সতর্কতা: সহিংসতা আছে।"
#ব্ল্যাকমেল
#লেখক_শেখ_মুজাহিদ
(সূচনাপর্ব)
তোর ওই তাজা রক্ত ছুঁয়ে দেখতে ইচ্ছে করে,
মাথাহীন এই শরীরে প্রাণ কাঁপুক থরোথরো করে।
তুই কিন্তু আমার হয়েও মরণ পোকায় ধরে।"
ভারতের এক নামহীন এই অভিশপ্ত জনপদে বেঁচে থাকা মানে কেবল অপরাধের গন্ধ আর সর্বগ্রাসী অভাবের ডাঁই। মানচিত্রে জায়গাটার নাম আছে কি না, তা কেউ জানে না অবশ্য আছে। থাকলেও সেই নাম মনে রাখার প্রয়োজন বোধ করে না কেউ। কারণ, এই জনপদে মানুষের পরিচয়ের চেয়ে তার পেটের ক্ষুধা আর অপরাধের অতীতটাই বেশি গুরুত্বপূর্ণ।এখানে সন্ধ্যা নামলে শুধু দিনের আলো নিভে যায় না, নিভে যায় কারো বেঁচে থাকার সামান্য আশাটুকুও। সরু গলিগুলো অন্ধকারে ডুবে যায়, নর্দমার পচা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, আর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ রুপি পশুর চোখে জ্বলে ওঠে এমন এক ক্ষুধা, যার সঙ্গে খাবারের কোনো সম্পর্ক নেই।
সেদিনও তার ব্যতিক্রম হয়নি।গোধূলির শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার পর থেকেই আকাশের মুখ ভার হয়ে উঠেছিল। তারপর হঠাৎ করেই শুরু হলো বৃষ্টি।
প্রথমে দু-এক ফোঁটা, তারপর ক্রমশ ভারী হয়ে উঠল
তার পতন। কালো পিচঢালা রাস্তার ওপর বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছিল একটানা শব্দ তুলে। রাস্তার পাশে জমে থাকা নোংরা পানি উপচে নর্দমার সঙ্গে মিশে যাচ্ছিল।হিমেল বাতাসে কাঁপছিল গাছের শুকনো ডালপালা। মাঝেমধ্যে আকাশে বিদ্যুৎ চমকে উঠছিল, আর সেই ক্ষণিকের আলোয় জনপদটাকে মনে হচ্ছিল আরও বেশি অপরিচিত, আরও বেশি ভয়ংকর।ঠিক সেই সময় এল দুটি শিশু। মেয়েটির বয়স বড়জোর পনেরো বছর হবে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা ছেলেটি বয়সে তার চেয়ে প্রায় এক বছরের ছোট। দুজনের চেহারাতেই বয়সের ছাপ যতটা না, তার চেয়ে বেশি স্পষ্ট হয়ে আছে দুইভাই বনের জীবনের কঠিন বাস্তবতার ছায়া।রাস্তার ধারে একটি বন্ধ দোকান চোখে পড়লে দুজন সেখানেই গিয়ে আপতত দাঁড়ালো দোকানটি টিনের চালের। বৃষ্টির পানিতে ঝমঝম শব্দ তুলছে আর পথচারীরা বৃষ্টির শুরু হতেই যে যার মতো রাস্তার ওপাশের বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছে। মেয়েটা কাঠের বেঞ্চিতে দেয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে বসে পড়ল।বৃষ্টির পানিতে তার পুরো শরীর ভিজে একাকার পোশাকগুলো গায়ের চামড়ার সাথে এমনভাবে লেপ্টে গেছে যে মাংস থেকে আলাদা করে চেনার উপায় নেই। মেয়েটির গায়ে ময়লা, জায়গায় জায়গায় সুতো ছেঁড়া একটা পুরোনো সুতির ফ্রক; শরিরে আসল রঙের বিন্দুমাত্র অস্তিত্ব মুছে গিয়ে সেটা এখন কেবলই একটা কালচে বিবর্ণ রূপ ধারণ করেছে আর ছেলেটির পরনে হাঁটু অব্দি ঝুলন্ত একটা মালের ট্রাউজার আর ময়লায় মলিন খাটো একটা গেঞ্জি যেটার বুক পকেটটা একপাশে ছিঁড়ে বাতাসে শোঁ শোঁ শব্দে ঝুলে আছে। কনকনে ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকা দুজনেরই দাঁতে দাঁত লেগে তৈরি হয়েছে এক অস্বস্তিকর, হাড় কাঁপানো টিকটিক শব্দ।সঙ্গে মিশে ছিল ক্লান্তি আর অনাহারের ছাপ।পেটের ভেতরে তখন যেন সুচালো ছুঁচের মতো খোঁচা দিচ্ছে অসহ্য তীব্র ক্ষুধা—দুপুর থেকে পেটে এক ফোঁটা দানাপানি তো দূরের কথা, কেবল গলার তেষ্টা মেটানোর জন্য জুটেছে রাস্তার টিউবের ঘোলা জল। আবার কেউ বা সাময়িক সময়ের কাজ করিয়ে দিয়েছে রুটি পানি। দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজানের ধ্বনি,,,মেয়েটার পেটের ভেতরটা যেন ক্রমাগত মোচড় দিচ্ছে। বেশি তেষ্টা পেলে রাস্তার পাশে জমে থাকা পানি খেয়েছে। এখন তার গলা শুকিয়ে কাঠ, অথচ চারদিকে বৃষ্টির পানি ছাড়া আর কিছুই নেই।সে ধীরে ধীরে মুখ তুলল।
ভাই..
ছেলিটি তার দিকে তাকাল— কী হয়েছে?
মেয়েটা ঠোঁট ভিজিয়ে নেওয়ার চেষ্টা করল। ঠোঁট দুটো ঠান্ডায় শুকিয়ে ফেটে গেছে।
"আমার খুব ক্ষুধা লাগছে রে, তোর লাগেনি? পেটটা কেমন জানি করছে। আর পারছি না
ঠিক তখন রাস্তার অন্য প্রান্ত থেকে এক মহিলাকে দৌড়ে আসতে দেখা গেল। এক হাতে শাড়ির ভাঁজ সামলে, অন্য হাতে ছাতাই মাথাটা আড়াল করে দ্রুত দোকান টায় এসে দাঁড়ালো।তারপর বন্ধ শাটারের দিকে তাকিয়ে বিরক্তিতে মুখ বাঁকালেন।
“ধুর শালা! এই বৃষ্টির মধ্যে পান-সুপারি আনতে এলাম, আর দোকানদার হাভাতে ব্যাটা দোকান বন্ধ করে হাওয়া! লোকটোকগুলোর একটুও আক্কেল-জ্ঞান নেই ছাই!"
মহিলা মুখ ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই নজর পড়লো মেয়েটার উপর।একটা ছেলে আর একটা মেয়ে। দুজনেই কাঁপছে। ছেলেটার চোখ দুটো অস্বাভাবিক স্থির। মহিলা কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর কণ্ঠস্বর একটু নরম করে বললেন,
"হেইয়া, তোমরা এহানে বইয়া আসো ক্যান? এই বৃষ্টির মইদ্দে, বাড়ি জাও নাই?”
নীরা মুখ তুলে তাকাল। উত্তর দেওয়ার আগেই আরহান এর কথাটা তার মাথায় প্রথমেই এল।অচেনা মানুষ।
আরহান মহিলার মুখের দিকে তাকিয়ে বলল,
বসে আছি, দেখতে পাচ্ছেন না?
নীরা সঙ্গে সঙ্গে ভাইয়ের দিকে তাকাল।
—আরহান! তারপর মহিলার দিকে ফিরে একটু লজ্জিত গলায় বলল,কিছু মনে করবেন না। ও একটু এমনই। মহিলা হেসে উঠলেন।
"আরে, হেরা মনে করবা ক্যান? পোলাপান মানুষ, মুখে একটু কথা বেশি থাকতেই পারে। তা, তোমগো বাড়ি কই?”
নীরা জায়গাটার নাম বলল। ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট জনপদ। সেখান থেকে তারা বেশ কিছুটা পথ পেরিয়ে এসেছে।
“এই যে, তোমরা একা একা ঘুরতাছো ক্যান? কোনো বিপদ-আপদে পড়লে তখন বুঝবা! আর এই এলাকাডা কিন্তু সুবিধার না, বুঝলা? সাবধানে থাকো, যেকোনো সময় কী থেইকা কী হইয়া যায়, কওন যায় না!” নীরা, উত্তর দেওয়ার আগেই আবারো আরহান বলল,
কাজ খুঁজতে বের হয়েছি।
— কাজ?
মহিলা ভ্রু কুঁচকে দুজনকে দেখলেন কিছু আন্দাজ করতে পারলেন তিনি একটু । আরহান বলল-এখন কোথায় যাব, জানি না। কোথাও কাজ পেলে করব। একটু খাবার পেলেই হবে। মহিলা দীর্ঘশ্বাস ফেললেন।
“এই বয়সে কাম খুঁজতাছো? তোমাগো মা-বাপ নাই নাকি? এত ছোট বয়সে কাম করতে নামছো ক্যান? বা
আহারে! এত ছোট বয়সে এত কষ্ট”
নীরার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল।
মহিলাটা একটু কাছে এগিয়ে। “শোনো, আমারও তোমাগো মতো কেউ নাই। একলা মানুষ আমি। তোমাগো যদি কোনো আপত্তি না থাকে, তাইলে আমার লগে চইলা আসো। আমার বাড়ি ওই সামনের গলিতেই। আইজ রাইতে আমার বাড়িত থাইকা যাও। কাল সকালে তোমাগো কামকাজের একটা ব্যবস্থা কইরা দিম
নীরা কথাটা শুনে আশার আলো দেখতে পেল।
আপনার বাড়িতে অন্য কেউ থাকে না?মহিলা এক মুহূর্ত থমকে গেলেন। তারপর বিস্মিত কণ্ঠে বললেন
“না রে বাবা, আমি তো একলাই থাকি। মাঝে-মধ্যে দু-একজন চেনাজানা মানুষ আইসা ঘুইরা যায়, এই আরকি।”
আরহান মহিলার চোখের দিকে তাকাল।
কথাগুলো খুব স্বাভাবিক। হাসিটাও স্বাভাবিক। কিন্তু তবু কেন যেন তার ভেতরটা সায় দিচ্ছিল না।
“না,আমরা এখানেই থাকব বৃষ্টি কমলে চলে যাবো”সে স্পষ্টভাবে বলে দিল।মহিলার মুখের হাসি একটু ফিকে হয়ে গেল। এমন কথাটা আশা করেনি ।
নীরা ভাইয়ের হাত ধরে একটু সাইটে করে ফিসফিস করে বলল,
“আরহান, চল না। খুব ঠান্ডা লাগছে। আমার আর বসে থাকতে ভালো লাগছে না”
নীরা, আমরা অনাকে চিনি না।
“কিন্তু মহিলাটা তো আমাদের সাহায্য করতে চাইছে”
সবাই মুখে সাহায্য করার কথা বলে।নীরা চুপ করে গেল। মহিলা তাদের কথোপকথন লক্ষ করছিলেন। এবার তিনি একটু বিরক্তির সুরেই বললেন,
“এত সন্দেহ করলে পৃথিবীতে চলবে কী করে, বাবা? চলো, আমার সঙ্গে চলো। ভালো না লাগলে সকালে চলে যেয়ো”
আরহান নীরার দিকে তাকাল। তার চোখে ক্লান্তি, ক্ষুধা
আরহান বোনের সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না।অবশেষে উঠে দাঁড়াল।
ঠিক আছে। চুলুন।কাজ দিবেন কিন্তু আমার বোনের কানো বাসাবাড়ি কাজ দিলেও হইবে।
মহিলা আবার হাসলেন। আচ্ছা, বাবা। চেষ্টা করবো আগে বাড়ি চলো এই রাতটা শেষ হোক, আমার মাহাজন অনেক ভালা মানুষ। বৃষ্টিও অনেকটাই থেমে গেছে এই পানি গায়ে লাগব না তেমন একতা।
তিনি সামনে হাঁটতে শুরু করলেন।আরহান, বোনের হাত ধরে পেছনে পেছনে চলল। মূল রাস্তা থেকে সরু একটি গলি ভেতরের দিকে ঢুকে গেছে। গলির মুখে জমে আছে নোংরা পানি। দুই পাশে নতুন পুরাতন বাড়ি, কোথাও দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, কোথাও জানালার কাঠ ভেঙে ঝুলছে। ওপরের দিকে বাড়িগুলোর বারান্দা এতটাই কাছাকাছি যে আকাশের সামান্য অংশ ছাড়া আর কিছু দেখা যায় না।গলির ভেতর থেকে ভেসে আসছে বাসনপত্রের শব্দ, মানুষের কথাবার্তা আর কোথাও একটা রেডিওতে বাজতে থাকা পুরোনো হিন্দি গান। একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে দু-একজন লোক।
মহিলাটিও তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন।তারপর দুই জনের দিকে ফিরে বললেন এসো, আমার বাড়িটা ওই সামনের দিকেই। গলির ভেতরে ঢুকতেই রাস্তার আলো অনেকটা পিছনে পড়ে গেল। দুই পাশের বাড়িগুলোর ছায়া আরও গাঢ় হয়ে উঠল। কোথাও খোলা নর্দমা, কোথাও জমে থাকা আবর্জনা। বৃষ্টির পানিতে গলির মেঝে পিচ্ছিল হয়ে আছে।কিছুটা এগিয়ে মহিলাটি একটি পুরোনো দোতলা বাড়ির সামনে এসে থামলেন।বাড়িটির বাইরের দেয়াল মলিন হলুদ রঙের। নিচের দিকে কালচে স্যাঁতসেঁতে দাগ, জানালার লোহার গ্রিলে মরচে ধরে আছে। প্রবেশদ্বারের ওপর একটি ছোট বারান্দা, তার মাথায় টিনের ছাউনি। তার নিচে ঝুলছে ম্লান আলো ছড়ানো একটি বাল্ব।মহিলাটি দরজায় হাত দিয়ে ঠেলে খুললেন।
“এসো, ভেতরে এসো”
দুইজন দরজার সামনে দাঁড়িয়ে একবার পরস্পরের মুখের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকল।বাড়ির ভেতরটা বাইরে থেকে দেখতে যতটা অন্ধকার মনে হয়েছিল, ততটা নয়। । নিচ বারান্দায় প্লাস্টিকের চেয়ার রাখা। সামনের ছোট উঠান এক পাশে পানির কল, টিনের ছাউনি নিচে কয়েকটি বালতি সাজানো পানি ধরার জন্য।উঠানের শেষ মাথায় সরু সিঁড়ি উঠে গেছে দোতলায়। ডান দিকে একটি ঘর থেকে আলো আসছে। সেখানে দু-একজন মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে।ঘরটি খুব বড় নয়, তবে পরিষ্কার। এক পাশে কাঠের টেবিল, তার ওপর কয়েকটি থালা আর পানির জগ। দেয়ালের গায়ে একটি পুরোনো আলমারি। কোণে একটি খাট, তার ওপর ভাঁজ করে রাখা বিছানার চাদর।মহিলাটি তাদের বাথরুম দেখিয়ে হাতমুখ ধুতে বললেন রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন হাতে দুটি থালা নিয়ে। থালায় ঠান্ডা ভাত, ডাল আর ঝালপেঁয়াজের ডিমভাজি। খাবারগুলো বিছানার ওপর রেখে তিনি বললেন,"এই যে, খাবার দিছি, খাইয়া নাও। যতটুকু খাইতে পারো, খাও। আর দরকার হইলে আমারে কইয়ো।”নীরা থালার দিকে হাত বাড়িয়ে দিল। প্রথম লোকমাটা মুখে দেওয়ার পরই যেন তার এতক্ষণকার সমস্ত সংযম ভেঙে গেল। সে তাড়াহুড়ো করে খেতে লাগল।মহিলা মৃদু হেসে বললেন,আস্তে খাও। নীরা মুখ তুলে লজ্জিতভাবে হাসল।অনেক ক্ষুধা পেয়েছে।
"বুঝতে পারছি''।
মহিলা এবার আরহানের দিকে তাকালেন চুপচাপ বসে থাকতে দেখে।তুমি খাচ্ছ না কেন?
ক্ষুধা নেই।
কথাটা বললেও তার পেটের ভেতর তখন ক্ষুধায় মোচড় দিচ্ছে। খাবারের গন্ধে মুখে পানি চলে এসেছে। তবু সে থালার দিকে এগোল না।আরহান খাবারের দিকে তাকিয়ে রইল। নীরা এক লোকমা মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল ভাত, আরহান, খেয়ে নে। মহিলা টা মুখে আগের মতো হাসি রেখেই বলল দ্বিধা করো না খেয়ে নাও , মহিলাটার মুখটা জেনো হাসির ঝুড়ি।
ধীরে ধীরে থালাটা টেনে নিল নিজের সামনে আরহান।
খাওয়া শেষ হলে মহিলা থালাগুলো সরিয়ে রাখলেন।
তারপর খাটের পাশে বসে নীরার মাথায় হাত বুলিয়ে দিলেন। আচ্ছা, তোমাদের চাচারা কোথায় থাকে?
নীরা সব খুলে বলতে শুরু করল। কীভাবে বাবা-মা মারা যাওয়ার পর তারা চাচাদের বাড়িতে আশ্রয় পেয়েছিল, কীভাবে দিনের পর দিন কাজ করতে হয়েছে, কীভাবে সামান্য ভুলের জন্য মার খেতে হয়েছে।সংক্ষিপ্ত শেষের টুকু কথা বলতে বলতে নীরা যেনো কেঁদে ফেলল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কাজ করতে না পারায় আমাকে মেরেছিল। আরহান আমাকে বাঁচাতে গিয়েছিল বলে ওকেও মেরেছে চাচি। তারপর আমরা পালিয়ে এসেছি।মহিলা মুখে দুঃখের ভাব এনে বললেন, “আহারে মা! এই দুনিয়ায় আপন মানুষ না থাকলে বাঁচনটাই বড় কষ্টের রে। আর আপন মানুষ থাকলেও মাথার উপরে যদি সেই ছায়াডা না থাকে, আগলাইয়া রাখব কেডা, তাইলে সেই বাঁচনও কোনো বাঁচন না। আর আমারে দ্যাখো, আমার তো রক্তের সম্পর্কেরও কেউ নাই রে বাবা। নিজের বইলা এই দুনিয়ায় কেউ নাই আমার। দুঃখ-কষ্টের কথা কইয়াও আর কী হইব, যেই কষ্ট বোঝার মতোই কেউ নাই, তার কষ্টের ভাগ নেওয়ার মানুষও থাকে না।”
আরহান চুপচাপ বইসা রইল। মাথা নিচু কইরা মহিলার কথাগুলা শুনতেছিল। মুখ দিয়া কোনো কথা বাইর করলো না। মহিলা একটু থেমে দীর্ঘশ্বাস ফালাইলেন। তারপর মলিন মুখে কইলেন,
“তবুও দোয়া করি, তোরা অনেক বড় হ, জীবনে অনেক দূর আগাইয়া যা। তোদের কপালে যেন আমার মতো দুঃখ না জোটে রে । একদিন এমন জায়গায় গিয়া পৌঁছাবি, যেইখানে দাঁড়াইয়া পেছনের এই কষ্টের দিনগুলার কথা মনে করলেও বুকটা আর ভারী হইব না। দুনিয়ায় অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, কিন্তু সারাজীবন তো আর এই বোঝা বাইয়া বেড়াইতে হইব না। একদিন না একদিন সব কষ্টের দিন শেষ হইবই। শুধু শক্ত কইরা বুক বাঁইধা থাকিস, বুঝলি।”
মহিলাটা অদ্ভুত! মুখের প্রতিটা পরিবর্তন আরহান লক্ষ করছিল। কখন তিনি দুঃখিত হচ্ছেন, কখন হাসছেন, কখন তাদের দিকে তাকিয়ে কিছু একটা হিসাব করছেন সবই তার চোখ এড়াচ্ছিল না।মহিলা একটু থাইমা আবার কইতে লাগলেন। নীরার চিবুকটা আলতো কইরা ছুঁইয়ে “এহন থেইকা তোরা এইহানেই থাকবি, বুঝলি মা? খাওন-দাওন নিয়া কোনো চিন্তা করতে হইব না তোদের। দুই বেলা পেট ভইরা খাইতে পারবি, আর মাথা গোঁজার জায়গাডারও অভাব হইব না। তোদের কামকাজেরও একটা ব্যবস্থা কইরা দিমু। শুধু একটা কথা মনে রাখবি, আমার কথা শুইনা চলবি, কেমন? আমি যতদিন আছি, তোদের কোনো অসুবিধা হইতে দিমু না। বাইরের দুনিয়াডা বড় খারাপ রে মা, কার মনে কী আছে, তা বোঝন বড় দায়। তাই আমার কথা মতো চললে তোদেরই ভালো হইব
নীরা সরলভাবে মাথা নাড়ল। আরহান সঙ্গে সঙ্গে বলে উঠল,কী কাজ দিবেন আমগো?
মহিলা তার দিকে তাকালেন। কাল সকালে একবার সাহেব এর কাছে নিয়ে যাবো তোমাকে।তার একটা মহিষের খামার আছে লোক লাগবে বলছিলো। আর এখন রাত হয়েছে। তোমরা বিশ্রাম নাও। আরহান আর কথা বাড়াল না। মহিলাটা দেওয়াল ঘড়ির কাঁটা দেখলেন সাড়ে আটটা সুই ছুই আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। প্রথমে শাড়িটা বদলে গাঢ় মেরুন রঙের একটা শাড়ি পরলেন।শাড়ির আঁচলটা এমনভাবে কাঁধে সাজালেন,কোমড় এর গড়ন স্পষ্ট হলো। তারপর চুল খুলে কাঁধের ওপর ছড়িয়ে দিলেন। চিরুনি দিয়ে চুল ঠিক করে কপালে বড় একটা লাল টিপ পরলেন। আয়নার সামনে রাখা প্রসাধনীর বাক্স খুলে মুখে পাউডার মাখলেন। চোখের পাতায় গাঢ় কাজল টানলেন, ঠোঁটে লাগালেন গাঢ় লাল লিপস্টিক। কানে ঝুলন্ত দুল, আর হাতে কয়েকগাছা চুড়ি পরলেন। সাধারণ পোশাকে যে মহিলাকে কিছুক্ষণ আগেও ক্লান্ত আর বিরক্ত দেখাচ্ছিল, সাজগোজ শেষ হওয়ার পর তাকে সম্পূর্ণ অন্য রুকম লাগছিলো। তিরিশ বছরের মহিলা বোঝা যাচ্ছিল না। সাজগোজ শেষ হওয়ার পর তাকে সম্পূর্ণ অন্য মানুষ মনে হচ্ছিল।তিনি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সন্তুষ্টির হাসি হাসলেন।তারপর পেছন ফিরে নীরাকে বললেন,“আমি একটু বাইর যাইতাছি। আর হোনো, আমি ফিরা না আসা পর্যন্ত ভুলেও দরজা খুইলবা না, কেমন? কেউ ডাকাডাকি করলেও না। আগে ভালো কইরা নিশ্চিত হইবা, আমি আইছি। বুঝছো তো?” নীরা জানতে চাইলো । আপনি কখন আইবেন? বেশি দেরি হইব না , ঘণ্টাখানেকের মইধ্যেই ফিরা আইমু। মহিলা দরজার কাছে যেতেই আরহান বিছানায় পা দুলাতে দুলাতে জিজ্ঞেস করল, আপনার নাম কী? মহিলা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন তার পর ছোট্ট করে উত্তর দিলো আমার নাম চামেলি, নামটা বলে তিনি বেরিয়ে গেলেন।দরজাটা বন্ধ হওয়ার পর নীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। দেখলি, আরহান? মহিলাটা আমাদের খেতে দিলেন, থাকার জায়গা দিলেন। তুই শুধু শুধু সন্দেহ করতেলি। তিনি নির্ঘাত ভালা মানুষ। আরহান দরজার দিকে তাকিয়ে রইল। তারপর উঠে গিয়ে দরজার কাছে দাঁড়াল।, বোঝা গেল বাইরে থেকে আটকিয়ে গেছে। দরজার ছোট্ট ছিদ্র ফাঁক দিয়ে হলদেটে আলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর দূর থেকে একটা পুরুষের গলা শোনা গেল। “চামেলি! আজ নয়া মাল লায়ি হ্যায় ক্যা?
পহেলে পয়সা নিকালো, ফির বাত হোগি। কথাগুলো স্পষ্ট শোনা গেল না এত দূর থেকে। তারপর চামেলির আর ব্যক্তিটার হাসির শব্দ।
_____
কতক্ষণ কেটে গিয়েছিল, আরহান জানত না। আকাশের কান্না থামিয়ে বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। চারপাশে এখন থমথমে ঠান্ডা পরিবেশ, আর ঘরের ভেতর চরম নিস্তব্ধতা। সারাদিনের ধকল ও ক্ষুধা মিটে যাওয়ার পর ক্লান্ত শরীর একসময় তাকে গভীর ঘুমের কোলে সঁপে দিয়েছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। ধড়ফড় করে উঠে চোখ মেলে তাকাতেই সে চারপাশ অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। ঘরটায় কোনো জানালা নেই; কেবল দরজার নিচের সরু ফাঁক দিয়ে বারান্দার ঝাপসা আলো এসে মেঝের ওপর একটা ফ্যাকাশে রেখা তৈরি করেছে। সেই ক্ষীণ আলোয় ঘরের জিনিসপত্রগুলোকে কেবল অস্পষ্ট ছায়ার মতো দেখাচ্ছিল। আরহান হাত দিয়ে চোখ কচলাল, কিন্তু ঘরটা জমাট অন্ধকারেই ডুবে রইল।আপু?কেউ উত্তর দিল না।আরহান চমকে উঠে বসল। তার পাশের জায়গাটা সম্পূর্ণ খালি—নীরা পাশে নেই। চামেলি মহিলাও ঘরে নেই। অবুঝ মনে সে প্রথমে ভেবেছিল, হয়তো প্রকৃতির ডাকে বাইরে গেছে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যখন কেউ ফিরল না, তখন আরহানের বুকে দানা বাঁধতে লাগল তীব্র দুশ্চিন্তা।
নীরা,? এই নীরা!
এবার তার গলার আওয়াজ আগের চেয়ে একটু জোরে বেরিয়ে এল। কিন্তু কোনো সাড়া নেই। সে খাট থেকে নেমে সোজা দরজার কাছে গেল। স্বস্তির বিষয় হলো, দরজাটা বাইরে থেকে আটকানো ছিল না। বাইরে বারান্দায় টিমটিম করে আলো জ্বলছে, আর সেই আলোর চারপাশ ঘিরে অজস্র পোকা উড়ছে।
উৎকণ্ঠিত মনে আরহান বাইরে এদিক-ওদিক একবার ভালো করে তাকাল। কিছুটা দূরেই সিঁড়ি, আর তার দুই পাশে সারি সারি বন্ধ থাকা তিনটি দরজা। পরক্ষণেই তার ছোট্ট মাথায় একটা বুদ্ধি খেলে গেল—রান্নাঘরের সাথেই তো বাথরুমটা যুক্ত! এই ভেবে সে দ্রুত ঘরে ফিরে এল এবং রান্নাঘরে প্রবেশ করে দেখল, বাথরুমের দরজাও হা করে খোলা সম্পূর্ণ ফাঁকা।চুলার পাশে বাসনপত্র স্তূপ করে রাখা। একটা কাঠের তাকের ওপর একটা ছুরি, খুন্তি আর অন্যান্য রান্নার সরঞ্জাম। নিচে সবজি কাটার জন্য রাখা একটা সম্পূর্ণ লোহার একহাতের মতো ছোট্ট একটা বঁটি।সাবধানের মার নেই। তাই আরহানের মাথার ভেতর তখন আর কোনো চিন্তা কাজ করছিল না।সে কাঁপতে থাকা হাতে বঁটির হাতল ধরল।তার আঙুলগুলো শক্ত হয়ে গেল আর এক মুহূর্ত দেরি করলো না সে বাহিরে পা রাখল। সামনের সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল সে। দোতলার করিডরটা নিচতলার তুলনায় কিছুটা আলোকিত। দেয়ালের পাশে লাগানো একটা বাল্ব মিটমিট করে জ্বলছে। মাঝে মাঝে আলোটা কেঁপে উঠছে, আর তার সঙ্গে করিডরের দেয়ালে ছায়াগুলোও নড়ে উঠছে।আরহান ধীরে ধীরে পা ফেলে একটার পর একটা দরজার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল। প্রতিটা দরজাই বাইরে থেকে তালাবদ্ধ। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ সে থমকে দাঁড়াল।আকস্মিক চিৎকারে আরহানের বুকটা ধক করে উঠল। কণ্ঠটা চিনতে তার এক মুহূর্তও লাগল না। এটা নীরার গলা, নীরার কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল। কিছুক্ষণ আগেও ঘরের ভেতর থেকে ভেসে আসা তার কান্নাজড়ানো আর্তনাদগুলো এখন আর স্পষ্টভাবে বাইরে যাচ্ছিল না। মাঝে মাঝে শুধু চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছিল, যেন ভেতরে থাকা মেয়েটার সমস্ত শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। নীরার চোখ বেয়ে গরম অশ্রু গড়িয়ে কানের পাশ দিয়ে মিশে যাচ্ছিল। ভয়ে, যন্ত্রণায় আর অসহায়ত্বে তার ছোট্ট দেও ভারী হয়ে উঠেছিল। বারবার ভাইকে ডেকেও কোনো সাড়া পাইনি। তবু কান্নার ফাঁকে ফাঁকে তার ঠোঁট কেঁপে উঠছিল সে যেন শেষবারের মতো কাউকে ডেকে বলতে চাইছিল, তাকে এই নরক থেকে বাঁচাতে। কিন্তু কণ্ঠ দিয়ে আর আগের মতো শব্দ বের হচ্ছিল না। খানিকটা উচ্চারণ করল।সাহেব! আমারে ছাইড়া দেন! আপনার পায়ে পড়ি সাহেব, আমারে আর! দায়া করুন, আমি খুব ব্যথা পাচ্ছি ! ছাইড়া দেন! আহ্! ভাইয়া গো! ভাইইই আহ্… আম্মাগো!”
সেই নীরা, যে একটু ব্যথা পেলেই তার ছোট্ট ভাইটা কাছে ছুটে আসে, কেবল আজ আসেনি। যে সামান্য ভয় পেলেও ভাইয়ের হাত শক্ত করে ধরে রাখত। অথচ সেইদিন নীরা চার দেয়ালের ভেতর ধর্ষণ হয়েছিলো। কিন্তু ভেতরে থাকা পশুটার মনে যেন একটুও দয়া-মায়া হয়নি। নীরার কান্না,যত বাড়ছিলো লোকটা মস্তিষ্ক চরম সুখে উত্তেজিত হচ্ছিলো। একটা নিষ্পাপ দেহের,পুঁজি তার সম্মান আর নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে। নীরা প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কাঁদতে কাঁদতে বারবার ছেড়ে দিতে বলছে, কিন্তু তার সেই আকুতি যেন পাষাণ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিলো।
“নীরার আর্তচিৎকার শুনে আরহানের শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে গেল। বুকের ভেতর রাগ আর আতঙ্ক একস সে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকল না। শব্দের উৎস লক্ষ্য করে দ্রুত পা চালাল।
করিডরের একেবারে শেষ প্রান্তে একটা দরজা। দরজাটা ভেতর থেকে বন্ধ। তার সামনে দাঁড়িয়ে আছে চামেলি। এক হাতে কয়েকটা টাকার নোট, অন্য হাতে সেগুলো গুনছে। আরহান কয়েক পা এগিয়ে চামেলির সামনে গিয়ে দাঁড়াল। চামেলি প্রথমে টাকার নোট গুনতেই ব্যস্ত ছিল। তারপর কারও উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকাল। আরহানের হাতে বঁটিটা দেখামাত্রই তার মুখের কুৎসিত হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। চোখেমুখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠল।— “আরে! তুই এখানে কী করছিস?”
আরহান কোনো উত্তর দিল না। তার দৃষ্টি স্থির হয়ে রইল বন্ধ দরজাটার দিকে।আরহান দরজার বাইরে দাঁড়িয়ে, ভেতরে বোনের ওপর কী ভয়ংকর তাণ্ডব চলছে, তা বুঝতে পেরে তার বুকের ভেতরটা জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিজের বোনের এমন অসহায় আর্তনাদ শুনেও তাকে উদ্ধার করতে পারেনি এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল, হাতের মুঠোয় বঁটিটা আরও শক্ত হয়ে এল। নীরার প্রতিটা কান্না যেন তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছিল।
চামেলি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। তারপর কণ্ঠে ধমকের সুর এনে বলল,“কথা কানে যায় না”কী হইছে? এইভাবে দাঁড়ায়া আছিস ক্যান? তোর বোন ঘুমাইতেছে। যা, নিজের ঘরে গিয়া শুইয়া পড়।হাত থেকে ওইডা ফেলা”।কথাটা বলেই চামেলি আরহানের চোখে মুখে দেখলো আগের সেই দাপট ছিল না। কারণ আরহানের চোখেমুখে এমন এক কঠিন রাগ ফুটে উঠেছে, যা দেখে তার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল।
আরহানের চোখের সামনে যেন পৃথিবীটা থমকে গেল। এটা কোনো সাহসী মানুষের সিদ্ধান্ত ছিল না। এটা ছিল আতঙ্কিত, অসহায় একটা শিশুর মরিয়া চেষ্টা—যে নিজের বোনকে বাঁচানোর আর কোনো পথ দেখতে পাইনি সেইদিন। চামেলি তখনও দরজার কাছে দাঁড়িয়ে ছিলো । আরহানের হাতের পিছে বঁটি দেখে তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছিলো তখন যেনো।আরহান সেইদিন থামল না।চামেলি একটু পিছিয়ে গেছিলো। বলেছিলো আরে, পাগল হয়েছিস নাকি? ওটা নামিয়ে রাখ!আরহানের চোখে অশ্রু জমে উঠেছিল। সে কাঁদছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না।চামেলি হাত বাড়িয়ে তাকে থামাতে গেছিলো।শোন, বোকামি করিস না। তোদের খাওয়া-দাওয়া, থাকা সব হবে। এই লাইনে থাকলে টাকা পাবি, বুঝলি। তোর বোনেরও খাওয়ার অভাব হবে না!আরহান সেই থমকে দাঁড়িয়ে ছিলো ।এক মুহূর্তের জন্য চামেলির কথাগুলো করিডরে ঝুলে রইল। উত্তরে তারপর আরহান শুধু বলেছিলো সাইকোদের মতো আর এক মাহা কান্ড ঘটিয়েছিল সেইদিন। আমার আপুর সাথে এমন করছিস কেন মাগী? “ আরে, আমি তো”
চামেলি কথা শেষ করার আগেই আরহান ঝাঁপিয়ে পড়েছিলো।তারপর সবকিছু এত দ্রুত ঘটেছেছিলো যে চামেলি, নিজেকে সামলানোর সুযোগ পাইনি। বঁটিটা তার শরীরে আঘাত করল। সে তীব্র চিৎকার করে মেঝেতে পড়েছিলো । সেইদিন আরহান নিজেকে রক্তে রাঙিয়ে ছিল। দুটো ক্ষতি করে। তবুও তার হাত কাঁপেনি একটুও না। সেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিলো বোনের জন্য সে নিজেও যেন বিশ্বাস করতে পারেনি , কী করে ফেলেছে।চামেলি মেঝেতে পড়ে মরন যন্ত্রণায় কাতরাচ্ছিল। তা দেখে আরহান কয়েক পা পিছিয়ে। তারপর সে আবার দরজার দিকে তাকাল।ভেতরে নীরা, তার পর আরহান দরজায় সমস্ত শক্তিতে কয়েক বার ধাক্কা দিলে।ভেতরের কুকুরটা দরজা খুলে বাইরে বেরিয়ে এল। তার মুখে বিরক্তি, চোখে ক্রোধ।এই সাহস তোর হলো কী করে, ছোকরার বাচ্চা? কে তুই? তোর মা-বাপ”—লোকটা গালাগাল করতে করতে আরহানের দিকে এগিয়ে এসেছিলো।আরহান, কোনো জবাব দেয়নি সে শুধু লোকটার পাশ কাটিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল।
নীরা খাটের এক কোণে কুঁকড়ে বসে ছিল। তার পরনের পায়জামাটা মেঝেতে পড়ে আছে। বিছানার চাদরটা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে নিজের উলঙ্গ আর্ধ খোলা শরীর ঢাকার চেষ্টা করছিল।তার পুরো শরীর কাঁপছিল। মুখ তুলে তাকানোর সাহসটুকুও যেন হারিয়ে ফেলেছে মেয়েটা। চোখ বেয়ে গরম অশ্রু গড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছিল, নাকের পানিতে মুখটা ভিজে একাকার হয়ে গেছে। কান্না থামানোর চেষ্টা করেও পারছিল না সে; বুকের ভেতর থেকে মাঝেমধ্যে ভাঙা ভাঙা শব্দ বেরিয়ে আসছিল। ঠোঁট দুটো কাঁপছিল, শ্বাস নিতে গিয়েও বারবার আটকে যাচ্ছিল তার কান্না। চাদরটা আরও শক্ত করে নিজের বুকের কাছে টেনে নিল, যেন ওই সামান্য কাপড়ের আড়ালেই নিজেকে পৃথিবীর নিষ্ঠুরতা থেকে লুকিয়ে রাখতে পারবে। তার চোখেমুখে তখন শুধু আতঙ্ক আর অসহায়ত্ব—যেন মুহূর্তের মধ্যে তার চেনা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। আরহানকে দেখেই নীরা দুহাত বাড়িয়ে দিতেই।আরহান দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে সান্তনা দিতে পারিনি সেইদিন। তার চোখ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়েছে বনের সাথে পাল্লা মেপে। দরজার বাইরে লোকটার মাথা চক্কর দিয়ে উঠছিলো রক্তের স্রোত দেখে। করিডরে চামেলির, প্রাণহীন দেহ মেঝেতে পড়ে ছিল। পালিয়ে না গিয়ে লোকটা সেই দৃশ্য দেখে জায়গায় থ মেরে দাঁড়িয়ে ছিলো। প্রভাবশালী বেক্তি বটে। আরহানকে দেখে লেজ বিহিন কুকুর ঘুরে দাঁড়াল। তারপর আরহান ও আর কথা শুনল না।সে মরিয়া হয়ে এগিয়ে গেছিলো কুকুরটার গরম রক্ত পান করে পিপাসা মিটাতে। সে সফল হয়েছিলো। কিন্তু এটা বোঝানোর দায়িত্ব কার? এখানে সন্দেহ একটা থেকে যায়। শক্তপক্ত লম্বা চওড়া পেশীবহুল লোকটার ধর থেকে মুন্ডু আলাদা হয়ে পড়েছিলো। আর যেভাবে গরু ছাগল জবাই দিলে যেমন গলা দিয়ে রক্ত ফিন্নি মেরে উঠে। তেমন ভাবে উঠেছিলো তখন। আরহান, সেদিন থামতে পারছিল না। কয়টা কোপ বসিয়ে ছিলো তা ধারণা নেই। শুধু ছিল তার চোখে তখন রাগের সঙ্গে মিশে থাকা নিজেকে কন্ট্রোল করতে না পারা সুআতঙ্ক, সে বুঝতেই পারছিল না, কী করছে। শুধু জানত, এই কুকুরটা আর উঠে দাঁড়িয়ে তার বোনের কাছে যেতে পারবে না এটাই সে চাইছিল।আর তাই হয়েছিলো আরহান, বঁটিটা হাত থেকে ফেলে দিলে। ধাতব শব্দে সেটি মেঝেতে পড়ে হালাকা শব্দ তুলেছিল। পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালে। তার বুক দ্রুত ওঠানামা করছিলো। সে নিজের হাতের দিকে তাকাল, তারপর মেঝের দিকে। ছিন্নভিন্ন নাড়িভুঁড়ি আর শুধু রক্ত,
ঘরের ভেতরে বসে নীরা সবটা দেখতে পায়নি সেদিন। কিন্তু বাইরে থেকে আসা চিৎকার, ধস্তাধস্তির শব্দ আর হঠাৎ নেমে আসা নীরবতা তাকে আরও ভয় পাইয়ে দিয়েছিল।
সকালের আলো ফুটতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতা কেটে করিডরের শেষ প্রান্তে ধীরে ধীরে দিনের প্রাণচাঞ্চল্য ফিরছিল। সেই সময় কয়েকজন নারীর কথাবার্তা ও হাসাহাসির শব্দ ভেসে আসছিল। সবার আগে করিডর ধরে হাঁটছিল কলেজপড়ুয়া এক তরুণী।
হঠাৎ মেঝের দিকে চোখ পড়তেই তার পা দুটো থমকে গেল। করিডরের মেঝেতে দুটি নিথর দেহ পড়ে আছে। দেহ দুটোর ওপর কয়েকটি মাছি ভনভন করে উড়ছে এবং মাঝে মাঝে নিথর শরীরের ওপর এসে বসছে।
ভয়াবহ এই দৃশ্য চোখে পড়তেই উপস্থিত কয়েকজনের বমি চলে আসার উপক্রম হলো।
"খুন! এখানে খুন হয়েছে! খুন!"— আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠল কেউ একজন।
পরেরদিন রাতে নীরা হাঁপিয়ে উঠছিল। তার পা ব্যথায় কাঁপছে। তবু থামার সাহস নেই। তারা বড়কাঁচা মালের বাজার পেড়িয়ে অন্ধকারের মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর দূরে রেললাইনের আলো দেখা গেল।
রেলস্টেশন সামনে।স্টেশনটায়। রাতের বেলায় প্রায় জনশূন্য। একটা প্ল্যাটফর্মের কোণে দুজন কুলি বসে আছে। বিড়ি ফুকছে। রেললাইনে মালবাহী ট্রেনের কয়েকটা বগি দাঁড়িয়ে। আরহান, নীরাকে নিয়ে প্ল্যাটফর্মের আড়াল দিয়ে এগিয়ে গেল।একটা মালবাহী ট্রেনের বগির দরজা আংশিক খোলা ছিল। ভেতরে অনেক গুলো কয়লার বস্তা আর একটা পুরোনো ত্রিপল রাখা। বগিটা অন্ধকার, ধুলায় ভরা।
আরহান আগে উঠে ভেতরটা দেখল। তারপর নীরার দিকে হাত বাড়াল।নীরা কষ্ট করে বগিতে উঠে পড়ল। ভেজা পায়জামার শুকিয়ে গেছে রক্তে দাগ । বেহুশ সে হয়নি। দুজন একটা কোণে গিয়ে বসল। আরহান ত্রিপলের একটা অংশ টেনে বোনের গায়ে দিল। তারপর নিজের শরীর দিয়ে তাকে আড়াল করে রাখল।বাইরে হুইসেলের শব্দ শোনা গেল।
দূরে কোথাও একজন রেলকর্মী বাঁশি দিয়ে চিৎকার করে কিছু বলল।এর পর ধীরে ধীরে ট্রেনটা কেঁপে উঠল।চাকার নিচে লোহার সঙ্গে লোহার ঘর্ষণের শব্দ। বগির দেয়াল কেঁপে উঠল। প্ল্যাটফর্মের আলো ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগল। নীরা ভাইয়ের কাঁধে মাথা রাখল। আরহান বগির খোলা জানালার ফাঁক দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাল।
ট্রেনটি তখন ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ঈশ্বরদীর দিকে এগোচ্ছিল, তখন দুই ভাই-বোন কয়লার স্তূপের আড়ালে গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের খেয়ালই ছিল না যে ট্রেনটি বহু দূরে চলে এসেছে। একসময় বিকট শব্দে ট্রেনটি এসে থামল রূপপুর প্রকল্পের বিশাল ইয়ার্ডের ভেতরের রেললাইনে।
_____
বর্তমান ২০১৮সাল বাংলাদেশ কাশিমপুর জেলখানা
মহিলা কারাগারের ভারী লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই নাকে লাগে এক ভ্যাপসা গন্ধ নিয়মিত আসতে আসতে জায়গাটা বেশ চেনা পুরোনো সেলের বারান্দায় বসা শানু,বেগম বয়স তাকে ভীষণভাবে কুঁজো করে ফেলেছে, চামড়াগুলো ঝুলে গেছে—যেন পরিত্যক্ত শ্যাওলা ধরা কোনো পুরোনো দেয়াল তার পাশে বসা এক খালা কাঁথা সেলাই করতেছিল খালার মলিন মুখে তাকে দেখে ক্ষীণ হাসি ফুটল তাদের খোঁজখবর নিল, ওষুধপত্র ঠিকমতো পাচ্ছে কি না জানল হঠাৎ করেই খোলা আকাশের দেয়ালঘেরা ফাঁকা খোলা চত্বর বা প্রাঙ্গণ থেকে ভেসে এল চিৎকার দুজন কারাবন্দি এক তরুণী কয়েদি কে ঘিরে অকথ্য ভাষায় আক্রমণ চালাচ্ছে। তাদের কথায় বিষাক্ত ঘৃণা—তরুণীর বাবা মা চরিত্র নিয়ে নোংরা শব্দ জুড়ে দেওয়া হচ্ছে তার গায়ে। তরুণী পাথরের মতো দাঁড়িয়ে শান্ত অথচ ধারালো গলায় পাল্টা জবাব দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। দুইজনের সাথে একা পেড়ে উঠবে না তবুও রাগের বাঁধন ছিঁড়ে সে ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। চুল টানাটানি ধস্তাধস্তি শুরু হতে কারারক্ষীরা ছুটে এসে তাদের দেখে আলাদা করল মেয়েটাকে, চেপে ধরলো তিন রক্ষী। তরুণী তখন উন্মাদ প্রায় ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। পরিস্থিতি সামাল দিতে এক কারারক্ষীর কষানো এক থাপ্পড়ে তার ঠোঁটের কোণ ফেটে রক্ত ঝরল।
তারপর তাকে টেনেহিঁচড়ে আলাদা এক অন্ধকার সেলে নিক্ষেপ করা হলো। আগন্তক শুরুতেই উপস্থিত ছিলো। এতক্ষণ কি হলো তার অজানা নয়। সব দেখছিল তার তীক্ষ্ণচোখ জোরা। সে দ্রুত সলিটারি কনফাইনমেন্ট সেলের সামনে গিয়ে দাঁড়াল। আগন্তুক কারারক্ষীকে ইশারা করতেই জং ধরা কচকচ শব্দে ভারী দরজাটি খুলে দিলো। ভেতরে টিমটিমে অন্ধকার এক কোণে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে তরুণী। জেলখানার অভিশপ্ত দেয়াল তাকে এখনো পুরোপুরি গ্রাস করতে পারেনি যেন মরুভূমির মাঝে ফুটে থাকা এক শুকিয়ে যাওয়া পদ্ম ফুল। পরনে জেলখানার ফিকে নীল পোশাক, চুলগুলো জট পাকানো ধস্তাধস্তির কারণে পোশাকের কাঁধের কাছটা ছিঁড়ে গিয়ে দুধে ফর্সা চামড়া ফুটে উঠেছে। দিশেহারা এক আগন্তুক সেলটির ভেতরে প্রবেশ করল। কারো উপস্থিতি টের পেয়ে তরুণী হাঁটুতে গুঁজে রাখা মাথাটা সামান্য উঁচুতে তুলল। মেঝের ওপর পড়া লম্বা ছায়াটির দিকে তাকিয়ে কাঁপাকাঁপা অথচ তীক্ষ্ণ গলায় সে প্রশ্ন করল
"কে আপনি?"
অন্ধকার সেলের কোণ থেকে ছায়াটা সামনে এগিয়ে এল। ঠোঁটে এক রহস্যময় ও শীতল হাসি ঝুলিয়ে ভারী গলায় লোকটা জবাব দিল
"আমি! আরহান । যদিও দেশে দেশের বাইরে সবাই আমাকে ‘আরহান ব্ল্যাকথর্ন’ নামে বেশি চেনে।আর ব্ল্যাকথর্ন,এর অর্থ দাঁড়ায় "কালো কাঁটা”
কিন্তু আমি মোটেও কালো না। যাহ্ নিজের প্রশংসা নিজেই করলাম। আর যদি তোমার কথা বলি... তোমার
নষ্ট পুরুষ।"অথবা আপন কেউ।
পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তরুণী যেন পুরোপুরি বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে সে এক অদ্ভুত, যন্ত্রণাকাতর হাসি দিল—তা একুশ বছরের কোনো বোঝদার তরুণীর মতো নয়। তার চোঁখের কোণ টলটল করে উঠলো। তীব্র ঘৃণা আর পুঞ্জীভূত ক্ষোভে ফেটে পড়ে সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখের ওপর সজোরে থুতু ছিটিয়ে দিল। কিন্তু লোকটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকায় সেই থুতু তার গায়ে গিয়ে পৌঁছাল না। কূপমণ্ডূক ঘরের জমাট বাতাস চিরে তরুণীর গলা থেকে বেরিয়ে এল এক হিমশীতল, কাঁপাকাঁপা অথচ চরম অবজ্ঞায় ভরা কণ্ঠস্বর
"আপন? খুব সুন্দর একটা শব্দ! কিন্তু আমার সংবিধানে এর মানে অনেক আগেই বদলে গেছে। দূর হয়ে যান চোখের সামনের থেকে। আপনার মুখ দেখলে ঘেন্না হয়! অযথা কেন আসেন বারংবার? পুরুষ মানেই তো একেকটা পশু! মনের তৃপ্তিকর খিদেটা মিটে গেলেই তারা নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করে না।”
আগন্তুকের কোনো প্রতিক্রিয়া দেখালো না, মেয়েটার মতো হাঁসি না দিলেও একটা রহস্যময় মেকি হাঁসি উপহার দিয়ে বের হয়ে গেলো সেল থেকে নিঃশব্দে। বেরিয়ে এসে পকেট থেকে বের করল। ক্লোরোফর্ম-মিশ্রিত রুমাল। পুনরায় সেলের ভেতরে ঢুকল এবার একদম মেয়েটির কাছে যেয়ে দাঁড়ালো মেয়েটি আবার কিছু বলার জন্য উদ্যত হতে যাবে। তার আগেই আগন্তুক বিদ্যুৎগতিতে প্রতিরোধের সুযোগ না দিয়ে সে রুমালটি শক্ত করে চেপে ধরল মেয়েটার নাকে। মুহূর্তের ঝটপটানি শেষে মেয়েটির দেহ নিথর হয়ে লুটিয়ে পড়ল তার বাহুতে।
চলবে…Hi
❌কপি কঠোরভাবে নিষিদ্ধ ❌
