, ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করছি, কিংবা কোনো রয়েল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালার সুর শোনালি, সেই বেহালার তালে তোরা দুজন বল নাচ করলি, তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার উপর থেকে ঝড়ে পরবে টকটকে লাল গোলাপের পাপ.....
অর্ণব কথা শেষ করার আগেই ক্রীতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বললো,
---- হয়েছে থাম, আমি এসব পারিনা, এগুলো আমার ডিকশনারিতেই নেই, ইভেন আজ পর্যন্ত আমি অরুকে নিয়ে কোনোদিন শপিং এ অবধি যাইনি, যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি, বিয়েটা পর্যন্ত করেছি কোনোমতে, সেখানে তুই কিসব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবেনা।
কথা শেষ করে ক্রীতিক উঠে দাড়িয়ে, ওদেরকে রেখেই চলে যায়, অর্ণব পেছনে ঘুরে ক্রীতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়,
---- আরেহ কোথায় যাচ্ছিস?
ক্রীতিক যেতে যেতে জবাব দেয়,
--- বউয়ের রাগ ভাঙাতে।
ক্রীতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে,
---ওদের হঠাৎ কি হলো বলতো?
অর্ণব মোবাইলে কিছু একটা চেইক করতে করতে জবাব দেয়,
---- জানিনা, তবে অরুর মামাতো ভাই রেজা এবার শেষ, ছেলেটা একটু বেশিই ধূর্ত।
সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পরলো, ও তৎক্ষনাৎ উদ্বিগ্ন গলায় শুধালো,
---- শেষ মানে?
অর্ণব কপট হেসে বললো,
---- কুল সায়র, কাল ইন্টারনেটে এমনিই দেখতে পাবি, এতো হাইপার হওয়ার কিছুই নেই।
গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খরখরে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে ,ঠিক তখনই লাফিয়ে উঠে বসলো অরু, এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রীম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেলো ক্রীতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তারমানে একটু আগের হাতটা ক্রীতিকেরই ছিল,ব্যাপারটা বোধগম্য হতেই অরু রেখেমেগে কিছু বলতে যাবে, তার আগেই ক্রীতিক বলে ওঠে,
---- ব্যথা করছে হার্টবিট।
ক্রীতিকের কথায় রাগঢাগ ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠলো অরু, মনেমনে ভাবলো, সত্যিই তো আজ ক্রীতিক একটা অষুধও খায়নি, কি করেই বা খাবে? অষুধ তো সব বেডরুমে ছিল, আর অরুতো রাগের চোটে দরজাই খোলেনি বেডরুমের। ক্রীতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে, ও তৎক্ষনাৎ ক্রীতিকের বাজ কাট সূচালো চুল গুলোতে হাত বুলিয়ে করুন স্বরে বলে ওঠে,
---- মাথায় কি বেশি ব্যথা করছে?
ক্রীতিক না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজ বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বললো,
--- এখানে ব্যথা করছে , তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে।
চলবে........
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ৫৫
#লেখনীতে_suraiya_rafa
(কপি করা নিষিদ্ধ 🚫)
(কঠোরভাবে প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য)
মেঘলা আকাশ, বাইরে ঝড়ো হাওয়া বইছে প্রবল বেগে,মাথার উপরের পাইনগাছ গুলো অন্ধকারের মাঝে উথাল-পাথাল হয়ে উড়ছে, যেন কোনো বিদঘুটে জন্তুজানোয়ার।ঘুনাক্ষরেও ভুলবশত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয়, এখনই ছুটে এসে বিশাল হা তুলে থাবা বসাবে ঘাড়ে, শুষে নেবে শরীরের শেষ র'ক্তবিন্দু।
দেখলেই কেমন ভয়ে শীড় দাঁড়া বেয়ে নেমে আসে হীমধরা শীতল স্রোত। এমন একটা গা ছমছমে পরিবেশেও নিদারুণ ভঙ্গিমায় ব্যালকনিতে বসে আছে নীলিমা। ওর কোন হেলদোল নেই এই দমকা বাতাসে, যেন এক নির্জীব আত্না, খুলে রাখা রেসমের মতো চুলগুলোও সেভাবেই উড়ছে এলোমেলো হয়ে।
নীলিমাকে উদাসীন দেখাচ্ছে, সেই সন্ধ্যা থেকেই কি যেন অযাচিত ভাবনায় বুদ হয়ে আছে মেয়েটা,মনের মাঝে চলছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণের সমাধান যে নীলিমার অজানা, তেমনটা নয়। ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিনামদর্শীতা নিয়ে দ্বিধাদন্দের মধ্যে আটকে আছে, তবুও আজ মন বলছে এবার একটা সমাধান প্রয়োজন,সত্যিই প্রয়োজন।
সায়রের মতো এমন একটা সজীব হৃদয়ের পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরও আগে প্রয়োজন।
সায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো সায়র, কাঁধে তার ছোট্ট ব্যাগপ্যাক, মনে হয় শুট ছিল আজ। সায়রের উপস্থিতি টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালে সায়র একটা ক্লান্ত মাখা হাসি নিক্ষেপ করলো নীলিমার পানে, নীলিমা সেভাবেই নিস্প্রভ চোখে তাকিয়ে রইলো শুধু , সায়র ব্যালকনির দিকে দু'কদম এগিয়ে এসে নীলিমাকে বললো,
--- রান্না করেছো কিছু? নাকি আমি করবো?
ওয়েল, সায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়, কারন গত দু'মাসে নীলিমা হাতে গোনা কয়েকদিন রান্না করলেও, বেশির ভাগ সময়ই রান্নাবান্নাটা সায়র নিজেই করে , যখন সময়ের অভাবে করতে পারেনা, তখন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেয়। তবুও রান্নাবান্নার জন্য নীলিমাকে হুকুম করেনা কখনো।
সায়রের কথার পাছে নীলিমা জানালো,
---- করেছি, ফ্রেশ হয়ে আসুন আমি খাবার বাড়ছি।
পরিবেশটা কিঞ্চিৎ অসহনীয় আর দমবন্ধকর, কেমন যেন গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে, এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস, অবশ্য বাইরেও ঝড়ো হাওয়া বইছে খুব। তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে জলদি ওয়াশরুমে ঢুকে যায় সায়র।
আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিং এ খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা।
মখমলের মতো নরম বাথ টাওয়ালটা গলায় ঝুলিয়ে সায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ, সবকিছু এখনো আগের ন্যায় থমথমে, নীলিমা কেমন যেন আজকে একটু বেশিই চুপচাপ। চুলফুল খুলে অমন বারান্দায় বসেছিল, পাইন গাছের পেত্নী ভর করলো কিনা সেটাও ভাবনার বিষয়, সায়র ভাবলো কিছুক্ষণ, অতঃপর নিরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠলো ,
---- বলছি যে নীলিমা, কোম্পানি থেকে আমাকে বড় একটা এপার্টমেন্টে ওঠার জন্য বলা হচ্ছে, আমার ম্যানেজার ও সেখানে সর্বক্ষন কর্মরত থাকবে, তুমি যদি বলো তো এই এ্যাপার্টমেন্টটা আমরা শীঘ্রই ছেড়ে দেবো।
নীলিমা খেতে খেতে গভীর কন্ঠে বললো,
--- কেন, এই বাসাটায় কি সমস্যা? এখানেও তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলেই।
সায়র একটু ভেবেচিন্তে শান্তস্বরে জবাব দিলো,
--- আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে , এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ করা দরকার, একটা প্রোপার গোছানো সংসার প্রয়োজন আমাদের, ইউ নো হোয়াট আই মিন। নয়তো..
থেমে গেলো সায়র, নীলিমা বেশ শান্ত স্বরে শুধালো,
--- নয়তো কি?
--- নয়তো আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কিছুতেই,আমার মনে হচ্ছে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা ঘুচিয়ে ফেলা খুব প্রয়োজন নীলিমা, আমি তোমার সাথে সারাজীবন থাকতে চাই আর পাঁচটা কাপলের মতো গুছিয়ে সংসার করতে চাই, বাচ্চাকাচ্চা জন্ম....
আবারও মাঝপথে কথা আটকে গেলো সায়রের। নীলিমা কিছুই বলছে না,মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু । নীলিমার নীরবতা সায়রকে পীড়া দেয়, অজানা অধিকারবোধে ফুঁসে ওঠে হৃদয়টা, তবুও নিজেকে যথাসম্ভব সংযত রেখে গভীর কন্ঠে সায়র বলে,
--- হতে পারে আমার এই পুরাতন এপার্টমেন্টটাই সেই দূরত্বের একমাত্র কারন,নয়তো এখনো সংসার সংসার ফিলটা পাচ্ছি না কেন? কেনইবা কাছে থেকেও তুমি এতো দূরে?
এবার একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেলো মনে হচ্ছে, সায়রের কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করেই টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা, ওর থমথমে চেহারা সুরতে রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে সায়র ওকে আবারও পিছু ডেকে বলে,
--- সত্যি করে বলো তো, তুমি এখনো আমার উপর রাগ করে আছো তাইনা? জোর করে বিয়ে করেছি বলে?
---- না নেই,
--- কি নেই?
--- আমি আপনার উপর রাগ করে নেই।
নীলিমার সোজাসাপটা উত্তর, নীলিমার উত্তর শুনে সায়র একটু স্বস্তিতে চোখ বুজলো, পরক্ষণেই চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠলো,
--- নীলিমা!লাস্ট কোশ্চেন?
এবার দাড়িয়ে পরলো নীলিমা, আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো,
---কি?
--- কাল রাতে আমি কি কিছু...? না মানে তোমার সাথে কোনো অভদ্রতা?
সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে,
--- হ্যা করেছেনই তো, চরম অভদ্রতা করেছেন।যা নয়, তাই বলে গালি দিয়েছেন আমাকে ,ডা'ইনী বুড়ি, কু'টনী বুড়ি, পিশাচিনী, আরও কত কিই।
নীলিমার কথা শুনে সায়র আহাম্মক হয়ে গেলো, শেষমেশ কিনা মাল খেয়ে নিজের বউকে এভাবে গা'লিগালাজ করেছে ও, ছিহ! সব দোষ এই হা'রামি বন্ধুগুলোর।শালা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁ'সির আ'সামি বানিয়ে ছেড়ে দিলো?
সায়র অসহায়ের মতো করে ঠোঁট উল্টে তাকিয়ে আছে দেখে,নীলিমা এবার হনহনিয়ে রুমের দিকে চলে গেলো। নীলিমা রেগেমেগে চলে যাচ্ছে,ব্যাপারটা বুঝতে পেরে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো সায়র,
--- নীলিমা, নীলিমা শোনো একটু, আমি আসলে ওভাবে মিন করতে চাইনি, বিশ্বাস করো কাল রাতে যা করেছি, যা বলেছি, সে সব কিছুই আমি মনের ভুলে করেছি, আই সয়ার একটা কথাও আমার মনের কথা ছিলনা।
সায়রের কথায় পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা, বললো,
--- তার মানে আপনি বলতে চাইছেন কাল আপনি আমাকে ভুল করে চুমু খেয়েছেন? আর যে ওই যে আদুরে কথাগুলো, সেগুলোও সব মিথ্যে ছিল?
এবার যেন আকাশ ভেঙে পরলো সায়র, ওর মাথার মধ্যের ঘিলু সব তালগোল পাকিয়ে যাচ্ছে, তার মানে কি ও কাল নীলিমাকে চুমু খেতে পেরেছিল? নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে? মনের মাঝের হাজারো কনফিউশান দূর করার উদ্দেশ্যে ভ্যাঁবাচ্যাকা খেয়ে সায়র অস্ফুটে বললো,
--- ইয়ে মানে সত্যিই কি চুমু খেয়েছিলাম?
বুকের উপর দু'হাত ভাজ করে দাঁড়িয়ে, নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় নীলিমা,
---হ্যা, খেয়েছিলেন।
নীলিমার কথায় বুকের উপর থেকে যেন পাথর সরে গেলো সায়রের, এতোক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে, মনে থাকুক বা না-ই থাকুক, চুমু যে খেয়েছিল এটাই বড় কথা, সেই ভেবে উৎফুল্লতায় কুলকুলিয়ে হেঁসে উঠে সায়র বললো,
---- বিশ্বাস করো নীলিমা কাল যা করেছি, যা বলেছি, সব মন থেকে করেছি, সব।
সায়রের কথায় আচমকা চোখ মুখ কুঁচকে গেলো নীলিমার,যেন বিয়ে বাড়ির পঞ্চ ব্যাঞ্জনের মাঝে হুট করেই কাঁচা করল্লা মুখে পুরে দেওয়া হয়েছে ওর। মুখটাকে সেভাবেই রেখে খেঁকিয়ে উঠে নীলিমা বললো,
--- কি বললেন, আপনি যা বলেছেন সব মন থেকে বলেছেন?
সায়র মুচকি হেসে উপুর নিচ মাথা ঝাকালে, নীলিমা দ্বিগুণ রেগেমেগে চেঁচিয়ে উঠলো তৎক্ষনাৎ ,
---- তারমানে আপনি বলতে চাইছেন আমি আসলেই একটা ডাইনী বুড়ি?
হকচকিয়ে উঠলো সায়র, জলদি হাসি থামিয়ে বললো,
--- এমা সেটা কখন বললাম?
নীলিমা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বললো,
--- এই যে এখন বললেন। আপনি কাল রাতে যা বলেছেন সব আপনার মনের কথা।
এরপর আর সায়রের প্রত্যুত্তরের জন্য এক মূহুর্ত ও অপেক্ষা করলো না নীলিমা, ঠাস করে ওর মুখের উপরেই লাগিয়ে দিলো দরজাটা।
এদিকে নিজের কথায় নিজেই বোকা বনে গেলো সায়র, মনেমনে চোখ মুখ খিঁচিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় বসালো সজোরে, তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বললো,
--- বউ আমার, বিশ্বাস করো কাল রাতে একটুও নিজের মাঝে ছিলাম না আমি, আর নাতো হুঁশে থেকে কোনোকিছু করেছি।কাল যা যা বলেছি , যা যা করেছি, এমনকি যদি চুমুও খেয়ে থাকি তাহলে সেটার জন্যও আমি খুবই দুঃখীত, তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য নয় রাগিনী, আমিতো তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি, দুঃখ দিতে যাবো কেন বলো? সবাই তো বিয়ের আগে প্রেমে পরে, আমরা না-হয় বিয়ের পরেই প্রেম করবো, তুমি সময় নাও, আমি অপেক্ষারত। আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ।ইজন'ট ইট বিউটিফুল?
দরজার সামনে দাঁড়িয়ে তখনও উদগ্রীব হয়ে নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমান করায় ব্যস্ত সায়র। আজ যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে, যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতীমা, আগাগোড়া একজন শুদ্ধ পুরুষ। সে মাল খেয়ে এসে অনুমতি ব্যাতীত বউকে চুমু খেয়ে ফেলেছে, এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয়, তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমান করাটা জরুরি।
তবে নীলিমার বোধ হয় এতো বেশি শুদ্ধতায় কিঞ্চিৎ আপত্তি রয়েছে, তাই তো নিজের শুদ্ধ স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তারা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেওয়ালে ঠেস দিয়ে খানিকটা আবেদনময়ী রূপে দাঁড়িয়ে পাতলা অধর জুগলে গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতেই নীলিমা বলে,
---- এই নাইটড্রেসটা জামা কাপড়ের প্যাকেটে পেয়েছি, সাইজটা আমারই, কে কিনলো বলুন তো?
নীলিমার কথার কোনোরূপ জবাব দিলো না সায়র, বরং গভীর চোখে ওর ধনুকের মতো বাঁকানো নারী শরীরটা একঝলক পরখ করে শুষ্ক ঢোক গিললো শুধু ।
--- কি দেখেছেন অমন করে?
সায়রের চোখদুটো চিকচিক করছে, ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাকে সর্বেসর্বা প্রশ্রয় দিয়ে ফট করেই বলে উঠলো,
---- আজকে একটু অশুদ্ধ হতে চাই নীলিমা,উহুম একটু নয় অনেকটা অশুদ্ধ।
বাইরে বাতাসের তান্ডব, শেষ রাতে বোধ হয় ঝড় উঠবে। সায়রদের এপার্টমেন্টের চাইতেও ক্রীতিকের এই নির্জন শহরতলীর বাড়িতে বাতাসের বেগ দিগুণ । তবে থাই লাগানো বিশাল জানালা ভেদ করে সেই প্রকান্ড ঝড়ো হাওয়া প্রবেশ করতে পারেনা অরু ক্রীতিকের মাস্টার বেডরুম অবধি। ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনিত বাতাসের শাঁই শাঁই আওয়াজ।আওয়াজটা ভ'য়ানক, কেমন যেন গা ছমছম করে ওঠে,হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আঁতকে উঠবে।
কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝড়ো বাতাসের শাঁই শাঁই আওয়াজে আঁতকে উঠল না অরু, এমনকি চমকালোও না খুব একটা। কারণ এর থেকে বড় চমক তো ওর সামনেই বসে আছে, যার নাম জায়ান ক্রীতিক চৌধুরী। মানুষটা আস্ত একটা চমক,প্রতি সেকেন্ড অন্তর অন্তরই সে চমকে দেয় অরুকে, এই যেমন মাত্রই নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসে, একেবারে বাধ্য স্বামীর মতো বউয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিলো,কোনোকিছু না ভেবেই হদিস দিয়ে দিলো নিজ হৃদয়ের অসহনীয় পীড়ার, এ পীড়া যে নতুন নয়,তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায়, এই যে জায়ান ক্রীতিক নিজের অসহায়ত্ব অরুর সামনে তুলে ধরলো, নিজের দূর্বলতা প্রকাশ করে দিলো, এটা কি চারটে খানি কথা? বোধ হয় না।
কিন্তু অরুও তো ক্রীতিকেরই বাঁকা পাঁজরের হাড়, এমন ঘাড় ত্যাড়া পুরুষের পাঁজর থেকে সৃষ্টি হওয়া নারী ও তো কম যায়না,তাইতো ক্রীতিকের এমন আবেগাপ্লুত কথাকেও একেবারে সোজাসাপ্টা অগ্রাহ্য করলো অরু, নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দুও না দমিয়ে বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিলো পাশের বেডরুমের উদ্দেশ্যে, যেখানে আগে, ও আর অনু ঘুমাতো।
অরুর কোমল চেহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট, আজ বেজায় চটেছে সে, তারউপর রুম থেকে অবধি চলে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরে ক্রীতিক নিজেও এগিয়ে গেলো অরুর পিছু পিছু, ওকে আটকানোর চেষ্টা করে বললো,
--- বেইবি, কোথায় যাচ্ছিস? ব্যথা করছে তো।
অরু পিছু ফিরলো না, হনহনিয়ে এগিয়ে গেলো করিডোর ধরে, অরু থামছে না দেখে ক্রীতিক এবার দ্রুত কদমে এগিয়ে অরুর সামনে গিয়ে দাঁড়ালো, অতঃপর গেস্ট রুমের দরজাটা সশব্দে লক করে দিয়ে বললো,
--- কোথায় যাচ্ছিস?
অরু গাল ফুলিয়ে জবাব দিলো,
--- ঘুমাতে।
ক্রীতিক ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চাপলো,মাথাটা সামান্য নুয়িয়ে অরুর মুখের কাছে মুখ নিয়ে বললো,
--- সাহস তো কমনা, আমার সাথে ঘুমাবি না, সেটা আবার মুখ দিয়ে উচ্চারণ করছিস? তোকে অনুমতি দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর?
ক্রীতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরও বেশি বিগড়ে যায়, ও তৎক্ষনাৎ দু'হাতে ক্রীতিকের চওড়া বুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো সামনে থেকে, তারপর গটগটিয়ে হেটে চলে গেলো ছাঁদ বারান্দার দিকে।
বাইরে ঝড়ো হাওয়ার তোড় বেড়েছে বৈকি কমেনি, তবে এই মূহুর্তে অরুর চড়াও মেজাজের কাছে এসব ঝড়ো হাওয়া টাওয়া কিছুই পাত্তা পেলোনা। অরু চলে যাচ্ছে দেখে ক্রীতিক আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে, পেছন থেকেই এক নাগাড়ে অরুর মাথায়, খোলা চুলে, পিঠে সবখানে শব্দ করে চুমু খেতে খেতে অরুকে মানানোর চেষ্টা করে বললো,
--- বেইবি, বেইবি আই ডিডন'ট মিন ইট, ইউ নো না, হাউ মাচ আই লাভ ইউ। তাহলে কেন বুঝতে চাইছিস না? কেন এভাবে অবহেলা করে হার্ট করছিস আমাকে? তুই শুধু একবার বল, তুই যা বলবি আমি তাই করবো, তাও প্লিজ আমার সাথে একটু কথা বল। প্লিজ হার্টবিট, আই কান্ট টলারেট দিস পেইন এনি মোর।
ক্রীতিকের চোখে মুখে ভীষন অসহায়ত্ব,হাতে এখনো ক্যানোলা লাগানো , তাই খুব শক্ত করে ধরতে পারেনি অরুকে,যার দরুন অরু একঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলো ক্রীতিকের বাঁধন থেকে। নিজেকে ছাড়িয়ে ক্রীতিকের থেকে দূরত্ব বাড়াতে চুপচাপ এগিয়ে গেলো পুলের দিকে।
তবুও ক্রীতিক কিছু বললো না,বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় জড়িয়ে ধরলো অরুকে, এবার একটু কৌশল খাটিয়েই অরুকে জব্দ করেছে সে, একহাত রেখেছে অরুর কোমড়ে, অন্যহাত গলা আর বুকের মাঝখানে, এবার আর নড়াচড়া করতে পারছে না অরু, যার ফলরূপ ক্রীতিকের হাতের মধ্যে থেকেই একপ্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও, বলিষ্ঠ দেহের ক্রীতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে অরু, ওদের ধস্তাধস্তিতে ক্রীতিকের ক্যানোলা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে র'ক্ত বেড়িয়ে আসে একপর্যায়ে , তবুও ক্রীতিক এইটুকুনি ছাড়ছে না অরুকে, বারবার শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করছে শুধু ,
--- বেইবি প্লিজ, বলেছি তো আর হবেনা, দেখ আমি সরি বলছি।আ'ম এক্সট্রেমলি সরি,তাও তুই কথা বল প্লিজ,আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না, এতে আমি রেগে যাই, তোর দূরত্ব সহ্য হয়না আমার। বোঝার চেষ্টা কর একটু।
ক্রীতিকের কথা শেষ হতে না হতেই ধস্তাধস্তির এক পর্যায়ে পা ফসকে আচানক পানিতে পরে গেলো ওরা দুজন। পানিতে হাবুডুবু খেয়ে অরু তাড়াহুড়ো পুল থেকে উঠতে গেলে স্কার্ট সমেত একটা পা টেনে ধরে আবারও অরুকে পুলের মাঝে ছু'ড়ে মা'রে ক্রীতিক, আকস্মিক কাহিনিতে আপনা আপনি কয়েক ঢোক পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে মাথা তুললো ক্রদনরত অরু।
ঠান্ডা পানিতে ভিজে একাকার হয়ে গমরঙা ত্বকে লালচে বর্ণ ধারন করেছে ওর, কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা কপোল বেয়ে অবাধে গড়িয়ে পরছে তপ্ত নোনাজল, যা চোখ এড়ালো না স্বয়ং ক্রীতিকেরও,নিজের কর্মকান্ডে ব্যতিগ্রস্থ হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে একটানে কাছে নিয়ে এসে ওকে বুকের মধ্যে চেপে ধরে ক্রীতিক শুধালো,
--- ব্যথা লেগেছে?
পরমূহুর্তেই কান্নার বাঁধ ভেঙে গেলো অরুর,কোনোকিছুর তোয়াক্কা না করেই অনেকটা শব্দ করে কেঁদে উঠলো ও, কাঁদতে কাঁদতে ক্রীতিকের বুকে ইচ্ছে মতো কি'ল ঘু'ষি ছেড়ে অভিমানি কন্ঠে চেঁচিয়ে বললো,
--- তুই একটা পঁ'চা স্বামী, তোর সাথে কোনো কথা নেই আমার,থাকতে পারেও না, তুই সবসময় আমাকে বকিস, কথায় কথায় গায়ে হাত তুলিস, তোর দেওয়া হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে, তাও আমি সবকিছু সহ্য করি, চুপচাপ মেনে নিই, কারন আমি জানি যে আমি তোর দূর্বলতা, তুই আমাকে না পেলে উন্মাদ হয়ে যাবি,থাকতে পারবি না আমায় ছাড়া, তাই বলে তুই আমার ভালোবাসায় এভাবে আঙুল তুলবি, এভাবে?
তোর মতো একরোখা, অবাধ্য, বদ মেজাজী মানুষকে ভালোবেসে কিই না সহ্য করেছি আমি? কথার আ'ঘাত, শারীরিক য'ন্ত্রনা, মানসিক যন্ত্র'না,আরও কত কিই তার ইয়াত্তা নেই।তাহলে তুই কিভাবে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি, কিভাবে বল?
শেষ কথাতে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে ক্রীতিকের বাহুতে সজোরে কামড় বসিয়ে দিলো অরু। ও এতো জোরেই কামড়ে ধরেছে যে ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে বন্ধ করে রেখেছে ক্রীতিক,তবুও অরুকে সরায়নি নিজের থেকে, আর না তো অরুর এতো এতো অভিযোগের পাছে একটা টু শব্দ করেছে।
নিজ দাঁতের শক্তি পরে এলে, ক্রীতিকের ভেজা টিশার্টটা টেনে ধরে অরু আবারও কাঁদতে কাঁদতে বলে,
---- সত্যি করে বলুন তো, ভালোবাসা আর অবসেশন এক না তাই না? তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করছেন? যখন আমার বাহ্যিক সৌন্দর্য হারিয়ে যাবে তখন....
---জাস্ট শাট ইউর ফাকিং মাউথ অরু!
অরুর কথা শেষ হওয়ার আগেই গর্জে উঠলো ক্রীতিক,ওর কথায় নিজের অজান্তেই কপালের রগ ফুলে উঠে কখন যে শান্ত মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে রাগের পারদ ছড়িয়ে পরেছে তা টের পায়নি ক্রীতিক নিজেও।
এদিকে ক্রীতিকের ধমকে কম্পিত হয়ে উঠেছে অরুর শরীর, ক্রীতিক এতোটা ভ'য়ানক টোনেই ধমক দিয়ে উঠেছে, যে অরু এবার কান্নাকাটি ভুলে গিয়ে মূহুর্তেই ক্রীতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঢোক গিলে, পুলের মধ্যেই পিছু হাটতে শুরু করলো। অরু খুব ভালো করেই বুঝতে পারছে, যে অযথাই একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছে ও। এবার অরুর কপালে দুঃখ আছে, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার, অরু তা ছাড়িয়ে গিয়েছে, ক্রীতিকের হাত থেকে সেই কখন থেকে র'ক্ত ঝড়ছে তাতে অবধি নজর নেই ওর, চোখ মুখ খিঁচে যা মন চায় তাই বলে গিয়েছে ক্রীতিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বললো, সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে গুমোট হয়ে উঠেছে ক্রীতিকের চোখ মুখের ভঙ্গিমা।
--- কি বললি তুই? আবার বল?
ক্রীতিকের গুরুগম্ভীর পুরুষালী প্রতিটি কথার ভাঁজে ভাঁজে উপচে পরছে কতৃত্ব আর কঠিন শাসন।
অরু তাতে ভড়কালো,জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে ক্রীতিকের ইস্পাতের ন্যায় কঠিন মুখমন্ডলের দিকে আড় চোখে চেয়ে রইলো শুধু।
অরুকে অনুসরণ করে ক্রীতিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরও খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে তীর্যক কন্ঠে বললো,
---- কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকুই বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌও জানিস তোর জন্যই যে আমি এমন?
অরু কিছুই বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে, আর ক্রীতিক ওকে অনুসরন করে সামনে এগোচ্ছে।যার দরুন একজন আরেকজনের দিকে তাকিয়ে বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা দুজন। অরু চুপ করে আছে দেখে ক্রীতিক আচমকা ওকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে এনে ওর কোমড়টা শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বললো,
---- তুই যখন এগারো বছরের বাচ্চা একটা মেয়ে ছিলি তখন থেকে তোর প্রতি আসক্ত আমি। এই রূপ, এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখনও।
ক্রীতিকের কথা শুনে সচকিত হয়ে নুয়িয়ে রাখা মাথাটা অকস্মাৎ তুলে ওর চোখে চোখ রাখলো অরু।
ক্রীতিক তীর্যক হেসে বললো,
--- আই নো, ইটস নট ফেয়ার। কিন্তু কি করবো বলতো? নারী জাতির উপর এক আকাশসম ঘৃণা আর অভিমানের উর্ধে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল তোর হৃদয়টা পেজা তুলোর মতোন নরম আর উষ্ণ। আমার কঠিন বরফের মতো শীতল, নির্জীব হৃদয়ে একটু খানি উষ্ণতার ছোঁয়া দিতেই উপর ওয়ালা বোধহয় তোকে আমার নিকট পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সেই ছোট্ট হাতের স্পর্শ আজও আমাকে পুলকিত করে অরু, ঠিক সেদিনের মতোই চমকে দেয় বারবার , নিজের অজান্তেই সেদিন আমার বুকে ঘুমিয়ে গিয়েছিল তুই। ব্যাস, তখন থেকেই শুরু হয়ে গেলো হৃদয়ে তোলপাড়, তিরতির করে ভেঙে গেলো দাম্ভিকতার পাহাড়, সেদিন আমিও বোধ করেছিলাম, পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ার বাঁধনের বড্ড প্রয়োজন, আর তুই হলি আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপরী। সেদিনের পর থেকেই নিজের স্ট্যাটাস,পাসোর্নালিটি,বয়স, সম্পর্কের সমীকরণ সবকিছুর মাথা খেয়ে তোর প্রতি অবসেসট হয়ে গিয়েছিলাম আমি। চোখ বুঝলে কিংবা চোখ খুললে, দিন রাত শুধু তোকেই দেখতাম, তুই আমার মাথা থেকেই বের হতিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে , তাও আমি সারাক্ষণ তোকেই চাইতাম।
শুধুমাত্র নিজের অবাধ্য চিন্তাচেতনা, আর বেপরোয়া ইচ্ছে গুলোর হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে, নিজেই সরে এসেছিলাম তোর কাছ থেকে, বাড়িয়েছিলাম হাজার মাইলের দূরত্ব, দু'জনার মাঝে টেনে দিয়েছিলাম তিক্ততার এক মহা প্রাচীর, একাকী বিষন্ন জীবনে কতটা যন্ত্রনায় দিন রাত অতিবাহিত করেছি সে হদিস রাখিস তুই? অথচ কোনোকিছু না যেনেই, আমার ভোগ করা যন্ত্রনার একাংশ ও সহ্য না করেই আজ এখন এই যায়গায় দাঁড়িয়ে কি সুন্দর আমার ভালোবাসায় নিজের ছোট্ট আঙুলটা তাক করে ফেললি অরু? আমার থেকেও বেশি ভালোবাসিস তুই? আন্সার মি?
অরুর মুখে কথা নেই,কিইবা বলবে ও? জেনে শুনেই তো ভালোবাসার মহাসমুদ্রে ঝাপ দিয়েছে ও, ক্রীতিকের মতো করে অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো ক্রীতিকের প্রেমে পরতে বাধ্য হয়েছে অরু, নতুন করে মনকে বোঝানোর তো কিছু নেই।এই মানুষটার হাতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম উপসংহার সবই তো লেখা শেষ বহু আগেই। অরু জানে ক্রীতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়, তাও অরুর জায়ান ক্রীতিককেই চাই, মুখে একশোবার না বললেও, মনেমনে হাজার বার হ্যা বলে বসে আছে ও। এ যেন জেনেশুনে বি'ষপান।
নিজের শক্ত হাতের বাঁধন ঠিলে করলো ক্রীতিক, আস্তে করে অরুর কোমড় ছেড়ে দিতেই ভ্রম থেকে বেরিয়ে এসে ক্রীতিকের দিকে প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেন ও বলতে চাইছে,
--- কি ব্যাপার ছেড়ে দিলেন কেন? এতোক্ষণ এতো জোরাজুরি করলেন, আর এখন এভাবে ছেড়ে দিচ্ছেন? ধরে রাখুন না আমাকে।
কিন্তু তার একটা কথাও উচ্চারণ করতে পারলো না অরু, আত্মসম্মানেরও তো একটা ব্যাপার আছে। অরু নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো ক্রীতিকের বুক চিড়ে, কিছুক্ষন চোখ বুজে নিজেকে খানিকটা সংযত করে শান্ত স্বরে ক্রীতিক বলে,
--- আই নো, মাই অবসেশন ইজ আনহেলদি, রাগের সময় যা খুশি তাই করি আমি,নিজের অজান্তেই তোকে অনেক অনেক কষ্ট দিই, আমি মানি, সব দোষ আমার। আমি অনেকটা বেপরোয়া, আর ছন্নছাড়া তাও মানি, কিন্তু তুই শুধু একটাবার আমার হয়ে থেকে যা অরু, ট্রাস্ট মি, আমি ভালোবাসতেও জানি।
ক্রীতিকের শেষ কথাগুলোতে ঠিক কিই পরিমাণ জাদু ছিল, তা বোধ হয় অরু বলে বোঝাতে পারবে না। ক্রীতিকের মতো পিছুটান বিহীন মানুষও যে এতো কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে, সেটা অরু আজকেই প্রথম আবিষ্কার করলো, আর ও এটাও জানে যে ক্রীতিক এই কথাগুলো আজ প্রথম বারই বলেছে,অথচ প্রথম বারেই কি সুন্দর হৃদয় নাড়িয়ে দিলো।ক্রীতিকের কথার পাছে মুখে কিছু না বললেও মনে মনে অরু বলে,
---- ফিরে যাওয়ার জন্য আসিনি তো,তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি? তোমার অতিরিক্ত ভালোবাসার অ'গ্নিস্ফুলিঙ্গে নিজেকে দ'গ্ধ করা যে এখনো বাকি।
বাইরে বিজলি চমকাচ্ছে, ক্ষনে ক্ষনে বিজলির আলোয় আলোকিত হয়ে উঠছে সুইমিং পুলের নীল বর্ণের টলটলে স্বচ্ছ পানি, বাতাসটাও বেড়েছে দিগুণ, বাইরের এহেন বৈরী আবহাওয়া দৃষ্টিগোচর হতেই ক্রীতিক অরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কন্ঠে বলে,
---- আমার স্পর্শ খারাপ লাগলে, আমি আর তোকে টাচ্ করবো না কখনো, আর না তো তোকে কোনোকিছুর জন্য জোরজবরদ'স্তি করবো, শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা ঘুনাক্ষরেও মুখে আনবি না, ব্যাস এটুকুই চাওয়া। ওয়েদার খারাপ জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে।
কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় ক্রীতিক, তৎক্ষনাৎ পেছন থেকে অরু ডেকে বলে,
--- কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে?
অরুর কথায় ক্রীতিক পেছনে ঘাড় ঘোরালে, অরু এগিয়ে এসে লাফ দিয়ে ক্রীতিকের কোলে উঠে পরে।
অরুর দুই উরুতে হাত রেখে ওকে সামলে নিয়ে, ক্রীতিক গম্ভীর মুখে বললো,
--- এখন আবার কি চাই?
--- আপনার স্পর্শ। কতদিন হয়ে গেলো আপনি আমাকে একটু আদর করেন না।
ক্রীতিক শুষ্ক ঢোক গিললো, ঢোক গেলার সময় ওর এ্যাডামস এ্যাপেলটা কি আকষর্নীয় ভাবে ওঠা নামা করলো,যা দেখে চোখ দুটো আচানক নেশায় বুদ হয়ে গেলো অরুর, অগত্যাই অরু নিজের খেইর হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করলো ক্রীতিকের গলাটা। অরুর গভীর চাহনী পড়ে ফেলতে খুব একটা সময় লাগলো না ক্রীতিকের,ও একটানে অরুর হাতটা নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শুধালো,
--- যা বলছিস, আর যা করছিস, তা কি সজ্ঞানে ভেবে চিন্তে করছিস? আমার ভালোবাসা যে য'ন্ত্রনাদ্বায়ক সেটা ভুলে গেলি?
অরু আস্তে আস্তে নিজের চাহনি উপরে তুলে ক্রীতিকের চোখে চোখ রেখে বলে,
--- এতোকিছু বুঝিনা, আমি আপনাকে চাই, জেনে শুনে আপনার বি'ষাক্ত ভালোবাসা গ্রহন করেছি আমি, যন্ত্রনা তো সহ্য করতেই হবে,তাছাড়া আজকে নতুন তো কিছু নয়।
প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় ক্রীতিক, অরুর লম্বা চুল গুলোকে মুঠি বদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে,অতঃপর সেভাবেই ধরে রেখে হিসহিসিয়ে ক্রীতিক বলে,
---- আজ আমি একটু বেশিই রেগে আছি অরু, সহ্য করতে পারবি না আমায়। আর না তো আমি তোকে কষ্ট দিতে চাইছি।
ক্রীতিকের বলা কথা গুলো চুপচাপ শুনে গেলো অরু, অতঃপর কোনোকিছুর ইঙ্গিত না দিয়েই চোখের পলকে ক্রীতিকের সিগারেটে পো'ড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠাধর চেপে ধরে কয়েক সেকেন্ড।
আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাঙানোর আশায় ওই একটা ছোট্ট চুমুই যথেষ্ট ছিল এই মূহুর্তে ক্রীতিককে ব্লাডিবিস্ট বানিয়ে দিতে,
ক্রীতিকের থেকে নিজের ঠোঁটের কয়েক সেন্টিমিটার দূরত্ব বাড়িয়ে মাথাটা নিচু করে অরু বলে,
---- আর কখনো আপনার উপর রাগ করবো না আমি, আর নাতো আপনাকে এভাবে জ্বালাতন করবো।আপনি কতো অসুস্থ বলুন তো।আমি সত্যিই একটা ইমম্যাচিউর,সব ভুলে যাই আমি।
ক্রীতিক প্রথমে চুপচাপ অরুর কথা শুনে গেলো, পরক্ষনেই বাঁজপাখির মতো আ'ক্রমণ বসালো ওর ফিনফিনে কোমল ওষ্ঠাধরে, অরুর দম ফেলার ফুরসত নেই, অথচ ক্রীতিক ছাড়লো তো নাই, উল্টো ঠোঁটের কাজ অবহ্যত রেখেই হিসহিসিয়ে বললো,
---- একশো বার করবি, যত ইচ্ছে তত রাগ করবি আমার উপর, দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দ্বায়িত্ব শুধু আমার, তোর রাগ ভাঙাতে যা করতে হয় তাই করবো আমি,দরকার পরলে সারাদিন সারারাত তোর পিছু পিছু ঘুরবো,কোনো সমস্যা নেই তাতে ।ইউ হ্যাভ প্রোপার রাইট টু বি এ্যাঙ্গরি উইথ মি বেইবি। এ্যান্ড আই হ্যাভ প্রোপার রাইট টু পানিশ ইউ হার্ড।
শেষ কথাতে তীর্যক হাসির রেখা ফুটে ওঠে ক্রীতিকের ভেজা অধরের কোনে,
অরু তৎক্ষনাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে, ক্রীতিকের পানে ভ'য়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে বললো,
--- আবারও মা'রবেন?
এবার আর জবাব দিলো না ক্রীতিক, অরুকে বাচ্চাদের মতো কোলে নিয়েই পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেলো করিডোর আর ছাঁদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে, সেখানে অরুকে ছু'ড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলে অরু হকচকিয়ে উঠে বললো,
---- ওটা খুলবেন না প্লিজ। এমনিতেই অনেকটা জখম হয়েছে, আর না।
ক্রীতিক চোখ ছোট ছোট করে অরুর আগাগোড়া পর্যবেক্ষন করে হাস্কিস্বরে বললো,
--- দেন ইউ হ্যাভ টু হেল্প মি বেইবি।
কিঞ্চিৎ দ্বিধাগ্রস্থ হলো অরু, মিয়িয়ে যাওয়া গলায় শুধালো,
--- ক..কি হেল্প?
ক্রীতিক অরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই স্বরে বললো,
--- জাস্ট আনবাটন মাই শার্ট।
--- আমাদের গল্পের ইষ্টিকুটুম হলেন আপনি সায়র, আমি নই।
স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতম মূহুর্ত পার করে সায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশে চোখ বুজেছিল মাত্র কয়েকসেকেন্ড, ঠিক তখনই কথা ছোড়ে নীলিমা।নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় সায়রের, মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমার গলায় থুতনি ঠেকিয়ে ভ্রু কুঁচকে সায়র বলে ওঠে ,
--- মানে? আমি এতো কঠিন বাংলা বুঝিনা নীলিমা, একটু বুঝিয়ে বলবে?
সায়রের কথার পাছে নীলিমা রহস্যময়ী হাসি উপহার দিয়ে বলে,
---- আপনাদের সবার ধারণা ভুল সায়র, আপনি আমাকে বিয়ে করতে জোর করেন নি, আর নাতো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন।
নীলিমার কথা শুনে সায়র এবার ধরফরিয়ে উঠে বসে, অবাক কন্ঠে বলে,
--- কি বলছো এসব? আমার স্পষ্ট মনে আছে, আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বাজান আমার দিকে ব'ন্দুক অবধি তাক করেছিলেন।
নীলিমা নিঃশব্দে হাসলো, ওর হাসিটা ছিল ব্ল্যাকহোলের মতোই রহস্যেঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকেও বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখেই নীলিমা বলে,
--- শুরু থেকে শেষ অবধি সবকিছুই সাজানো ছিল সায়র।
সায়র শুষ্ক একটা ঢোক গিলে বললো,
--- একটু খুলে বলবে প্লিজ?
নীলিমা হ্যা সূচক মাথা নাড়ায়, পরক্ষণেই বলে,
---- আচ্ছা আপনার একটুও অদ্ভুত লাগেনি, কথা নেই বার্তা নেই হুট করেই আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেলো? কিংবা আমাদের বিয়ের পরে আব্বাজান আমাদের কেন খুজলো না? আচ্ছা বাদ দিন আমিই বলছি, আসলে আমি আর আব্বাজান চাইতাম কোনোভাবে আপনি আমাকে বিয়েটা করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিলনা, শুনলাম আপনিও অনু আপার বিয়ের পরেই চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটক টা সাজিয়েছিলাম,পরে নিজেই অন্য ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবরটা দিয়েছি, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান। আর জোর করে বিয়ে করে নেন।
সায়র স্তম্ভিত কন্ঠে দাঁতে দাঁত চেপে বললো,
--- এতোটা নাটক কেন করেছিলে নীলিমা? আমিতো তোমাকে শুরু থেকেই পছন্দ করতাম, আর তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছেই থাকে, তাহলে শুধু শুধু আমাকে ইগনোরই বা করেছিলে কেন?
নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- একটা একটা করে বলি?
সায়র বুঝদারদের মতো মাথা ঝাকালো।
নীলিমা বললো,
--- প্রথমত মানুষ বিপরীতমূখী জিনিসে আকর্ষিত হয় বেশী, আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশিই দেখা যায়, তাইতো আমি ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত। যার ফল দেখুন, আপনি খুব দ্রুতই আমার প্রতি আকর্ষন অনুভব করেছেন।তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক না হতে পারার কারণ একটাই ছিল।আর তা হলো, অনুশোচনা।নিজেকে বাঁচাতে মিথ্যে অবলম্বন করেছিলাম আমি, আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধু মাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়, এসব ভাবতে গেলেই তীব্র অনুশোচনা আর অ'পরাধ বোধে মাথাটা হেট হয়ে যেতো আমার।
--- বিয়েটা কেন করেছিলে?
নীলিমার কথার মাঝেই প্রশ্ন করে সায়র,
প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমা বলে,
---- একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, মা মা'রা যাওয়ার সময় চিকিৎসার টাকা জোগাড় করতে অভাবে পরে আমাদের বাড়িটা বন্ধক রেখেছিলেন আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল, সে হলেন আমাদের পুরান ঢাকার প্রভাবশালী জনৈক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ান তিনি, দিনদুপুরে মেয়েদের তুলে এনে সম্ভ্রম হানি করেন,এছাড়া লুটপাট, মা'রামারি হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার।
কিন্তু বলেনা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়, আমার ক্ষেত্রেও তাই হলো,
বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথাতেই ঋণের বোঝা দিগুণ হয়ে গেল, প্রতিমাসে এতো মোটা অংকের সুদ দিতে গিয়ে আব্বা হিমসিম খেতে শুরু করলেন, একপর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলে নির্দয় লোকটা সুযোগ বুঝে এক সাথে সব টাকা দাবি করে বসে, না দিতে পারলে আমাকে তুলে নিয়ে যাবে সেই হুমকি ও ঢুকিয়ে দিয়ে যান আব্বাজানের চিন্তিত মস্তিষ্কে।
--- ইটস টুয়েন্টি টুয়েন্টি ফোর নীলিমা, এরকম লোক এখনো এক্সিস্ট করে? আমিতো ভাবতেই পারছি না।
কপালে দু'হাত ঠেকিয়ে, দুশ্চিন্তা গ্রস্থ কন্ঠে কথাটা বললো সায়র, সায়রের কথার পাছে নীলিমা বলে,
---- করে, বাংলাদেশে এর থেকেও বহুগুন খারাপ লোক এক্সিস্ট করে সায়র।
--- তারপর কি হলো?
নীলিমা নির্লিপ্ত কন্ঠে বলে,
--- তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে, আব্বাজানের কাকুতি মিনতিতে লোকটা আমাকে তুলে নেয়নি ঠিকই, তবে একটু বড় হতেই, পুরো মহল্লায় ঘোষণা করে দিয়েছে সে আমাকে বিয়ে করবে, এমনকি আব্বাকেও হু'মকি দিয়ে রেখেছে, তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজে মুখ দেখানোর অবস্থাতেই রাখবে না।
জানেন, সে সময় এমন একটা কু'প্রস্তাবকেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না আব্বাজানের হাতে, নয়তো কোনোদিন দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটি গিয়েছি,আর ফিরে এসেছি লা'শ হয়ে। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা তটস্থ ছিলেন, তাই তিনি লোকটাকে অনুরোধ করেন আমাকে যাতে পড়তে দেওয়া হয়, বিয়ে আমার তার সাথেই হবে। লোকটা আব্বাজানের কথায় রাজি হলেও চারিদিকে ততদিনে জানাজানি হয়ে যায় যে, আমার বিয়ে ঠিক হয়ে আছে।যার দরুন লোকটার ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতো না অবধি।
এভাবেই দিন যাচ্ছিল, ধীরে ধীরে নিজেকে বলির পাঁঠা ভাবতে শুরু করি আমি, কারন আমার ভবিষ্যতে বলে আর কিছু নেই,ঠিক এমন একটা দম বন্ধকর জীবনের মাঝপথে আটকে গিয়ে আমি যখন ছটফট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনে পদচারণ ঘটান স্বয়ং আপনি। ততোদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুজছিলাম আমি সায়র, উপর ওয়ালারা কাছে দিনরাত প্রার্থনা করে বলেছিলাম, যাতে আমার জীবনে এমন কেউ আসে, যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে দূর বহুদুরে, অনেক অনেক দূরে নিয়ে গিয়ে সযত্নে নিজের আস্তিনে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন সত্যি সত্যিই তাই হলো, আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমায় বাঁচালেন, আমার জীবনে ইষ্টকুটুম রূপে এসে আমার রক্ষাকবজ হয়ে গেলেন।
একনাগাড়ে কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে কেঁদে উঠলো নীলিমা। সায়র দ্রুত হস্তে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বললো,
--- কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার ইষ্টিকুটুম। এরপর কোন ভুড়িওয়ালা আমার বউকে ছিনিয়ে নিয়ে যায় দেখবো আমি, ব্যাটাকে চোখের সামনে পেলে যদি ওর গোঁফ টেনে না ছিঁড়েছি তো আমার নামও সায়র আহমেদ নয়।
সায়রের কথায় ফিক হেসে দিলো নীলিমা, নীলিমা হাসছে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্টে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সায়র বললো,
--- আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না।
চলবে.....
আমি বহুবার বলেছি গল্পের হিরো টক্সিক, রেড ফ্ল্যাগ।তাকে শুদ্ধ পুরুষ ভাবার কোনো প্রশ্নই ওঠেনা। কারন, এই ধরনের লোকেরা যতই ভালো প্রেমিক হোকটা কেন, মতের বাইরে গেলে, কিংবা কথার অমিল হলে তারা সবথেকে খারাপ।
এখন এমন একটা হিরোর নাইকা ও যদি হয় পালোয়ানের মতো স্ট্রং পার্সোনালিটির, তাহলে এদের ভালোবাসার বন্ডিং টা কোথায় তৈরি হলো? ছেলেটা ডমিনেটিং বলেই তো মেয়েটা শান্ত, আর মেয়েটা শান্ত বলেই ছেলেটা ওর জন্য এতো পাগল। গল্পের থীমইতো এটা, তবুও যাদের মনে হবে অরুর আত্মসম্মান নেই। তাদেরকে বলবো আপনি স্কিপ করুন,আপনার উন্নত রুচির তুলনায় আমার গল্প হয়তো অনেক বেশি পিছিয়ে, কারণ আমার সেকেন্ড স্টোরির নাইকা হবে অরুর চেয়েও বেশি সফ্ট আর ইন্ট্রোভার্ট।
#সঙ্গিন_প্রনয়াসক্তি🍁🍁
#পর্বঃ৫৬
#লেখনীতে_suraiya_rafa
(কপি করা নিষিদ্ধ 🚫)
(কঠোরভাবে প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য)
সুন্দর একটা দিনের সূচনা হলো ধরণীতে। বিগত ঊনিশ বছরের জীবনে যতগুলো সুন্দর সকাল পার করে এসেছে অরু, তার মধ্যে আজকের সকালটা অন্যতম। অবশ্য অরুর নিকট ক্রীতিকের সংস্পর্শের সকাল গুলো বরাবরই স্বপ্নের মতোই সুন্দর আর আনন্দদায়ক। কাল রাতে ঝড়ো হাওয়ার তান্ডব ছিল প্রকট, তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। অথচ আজ সকাল সকালই আকাশ বাতাস ছাপিয়ে ঝুম বৃষ্টিতে মুখরিত চারপাশ।
সকালের আকাশটা ঘুটঘুটে কালো মেঘে ঢাকা পরেছে, আজ আর সূর্যের মুখ দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমেরিকার এই এক বেহাল দশা, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখানে, এই রোদ তো এই বৃষ্টি।
আজ অরুর ঘুম ভাঙলো বৃষ্টির রিমঝিম আওয়াজে। বাইরে একফোঁটাও দিনের আলো নেই,তাই পর্দার ভাড়ি পাল্লা টেনে রাখা রুমটাও ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে, অরু পিটপিট করে চোখ খুলে পুরো রুম হাতরে কোথাও ক্রীতিকের দেখা পেলো না। এই ঝুম বৃষ্টির মাঝে হুট করেই কোথায় চলে গেলো লোকটা, কে জানে? অরু খুব বেশি ভাবলোও না, আড়মোড়া ভেঙ্গে উঠে বসে স্বভাব বশত বিছানা হাতরে ক্রীতিকের ফোনটা তুলে নিলো হাতে। দুজনার বার্থডে দিয়ে সেট করা পাসওয়ার্ডটা খুলে একেকটা ফোল্ডারে ঢুকে এটা সেটা দেখতে লাগলো অরু, যদিওবা অরুর মতে এই মোবাইলটার থেকে বোরিং মোবাইল ফোন দুনিয়াতে আর দুটো নেই।কি সব হাবিজাবি ডকুমেন্টস দিয়ে ভর্তি সব। গ্যালারীতেও কিছু নেই, সর্বশেষ ছবি তোলা হয়েছে আরও মাস দুইয়েক আগে।তাতে দেখা যাচ্ছে দার্জিলিং এ সায়রের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্খার একটা ঝাপসা ভিউ।
--- ধুর বোরিং।
ফোনের সব গুলো সফটওয়্যারে ছোটমোটো একটা ঢু মে'রে হতাশ হয়ে ঠোঁট উল্টে কথাটা বলে ফোনটা সাইডে রেখে দিলো অরু, ঠিক এমন সময় ফোন থেকে আগত টুংটাং ম্যাসেজের আওয়াজ পুনরায় আকর্ষন কেড়ে নিলো ওর, তাইতো সকাল সকাল কে ম্যাসেজ দিয়েছে দেখার জন্য আবারও নতুন উদ্যমে ফোনটা হাতে নিলো অরু, নোটিফিকেশনে ভাসছে অর্ণবের নাম, সাথে কিছু ভিডিও লিংক আর ছোট্ট বার্তা।
--- ডান ব্রো।
ছোট্ট ম্যাসেজে চোখ বুলিয়ে মনের মাঝের কৌতুহল আর দমিয়ে রাখতে পারলো না অরু, ফট করেই ঢুকে গেলো লিংকে।আর ঢুকে যা দেখলো তাতে সমস্ত গাঁ গুলিয়ে উঠলো ওর, তৎক্ষনাৎ একটা বিরক্তিকর ভাব প্রকাশ পেল চেহারার আদলে, সঙ্গে সঙ্গে কয়েকহাত দূরে ছুড়ে মা'রলো ফোনটাকে,অতঃপর ক্রীতিকের উপর ক্রোধান্বিত হয়ে একা একাই তেঁতো গলায় বলে উঠলো,
--- ডার্ক রোম্যান্স শোনেন সেটা মানলাম, তাই বলে উনি এইসব দেখবেন? ছিহ!
কথাটা বলতে বলতেই কপালের মাঝে সুক্ষ্ম চিন্তার ভাঁজ পরলো অরুর, কিছু একটা মনে পরার মতো সচকিত হয়ে বিড়বিড়ালো ও,
---- এক সেকেন্ড, ভিডিওর লোকটাকে চেনা চেনা লাগলো মনে হচ্ছে , কোথায় যেন দেখেছি।
সন্দেহের বশবর্তী হয়ে অনিচ্ছা সত্ত্বেও আরও একবার ভিডিও তে চোখ বোলালো অরু, আর যা দেখলো তাতে ওর হাড় হীম হয়ে গেলো আ'তঙ্কে। ভীষণ আশ্চর্য হয়ে চোয়াল জোড়া আপনা আপনি দু'দিকে ফাঁক হয়ে গেলো ওর, মুখ দিয়ে বেরোলো অস্পষ্ট আওয়াজ,
---- রেজা ভাই এসব কি করছে? আর এমন একটা ভিডিও ইন্টারনেটেই বা কি করে এলো?
অরুর ছোট্ট মস্তিষ্কটা কোনো কিছুরই ইঙ্গিত দিতে পারলো না হঠাৎ করে, একটু নড়েচড়ে বসে ভিডিওটাতে আবারও নজর দিয়ে বারবার পজ করে লেকটার চেহারা ভালোমতো পরখ করলো অরু, অতঃপর অস্ফুটেই বললো,
--- অণর্ব ভাইয়া রেজা ভাইয়ের এমন গোপনীয় একটা ভিডিও ওনাকে পাঠালো কেন হঠাৎ? ক্রীতিক কুঞ্জের সব ঠিকঠাক আছে তো? নাকি সাংবাদিকরা মা'কে এসবের জন্য বিরক্ত করছে?
হাজারটা দুশ্চিন্তায় ভার হয়ে এলো অরুর মাথাটা, মস্তিষ্কে জড়ো হওয়া কোনো প্রশ্নেরই উত্তর নেই অরুর কাছে।সবকিছুর উত্তর জানতে হলে ক্রীতিককে প্রয়োজন, কিন্তু সে কোথায়? শেষ প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতেই ক্রীতিককে খোঁজার উদ্দেশ্যে মোবাইল সমেত রুম থেকে বেরিয়ে গেলো অরু। তাড়াহুড়োয় ভুলেই গেলো যে ওর পড়নে এখনো ক্রীতিকের ওভার সাইজ টিশার্ট রয়েছে , জামাটা অন্তত বদলানো উচিৎ ছিল।
এদিক সেদিক খুঁজে অবশেষে ক্রীতিকের দেখা মিললো জিমে। ছোট্ট ডুপ্লেক্স বাড়িটার সবচেয়ে বড় রুমটাই ক্রীতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। যদিওবা এই রুমে খুব কমই আসা হয়েছে অরুর, কারণ জিমে ওর কাজটাই বা কিই? তাও আজ খুঁজতে খুঁজত এখানেই হদিস মিললো ক্রীতিকের, অরু একটু উঁকি ঝুঁকি দিয়ে ভেতরে ঢুকেই দেখলো, ক্রীতিক ট্রেডমিলের উপর সমানে দৌড়াচ্ছে, ওর পরনে ওভার সাইজ ব্যাগী প্যান্ট আর কালো রঙা স্যান্ডোগেঞ্জি। মাথাটা কালো ক্যাপ দিয়ে ঢাকা। তাও পেছন থেকে মাথার শেষভাগের সেলাইয়ের দাগ গুলো স্পষ্ট দৃশ্যমান, চুল বড় হলে হয়তো ধীরে ধীরে ঢেকে যাবে সেগুলোও। কিন্তু ছোট ছোট বাজ কাটিং হেয়ার স্টাইলেও যে গৌড় বর্ণের জায়ান ক্রীতিককে এতোটা মানাবে সেটা বোধ হয় অরুর কল্পনাতীত।
আর এই মূহুর্তে, ট্রেডমিলের উপর দৌড়াতে থাকা প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবকটির চওড়া বলিষ্ঠ পৃষ্ঠদেশের দিকে চেয়ে অষ্টাদশীর মুখ থেকে একটাই কথা বেরোলো শুধু ,
---- হাউ ম্যানলি!
অরুর আওয়াজ পেয়ে ট্রেডমিলের গতি কমালো ক্রীতিক, ধীর গতিতে দৌড়াতে দৌড়াতেই অরুকে উদ্দেশ্য করে বললো,
--- গুড মর্নিং বেইবি।
ক্রীতিকের মুখ থেকে পাওয়া সকাল সকাল উষ্ণ সম্মোধনে ভ্রম কেটে গেলো অরুর, অন্য সময় হলে হয়তো এখন গিয়ে একটু ঢং করতো স্বামীর সাথে, কিন্তু এই মূহুর্তে এসবের জন্য একটুও সময় নেই ওর হাতে, নিজের অযাচিত ভাবনা গুলো বড়'ই ভাবাচ্ছে অরুকে, যার দরুন সময় নষ্ট না করে ক্রীতিকের কাছে এগিয়ে গিয়ে ভিডিওটা প্লে করে ওর মুখের সামনে ধরলো অরু, থমথমে গলায় শুধালো,
--- এসব কি?
ক্রীতিক খানিকটা মিনারেল ওয়াটার পান করে, নতুন উদ্যমে দৌড়াতে দৌড়াতে নির্বিকার ভঙ্গিতে জবাব দিলো,
--- তোর মামাতো ভাই রেজার নু** ভিডিও।
অরু দাঁত কটমটিয়ে বললো,
--- সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ফোনে এসব কি করে এলো?
ক্রীতিক ঠোঁট উল্টাল, গা ছাড়া একটা ভাব নিয়ে বললো,
--- শুধু আমার ফোনে নয়, পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া ইউজার মানুষ আছে সবার ফোনেই এটা শো করছে। ছাত্রলীগ সহসভাপতির অপকর্ম ফাঁস। আরও কয়েকটা আছে দেখবি নাকি? ইজন'ট ইট ইরোটিক? অবশ্য তোর আমার কাছে কিছুই না এসব।
শেষ কথাটা বলে এক ভ্রু উঁচিয়ে, অরুর পানে শয়তানি হাসি নিক্ষেপ করলো ক্রীতিক।
ক্রীতিকের হাসিতে গা জ্বলে উঠলো অরুর, ও তৎক্ষনাৎ ঝাঁজিয়ে উঠে বললো,
--- চুপ করুন অসভ্য লোক, আপনি একটা অ'শ্লীল।
ক্রীতিক ট্রেডমিল থেকে নেমে কাঁধের উপর তোয়ালে রেখে, সেটা দ্বারা গলার ঘাম মুছতে মুছতে এগিয়ে গিয়ে বসলো এককোনে রাখা ডিভানের উপর, অতঃপর আঙুলের ইশারায় অরুকে কাছে ডেকে বলে উঠলো,
---পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য বেইবি, আমার বন্ধু সায়রকেই দেখনা, সারা পৃথিবীর সামনে শুদ্ধ পুরুষ নামে খ্যাত হলেও গিয়ে দেখ, ব্যাটা দিন শেষে বউয়ের কাছে গিয়ে ঠিকই অশুদ্ধ হতে চায় ।
অরু ক্রীতিকের নিকট এগিয়ে এসে বিরক্তি নিয়ে বললো,
---- আপনি কথা ঘোরাচ্ছেন, সত্যি করে বলুন এসবের পেছনে আপনার হাত রয়েছে, তাইনা?
ক্রীতিক এবার নিজের উরুর উপর ইশারা করে অরুকে বসতে বললো, অরু চোখমুখ কালো করে, ঠাস করেই গিয়ে বসে পরলো সেখানে। ক্রীতিক অরুর পিঠে নিজ কপালে ঘাম মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- রাগ করতে হবেনা, কি জানতে চাইছিস বল?
পেছনের দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে অরু শুধালো,
--- কেন করেছেন এটা? মামির পরিবার কি এখন আর সমাজে মুখ দেখাতে পারবে? তাছাড়া হলুদ সাংবাদিকরা যদি ক্রীতিক কুঞ্জে এসে মাকেও হ্যারাস করে তখন?
--- চিন্তা নেই,তোর মাকে কেউ হ্যারাস করবে না, সাদা পোশাক ধারী পুলিশ রয়েছে বাড়ির চারিদিকে। আর তোর মামির পরিবারের কথা যদি বলিস তাহলে বলবো তাদের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিৎ,রেজাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু জা'নোয়ার টা সেই সুযোগের যোগ্যতাই রাখেনা।
--- মানে?
অরুর সামান্য মানের পেছনে অনেক বড় কৌতূহল লুকিয়ে রয়েছে, তাই একটু খোলাসা ভাবেই জবাব দিলো ক্রীতিক,বললো,
---- মনে আছে আমাদের ভিডিও ধারণ করতে মিডিয়ার লোক লেলিয়ে দিয়েছিল রেজা?
অরু হ্যা সূচক মাথা নাড়ালে ক্রীতিক বলে,
--- এই ভিডিও গুলো তখনই সংগ্রহ করেছিলাম। বা'স্টা'র্ড টা ক্ষমতার বদৌলতে রাত হলেই মেয়েদের সাথে এসব নোংরামি করে বেড়াতো, আর দিনের বেলা স্বাধু সেজে মাইকের সামনে গিয়ে মানুষকে শান্তির বানী শোনাতো। রেজার কিংবা ওর এসব নোংরা কাজকর্মে আমার কিছুই যায় আসতো না, যদি না ও আমার সাথে লাগতে আসতো। তখনই চেয়েছিলাম ওর সব অপকর্ম ফাঁস করে ওকে জেলে পাঠাবো। কিন্তু ওই যে, একটা সুযোগ দিয়েছিলাম। মস্ত ভুল করেছিলাম তখন, যার ফলরূপ আমার কলিজা অবধি নজর দিয়ে ফেলেছে রা'স্কেলটা। তবে কথায় আছে না, লাস্ট বাট নট লিস্ট। আমি ওর চোখ উপড়ে ফেলিনি, কিন্তু এমন ব্যাবস্থা করেছি যে, চোখ থাকতেও আর কোনোদিন চোখ তুলে কারও দিকে তাকিয়ে কথা বলার মতো মান সম্মান টুকু অবশিষ্ট নেই ওর।
কথা বলতে বলতেই ক্রীতিকের চোখ মুখের ভঙ্গিমা কেমন পাল্টে গিয়েছে, শান্ত নদীর মতো চোখ দুটোতে ফুটে উঁঠেছে কাঠিন্যতা, দেখেই বোঝা যাচ্ছে ক্রীতিক এখনো রেগে আছে।রেজার ভাগ্যটা ভালো যে ও আমেরিকাতে রয়েছে , নয়তো বাংলাদেশে থাকলে না জানি কি করতো রেজার সঙ্গে। হয়তো দেখা যেত, সত্যি সত্যিই রেজার চোখ দুটো হ্যামার দিয়ে গেলে দিতো ক্রীতিক।
কি সব উদ্ভট চিন্তা করতে করতেই শরীর কাটা দিয়ে উঠলো অরুর, আজেবাজে চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলে একটা শুষ্ক ঢোক গিলে ও ক্রীতিককে শুধালো,
---- এখন কোথায় আছে রেজা?
জবাবে ক্রীতিক বললো,
--- ভিডিও ভাইরাল হবার পর থেকেই পলাতক, ভুক্তভোগী মেয়েগুলো সব একেএকে পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করেছে, সবাইকে চাকরি, রেশন,বিশ্ববিদ্যালয়ের হলের সিট, এসবের প্রলোভন দেখিয়ে, দিনের পর দিন নিজের স্বার্থ হাসিল করতো রেজা, ছাত্র লীগের নেতা বলে ভয়ে এতোদিন কেউ মুখ না খুললেও, এবার সুযোগে সব অপকর্ম বেরিয়ে আসছে ব'দমাশ টার।
ক্রীতিকের কথা শুনে চুপচাপ মুখে আঁধার নামিয়ে বসে রইলো অরু, দক্ষিণের জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে আঁচড়ে পরছে ওদের শরীরে, হঠাৎ ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জানালার দিকে এক ঝলক পরখ করে পুনরায় অরুর দিকে দৃষ্টিপাত করে ক্রীতিক শুধালো,
--- মুড অফ?
অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়, ক্রীতিক ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বেশ সিরিয়াস হয়ে বললো,
--- অনেক তো হলো, এবার তো পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে বেইবি, তোকে গ্রাজুয়েট হতে হবে। আমি সিন্ধান্ত নিয়েছি তোর গ্রাজুয়েশন কম্পিলিট না হওয়ার আগ পর্যন্ত আমরা আর বিডি তে ফিরবো না। লাস্ট একবছরে একটা সেমিস্টারও কম্পিলিট করতে পারিস নি এদিক ওদিক করতে গিয়ে, অনেক হয়েছে ফাঁকিবাজি আর না।
অরু নাকটা সিকোয় তুলে, অসহায় মুখে বললো,
--- কিন্তু আমার তো ইকোনমিকস পড়তে একটুও ভালো লাগেনা।
---- লাগতে হবে, ভবিষ্যতে জেকে গ্রুপে বসতে হবে। আমার পাশাপাশি বিজনেসের হাল ধরতে হবে, যেভাবে তোর মা আমার বাবার ছাঁয়া হয়ে পাশে থেকেছিল,ঠিক সেভাবে।
অরু তৎক্ষনাৎ পেছনে ঘুরে আশ্চর্য হয়ে বললো,
---- আপনি কি চাইছেন আমিও আমার মায়ের সাথে কোম্পানি নিয়ে দন্দে লিপ্ত হই?
অরুর কথার জবাবে তীর্যক হাসলো ক্রীতিক, অতঃপর বললো,
--- আমি বেঁচে থাকতে তোর সাথে লাগতে আসার মতো কলিজা কারোর নেই বেইবি, কিন্তু আমি যখন না থাকবো, তখন তো তোর নিজেকে টিকিয়ে রাখতে হবে এই ক্রুয়েল পৃথিবীটাতে। আমাদের নিষিদ্ধ সম্পর্কের জের ধরে তোকে অনেকে অনেক ভাবে হেয় করতে চাইবে, দেখবি কাছের মানুষরাও কেমন রূপ বদলে ফেলবে, তখন যদি তুই বিগেইনার হোস তো তোর জন্য সবকিছু সামলানো খুব কঠিন হয়ে যাবে, নিজের দ্বায়িত্ব বুঝে নিতে গিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে কটাক্ষের স্বীকার হতে পারিস, যা তোকে সামনে এগোতে দেবে না, কারণ ওরা চাইবে তুই যাতে ভেঙে পরিস, ভেঙে পরে নিজের অধিকার ছেড়ে দিস । তাই আমি থাকতে থাকতেই আমার পাশে থেকে আমার হাত ধরে নিজের যায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে তোকে বেইবি। আর এসবের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই।
ক্রীতিকের এতোসব জ্ঞানের বানী কানে ঢুকলো না অরুর, বরং ও বেশ বিরক্ত হয়ে ক্রীতিকের দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে বললো,
--- আপনি থাকতে থাকতেই মানে?আমায় ছেড়ে কোথায় যাবেন আপনি? কিছুদিন আগে এতো বড় একটা এ্যা'ক্সিডেন্ট হলো, এখন আবার এসব বলছেন, আমার একটুও ভালো লাগছে না আপনার কথাবার্তা চুপ করুন এক্ষুনি।
ক্রীতিক মৃদু হেসে অরুর খোলা চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে বললো,
---- এটাতো কথার কথা বললাম বেইবি, তবে যা বলেছি খুব ভেবে চিন্তে চিরন্তন সত্যি কথাগুলোই বলেছি, তুই জানিস আমি আবেগে গা ভাসানো মানুষ নই, তাই তিক্ত হলেও সত্যি বলতে আমার মুখে বাঁধেনা।
অরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বললো,
--- তাই বলে এসব বলবেন?
ক্রীতিক অরুর কলার বোনের ভাঁজে টুকরো চুমু খেয়ে বললো,
--- বলবো না, তার আগে তুই বল, তুই পড়াশোনা শুরু করবি এবং সিরিয়াস হবি।
অরু একটু ভাবলো,পরক্ষণেই ছোট ছোট চোখ করে ক্রীতিকের দিকে নজর দিয়ে বললো,
---- ঠিকাছে পড়বো, তবে একটা শর্ত।
--- কি শর্ত?
ক্রীতিকের বুকের উপর নিজের পিঠ ছেড়ে দিয়ে আবদারের স্বরে অরু বললো,
--- পড়াশোনার পাশাপাশি আমি উপন্যাস লিখতে চাই, এটা আমার স্বপ্ন, না করতে পারবেন না কিন্তু।
অরুর কথার প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হার মেনে নেওয়ার মতো করেই ক্রীতিক অসহায় গলায় বললো,
--- ইউ ক্যান ডু ইট।
ক্রীতিকের আস্কারা পেয়ে অরু এবার আবদারের ঝুড়ি খুলে বসলো, একনাগাড়ে বলতে লাগলো সব,
---- আর আমি সকালে ব্রেকফাস্টও বানাতে চাই।
---- ইউ ক্যান।
--- এ বাড়িটাকে নতুন করে ডেকোরেট করতে চাই।
--- ইউ ক্যান।
---- নীলিমার সাথে দেখা করতে চাই?
---- ইউ ক্যান।
---ডোরাকে এনে দিন।
--- ইউ ক্যান।
ক্রীতিকের শেষ কথাতে থেমে গেলো অরু, ডোরাকে এনে দিতে বলার সাথে ইউ ক্যান এর কি সম্পর্ক ঠিক বুঝে উঠতে না পেরে, চকিতে পাশ ফিরে তাকায় অরু। পাশে তাকাতেই দেখলো গালে হাত দিয়ে ওর দিকেই নিস্প্রভ চোখে চেয়ে আছে ক্রীতিক, যেন শিল্পী তার নিজ হাতে বানানো কোনো স্কাল্পচারকে বিস্ময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ক্রীতিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরু হাত নাড়িয়ে শুধালো,
--- কি দেখছেন?
তৎক্ষনাৎ জবাব দিলো ক্রীতিক,
--- তোকে।
ক্রীতিকের কথায় খানিকটা লজ্জা পেয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে মাথায় নুয়িয়ে ফেললো অরু।
অরুকে লজ্জা পেতে দেখে ক্রীতিক এবার সটান বসে কাঠকাঠ গলায় বললো,
--- লেনদেনে আমি খুব কড়া অরু, তোকে আমি বিনা শর্তে এতোকিছুর অনুমতি দিয়ে দিলাম, বিনিময়ে আমি কি পাবো?
অরু হেঁসে বললো,
--- আপনার তো সবই আছে, আর কি চাই?
--- রাইট নাও ইউ হ্যাভ টু শাওয়ার উইথ মি, আপাতত এটাই চাই, লেটস গো।
যদিও ক্রীতিকের চাহিদার কথা শুনে বিশাল বড় একটা ঝটকা খেলো অরু, তবে ক্রীতিক তার ধার ধারলো না মোটেই, বরং অরুকে টেনে হিঁচ'ড়ে, সাথে করে নিয়ে ত্যাগ করলো জিম রুম।
নদীর স্রোতের মতোই কলকলিয়ে বয়ে যায় সময়। চোখের পলকে খসখস করে উল্টে যায় ক্যালেন্ডারের পাতা।মিনিট, ঘন্টা, দিন,রাত পরবর্তীতে মাসের পর মাস কিভাবে যে সময় গুলো চলে যায় তা ঠাওর করা দুষ্কর। স্থান কাল ভেদে সময়ের এই বিবর্তন কিছুটা মিশ্র প্রতিফলন ফেলে রেখে যায় মানুষের মাঝে, কেউ মরিচীকার মতো হাতরে বেড়ায় পুরনো ফেলে আসা স্মৃতি, কেউবা এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করে নতুনের আগমনী বার্তার।
আজ তেমনই একটা সুন্দর দিন, এলিসার বেবি শাওয়ার আজ, দেখতে দেখতে কখন যে সাতটা মাস পেরিয়ে গেলো,পেটের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা সত্তাটার আসারও সময় হয়ে গেলো অথচ কোনোকিছুই সেভাবে অনুভব করতে পারলো না এলিসা।
কি করেই বা পারবে? গত সাত মাসে প্রেগন্যান্সী সিকনেস ওর ধারে কাছেও ঘেষতে পারেনি, বেবি বাম্প নিয়েই কর্পোরেট অফিসে ফুল টাইম ডিউটি করে গিয়েছে পুরো সময়টাতে। কিন্তু এতোগুলো দিন পেরিয়ে এলিসার নিজেরও মনে হলো এখন একটু অর্ণবের কথা শোনা প্রয়োজন, বাচ্চাটা গর্ভে বড় হচ্ছে, তারও তো ভালো থাকা মন্দ থাকার ব্যাপার রয়েছে, তাছাড়া অর্ণব সেই তিন মাস থেকে ঘ্যান ঘ্যান করছে যাতে এলিসা এবার একটু শান্ত হয়। অবশেষে সাত মাসের মাথায় এসে বাচ্চার মুখ চেয়ে এতো ভালো কর্পোরেট জবটা ছেড়েই দিলো এলিসা। আর আজকে যে এই বেবি শাওয়ারের এতো বড় আয়োজন, সেটা মূলত সায়র, ক্রীতিক আর অর্ণবেরই প্ল্যান। ওদের তিনজনার একটা মাত্র মেয়ে বেস্টফ্রেন্ড, অবশ্যই সে প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে।যতই হোক ওদের চারজনের মধ্যে আর কেউ কোনোদিন মা হবে না আর, যা হবে সব বাবা।
বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমক ভাবে, চারিদিকে ল্যানটার্ন আর স্ফটিকের রোশনাই এ পুরো হলরুমটা ঝিলমিল করছে। পুরো অনুষ্ঠানের থীম আজ স্কাই ব্লু। এলিসাকে থীমের সাথে মিলিয়ে আকাশী রঙের গাউন আর পার্লের মুকুট পরানো হয়েছে, তাতে গুটি ইংরেজি অক্ষরে লেখা মম টু বি। অর্ণব ও এলিসার সাথে মিলিয়ে স্কাই ব্লু রঙের স্যুট চড়িয়েছে গায়ে, বউয়ের সাথে রঙ মিলিয়ে জামা কাপড় পড়ার অভ্যেসটা আর গেলোনা ছেলেটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে এলিসা একটুও রেগে নেই অর্ণবের উপর, বরং নিজের বেস্ট ফ্রেন্ডের মতো হাসবেন্ডের গলা জড়িয়ে ধরে একের পর একে ফটোতে পোজ দেওয়ায় ভীষণ ব্যস্ত সে।
হলের এক কোনে ডোরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে এলিসা অর্ণবকে দেখে মৃদু হাসলো অরু, অতঃপর চোখ ঘুরিয়ে তাকালো প্রত্যয় আর অনুর দিকে, গত মাসেই আমেরিকা এসেছে অনু। আসলে এসেছে বললে ভুল হবে, প্রত্যয় জোর করে নিজের সাথে নিয়ে এসেছে অনুকে, কারন অনু দু'মাসের অন্তঃসত্ত্বা। মাঝখানে কোম্পানির কাজে বেশ কয়েকমাস দেশে ছিল প্রত্যয়, পরে যখন অনুর এই অবস্থা হলো, তখন নিজের অনাগত সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে আর একা একা ইউ এস এ ফিরতে পারলো না প্রত্যয়। একজন দ্বায়িত্বশীল স্বামী আর সন্তানের মতোই আব্বু আম্মু স্ত্রী সমেত ফিরে এলো সে। প্রত্যয়ের ছোট্ট এ্যাপার্টমেন্টে এখন প্রতিনিয়ত খুশির ফোয়ারা বয়ে যায়, মাঝেমধ্যে তো অরুও এসে যোগ দেয় ওদের পারিবারিক আড্ডায়, তারপর সন্ধ্যা হয়ে এলেই কোথা থেকে যেন ক্রীতিক ফিরে এসে ঠিক সময় মতো নিয়ে যায় তার ছোট্ট বউকে। বউ টউ নিয়ে আবার রাত্রিবেলা একদমই রিস্ক নেয়না সে,অরুকে কাছে না পেলে যদি ঘুম না হয়? সেই দুশ্চিন্তায়।স্বভাবটা যে শুধুমাত্র ক্রীতিকেরই, তেমনটা বললে মিথ্যে বলা হবে। আজকাল অরুর ও তো ঘুম হয়না মানুষটার শক্ত, চউড়া, ঢেউ খেলানো বুকে মাথা না ঠেকালে।
--- কিরে কি ভাবছিস?
নীলিমার অকস্মাৎ ডাকে ভাবনার সুতো ছিড়লো অরুর, ধ্যান ভেঙে গেলে অরু আস্তে করে ঘাড় ঘোরালো নীলিমার পানে,শ্যামা মেয়েটাকে আজ এই অফ হোয়াইট গাউনে চমৎকার লাগছে, কি সুন্দর গাউনের সাথে ম্যাচিং করে হেয়ার স্টাইল করেছে, পুরোই ডিজনি প্রিন্সেস সিনড্রেলা। অবশ্য নীলিমার এই পরিপাটি সাজগোজের পেছনো সায়রের অবদানই সবচেয়ে বেশি, কারণ আগে পরে যে কোনো পার্টি ফাংশনেই নিজের পার্সনাল স্টাইলিস্টকে দিয়ে নীলিমার ড্রেসআপ করায় সায়র, ওই জন্যই প্রত্যেকবারই চমৎকার লাগে নীলিমাকে, যেন কোন সর্গ পরী,পার্ফেক্শনের উর্ধে যা থাকে তাই হলো নীলিমা ।
--- আবার কি ভাবতে বসলি বলতো?
অরুর পাশের চেয়ারটাতে আয়েশ করে বসে কথাটা বললো নীলিমা।
অরুও এবার এগিয়ে গিয়ে নীলিমার পাশে বসলো। ডোরাকে আদর করতে করতে নীলিমাকে শুধালো ,
---- শুনলাম লন্ডন গিয়েছিলি? কেমন কাটলো ভ্যাকেশান?
নীলিমা ঠোঁট উল্টে জানালো,
--- সায়র শুটের কাজে বিজি ছিল খুব, সেভাবে ঘোরা হয়নি, তোদের কি খবর?
--- এই চলছে, বকুনি ঝকুনি আর পড়াশোনা।
নীলিমা নিঃশব্দে হাসলো, অতঃপর বললো,
---- তুই বলেই ক্রীতিক ভাইয়াকে সামলাতে পারিস, অন্য কেউ হলে নির্ঘাত মুখ চালাতে গিয়ে ওনার হাতে মা'র খেয়ে ভর্তা হয়ে যেত।
নীলিমার কথা শুনে অরু মৃদু হেসে ক্রীতিকের পানে চাইলো, যে এই মূহুর্তে হলের এককোনে দাঁড়িয়ে অতিথিদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছে, পরনে ফুল ব্ল্যাক স্যুট তার, কানে লাগানো এয়ারপড,হাতের ঘড়ি এমনকি টাই'টা অবধি কালো রঙের । ক্রীতিকের চুল বড় হয়ে গিয়েছে এখন, সেই আগের মতো ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুল গুলো বেশ স্টাইল করে সেট করা, পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে আবৃত গৌড় বর্ণের লোকটাকে দেখে সবার আড়ালে লাজুক হাসলো অরু, এই ভেবে লাজুক হাসলো যে, এই ড্যাশিং, হ্যান্ডসাম, হিরোদের মতো দেখতে ছেলেটা তার প্রতি কি ভীষণ ভাবে আসক্ত।গত সাত মাসে কতবার কত রকম ভাবেই না পা'গলামি করেছে তার জন্য। প্রয়োজনে শাসন করেছে, নিজের রাগ সংবরণ করতে না পারলে একটু অতিরিক্তই করেছে, তবে দিন শেষে ঠিকই অরুর রাগ ভাঙাতে উঠে পরে লেগেছে, নিজেকে যতটা অসহায় প্রমান করলে অরুর মন টলবে, ঠিক ততটাই দূর্বল হয়েছে সে। সেই সময়গুলোতে কোথায় যেন উবে যায় ক্রীতিকের ম্যানলি ইগো। পাছে এসে ভর করে আর্দশ স্বামী হওয়ার ভীষণ পায়তারা। তবে পুরো পৃথিবী সেই ভেতরের জায়ান ক্রীতিকটাকে আবিষ্কার করতে পারেনি কোনোকালেই,যা অরু পেরেছে। অরুকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে, এই বদ মেজাজী, উগ্র লোকটার সাথে কি করে থাকো বলোতো? অরু তখন একগাল হেসে জবাব দেয়,
---- তোমরা যা জানোনা, তা কেবল আমিই জানি। কারণ আমি ওনার উগ্রতা নয় ভালোবাসার মাপকাঠিতে তলিয়ে আছি।যেখানে ওনার এক বুক ভালোবাসার রাজ্যে উগ্রতা নিছকই এক কীটপতঙ্গ মাত্র। ভালোবেসে সেটুকু ও সহ্য করতে না পারলে ভালোটা আর বাসলাম কই?
ক্রীতিকের দিকে সেই তখন থেকে শুকনো মুখে চেয়ে আছে দেখে নীলিমা অরুকে কনুই দিয়ে খোঁচা মে'রে এলিসাকে দেখিয়ে বললো,
--- তবে যাই বলিস না কেন, অনু আপা আর এলিসা আপু কিন্তু এগিয়ে গেলো আমাদের চেয়ে।
এলিসার ভরাট গুলুমুলু চেহারাটার দিকে চেয়ে আপসোসের সুরে অরু বলে ওঠে,
--- ঠিকই বলেছিস। ওরা সত্যিই লাকি।
অরুর আপসোস শুনে মনটা ভার হয়ে এলো নীলিমার, পরক্ষণেই বুদ্ধিমানদের মতো চট করেই নীলিমা বলে উঠলো,
---- বেবি নিলে কেমন হয় বলতো? আমিতো সায়র কে বললেই ও বেবি নেওয়ার জন্য লাফিয়ে উঠবে।
অরু মুখ কাঁচুমাচু করে ক্রীতিকের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- তুই তো চাইলেই পেয়ে যাবি, কিন্তু আমার যে অনুমতি নিতে হবে।
অরু যখন কথাগুলো বলছিল ঠিক তখনই স্টেজ থেকে বল নাচের ঘোষণা করলো ক্যাথলিন আর তার ফিয়ন্সে।
ঘোষনা শুনে সায়রের সঙ্গে বল নাচ করবে বলে তৎক্ষনাৎ খুশিতে লাফিয়ে উঠলো নীলিমা , আনন্দে আত্মহারা হয়ে খুশিতে করতালি দিয়ে নীলিমা যায়গা ছেড়ে উঠে গিয়েও পুনরায় ফিরে এসে, অরুর কানে কানে হিসহিসিয়ে বলে গেলো,
---- এই সুযোগে জিজুকে কনভিন্স করে ফেল, দেখবি নাচতে নাচতেই হ্যা বলে দেবে।
--- চলুন ডান্স করবো।
আচমকা সু'পরিচিত রিনরিনে আওয়াজটা কর্ণকূহরে পৌঁছাতেই কানের একটা এয়ারপড খুলে প্রশ্নসূচক দৃষ্টিতে পাশে তাকালো ক্রীতিক। দেখলো ওর দিকেই চোখ বড়বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে অরু। অরুর এমন গদোগদো ভাবসাব দেখে হাসি পেলো ক্রীতিকের, তবে ও হাসলো না নিজেকে যথাসম্ভব সংবরণ করে, মুখের আদলে কৃত্রিম গাম্ভীর্য টেনে এক ভ্রু উঁচিয়ে শুধালো,
--- কাহিনী কি?
---কোনো কাহিনী নেই, চলুন তো সবাই নাচ করছে।
কোনো রকম জবাবদিহিতা ছাড়াই একপ্রকার টেনেটুনে ক্রীতিককে বল নাচের মঞ্চে নিয়ে গেলো অরু। এখানের পরিবেশটাই অন্যরকম, সবাই নিরিবিলি পার্টনারের সাথে কোমড় দোলাচ্ছে আর একটা হ্যাপি মোমেন্টের সাক্ষী হচ্ছে, এলিসাকেও খুব সাবধানে আঙুলের মাথায় ঘোরাচ্ছে অর্ণব।
তবে আজকের বল নাচের স্টেজে দাঁড়িয়ে হুট করেই সেই প্রথম দিনের কথা মনে পরে গেলো ক্রীতিকের । যখন ওর সামনের মেয়েটা স্বয়ং অরুই ছিল, কিন্তু মেয়েটার দু'চোখে ছিল অনিশ্চয়তা আর শঙ্কার ছড়াছড়ি , ভীত হরিণীর মতো একরত্তি শরীর নিয়ে ক্রীতিকের বাহুতে সেদিন কুঁকড়ে ছিল অরু , আর শেষমেশ কিছু না বলেই হুট করে এক পায়ের নুপুর ফেলে রেখেই পালিয়ে গিয়েছিল মেয়েটা।অথচ আজ মেয়েটার দু'চোখে রয়েছে নিদারুন চঞ্চলতা, নেই বিন্দু মাত্র সংশয়, আর নাতো আছে কোনোরূপ অনিশ্চয়তা। একরাশ খুশির পারদ যেন উপচে পরছে তার হাস্যোজ্জ্বল মুখখানা থেকে, যা চাইলেও টাকার বিনিময়ে কিনে নিতে পারবে না ক্রীতিক। অগত্যাই অরুর খুশিতে খানিকটা ঢেউ তুলে দিয়ে, ওর কোমড় চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো হঠাৎ। অরু ভড়কালো না, বরং নিজের হাতটাকে তুলে রাখলো ক্রীতিকের কাঁধের উপর, তারপর শুরু করলো দুজন দুজনার সাথে গানের তালে পা মেলানো। ল্যাভেন্ডার কালারের গাউন সাথে স্মোকি আইশ্যাডো আর হালকা স্টোনের জুয়েলারিতে অরুকে মারাত্মক সুন্দর লাগছিল, ক্রীতিক কম্পলিমেন্ট দিতে জানেনা খুব একটা, তবুও আজ অরুর সব সংশয় কাটিয়ে দিতে ওকে ঘোরাতে ঘোরাতে হাস্কিস্বরে বলে উঠলো ,
--- তোকে অপরূপ লাগছে বেইবি।
অরু হাসলো সামান্য, তারপর আবারও চোখ রাখলো ক্রীতিকের কালো চোখের মনিতে ,মূহুর্তেই দুজন দু'জনার চোখে চোখ রেখে হারিয়ে গেলো গভীরে, চোখে চোখেই হাজারো কথা আদান প্রদান হলো ওদের বোধ করি। চারিদিকে প্রেম প্রেম সুগন্ধ, পৃথিবীর সকল চিন্তা ভুলে গিয়ে হুট করেই ক্রীতিকের মনে হচ্ছে, আশেপাশে এই চোখ জোড়া ছাড়া কিচ্ছু নেই। কোন মানুষ নেই, কোনো শব্দ নেই, কোন বস্তু নেই, কেউ নেই।
আছে শুধু দুইজোড়া তৃষ্ণার্থ চোখ, যার ঘোলাটে চাহনী দেখে মনে হয় একে অপরের দিকে জনম জনম তাকিয়ে থাকলেও সেই তৃষ্ণা মিটবে না কোনদিন, উল্টো দিনকে দিন বেড়েই যাবে তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। দুটো চোখ নেশার ঘোরে বুদ,তখনও পারিপার্শ্বিক সকল আওয়াজ ছাপিয়ে মিষ্টি একটা সুরেলা গলা কানে ভেসে এলো ওদের দুজনার, সেই গানে আরও একবার সবকিছুর উর্ধে গিয়ে মনের মাঝে ভালোবাসার হলকা জ্বলে উঠেছিল দুজনারই, খুব কাছেই কেউ একজন প্রান দিয়ে গাইছে,
i have died every day
waiting for you,
Darling don’t be afraid,
i have loved you,
For a thousand year's
I'll love you for a
Thousand year's......
ক্রীতিক যখন অরুর চোখের অতল গহ্বরের ডুবে যাচ্ছিল, ব্যস্ত হয়ে ওর চোখের মাঝে নিজের সত্তাটাকে খোজার আপ্রান চেষ্টা করছিল,ঠিক সেই মূহুর্তে সকল রোমান্টিকতায় একবালতি জল ঢেলে দিয়ে অরু ঠাস করেই বলে ওঠে,
--- আমার বাবু চাই।
অরুর এহেন আবদার শুনে ভ্রু জোড়া কুঁচকে গেলো ক্রীতিকের, চোখে কয়েকবার পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে উল্টো প্রশ্ন ছুড়লো ক্রীতিক,
---- কিহ, কি চাই?
অরু চোখের ইশারায় এলিসাকে দেখালো, যে এই মূহুর্তে ডিভানে বসে বসে পেস্ট্রি কেক খাচ্ছে। এলিসাকে এক ঝলক পরখ করে ক্রীতিক অরুর পানে তাকিয়ে বললো,
--- তো?
---- আমারও বাবু চাই।
অরুর কথার প্রত্যুত্তরে ক্রীতিক ভাবলেশহীন গলায় বললো,
---- হ্যা তোর তো বাবু আছেই, ডোরা না তোর মেয়ে?
ক্রীতিক ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে, তিল কে তাল বানাচ্ছে, ব্যাপারটা বুঝতে পেলে তেতে উঠলো অরু, বিরক্ত কন্ঠে বললো,
----এই বাবু সেই বাবু না, এলিসা আপুর মতো বাবু চাই আমার, আপার মতো বাবু চাই আমার।
ক্রীতিক গম্ভীর গলায় বলে উঠলো,
--- বাবু কি হাতের মোয়া? যে চাইলেই পাওয়া যাবে?
অরু ঠোঁট উল্টে বললো,
--- এনে দিন, আমি জানি আপনি সব পারেন।
ক্রীতিক অরুর কপালে আলতো চুমু খেয়ে জানালো,
--- এখন নয়, একটু বড় হ। ঠিক সময় মতো পেয়ে যাবি।
ক্রীতিকের কথার পাছে অরু রেগেমেগে কিছু বলবে তার আগেই অর্ণব আর সায়র এসে কি দরকারে যেন ডেকে নিয়ে গেলো ক্রীতিককে। যাওয়ার আগে পেছন ঘুরে অরুর উদ্দেশ্যে ক্রীতিক বললো,
--- এখানে দাঁড়িয়ে থাকিস না বেইবি,ওদিকে গিয়ে বস।স্টেজটা পিচ্ছিল, সামলাতে পারবি না।
ক্রীতিকের এতো কেয়ারিং এই মূহুর্তে আদিখ্যেতার মতোই বিরক্ত ঠেকলো অরুর নিকট। যার দরুন রাগে দুঃখে অরু একাই নাচতে শুরু করলো পা'গলের মতো, যদিও বা জীবনে প্রথমবার চার ইঞ্চি পেন্সিল হীল পরে নাচতে গিয়ে অরু জুত করতে পারলো না খুব একটা, কয়েক মিনিটের মাথাতেই ক্রীতিক যে ওকে এতোক্ষণ সামলে রেখেছিল তার হাতেনাতে প্রমান সরূপ পা মচকে পরে গেলো মেঝেতে ।
অরু এভাবে পরে গিয়েছে দেখে দ্রুত ছুটে এলো অনু, উদ্বিগ্ন কন্ঠে শুধালো,
--- কিরে এভাবে পরে গেলি কি করে? ব্যথা পেয়েছিস কোথাও ?
অরু মাথা তুলে অসহায় স্বরে বলে উঠলো,
--- পায়ে ভর দিতে পারছি না আপা, মনে হয়ে মচকে গিয়েছে।
অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত হাতে বোনকে তুলে একসাইডে নিয়ে এসে বসিয়ে দিলো চেয়ারে। অরু হঠাৎ হঠাৎ ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে ফেলছে, তা দেখে অনু বললো,
--- তুই বস, আমি এক্ষুনি বরফ ম্যানেজ করে নিয়ে আসছি, বরফ লাগালে ব্যথা কমবে আশা করি।
কথাটা বলে অরুকে বসিয়ে রেখে দ্রুত কোথাও একটা চলে গেলো অনু। ওদিকে অরু ব্যথা পেয়েছে শুনে কই থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে এলো ক্রীতিক, আশেপাশে তখনও সবাই ছিল,কিন্তু ক্রীতিককে দেখতে পেয়ে ওদের কে স্পেস দিয়ে যে যার মতো চলে গেলো সবাই।
--- কতবার বলেছি এসব হাই হীল পড়তে হবে না, তবুও জিদ ধরে পরলি, এখন ব্যথাটা কে পেলো শুনি? ইশ গোড়ালিটা কালচে হয়ে গিয়েছে একদম।
অরুর সামনে হাঁটু মুড়ে বসে, ওর পা থেকে জুতো গুলো খুলতে খুলতেই রাগি গলায় অরুকে ধমকালো ক্রীতিক। কিন্তু অরুতো অরু, ও এখনো তখনকার ব্যাপারটা নিয়ে ঝুলে আছে, তাইতো অভিমানে ক্রীতিকের হাত থেকে নিজের পা ছাড়িয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসলো চট করে। ওর কান্ডে ক্রীতিক ভ্রু কুঞ্চন করে বললো,
--- কি হয়েছে?
অরুর সোজাসাপ্টা জবাব,
--- আমার বাবু চাই।
অরুর এহেন ছেলেমানুষী তে রাগ হলো ক্রীতিকের, কোনমতে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বললো,
---- বলেছি না পরে।
--- না এক্ষুণি।
ক্রীতিক চেয়ার সমেত অরুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে, গম্ভীর গলায় শুধালো,
--- বাচ্চা বাচ্চা যে করছিস, বয়স কত তোর? তুই নিজেই তো একটা বাচ্চা। একটা বাচ্চাকে বাচ্চা দিয়ে তারপর দুই বাচ্চাকে সামলাতে হবে আমার, আমি এসব রিস্কে নেই।
হ্যা, না কিছুই না বলে,মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে আছে অরু, তা দেখে ক্রীতিক ওকে একটু মানানোর চেষ্টা করে বললো,
---প্রেগন্যান্সীর জন্য একটা নূন্যতম বয়স লাগে বেইবি, নয়তো বাচ্চাকে সামলাবি কি করে? তাছাড়া তোর হেলথ কন্ডিশন বেবি নেওয়ার জন্য উপযুক্ত কিনা সেটাও তো যাচাই-বাছাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা,
মাঝপথেই থেমে গেলো ক্রীতিক, অরু এবার আগ বাড়িয়ে শুধালো,
--- সবচেয়ে বড় কথা কি?
--- তোর ভালোবাসায় আমি কোনো ভাগিদার এলাউ করতে রাজি নই অরু।
অরু আশ্চর্য হয়ে গেলো ক্রীতিকের এহেন ছেলে মানুষী কথায়, ও আশ্চর্য কন্ঠেই বলে উঠলো ,
---- আপনি কি পাগল? বাচ্চাটা আপনার হবে, আর আপনি তাকে এখনই হিংসা করছেন?
ক্রীতিক গম্ভীর গলায় বললো,
---- যা বলেছি তাই।
অরুও যেন নাছোড়বান্দা, ও গাল ফুলিয়ে প্রত্যুত্তর করে জানালো,
---- না আমার বাবু চাই, চাই-ই চাই।
মেয়েটার ডানপিটে জিদের কাছে আরও একবার পরাজিত হয়ে হার মানার মতোই দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো ক্রীতিক, অতঃপর একহাতে অরুর জুতো আর অন্য হাতে অরুকে কোলে তুলে গভীর গলায় বললো,
---- ঠিকাছে বাসায় চল, দিচ্ছি তোকে বাচ্চা।
কথাটা বলে অরুকে নিয়েই বেরিয়ে যাচ্ছিল ক্রীতিক, তখনই পেছন থেকে অনু এসে দেখলো এই কাহিনি, ক্রীতিক অরুকে নিয়ে চলে যাচ্ছে দেখে অনু বিড়বিড়িয়ে বললো,
---- আরেহ বরফ না লাগিয়েই কোথায় যাচ্ছে এরা?
প্রত্যয় পাশ থেকে অনুর কাঁধে হাত রেখে তীর্যক কন্ঠে বলে,
---- চিন্তা নেই, ক্রীতিক ভাই ঠিক সামলে নেবে অরুকে । তুমি এদিকে এসে একটু বসোতো, আজ অনেক নড়াচড়া করেছো এবার একটু রেস্ট করো।
প্রত্যয়ের কথায় অনু হাসি সংবরণ করতে না পেরে, মুখের উপর হাত রেখে বললো,
---- তুমি এমন ভাব করছো, যেন তোমার বাচ্চাটা কালকেই পৃথিবীতে চলে আসবে।
প্রত্যয় বোকাদের মতো মাথা চুলকে বললো,
--- কি করবো বলো? তর সইছে না তো।
ওদিকে ক্রীতিককে এভাবে চলে যেতে দেখে, সায়র হাঁক ছেড়ে ডেকে উঠে শুধালো,
---- কিরে জেকে, পার্টি তো শেষ হয়নি, এখনই কোথায় যাচ্ছিস তোরা?
ক্রীতিক অরুকে নিয়ে বেরিয়ে যেতে যেতে না ঘুরেই উত্তর দিলো,
---- বউকে বেস্ট গিফট দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই বাসায় যাচ্ছি।
ক্রীতিকের ঘুরানো প্যাচানো কথাটা প্রথমে ধরতে না পারলেও, যখন এর আসল মানে সায়রের ব্রেইনে ক্যাঁচ করলো, তখন আর এক মূহুর্তও অপেক্ষা করলো না সায়র, দ্রুত এগিয়ে গিয়ে নীলিমার হাত থেকে খাবার দাবার সব কেড়ে নিয়ে সাইডে রেখে বললো,
---- তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আই থিংক আমাদের বাসায় যাওয়া উচিৎ।
মুখ ভর্তি খাবার গুলো তাড়াহুড়ো চিবুতে চিবুতে নীলিমা বলে ওঠে,
--- কেন?
বড়সড় তান্ত্রিকদের মতো করে, কৌশলী কন্ঠে সায়র বললো,
--- জেকে কে এবার হারাতেই হবে আমায়, ব্যাটা সবকিছুতে ফাস্ট। এবার আর সেটা হতে দিচ্ছি না আমি। দ্রুত খাও জান, হারি আপ,বাসায় গিয়ে প্রসেসিং শুরু করতে হবে তো।
ওই হিটলার ব্যাটাকে আমার আগে কিছুতেই বাবা হতে দেওয়া যাবেনা, নেভার।
সায়রের কথার আগামাথা কিছুই মাথায় ঢুকলো না বেচারী নীলিমার, তবুও মেয়েটা বাধ্য স্ত্রীর মতোই স্বামীর কথায় ব্যস্ত হয়ে পরলো মুখ ভর্তি খাবারকে দ্রুত গলধঃকরন করার কাজে।
চলবে....
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#অন্তিম_পর্ব
#লেখনীতে_suraiya_rafa
(কপি করা নিষিদ্ধ 🚫)
(কঠোর ভাবে প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য)
প্রায় তিন বছর পরে.......
ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস চলমান, পৃথিবীর সর্বত্র এখন শীত বুড়ির রাজত্ব। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিনে আবর্তিত ঘরের বাইরে পা রেখে, দু'দন্ড দাঁড়ালেই যেন তুষারে ঢেকে স্নো ম্যানে রূপান্তরিত হয়ে উঠবে সমস্ত শরীর,ঠিক এতোটাই ঠান্ডা পরেছে চারিদিকে।
ক্যালিফোর্নিয়াতে সাধারণত তুষার পাত হয়না খুব একটা, কিন্তু এবছর বিভিন্ন যায়গায় স্নো ফলের খবর পাওয়া যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার যে যে স্টেট গুলোতে এ বছর স্নো ফল হয়েছে, ক্রীতিকের শহরতলীও তার অন্তর্ভুক্ত এরিয়া। পুরো শীতের অনেকটা সময় ধরে দিনরাত তুষার পাত দেখে দেখে ওদের সময়গুলো উড়ন্ত মেঘের মতোই মসৃণতায় ভেসে গিয়েছে কোথাও। জীবনটাকে মনে হয়েছে তুষারের মতোই শুভ্র আর সহজ। হাত লাগাতেই কেমন পেজা তুলোর মতো গলে যায় সব।
ঠিক তেমনই তুষারে ঢাকা মসৃণ দিনগুলোকে পেছনে ফেলে আজকের সকালটা শুরু হয়েছে তীক্ষ্ণ সূর্য কীরনের এক ছটাক সোনালী আলোক রশ্মির আগমনে।
বাংলাদেশ আজ রোদ্রজ্জল, ইট পাথরে ঢাকা শহুরে বাঁধা বিপত্তি পেরিয়ে সেই উজ্জ্বল টুকরো টুকরো রোদের ছটা আঁচড়ে পরছে যত্রতত্র। বহুদিন বাদে চোখের সামনে আজ এই সূর্যালোক বড়'ই আনন্দিত করলো অরুকে। আলো ছায়ার সুন্দর সমীকরণ দেখতে দেখতেই এক টুকরো প্রশান্তির হাসিতে প্রসারিত হলো তার দু'ঠোঁট। আলোগোছে চোখ দুটো বুঁজে বুক ভরে বাতাস টেনে নিয়ে অস্ফুটে বিড়বিড়ালো সে,
---- আহ, আমার দেশ।
"সাইনিং ইভেন্ট ২০২৭।অথর, অরোরা জায়ান চৌধুরী। "
মাঝারি সাইজের হলরুমটার স্টেজ বরাবর উপরিভাগের বোর্ডে ঝুলছে লেখাগুলো। স্টেজের সামনেই বসে আছে কিছুসংখ্যক পাঠক পাঠিকা।তাদের সবার হাতে একটা করে পুরু বই। বইগুলোর কভার পেজ দেখে মনে হচ্ছে কোন থ্রীলার রোমান্টিক জনরার উপন্যাস হবে হয়তো। পুরোটা প্রচ্ছদে ফুটে উঠেছে রঙ তুলিতে ধারন করা জীবন্ত তুষার পাতের প্রতিচ্ছবি। তার মাঝেই ভীষণ ব্যাকুল দুজন কপোত-কপোতীর গভীর চাহনি। যেন একজন আরেকজনকে দেখে ভূবণ ভুলে গিয়েছে তারা। তার ঠিক উপরে রক্তরঞ্জিত বাংলা অক্ষরে লেখা,
"গোধূলি বেলার রোদ্দুর"
এমন তুষার পাতের দৃশ্য পটের মাঝে হঠাৎ গোধূলি বেলার রোদ্দুর কোথা থেকে এলো সেটা রহস্যই বৈকি।
পাঠক পাঠিকাদের একটা বিরাট অংশের তুমুল আকর্ষন কেড়ে নিয়েছে এই রহস্যময়ী প্রেমের উপন্যাস। তাইতো এ বছরের বেস্ট সেলের শীর্ষে রয়েছে নোবেলটি।
প্রথম উপন্যাসেই এতো ভালো সারা পেয়ে, পাঠক পাঠিকাদের সম্মানার্থে একটা সাইনিং ইভেন্ট না করলেই নয়, তাইতো ক্রীতিক কে হাজার বারবার বলে কয়ে, দেশে আসার জন্য রাজি করানো হয়েছে।যদিও এর পেছনে সবচেয়ে বড় অবদান ওর বন্ধু মহলের। অরুর কথা হলে তো এককান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতো সে।
সাইনিং ইভেন্টে আগত সমগ্র পাঠক পাঠিকাদের অপেক্ষার অবসান ঘটিয়ে, স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন এ্যাংকর মতোন মহিলা ঘোষণা দিয়ে মঞ্চে ডাকলেন অরুকে। কিন্তু আশেপাশে কোথাও তো অরু নেই। আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে লিখিকাকে, কিন্তু দেখা নেই তার। ব্যাপারটা হতাশা জনক। লেখিকা মানুষ এইটুকুনি তো কমনসেন্স থাকা উচিত ছিল। পাবলিকেশনের এ্যাংকর মেয়েটা নিজেও হুট করে ঘোষণা দিয়ে বেশ বিব্রত বোধ করছেন সবার সামনে।
এমনই একটা সময় ঘোষনার প্রায় মিনিট পাঁচেক পরে, হলের মধ্যে প্রবেশ করে শাড়ি পরিহিত একজন রমনী। ছাই রঙা শীফনের শাড়িটার কুঁচি ঠিকঠাক করতে করতেই মেয়েটা উঠে এলো মঞ্চে। হাটু অবধি নেমে আসা লম্বা চুলগুলো আলগোছে কানের পাছে গুঁজে, এ্যাংকরের অনুমতি সাপেক্ষে মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে মেয়েটি বলে ওঠে,
---- শুভ সকাল পাঠকবৃন্দ। এতোক্ষন যাবত অপেক্ষা করিয়ে আপনাদের মূল্যবান সময় করার জন্য আন্তরিক ভাবে দুঃখীত আমি। আসলে বিলম্বটা ইচ্ছাকৃত নয়, আজ সকালের ফ্লাইটেই বাংলাদেশে এসেছি আমি, ফ্লাইট কিছুটা ডিলে হওয়ার দরুন এই বিলম্ব। তবুও নিজের অপরিনামদর্শীতার জন্য আমি ক্ষমাপার্থী। অনুগ্রহ করে ক্ষমা করবেন আমায়।
এই পর্যায়ে পাঠক পাঠিকাদের করতালির আওয়াজ শোনা গেলো, যার অর্থ তারা সকলে লিখিকার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন।
সকলের করতালির আওয়াজে মিষ্টি করে হাসলো লিখিকা, অতঃপর পুনরায় মাইক্রোফোনটা মুখের সামনে এনে বললো,
---- আমরা উপন্যাস নিয়ে কথা বলবো,এর চরিত্র গুলোর যথাযথ বিশ্লেষন করবো।তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই,
আমি অরোরা জায়ান চৌধুরী। গ্রাজুয়েশন ফাইনাল ইয়ারে অধ্যয়নরত, সেই সাথে পারিবারিক কোম্পানিতেই ইন্টার্নশীপ করছি এ বছর। লেখালেখিটা আমার পেশা নয়, আর না তো আয়ের কোনো উৎস। শখ করে লেখি আমি, কারণ আমি কল্পনাবিলাশী। কলমের আঁচড়ে কল্পনাগুলোকে জীবন্ত ফুটিয়ে তুলতে পারলে আত্মতৃপ্তি পাই আমি। যেহেতু আমার মূল পেশা কিংবা পড়াশোনার অংশ সাহিত্য নয়, তাই একটা উপন্যাস বইয়ের পাতায় আনতে আমার তিনবছর লেগে গেলো। তবুও আমার এইটুকু ক্ষুদ্র জ্ঞানকে এতোটা সমাদর করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতার্থ পাঠকবৃন্দ। আ...
--- আমার মেয়ে তখন থেকে কাঁদছে, আর তুই এখানে ভাষন দিচ্ছিস?
এর পরের বাক্যটা আর শেষ করতে পারলো না অরু, তার আগেই কোথা থেকে যেন একটা লম্বা মতো সুদর্শন যুবক উঠে এলো স্টেজে, তার কোলে দুই কি আড়াই বছরের একটা পিচ্চি মেয়ে বাবু, বাবুটার চোখ ছলছল করছে, চেরীর মতো কোমল মিষ্টি নিষ্পাপ অধর খানা উল্টে গিয়ে ঠেকেছে চিবুক বরাবর, দেখেই বোঝা যাচ্ছে এতোক্ষণ ধরে কান্নাকাটি করেছে সে।
মুখের সামনে মাইক্রোফোন থাকায়, হলে উপস্থিত সকলে শুনতে পেল তাদের লিখিকা মহোদয়াকে বাচ্চাকে কাঁদানোর অপ'রাধে বড়সড় ধমক দিয়েছে একজন লোক।ক্রীতিকের এহেন ঝাড়িতে অরু সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো,অতঃপর ক্রীতিকের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দু'হাত বাড়িয়ে কোলে নিলো মেয়েকে।
মায়ের উষ্ণ স্পর্শ পেতেই মেয়ে কা'ন্নাকাটি ভুলে আলতো করে মাথাটা এলিয়ে দিলো মায়ের বুকে। মেয়ে তার মাকে কাছে পেয়ে শান্ত হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ক্রীতিক। মেয়েটাও হয়ে বাবার ফটোকপি, সে অরুকে ছাড়া কিছুই বোঝেনা। এদিকে ক্রীতিকের দুনিয়া তার একমাত্র মেয়ে, মেয়ের কোনো অসন্তোষ কিছুতেই বর্দাস্ত করে না সে।
অরু স্টেজে দাড়িয়েই কিছুক্ষণ মেয়েকে আদর দিলো,অতঃপর ক্রীতিকের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করে ঠোঁট উল্টাল, ক্রীতিক তাতে কোনোরূপ পাত্তা দিলোনা, উল্টো অরুর হাত টেনে ধরে ওকে স্টেজ থেকে নামাতে নামাতে বললো,
--- হয়েছে আর ভাষন দিতে হবে না তোর, আমার মেয়ের খিদে পেয়েছে ওকে খাওয়াতে হবে, চল এক্ষুনি।
অরু করুন কন্ঠে বললো,
--- তাই বলে এভাবে ইভেন্টের মাঝখানে চলে গেলে ওরা তো আমাকে জরিমানা করবে।
ক্রীতিক যেতে যেতে জবাব দেয়,
--- করলে করুক, তোকে না এই মাসে স্যালারী দিয়েছি? সেখান থেকে দিয়ে দিবি।
অরু মুখ কালো করে বললো,
--- আমার প্রথম স্যালারী ছিল ওটা।
---তাহলে আর কি জরিমানা না দিতে পেরে জেলে যাবি।
--- তখন আপনার মেয়ের কি হবে?ও তো কাঁদবে।
অরুর কথায় থেমে গেলো ক্রীতিক,পেছনে ঘুরে নিজের ঘুমন্ত মেয়ের দিকে নিস্প্রভ চোখে তাকিয়ে রইলো কিছুক্ষণ। এটা তার সত্তা, তারই অংশ, ভাবলেই ভেতরটা কেমন গলে যায়। মায়ার জোয়ারে ফুলেফেঁপে ওঠে হৃদয়টা, ক্রীতিকের জীবনে এখন দুইটা মেয়ে, যাদের কাছে ও ভীষণ অসহায় আর ভীষন কৃতজ্ঞ। এদের ছাড়া যে ওর দুনিয়া অচল।আর এই বাচ্চা মেয়েটা ওর সব সবকিছু, এই মেয়ের জন্য জীবনটা দিয়ে দিতেও বোধ হয় দ্বিতীয়বার ভাববে না ক্রীতিক। ক্রীতিকের জীবনে কখনো নারীর টান ছিল না, আর না তো ও মেয়েদের খুব একটা পছন্দ করতো কোনো কালেই, ওই জন্যই হয়তো উপরওয়ালা ওকে দুজন ভালোবাসার মেয়ে উপহার দিয়েছেন, যারা এই মূহুর্তে ওর সামনেই দাঁড়িয়ে আছে,
--- কি হলো, কি ভাবছো?
আজকাল অরু, আপনি তুমি গুলিয়ে ফেলে। ব্যাপারটা দারুণ লাগে ক্রীতিকের, এই মূহুর্তেও সেই তুমি শুনেই ধ্যান ভঙ্গ হলো ওর। মেয়ের দিক থেকে নজর সরিয়ে অরুর কাছাকাছি এগিয়ে এসে ক্রীতিক বললো,
---- ঠিকাছে যা, আমার মেয়ের জন্য তোর জরিমানার টাকা মওকুফ। এখন চল, তোদের কে ক্রীতিক কুঞ্জে ড্রপ করে দিয়ে আমি একটু ফ্যাক্টরী ভিজিটে যাবো।
কথাশেষ করে অরু সমেত আবারও হনহনিয়ে হাটা দেয় ক্রীতিক। অরু পুনরায় ক্রীতিককে বাঁধা দিয়ে বললো,
--- আস্তে হাঁটুন না, শাড়ি পড়ে আছি, বাবুকে নিয়ে পরে যাবো তো।
ক্রীতিক থামলো, এরপর দু'কদম পিছিয়ে অরুর কোমড় চেপে ধরে ওকে নিজ বাহুতে তুলে নিতে নিতে বললো,
--- বেইবি, মেয়েকে শক্ত করে ধর।
ক্রীতিকের কান্ডে থতমত খেয়ে গেলো অরু, সামনেই হাইওয়ে, সবাই তাকিয়ে আছে,অথচ ক্রীতিকের তাতে কোনোরূপ হেলদোল নেই, সে মা মেয়েকে কোলে নিয়েই এগিয়ে যাচ্ছে পার্কিংলটের দিকে। এমন একটা বিব্রতকর পরিস্থিতে পরে অরু দাঁত খিঁচিয়ে তেঁতো কন্ঠে ক্রীতিককে বললো,
---- কি হচ্ছে টা কি? সবাই দেখছে, ভুলে যাচ্ছেন কেন এটা আমেরিকা নয় বাংলাদেশ।
অরুর কথায় কর্ণপাত না করেই গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ক্রীতিক ধমকালো ওকে,
--- শাট আপ, সবার দিকে কে নজর দিতে বলে তোকে? জাস্ট ফোকাস অন মি,এ্যান্ড মাই ডটার।
---- গ্রাম্মা!
মেরীর রংমহলের সবচেয়ে কর্ণারে যে রকিং চেয়ারটা রয়েছে, সেখানেই বসে বসে বেশ মনোযোগ দিয়ে ফিলোসোফির একটা চমৎকার বই পড়ছিলেন আজমেরী শেখ। আজকাল অবসরের বেশিরভাগ সময়ই এখানে কাটান তিনি, একাই কাটান, নিজের পছন্দের বইগুলোর সাথে, আজমেরী শেখের মতে বইয়ের মাঝে অন্যরকম একটা সুঘ্রাণ রয়েছে, যা তাকে প্রশান্তি দেয়। আর নীরবে বসে একা একাই সেই বইয়ের সুঘ্রাণ বিশ্লেষণ করলে তো আর কথায়ই নেই। কিন্তু আজ সেই নীরবতায় বিঘ্ন ঘটিয়ে বই পড়ার মাঝখানেই মনোযোগ ক্ষুন্ন করে ভেসে এলো একটা ছোট্ট বাচ্চার আধো আধো গলার আওয়াজ।
আচানক সেই অযাচিত ডাকে পেছনে ঘুরলেন আজমেরী শেখ, দেখলেন,
তার থেকে মাত্র কয়েক হাত দূরে, একটা ছোট্ট বার্বি ফর্ক পরিহিত বাচ্চা মেয়ে চুপচাপ দাড়িয়ে আছে, পায়ে তার আটকানো ভেলভেটের তৈরি লাল রঙা দুটো ব্যালেরিনা জুতো, পিঠ অবধি ছড়ানো রেশমের মতো হালকা বাদামী চুলগুলোকে সাবধানে হ্যালোকিটি হেডব্যান্ড দিয়ে আটকানো। ফর্সা তুলতুলে তার শরীরের গঠন। দেখেই বোঝা যাচ্ছে কোনো আলালের ঘরের দুলালি হবে হয় তো। যার মাথার চুল থেকে থেকে পায়ের নখ অবধি ভীষণ যত্ন আদরে মোড়ানো। বাচ্চা মেয়েটার হাসিহাসি মুখ দেখে আজমেরী শেখের চোখে সবার আগে ভেসে উঠল জায়ান ক্রীতিকের রাগি চেহারাটা, কিন্তু মেয়েটা তো হাসছে, কি আশ্চর্য!
আজমেরী শেখ খুব একটা ভাবলেন না,বরং হাতের ইশারা করে কাছে ডাকলেন বাচ্চা মেয়েটাকে। আস্কারা পেয়ে মেয়েটা তৎক্ষনাৎ কুরকরিয়ে দৌড়ে এলে, তিনি হাতের বইটা সাইডে রেখে হাঁটু মুড়ে মেয়েটার মুখোমুখি বসলেন, অতঃপর নরম গলায় বাচ্চাটাকে শুধালেন,
--- গ্র্যান্ড মা কাকে বলে, তা কি তুমি জানো?
অবুঝ শিশুটি উপুর নিচ মাথা নাড়ালো, যার অর্থ সে জানে, তারপর অসাধারণ বুদ্ধিমত্তার পারদর্শীতা দেখিয়ে নিজেই উচ্ছ্বাসিত গলায় বলে উঠলো,
---- পাপা বলেচে গ্রাম্মা মানে দাদু নানু দুতোই।
আজমেরী শেখ বেশ অবাক হলেন, ভাবলেন এইটুকু মেয়ে ভালোই কথা জানে, তাই তিনি আরেকটু আগ বাড়িয়ে শিশুটিকে শুধালেন,
---- আমিই যে তোমার গ্র্যানি সেটা কে শেখালো তোমায়?
মেয়ে তৎক্ষনাৎ জবাব দিলো,
--- পাপা।
আজমেরী শেখ ক্ষনে ক্ষনে আশ্চর্য হচ্ছেন আজ,ক্রীতিক তাহলে তার পরিচয় মেয়ের কাছে এভাবে তুলে ধরেছে? সারাজীবন তো দা কুমড়োর মতোই আচারন করে এসেছে, এই তিন বছরে চিকিৎসার জন্য বহুবার ইউ এস এ গিয়েছেন আজমেরী শেখ , সেখানে তিনি অনুর বাসায় থাকলেও, ক্রীতিকের বাড়ির রাস্তাও মাড়ান'নি কোনো কালে, আর না তো ক্রীতিক কখনো যেচে পড়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে তাকে। অথচ সেই ক্রীতিকের মতো মানুষই কিনা নিজের মেয়েকে এরকম সুশিক্ষা দিয়ে বড় করছে? ব্যাপারটা কল্পনাতীত।
আজমেরী শেখ নিজের কানকে'ই যেন বিশ্বাস করতে পারছেন না। বাচ্চা মেয়েটা তার গোলগোল ভাসমান চোখদুটো মেলে তাকিয়ে আছে আজমেরীর পানে, তাই তিনিও এবার নিজের ভ্রম থেকে বেরিয়ে এসে পিচ্চিকে জিজ্ঞেস করলেন,
--- তোমার নাম কি বাচ্চা ?
মেয়েটা যেন কথা বলতে খুব আগ্রহী, তেমন করেই চনমনিয়ে উত্তর দিলো সে,
--- কিয়ালা জায়ান চৌদুলী।
যতদূর বোঝা গেলো ওর নাম কিয়ারা, যা শুনে বিস্মিত আজমেরী শেখের মাথায় খেলে গেলো আরেকটা নাম, কিয়ারা রোজারিও। তিনি নিজ মনের আগত প্রশ্নগুলোকে আবারও বাচ্চা মেয়েটার নিকট উগড়ে দেবেন, তার আগেই কিয়ারাকে ডাকতে ডাকতে দরজায় এসে হাজির হলো অরু।
---- কিয়ারা, মামুনি তুমি কোথায়?
চোখের সামনে অরুকে দেখতে পেয়ে উঠে দাড়ালেন আজমেরী শেখ, মনের মধ্যে দানাবাঁধা অন্য সকল প্রশ্নকে বাদ দিয়ে, অস্ফুটেই তিনি মেয়েকে শুধালেন,
---- ওর নাম কিয়ারা?
অরু হ্যা সূচক মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করলো।
---- কে রেখেছে এই নাম?
আবারও শুধালেন আজমেরী।
অরু মেয়ের লম্বা চুলগুলো রাবার ব্যান্ডের সাহায্যে উপরে তুলে বেধে দিতে দিতে বললো,
---- ওর পাপা।
আজমেরী শেখ অমায়িক হাসলেন, জানালেন,
--- ভারী মিষ্টি হয়েছে তোমার মেয়ে, পুরোই বাবার ফটোকপি।
মায়ের কথা শুনে আশ্চর্য বনে গেলো অরু, কিছুটা কৌতুহল নিয়েই বলে উঠলো,
---- ও ওর পাপার মতো দেখতে হয়েছে, আর তুমি কিনা ওকে মিষ্টি বলছো মা? কিন্তু তুমিতো ওর পাপাকে খুব অপছন্দ করো, এক কথায় দেখতেই পারোনা।
অরুর কথা শুনে হাটিহাটি পা পা করে এগিয়ে গিয়ে ডিভানে বসলেন আজমেরী, চোখের সামনে প্রসস্থ দেওয়ালে ফ্রেমবন্ধী হয়ে আছে তার যৌবন কালের আটপৌরে একখানা ছবি। সেদিকে একধ্যানে পরখ করতে করতেই কিছু মনে করার মতো করে আজমেরী বলে ওঠেন,
----- আমি আসলে জায়ান ক্রীতিককে নয়, তোমার প্রতি তার মাত্রাতিরিক্ত আসক্তিকে অপছন্দ করি অরু। এখন হয়তো কারনটা জিজ্ঞেস করবে কেন করি, তাইনা?
অরু হ্যা না কিছুই বললো না, শুধু প্রশ্ন সূচক দৃষ্টিতে চেয়ে রইলো মায়ের পানে।
আজমেরী শেখ পুনরায় বললেন,
---- তোমাদের বাবার স্বভাব চরিত্র খানিকটা ক্রীতিকের মতোই ছিল, ক্রীতিক যেমন তোমার প্রতি ভীষণ ভাবে আসক্ত, ইশতিয়াক ও আমার প্রতি আসক্ত ছিল। ওর আসক্তি গুলো ছিল ভ'য়ানক। কিন্তু আমি সেই আসক্তির মাঝেই তীব্র সুখ অনুভব করতাম, মনে হতো এমন একজন মানুষ জীবনে থাকলে আর কি চাই? সেই মুগ্ধতার জের ধরেই ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার বাবাকে। কিন্তু বিয়ের কিছু বছর যেতেই লোকটার মাত্রাতিরিক্ত ভালোবাসা অসুস্থ ভালোবাসায় পরিনত হতে থাকে, কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও দিন দুপুরে তাকে কঠিন শা'স্তি দিতো তোমার বাবা, ছেলে বন্ধু তো দূরের থাক আমার মেয়ে বান্ধবীদের পর্যন্ত আমার হাত ধরার অপ'রাধে হাতের রগ কে'টে দিতো সে। তারপর বাড়িতে এসে চোটপাট মা'রামারি অশা'ন্তি তো ছিল প্রতিদিনের রুটিন।
আমি যদি তাকে ছেড়ে চলে যেতে চাইতাম,তো সে আমার সামনেই নিজেকে এমন ভাবে আঘা'ত করতো যা দেখে আত্মা শিউরে উঠতো আমার, বারবার ক্ষমা করে দিতাম এই ভেবে যে মানুষটা আমার জন্য পা'গল, আমাকে ভালোবেসে পা'গল। কিন্তু না, দিনকে দিন তার অসুস্থ ভালোবাসায় হাঁপিয়ে উঠছিলাম আমি, কারণ সময়ের সাথে সাথে লোকটা আরও বেশি ভয়'ঙ্কর হয়ে উঠলো,বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আগে যাদের শুধু শা'স্তি দিয়ে ক্ষান্ত হতো, তাদের এবার কৌশলে হ'ত্যা করতে শুরু করলো সে। আর কি বিভৎস তার খু'নের ধরন তা ভাবতেও পারবে না তুমি।
কথার এই পর্যায়ে এসে চোখ মুখ খিঁচিয়ে বন্ধ করে ফেললেন আজমেরী। কিছুটা সময় নিলেন নিজেকে শান্ত করার জন্য, অতঃপর চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
---- তখনই বুঝেছিলাম লোকটা আসলে সাধারণ মস্তিষ্কের কোনো স্বাভাবিক মানুষই নয়, সে সাইকোপ্যাথ।
--- কিন্তু জায়ান তো সাইকোপ্যাথ নয় মা।
অরুর কথায় ওর পানে দৃষ্টি নিক্ষেপন করলেন আজমেরী। অরু এগিয়ে এসে মায়ের পাশের ডিভানে বসতে বসতে, শান্ত স্বরে বললো,
--- জায়ান ক্রীতিক প্রচন্ড রাগি, বদমেজাজি, বেপরোয়া,চরম উগ্র, কিন্তু সে সাইকোপ্যাথ নয় মা। নিজের কন্ট্রোললেস রাগটুকুর বাইরে গিয়ে আমাদের মা মেয়েকে ভীষণ যত্ন সহকারে আগলে রাখতে জানে জায়ান। নিজের দু'বছরের মেয়ের প্রতি তার কতটা অগাধ মায়া,চোখে না দেখলে বিশ্বাস করবে না তুমি।
অরুর কথায় আজমেরী মৃদু হাসলেন, ওর গালে আলতো হাত ছুয়িয়ে তিনি বললেন,
---- তাতো দেখতেই পাচ্ছি, তোমার আর তোমার মেয়ের খুশিই বলে দেয় তোমরা আদতে কতটা সুখে আছো। জায়ান ক্রীতিক তোমাদের কতটা ভালোবাসায় মুড়িয়ে রেখেছে।
আজ প্রায় মাস তিনেক হলো ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে ছোট্ট নিনিত কে নিয়ে দেশে এসেছে নীলিমা। ওদিকে বউ ছেলের শোকে বেশিদিন একা একা থাকতে না পেরে আজ ক্রীতিকদের সাথে একই ফ্লাইটে বাংলাদেশে উড়ে এসেছে সায়র ও।গন্তব্য পুরান ঢাকার চিপাগলি, অবশ্য এছাড়া উপায় কি? পুরান ঢাকার চিপাগলি নিবাসী শ্যামলতা মেয়েটাকে যে বড্ড ভালোবাসে ও।
সায়র যখন নীলিমাদের দোতলা বাড়ির সামনে এসে দাড়ালো, তখন দেখলো মা ছেলে দু'জনই অপেক্ষারত তার জন্য । ছাদে ওঠার সরু সিঁড়িতে গালে হাত দিয়ে চুপচাপ বসে তারা, এতোগুলা দিন পর বাবাকে দেখে উৎকন্ঠায় চেঁচিয়ে উঠলো ছোট্ট নিনিত, গালে হাত দিয়ে বসে বসে ঝিমুতে থাকা নীলিমাকে ঝাঁকিয়ে আলতো কন্ঠে বলে উঠলো,
--- মাম্মাহ, পাপা!
ছেলের কথা শুনে নীলিমা সামনে তাকাতেই দেখলো তাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সায়র। এতোগুলো দিন পর সায়রকে দেখতে পেয়ে ছেলেকে রেখেই একছুটে গিয়ে স্বামীর কোলে উঠে পরলো নীলিমা। অতঃপর ওর গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কন্ঠে বললো,
--- উই মিসড ইউ সায়র।
--- আই মিসড ইউ টু জান, কেমন আছো তুমি?
সায়রের গলায় মুখ লুকিয়ে নীলিমা বাচ্চাদের মতো এদিক ওদিক মাথা নাড়িয়ে বললো,
---- ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই।
প্রত্যুত্তরে মৃদু হেসে ওর পিঠে আদুরে হাত বুলিয়ে দিয়ে সায়র বললো,
---- এইতো এসে গিয়েছি, এবার আর না নিয়ে ফিরছি না তোমাদের।
ওদিকে ছোট্ট নিনিত ছলছলে চোখে বাবা মায়ের প্রেমলীলা দেখতে দেখতে হাতদুটো উপরে বাড়িয়ে ঠোঁট উল্টে ভীষণ করুন সুরে বলে উঠলো,
---- পাপাহ কোলে।
*
গেইট দিয়ে বাড়িতে ঢুকতেই ক্রীতিকের নজরে এলো একটা ইয়ামাহা খচিত বাইক। ওর স্পষ্ট মনে আছে বছর তিনেক আগে দেশে ফিরে এই বাইকটা'ই প্রত্যয়ের সাহায্যে কিনেছিল ও। কিন্তু এটা তো গ্যারেজে পরে থেকে মরীচা ধরে যাওয়ার কথা, এখানে এনে কে রাখলো এটাকে? তাও একদম ঝকঝকে তকতকে পরিস্কার।
এককালে ক্রীতিকের অন্যতম আবেগ ছিল বাইক রাইডিং, বাইক মানেই ওর কাছে থ্রীল, এডভেঞ্চার, সবকিছু। যার দরুন এতোদিন পর চোখের সামনে বাইকটাকে দেখতে পেয়ে সেটাকে এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো ক্রীতিক। ওদিকে সারাদিন পর পাপাকে দেখে, অন্দরমহল থেকেই ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেরিয়ে এলো কিয়ারা। ক্রীতিকের কাছে এসে আধো আধো কন্ঠে ডাকলো সে,
--- পাপা, অপিচ সেস?
মেয়ের আদুরে গলার আওয়াজ শুনে চোখ ঘোরালো ক্রীতিক, আসলে এটা কিয়ারার অভ্যেস, ক্রীতিক বাড়িতে এলেই ও এই প্রশ্নটা করে, কারন ওর মাম্মা বলে,
--- তোমার পাপা অফিসে গিয়েছে।
ক্রীতিক হাঁটু ভেঙে বসলো মেয়ের মুখোমুখি হয়ে, অতঃপর আলতো হাতে ওর চুলগুলো ঠিকঠাক করে দিয়ে উদ্বিগ্ন গলায় বললো,
---- এখানে তো অনেক গরম পাপা, চুলগুলো কেন খুলে রেখেছো তুমি? তোমার মাম্মা কোথায়?
কিয়ারা বাচ্চা মানুষ, সে হাত দিয়ে পাপার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতেই জবাব দিলো,
---- জানিনা।
মেয়ের কথায় তৎক্ষনাৎ কপাল কুঁচকে গেলো ক্রীতিকের,অরুর উপর মেজাজটা চড়ে গিয়ে শক্ত হয়ে উঠেছে দু চোয়াল, কতটা কেয়ারলেস হলে এতো বড় বাড়িতে বাচ্চা মেয়েটাকে একা ছেড়ে দিতে পারে মানুষ? সেই ভেবেই রাগ লাগছে ক্রীতিকের, ও তখনই কোনোকিছু না ভেবেই বাইরে থেকে গলা উঁচিয়ে ডাকলো অরুকে,
---- অরুউউ, অরুউউ!
ক্রীতিকের আওয়াজ পাওয়া মাত্রই অন্দরমহল থেকে ছুটে এলো অরু, ক্রীতিক অরুকে কিছু বলবে তার আগেই মেয়েকে শাসিয়ে উঠলো অরু, চোখ পাঁকিয়ে বললো,
---- খুব দুষ্ট হয়েছো তুমি কিয়ারা, সারা বাড়ি খুঁজছি আমি তোমায়,আর তুমি এখানে? পাপার পঁচা মেয়ে একটা তুমি।
মায়ের কথা কিয়ারার গায়ে না লাগলেও, ক্রীতিক কঠোর প্রতিবাদ জানিয়ে অরুকে উদ্দেশ্যে করে বললো,
--- খবরদার আমার মেয়েকে বকবি না তুই।
--- বকবো না মানে? দেখেছেন ওকে খুঁজতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে?
এই বলে নিজের ছিলে যাওয়া কোমল হাতটা ক্রীতিকের চোখের সামনে তুলে ধরলো অরু। অরু ব্যথা পেয়েছে, ব্যাপারটা বুঝে উঠতেই হকচকিয়ে উঠলো ক্রীতিক, অকস্মাৎ ওকে কাছে টেনে উদ্বিগ্ন গলায় বললো,
--- বেইবি বেশি লেগেছে?
--- তুমি মাম্মাকে বেবি কেন ডাকচো? বেবি তো আমি।
মেয়ের কথায় অরু ক্রীতিক দুজনই হতবাক,
মেয়ে রাগ করেছে, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে, তা দেখে অরুকে ছেড়ে কিয়ারাকে কোলে তুলে নিলো ক্রীতিক। কিয়ারা মুখ ঘুরিয়ে অন্য দিকে চেয়ে আছে, ক্রীতিক মেয়েকে মানানোর চেষ্টা করে বললো,
---- তোমার মাম্মা আমার বেইবি, আমার হার্টবিট, আমার সব তাই ডাকছি। কিন্তু তুমি তো বেইবি নও পাপা, তুমি তো আমার মা, কিয়ারা জায়ান চৌধুরী। ভুলে গেলে?
বাবা মেয়ের খুনসুটির মাঝে হুট করেই পেছন থেকে অর্ণব এলিসার আওয়াজ শোনা গেলো, ক্রীতিক পেছনে তাকিয়ে দেখলো,
---- অর্ণব, এলিসা, সায়র নীলিমা তাদের পুচকু সমেত দাঁড়িয়ে আছে। সবার মুখে বিরক্তির ছাঁপ স্পষ্ট। শীত কাল হলেও দুপুর বেলা ভালোই সূর্যের তেজ বেড়েছে, সেই তেজি সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে সবকটার মুখ মন্ডল। ক্রীতিক ওদের দেখে আশ্চর্য হলোনা, সবসময়ের মতোই ভাবলেশহীন গলায় বললো,
---- কি'রে তোরা এখানে কি করছিস? বাড়িঘর নেই?
নিজ বন্ধুদের দেখে ক্রীতিকের কপাল কুঁচকে এলেও, এই অচেনা দেশে পাপার বন্ধুদের দেখে কিয়ারার আনন্দ হলো খুব, কারণ কিয়ারা এই মানুষ গুলোকে প্রায়ই তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে দেখতে পায়। সে পাপার কোলে বসেই আনন্দে আত্মহারা হয়ে গলা ছেড়ে ডাকলো,
---- আর্থাল ভাইয়া।
সঙ্গে সঙ্গে অর্ণবের কোল থেকে সারা দিলো ওদের সারে তিন বছরের ছেলে আর্থার সায়ন্ত। সে গলা উঁচিয়ে উচ্ছ্বসিত হয়ে বললো,
--- কিয়ারা মনি!
ওদিকে নিনিত যে এতো করে চাইছে কিয়ারা তার সাথে একটু কথা বলুক, বন্ধুত্ব করুক, সেদিকে কোনো হেলদোল নেই কিয়ারার,সে পাপার কোল থেকে জোর জবরদস্তি করে নেমে দৌড়ে ছুটে গেলো আর্থারের কাছে। পিচ্চি গুলোকে সাইড করে সায়র এগিয়ে এসে ক্রীতিককে বললো,
--- তোর সমস্যাটা কি জেকে? আমরা সবাই মিলে এতোটা পথ জার্নি করে এসে গিয়েছিলাম অরুর সাইনিং ইভেন্টে, সেখানে গিয়ে শুনি তুই নাকি ইভেন্ট শুরু হওয়ার আগেই অরুকে নিয়ে চলে এসেছিস? এর মানেটা কি?
--- হ্যা নিয়ে এসেছি, আমার মেয়ে কাঁদছিল তাই।
সোজাসাপটা জবাব ক্রীতিকের।
ক্রীতিকের কথায় চিড়বিড়িয়ে উঠলো সায়রের মাথাটা, ও দাঁত খিঁচিয়ে বললো,
---- পাবলিকেশনের লোকেরা তোর উপর বেজায় চটে আছে। তাদের এতো বড় ইভেন্ট, এতোগুলো টাকা, সব পন্ড করে দিয়ে এসেছিস তুই, তারা বসে থাকবে মনে হয়? মামলা করবে তোর আর তোর মেয়ের নামে।
সায়রের কথায় দু পয়সা পাত্তা না দিয়ে, ক্রীতিক চটে গিয়ে সায়রের কলার চেপে ধরে বললো,
---- অরু অরু করছিস কাকে তুই? শালা কতবার বলেছি আমার বউয়ের নাম মুখে আনবি না তুই। কানে কথা যায় না?
ক্রীতিককে ছাড়ানোর চেষ্টা করে, সায়র গম্ভীর গলায় বললো,
--- সম্মান দিয়ে কথা বল জেকে, ভুলে যাস না আমি তোর আগে বাবা হয়েছি।
ক্রীতিক ছাড়েনা উল্টে হাতের জোর বাড়িয়ে সায়র কে চেপে ধরে বললো,
---- হ্যা একদিন আগে হয়েছিস,ওই একদিন কেউ গোনায় ধরে বলে আমার মনে হয় না।
সায়র ক্রীতিকের হাত দুটো টেনেটুনে ছাড়াতে ছাড়াতে বললো,
---- হিটলারের বাচ্চা ছাড় আমাকে, বাচ্চারা দেখছে, একদিন আগে হই আর একঘন্টা আগে, তোর আগে বাবা তো হয়েছি, সো আ'ম ফার্স্ট।
--- তোর একদিনের ফার্স্ট আমি মানিনা।
কথাটা বলেই সায়রকে আরও জোরে চেপে ধরলো ক্রীতিক। ওদের কান্ড দেখে এবার এগিয়ে এলো এলিসা। দু্টোকে দুদিকে সরিয়ে, বিরক্ত গলায় বললো,
---- উফফ, তোদের এই ফার্স্ট সেকেন্ড ঝগড়া দেখতে দেখতে বিরক্ত আমি। সেই হসপিটাল থেকে শুরু করেছিস, এখনো শেষ হওয়ার নাম নেই।
সায়র নিজের মুচড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে বললো,
---- আমি ফার্স্ট সেটা আমি সারা জীবন বলবো, দরকার পরলে মাইক হাতে নিয়ে ঢোল পিটিয়ে বলবো, ওর মেয়ের জামাইকে বাড়ি বয়ে গিয়ে ভাঙানি দিয়ে পর্যন্ত বলে আসবো, যে তার অলরাউন্ডার শশুরকে হারিয়ে দিয়েছি আমি। আমিই ফার্স্ট।
---- শালা তুই বেশি কথা বলিস।
এই বলে ক্রীতিক তেড়ে মে'রে সায়রের দিকে এগিয়ে যাবে, তার আগেই পেছন থেকে ওকে ডেকে উঠলো অরু,
--- চলুন রাইডিং এ যাবো, আমি রেডি।
রাইডিং ছেড়ে দেওয়ার এতোগুলো বছর পরে অরুর মুখে এমন একটা কথা শুনতে পেয়ে অকস্মাৎ পেছনে ঘুরলো ক্রীতিক।
দেখলো, লেদার জ্যাকেট, সেইফটি প্যাড সবকিছু পরে, কালও রঙা দুটো হেলমেট হাতে সটান দাঁড়িয়ে আছে অরু। দেখে মনে হচ্ছে ঘর সংসার ছেড়েছুড়ে এখনই বাইক আর স্বামী সমেত নিরুদ্দেশ হতে চায় সে।
অরুকে এভাবে হেলমেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ক্রীতিক এক ভ্রু কুঞ্চিত করে শুনতে পায়নি এমন ভাব দেখিয়ে শুধালো,
---- কি বললি, কোথায় যাবি?
অরু নির্লিপ্ত কন্ঠে জবাব দিলো,
--- বাইক রাইডিং এ যাবো, আপনার সাথে।
--- অসম্ভব, আমরা কোনো বাইক ফাইক রাইডিং এ যাচ্ছি না, এক্ষুনি ভেতরে গিয়ে এসব ড্রেস চেঞ্জ করে আয়, সন্ধ্যা হোক মেয়েকে সহ লং ড্রাইভে নিয়ে যাবো ,এখন নয়।
সবার সামনে ক্রীতিকের স্পষ্ট ধমকে মুখ কালো হয়ে গেলো অরুর, তবুও গলায় কিছুটা সাহস ধরে রেখে বললো,
---- আমার জন্যই তো আপনি আপনার শখের রাইডিং বাদ দিয়েছেন, এখন না-হয় আমার জন্যই করুন।
ক্রীতিক স্থীর মূর্তির ন্যায় দু'পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে, শক্ত গলায় বললো,
--- রাইডিং আমার শখের সেটা কে বললো তোকে? লিসেন, এই পৃথিবীতে কিয়ারা জায়ানের চেয়ে শখের জিনিস আমার আর কিচ্ছু নেই, আর সেটা তুই আমাকে উপহার দিয়েছিস। আর কোনো শখ অপূর্ণ নেই আমার।
ক্রীতিক রেগে যাচ্ছে দেখে এলিসা এবার এগিয়ে এসে ওদের মধ্যে আগ বাড়িয়ে বলে উঠলো,
---- নিয়ে যা না জেকে, এমন করছিস কেন? অরু শখ করে তোর কাছে আবদার করেছে।
---- নো ওয়ে।
স্বামী স্ত্রীর মাঝখানে এলিসা এভাবে কাকুতি মিনতি করছে, তবুও ক্রীতিক নিজের কথায় অনড়, ব্যাপারটাতে বেশ অপ'মানিত হলো অরু, ও তৎক্ষনাৎ হেলমেটটা মাটিতে ছুড়ে ফেলে দিয়ে হনহনিয়ে এগিয়ে গেলো অন্দরমহলের দিকে। তবে ভেতরে প্রবেশ করার আগেই ওকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিলো ক্রীতিক।
সবার মাঝে বকবেও আবার নির্লজ্জের মতো কোলেও নেবে, ক্রীতিকের এসব পাগলাটে বিহেভিয়ার দেখে দেখে অভ্যস্ত অরু, তাই ও নিজেও বিরক্ত হয়ে ক্রীতিকের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে ঝাঁজিয়ে উঠে বললো,
--- ছাড়ুন আমাকে।
ক্রীতিক অরুকে সামলে, বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বললো,
--- এতো জিদ কেন তোর বেইবি? কোনো কিছুতে এখন আর তোর সাথে পেরে উঠি না আমি, সবসময় হেরে গিয়ে স্যারেন্ডার করি।মেয়েটাকে উপহার দিয়ে একেবারে জায়ান ক্রীতিকের মাথা কিনে নিয়েছিস, উল্টাপাল্টা যা মন চায় তাই আবদার করে বসে থাকিস, কিচ্ছু বলতে পারি না আমি।
ক্রীতিকের কথার পাছে অরু চেঁচিয়ে উঠে বললো,
---- যাবো না আমি আপনার সাথে ছাড়ুন।
ক্রীতিক অরুকে বাইকে বসিয়ে দিয়ে বললো,
---- তুই যাবি তোর ঘাড় ও যাবে, চুপচাপ বস।
অতঃপর হেলমেট পরে, বাইক স্টার্ট করতে করতে ক্রীতিক এলিসার দিকে তাকিয়ে বললো,
---- মেয়েটাকে দেখে রাখিস এলি, মেয়ের মায়ের রাগ ভেঙে গেলেই ফিরে আসবো, আর যদি আজ রাতে না ফিরি, তাহলে বুঝবি মেয়ের বাবা একটু প্রাইভেসী চায়,হি জাস্ট ক্রেভিং ফর হিজ ওয়াইফ,সবকিছু সামলে নিস, আর ফোন করিস।
সবসময়ের মতো বন্ধুকে আস্কারা দিয়ে হাত নেড়ে বিদায় জানালো এলিসা, তৎক্ষনাৎ ক্রীতিক কুঞ্জের গেইট ছাড়িয়ে বেরিয়ে গেলো বাইকটা। ক্রীতিক চলে গেলে সায়র একাই বিড়বিড়ালো,
--- শালা নির্লজ্জ একটা, মেয়েটাকে অবধি নিয়ে গেলোনা।
এলিসা সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁত কটমটিয়ে বলে উঠলো,
--- চুপ করবি তুই? আমি জেকে কে খুব ভালো করেই চিনি,ও যেখানেই যাক, আর যে কাজেই যাক না কেন, রাতের আগেই ফিরে আসবে। তাছাড়া কিয়ারা আর্থার কে পেলে আর কিছু লাগেনা ওর, দেখছিস না কেমন খেলছে।
এলিসার কথায় বাচ্চা গুলোর দিকে তাকিয়ে, মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়লো সায়র, কি জানি কেন? হয়তো ওদের গল্পটার সমাপ্তি চলে এসেছে সেই বিরহে।
গেইট ছাড়িয়ে কিছুদূর যেতেই অরুদের সাথে দেখা হলো অনু আর প্রত্যয়ের, ওরা অরুর সাথে দেখা করার জন্য ক্রীতিক কুঞ্জেই যাচ্ছিল, আর মাঝপথেই দেখা। অনুর কোলে ঘাপটি মেরে বসে আছে ডোরা। দূর্ভাগ্য বশত সেবার মিসক্যারেজ হয়েছিল অনুর, তারপর থেকে শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি আর। তাইতো অরু সেবার আপার দুঃখ ভোলাতে নিজের শখের ডোরাকে তুলে দিয়েছিল অনুর হাতে। এখন অনুই ডোরার মা। অনেক গুলো দিন পর ডোরাকে দেখতে পেয়ে মাঝরাস্তায় বাইক থামিয়ে ডোরাকে মন ভরে আদর করলো অরু, তারপর পুনরায় ওকে অনুর কোলে তুলে দিয়ে, দ্রুত পায়ে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বললো,
---- এখন আসি আপা, রাতে আড্ডা হবে।
ক্রীতিকের ডেনিম জ্যাকেট খামচে ধরে বাইকে উঠে গিয়েছে অরু, ঠিক সে সময় পেছন থেকে হাঁক পেরে অনু বলে,
---- আরেহ যাচ্ছিসটা কোথায়? সেটা তো বলে যা?
অরু হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে খুশি মনে গলা উঁচিয়ে বলে ওঠে,
---- মেয়ের পাপার সাথে রাইডিং এ যাচ্ছি আপা, বাকি কথা এসে বলবো।
অরু যতক্ষণে কথাগুলো শেষ করেছে, তৎক্ষনে স্পিডোমিটারের গতি বাড়িয়ে হুঁশশ করে বাইকে টান দিয়েছে ক্রীতিক। না বলে হুট করে এভাবে গতি বাড়ানোর দরুন,আচমকা ক্রীতিকের পিঠের উপর ঝুকে পড়লো অরু, ক্রীতিক লুকিং গ্লাসে তাকিয়ে ডাকলো অরুকে,
--- বেইবি,
--- হুম।
---- আমি স্পিড বাড়াবো, ধরে বস।
ক্রীতিকের কথার জবাবে অরু ঠোঁট উল্টে বললো,
---- ধরেছি তো।
ক্রীতিক লুকিং গ্লাসে চোখ রেখেই হাস্কিস্বরে বললো,
---- আরো শক্ত করে জড়িয়ে ধর, তোকে ফিল করতে পারছি না।
ক্রীতিকের কথায় লাজুক হেসে নিঃসংকোচে পেছন থেকে ওকে দু'হাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক ঠেকালো অরু,
সঙ্গে সঙ্গে ক্রীতিক সবসময়ের মতোই বলে উঠলো,
--- নাও পার্ফেক্ট।
বাইকের তীব্র গতির সাথে তাল মিলিয়ে শীতের কনকনে ঠান্ডা হাওয়া নাক মুখ চিড়ে ভেতরে প্রবেশ করছে, হাড় হাড্ডি সব কনকনে ঠান্ডায় হীম হয়ে আসছে, তবুও হৃদয়ের উষ্ণতা প্রশমিত হচ্ছে বারে বারে, অরু জানে এ উষ্ণ কমার নয়, আজ আর কমানোর সুযোগ দেবেও না ওর বেহায়া বরটা।শরীরের শীতলতা আর হৃদয়ের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে অনুভূতির জোয়ার আজ বানভাসি হয়েছে, অরু সেই প্লাবিত অনুভূতি গুলোকে হৃদ গহীনে লালিত পালিত করতে চায় সারাজীবন। প্রতিদিন একই ভাবে একই মানুষকে বারবার হাজার বার জানাতে চায়,
----- আমার ভালোবাসার উপন্যাসের প্রতিটি পাতায়, সূচনা থেকে সমাপ্তি জুড়ে শুধুই আপনি জায়ান।
ক্রীতিক অরুর কথা শোনেনি ঠিকই তবে ওর মন বলছে,
---- শুধু উপন্যাস কেন? এই জীবনে এমন কোনো অধ্যায় অবশিষ্ট নেই যেখানে তোর আবির্ভাব ঘটেনি হার্টবিট, যদিও তা থেকে থাকে, তবে সেই অধ্যায় ছিল নিছকই মূল্যহীন, অনুভূতিহীন, আর পরিশেষে অস্তিত্বহীন।
দুজনার মনগহীনের বিস্তৃত সুপ্ত অনুভূতির আদান প্রদান বোধ হয় শেষ হবে না আজ আর, আর না তো সমাপ্তি ঘটবে সঙ্গিন প্রনয়াসক্তির।শুধু পাল্টে যাবে দৃশ্যপট, ইয়ামাহা খচিত নীলচে বাইকটা মাইলের পর মাইল পেরিয়ে গিয়ে একসময় আড়াল হয়ে যাবে দৃষ্টি সকলের। পশ্চিমাকাশ সিঁদুর রাঙা হয়ে ধীরে ধীরে আঁধারের ভীরে তলিয়ে যাবে সূর্য কীরন । অস্ত যাবে ধরনী।তবুও মুক্ত শালিকের ন্যায় ডানাঝাপ্টানো একজোড়া হৃদয়ের আজ আর পায়তারা মিলবে না নীড়ে ফেরার। তারা আজ পাখির মতোই অবাধে দাপিয়ে বেড়াবে পুরো শহর জুড়ে । এ যেন তাদের দৃঢ় প্রতীজ্ঞা।
[ সমাপ্ত]
