১২+১৩+১৪+১৫+১৬+১৭+১৮+১৯+২০
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ১২
#লেখনীতে_suraiya_rafa
[কপি করা নিষিদ্ধ 🚫]
[প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য]
পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিদূর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষনে ক্ষনে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগর কোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যে সেই পানি পার ছাপিয়ে এসে আঁচড়ে পরছে মোমের মতো ফর্সা দু'পায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রুপোলী নুপুর জোড়া। অনু সাগরের কোল ঘেষে নরম বালুতে , "দ" আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নুপুরটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে। এতোক্ষণ একাই বসেছিল। তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পরে প্রত্যয়। হাতে দুটো বাবল টি এর জার।
একটা বাবল টি'তে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে,
--- এখানকার বাবল টি অনেক ফ্যামাস,টেস্ট ইট।
অনু হাত বাড়িয়ে সেটা গ্রহন করে নিঃশব্দে একটা সিপ নেয়, আসলেই মজার চা টা।কিন্তু এতো বড় জারে চা কে খায়? ভাবছে অরু।
নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বললো,
--- এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন?
---- তার আগে আপনি বলুন, এতদূরে কেন নিয়ে এলেন? আমিতো স্রেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম।
অনুর জবাবে প্রত্যয় হেসে বলে,
--- আপনি কি করে ভাবলেন যে, শুধু মাত্র দেখা করেই আমি ক্ষান্ত হবো?
প্রত্যয়ের কথার জবাবে, অনু একটু ব্যাথাতুর হেসে বললো,
--- আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটাও সহজ নয়,প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়।
আপনি হয়তো আরও একটা জিনিস জানেন'না আমি আন্ডার গ্রাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার।
--- এগুলো আমাকে কেন বলছেন?
অনু রোবটের মতো জবাব দেয়,
--- আমি নিজেও জানিনা আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিৎ।
প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বললো,
--- তারমানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি তাইতো?
অনু জবাব দিলো না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিলো দু'হাটুর উপর, অহেতুক তাকিয়ে রইলো অন্যদিকে।তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস।
---- আমাকে সময় দিতে হবেনা, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না,আমাকে প্রেমিক ভাবতে হবেনা, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবেনা, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত।
প্রত্যয়ের কথায় বেশ কৌতুহল বোধ করলো অনু, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইলো প্রত্যয়ের পানে।
প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বললো,
---- একজীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবেনা।
--- ব্যাস এইটুকুই?
প্রত্যয়, অনুর হাটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইলো, সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধ'নুকের ন্যায় তীর্যক হয়ে আঁচড়ে পরছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দু'টো টল-টল করছে অশ্রু জলে। সোনালী আলোর ছটা আঁচড়ে পরে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার, কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো, এগুলো কোন চোখ নয়, বরং গহীন অভ্যায়রন্যের মাঝে দুটো জংলা দিঘী, কাঁচের মতোই স্বচ্ছ সেই দিঘীর মায়াবী জল।এই দিঘীর মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়সে অকপটে। প্রত্যয়ও নিজেকে হারিয়ে ফেললো অনুর দীঘির মতো টলটলে চোখে, অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিলো,
--- ব্যাস এটুকুই।
অনু এবার সার্থপরের মতো বললো,
--- বিপরীতে আমি কি পাবো??
--- যা চাইবেন তাই।
অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পারের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষন চুপ করে রইলো। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বললো,
--- আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই।
---কি চাই?
---- আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন?এখন এই মূহুর্তে?
অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট।খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা। অথচ এতো কিছুর পরেও দিনশেষে নিেজর ছেলেমানুষী, নিজের আবদার কোনোটাই তুলে ধরার যায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন, দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন।আর এই মূহুর্তে ও সেটাই চায়। অন্য কিছুই নয়, না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোন আয়োজন। কিচ্ছু না, ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন।
আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো, তৎক্ষনাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলো সে,পরম আবেশে একহাত বুলিয়ে দিলো অনুর মাথায়, আর তারপর আরো খানিক টা গভীর ভাবে ছুয়ে দিলো ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়।
তখনও সাগরের ঢেউয়ের তালেতাল মিলিয়ে বাড়ছিল অনুর কা'ন্নার গতিবেগ ।
ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে, সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার,ফাউন্ডেশন, কনসিলার,ব্ল্যাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা।
অরু মেকআপ বলতে ওই সান্সক্রীন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যাবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাইতো এতো ক্যা'মিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয়না কোনো কালেই।তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বললো সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি অরু। চুপচাপ ভদ্রমেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে।
মনেমনে ভাবছে ক্রীতিক আদৌও জানেতো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে।
এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেস হয়ে বেরিয়েছিল অরু। বাড়িতে আপাতত ক্রীতিক, অনু কেউই নেই।
অনু আজকাল দেরি করে ফিরলে অরু তেমন একটা ভাবেনা, কারন ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে,কোনো অযাচিত বিপদে পরতেই দেবেনা। আর ক্রীতিকের চিন্তা করে লাভ নেই, সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোন হদিসই জানেনা অরু।
কেউ নেই দেখে অরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিলো কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায়, আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে,এলিসা বলে ও অরুকেই নিতে এসেছে। অর্নব নাকি এলিসার জন্য ছোটখাটো একটা পার্টির এ্যারেঞ্জ করেছে।
অর্নব পার্টি এ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষন আগের ভাবনা থেকে বেরিয়ে এসে, চট করে এলিসাকে প্রশ্ন করে বসে অরু,
---- অর্নব ভাইয়া তোমাকে পছন্দ করে তাইনা আপু?
অরুকে খুব যত্ন করে আই শ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে,
--- পছন্দ টছন্দ কিছুইনা, পাগলটা হুদাই আমার পেছনে পরে আছে।
---- পছন্দ করে দেখেই পিছনে পরে আছে আপু,আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে?
--- তুমি আমার থেকে কোনো অংশে কম নও অরু, বরং অনেকটা বেশি।তুমি ন্যাচারাল বিউটি, আর আমিতো সবসময় মেকআপে ঢেকে থাকি।তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পরে যাবে, আ'ম ড্যাম সিওর।
অরু লাজুক হেসে বলে,
---আপসোস কেউ পরলো না।
----পরবে পরবে, আর একটু বড় হও ঠিক পরবে, তখন ক্রীতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে।
--- উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায়না আপু, তাই আমিও চাইনা যেচে পরে কারও বোন হতে।
নির্লিপ্ত কন্ঠে জবাব আসে অরুর দিক থেকে।
--- ওর কথা বাদ দাও, জেকে সব সময়ই এমন করে,বেশি ভাব দেখায়। আসো তোমার চুল গুলো ঠিক করে দিই।
অরু বুঝলো ক্রীতিকের কোনো খারাপ অভ্যাসই, এদের কাছে দোষের নয়। তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলে ও।
নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে, অরু বলে,
--- অর্নব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন ক'ষ্ট দিচ্ছো আপু।
অরুর চুলে হেয়ারব্রাশ চালাতে চালাতে এলিসা বলে,
--- আমারও এই একটাই আপসোস জানোতো। অর্নবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগ'লের মতো ভালোবাসে দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল?
অরু চকিতে পেছনে ঘুরে শুধালো,
--- মানে?
-- তুমি প'কার প্লেয়ার মানে বোঝো?
অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো।
--- জু'য়া চেনো নিশ্চয়ই ? কার্ড দিয়ে যে খেলে?
একটা শুষ্ক ঢোক গিলে, অরু এবার হ্যা সূচক মাথা নাড়িয়ে বলে,
--- হ্যা!টট...টিভিতে দেখেছি।
আমি ওটাই খেলতাম অরু। ইভেন যেমন তেমন নয়,আজ পর্যন্ত প'কার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। প'কার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ চাতকের মতোই অপেক্ষা করে থাকে। আর যে সেটা একবার পেয়ে যায়, তার ডিমান্ডও বেড়ে যায়।
অরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বললো,
--- আপু এটাতো খা'রাপ কাজ তাহলে বেরিয়ে কেন আসছো না??
এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়,
--- আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকা ময় খেলার জগত আমার পিছু ছারছে না অরু।
স্ফটিকের লাল,নীল, সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফ্ট মিউজিকের তালেতালে জ্বলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিংক কালারের থীমটা ভালোই মানিয়েছে লাইটিং এর সাথে। এককথায় চোখ ধাদানো ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষদ্বারা পরিপূর্ণ , বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এতো এতো চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জো নেই। না এই মূহুর্তে অরু কারো মুখ দেখার মতো অবস্থায় আছে, এর কারন, ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অ'গ্নিদৃষ্টি নিক্ষেপন করে তাকিয়ে আছে ক্রীতিক।
দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মূহুর্তে খুব বড়সড় সিনক্রিয়েট করতো সে।
অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেলো সেটাই ভাবছে আপাতত।
--- চুপ করে থাকিস না অরু, কথা বল ? আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই?
ক্রীতিকের আকস্মিক ধ'মকে অরু, মাথা তুললো,
একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে ক্রীতিক। ঘার অবধি চুল গুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা। মনে হচ্ছে কোন হেয়ারস্টাইলিস্ট এর সূক্ষ হাতের কাজ এটা।
তবে ক্রীতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভ'য়ানক লাগছে। সুন্দর বড়বড় ছোট দুটি যেন জ'লন্ত অ'ঙ্গার।
অরু ভেবে পায়না ও করেছেটা কি? এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো। তাহলে এতো রাগের কি আছে, আর সব ব্যাপারেই কেন ক্রীতিককে জানাতে হবে? কি হয় ক্রীতিক ওর? এইরকম শাসন করার মতো এতোটাও তো ক্লোজ ওরা নয়, তাহলে?? মনে মনে ক্রীতিকের উপর খুব বি'রক্ত হলো অরু। অজানা কারনে জিভটা নিম পাতার মতোই তেঁতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো ক্রীতিকের হাজারটা প্রশ্নের জবাবে।
--- অরু আমাকে রাগাস না, তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই ?কি হলো জবাব দে?
অরু চুপ রইলো এবারও। কিন্তু ক্রীতিক আর নিজের রা'গ সংবরণ করে রাখতে পারলো না, পকেট থেকে হাত বের করে চেপে ধরলো অরুর নরম চিকন হাতটা। তৎক্ষনাৎ পেছন থেকে কথা ছুড়লো এলিসা,
---- কি করছিস জেকে।
ক্রীতিক অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতেদাঁত চেপে বললো,
--- ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিস নি এলিসা? তুই ভালো করেই জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দূর্বলতা টেনে নিয়ে এলি? হোয়াই?
এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে ক্রীতিকের থেকে ছাড়িয়ে বললো,
--- যদি কিছু হয়, সেটা আমার সাথে হবে, অরুর সাথে নয়,তাছাড়া, কিছু যে হবে তাও তো সিওর না, তাহলে আমার বার্থডে টাকে নরমাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা অরু ছোট বাচ্চা নয়, তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো?
ক্রীতিক তীক্ষ্ণ কন্ঠে জবাব দিলো,
--- কারণ ও আমার।
--- বলা হয়েছে? এবার আমরা আসছি।
এলিসা কিংবা অরু কেউই ক্রীতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই ওখান থেকে চলে গেলো।
দু'হাত মুঠি বদ্ধ করে রেখে পেছন থেকে বিড়িবিড়িয়ে ক্রীতিক বললো,
--- সাবধানে এলিসা, সি ইজ মাই হার্টবিট।
পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে, কেক কে'টেছে খাওয়া দাওয়া হৈ-হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময়ই অরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন।
আজ প্রথমবার ক্রীতিক বোধ করলো ও খুব দূর্বল হৃদয়ের, অন্তত অরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দুচোখ অরুতেই নিবদ্ধ ছিল । কয়েক সেকেন্ডের জন্যেও যদি অরু চোখের আড়াল হয়েছে তো ক্রীতিকের মনে হচ্ছিলো এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লা'স্ট করবে।
কিন্তু এখন এই মূহুর্তে ক্রীতিক নিশ্চিন্তে ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিংক করছে, কারন অরু ওর চোখের সামনেই বসে আছে, যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। ক্রীতিক যখন নির্বিগ্ন বসে বসে এসব ভাবছিল,তখনই বল ড্যান্সের ঘোষনা করা হয়।
পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোত-কপোতীদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু অরু কিভাবে নাচবে? একেতো পার্টনার নেই তার উপর বোকার মতো জরজেট শাড়ি পরে এসেছে। তাই বসে বসেই সবার পারফরম্যান্স দেখতে লাগলো ও।
ঠিক তখনই ক্রীতিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমার দের মতো করে মাথাটা হালকা নুইয়ে ডানহাত বাড়িয়ে দিয়ে অরুকে শুধালো,
-- লেটস হ্যাভ আ ডান্স।
অরু না করতে চাইলো, কিন্তু না করাটা মূর্খতার লক্ষন, সবার সামনে না করে দিলে সবাই ওকেই আনস্মার্ট ভাববে, তাছাড়া সায়র ও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলোনা ওর, তার আগেই মসৃণ হাতটা ঈগলের মতো ছোঁ মে'রে নিজের হাতে নিয়ে এলো ক্রীতিক। সায়রকে ইচ্ছা করেই ধা'ক্কা মে'রে দাড়িয়ে পরলো অরুর সামনে।
হুট করে একদম হুট করে, চোখের পলকে ঘটনাটি ঘটায়, কিছুই ঠাহর করতে পারলো না অরু, শুধু দেখতে পেলো ওর হাতটা সায়র নয় ক্রীতিক ধরে আছে।
অরু সচকিত হয়ে কিছু বলতে চাইলো, তবে তার ফুরসত দিলোনা ক্রীতিক। টেনে নিয়ে গেলো বল নাচের স্টেজে।
অরুর এক হাত নিজের কাধে রেখে, নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর লতানো কোমড়ে। অন্যহাত ঢুকিয়ে দিলো অরুর পাঁচ আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরো পুরি অন্ধকার। ফেইরী লাইটের ম্যাজিকাল আলো ছায়ায় কোন কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছেনা। অরুও দেখতে পেলো না, ক্রীতিকের আ'গুন ঝরা চোখ জোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মূহুর্তেই কতোটা কামুকতায় ডুবে গিয়েছে।
ব্যাকরাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাজছিল,
"হালকা হাওয়ার মতোন চাইছি এসো এখন..
করছে তোমায় দেখে.. অল্প বে'ঈমানী মন
বাঁধবো তোমার সাথে... আমি আমার জীবন। "
ওরা দুজনও তখন সফ্ট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায় । কি জানি হুট করে কোথায় হারিয়ে গেলো দুজন। এতো জড়তা, এতো দূরত্ব, এতো প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেলো। পাছে শুধু পরে রইলো দু'টো অশান্ত মন।
ক্রীতিক নাচের তালে তালে অরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললো,
---তুই সত্যিই অসাধ্য সাধন করতে পারিস অরু, আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি।
অরু নাচের মুদ্রা অনুসরন করতে করতে ক্রীতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বললো,
--- কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভ'য় করছে বড্ড ।
ক্রীতিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে, আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে । হুট করে টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুল গুলো আঁচড়ে পরলো ক্রীতিকের চোখে মুখে। অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পরলো ক্রীতিকের শরীরের রন্ধ্রে রন্ধ্রে।
ক্ষনিকের নিরবতা ভে'ঙে ক্রীতিক অরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে,
--- আজকের পার্টিতে না এলে হতোনা? তুই কি ঠিক করেই নিয়েছিস?আমাকে এ জীবনে টেনশন ফ্রী থাকতে দিবিনা?
অরু দু'হাতে ক্রীতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বললো,
--- আমি আপনাকে একদম বুঝতে পারিনা।আপনি কি আসলেই জায়ান ক্রীতিক?
ক্রীতিক এবার অরুকে টেনে একটু খানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বললো,
--- কি করে পারবি, বুঝতে চেয়েছিস কখনো আমায়?
---কি'করে বুজবো? আপনি যে রহস্যময় মানব।
অরুর কথা বিপরীতে কোনো জবাব দিলোনা ক্রীতিক। তার বদলে নিজ হাতে অরুর গাড়ো নীল জরজেট শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিলো একটানে, সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পরে গেলো।
ক্রীতিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুয়িয়ে বললো,
--- আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোন অধিকার তোর নেই।
অরু সেই কখন থেকেই ক্রীতিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে। কিন্তু জায়ান ক্রীতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতোটাই সহজ?
অরু পড়তে পারলো না, উল্টে হুট করেই মনে পরে গেলো সেদিন বৃষ্টি ভেজা দুপুর বেলার কথা। সেই একই চোখ, একই হাস্কি কন্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদমাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উড়ছে অবাধ্য প্রজাপতির দল।
ক্রীতিক ওর সাথে কি করেছে,কি বলেছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি অরুর। ও তো ক্রীতিকের চোখেই ডুবে ছিল। ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলো ক্রীতিকের চোখ দুটো বড্ড নে'শা ধরানো আর কাতরতা জড়ানো। কোন এক অজানা চৌম্বকীয় শক্তির দ্বারা ক্রীতিকের চোখ দুটো ওকেখুব করে টানে,হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোলগোল চোখে? ভেবে পায়না অরু।
---- অরু?
ক্রীতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠলো অরুর শরীর,নিজের হুশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারলো না খানিকক্ষণ । এখনো ক্রীতিকের বাহুতেই সিটিয়ে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় র'ক্তবর্ণ ধারন করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতোক্ষণ তাকিয়ে ছিল ও? ক্রীতিকের? যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে ছি ছি।
ক্রীতিক নিজেও এই মূহুর্তে কৌতুহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে।
অরু একঝলক ক্রীতিকের ফর্সা ড্যাসিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে বিড়বিড়িয়ে বললো,
--- দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে, আপনি যতই সুদর্শন হোননা কেন এটা কখনোই সম্ভব নয়।
নিজের মনে কিছু একটা বলে, ক্রীতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেলো অরু।
পেছনে ক্রীতিকের জন্য শুধু খুলে পরে রইলো অরুর এক পায়ের চিকন রুপোলী নুপুর।
চলবে.....
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ১৩
#লেখনীতে_suraiya_rafa
[প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য]
[সকল দৃশ্যপট কাল্পনিক ]
শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরনী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়ার জগাখিচুড়ী আবহওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টেপৃষ্টে।
দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে , আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সানফ্রান্সিসকো জুড়ে। নাক চেনে বুক ভরে বাতাস নিলে মনে এটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোন দূষিত বাতাস নয়,বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিনা বাতাস।বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরিব্লোসমের দারুণ মিষ্টি সুবাস।হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস, চেরিব্লোসমের কারনে আজকাল সব যায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়।
বছর তিনেক আগে কেনা ক্রীতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রর্ন্ট ইয়ার্ডেও দু'টো চেরিব্লোসম গাছ রয়েছে। কালো ফেঞ্চ গেইটটার দুইধারে পাহারাদারের মতোই সর্বক্ষন পাহাড়ায় দাড়িয়ে তারা। বসন্ত হওয়ার দরুন চেরিব্লোসমের ভারে কেমন নুয়িয়ে পরেছে গাছ দুটো।
অরু একঝলক গেইটের দু'পাশে ব্লোসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার ক্রীতিকের দিকে।
যে এই মূহুর্তে কপাল কুঁচকে রেখে, শক্ত মুখে অরুর দিকেই তাকিয়ে আছে।
ফর্মাল ড্রেসআপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ, গত পাঁচ মিনিট যাবত এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে ক্রীতিক।
আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ক্রীতিকের মুখের পানে, যেন ক্রীতিক জাদুঘরে সংরক্ষিত কোন বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়।
তবে ক্রীতিকের মতো রগচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তি কর। কথা নেই বার্তা নেই পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেইঞ্জ।একটানা একই যায়গায় বিনা বাক্যে দাড়িয়ে থাকতে থাকতে এতোক্ষণে সেই বিরক্তি কয়েকগুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে, ক্রীতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বললো,
--- সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাড়িয়ে আছিস,কি সমস্যা?
চোখে কয়েকবার পলক ফেলে, ঢকাত করে এটা শুকনো ঢোক গিলে অরু শুধায়,
--- ভাবছি, আপনি কি আসলেই কালকের সেই মানুষটা?? যে ওভাবে বল নাচ...
--- শাট আপ।
ক্রীতিকের ধ'মকে অরুর কথা মাঝ পথেই আটকে গেলো।
---আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখেই যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস,স্টুপিড একটা।
ধ'মক খেয়ে অরু মুখ কাচুমাচু করে বললো,
--- আপনি বড় সেতো আমিও জানি, আর তাইতো আরও বেশি আশ্চর্য হচ্ছি, কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না,জানেন? কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখ গুলো।
অরু হাত উচিয়ে ক্রীতিকের চোখে ইশারা করতেই ক্রীতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে, তারপর গমগমে আওয়াজে বলে,
--- জ্ব'রটা এখনো আছে তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটি যেতে হবে না।
অরু নিজ ভ্রুকুঞ্চিত করে ফেললো সঙ্গে সঙ্গে, মুখে বির'ক্তির ছাপ টেনে ক্রীতিকের আদেশের ঘোর বিরো'ধীতা করে বললো,
--- ভার্সিটি যাবোনা মানে? দেখছেন সকাল সকাল রেডি বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাবোনা?
--- তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি, না যাবি সেসবে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই।
অরু নিজের গাল গলায় হাত ছুয়িয়ে বললো,
--- এতোটুকু জ্বরে কিছু হবেনা। সরুন তো আমি ভার্সিটি যাবো, আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার আ...
তপ্ত গালে খরখরে হাতের শ'ক্ত চা'প অনুভব করতেই অরুর কথা মাঝ পথেই আটকে গেলো,ক্রীতিকের হঠাৎ আ'ক্রমনে স্ব স্থান থেকে কয়েককদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকলো কাঁচ লাগানো প্রসস্থ দেওয়ালে,ক্রীতিক এমন ভাবে চোয়াল চে'পে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে র'ক্ত বেরিয়ে আসবে।
ক্রীতিক নিজ হাতের বাধন ঢিলে না করেই রুষ্ট কন্ঠে বললো,
--- আমি বলেছি," না" তার মানে না'ই।কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এইনা যে, আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করবো। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড,উ'গ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকেই সারাজীবন সহ্য করতে হবে তোর। এন্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়া'র্নিং। নেক্সট টাইম আর ওয়া'র্নিং দিতে আসবো না ডিরেক্ট একশন নেবো,মার্ক মাই ওয়ার্ড।
অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরুলো এতোক্ষণে,
--- উমম লা..লাগছে আমার..
ক্রীতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল,তাই নিজেও বুঝতে পারেনি ও অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যাথা দিচ্ছে।
তবে খানিকক্ষণ আগে অরুর বলা," লাগছে আমার" কথাটাই যথেষ্ট ছিল ক্রীতিকের গ'র্জে ওঠা অ'গ্নিস্ফু'লিঙ্গতে শীতল জলের ছাট দেওয়ার জন্য। ক্রীতিক নিরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলাতে বুলাতে বিরক্ত সুরে অস্ফুটে বললো,
--- সারাজীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে, আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মূর্হুত ও নয়।
অরুর বিড়িবিড়িয়ে বলা বাক্যটা ক্রীতিক খুব ভালো ভাবেই শুনলো, অতঃপর নিজ পকেটে দুহাত গুঁজে রেখে সটান দাড়িয়ে ঘাড়টা একটু কাত করে জবাব দিল,
--- বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাঁদ নয়,আরও অনেক কিছু শেয়ার করবি। তাও নিজ ইচ্ছাতে, আই সয়ার।
অরু এবার আর মুখে কোনো কথায়ই উচ্চারণ করলো না,বরং মনে মনে বললো,
--- এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাবো আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন, দুটোর হাত থেকেই রেহাই পাবো আমি আর আপা।
অরু এখনো দাড়িয়ে আছে দেখে ক্রীতিক বললো,
--- এবার পথ ছাড়, নয়তো কাঁ'ধে তু'লে গেইটের বাইরে ফে'লে রেখে আসবো।
অরু তৎক্ষনাৎ সরে দাঁড়ায়। অরু সরতেই ক্রীতিক গটগট পায়ে দরজা খুলে বেড়িয়ে যায়, যাওয়ার আগে শেষ বারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে,
--- টেইক সাম রেস্ট,ইউ আর উইক।
ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়ে ছিল, ক্রীতিকের দরদী কথায় তাতে যেনো আগু'নে ঘি ঢালার উপক্রম হলো,ও তেতিয়ে উঠে বললো,
--- মোটেই আমি উইক না বুঝেছেন, মেয়ে মানুষ বলে এতো স'স্তা ভাববেন না, লাগতে আসলে আপনাকেও দু'হাতে তুলে গেইটের বাইরে ফে'লার ক্ষমতা আমি রাখি।
ক্রীতিক পেছনে না তাকিয়েই চোখের উপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বললো,
--- সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখবো জান।
কথাটা বলার সময় ক্রীতিকের ঠোঁটের কোনে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি।
দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্ব'রটা বেড়েছে দিগুণ অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে এখনো ফেরার নাম নেই। আর ক্রীতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা।কারন আর যাই হোক অরু জ্বরে জ্ঞান হা'রিয়ে পরে থাকলেও ক্রীতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবেনা,নিশ্চয়ই?
সেই সকাল থেকে হল রুমের কাউচে কম্ফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু, শরীরের প্রচন্ড দাপদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছাও হয়নি আর। ক্রীতিকের ভ'য়ে ভার্সিটি না গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে, ভার্সিটিতে বসে এমন জ্ব'র বেড়ে গেলে তো মহা মসিবত হতো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পরে গিয়ে মানসম্মানের বারোটা বেজে যেতো ।
জ্বর ওঠার মূহুর্তটা রোমাঞ্চকর,আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে অরু। গড়ম কম্ফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানেক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পরে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাকা মেঠোপথ, তো কখনো আরাম প্রিয়, সংস্কৃতি মনা, নানা বৈশিষ্ট্যের অধিকারি নিজ দেশের সরলমনা মানুষ গুলোর কথা। বাঙালি, সংস্কৃতি এসব ভাবতেই অরুর মনে পরে যায়, কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল, তারপর ক্রীতিকের মাঝেই যেন অন্য কেউ হানা দিলো, একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিস্প্রভ চোখ। যে চোখে কয়েকমূহুর্তের জন্য হারিয়ে গিয়েছিল অরু। আর তারপর? তারপর ওর সাথে যে ভ'য়ং'কর আর বা'জে কাহিনিটা ঘটলো। যার
ফলস্বরূপ এখন এই মূহুর্তে একশো তিন ডিগ্রি ফারেনহাইট জ্ব'রে ঝ'লসে যাচ্ছে অরু।
জ্বরে পুড়'তে পুড়'তেই হঠাৎ বোধ হলো,কালকে ক্রীতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিৎ হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই অরুর বুক চিড়ে বেড়িয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইনডোর খোলার পিকপিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য অরু কম্ফোর্টার মুড়ি দিয়েই উঠে বসলো, তৎক্ষনাৎ ক্রীতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা।
এলিসার চোখে মুখে রা'গের ছাপ স্পষ্ট।রা'গের তোপে এই মূহুর্তে নাকের ডগাটা তিরতির কাঁপছে ওর। অরু এলিসার অ'গ্নি মূর্তি দেখে খানিকটা ভরকালো,অতঃপর সাহস জুগিয়ে শুধালো
--- কোন সমস্যা আপু?
এলিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাঠকাঠ আওয়াজে জিজ্ঞেস করল ,
--- জেকে কোথায় অরু?
--- সকালেই ভার্সিটিতে গেলো।
মিনিমিনিয়ে জবাব দেয় অরু।
অরুকে ভারি কম্ফোর্টার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রা'গী ভাব আড়াল করে নরম কন্ঠে শুধায়,
--- তুমি ঠিক আছো অরু, কাল শুনলাম তুমি নাকি সে'ন্সলেস হয়ে গিয়েছিলে? কিন্তু কেন? আমিতো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম সারাটাক্ষন মাত্র কয়েক মূহুর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞা'ন হারালে? বলো আমাকে?
অরু হাসার চেষ্টা করে বললো,
--- আমি বদ্ধ কিংবা আটকানো যায়গায় বেশিক্ষণ থাকতে পারিনা আপু,দ'ম ব'ন্ধ হয়ে আসে। সে কারনেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই।
এলিসা সচকিত হয়ে বললে,
--- কে আটকে রেখেছিল তোমায়??
এলিসার প্রশ্নে অরুর মুখটা পাংশুটে রূপ ধারণ করলো।ও কেন যেন জবাব দিতে চাইলো না।
এলিসা আবারও অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ফোন কল চলে আসাতে জিজ্ঞাসাবাদ পর্বের এখানেই ইতি ঘটে। এলিসা ফোন কানে তুলে মেইনডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বললো,
--- আমি একটু তাড়ায় আছি অরু। নেক্সট টাইম এসে শুনবো।
এলিসা চলে যাওয়াতে অরু যেন হাফ ছেড়ে বাচঁলো। জ্ব'রের ঘোরে এটা ওটা এতো প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিলো না অরুর,এলিসা চলে গিয়েছে ভালোই হয়েছে।
মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে, আবারও সাবধানে কম্ফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পরলো অরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটেই বললো,
--- এলিসা আপু হঠাৎ ক্রীতিক ভাইয়ার খোজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে?ফোন করলেই তো হয়, অদ্ভুত মানুষ।
*-*----*
ভার্সিটির গেইটে এসে দাড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষন প্রাপ্ত রোবটের ন্যায় একনাগাড়ে বললো,
--- সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ এলাউ না।
এলিসা মাথা নিচু করে কথাটা শুনলো, অতঃপর নিজের এ্যাথলেটিক পাঁচ আঙুল মু'ঠিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর একনাগাড়ে দুই তিনটা পা'ঞ্চ বসিয়ে কটমটিয়ে বললো,
--- কে আটকাবে আমায়??বল কে আটকাবে?
এলিসার শক্ত হাতের ঘু'ষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানেই পরে রইলো, আর এলিসা ঢুকে গেলো ক্যাম্পাসের ভেতর।
ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে ক্রীতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন, সুন্দর চোখ দুটো স্ক্রীনেই আটকে আছে,সেইসাথে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কা'মড়ে ধরছে ও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোন মেয়ের মুখ থেকেই বেরুবে একটা বাক্য,
--- হাউ ম্যানলি।
তবে এলিসা তো কোন সাধারন মেয়ে নয়,বরং আস্ত একটা ডে'ঞ্জার। তাই ওর এসবে খেয়াল ও কম।আর এই মূহুর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিলো, ও ক্রীতিকের কেভিনের দরজাটা সশব্দে খুলে, জেকে বলে চেঁচিয়ে উঠলো ।
ক্রীতিক ওর দিকে চোখ না ঘুরিয়েই শান্ত স্বরে বললো,
--- হোয়াটস রং চেচাচ্ছিস কেন? এটা বিদ্যাপিঠ ভুলে গিয়েছিস?
এলিসা ধাপধাপ পায়ে দু'কদম এগিয়ে এসে বললো,
--- তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস ক্রীতিক?
--- কি করেছি?
ক্রীতিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বললো,
--- তুই ক্যাথলিনের চুল কেন কে'টে দিয়েছিস?তাও এমন ভাবে কে'টেছিস মেয়েটার ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া কোন উপায় নেই।
এলিসার কথায় আপাতত ক্রীতিকের কোনো হেলদোল নেই, ও মনদিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে।
এলিসা এবার রে'গে ক্রীতিকের ডেস্কের উপর সজোরে বারি মেরে দাঁত খিঁচিয়ে বললো,
--- পা'গলামির একটা সীমা থাকে ক্রীতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই।হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতোটা জ'ঘন্য কাজ? তুই কি আদৌও জানিস একটা মেয়ের কাছে তার চুল কতোটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটরেলি সুই'সা'ইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন?
এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারলো ক্রীতিক,
--- একজ্যাকলি আই ক্যান ইমাজিন। এন্ড দ্যাটস হোয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিৎ অন্যকারও চুল
আমার কাছেও ঠিক কতোটা মূল্যবান।
মখমলের ন্যায় মসৃণ কন্ঠস্বর অথচ কথার পরতে পরতে তীব্র রা'গের বহিঃপ্রকাশ।
এলিসা বি'রক্ত হয়ে বললো,
---তোর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ এই হাইড এন্ড সিক গেইমটা এবার অফ কর।
ক্রীতিক কপালে ভাঁজ ফেলে বলে,
--- খুলেই তো বললাম, আমিই ক্যাথলিনের চুল কে'টে দিয়েছি।
--- কেনো কে'টেছিস?
কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিলো। থ্যাংকস টু সায়র এন্ড অর্নব ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তারজন্যই স্রেফ ছোট্ট একটু শা'স্তি দিলাম।
ক্রীতিকের ঘুরানো প্যাঁচানো কথার জট খুব বেশি খোলা হলোনা এলিসার, তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে ক্রীতিককে আর্জি জানিয়ে বলে,
--- স্যার উনি, গেইটের সিকিউরিটি গার্ডকে মে'রে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন। কতৃপক্ষ থেকে ওনাকে ধ'রে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে ।
এলিসা চোখ ছোটছোট করে ক্রীতিকের তাকিয়ে ইশারা করে বললো,
--- কিরে বল আমি তোর ফ্রেন্ড?
ক্রীতিক ভ্রু কুঁচকে একবার এলিসার ইশারা'রত মুখের পানে চাইলো তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বললো,
--- যা বলা হয়েছে তাই করুন, টেনে টুনে নিয়ে যানতো। সেই কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পা'গল মনে হয়।
এলিসা ক্রীতিকের দিকে তে'ড়েমে'রে এসে বললো,
--- জেকের বাচ্চা আমাকে তোর পা'গল মনে হয়?
তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিরা সবাই মিলে ধরে ওকে টান'তে টান'তে নিয়ে গেলো একেবারে ক্যাম্পাসের শেষ মাথায় গেইটের কাছে।
ক্রীতিক থাই লাগানো জানালার সামনে দাড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কাম'ড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রঙ পরিবর্তন হয়ে গেলো ওর। এতোক্ষণের হাস্যোজ্জল গৌড়বর্ণ মুখটা ক্ষনিকের মাঝেই কাঠিন্যতায় ছেয়ে গেলো, মস্তিষ্কে ভেসে উঠলো কাল সিসিটিভি ক্যামেরায় ব'ন্ধি অযাচিত মূহুর্ত গুলো।সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা।
.
.
কাল বল নাচের সময় অরুকে এতোটা কাছে পেয়ে ক্রীতিক নিজের মধ্যে ছিলনা। অজান্তেই আটকে গিয়েছিলো অরুরময় ভ্রমের গোলকধাঁধায়। সবসময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হালিয়ে চলে গিয়েছিল অ'বাধ্য মনের বশে।
তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেলো,তখনই সম্বিত ফিরে পায় ক্রীতিক, ফিরে আসে কঠিন বাস্তবতায়।তবুও কোন এক অযাচিত বি'পদ থেকে অরুকে প্রটেক্ট করতেই পিছু নিয়েছিল ওর। কিন্তু অরু স্টেজের পেছনে চলে গেলেও ক্রীতিকের আর যাওয়া হয়নি সেদিকে, তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারন ছিলো, তাই মনের মাঝে হাজারটা দিধা থাকা সত্বেও ক্রীতিকের যেতে হয়েছিল এলিসার সাথে।
ওদিকে অর্নব আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল। কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রটেক্ট করা,কিন্তু আপসোসের বিষয় এলিসা ওদের থেকে ক্রীতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্নব যখন ব্যাকস্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগুচ্ছিলো, তখনই পাশের রুম থেকে কারও গো'ঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা,
রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিলোনা, ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখছিল ফ্লোরে অগোছালো হয়ে পরে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চো'ট পেয়েছে কিন্তু কোথায় পেয়েছে?? ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁ'তকে ওঠে সায়র। সায়র কে এভাবে শকট হতে দেখে অর্নব শুধালো,
--- কিরে আঁ'তকে উঠলি কেন?
সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বললো,
--- অর্নব এটাতো অরু, ক্রীতিকের স্টেপ সিস্টার।
--- হ্যা তাই তো দেখছি, কি হলে বলতো মেয়েটার?
সায়র অর্নবের কলার চে'পে ধরে হিসহিসিয়ে বললো,
--- তাইতো দেখছি মানে? খবরদার এটা যাতে জেকের কান অবধি না পৌঁছায়,তাহলে তোর এ্যারেঞ্জ করা এই পার্টি ফার্ট ল'ন্ডভন্ড করে দিতে ও এক সেকেন্ডও ভাববে না, এখন চল তারাতারি ওকে সারিয়ে তুলতে হবে।
অর্নব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে,
--- ওয়েট, তুই এতো প্যানিক হচ্ছিস কেনো? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের। আ...
সায়র ওকে মাঝে পথেই থামিয়ে দিলো, দেওয়ালেরও কান আছে এমন মুখভঙ্গিমা করে বললো,
--- তুই ভুল ভাবছিস অর্নব, ওসব সিস্টার ফিস্টার কিছুইনা। জেকে এই মেয়েটার প্রতি লিটরেলি অবসেশট। এই মেয়েটার জন্য ওর পা'গলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না, ও সবার সামনে এমন ভাব দেখায় যেন, হি ডিডন্ট ফা'কিং কেয়ার,বাট এক্সুয়ালি হি কেয়ার, নো নো কেয়ার ইজ আ লেইম ওয়ার্ড এর থেকেও বেশি কিছু।
অর্নব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বললো,
--- আজ বোধ হয় তুই একটু বেশিই খেয়েছিস সায়র, ক্রীতিক? হাটুর বয়সই একটা মেয়ের প্রতি অবসেশট?তাও যার সাথে কিনা সম্পকের দিক দিয়ে ওর দা-কুমড়া সম্পর্ক।আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস?হাহ!
একটা উপহাসের হাসি বেড়িয়ে এলো অর্নবের ঠোঁট গলিয়ে।
তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল। ক্রীতিকের মতো পার্সোনালিটিতে কোনোরূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেশট হাহাহা,ভেরি নাইস জোক্স।
অর্নবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললো, আচ্ছা তোকে বিশ্বাস করতে হবে না, এটলিস্ট আমার কথাটা রাখ ব্যাপারটা ক্রীতিককে জানানো যাবেনা, কোন ভাবেই না।
--- কি জানানো যাবেনা আমাকে সায়র?
পেছনের দরজা থেকে ক্রীতিকের চমৎকার পুরুষালী কন্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম।আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো,
---জজেকে তুই এখানে হঠাৎ?
ক্রীতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল,
--- হুম একজন কে খুজছি। অর্নব সরতো,কে পরে আছে ওখানে?
এতোক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্নবের ও একটু একটু সন্দেহ হচ্ছে। তাই ও নিঃশব্দে সরে গেলো।অর্নব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো ক্রীতিকের। খানিক্ষন আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়বী,কোমল গোলগাল মুখটায় ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। ক্রীতিক টু শব্দও না করে, চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিলো অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে।অর্নব সায়র কেউই ক্রীতিকের নিস্তব্ধতা নিতে পারছে না,এ যেন ঝ'ড়ের পূর্ব লক্ষন।
--- কে করেছে এটা?
ক্রীতিকের আওয়াজ পেয়ে সস্থির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিলো,
--- জানিনা, হঠাৎ কারও গো'ঙানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম অরুকে।
ক্রীতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রু'ষ্ট কন্ঠে অর্নবকে আদেশ করার মতোই বললো,
--- পাঁচ মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজ গুলো সেন্ড করবি আমাকে।কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে।
ঘড়ির কাঁটা তখন এগারোর ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড়কাঁপানো ঠাণ্ডা। রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের একের সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগুচ্ছে ক্রীতিকের কালোরঙা মার্সিডিজটা। নিজে ড্রাইভিং সিটে বসে,খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে ক্রীতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাকসিটে।
যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয় তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে ক্রীতিক। কিন্তু ভেতরের কুন্ডলী পাঁকানো ক্রো'ধের তোপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দিগুণ। পরক্ষণেই অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পীড কমিয়ে আনছে পুনরায়।
এমন ভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে, কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিলো ক্রীতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেইক করতে করতে বললো,
--- হ্যা বল অর্নব।
অর্নব ক্ষীণ আওয়াজে বলে,
--- বলছি যে, যে এই কাজটা করেছে তার সাথে কি করবি?
ক্রীতিকের ফোনে ততক্ষণে আসল কা'র্লপিটের চেহারা ভেসে উঠেছে,
--- তাকে তার কাজের পারিশ্রমিক দেবো।
চোয়াল শ'ক্ত করে কথার জবাব দিয়ে,কল কেটে, ভিডিওতে মনোযোগ দিলো ক্রীতিক,যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো, ও প্রথমে অরুকে রে'খেমে'গে কিছু বলে তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো অরু। অরু যখন পুরোপুরি অচেতন ঠিক তখনই এর থেকেও ভ'য়ংকর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেনো একটা কাঁ'চি এনে অরুর চুল গুলো মু'ঠিবদ্ধ করে ধরে সেগুলো কা'টার জন্য উদ্যত হবে, ঠিক তখনই সায়র আর অর্নব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পরে ডেকোরেশনের স্তুপাকার কাপড় চোপরের আড়ালে।
ক্রীতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বললো,
--- তারমানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত।
অতঃপর মোবাইলটা আগের যায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে ক্রীতিক বলে,
---আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায়, যে আমার মতো করে তোকে প্রটেক্ট করবে?
ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে ক্রীতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পড়খ করে বলে,
--- আ'ম সরি হার্টবিট। বাট আই উইল টেইক রি'ভেঞ্জ।
গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি ক্রীতিক। কিন্তু যখন টের পেলো মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে তখন ও কফি হীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেঁসে বললো,
--- সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমিতো খুব বড় ভু'ল করেছো, আমার দূর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটখাটো শা'স্তি তো তোমাকে পেতেই হতো।
ক্রীতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিলো মেঝেতে, সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এতোকিছুর পরেও ক্রীতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়,
সব কিছু রেখে শুধুমাত্র অরুর চুলই কেন কা'ট'তে গিয়েছিল ক্যাথলিন?
চলবে.....
গল্প নিয়ে গঠন মূলক মন্তব্য আশা করি, নয়তো লেখার আগ্রহ হারাই।
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ১৪
#লেখনীতেঃsuraiya_rafa
[প্রাপ্ত মনস্ক এবং মুক্তমনাদের জন্য ]
দিনের অন্তিম প্রহর চলমান। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালী মিয়িয়ে যাওয়া আলোর ছঁটা দেখে মনে হয় রাত নামেনি,এখনো সন্ধা বেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পুব আকাশে ঠিক তার বিপরীত।সেথায় ঘন-কালো মেঘ গুরগুর করছে, এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে।
ভর সন্ধ্যা বেলা মেঘমল্লার গুরগুরানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে ক্রীতিক। সাধারণত সপ্তাহে তিনদিন ম্যাক্রোকোনোমিক্স এর উপর ক্লাস থাকে ক্রীতিকের। এছাড়া বাকিটা সময়, পাহাড়ি দূ'র্গম কোন রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বর'ই অপ্রীতিকর ক্রীতিকের কাছে।মাঝেমধ্যে ই মনে হয়, এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়।
সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া ক্রীতিকের আশেপাশে মানুষের অভাব ছিলোনা কোনো কালেই।তবুও সে ছিল চিরাচরিত একা। এতো টাকা, পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই, বুঝ হবার পর থেকে কোনদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি ক্রীতিকের। হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়।এই সোনায় মোড়ানো জীবনে ক্রীতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো, ভালোবাসা,আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন। যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বেসর্বা বাদ দিয়ে, স্কুল, কলেজ,ভার্সিটি সব খানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কতৃত্বের মাঝে র'ক্ত মাং'সের হৃদয়টা কবেই যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি ক্রীতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র তারউপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান ক্রীতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা,সবাই সমীহ করে চলতো নর্থসাউথে পড়া অবাঙালি চেহারার ক্রীতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোন চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং ক্রীতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মা'রামা'রি কা'টাকা'টি, মিছিল মিটিং থেকে শুরু করে সব কিছুতে ক্রীতিকের এক ইশারায় সবাই তৎক্ষনাৎ হাজির হতো বিনাবাক্যে। সে সসময়ে পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বুলি আওরাতো,
----জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই ,তার ছেলে একটাই একশো।
একটা অপারগ, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হটাতে হৃদয়টাকে পাথর বানিয়ে, নেতৃত্বের জয়জয়কারে তখনও ভালোই ছিল ক্রীতিক।উঠতে বসতে দলের লোকেদের ভালোমন্দ খেয়াল রাখতে রাখতে সময় কে'টে যেত ওর।
কিন্তু আটবছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে।নিজের বাড়ি,নিজের দেশ,নিজের কতৃত্ব, নিজের দল, নিজের লোক সব,সবকিছু।
সবকিছু ছেড়ে হাজার মাইল দূরে এসে,ধরাবাধাহীন ক্রীতিক কে বন্ধী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর ক্রীতিকের চরম বি'রক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনা বইকি কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিন গুলো ক্রীতিকের জন্য ছিল, ভ'য়ংক'র ক:ষ্টদায়ক আর বিভৎস। যে ক্রীতিক ডানে বামে, পেছনে, মানুষ ছাড়া এককদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউজ মেইড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্খীর সাথে।এমন কি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষব'ন্ধী দূর্বিষহ জীবন কাটিয়েছে ও । এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উ'গ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে ক্রীতিক। হুট করে রে'গে যাওয়া, যাকে তাকে একটুতেই আ'ঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হা'ত কাঁ'টা কি করেনি ও। ক্রীতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পরে,তখনই এঞ্জেল এর মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছ'ন্নছাড়া আরও তিনজন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। একেকজনার জীবন যেন একেকটা ট্রা'জেডী।
এলিসা, অর্নব আর সায়রই পরক্ষনে সাইক্রিয়াটিস্টের পরামর্শে একটু একটু করে, সাভাবিক করে তোলে ক্রীতিককে। ওই জন্যই তো ক্রীতিকের হাউজ পাসওয়ার্ড প্রতিবার হ্যা'ক করে ওরা। আর সাইক্রিয়াটিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকএন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলীতে।
আর অরু? সেতো তখন খুব ছোট ক্রীতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনূভুতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও ক্রীতিকের অরুর উপর আকাশসম রা'গ,জি'দ আর অভিমানের ছড়াছড়ি। আট বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে আর না নিজের রা'গটা অরুর উপর ঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছে।এতোবছর পর আবারও আটকা পরেছে বহুদূরে ফেলে রেখে আসা সেই পুরনো মায়াডোরে।কেনইবা পরবে না? অরুর প্রতি ক্রীতিকের আসক্তি টা যে এক দুদিনের নয়, তারউপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমনী। ক্রীতিক যখন মায়ায় পরেছিল তখন নিতান্তই কিশোরী অরু, গরন বরন ও তেমনই ছিল।
আর এখন, সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার।
কি নেই? ভালোবাসা হীন একাকী হৃদয়ের ক্রীতিকের অদম্য বাসনা পূরনের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে ক্রীতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? ক্রীতিক তো সমাজের নিয়ম কিংবা নি'ন্দা কোনোটাতেই পরোয়া করেনা কোনোকালেই , তবুও হৃদমাঝারে কেন এই পাহাড়সম দূরত্ব ? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোন উত্তরই নেই ক্রীতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে, ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় ক্রীতিক।
পুরো হলরুম না,পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই, পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে, ভ্রুকুঞ্চিত করে নেয় ক্রীতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে তাহলে অরু কই?
তাছাড়া বিড়াল সব যায়গায় গেলেও ঘুনাক্ষরেও ক্রীতিকের সামনে আসেনা, তাহলে আজ হলোটা কি? আশ্চর্য। বিড়ালের এমন আকষ্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পরে গেলো ক্রীতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেলো লাইটের সুইচবোর্ডের কাছে। অন্ধকারে ক্রীতিক নতুন হাটছে না, তাই সুইচবোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পরেনি ওর।
একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুজতে দরজার দিকে চোখ রাখলো ক্রীতিক,কই দরজার কাছেতো নেই,তাহলে? চারিদিকে হাতরিয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে ক্রীতিক বললো,
--- হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দুরে যা বলছি। নয়তো তোকেও তোর মালকিনের মতো চ'ড়ি'য়ে গাল লাল করে দেবো।
ক্রীতিকের বাংলা ইংরেজি মিলানো ধমকেও কাজ হলোনা,ডোরা আগের ন্যায়ই দাঁড়িয়ে আছে। সেই দেখে ক্রীতিক দুকদম পিছিয়ে গিয়ে বললো,
---- ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেবো। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল, নিজে সারাদিন বে'য়াদবি করে করে, বিড়ালটাকেও বে'য়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আ'ছাড় মা'রি।
ডোরার দিক থেকে পাকাঁনো চোখ সরিয়ে ক্রীতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেচাঁতে লাগলো,
---- কোথায়, তোর বে'য়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরেটেটিং হয়। অরু,এ্যাই অরু এক্ষুনি নাম নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেবো আমি। অরু???
ডোরা কাঁউচের সামনে গিয়ে মিঁয়াও মিয়াঁও করছে দেখে ক্ষী'প্ত ক্রীতিকের চোখ গেলো সেদিকেই। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কম্ফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাটু সমান লম্বা খোলা চুল গুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর । দেখে মনে হচ্ছে চেতনা নেই।
অরুকে এমন অসার হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষনিকের মাঝে হৃদপিন্ড ধরাক করে উঠলো ক্রীতিকের। এতোক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেলো মস্তিষ্ক। ও এক পা দু'পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পরলো, অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠলো,
--- অরু?
অরু নিশ্চুপ।
গলার মাঝে কাঁ'টার মতো তীক্ষ্ণ কিছু বিঁধছে মনে হচ্ছে গলার স্বর বের হওয়ার যো নেই,ক্রীতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে।
---- অরু,
এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর।
এক বার, দুইবার, তিনবারের সময় ব্যাস্ত হয়ে পরলো ক্রীতিক, ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জরতা,অভিমান,আক্রোশ সব কিছুকে সাইডে সরিয়ে, দু'হাতে আঁজলা করে ধরলো অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা।অতঃপর উদগ্রীব হয়ে ওর মুখমন্ডল ঝাঁকিয়ে উঠে বললো,
---- অরু,এই অরু, হার্টবিট, ক্যান ইউ হেয়ার মি?
এই প্রথম মনে মনে নয় বরং মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল ক্রীতিক। যদিও ক্রীতিকের আপাতত কোনোকিছুতেই খেয়াল নেই। ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে।
.
অবশেষে প্রায় আধঘন্টার প্রচেস্টায় ঢুলুঢুলু করে চোখ খোলে অরু, দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে সস্থির নিঃশ্বাস ছাড়ে ক্রীতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টর কে কল করে আনতে হবে।
কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্তদুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘোরেই দুহাতে ক্রীতিকের গলা জড়িয়ে ধরেছে অরু। ক্রীতিক সে অবস্থাতেই স্থীর হয়ে বসে আছে,যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশঘুরে শুয়ে নিজের হাতদুটো আরও শক্ত করে নিলো অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পরলো ক্রীতিক, অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় ক্রীতিক।অরু জ্বরে পুড়ছে, এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তা ধারা গুলো একধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘোরে থাকা অরুকে শুধালো,
---- অরু, ক্যান আই টাচ ইউ?
অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু,ক্রীতিকের কান অবধি তা পৌঁছায় নি। তাও নিজের কোর্ট আর টাইয়ের নট'টা খুলে সেগুলোকে একপ্রকার ছু'ড়ে ফেলে, কাউচের উপর উঠে বসে, কম্ফোর্টার সহ'ই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিলো ক্রীতিক।
কম্ফোর্টার আর ক্রীতিকের শরীরের ওমে, মূহুর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর,মনে হয় শীত কমেছে।
ক্রীতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে,
---- এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায়না? একটা কল দিলে কি হতো? আমি নাহয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এতো বেখেয়ালি কেন তুই?? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কে সাজাবে বল?
অরুর কাছ থেকে জবাব আসেনা, আসার কথাও না, অরুতো এখন নিজের মাঝেই নেই।
ক্রীতিক একটু থেমে আবার বলে,
---- এখন তুই জ্বরের ঘোরে আছিস,কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট??এখন যদি আমি বলি,
ক্রীতিক কয়েক সেকেন্ড চুপ রইলো তারপর বললো,
---- কিছুনা। তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার,আর আমাকেও তোর বুঝেই নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চি'বিয়ে খাবো আমি। সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁ'তে রেখে দিয়ে আসবো ।
. বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুয়িয়ে দিয়ে আবারও নিচে নামে ক্রীতিক।ফর্মাল শার্টের উপরেই এ্যাপ্রোন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পোরিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পোরিজ দিতে দিতে ক্রীতিক আহত সুরে বলে,
----- আমি খুব খারাপ তাইনা? সব সময় কষ্ট দিই তোকে। কথার আ'ঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করবো বল? তোর জন্যই আমি এমন....
ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে,আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই,তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো ক্রীতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয় কলটা কেউ তুললো না, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেড়িয়ে পরলো বাড়ির উদ্দেশ্যে।
রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পরছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু,সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাটছে ঠিক ছোট বেলার মতো। এভাবে কিছুক্ষণ হাটতে হাটতে অনু খেয়াল করে ও একা নয় ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে, বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে,
----- আপনি সবসময় রাতের বেলা উদয় হোন কেন বলুনতো?
---- কারন আমি চাঁদ।
অনু একই ভাবে ছাতা তুলে শুধালো,
----- কি বললেন?
প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে,
---- দিনের বেলা অফিস থাকে ম্যাডাম।
নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দু'টো একসাথে সামলাতে হয়।
---- আপনি ক্রীতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন?
প্রত্যয় জবাব দেয়,
---- সে আমার বহু পুরোনো বড় ভাই। সে জন্য।
---- আর আপনার পরিবার?
----- সবাই আছে বিডিতে।
অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো।
ততক্ষণে উল্টে প্রশ্ন ছু'ড়লো প্রত্যয়,
---- আপনার মা তো কোম্পানির চেয়ার ওয়েম্যান, তাহলে এতো কষ্ট করে পার্ট টাইম কেন করেন?
অনু হাসার চেষ্টা করে বললো,
----- আমাদের আর ক্রীতিক ভাইয়ার সম্পর্কের জটিলতা তো জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এতোএতো খরচ বহন করছে সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই, তাই নিজের আর অরুর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যাবস্থাই করা আর কি।
অনুর আত্মসম্মান প্রগার, নিতান্তই ঠ্যাকায় পরে মাকে নিয়ে এতোদূর এসেছে, অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিন্যান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো,
---- আপনার মা এখন কেমন আছেন?
অনু হাসি মুখে জবাব দেয়,
---- ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপা'রেশন করানে সম্ভব হবে।
প্রত্যয় সস্থির নিঃশ্বাস ছেড়ে বললো,
---- আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুয়ে যায়। দেখলে মনে হয়,হৃদপিন্ডে ছো'ড়া তরতাজা তী'রের ফলা।
অনু হাটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বললো,
---- প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে?
প্রত্যয় তৎক্ষনাৎ নিজের ছাতা ছু'ড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বললো,
----- আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান।
প্রত্যয়ের সাথে সাথে অনুও নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বারিধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত,রোমাঞ্চকর প্রান।
চলবে.....
রিচেইক করিনি বানান ভুল থাকতে পারে।
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ১৪
#লেখনীতেঃsuraiya_rafa
[প্রাপ্ত মনস্ক এবং মুক্তমনাদের জন্য ]
দিনের অন্তিম প্রহর চলমান। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালী মিয়িয়ে যাওয়া আলোর ছঁটা দেখে মনে হয় রাত নামেনি,এখনো সন্ধা বেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পুব আকাশে ঠিক তার বিপরীত।সেথায় ঘন-কালো মেঘ গুরগুর করছে, এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে।
ভর সন্ধ্যা বেলা মেঘমল্লার গুরগুরানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে ক্রীতিক। সাধারণত সপ্তাহে তিনদিন ম্যাক্রোকোনোমিক্স এর উপর ক্লাস থাকে ক্রীতিকের। এছাড়া বাকিটা সময়, পাহাড়ি দূ'র্গম কোন রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বর'ই অপ্রীতিকর ক্রীতিকের কাছে।মাঝেমধ্যে ই মনে হয়, এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়।
সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া ক্রীতিকের আশেপাশে মানুষের অভাব ছিলোনা কোনো কালেই।তবুও সে ছিল চিরাচরিত একা। এতো টাকা, পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই, বুঝ হবার পর থেকে কোনদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি ক্রীতিকের। হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়।এই সোনায় মোড়ানো জীবনে ক্রীতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো, ভালোবাসা,আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন। যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বেসর্বা বাদ দিয়ে, স্কুল, কলেজ,ভার্সিটি সব খানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কতৃত্বের মাঝে র'ক্ত মাং'সের হৃদয়টা কবেই যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি ক্রীতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র তারউপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান ক্রীতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা,সবাই সমীহ করে চলতো নর্থসাউথে পড়া অবাঙালি চেহারার ক্রীতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোন চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং ক্রীতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মা'রামা'রি কা'টাকা'টি, মিছিল মিটিং থেকে শুরু করে সব কিছুতে ক্রীতিকের এক ইশারায় সবাই তৎক্ষনাৎ হাজির হতো বিনাবাক্যে। সে সসময়ে পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বুলি আওরাতো,
----জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই ,তার ছেলে একটাই একশো।
একটা অপারগ, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হটাতে হৃদয়টাকে পাথর বানিয়ে, নেতৃত্বের জয়জয়কারে তখনও ভালোই ছিল ক্রীতিক।উঠতে বসতে দলের লোকেদের ভালোমন্দ খেয়াল রাখতে রাখতে সময় কে'টে যেত ওর।
কিন্তু আটবছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে।নিজের বাড়ি,নিজের দেশ,নিজের কতৃত্ব, নিজের দল, নিজের লোক সব,সবকিছু।
সবকিছু ছেড়ে হাজার মাইল দূরে এসে,ধরাবাধাহীন ক্রীতিক কে বন্ধী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর ক্রীতিকের চরম বি'রক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনা বইকি কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিন গুলো ক্রীতিকের জন্য ছিল, ভ'য়ংক'র ক:ষ্টদায়ক আর বিভৎস। যে ক্রীতিক ডানে বামে, পেছনে, মানুষ ছাড়া এককদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউজ মেইড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্খীর সাথে।এমন কি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষব'ন্ধী দূর্বিষহ জীবন কাটিয়েছে ও । এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উ'গ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে ক্রীতিক। হুট করে রে'গে যাওয়া, যাকে তাকে একটুতেই আ'ঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হা'ত কাঁ'টা কি করেনি ও। ক্রীতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পরে,তখনই এঞ্জেল এর মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছ'ন্নছাড়া আরও তিনজন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। একেকজনার জীবন যেন একেকটা ট্রা'জেডী।
এলিসা, অর্নব আর সায়রই পরক্ষনে সাইক্রিয়াটিস্টের পরামর্শে একটু একটু করে, সাভাবিক করে তোলে ক্রীতিককে। ওই জন্যই তো ক্রীতিকের হাউজ পাসওয়ার্ড প্রতিবার হ্যা'ক করে ওরা। আর সাইক্রিয়াটিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকএন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলীতে।
আর অরু? সেতো তখন খুব ছোট ক্রীতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনূভুতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও ক্রীতিকের অরুর উপর আকাশসম রা'গ,জি'দ আর অভিমানের ছড়াছড়ি। আট বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে আর না নিজের রা'গটা অরুর উপর ঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছে।এতোবছর পর আবারও আটকা পরেছে বহুদূরে ফেলে রেখে আসা সেই পুরনো মায়াডোরে।কেনইবা পরবে না? অরুর প্রতি ক্রীতিকের আসক্তি টা যে এক দুদিনের নয়, তারউপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমনী। ক্রীতিক যখন মায়ায় পরেছিল তখন নিতান্তই কিশোরী অরু, গরন বরন ও তেমনই ছিল।
আর এখন, সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার।
কি নেই? ভালোবাসা হীন একাকী হৃদয়ের ক্রীতিকের অদম্য বাসনা পূরনের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে ক্রীতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? ক্রীতিক তো সমাজের নিয়ম কিংবা নি'ন্দা কোনোটাতেই পরোয়া করেনা কোনোকালেই , তবুও হৃদমাঝারে কেন এই পাহাড়সম দূরত্ব ? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোন উত্তরই নেই ক্রীতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে, ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় ক্রীতিক।
পুরো হলরুম না,পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই, পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে, ভ্রুকুঞ্চিত করে নেয় ক্রীতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে তাহলে অরু কই?
তাছাড়া বিড়াল সব যায়গায় গেলেও ঘুনাক্ষরেও ক্রীতিকের সামনে আসেনা, তাহলে আজ হলোটা কি? আশ্চর্য। বিড়ালের এমন আকষ্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পরে গেলো ক্রীতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেলো লাইটের সুইচবোর্ডের কাছে। অন্ধকারে ক্রীতিক নতুন হাটছে না, তাই সুইচবোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পরেনি ওর।
একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুজতে দরজার দিকে চোখ রাখলো ক্রীতিক,কই দরজার কাছেতো নেই,তাহলে? চারিদিকে হাতরিয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে ক্রীতিক বললো,
--- হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দুরে যা বলছি। নয়তো তোকেও তোর মালকিনের মতো চ'ড়ি'য়ে গাল লাল করে দেবো।
ক্রীতিকের বাংলা ইংরেজি মিলানো ধমকেও কাজ হলোনা,ডোরা আগের ন্যায়ই দাঁড়িয়ে আছে। সেই দেখে ক্রীতিক দুকদম পিছিয়ে গিয়ে বললো,
---- ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেবো। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল, নিজে সারাদিন বে'য়াদবি করে করে, বিড়ালটাকেও বে'য়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আ'ছাড় মা'রি।
ডোরার দিক থেকে পাকাঁনো চোখ সরিয়ে ক্রীতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেচাঁতে লাগলো,
---- কোথায়, তোর বে'য়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরেটেটিং হয়। অরু,এ্যাই অরু এক্ষুনি নাম নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেবো আমি। অরু???
ডোরা কাঁউচের সামনে গিয়ে মিঁয়াও মিয়াঁও করছে দেখে ক্ষী'প্ত ক্রীতিকের চোখ গেলো সেদিকেই। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কম্ফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাটু সমান লম্বা খোলা চুল গুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর । দেখে মনে হচ্ছে চেতনা নেই।
অরুকে এমন অসার হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষনিকের মাঝে হৃদপিন্ড ধরাক করে উঠলো ক্রীতিকের। এতোক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেলো মস্তিষ্ক। ও এক পা দু'পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পরলো, অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠলো,
--- অরু?
অরু নিশ্চুপ।
গলার মাঝে কাঁ'টার মতো তীক্ষ্ণ কিছু বিঁধছে মনে হচ্ছে গলার স্বর বের হওয়ার যো নেই,ক্রীতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে।
---- অরু,
এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর।
এক বার, দুইবার, তিনবারের সময় ব্যাস্ত হয়ে পরলো ক্রীতিক, ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জরতা,অভিমান,আক্রোশ সব কিছুকে সাইডে সরিয়ে, দু'হাতে আঁজলা করে ধরলো অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা।অতঃপর উদগ্রীব হয়ে ওর মুখমন্ডল ঝাঁকিয়ে উঠে বললো,
---- অরু,এই অরু, হার্টবিট, ক্যান ইউ হেয়ার মি?
এই প্রথম মনে মনে নয় বরং মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল ক্রীতিক। যদিও ক্রীতিকের আপাতত কোনোকিছুতেই খেয়াল নেই। ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে।
.
অবশেষে প্রায় আধঘন্টার প্রচেস্টায় ঢুলুঢুলু করে চোখ খোলে অরু, দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে সস্থির নিঃশ্বাস ছাড়ে ক্রীতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টর কে কল করে আনতে হবে।
কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্তদুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘোরেই দুহাতে ক্রীতিকের গলা জড়িয়ে ধরেছে অরু। ক্রীতিক সে অবস্থাতেই স্থীর হয়ে বসে আছে,যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশঘুরে শুয়ে নিজের হাতদুটো আরও শক্ত করে নিলো অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পরলো ক্রীতিক, অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় ক্রীতিক।অরু জ্বরে পুড়ছে, এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তা ধারা গুলো একধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘোরে থাকা অরুকে শুধালো,
---- অরু, ক্যান আই টাচ ইউ?
অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু,ক্রীতিকের কান অবধি তা পৌঁছায় নি। তাও নিজের কোর্ট আর টাইয়ের নট'টা খুলে সেগুলোকে একপ্রকার ছু'ড়ে ফেলে, কাউচের উপর উঠে বসে, কম্ফোর্টার সহ'ই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিলো ক্রীতিক।
কম্ফোর্টার আর ক্রীতিকের শরীরের ওমে, মূহুর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর,মনে হয় শীত কমেছে।
ক্রীতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে,
---- এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায়না? একটা কল দিলে কি হতো? আমি নাহয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এতো বেখেয়ালি কেন তুই?? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কে সাজাবে বল?
অরুর কাছ থেকে জবাব আসেনা, আসার কথাও না, অরুতো এখন নিজের মাঝেই নেই।
ক্রীতিক একটু থেমে আবার বলে,
---- এখন তুই জ্বরের ঘোরে আছিস,কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট??এখন যদি আমি বলি,
ক্রীতিক কয়েক সেকেন্ড চুপ রইলো তারপর বললো,
---- কিছুনা। তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার,আর আমাকেও তোর বুঝেই নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চি'বিয়ে খাবো আমি। সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁ'তে রেখে দিয়ে আসবো ।
. বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুয়িয়ে দিয়ে আবারও নিচে নামে ক্রীতিক।ফর্মাল শার্টের উপরেই এ্যাপ্রোন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পোরিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পোরিজ দিতে দিতে ক্রীতিক আহত সুরে বলে,
----- আমি খুব খারাপ তাইনা? সব সময় কষ্ট দিই তোকে। কথার আ'ঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করবো বল? তোর জন্যই আমি এমন....
ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে,আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই,তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো ক্রীতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয় কলটা কেউ তুললো না, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেড়িয়ে পরলো বাড়ির উদ্দেশ্যে।
রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পরছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু,সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাটছে ঠিক ছোট বেলার মতো। এভাবে কিছুক্ষণ হাটতে হাটতে অনু খেয়াল করে ও একা নয় ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে, বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে,
----- আপনি সবসময় রাতের বেলা উদয় হোন কেন বলুনতো?
---- কারন আমি চাঁদ।
অনু একই ভাবে ছাতা তুলে শুধালো,
----- কি বললেন?
প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে,
---- দিনের বেলা অফিস থাকে ম্যাডাম।
নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দু'টো একসাথে সামলাতে হয়।
---- আপনি ক্রীতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন?
প্রত্যয় জবাব দেয়,
---- সে আমার বহু পুরোনো বড় ভাই। সে জন্য।
---- আর আপনার পরিবার?
----- সবাই আছে বিডিতে।
অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো।
ততক্ষণে উল্টে প্রশ্ন ছু'ড়লো প্রত্যয়,
---- আপনার মা তো কোম্পানির চেয়ার ওয়েম্যান, তাহলে এতো কষ্ট করে পার্ট টাইম কেন করেন?
অনু হাসার চেষ্টা করে বললো,
----- আমাদের আর ক্রীতিক ভাইয়ার সম্পর্কের জটিলতা তো জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এতোএতো খরচ বহন করছে সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই, তাই নিজের আর অরুর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যাবস্থাই করা আর কি।
অনুর আত্মসম্মান প্রগার, নিতান্তই ঠ্যাকায় পরে মাকে নিয়ে এতোদূর এসেছে, অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিন্যান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো,
---- আপনার মা এখন কেমন আছেন?
অনু হাসি মুখে জবাব দেয়,
---- ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপা'রেশন করানে সম্ভব হবে।
প্রত্যয় সস্থির নিঃশ্বাস ছেড়ে বললো,
---- আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুয়ে যায়। দেখলে মনে হয়,হৃদপিন্ডে ছো'ড়া তরতাজা তী'রের ফলা।
অনু হাটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বললো,
---- প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে?
প্রত্যয় তৎক্ষনাৎ নিজের ছাতা ছু'ড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বললো,
----- আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান।
প্রত্যয়ের সাথে সাথে অনুও নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বারিধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত,রোমাঞ্চকর প্রান।
চলবে..
#সঙ্গিন_প্রনয়াসক্তি🍁🍁
#পর্বঃ১৫
#লেখনীতেঃsuraiya_rafa
[প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য]
অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ, অরুর শরীরে যে জ্বরের দাপদাহের সূচনা হয়েছিল,আজ প্রায় পাঁচ দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যেচে পরে সবার কাছে নিজের সুস্থতা প্রমান করতে চাইছে, কারণ আগামীকাল নিখিলদের ট্যুর।
ধরনীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাঁদবারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরে। রুম থেকে বেরিয়ে, করিডোর ধরে সামনে এগুচ্ছে অরু, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও।গন্তব্য ক্রীতিক সাহেবের রুম।
ক্রীতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে।হাতে একটা ম্যাক্রোকোনোমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে ক্রীতিকের রুমের দরজায় এসেই থামলো অরু। সেই যে প্রথম দিন এসে ক্রীতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অবধি মাড়ায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো, যে করেই হোক ক্রীতিককে রাজি করিয়ে, আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যাবস্থা করতেই হবে, আর তার পর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুরে।
সেই কখন থেকে দরজার সামনে সটান দাড়িয়ে আছে অরু।নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে ক্রীতিক কি না কি করছে, কি করছে কে জানে? দেখা গেলো নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে অকস্মাৎ থাপ্প:ড় লাগিয়ে দিলো দু'গালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মে'রেই দিলো অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাঠকাঠ আওয়াজ ভেসে এলো ক্রীতিকের,
--- কি চাই?
অরু বাইরে থেকেই জবাব দিল,
--- কিছু চাইনা, একটু একটু....
অরু কথা শেষ করার আগেই ক্রীতিক বললো,
--- দরজা খোলাই আছে।
ক্রীতিকের জবাব শুনে অরু তারাহুরো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়েঝুরে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় ক্রীতিক তোয়ালে দিয়ে চুল মুচ্ছে,পড়নের ট্রাউজার আর টিশার্ট দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরোরুম জুড়ে স্যান্ডালউড পারফিউম আর মাতাল করা পুরুষালী গন্ধ মো মো করছে। ক্রীতিকের রুমে, ক্রীতিকেরই সামনে দাড়িয়ে, অরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে,
--- আচ্ছা, রুম থেকেই এতো সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে । তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউতো মনে হয়, ওনার শরীরের সুঘ্রানেই পাগল হয়ে যাবে।
আপন মনকে দাঁত খিঁচিয়ে অরুর অন্যমনটা বলে ওঠে,
---ছি ছি আবারও ভুলভাল ভাবছি। তওবা তওবা।
অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে ক্রীতিক ভ্রু কুঁচকে বললো,
---কিছু বলার না থাকলে যেতে পারিস। আমি রেডি হবো, ম্যাচ আছে।
অরু তৎক্ষনাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বললো,
--- ইয়ে মানে, একটু পড়া বুঝতে এসেছিলাম কিছুতেই মাথায় ঢুকছে না।
অরু পড়া বুঝতে এসেছে তাও ক্রীতিকের কাছে?ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়,নিশ্চয়ই ঘাবলা আছে,সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ক্রীতিক, তবুও অরুর উদ্দেশ্য ধরার জন্য বললো,
--- আমি যখন ক্লাসে লেকচার দিই,তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু ফার্স্ট সেমিস্টারে ফেইল করলে তোকে আর পড়াবো না আমি।
অরু ঠোঁট উল্টে বললো,
--- এতোকথা কেন শোনাচ্ছেন, দিননা একটু বুঝিয়ে, টিচার হোন আপনি আমার,স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে, নাকি?
--- তোর আমাকে কর্তব্য শিখাতে হবে না।এসব কর্তব্য টর্তব্যের ধারধারিনা আমি।
অরু জানে ও কিছুতেই ক্রীতিকের সাথে তর্কে পেরে উঠবেনা, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বললো,
---- দিননা প্লিজ।
অরুর অনুরোধে বোধ হয় কাজ হলো,ক্রীতিক অরুর মুখের উপর নিজ তোয়ালেটা ছু'ড়ে মে'রে বললো,
--- ঠিকাছে বুঝিয়ে দিবো, তার আগে কাজ শেষ কর।
অরু কয়েক কদম এগিয়ে এসে ক্রীতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে, পা উঁচু করে, দু আঙুলের উপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে ক্রীতিকের চুল মুছতে যাবে, তার আগেই ক্রীতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বললো,
--- হয়েছে আর লাগবে না, এইটুকু কাজ সেটাও ঠিক মতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবি?
অরু মিনমিনিয়ে বললো,
--- খাম্বার মতো দাড়িয়ে ছিলেন কেন?মাথাটা একটু নোয়ানো যেতো না?
--- কিছু বললি?
অরু না সূচক মাথা নাড়ালো।
--- কোন টপিকটা দেখিয়ে দিতে হবে?
অরু বই সমেত ক্রীতিকের দিকে এগিয়ে এলেই ওকে মাঝ পথে থামিয়ে দিয়ে ক্রীতিক বলে,
--- খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়ে বল।
--- কাছে না এলে, পড়া বুঝবো কি করে?
--- সে আমি জানিনা, তুই আমার কাছে আসবি না ব্যাস।
অরু অসহায় মুখে ক্রীতিকের পানে তাকিয়ে আছে, আর ক্রীতিক তীর্যক চোখে অরুর আগা গোড়া পরখ করছে,কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল। সব কিছু কালোরঙ দিয়ে মুড়িয়ে রাখায় ফর্সা শরীরটা যেন জলজল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়।হৃদয়টা নিসপিস করে।
কিছু একটা ভেবে ক্রীতিক অরুর উদ্দেশ্যে বলে,
--- তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি।
অরু ক্রীতিকের কথা মতো তাই করলো।গিয়ে বসলো ক্রীতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো ক্রীতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর টানা একঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে।এই একঘন্টায় অরু পাঁচ মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ক্রীতিকের রুমটা পর্যবেক্ষন করেছে। পুরো রুমটা গ্রে থীমে সাজানো। সবকিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে,রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর বোরিং।
--- কি বোরিং?
ক্রীতিকের হঠাৎ ছোঁ'ড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠলো অরু, মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে,তারাহুরো করে উত্তর দিল,
--- আআপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম।
ক্রীতিক নিজের কপালে গম্ভীরতার ভাজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বললো,
--- আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই, সত্যি করে বল?
ক্রীতিকের র'ক্ত চক্ষুর দিকে একপলক তাকিয়ে, চোখ নামিয়ে অরু বলে,
--- আমি কাল ভার্সিটিতে যেতে চাই।
--- কেন, কাল কি আছে?
নিখিলের ব্যাপারটা পুরোপুরি এরিয়ে গিয়ে অরু বলে,
--- এএ..একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ। সবাই যাবে, তাই আমিও যেতে চাই।
ক্রীতিক কিছুক্ষণ নিস্প্রভ তাকিয়ে রইলো অরুর মুখের পানে, তারপর বেশ সাবলীল ভাবে জবাব দিলো,
--- ওকে ফাইন।ইউ ক্যান গো।
ক্রীতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেনো পাথর নেমে গেলো। চোখ দুটো চিকচিক করে উঠলো খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর ক্রীতিকের রুমে বসে থাকলো না,কারণ এখানে তো ওর আর কোনো নেই,তাই নাচতে নাচতেই বেরিয়ে গেলো রুম থেকে।
বুকে দু'হাত গুঁজে টেবিলে হেলান দিয়ে দাড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে ক্রীতিক বললো,
--- কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান।
কথাগুলো বলার সময় অ'গ্নিস্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জ্বলজ্বল করছিল ওর।
বিকেল বেলা এলিসা আর অর্নব এসেছে ক্যাথলিনের ডরমেটরিতে। গত একসপ্তাহ ধরে মেয়েটার কোন হদিস নেই। এলিসার বাবা জে'ল থেকে ছাড়া পেয়েছে কয়েকমাস হলো। সেই থেকেই বিভিন্ন পকার ক্লাব থেকে একেরপর এক হু'মকি আসছে ওর নিকট।সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়, ওর বাবা বারবার জু'য়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্থ। এখন এলিসাকেই সেইসব টাকা পকার খেলে শোধ করতে হবে। নয়তো ওর বাবাকে শ্যু'ট করে মে'রে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মা'রা যাক, কিন্তু আগের বার ঠিক একই কৌশলে এলিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি?
কারন ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার ক্রীতিক, অর্নব আর সায়রের সাহায্যে জুয়ার জগত থেকে বের হতে পেরেছিল এলিসা, অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেরাচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এতো সহজে সবটা সমাধান হবেনা,এবার হয়তো সত্যিই ওর বাবা জু'য়ারিদের হাতে মা'রা পরবে। মা'রা পরলে পরুক,তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা।
নিজের মধ্যে গুমোট হয়ে কুন্ডলী পাকানো এতো এতো দুশ্চিন্তার মাঝেই ক্যাথলিনের সাথে কি থেকে কি হয়ে গেলো। ওরই বেস্টফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার।
---ক্যাথলিন মেয়েটা জেকে কে চোখে হারাতো অথচ জেকে এটা কি করলো?বিরক্তিতে ফোসফাস করছে এলিসা।
পাশ থেকে অর্নব বললো,
--- ক্যাথলিনের আগেই বোঝা উচিৎ ছিল,ও যার লেজে পা দিয়েছে সে কোনো ডোড়া সাপ না,বরং বি'ষ দিয়ে ভরা ড্রাগন।
এলিসা ভ্রু কুঞ্চিত করে অর্নবের দিকে তাকিয়ে বললো,
--- কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না?? এরকম একটা অ'পমান জনক কাজ করতে হলো? একটা মেয়ের জন্য চুল ঠিক কতোটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌও তা বুঝিস? ভালো বলিস আর খারাপ বলিস জেকে একটা হার্টলেস, একটা মেয়ের চুল কে'টে দিতে ওর বুক কাঁপলোনা একবারও?
---- ক্যাথলিন যখন অরুর চুল কা'টতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল?
অর্নবের কথায় ডরমিটরির গেইটে এসে হাটার গতি থেমে যায় এলিসার।
--- কিহ! কার চুল কে'টেছে?
--- কা'টেনি কা'টতে চেয়েছিল, তাছাড়া ক্যাথলিনই অরুকে ব্যাকস্টেজের বেজমেন্টে আট'কে রেখেছিল।
আরও একবার চমকালো এলিসা, মুখ ফুটে বললো,
--- ক্যাথ হঠাৎ এসব কেন কেন করতে যাবে?
অর্নব এলিসার হাতটা ধরে যেতে যেতে বললো,
--- সেটা তো আমারও প্রশ্ন।চল এবার ক্যাথলিনকে দেখে আসি।
এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বললো,
--- হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়।
অর্নব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বললো,
--- তোকে আমি ভালোবাসি, বিয়ে করবো, তুই আমার ভবিষ্যত বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি, এখন চুপচাপ চল।
ডরমিটরিতে এসে একটানা আধঘন্টা যাবত ডাকাডাকির পরে রুমের দরজা খুললো ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বি'ভৎস দেখেই বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁ'দেছে।বাদামি রঙের বেনি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে, চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। এলিসাকে দেখে পুনরায় আরও এক দস্তুর কেঁদে ভাসালো ক্যাথালিন। কাঁদতে কাঁদতে বললো,
--- আপু জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলোতো?
এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো,
--- এসব মানে?
ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কা'টা নয়, সেদিন ক্রীতিকের বাসায় ইলেকট্রিক্স শকট টাও ক্রীতিক ইচ্ছা করেই দিয়েছে।
ক্যাথলিনের কথায় এলিসা অর্নবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো,
--- তুই কি করে জানলি কাজটা ক্রীতিক করেছে?
--- জেকে ভাইয়া নিজ মুখে বলেছে।
পেছন থেকে অর্নব শুধালো,
---কি বলেছে?
--- বলেছে তুমি আমার হৃদয়ে আ'ঘাত করেছো তাই তোমাকে সেদিন ইলেকট্রিক্স শক টা আমিই দিয়েছি। আর আজ আবারও একই ভুল করেছো, তাই আজও শা'স্তি দেবো। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না,কি ভ'য়ানক দেখতে লাগছিল,আর তারপর....কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠলো ক্যাথলিন।
অর্নব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বললো,
--- সায়র ওয়াজ কমপ্লিটলি রাইট।হি ইজ অবসেশট উইথ হিজ স্টেপ সিস্টার। হলি শীট...
মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক।তারউপর মনের মানুষটার মন যদি হয় অন্যকারও দখলে। এতোদিন ধরে ক্রীতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে। আজ তা সরাসরি অনুভব করলো অরু। সকাল সকাল এতো এক্সাইটমেন্ট এতো আনন্দ সব কিছু পু'ড়ে ছাই হয়ে গিয়েছে এতোক্ষণে। হবে নাই'বা কেন? আনন্দঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিলের কিছুই আসে যায়না।
সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বে'দখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায়, নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে ঠিক সেদিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়ে ছিল তখনই ওর পাশে এসে বসে পরে সায়নী।
সায়নীকে দেখে অরু, দ্বিধাগ্রস্থ কন্ঠে শুধায়,
--- আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু?
ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে,
--- হতেও পারে, আবার নাও হতে পারে।
অরু ভেতরে ভেতরে ভীতসন্ত্রস্ত হয়ে পরে, এমনটা নয়তো,এই বিদেশিনীই নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরুর হৃদয়টা ভে'ঙে যাবে পুরোপুরি।
কিন্তু এই মূহুর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যা রাতে, পাহাড়ের কোল ঘেঁষে, সউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝরনাকে সাক্ষী রেখে অ'ন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকেই নিখিল কে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়াল রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপিচুপি পিছু নিয়েছিল ওদের। খুজেও পেয়েছিল খুব সহজে। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি অরু।
সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটেছে ও।মায়ের অসুখ, আপার বকুনি কিংবা ক্রীতিকের অ'পমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এতোদূর চলে এসেছে ঘর কুনো মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে,এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই,নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে।
শরীরের জ্বরটা বোধ হয় হুহু করে বারছে। নিরব অস্রু জ্বলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের একেকটা চুম্বন অরুর শরীরে যেন বিষা'ক্ত তী'রের মতো বিঁধ'ছে, এই দৃশ্য কতক্ষণই বা দাড়িয়ে থেকে দেখা যায়? অরুও দাড়িয়ে রইতে পারলো না। কাঁ'দতে কাঁ'দত ধপ করে বসে পরলো অসম ভূমিতে। ঘাস আবৃত জমিনে দু'হাত চাপরাতে চাপরাতে বললো,
--- কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকেই ভালোবাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালেই ট্যুরে আসতে চাইনি, কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যা বলে,অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি, তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোঁটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষি'য়ে দিলেন।কেন?
--- প্রেমে পরা কি এতোই সহজ?
পরিচিত,চমৎকার পুরুষালি কন্ঠস্বরটা কর্ণকূহরে পৌঁছাতেই অকস্মাৎ থেমে গেলো অরু।তরিৎ গতিতে পেছনে তাকিয়ে দেখলো পকেটে দুহাত গুঁজে দাঁড়িয়ে আছে জায়ান ক্রীতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভার সাইজ টিশার্ট। অরু বুঝতে পারছে না ক্রীতিককে দেখে ও কি খুশি হবে নাকি,লজ্জা পাবে।
--- কি হলো আর কতো কাঁদবি, ক্রাশের জন্য?
অরু নাক টেনে জবাব দিলো,
--- ভুল ভাবছেন উনি আমার ক্রাশ না।
তারপর হুট করেই বললো,
--- আপনি সবটা জানতেন তাইনা? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন, তাইনা? কিভাবে পারলেন আপনি?
ক্রীতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাঁচকা টান দিয়ে ওকে দাঁড় করায়,অতঃপর দাঁতে দাঁত পিষে বলে,
--- বিশ্বাস কর অরু, এই মূহুর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থা'প্পড় দিতে ইচ্ছা করছে আমার। কিন্তু কি জানিস তো? সেটা আমি পারবো না।কারন আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে।
অরু ক্রীতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত।
--- হি ইজ আ প্লেবয়, ওই যে মেয়েটা দেখছিস,ও আর ওর বান্ধবী দুইজনার সাথেই একত্রে লিভ টুগেদারের আছে বা'স্টার্ডটা।
অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো,
---দুইজনার সাথে, একই সাথে কিভাবে কি?
অরুর প্রশ্নে ক্রীতিক ঠোঁট টিপে হাসলো, কষ্ট পেয়ে মেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও ক্রীতিক ওর কথার জবাব দিয়ে বলে,
--- ট্রিও রিলেশনশীপ, এর বেশি বুঝাতে পারবো না, ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায়না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল ও।
একদিনে ঠিক কতোগুলো শক নেবে বুঝতে পারছে না অরু, ওর মাথাটা ভঁনভঁন করে ঘুরছে, সেইসাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিনত হয়েছে তীব্র ঘৃণায়।মনে মনে ভাবছে তাইতো সেবার তিথি এতোটা বা'জে ব্যাবহার করেছিল ওর সাথে।
--- তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক আমি গেলাম।
বাইকের চাবির রিংটা আঙুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বললো,ক্রীতিক।
অরুর ভ্রম ভেঙে গেলে ও ছুটে এসে ক্রীতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বললো,
--- আমি কি করে যাবো?
---কেন তোর নিখিল ভাইয়ের সাথে যাবি।
ক্রীতিকের কথায় অরু আবারও অসহায় দৃষ্টিতে নিখিলদের দিকে তাকালো, পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বললো,
--- কক্ষনো না।
--- তাহলে কিভাবে যাবি?
অরু মুখ ফুলিয়ে বললো,
--- আপনার সাথে।
ক্রীতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বললো,
--- আমি মেয়ে মানুষ বাইকে নেইনা।
অরু দুকদম এগিয়ে এসে বললো,
--- প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাইনা এজীবনে।
ক্রীতিক অরুর চোখে চোখ রেখে বললো,
--- নিয়ে যাবো, বিনিময়ে আমি কি পাবো?
--- যাই চাইবেন তাই দেবো, এখন চলুন।
ক্রীতিক বাঁকা হেসে শুধায়,
--- আর ইউ সিওর যা চাইবো তাই?
---হ্যা তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে।
অরুর কথায় ক্রীতিক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করলো,মনে মনে ভাবলো,
--- পিচ্চি মেয়ের মায়ায় পরলে এই হয়।
---কি হলো, চলুন।
ক্রীতিক নিজের বাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বললো,
--- ফ্যাঁচফ্যাঁচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাবো।
অরু নাক টেনে ক্রীতিকের জিনিস গুলো নিজের ব্যাগে ভরে নিলো। যেন ওই বহু বছর ধরে ক্রীতিকের গিন্নি দায়িত্ব পালন করে আসছে।
ক্রীতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে,
অরু করুন সুরে জিজ্ঞেস করে,
--- এটাও ব্যাগে রাখতে হবে?
ক্রীতিক একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে,
--- স্টুপিড কি তোকে সাধে বলি???
.
নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতোক্ষণে বুকটা হালকা লাগছে অরুর। যদিও ভেতরের ক'ষ্টটা আকাশসম,তবুও ক্রীতিকের ভ'য়ে জোর করে কা'ন্না থামিয়ে রেখেছে ও।যার দরুন হেঁচকি ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুইহাত ক্রীতিকের কাঁধের উপর নিবদ্ধ । রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাধন বারেবারে শক্ত হয়ে ওঠে দিগুন তালে। এভাবেই যেতে যেতে একপর্যায়ে বহু সময়ের নিরবতা ভেঙে অরু শুধায়,
---- আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন?
ক্রীতিক জবাব দেয় না, মনে মনে বলে,
--- শুধু তোর জন্য.....
চলবে......
#সঙ্গিন_প্রনয়াসক্তি 🍁🍁
#পর্বঃ১৭
#লেখনীতে_suraiya_rafa
[শুধুমাত্র প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য]
আমেরিকার আবহাওয়া মানেই আধুনিক ভাষায় মুড সুইং। এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকান্ড কুয়াশা আবৃত ধরনীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিত ভাবেই প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রাকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল,আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে সন্ধ্যারাতে পরিনত হয়েছে। জানালার কাঁচ গলিয়ে বৃষ্টির ছাট এসে আচঁড়ে পরছে রুমের মেঝেতে। অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে দিয়ে জানালার কাঁচটা পুরোপুরি টেনে দিলো। এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা। সেই কখন থেকে অনুর ডাকাডাকির ফলস্বরূপ এতোক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজ গুলো সেরে নিলো অরু।
খানিকবাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যানঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
---- কি দরকার আপা, আমি যেতে চাইনা ওনাদের সাথে, তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস?
অরুর জামাকাপড় গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে,
---- যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস, ভার্সিটিতেও যাচ্ছিস না কিছুদিন ধরে, আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠেনা,তারচেয়ে বরং ক্রীতিক ভাইয়াদের সাথে ঘুরে আয়। মন ভালো হয়ে যাবে। তাছাড়া ক্রীতিক ভাইয়ার মেয়ে বান্ধবী কি যেন নাম?
অরু ঘাড় ঘুরিয়ে জবাব দেয়,
---- এলিসা আপু।
--- হ্যা, উনি তো তোকে অনেক আদর করে তাহলে তোর চিন্তা কিসের?
নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে অরু বলে,
----- আমি এখন বড় হয়ে গিয়েছি আপা, কারও আদর করা না করা নিয়ে আমার কোন সমস্যা নেই।
অনু সব কিছু ঢুকিয়ে লাগেজের চেইন লাগাতে লাগাতে বললো,
---- তাহলে অযথা যাবোনা যাবোনা বলে কেন ঢং করছিস? দেখ অরু, আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যাস্ত থাকবো আমি, ঠিক মতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তারচেয়ে বরং তুই এই ফাকে ঘুরে আয়, এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল। তাছাড়া ক্রীতিক ভাইয়াতো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে।
অরু মুখ ফুটে আর জবাব দিলো না, শুধু মনে মনে ভাবলো,
---- সমস্যাটা তো ওই ক্রীতিক ভাইয়াকে নিয়েই। সে তো এলিসা আপু টাপু কাউকেই মানে না, আর এখন এতো দুরে তার সাথে গেলেতো মাথার উপর উঠে তান্ডব নৃত্য চালাবে। কথার মাথায় উঠাবে আর বসাবে। সারাক্ষণ অর্ডার আর হুকুম, এসব আমি একদম নিতে পারিনা।
--- কিরে কি ভাবছিস? ঘুরে আয় এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলেতো আবার আগের মতো জীবন কাটাতে হবে, তুুইতো জানিস মা ঘোরাঘুরি একদম পছন্দ করেন'না।
অনুর কথায় অরু হ্যা সূচক মাথা নাড়িয়ে, দু'হাতে ওর গলা জড়িয়ে ধরে বললো,
----- তুই বেস্ট আপা। ইশশ তুই যদি আমার মা হতি?
অনু অরুর দু'হাতের উপর নিজের হাত রেখে বলে,
----- হয়েছে আর তেল দিতে হবে না, এখন দ্রুত রেডি হয়ে নে, ক্রীতিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্ট যাবে।
কয়েকমূহুর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলে,
----- তুই একটা জিনিস খেয়াল করেছিস অরু?
----- কি জিনিস।
----- ক্রীতিক ভাইয়া বোধ হয় এতোবছর পর অবশেষে আমাদের বোন হিসেবে মেনেই নিয়েছে,নাহলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে?
----- অরু নিজ পায়ে স্লিপার পরতে পরতে বললো,সে আমি জানিনা,বাদ দে তো ওনার কথা, এই ভালো এই খারাপ। কই কোনো দিন তো বলতে শুনলাম না," অরু বোন আমার এদিকে আয়"। ওসব করুনা বুঝেছিস?
অরুর কথার পাছে অনুর বুক চিড়ে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস।
অরু উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তকতকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করলো,
তৎক্ষনাৎ মনে পরে গেলো কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভ'য়ানক গা ছমছমে ঘটনার কথা, সেদিন ক্রীতিক সময় মতো না এলে কি হয়ে যেতো? ভাবলে এখনো শরীরের সবকটা লোমকূপ দাঁড়িয়ে যায় অরুর। আচ্ছা, সেদিনের সবটাই কি ক্রীতিকের করুনা ছিল? নাকি অন্যকিছু? অন্যকে করুনা দেখাতে গিয়ে, মানুষ কোনোদিনও নিজেই আঘাত প্রাপ্ত হয় ?উত্তর জানা নেই অরুর।
চোখের সামনে কালো মার্সিডিজটা দেখেই অরুর ভাবনার সুতোতে টান পরে। তারমানে ক্রীতিক চলে এসেছে, ওদিকে অরু এখনও রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর। আনমনা মেয়ে একটা......
খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউ এস এ ছেড়েছে ওদের প্রাইভেট জেট'টা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন।
সেই সন্ধ্যা রাত থেকেই নিজ ক্যাভিনে পরে পরে ঘুমাচ্ছে অরু। এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে। পেট থেকে উগরে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মানসম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়, তাতে যে যা ভাবে ভাবুক।
তখন মাঝরাত, আরেকটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। অরু সারারাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি, সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি-প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্তিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে, ক্রীতিক এসেছে অরুকে একনজর দেখার জন্য। অরুর কেবিনের দরজাটা হাট করে খোলা ছিলো,যার ফলে নক করতে হয়নি আর, ক্রীতিক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে আছে হাঁটুর কাছে, মোমের মতো সুন্দর পা দুটোর একটাতে নুপুর নেই। কি করে থাকবে? সেটাতো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু।
পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে ক্রীতিকের দৃষ্টিগত হলো অরুর মেদহীন দুধে-আলতা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরুর নারীদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান।
ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিরবে শুষ্ক ঢোক গিললো ক্রীতিক।
কোন এক অজানা সংযমের কারনে ওর হাত দুটো মুঠি বদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেভিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। ক্রীতিকের পরনে ছিল ব্ল্যাক টিশার্ট আর ট্রাউজার,হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধর জুগল ভিজিয়ে, এ-সির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিলো ও। নাহ তবুও ঠান্ডা লাগছে না।
ওদিকে প্রচন্ড ঠান্ডা পেয়ে অরু নরেচরে আরও খানিকটা গুটিশুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুল গুলো। ক্রীতিক নিজের অবাধ্য বাসনা গুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে, ----ওর পেটের দিকে নয় ওর মুখের দিকে তাকা কি ইনোসেন্ট,মায়ামায়া ঘুমন্ত মুখটা।
অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুঁকি করতে। কিন্তু তাতো সম্ভব নয়।
ক্রীতিক খারাপ,রগচটা,বদমেজাজি হতে পারে তবে ক্যারেক্টার লেস কিংবা মেয়েবাজ ছিলোনা কোনোকালেই। ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনূভুতি গুলো কাজ করা নিতান্তই সাভাবিক। তবে এসব অদম্য অনুভূতিকে এই মূহুর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই, তাই ঘুমন্ত অরুকে কয়েকদফা ঝারি দিয়ে দ্রুত ওর কেভিন ত্যাগ করে ক্রীতিক।
অতঃপর মনসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য, কেভিনের বাইরে চলে গিয়ে বসে পরে ল্যাপটপ নিয়ে। কিন্তু একি, ল্যাপটপেও একটু আগের দৃশ্য ভাসমান। ক্রীতিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো, ছোট্ট জানালা ভেদ করে তিমিরে ঢাকা আকাশ পানে।
তখনই একজন কেভিন ক্রু এসে,খুবই নমনীয় সুরে শুধালো,
---- স্যার ঘন্টা খানিকের মধ্যেই ল্যান্ড করবো আমরা, কোন কোল্ড ড্রিংকস অথবা স্ন্যাক্স খাবেন?
---- পেট।
ক্রীতিকের কথাটা ঠিক বোধগম্য হলোনা লোকটার,তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন,
---- ইয়ে মানে স্যার,কি খাবেন?
ক্রীতিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বলে,
---- বললাম তো পেট খাবো।
ক্রীতিকের জবাবে লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাড়িয়ে আছে। লোকটার কিংকর্তব্যবিমূঢ় চাহনি দেখে এতোক্ষণে ক্রীতিকের ও বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কে'টে ভুল যায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মূহুর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অসস্থি ও হচ্ছে ওর নিজের, তাই তারাহুরো করে বললো,
---- কিছু নেবোনা, ইউ ক্যান গো।
লোকটা বো করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই। ক্রীতিক দুহাতে নিজের চুল টেনে কটমটিয়ে অস্পষ্ট সুরে বললো,
---- তোর জন্যে কবে যেন আমি, সত্যি সত্যিই পাগল হয়ে যাই অরু। দুনিয়াতে আর মানুষ পেলিনা, তোকে আমার স্টেপ সিস্টারই হতে হলো? না পারছি তোকে ধরতে, আর না পারছি ছাড়তে।
ল্যান্ডিং এর পর আরও ঘন্টা খানিক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা পাঁচ জন। এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে, পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি-বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছে।
ওরা দুইটা ভিলা বুক করেছে, একটাতে দু'টো রুম। অন্যটাতে পাশাপাশি তিনটা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়েই বাধলো বিপত্তি। এলিসা কিছুতেই অর্নবের ধারে কাছে থাকবে না, ওদিকে এলিসার মতামতে অর্নবের ঘোর আপত্তি। এলিসার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহন করবে না সে।
সায়র ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ, এদিকে ক্রীতিকও সায়র কে কোনো মতেই অরুর ধারে কাছে থাকতে দেবেনা। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা, অর্নব, আর সায়র রক পেপার সিজার খেলেই রুম ভাগাভাগি করে নিলো।
অরু এখানে সবার চেয়ে ছোট, তারউপর ক্রীতিকের সাথে এসেছে তাই নিরব দর্শকের মতোই যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পরলো। সারারাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার, তাই দেরি না করে জামাকাপড় ছেড়ে আবারও এক দস্তর ঘুমিয়ে নিলো অরু।
ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেইমের গো'লাগু'লির কর্কষ আওয়াজে মাত্র কয়েকঘন্টার ব্যাবধানেই সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা।
তখনই দেখতে পায়, অর্নব ওর রুমের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেইম খেলছে। অর্নব কে দেখেই এলিসার জিভটা তেঁতো হয়ে উঠলো, ভেতরটা চিড়বিড়িয়ে ফেটে পড়লো রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠলো,
---- এখানে কি করছিস তুই?
অর্নব নরম কন্ঠে বললো,
---- আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে।
----- হ্যা তো? আমিওতো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন?
----- যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়? তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই তুই গিয়ে বরং ঘুমা।
----- আমি ওদের সোনার ডিম পারা হাঁস অর্নব ।ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার।
অর্নব ভ্রু কুঁচকে বললো,
---- তোর এতো তেজ কেন বলতো? আমি বলে তোর এতো তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না দেখিস।
এলিসা ঝাঁঝ নিয়ে বললো,
---- কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই।
---- আমাকে এতো বিরক্ত লাগে তোর?
---- হ্যা তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে।কই সায়র আর জেকে তো এমন করেনা,তাহলে তুই কেন?
অনর্ব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললো,
----- ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি।
এলিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললো,
----- ভালোবাসার আর মানুষ পেলিনা?
এলিসার আহত কন্ঠস্বরে অর্নবের রা'গে ফেটে পরা চোখ দুটো মূহুর্তেই যেন অসহায় হয়ে গেলো। ও একটানে এলিসাকে বুকের মধ্যে জাপ্টে ধরে বললো,
----- ভালোবাসা কি এতো গুনে বেছে হয় বল?তোর অতীত যেমনই হোক আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমায় দুরে সরিয়ে দিবি ঠিক ততবার আমি চুম্বকের মতো তোর টানে চলে আসবো। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরও কাছে গিয়ে তোর অন্তর্আত্নায় মিশে যাবো, তাও কোনোদিন তোর পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান।ভালোবাসতে কারন লাগেনা। এটা ম্যাজিকের মতোই হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবন সঙ্গি হয়ে সারাটাজীবন তোর পাশে থাকতে চাই,এটা কি খুব বেশি চাওয়া বল?
অর্নবের একরাশ ভালোবাসার সীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ। অথচ অর্নবের শার্টের ভাঁজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার, নিঃশব্দে নির্লিপ্তে......
প্রতি মাসের নির্দিষ্ট সময়ে আসা প্রচন্ড পেটের ব্যাথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘোরেই অস্পষ্ট সুরে অনুকে ডাকছে ও।
---- আপা পেট ব্যাথা করছে, এবার মনে হয় ম'রেই যাবো আমি।
কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোন আওয়াজ এলোনা। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনুর সারা না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়,তখনই মনে পরে যায় ওতো ব্যাংককে আছে, আপা কিকরে আসবে এখানে ? উপয়ান্তর না পেয়ে দু-হাত পেটে চেপে ধরে, অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতরে প্রয়োজনীয় জিনিস খুজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্নতন্ন করে ফেলেছে অরু। কিন্তু সেসব কিছুই নেই। অরুর মনে আছে, আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিলো, অরু আঁতকে উঠে, অসহায় কন্ঠে বলে উঠলো,
----- তারমানে কি আপা সেসব কিছুই দেয়নি? এখন কি করবো আমি? কাকে গিয়ে বলবো?
ওদিকে পেটের ব্যাথাটা ক্ষনিকের মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পরেছে সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে। কোমড় আর পা দু'টো অসার হয়ে আসছে। অপারগ অরু প্রচন্ড পেটের ব্যা'থায় মেঝেতে শুয়েই গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিসা অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটাও জানা নেই অরুর। সময়ের ব্যাবধানে এতোক্ষণে হয়তো পরনের কাপড় চোপরের অবস্থাও বেগতিক ওর।
কোনোরূপ উপয়ান্তর না পেয়ে এভাবে মেঝেতে পরে থেকে ঠিক কতক্ষন যাবত কাতরাচ্ছিল তা মনে নেই অরুর। তখন দুপুর হয়ে এসেছে, দরজায় সজোরে কড়া নাড়ার ঠকঠক আওয়াজ হতেই কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে ক্রীতিকের গভীর কন্ঠ ভেসে আসছে,
------ অরু দরজা খোল।
ক্রীতিকের আওয়াজ পেয়ে অরু আরও বেশি গুটিয়ে গেলো, এমন একটা অপ্রিতীকর পরিস্থিতিতে ক্রীতিকের মুখোমুখি হতে চায়না ও। যতই হোক ক্রীতিক ওর চেয়ে গুনেগুনে বারো বছরের বড়। আজ এভাবে দেখে নিলে,এরপর ক্রীতিকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওদিকে ক্রীতিক ডেকেই যাচ্ছে একনাগাড়ে ।
----- অরু দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনেগুনে শ খানেক থা'প্প'ড় খাবি তুই।
ক্রীতিকের অতিব মাত্রার হু'মকির মুখে পরে,
অরু মিনমিনিয়ে কাতর কন্ঠে বললো,
---- কিভাবে খুলবো?
ওপাশ থেকে বিরক্তির চড়ম সীমানায় গিয়ে ক্রীতিক বলে
---- কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি।
অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিলো,
---- আপনি ফিরে যান দয়াকরে।
অরুর কথাটা বলতে বাকি তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে ক্রীতিক।
----- তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি?
শাসাতে শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পরে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো ক্রীতিক। ওর মাথার কাছে হাটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো,
----কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন?পেট ব্যাথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডাক্তার কে কল করবো?
অরু কাচুমাচু হয়ে চোখ খিঁচে বললো,
------ আপনি দয়াকরে চলে যান।
----- যাবো মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাবো? আমি কি তোর সার্ভেন্ট?
অরু জবাব দিলোনা,একেতো পেটের অসহনীয় ব্যাথা,তার উপর এই লোকের মাথা খারাপ করা ধ'মকা ধ'মকি,না পেরে নিরবে কাঁদছে অরু।
ক্রীতিক অরুকে কোলে নেওয়ার জন্য দু-হাত বাড়াতে যাবে তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে অরু,
----নাআআ,ছোবেন না আমায়। অনুরোধ করছি।
ক্রীতিক এবার অ'গ্নি দৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে,অতঃপর চোয়াল শক্ত করে বললো,
---- তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধার ধারিনা আমি, সেটা ভবিষ্যতে আরও ভালো করে বুঝতে পারবি।
কথা শেষ করে একটানে অরুকে কোলে তুলে নিলো ক্রীতিক। সঙ্গে সঙ্গে ওর একহাত হাত ভিজে এলো তরল জাতীয় কোন পদার্থে। ক্রীতিক ভ্রু কুঁচকে অরুকে কোলে রেখেই নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো।
এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পরেনি অরু।তাই করনীয় কিছু না পেয়ে ক্রীতিকের কলার চেঁপে ধরে চোখ দুটো খিঁচিয়ে বন্ধ করে রেখেছে ও। লজ্জায়, ভয়ে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক,আর অরু তাতে ঢুকে আশ্রয় নিক। এ দুনিয়াতে আর কোন কাজ নেই ওর।
---- ওহ শীট,আমাকে কেন বলিস নি? আমি আরও ভাবলাম কি না কি।
নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে,ক্রীতিক অরুর মুখের দিকে চাইলো, যে এখনো চোখ দুটো খিঁচে বন্ধ করে রেখেছে,
----- তুই কি এখনো ছোট্ট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে?
অরু চোখ বুঝে এদিকে ওদিক মাথা নাড়ালো।
ক্রীতিক দাঁতে দাঁত চেপে বললো,
------ তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো উত্তর দে?
অরুর জবাব নেই, জবাব কি দিবে ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই।
ক্রীতিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুয়িয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বললো।
অরু বিছানায় শুয়ে একচোখ সামান্য খুলে ক্রীতিককে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রঙা শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারী সত্তা। অথচ ক্রীতিকের সেদিকে কোন খেয়ালই নেই। সে তো এখনো তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যাস্ত।
চলবে.......
#সঙ্গিন_প্রনয়াসক্তি🍁🍁
#পর্বঃ১৮
#লেখনীতে_suraiya_rafa
[ক,পি করা নিষিদ্ধ 🚫]
[প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য]
পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলেফেঁপে উঠেছে দিগুণ। জোয়ারের তালেতালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আঁচড়ে পরছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাই নিয়েছে রঙবেরঙের ঝিনুকের দল। হুট করে একনজর দেখলে মনে হবে নীল রঙা অমৃতের মাঝে কেউ চকচকে হীরে-জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সুক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতিব মূল্যবান হিরে জহরতই কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে অরু। শীপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকান্ড।ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে, ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পরেছে অরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিনত হয়েছে। একহাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাংঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুল গুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে, এই জনমানবহীন ছেড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগযুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা।যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী।
অরু পিছিয়ে পরেছে দেখে এলিসা পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে,
--- অরু তারাতারি এসো, এতো পিছিয়ে গেলে কি করে?
এলিসার কথার মাথায় ক্রীতিকও এবার সামনে থেকে পেছনে একঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদচশমা, লম্বা স্টাইলিস চুল গুলো সাগর তীরের ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে, বারবার ব্যাকব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টিশার্টের উপর কেলভিন ক্লাইন খচিত ডেনিম ট্রাকস্যুটে গ্লোভাল সুপারস্টার দের মতোই সুপুরুষ লাগছে তাকে ।
এলিসার ডাকে অরু ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাটতে হাটতে সুক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে, এলিসা আল্ট্রা মর্ডান ধাঁচের মেয়ে, এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাশ করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটুও। স্কিনি লেদার প্যান্ট,পায়ে বুট, গায়ে ট্যাং টপ তার উপর লাল রঙা লম্বা কোটি। এলিসার সাথে রঙ মিলিয়ে অর্নব ও লাল রঙের শার্ট পরেছে। যা নিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে।
ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেলো ক্রীতিকের দিকে, যে সমুদ্র বিলাশে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো, সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে ক্রীতিককে এই প্রথম দেখলো অরু। এমন ব্যাতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো।সায়রের মাথার স্ক্রু ওও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোভাল মডেল তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো, থ্রী কোয়ার্টারের সাথে ফ্লোরাল প্রিন্টেট শার্ট পরে এসেছে সে।
সবাইকে একে একে পরখ করা শেষ হলে অরুর চোখ গেলো বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরন্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারিসারি নারিকেল গাছ তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েকক্রোশ সমুদ্রপথ পারি দিয়ে তবেই হদিস মেলে অপার সৌন্দর্য বেস্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি-বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষনীয়। যে যার মতোন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লা বিহীন পরিস্কার অক্সিজেন মিশ্রিত বায়ু।কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশু সুলভ আচরণ করছে। তবে এতোক্ষন যাবত একনাগাড়ে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা ।
--- আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে দশ মিনিট। এই দশ মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রেসিটি,ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যা'ক করবো আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে, আর সায়র, তুই হবি এলিসার এসিসট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে, তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে,সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এইটা হলো শর্টকাট রাস্তা।জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে।
কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিলো অর্নব।
সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বললো,
--- সবই বুঝলাম কিন্তু আমি কেন এলিসার এসিসট্যান্ট হতে যাবো, তুই হ,আফটার অল তোর পেয়ারে লাল হলো এলিসা।
এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যাস্ত। সেদিকে একনজর তাকিয়ে
দাঁত কটমট করে অর্নব বললো,
--- তাহলে হ্যা'কিং এর কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস।
ক্রীতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বললো,
--- বাচ্চাদের মতো সিল্যি ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যাবস্থা কর। যেনতেন বাইক রাইড করে মজা পাইনা আমি।
অর্নবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে ক্রীতিকের দিকে গেলো। হেলদোলবিহীন ক্রীতিককে উদ্দেশ্য করে অর্নব তেতে বলে উঠলো,
--- তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিসনি জেকে, যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে।
--- ক্রীতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশহীন মুখে বললো,
--- দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করিনা অর্নব,আর কোনোদিন করবোও না, তারমধ্যে একটা হলো বাইক।
সায়র আগ বারিয়ে জিজ্ঞেস করল,
--- আরেকটা?
ক্রীতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মূহুর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টল বানাতে ব্যাস্ত। অরুকে বালু দিয়ে ক্যাস্টল বানাতে দেখে সায়রও এগিয়ে গেলো সেদিকে, অরুর পাশে গিয়ে বসে আগ্রহীস্বরে বললো,
--- আমি হেল্প করবো?
অরু উল্টো প্রশ্ন করে শুধালো,
--- সত্যিই করবেন?
সায়র হ্যা সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে, কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সেই সাথে অরুকেও।
.
বালুর ক্যাস্টলটা তখন প্রায়ই তৈরি হয়ে গিয়েছে, দুজন মিলে মিশে করায় বেশ সুন্দর ভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা,এবার ফিনিশিং এর পালা। বালুর আস্তরে আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেখেছে কি লাগেনি তৎক্ষনাৎ কয়েক মিটার দূর থেকে কর্কষ কন্ঠে চেঁচিয়ে উঠলো ক্রীতিক।
--- সায়রের বাচ্চাআআ।
আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইলো সায়র, কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাড়িয়ে থাকা ক্রীতিকের মুখ ভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। ক্রীতিকের রাগে র'ক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধঘন্টা যাবত সুক্ষ্ম নজরে এদিকেই তাকিয়ে ছিল। আর এই মূহুর্তে সায়রের খবর আছে, নিজেকে বি'পদ মুক্ত করতে সায়র তৎক্ষনাৎ বাম হাত দিয়ে টোকা মে'রে এতোক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরা ক্যাস্টলটা ঠাস করে ভেঙে ফেললো। এবার শুধু ক্রীতিকের নয় অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেলো। এক ঘু'ষিতে সায়রের নাক ফা'টিয়ে দিতে ইচ্ছে হলো শালা ভিতুর ডিম একটা।
সায়র ভয়ার্ত চাহনি নিয়ে একবার ক্রীতিকের দিকে তাকালো তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে ক্রীতিকের আওয়াজ ভেসে এলো,
--- আবার ওইদিকে চোখ দিয়েছিস?
এদের কাহিনি দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেলো। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর, সবাই সব সময় ওর মনটাই কেন ভে'ঙে দেয় কে জানে?
আকাশে সূর্যের তীর্যক আলো মিয়িয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালী আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে, সাগরের পার ধরে হাটতে হাটতে ওদের থেকে অনেকটা দুরে চলে এসেছে অরু, তবুও হাটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর,সবাইকে কেমন পর পর লাগছে,ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাবো বলে বায়না ধরে, অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাবো। কিন্তু ও তো এখন আর ছোট নয়, তাই সেসব বলে নিজের আত্মসম্মানের বারোটা বাজানোরও কোনো ফুরসত নেই।
ওদিকে সায়র কে ইচ্ছেমত কতগুলো ঝাড়ি দিয়ে, অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে ক্রীতিক। মনে মনে বলছে
---দেখি কতদূর যেতে পারিস, আমি আটকাবো না, আটকাতে গেলে তোর খবর আছে আজ।
এরমাঝেই ক্রীতিক মোবাইল চেইক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে,ওদিকে সন্ধ্যা নেমে আসছে তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছুদূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেলো ক্রীতিক, দেখলো অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে একপ্রকার জোর জ'বরদস্তি করছে লোকটার সাথে । অরুর পাশেই দাড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধা মহিলা,যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত । ক্রীতিক খানিকক্ষণ দূর থেকে দাড়িয়েই সবটা বোঝার চেষ্টা করলো, তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বললো,
--- আ'ম এক্সট্রিমলি সরি,ইউ ক্যান গো নাও।
লোকটা ক্রীতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই, ক্রীতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাঁজপাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পরতেই শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাটা দিলো বৃদ্ধা।
তৎক্ষনাৎ হিং'স্র বাঘিনীর ন্যায় তেতে উঠলো অরু, কন্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁঝ নিয়ে বললো,
--- আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যা'কারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন? এতোটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাষণ বারণ ছাড়া উশৃংখল জীবনে বড় হলে এই হয়।
রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলছে অরু তা নিজেও জানেনা। তবে কথার মাঝ পথেই ক্রীতিকের শক্ত হাতের চপেটা'ঘাত এসে আঁচড়ে পরলো ওর নরম তুলতুলে গালে। চ'ড়ের আ'ঘাতটা এতোই জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উরন্ত অ'গ্নিস্ফুলিঙ্গ বি'স্ফোরণের মতোই ব্যাথায় ঝলসে যাচ্ছে গালটা।
--- আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস ইডিয়েট।
নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে ক্রীতিকের অ'গ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভ'য়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষনীয় গৌড় মুখটা মূহুর্তেই কেমন লালচে বর্ন ধারন করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তিরতির করে কাঁপছে।অরু মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই ক্রীতিক দাঁতে দাঁত পিষে বললো,
--- আমার চোখের সামনে থেকে যা অরু, নয়তো আরও মা'র খাবি।এই মূহুর্তে তোর মুখটাও আমি দেখতে চাইনা।
ক্রীতিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পরলো অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আ'গ্নেয়গিরির জলন্ত লাভার মতোই রাগ উগরে উঠছে ভলভল করে, রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হনহন করে উল্টো পথে হাটা দিলো অরু। ক্রীতিকেরও মাথায় আকাসম জিদ চড়ে আছে, তাই ও নিজেও অরুর কথা চিন্তা না করেই হাটা দিলো অরুর বিপরীত দিকে ।
পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে র'ক্ত মাং'সের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু,গন্তব্য ক্রীতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেটে ক্যাফিটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান,ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটালে টু বাড়ি সব কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেরাচ্ছে খুশির লাবডুড।আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো,হাটবে,চলবে,কথা বলবে ওদের দু'বোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদুরে বাচ্চা হয়ে যাবে।এর চেয়ে খুশির আর কিইবা হতে পারে। এতোসব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সুক্ষ্ম কৌতুহল হানা দেয়, মনেমনে ভাবে,
--- আচ্ছা মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো?
অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলো,তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দু'টো সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়,তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভুসা তার অত্যাধুনিক। কার্ল করা ঢেউ খেলানো চুল গুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমাদেশের কোনো সাদাচামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো, প্রত্যয়ের সাথে যেহেতু দাড়িয়ে আছে বাংলাদেশীও হতে পারে।
অনু কয়েকমূহুর্ত দাড়িয়ে সবটা পরখ করলো,তারপর এমন ভাবে ওদের অতিক্রম করে চলে গেলো যেন প্রত্যয়কে ও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে।প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাটার গতি দিগুন বাড়িয়ে দেয়, তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠলো না অনুর ক্লান্ত শরীরটা, এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিলো প্রত্যয়। অনু ঝাড়ি মে'রে নিজের হাতটা ছাড়িয়ে বললো,
--- কি সমস্যা?
--- আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন?
পাল্টা প্রশ্ন ছোড়ে প্রত্যয়।
অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বললো,
--- আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার?
-- কথা এড়াচ্ছেন?
--- মোটেই না, অনন্যা শেখ এতোটাও ভীতু নয়।
প্রত্যয় তীর্যক হেসে বললো,
--- আই লাইক ইট।
অনু আবারও সামনের দিকে হাটা ধরলো, প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো,
--- ফোন না ধরার কারনটা জানতে পারি?
--- ইচ্ছে করেনি তাই ধরিনি।
--- আপনার ইচ্ছেরা তো খুব বাজে,এই বলে অনুর পাঁচ আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরলো প্রত্যয়।
অনু হাটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বললো,
--- আবারও হাত ধরেছেন কেন?
প্রত্যয়ের নির্লিপ্ত জবাব
--- ইচ্ছে হয়েছে তাই ধরেছি , আমার ইচ্ছেরাও খুব একটা সুবিধার না বুঝলেন।
প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কন্ঠে শুধালো,
--- প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাইতো?
প্রত্যয় হেসে জবাব দেয়,
--- হান্ড্রেড পার্সেন্ট।
অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতোক্ষণে হাসির ঝলক দেখা দিলো, নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাজ থেকে বের করে, দুহাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিলো প্রত্যয়ের কাঁধের উপর।
প্রত্যয় তার গমগমে পুরুষালী হাস্কি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করল,
--- টায়ার্ড লাগছে?
অনু হ্যা সূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দু'হাতে উঁচিয়ে কোলে তুলে নিলো প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু, দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘোমটা টা সঙ্গে সঙ্গে খুলে গেলো ওর। মাঝরাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকান্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কন্ঠে মিনমিনিয়ে বললো,
--- বাড়ির কাছে চলে এসেছিতো,নামিয়ে দিন কেউ দেখে ফেলবে।
প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়,
--- বাড়িতে কেউ নেই ডিয়ার।
সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও একদফা নতুন রুপে আবিস্কার করলো অনু।
রাত নয়টা বেজে পয়ত্রিশ, রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা,পরেরদিন সকাল সকাল উঠতে হবে , অথচ অরু এখনো খেতেই আসেনি। অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই ক্রীতিকের। এলিসা অর্নব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে, খাবারের সময় হলে সবাই একই ডাইনিং এ জমায়েত হয় ওরা।
এখন ডিনারের টাইম, ডাইনিং এ সবাই উপস্থিত অথচ অরু নেই। চারদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বললো,
--- অরু কোথায়? এখনো খেতে আসেনি?
এলিসার কথায় ক্রীতিকও চারিদিকে চোখ বুলিয়ে বললো,
--- তোরা শুরু কর আমি ওকে ডেকে নিয়ে আসছি, মনেমনে ভাবলো,
--- আমি ধ'মক দিয়ে না ডাকলে জীবনেও আসবেনা এই ঘার ত্যারা মেয়ে।
.
অরুকে ডাকতে গিয়ে ক্রীতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রু জোড়া কুঁচকে গেলো, পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে, বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি ক্রীতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাউওয়েতে রাইড করে বেড়িয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ এতো রাত হয়ে গেলো এখনো লাইট জ্বালায়নি অরু আশ্চর্য।
ক্রীতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো, অতঃপর অরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোন সারাশব্দ না পেয়ে ক্রীতিক বিস্মিত হয়ে পরলো, মনে মনে ভাবলো,
--- কালকের মতো কিছু হয়নিতো আবার?
কালকের কথা মনে পরতেই পাসওয়ার্ড টিপে তৎক্ষনাৎ ভেতরে প্রবেশ করলো ক্রীতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শীরদাড়া বেয়ে যেনো শীতল স্রোত নেমে গেলো। মনে হলো কলিজাটা কেউ খাঁ'মচে ধরেছে। পুরো রুম ফাঁকা, তাহলে অরু কোথায়?
.
এলিসা, অর্নব,সায়র কালকের ব্যাপারটা নিয়েই আলোচনা করছে আর খাবার খাচ্ছে, এলিসা ভুক্তভোগী অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্নবের।সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্নবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব সেই মূহুর্তেই ছো মে'রে ওর কলার চেপে ধরে, ক্রীতিক হুংকার দিয়ে শুধালো,
--- অরু কোথায়?
সায়র অসহায়ের মতো বললো,
--- অরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি তারপর আর আমি অরুর ধারে কাছেও যাইনি, বিলিভ মি, গড প্রমিস। নিজের কন্ঠানালীতে হাত ছুয়িয়ে কথাটা বললো সায়র।
ক্রীতিক আস্তে করে সায়র কে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাড়ায়, কপালের সবগুলো রগ ফুলে আছে ওর। চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত, সেভাবে থেকেই ক্রীতিক সবার উদ্দেশ্যে বললো,
--- অরুকে তোরা নিয়ে আসিস নি?
এলিসা আর অর্নব চোখাচোখি করে মিনমিনিয়ে বললো,
--- তুইতো আমাদের আগেই চলে এসেছিস, আমরা আরও ভাবলাম অরুকেও সাথে করে নিয়ে এসেছিস।
--ড্যাময়েট।
সশব্দে শক্ত কাঠের ডাইনিং এ পাঞ্চ বসিয়ে দিলো ক্রীতিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা টা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বললো,
--- সায়র কয়টা বাজে চেইক করতো।আমি দ্বীপে যাবো।
সায়র দ্রুত ঘড়ি দেখে বললো,
--- প্রায় দশটার কাছাকাছি, এ সময় অতদূরের দ্বীপে কোন শীপই যেতে রাজি হবেনা। তাছাড়া দ্বীপের শেষ ফেরী সন্ধ্যা সাতটায়।
--- তাহলে ইমারজেন্সী হেলিকপ্টার বুক কর।
সায়র একটু আমতাআমতা করে বললো,
-- ইয়ে মানে, এতো রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে।
ক্রীতিক তৎক্ষনাৎ সায়রের দিকে অ'গ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললো,
--- সো হোয়াট? টাকা কি তুই দিবি?
তিমিরে ঢাকা গভীর অরন্যে পথ হাড়িয়ে পায়ে কাঁ'টা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বট গাছের নিচে বসে ফুঁপিয়ে কাঁদছে অরু। তখন রাগের তোপে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে একমনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিলো যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরনী। আমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতোই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার যো নেই। অরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই দিগ্বিদিক ছুটেছে ও। যার ফলে বনবিঁচুডিতে বেধে জুতো সহ পায়ের বিভিন্ন অংশ ছি'ড়ে র'ক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাটতে না পেরে অন্ধকারের মাঝেই অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে। অথচ নিরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজ ও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রানী আর হুতুম পেচাঁর গা গুলানো ভ'য়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভে'ঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যাথা নিয়েই গাছের নিছে বসে পরেছে অরু। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরন্য। কান্নার তালেতালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা।
এভাবেই কিছু সময় অতিবাহিত হয়, অরু এখনো হাটুতে মুখ গুঁজে কাদঁছে।চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর, সেসময় হঠাৎ শুকনো পাতার মরমর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইলো অরু, চারিদিকে অন্ধকার সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছেনা অথচ পায়ের কাছে কোনোকিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের একপায়ের ছেড়া জুতোটা দুরে ছুড়ে মারলো অরু, সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসহিসিয়ে উঠলো, জংলী এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এতো কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দু-হাতে চেপে চোখ মুখ খিঁচে দৌড় লাগালো অরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বনবিচুঁডিতে বেধে বারবার হুমড়ি খেয়ে পরছে ও,তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনঃরায় দৌড়াতে লাগলো অরু। একপর্যায়ে চোখের সামনে জলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেলো ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জলন্ত চোখ দেখে, ভ'য় আ'তঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো অরু। মনে মনে ভাবলো,
---এটা আবার কি? কোনো বাঘ ভাল্লুক নয়তো? এবার আমি কোন পথে যাবো? কাল সকাল অবধি আদৌও বেঁচে থাকবো তো?
ওই ভয়'ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে , ব্যাপরটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো অরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিড়ে পিঠ অবধি নেমে এসেছে, তবুও থামলো না অরু, জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো যেদিকে দু'চোখ যায়, সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেলো চোখের উপর।তীব্র ঘূর্ণন বাতাসে হাটু সমান লম্বা চুল গুলো উড়ে যেতে চাইছে যেন। এতোবেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে, শুধু চুল নয়, রোগা পাতলা গড়নের অরুও বোধ হয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়।
কিসের এতো বাতাস, আর শব্দ?সাগর পারে কি ঘূর্নিঝড় শুরু হলো কিনা, বোধগম্য হলোনা অরুর, এতোক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষন বাদে একটু রয়েসয়ে চোখ দুটো খুললো অরু, আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরেপ্রান চলে এলো ওর।
হেলিকপ্টারের নিয়ন আলোতে অরু দেখলো, ওর থেকে বেশ অনেকটা দুরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি। নিস্প্রভ চোখ দুটো অাহতদের মতো অরুর দিকেই নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতোক্ষনে অরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগরপাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিস্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয় সয়ং ক্রীতিক। ওর সেভিয়র। মানুষটা ক্রীতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাপিয়ে পরে শব্দ করে কেঁদে উঠলো অরু। অরু এতোটা জোরেই ক্রীতিকের বুকে ঝাপিয়ে পড়েছিল যে ক্রীতিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে । কা'দঁতে কা'দঁতে একহাতে ক্রীতিকের হুডি খামঁচে ধরে অন্যহাত দিয়ে ক্রমাগত ওর বুকে আ'ঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে ক্রীতিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধকরে দাঁড়িয়ে আছে। কারন এই মূহুর্তে উপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই।
.
ক্রন্দনরত অরু এখনো ওকে ইচ্ছে মতো কি'লঘু'ষি দিয়ে যাচ্ছে, ক্রীতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিলো অরুর নরম তুলতুলে গালে, যেখানটায় ওর পাঁচ আঙুলের ছাপ এখনো দৃশ্যমান। ইচ্ছেতো করছে আরও গভীর ভাবে আদর করে দিতে।কিন্তু তাতো সম্ভব নয়, তাই নিজের হুডিটা খুলে, সেটা দ্বারা অরুর পুরো শরীর ঢেকে দিয়ে,ওকে কোলে নিয়েই উঠে গেলো চলন্ত হেলিকপ্টারে।
অরু এখনো ক্রীতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে, ওর বোধ হয় বিশ্বাস ছিল ক্রীতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবেনা,কিছুতেই যাবেনা।
চলবে....
#সঙ্গিন_প্রনয়াসক্তি🍁🍁
#পর্বঃ১৯
#লেখনীতে_suraiya_rafa
[ক'পি করা নিষিদ্ধ 🚫]
[প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য]
পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা ডাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু'চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্যকারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের এক পাশে স্থীর মূর্তির মতো দাড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেথা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হুহু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার , তবুও ঘুম কুমারীর দেখা নেই।
হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষনীয় স্টাইলিশ চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো ক্রীতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ।ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে, মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ,
--- কি করবো আমি?দিনে দিনে আমার আনহেলদি্ অবসেশনে পরিনত হচ্ছিস তুই । পাশ ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়?তোকে যে আমার চাইই চাই।
এইটুকু বলেই ক্রীতিকের সাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে, ব্লে'ডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে,
--- যেই মূহুর্তে মনটাকে আর মানাতে না পারবো, ঠিক সেই মূহুর্তে এসব ফা'কিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরও বড় কোনো বাধা, সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেবো আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবেনা, আমি এতোটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয় কেড়ে নিই।
একমনে হাজারো কথা আওড়ে কাবার্ড থেকে শার্ট বের করে সেটাকে টিশার্টের উপর পরে, শার্টের হাতাদুটো ভাজ করতে করতেই রুম থেকে বেরিয়ে যায় ক্রীতিক।
গভীর আমাবস্যা রাত। মাথার উপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মূহুর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পারি জমিয়েছে।কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চড়ম প্রতিযোগীতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো, শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে,চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিসপিস করছে সেই কখন থেকে, কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাঁ'টা ছেড়া যায়গা গুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেঁ'টে গিয়েছে। সেখানটাতেই আপাতত কটন দিয়ে একটু একটু করে এন্টিসেফটিক লাগাচ্ছে অরু, আর খানিকবাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকিপোকা পরখ করছে ,যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। অরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাছে প্রচন্ড মনোযোগী ঠিক তখনই কোনোরূপ নক না করেই পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতর প্রবেশ করে ক্রীতিক।
এতো রাতে আচমকা কারও উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে অরু, মাথা তুলে ক্রীতিককে দেখতে পেয়ে ব্যাস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে,
--- মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়,সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাগার।
--- তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে?
কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় ক্রীতিক। হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধা গ্রস্থ হয়ে নিজের জামাটা চেপে ধরে বললো,
--- আপনার চেয়ে ছোট হতে পারি,তবে বয়সের দিক দিয়ে আমি অতোটাও ছোট নই।
নিজের গোপনীয় ক্ষতটা ক্রীতিককে দেখাতে অরু সংকোচ বোধ করছে বুঝতে পেরে, ক্রীতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের উরুর উপর,তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে,
--- তাই নাকি? বিয়ের বয়স হয়েছে?
--কিহ!
ক্রীতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো,
--- বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি?
ক্রীতিকের হঠাৎ করা ছো'বলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুঝে আসছে, ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে,
--- ব্যাথা পায়ে হাত কেন দিয়েছেন?
--- আরো ব্যাথা দেবো বলে।
ক্রীতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেলো অরুর,অবিশ্বাস্য কন্ঠে নিজের পা'টা ক্রীতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে, ও বললো,
--- সত্যিই আবার ব্যাথা দেবেন?
অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরোরুমে ঝঙ্কার তুলে শব্দ করে হেসে উঠলো ক্রীতিক। ক্রীতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে,নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরু। অরু কে সেই কখন থেকে হা হয়ে থাকতে দেখে ক্রীতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে, গম্ভীর মুখে বলে,
--- হা করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে?
ক্রীতিকের কথার পাছে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে,
--- আপনি হাসতেও পারেন?
অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে ক্রীতিক হাত বাড়িয়ে বলে,
--- ওই পা দেখি।
অরু সামান্য উঁকি দিয়ে দেখলো, ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেধে ফাস্টএইড করে দিয়েছে ক্রীতিক, এরপর আরেকটা পা-ও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বললো,
--- এই পায়ের নুপুর কোথায়?
অরু ঠোঁট উল্টে অসহায় সুরে বললো,
--- হারিয়ে ফেলেছি।এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাইতো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি।
নুপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করেই ক্রীতিক শুধালো,
--- আচ্ছা অরু, সেদিন ক্যাথলিন তোকে রেগেমেগে কি এমন বলেছিল?
প্রথমে অরু একটু সময় নিয়ে ভাবে,তারপর মনে পরার মতো চট করেই মিনমিনিয়ে ঠোঁট টিপে হেঁসে ওঠে ও।
--- কি ব্যাপার হাসছিস কেন?
অরু হাসতে হাসতেই জবাব দেয়,
--- হাসবো না? এলিসা আপুর কাজিনতো তো আপনার জন্য এক কথায় ফিদা, রাগে গজগজ করতে করতে আমাকে কতোকথাই না শোনালো সেদিন।বলে কিনা, আমাকে যাতে আপনার ধারে কাছেও আর না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন।
কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে অরু, হাসতে হাসতে বলে,
--- উনিতো আর জানেনা, আমি আপনার চিরাচরিত শ'ত্রু, জানলে বোধ হয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন? এলিসা আপুর কাজিনের মাথা নির্ঘাত সমস্যা আছে।
ক্রীতিক নিজের হাতের কাজ থামিয়ে বললো,
--- এমন কেন মনে হলো তোর?
--- তো মনে হবে না? আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন,আর মানুষ পেলোনা আমি আর আপনি?সাপ আর বেজি, নানা দা আর কুমড়ো!!কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে অরু।
এতোক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধ হয় পছন্দ হয়নি ক্রীতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বি'ভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষ'ত পা'টা শক্ত হাতে চেপে ধরলো ক্রীতিক। ক্রীতিকের হাতের বাধনটা এতোটাই বেশি শক্ত ছিল যে হুট করেই অরুর মনে হলো, ওর কলিজা ধরে টান দিয়েছে কেউ, হঠাৎ করে এমন প্রচন্ড ব্যাথায় আঁতকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠলো অরু,
--- আহহহ, কি করছেন?ব্যাথা কেন দিচ্ছেন?
ক্রীতিক ওর পা'টা ধা'ক্কা মে'রে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে,
--- আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত যেগে বসেবসে তোর ক্ষ'ততে মলম লাগাবো।
ধা'ক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা র'ক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ র'ক্তরাঙা হয়ে ভিজে উঠেছে, অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিঁচে রেখেছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পরছে অস্রুসিক্ত নোনাজল।
ক্রীতিক তাতে নজর না দিয়েই হনহন করে বেরিয়ে যায়, যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনেমনে আওড়ায়,
--- তোর ভুল ধারনা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু। তুই আমার না হলে, অন্য কারোর না।
সন্ধ্যা হতে না হতেই স্ফটিকের লাল,নীল, বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিমধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে,ক্যাডিলাক,মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামি-দামি যে কয়েকটা ক্যা'সিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময়ই পৃথিবীর নামি-দামি পকার প্লেয়াররা জু'য়ায় টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিসাও তাদের মধ্যে একজন,সবার প্রিয় নাম্বার থার্টিন। এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালোমতোই জানা যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যা'সিনো ক্লাবে পরিনত হবে। কিন্তু এলিসাতো আর এসবে জড়াবে না,আজকেই এই পা'পের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোয় ভালোয় বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো।
স্ফটিকের আলোতে জ্বলজ্বল করতে থাকা কিং ক্লাবের নেইম-প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন।
চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হীল। মেকআপের আস্তরনের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক,চোখে কালো সানগ্লাস। ওর পাশেই স্যুট বুট পরে ফর্মাল লুকে দাড়িয়ে আছে সায়র,চোখে পরেছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি এ্যাসিসট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হ্যালান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উঁকি ঝুঁকি দিয়ে সবটা পরখ করে, অর্নব এগিয়ে এসে বললো,
--- গাইস সব ঠিকঠাক, এলিসা তুই সায়রকে নিয়ে ফ্রন্ট গেইট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেজমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করবো, মনে রাখিস হাতে মাত্র দশমিনিট সময়।আই রিপিট মাত্র দশমিনিট। এরপর আর এতোগুলা সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি।আর জেকে তুই এখানেই ওয়েট কর, এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই এলিসাকে নিয়ে চলে যাবি, ওর বাবাকে আমরা ম্যানেজ করবো।
কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিলো অর্নব।
--- নাও গো....
.
দশমিনিট প্রায় শেষ হতে চললো, ক্রীতিক সুক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেস্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে, এতদূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই, শুধু বোঝা যাচ্ছে এতোক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন ক্রীতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিলো, কিন্তু না ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষনাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্নব, আশেপাশে একনজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো,
--- দশ মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়?
ক্রীতিক ঠোঁট কামড়ে বললো,
--- ঠিক বুঝতে পারছি না, কোনো বড় বি'পদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার, সায়র যা ভীতুর ডিম ওকে ভরসা নেই।
ক্রীতিকের কথায় সায় জানিয়ে অর্নব তৎক্ষনাৎ ক্লাবের দিকে হাটা দেয়, পেছন থেকে ক্রীতিক আবারও ডেকে ওঠে ওকে,ক্রীতিকের ডাকে সারা দিতে অর্নব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে, ওর দিকে একটা রি'ভলবার ছুড়ে দিয়ে ক্রীতিক বললো,
--- ক্যাচ ইট।
অর্নব রি'ভলবারটা ক্যাচ করে, হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে ক্রীতিকের চোখের দিকে চাইলো, নিজের কোমড়ের খাঁজে আরও একটা রি'ভলবার গুঁজতে গুঁজতে হালকা চোখ টিপে ক্রীতিক বলে,
--- ফর সেইফটি পারপাস, আফটার অল ভেতরের সবার কাছেই এটা আছে।
.
এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে,তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা, এতো মানুষ এতো হইহট্টগোল সব কেমন হাওয়ায় উবে গিয়েছে, বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকের টেবিল চেয়ার গুলো উল্টেপাল্টে মুখ থুবড়ে পড়ে আছে, অর্নব আর ক্রীতিক ভ্রু কুঞ্চন করে চোখাচোখি করলো, অর্নব নিচু স্বরে বললো,
--- হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেলো?
--- যে যেখানে খুশি যাক, এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না, লোকটা চরম ধূর্ত। এই মূহুর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট।
ক্রীতিকের কথায় অর্নব হ্যা সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাঁচের ক্যা'সিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পরে যায়। সঙ্গে সঙ্গে হল রুমের লাইট জ্বলে ওঠে, ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর এলিসার কপালে ব'ন্দুক ঠেকিয়ে রেখেছে সয়ং এলিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খু'নখুনিয়ে কেঁদে ওঠে সায়র,
অর্নব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে,
--- মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম, তোদের বাঁচাতেই তো এলাম।
ক্রীতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললো,
--- আবারও নিজের মেয়ের সাথেই নোংরা চাল চাললেন মি.ত্রিপিটক।
ক্রীতিকের কথায় লোকটা কপট হেঁসে বললো,
--- এতো কথা ভাল্লাগছে না, চলো সহজ ডিলে আসি, তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও, আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও, ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে।
লোকটার কথায় ক্রীতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসলো, অতঃপর ঘাড় কাত করে বললো,
--- গেলে আমরা চারজনই যাবো। প্রয়োজন পরলে আপনাকে উপরে পাঠিয়ে যাবো,কারন আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই।
কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রি'ভলবার ঠেকালো ক্রীতিক। ক্রীতিকের কান্ডে এবার অর্নব ও কিছুটা ভরকে গিয়ে বললো,
--- জেকে কি করছিস ?
অর্নবের কথায় কান না দিয়ে ক্রীতিক এলিসার বাবাকে বলে, আপনি ওকে মা'রতে পারতেন না ত্রিপিটক , কারন এলিসা আপনার সোনার ডিম পারা হাঁস, বাট আমি পারবো,কারন ও আমার দুই পয়সার কাজেও আসেনা,ইভেন নিজেকে বাঁচানো জন্য শুধু এলিসা কেন ওদের সবাইকে মা'রতেও আমার এক মিনিটও টাইম লাগবে না।যাস্ট পয়েন্ট আর তারপর শ্যু'ট।
এলিসার বাবা হেঁসে বললো,
--- ভয় দেখাচ্ছো?
ক্রীতিক তৎক্ষনাৎ সায়রের পা বরাবর একটা গু'লি করে দেয়, গু'লির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়র। এলিসা অর্নব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ক্রীতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইথআউট ও'য়ার্নিং গু'লি করাতে এলিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে মনে মনে ভাবছে,
--- এই ছেলে যে যখন তখন এলিসাকে গু'লি করে দেবে না, তার কোনো গ্যারান্টি নেই।
চারিদিকে গুমোট পরিবেশ বিরাজমান। ক্রীতিক এলিসাকে নিয়েই এক পা দু'পা করে মেইন গেইটের কাছে চলে এসেছে। সায়র এখনো বসে বসে কাঁদছে, ক্রীতিক অর্নবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্নবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়, ওদিকে এলিসার মাথায় গা'ন পয়েন্ট করে রাখায় এলিসার বাবা নরতেও পারছে না চরতেও পারছে না, অর্নব কাছে এগিয়ে আসতেই ক্রীতিক স্পষ্ট বাংলায় বলে,
--- দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্নব।
ক্রীতিকের কথার আগামাথা বুঝতে না পেলে, অর্নব ভ্রু কুঁচকে বললো,
--- কি বদলে ফেলবো?
--- গুপ্তমন্ত্র, গুপ্তমন্ত্র, দরজার গুপ্তমন্ত্র।
অর্নব বিরক্ত হয়ে বললো,
--- আরে ভাই গুপ্তমন্ত্রটা আবার কি?
ক্রীতিক দাঁত কটমটিয়ে বললো,
--- ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল।
ক্রীতিকের কথায় অর্নব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পরে, ওদিকে অর্নব কে বুঝাতে গিয়ে, এলিসার বাবা সহ সকলেই ক্রীতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে, তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে, সায়র এখনো পা ধরে বসে বসে কাঁদছে।
--- ডান।
অর্নব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন, যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে ক্রীতিক চেঁচিয়ে বললো,
--- দ্রুত আয় গাঁধা তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ গু'লিটা প্যান্টে লেগেছে।
ক্রীতিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনি তরিৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র। এবং আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিলো ক্রীতিক। যেহেতু অর্নব পাসওয়ার্ড বদলে দিয়েছে তাই এলিসার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পরে গিয়েছে। বাইরে এসে এলিসাকে ধা'ক্কা মে'রে অর্নবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে, ওকে নিয়ে দৌড়াতে লাগলো ক্রীতিক।
হঠাৎ এলিসাকে এতো কাছে আবিষ্কার করে ওর গালে টুপ টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিলো অর্নব। এলিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে তার ফুরসত না দিয়েই ওর হাত ধরে অর্নব ও দৌড়াতে লাগলো স্ব গতিতে ।
পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষন করে দৌড়াতে দৌড়াতেই ক্রীতিক বললো,
--- তারাতারি চল, অরু ভিলাতে একা আছে।
সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বললো,
--- তারাতারি যাওয়ার কি আছে ভাই, অর্নব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো।
ক্রীতিক অর্নবের দিকে তাকিয়ে শুধালো,
-- অর্নব কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো?
দৌড়াতে দৌড়াতেই অর্নব মিনিমিনিয়ে জবাব দিল, তারাহুরোয় মাথায় কিছু আসেনি তাই এলিসার নাম দিয়ে এসেছি।
অর্নবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেলো, ক্রীতিক দাঁত কিরমির করে বললো,
--- ইডিয়েট, আগে বলবি না? জলদি দৌড়া।
ক্লাবের নিচেই বাইক রাখা ছিল, একটা বাইকে ক্রীতিক আর সায়র উঠে পরে, অন্যটাতে এলিসা আর অর্নব। অর্নব রাইড করতে পারেনা,তাই এলিসাই ওদের বাইকটা রাইড করছে।
রাইড করে কিছুদূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যা'সিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত ব্যাপারটা বুঝে আসতেই, বাইকে বসেই গুনগুনিয়ে গান ধরেছে সায়র। ক্রীতিক রাইড করতে করতেই বললো,
--- কিরে, এমন একটা সময় তোর গানও মনে পরছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি।
--- তা কাঁদবোনা? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গু'লি ছু'ড়তে?
--- তোর গায়ে তো আর লাগেনি।আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে।
--- কি করে শিখলি এতো ভালো গান পয়েন্টিং?
ক্রীতিক মৃদু হেসে বললো,
--- মন্ত্রীর ছেলে বলে সেল্ফ প্রটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেইনার দিয়ে শিখিয়েছিলেন।
ক্রীতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো।
বাংলাদেশের কথা মনে পরতেই সব রেখে ক্রীতিকের মস্তিষ্কে হানা দেয় শুধু মাত্র অরু, অরুর কথা মাথায় আসতেই ক্রীতিক বলে,
--- সায়র ধরে বস।
--- আমাকে কি তোর মেয়ে মনে হয়? যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো?
--- না ধরলে নাই।আমি জাস্ট ওয়া'র্ন করলাম।
কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পীড বাড়িয়ে দিলো ক্রীতিক। সঙ্গে সঙ্গে ওর কোমড় চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে,
--- একটু স্পীড কমা ভাই, ভয় করছে। বমি করে দেবোতো।
--- পসিবল না অরু একা আছে। এই বলে আবারও ফ্লাই ওভারে টার্ন নিলো ক্রীতিক।
সামনে পেছনে চারিদিকের সবকিছু ঘোলাটে লাগছে, মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভনভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়িভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাপছে। বাইক থেকে নেমে হেলেদুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র, তবুও এখনো হৃদপিন্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পীডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে ক্রীতিক। রুমে এসে মনেমনে ক্রীতিকের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছে সায়র, হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র বললো,
---কোন অলক্ষুণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে? কখনো ঠাস করে গু'লি মে'রে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে, সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারলো না, তৎক্ষনাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে ক্রীতিক দাঁতে দাঁত পিষে বললো,
--- আমার অরু কই?
আচমকা আ'ক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র কাঁদো কাঁদো কন্ঠে বললো,
--- তোর সমস্যা কি জেকে? অরু হারিয়ে গেলেই তুই সব সময় আমাকে তে'ড়ে আসিস, কেন ভাই? আমিকি তোর অরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট ক্রীতিকের চোখের সামনে ধরে বললো,
--- দেখ, এই দেখ কোথাও তোর অরু নেই।
সায়রের ফাজলামো গায়ে না মেখে ক্রীতিক পুনরায় শুধালো,
--- দেখেছিস কিনা সেটা বল।
ক্রীতিকের অ'গ্নিমূর্তি লক্ষ্য করে, শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র।
ক্রীতিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্নবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়লো। ওরা ও মাত্রই রুমে প্রবেশ করেছিল, ক্রীতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা শুধালো
---কি হয়েছে জেকে?
এলিসার মুখটা মলিন, নিজের বাবার বি'পদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা, বাবার হাতেই ম'রতে ম'রতে কোনো মনে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে ক্রীতিক বললো,
--- অরুকে দেখেছিস এলিসা?
এলিসা ভ্রু কুঞ্চিত করে বললো,
--- কেন রুমে নেই? এতো রাতে কোথায় যাবে?
--- কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি।
ততক্ষণে অর্নবও নিজের রুম থেকে বেরিয়ে এসেছে, সবটা শুনে ও বললো,
--- চল রিসিপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান থেকেই বেরিয়েছে।
অর্নবের কথা যুক্তিসঙ্গত মনে করে, হ্যা সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেলো ক্রীতিক।
.
ওরা চারজন রিসিপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগেই বেরিয়েছে অরু, কোথায় বেরিয়েছে সেটা তারা জানেনা।
রিসিপশনিস্টের কথায় মাথায় র'ক্ত চড়ে গিয়েছে ক্রীতিকের, মনে মনে ঠিক করেই নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতের মা'র খেতে খেতে অরুর খবর আছে।
অর্নব, সায়র এগিয়ে এসে বললো,
--- এখন কি করবি?
ক্রীতিক চোয়াল শক্ত করে বললো,
--- ইডিয়েট একটা আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয়না মেয়েটার ,আজ খুঁজে পেলে খবর আছে ওর।
নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য ক্রীতিকের এমন বেসামাল, উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনার মনে, কেন এতো উন্মাদনা,কিসেরই বা এতো আসক্তি?
*-**
প্রায় ঘন্টা খানিক সি-বিচের এ মাথা ওমাথা হাতরে বেরিয়েছে ক্রীতিক। সেই সাথে সায়র অর্নবও অরুকে খুঁজেছে হন্যে হয়ে, রাত তখন প্রায় দশটা ছুঁই ছুঁই। চারিদিকের ঘুটঘুটে আঁধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো, নিস্তব্ধতায় ঘেরা সমুদ্রতীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারেবারে, রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্ব গন্তব্যে, ক্রীতিকের বেজায় অস্থির লাগছে চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এভাবে ঘুরপাক করতে গিয়েই ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। ক্রীতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থীর না থেকে হনহনিয়ে হাঁটা ধরলো অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে ক্রীতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি,ঠিক তখনই ক্রীতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠলো অরু। অন্তরাত্মা কেঁপে উঠলো অজানা আ'তঙ্কে। মনেমনে ভাবলো,
-- আজ আমি শেষ। রিপ অরোরা শেখ।
অরুর পেছনে আরও দুইটা থাই মেয়ে ছিল হাতে তাদের ঘুড়ি আর লাটাই। ক্রীতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চ'ড় মা'রতে উদ্যত হয়েও থমকে যায়, উল্টে দু'হাত দিয়ে টান মে'রে আচমকা টেনে নেয় নিজ বুকের মধ্যিখানে।
এক্ষুনি গালে চ'ড় হামলে পরবে, সেই ভ'য়ে চোখ মুখ খিঁচেই রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডাল উড পারফিউমের ঘ্রানটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুললো ও।আবারও একই ঘোর লাগানো অনুভূতি, ক্রীতিকের শরীরের শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালি সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারেনা অরু, হাত পা কেমন অসার হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারীসত্তাটা। অথচ ক্রীতিক ওকে নিজের বুকের মাঝে এমন ভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে ক্রীতিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নিরবতা ভেঙে ক্রীতিক উদ্বিগ্ন সুরে শুধালো,
--- অরু তোর বয়স কতো?
কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিলি কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায়, অবাক হয়ে মুখ উঁচিয়ে ক্রীতিকের চোখের দিকে চাইলো অরু। পরক্ষণেই ওর চোখ গেলো ক্রীতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও তিন জোড়া চোখের দিকে, যারা এই মূহুর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান ক্রীতিক চৌধুরীকে দেখছে।
সবাইকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললো,
--- ছাড়ুন সবাই কি ভাবছে।
--- আমি কিছু জিজ্ঞেস করেছি অরু।
ক্রীতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলে,
--- আঠারো বছর, ছয়মাস, তেরোদিন। এবার ছাড়ুন।
--- পার্ফেক্ট।
নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেলো এবার ক্রীতিকের পায়ের দিকে, গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে ক্রীতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে,
--- একি আপনার জুতা কোথায়?
পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকারস দেখিয়ে সায়র বলে,
--- এই যে আমার হাতে।তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পা'গল পা'গল হয়ে গিয়েছিলাম কিনা।
অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বললো,
--- সরি ভাইয়া আপনারা কেউ ছিলেন না বলে, না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসিপশনিস্ট কে বলে এসেছিলাম কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধ হয় ।
--- অরু যা, এলিসার সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পর।
এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্থ করে ছেড়েছে, তাই ক্রীতিকের কড়া আদেশে আর নাকোচ করতে পারেনি অরু চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে।
ওদিকে সায়র, অর্নব আর ক্রীতিক বসে পরেছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে, আজ বোধ হয় ওরা আর ঘুমাবে না।
চলবে.....
#সঙ্গিন_প্রনয়াসক্তি🍁🍁
#পর্বঃ২০
#লেখনীতে_suraiya_rafa
[ক'পি করা নিষিদ্ধ 🚫]
[শুধুমাত্র প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য]
[ আগেই বলে রাখছি গল্পের নায়ক ট'ক্সিক]
নিশুতিরাতে জোয়ার ভাঁটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়ি গুলো এখনো চিঁউচিঁউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ারপ্লেসের দাউদাউ অ'গ্নিশিখা, সেথা থেকেই কাঠকয়লা পো'ড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। ক্রীতিকের ভাসা ভাসা চোখ দুটোতে জলন্ত অ'গ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ারপ্লেসের আ'গুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে ক্রীতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পরলো। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতুহল মেটাতে সায়র যখন ক্রীতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্নব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়,
--- আমি জিজ্ঞেস করছি।
ক্রীতিক তখনও আপন মনে জ্বলন্ত অ'গ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যাস্ত। অর্নব ওকে ডেকে বলে,
--- সবাইকে রেখে অরুর প্রতিই এতো অবসেশট কেন তুই?
ক্রীতিক নিস্প্রভ চোখে জবাব দেয়,
--- আই ডোন্ট নো!
অর্নব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
--- আচ্ছা কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল? তাছারা ওর জন্যে যদি তোর এতোই টান তাহলে বাংলাদেশে যাসনা কেন তুই?
ক্রীতিক একটু উপহাস করে হেঁসে বললো,
--- কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নে'শা খারাপ জিনিস, তবুও নে'শাগ্রস্থরা নে'শা ছাড়তে পারেনা, অরুও আমার কাছে নে'শার মতোই , আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সম জটিলতা তবুও ওকে আমার চাই।এট এনি কস্ট।
সায়র পাশ থেকে বলে ওঠে,
--- তাহলেতো তুই অরুর প্রেমে পরেছিস।
ক্রীতিক কপট হেসে জবাব দেয়,
--- এগারো বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পরে ভাই?তবে হ্যা,আ'ম সিওর, আমি বাংলাদেশে থাকলে এতোদিনে অরু আমার বাচ্চার মা হয়ে যেতো । ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো, উত্তাল সাগরে পাল তোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল।
সায়র আর অর্নব হতভম্ব হয়ে ক্রীতিকের পানেই চেয়ে আছে, দু'জনের মনেই একই প্রশ্ন কি বলছে এই ছেলেটা?
ওদের চোখে হাজারো কৌতুহলের ছড়াছড়ি দেখে, ক্রীতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাত শুরু হয়ে ছিল সবকিছু, তারপর খানিকক্ষণের নিরবতা ভেঙে বলতে শুরু করে,
--- অরু যখন প্রথম ক্রীতিক কুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে, আভিজাত্য, কতৃত্ব,পাওয়ার এসবই। কারণ ছোট বেলা থেকেই আমাকে এটাই শিখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্ব পুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোট বেলা থেকেই ন্যানি, ট্রেইনার,মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়,তারপর যখন একটু ম্যাচিউর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজেই কট্রোল করতে শুরু করি, আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো তাতে আমার অন্তরে পৈচাশিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি।
কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান,সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো,একপর্যায়ে বাবা নয় সয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবাস্বপ্ন মাত্র। কারন আমার ধ্যান,জ্ঞান সবকিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ।তখন মনে হতো, নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতে নেই।
বাইরের জগতে এতো সুনাম, এতো জনপ্রিয়তা, এতো স্বজনপ্রীতি লোকেদের ভীড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ , যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্ট বেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পারি জমিয়েছিল,সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি, তার সাথে মায়ের জাতি টাকেও। কেনো যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে, হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য । এভাবেই হাজারো মানুষের বেস্টনে একাকী, বিষন্ন জীবনটা ভালোই যাচ্ছিল । অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যাস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম কেউ তার হদিস জানতো না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গনে পরিনত হচ্ছিল, একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারও খোজ নিতাম না আমরা।
এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ করে দাদাসাহেব মৃ'ত্যু সজ্জায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও দুই সদস্যের অরু আর অনু।
ওদের বাবার সম্মন্ধে আমার কিছুই জানা নেই। জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল, না আমার এসবে কিছুই আসে -যেত।আর কিভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সেতো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো,পড়াশোনা করতো আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল । যদিও বা কখনো সামনে পেয়েছি ধরে ঠাস ঠাস করে থা'প্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উঁকি ঝুঁকি দিতো মেয়েটা, সুযোগ পেলেই রুমে এসে এটা-ওটা ধরতো। মাঝেমধ্যে তো বিরক্ত হয়ে খুব মা'রতাম।
ক্রীতিকের কথার মাঝে হুট করেই সায়র ফোড়ন কেটে বলে,
--- তুই কিরে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস, তখন তাকে এভাবে মা'রতিস?
ক্রীতিক মৃদু হেসে বলে,
--- আই উইশ, অরু আগের মতো এখনো আমার রুমে উঁকি ঝুঁকি দিতো।
--- আর তুই ওঁকে ঠাস ঠুস করে মা'রতিস।
অর্নব সায়রকে থামিয়ে দিয়ে বললো,
--- আহা! থামতো তুই, জেকে তারপর কি হয়েছিল?
ক্রীতিক পুনরায় বলতে শুরু করে,
--- অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যাবসায়িক কাজে বিভিন্ন যায়গায় যেতেন তিনি, বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই, তবে আমার সাথে তার খুব একটা সাভাবিক সম্পর্ক ছিলোনা,যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাদেখি হতোনা, যদি হতো সেটাও অরুর জন্য, অরুকে মা'রলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে।
বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভ'ৎসনা। এসবের কারনে মনে মনে জিদ হতো অরুর প্রতি,জিদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মে'রে দিতাম ওকে।
এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়, তারপর একদিন, এটুকু বলে থেমে যায় ক্রীতিক,
সায়র, অর্নব দুজনই উৎকন্ঠা নিয়ে শুধালো --তারপর একদিন?
এবার ক্রীতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা,
পূর্নিমা রাত,আকাশে রূপোর থালার মতো মস্তবড় চাঁদ উঠেছে।চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। ক্রীতিক কু্ঞ্জের মহলের ছাঁদটার আয়তন ছোট্টখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জোছনা রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাঁদের পাঁচিল থেকে আচারের বয়াম গুলো ঘরে আনতেই ছাঁদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেষে দাড়িয়ে থাকা পুরো দস্তুর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে, অকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চে'পে ধরে ক্রীতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই ক্রীতিক গম্ভীর গলায় বলে,
--- তুই এখানে কেন?
ক্রীতিকের কথায় উত্তর না দিয়ে অরু,মিনিমিনিয়ে বলে,
--- আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আ'গুনের গোলার মতো গড়ম হয়ে আছে।
ক্রীতিক অরুর শরীরে একপ্রকার ধা'ক্কা দিয়ে বলে,
--- জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা, জ্ব'রের ঘোরে তোকে দেখতে ইচ্ছা করেনা।
ক্রীতিকের রগচটা সভাব চরিত্র সবকিছুই অরুর জানা, তাই ও আর না বারিয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাঁদ থেকে নেমে যায়।
মাঝরাত, কারেন্ট থাকা সত্বেও রুমের চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়েই থরথর করে কাঁপছে ক্রীতিক। সন্ধ্যা রাতে দুই দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি,উল্টে হাড়কাঁপিয়ে দিগুণ তালে জ্ব'র উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটাও বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝেই জোনাকিপোকা দেখছিল ক্রীতিক।ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ মাথায় আধটানা ঘোমটা। ক্রীতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল, অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকেই বললো,
--- বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটর ও নস্ট হয়ে পরে আছে, আপনার তো জ্বর তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি।
--- মোমবাতির প্রয়োজন নেই আমি অন্ধকার ভালোবাসি, তুই যাতো।
ক্রীতিকের এহেন ধমকেও অরু যায়না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষন যাবত দাড়িয়ে থাকতে থেকে ক্রীতিক হাস্কি স্বরে নাক টেনে বলে,
--- কি হলো যাচ্ছিস না যে? আবারও মা'র খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয় থা'প্পড় দিচ্ছি।
অরু মুখ কাঁচুমাচু করে বলে,
--- মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে,মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়ি গিয়েছে, বলেছিল বিকেলের মধ্যে ফিরবে কিন্তু ফেরেনি, এখন আবার কারেন্টও নেই, আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া, এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাবো।
অরুর আকুতিভরা টলটলে চোখের দিকে একপলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই যায়গা করে দিলো ক্রীতিক। অরুও টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পরে।
ক্রীতিক চোখ দুটো বন্ধ রেখেই অরুর উদ্দেশ্যে বলে,
--- ভালো করে বস মা'রবো না।
অরু এবার ভালোভাবেই বসে, হাতে থাকা জলপট্টিটা ক্রীতিকের কপালে রেখে দেখে দেয়।
ক্রীতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বললো,
--- এটা কি দিয়েছিস?
অরু জানায়,
--- জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে,আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন তাই নিয়ে এসেছি।
অরুর কথা শুনে ক্রীতিক ওর মুখের পানে চাইলো,গত দের বছরে আজই বোধ হয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইলো ক্রীতিক,
সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা। টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলোও ওর চেহারাটা অস্পরীর মতোই সুন্দর লাগছে তীব্র জ্বরের ঘোরে থাকা ক্রীতিকের নেশালো চোখ দুটোতে। হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই।
ক্রীতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিলো।
--- আমার জন্য কেন করছিস এসব?
ক্রীতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে, কিইবা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পু'ড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছেনা অবধি , একা একাই কষ্ট সহ্য করছে, তাইতো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা।
--- কি হলো, কিছু বল?
অরু আস্তে করে জবাব দেয়,
-- আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই।
ক্রীতিকের মতো পরিবারচ্যুত, বেপরোয়া, বেখেয়ালি, মায়ার বাঁধনহীন ছেলের কাছে অরুর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশসম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দা'উদাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করেই কেমন শীতল হয়ে গেলো, উল্টে হৃদস্পন্দন বেড়ে গেলো দিগুন তালে।হুট করেই মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন।
অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতেই কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি ক্রীতিক,টের পাওয়ার কথাও নয়,কারন এই রুমে এখনো আলো জ্বলছে না, বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে,
--- বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই।
ক্রীতিক অরুর হাত টেনে ধরে, ঘোর অসম্মতি জানিয়ে বলে,
--- কোত্থাও যাবিনা তুই, এখানে বসে থাক আমার সামনে।
--- কককেন?
ক্রীতিক হাস্কি স্বরে জবাব দেয়,
--- তোকে দেখবো তাই।
ক্রীতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে,
উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারারাত, একপর্যায়ে ঝিমুতে ঝিমুতে কখন যে ক্রীতিকের বুকের উপরই ঘুমিয়ে পরেছে সেটা অরুর অজানাই রয়ে যায়, অথচ ক্রীতিকের চোখে একফোটাও ঘুম নেই, ও সারারাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে, সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে, শেষমেশ অরু যখন ক্রীতিকের বুকেই ঘুমিয়ে পরে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় ক্রীতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসহিসিয়ে বলে,
--- তুই আমার অরু, খুব তারাতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখবো, সারাজীবন ধরে দেখবো।
সেদিন রাতের পর থেকেই ক্রীতিকের হৃদয়ে বাসা বাধে অরুর প্রতি অজানা এক আসক্তি। যার কোনো নামদাম নেই, শুধু হৃদ মাঝারে বয়ে চলা এক সুপ্ত, গভীর, আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি । ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেতো সেই রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে কার সাথে ঘুরছে,বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা সব কিছুরই পাই টু পাই খবর নিতো ক্রীতিক, অরু আম পারতে গিয়ে গাছ থেকে পরে ব্যাথা পেয়েছে বলে,সেদিনই বাপ দাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছকে কে'টেকুটে বাড়ি থেকে বিদায় করে ক্রীতিক । বাড়ির ঐতিহ্য,বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কান্ডে জামশেদ জায়ান চৌধুরী ও হতবাক হয়েছিলেন, কিন্তু বলার মতো কিছু নেই তার।কিইবা বলবেন?ছেলে কি তার কথা শোনে?
এভাবে সময়ের পরিবর্তনে সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দিগুণ হারে, স্কুল ব্যাতিত ক্রীতিক কুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকেনা, হঠাৎ করেই ক্রীতিক কেন তার উপর এতো অধিকার দেখাচ্ছে। আগেতো কখন আসতো কখন যেত তারই হদিস থাকতো না, আর এখন বাড়িতে কেউ না থাকলেই ক্রীতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জ'বরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে ক্রীতিক,চোখের সামনে থেকে সরলেই গালে এসে আঁচড়ে পরে শক্ত হাতের থা'প্পড়। থা'প্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় থা'প্পড়।
এভাবেই দিন যাচ্ছিল, সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতি গুলো তরতর করে বাড়ছিল ক্রীতিকের মাঝে।ক্রীতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও ভেরে না অরু। মাঝেমধ্যে ওকে একনজর দেখে চলে যাবে বলে,ওর নাম করে ক্রীতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না অরু।
তবে আজকে দুরুদুরু বুকে সেই আসতেই হলো ক্রীতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ ক্রীতিকের খবর নেই,মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে? মিটিং এর মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যাস্ত, তাই জামশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে,
--- তোমার ক্রীতিক ভাইয়াকে ডেকে দাওতো অরু।
তার কথা রাখতেই আপাতত ভর সন্ধ্যাবেলা ক্রীতিকের রুমে কড়া নেড়েছে অরু।
অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাঁচকা টানে ভেতরে নিয়ে গেলো ক্রীতিক, ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলে,
--- গত দুদিন ধরে ডাকছি তোকে?সামনে আসছিস না কেন কি সমস্যা?
অরু মুখ ঝামটি দিয়ে বলে,
-- সবসময় বকাঝকা করেন, গায়ে হা'ত তোলেন আপনাকে আমার বিরক্ত লাগে।
-- আগেতো মা'রলেও পেছনে ঘুরঘুর করতি তখন বিরক্ত লাগতো না?
-- তখন তো বুঝতাম না যে আপনি আমায় এতো অপছন্দ করেন, এখন তো বুঝি আমি আপনার সৎ বোন,তাই আমাকে দু-চোখে দেখতে পারেন না আপনি।
অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে ক্রীতিকের হাত পরতে দেরি হলোনা। ক্রীতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললো,
--- এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য, তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই। আর না আমি তোকে বোনের নজরে দেখি।
মা'র খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসেই ফুপিয়ে কাঁদছে অরু।
খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রু'দ্ধ মস্তিষ্কটাকে স্থীর করে অরুর মুখোমুখি হয়ে বসে পরে ক্রীতিক, তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে,
---আ'ম সরি অরু,খুব লেগেছে? কেন আমাকে এভাবে য'ন্ত্রনা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলি ঠিক বুঝতে পারবি, ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার।
ক্রীতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু এবার শব্দ করেই কেঁদে উঠলো,
এভাবে নাক ফুলিয়ে কাঁদায় ওকে অনেক বেশি আকর্ষনীয় আর মায়াবী লাগছিল ক্রীতিকের চোখে, তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করেই ওর গালে সশব্দে চুমু খেয়ে বসলো ক্রীতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে, যে কেউ পেছন দিক থেকে দেখলে ভুল বুঝতে পারে, হলোও তাই।
মিসেস আজমেরী শেখ বাড়িতেই ছিলেন সেদিন, ক্রীতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনেই তিনি বুঝে গিয়েছেন আবারও হয়তো তার ছোট মেয়েটাকে মে'রেছে ক্রীতিক।
তৎক্ষনাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য ক্রীতিকের রুমের দিকে এগিয়ে গেলেন, তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেলো তার, সন্ধ্যা রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখেলের তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে ক্রীতিক।
পার্টি অফিসের ছোট বড় সবার সামনে, পরপর অনর্গল থা'প্পড়ের আ'ঘাতে র'ক্তাক্ত হয়ে উঠেছে ক্রীতিকের গৌড় মুখমন্ডল। আর দুটো থা'প্পড় দিলেই হয়তো নাক ফে'টে ফিনকি দিয়ে র'ক্ত বেরিয়ে আসবে।
তবুও কিছুতেই থামানো যাচ্ছেনা জামশেদ জায়ান চৌধুরীকে। রা'গের তোপে থরথর করে কাঁপছেন তিনি, হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলেই আ'ঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এককোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে।
জামশেদ জায়ান চৌধুরী ওকে মা'রতে মা'রতে ক্লান্ত হয়ে বললেন,
--- আমার আগেই বোঝা উচিৎ ছিল কোনো আমেরিকান নাচনেওয়ালীর ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর হবে না।
বরাবরই নিজের মায়ের কথা শুনলে ক্রীতিকের মাথায় র'ক্ত উঠে যায়, উগ্রতার চড়ম সীমানায় পৌঁছে যায় ও,এবারও তাই হলো, চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বললো,
--- তুমিই সেই আমেরিকান নাচনেওয়ালীকে ভালোবেসে বিয়ে করেছিলে,যার ফল আমি।
সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান আবারও ওকে সজোড়ে চ'ড় মারলেন, অতঃপর আশেপাশের চ্যালাপ্যালাদের ডেকে বললেন,
--- প্রাইভেট জেটের ব্যাবস্থা করো,আজ এই মূহুর্তে ও দেশ ছাড়বে, স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরের পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে, ওকে শুদ্ধ করা প্রয়োজন, তারজন্য সবার আগে ওর স্বাধীনতা হর'ন করতে হবে। আজ এই মূহুর্তে জায়ান ক্রীতিক চৌধুরীর রাজনৈতিক পদ বাতিল করা হলো, তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো।
বাবার কথার পিঠে ক্রীতিক একটা তাচ্ছিল্যের হাসি ছু'ড়ে মা'রে, দলের লোকেদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছো মে'রে নিয়ে, ছোট্ট অরুর দিকে একপলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে,
--- ফিরবো না, কোনো দিন ফিরবো না এ দেশে, শুধু একটা গুরুত্বপূর্ন জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাবো। কারণ ক্রীতিক কোনো জিনিস হাত পেতে নেয়না, কে'ড়ে নেয়।
.
ক্রীতিক যখন গাড়ি করে বেড়িয়ে যাচ্ছিলো, তখন দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানেই অসহায়ের মতো তাকিয়ে ছিল অরু। ক্রীতিকও তাই,ও গাড়িতে বসে ছিল ঠিকই তবে হিং'স্র দপদপে চোখদুটো ছিল দোতলার জানায় নিবদ্ধ।
একপর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় অরু, কি নিয়ে এতো ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও, আজ ওর জনই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র, জায়ান ক্রীতিক চৌধুরী।
ওদিকে যেতে যেতেই ক্রীতিকের কে'টে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো, ব্যাক সিটে গা এলিয়ে দিয়েই বিড়বিড়ালো সে,
---love is temporary but obsession is permanent. and I'm da'ngerously obsessed with you aurora seikh. খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ, আমি অপেক্ষার প্রহর গুনছি.....
চলবে.......
