#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৪৩__৪৪
অতি সাধারণ এক শয্যায় বসা সোহা। ওর কাছে মনে হচ্ছে দুনিয়াটা হয়তো বড্ড কঠিন হয়ে গেলো। এই রুমে এসি নেই। মাথার উপর জিএফসির একটা ফ্যান ঘুরছে। ঘুরছে বললেও ভুল হবে। এই ফ্যান শুধু পাখা গুলো গোল গোল ঘুরাচ্ছে। বাতাস আসছে না বললেই চলে। বাইরে খুবই অল্পস্বল্প কথার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বিয়েতে মানুষ থাকবে না এটাই তো স্বাভাবিক। সোহা অবশ্য বোকা বনে এখনও বসে আছে। মেহেদী নামক পুরুষকে এখনও চিনে না সে। মিনু'র জন্য মনটা খারাপ হচ্ছে। রাগ হচ্ছে তৌসিফে'র উপর। এ এক এলোমেলো অনুভূতি যার কোন কিণারা নেই। সাতার না জানা সোহা যেন মাঝ সমুদ্রে এসে পরলো। পরলো না তাকে ফেলা হলো। তৌসিফ তালুকদার ফেললো তাকে শুধু মাত্র তার স্বার্থে আঘাত লেগেছে বলে। সোহা জানে চাইলেই ভালো ঘরে ওকে তৌসিফ বিয়ে দিতে পারতো কিন্তু সে সেটা করে নি। সে ইচ্ছে করে কোন এক ফকিরের গলায় ঝুলালো তাকে। যেই ফকির মাত্র পঞ্চাশ হাজার টাকা কাবিন করেছে। তাও কি না আরো কম করতে চেয়েছিলো।
কারো পায়ের শব্দ কানে আসতেই সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা একটা টিশার্ট আর কালো টাউজার পরা মেহেদী ঢুকলো রুমে। বেশ চিন্তিত তার মুখখানা। এসেই ভদ্র ভাবে সালাম জানালো সোহা'কে। উত্তর সোহা দিলো না বা দেয়ার প্রয়োজন মনে করলো না। মেহেদী সংকোচ বোধ করলো তবুও জিজ্ঞেস করলো,
-- আপনি খেয়েছেন সোহা? খাবার নিয়ে আসি?
সোহা উত্তর করলো না। হতাশ মেহেদী বেরিয়ে গেলো। ফিরে এলো মিনিট দশ পর। হাতে একটা প্লেট। ডিম ভাজার ঘ্রাণ আসছে। সোহারও ক্ষুধা লেগেছে কিন্তু খাবে না ও। মেহেদী'কে দেখেই বুঝা যাচ্ছে সে নিজেই ডিমটা ভেজে এনেছে। সোহা'র একদম সামনে প্লেট রেখে মেহেদী বললো,
-- খেয়ে নিন সোহা। আপনার ক্ষুধা লেগেছে আমি জানি। সারাদিন খান নি।
এতক্ষণে মুখ খুললো সোহা,
-- গরম লাগছে আমার মেহেদী। আপনাদের বাসায় এসি নেই।
মেহেদী যেন লজ্জা পেলো। তারাতাড়ি উঠে আগে ফ্যানের পাওয়ার বাড়ালো অতঃপর সোহা'কে দেখে নিয়ে বললো,
-- আগে ফ্রেশ হলে ভালো লাগতো আপনার।
-- আপনাদের ওয়াশরুম তো দেখছি না।
মেহেদী সঙ্কোচ বোধ করলো। বললো,
-- আসলে ওয়াশরুম দুটো। মা-বাবা বৃদ্ধ মানুষ তাদের রুমে একটা, আরেকটা কমন ওয়াশরুম। ওটাই আমি ব্যবহার করি।
সোহা যেন আকাশ থেকে ছিঁটকে পৃথিবীর বুকে পরলো। কমন ওয়াশরুম! সেটা কি না তার ব্যবহার করতে হবে? রাগে মুখটা যেন লাল হয়ে এলো ওর। ফুঁসতে ফুঁসতে বললো,
-- বউ যদি ঠিকঠাক পালতেই না পারেন তাহলে বিয়ে কেন করলেন?
মেহেদী অবাক চোখে তাকালো। এত সুন্দর মেয়ে অথচ কণ্ঠ কতটা তীক্ষ্ণ। মেহেদী বেশ স্বাভাবিক গলায় বললো,
-- ভাই তো জানতেন সোহা। আপনি এভাবে কেন কথা বলছেন?
সোহা দমে গেলো। সামনের জনের দোষ নেই কোন তা তার জানা। মানুষটার দিকে তাকিয়ে বেশি উচ্চবাক্যও করা সম্ভব হচ্ছে না তার। কোনমতে সোহা বললো,
-- ড্রেস চেঞ্জ করব।
-- ইয়াহ শিওর।
বলে মেহেদী উঠে দাঁড়ালো। নিজেই সোহার এক সেট ড্রেস বের করে দিলো। সোহা'র দিকে তাকিয়ে বললো,
-- চলুন আমি দেখিয়ে দিচ্ছি।
মেহেদী'র পিছু পিছু পা বাড়ালো সোহা। অনাকাঙ্ক্ষিত এক জীবনে জড়িয়ে গেলো ও মেহেদী'র সাথে। ছোটখাটো এক ওয়াশরুম। হাই কমোডও নেই। অসহায় সোহা কোনমতে শরীরে পানি ঢেলে গোসল সারলো। চোখ দিয়ে পানি গড়ালো তার। এর কারণ অবশ্য তার জানা নেই। কুর্তি সেটটা পরে বের হতেই দেখলো দরজায় মেহেদী দাঁড়িয়ে। অবাক হলো সোহা। এভাবে দাঁড়িয়ে থাকার দরকার ছিলো না। সোহা'কে রুমে খেতে দিয়ে বাইরে দিয়ে দরজা আটকে মেহেদী বেরুলো। ফিরে এলো আধ ঘন্টা পর। হাতে এক বালতি। টাউজারটা হাটু পর্যন্ত গুটানো। টিশার্ট ভিজেছে কিছুটা। সোহা'কে অবাক করে দিয়ে বারান্দায় সোহা'র কাপড়গুলো মেলে দিলো মেহেদী।
সোহা হা করে তাকিয়ে রইলো। কাপড় তো সারাজীবন এভাবেই ফেলে আসে। বুয়া আছে তারা ধুঁয়ে দেয় তবে আজ কি হলো? মেহেদীদের কি বুয়া নেই? মেহেদী কেন সব ধুঁয়ে দিলো? শত হলেও সোহা একজন মেয়ে তার লজ্জা লাগলো। জানলে হয়তো নিজেই ধুঁয়ে দিতো তবুও অন্তত বাসর রাতে স্বামী'কে দিয়ে এসব করাতো না। অহংকারী সোহা হঠাৎ ই যেন নরম হলো। মেহেদী হাসি মুখে এগিয়ে এলো। ওয়ারড্রব থেকে একটা টিশার্ট বের করে পরণেরটা খুলে ওটা পরে নিলো। ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়ে রইলো সোহা। কি যেন হলো ওর। নিজেই খাটে রাখা সাদা ভেজা টিশার্টটা বারান্দায় মেলে দিয়ে এলো।
আশ্চর্য হয়ে তাকিয়ে রইলো মেহেদী। এত বড় লোক বাড়ীর মেয়ে তার টিশার্ট মেলে দিয়ে এলো?
সোহা ফিরতেই মেহেদী নরম স্বরে বললো,
-- বসো।
সোহা পা তুলে বিছানায় বসতেই মেহেদী ওর সম্মুখে বসলো। বেশ সরল গলায় বললো,
-- আমি খুব ছোট এবং স্বাভাবিক একজন মানুষ সোহা। জানোই তো শিক্ষকতা করি। স্যালারি হাই না আবার লো ও না। মা-বাবা আর আমি এই তো সংসার। তাদের খরচপাতি আর বাকিটা সংসারে দিয়ে সুন্দর চলে যায় আমার। আমরা এক কথায় নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চমধ্যবিত্ত। মাঝেমধ্যে সংসারে টান পরে যখন বাড়তি খরচটা বেশি হয়। এই যে দেখো মাসের শেষ দিকে বিয়ে করলাম। বিরাট এক খরচ গেলো। কিছু না করতেও এই পর্যন্ত লাখ টাকার কাছাকাছি ভাঙা হলো।
সোহা অবাক। কি চাপা মারছে? লাখ টাকা কোথায় খরচ করলো? সোহা'কে অবাক করে দিয়ে মেহেদী পঞ্চাশ হাজার টাকা ওর হাতে দিয়ে বললো,
-- তোমার মোহরানা এটা। শোধ করে দিলাম। এই যে আমাকে দেখছো, আমার কাছে আর মাত্র পাঁচশত টাকা আছে। ঝাঁকি দিলেও আর পরবে না। এটা দিয়ে আগামী চারদিন চলতে হবে। স্যালারি পেতে চারদিন বাকি আছে।
সোহা অবাক হলো। মেহেদীর দিকে তাকিয়ে হঠাৎই বলে উঠলো,
-- টাকাটা লাগবে না।
-- গরীব হতে পারি তাই বলে কি বউয়ের হক মা'রব?
-- লাগবে না আমার।
-- আমারও লাগবে না।
-- এই না বললেন টাকা নেই?
-- আছে তো টাকা। পাঁচশত টাকা আছে।
-- ওটা টাকা?
মেহেদী হাসলো। বললো,
-- এই পাঁচশত টাকা তোমার স্বামী কোন এককালে টানা মাসের পর মাস সকালে নাস্তা না খেয়ে জমাতো।
সোহা'র আচমকা খেয়াল হলো ওর শিকর কোথায়? মেহেদী'র থেকেও নীচু তার পরিবার। সোহা কতকাল না খেয়ে থেকেছে সকালে কই তাকে তো কেউ পাঁচশত টাকা দিতো না। মায়ের কাছে কত ভাত চাইতো। মাও দিতো না। বাবা তো ফিরেও তাকাতো না। কত ছলেবলেই না মা তৌসিফে'র বাবা'র গলায় ঝুলিয়ে দিলো ওকে। অল্প পানির মাছের মতো সোহাও বেশি পানতে এসে লাফাতে লাগলো। তৌসিফে'র সম্পত্তি ভোগ করতে লাগলো।
আচমকাই সোহা'র হাতে স্পর্শ হওয়াতে ওর ধ্যান ভাঙলো। মেহেদী তাকিয়ে ওর পানে। সোহা তাকালো ওর চোখের দিকে। চোখের যে ব্যাখা করার ক্ষমতা তা বোধহয় মুখের নেই। মেহেদী'র চোখ দুটো জ্বলজ্বল করছে।
সর্বদা লোভে মুড়ে থাকা সোহা আজ যেন নিজের খোলস ত্যাগ করলো। হঠাৎই ওর মন চাইলো শুধু মাত্র কারো বউ হতে। এই যে সম্মুখে বসা মেহেদী যাকে সোহা ঠিকঠাক ভাবে চিনেও না তাকে হঠাৎ করেই আপন মনে হলো। মেহেদী'র ধরা হাতটার উপর নিজের হাত রাখলো সোহা। চোখের দিকে গাঢ় চাহনি দিলো। বিপরীতে মেহেদী হাসলো। আশ্চর্য! এই ছেলে এভাবে কেন হাসে? তার হাসি দেখে হঠাৎ করেই সোহা'র মনে হলো তার জীবনে হয়তো কোন পূর্ণ্য ছিলো তাই এই হাসি দেখার তৌফিক হলো তার।
______________________
রাত পেরিয়ে সকাল হওয়ার ভাবখানা। আকাশের বুক চিরে সূর্য উঁকি দিবে দিবে। চারদিকে কুয়াশায় আচ্ছন্ন। কিছুই দেখা যাচ্ছে না। দিনে ঠান্ডা নেই অথচ ভোরের দিকে প্রকৃতি এমন ভাব দেখায় যেন ডিসেম্বরের শীত এসেছে। ঘোলা ঘোলা পরিবেশে পাখির দল কিচিরমিচির করে যাচ্ছে একটানা।
তালুকদার বাড়ী এখন নীরবতায় ঘেরা।
তৌসিফে'র বুকে গুটিশুটি দিয়ে ঘুমাচ্ছে পৌষ। রাতে আড়াইটার দিকে আজ ক্ষুধা লেগেছিলো ওর। খেলো একটু অতঃপর হঠাৎ পেট ব্যথায় কুঁকড়ে শুয়ে পরলো। তৌসিফ এত উঠাতে চাইলো লাভ হলো না। মেয়েটা কথা শুনলোই না। অগত্যা তৌসিফ ওকে বুকে নিয়ে ঘুমালো। মান্থলি ডেটও তো না তাহলে কেন পেট ব্যথা হলো তৌসিফ বুঝলো না। ডক্টর দেখাতে হবে এটা ভেবেই চোখ বুজেছিলো।
সূর্যটা যখন উদয় হলো তখন সকাল আটটা বাইশ। আজ একটু দেড়ী করেই উঠেছে সে। আলসেমি ঝাড়তে ঝাড়তে দুপুর হতেই খা খা রোদ উঠে যাবে। এটাই হচ্ছে এখন। তৌসিফে'র ঘুম হালকা হলো। চোখ খুলে আগে বুকে থাকা বউ'কে চুমু দিলো। সে এখনও ঘুমে কাঁদা। ওকে বিছানায় রেখেই নিজে উঠে গেলো। ফ্রেশ হয়ে একেবারে জিম সুট পরে আরেকবার পৌষ'কে দেখে নিলো। কাঁথার নিচে পৌষ'র পেটে হাত দিয়ে একটু হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে এসিটা অফ করে ফ্যান ছেড়ে রাখলো শুধু। ঠান্ডায় একদম গুটিয়ে আছে। নিজের প্রোটিন শেইক নিয়ে দরজা আটকে তৌসিফ বেরিয়ে গেলো।
তৌসিফ বাড়ী ফিরলো ঠিক দুই ঘন্টা পর। ভেবেছিলো বউকে ঘুমন্তই পাবে কিন্তু তা হয় নি। পৌষ রান্না ঘরে নাস্তা বানাচ্ছে। একপাশে মিনু দাঁড়িয়ে। তার মনটা খারাপ দেখেই বুঝা যাচ্ছে। তৌসিফ সোজা রুমে ঢুকে গোসল সেরে আসলো। রান্নাঘরে ঢুকে হঠাৎ পেছন থেকে পৌষ'কে জড়িয়ে ধরা মাত্রই পৌষ একদিকে যেমন চমকালো ঠিক তেমন ভাবেই চমকালো উপস্থিত বুয়ারা৷ মুখ চেপে তারা বেরিয়ে গেলো এদিকে পৌষ খেঁকিয়ে উঠলো,
-- জানটা গলায় চলে এসেছিলো। লজ্জা লাগলো না আপনার? ছাড়ুন।
তৌসিফ নিজের ভেজা গুলো ঝেড়ে দিলো পৌষ'র মুখে। লহু স্বরে বললো,
-- গুড মর্নিং হানি।
-- আপনার হানি রুটি দিয়ে খান আপনি। কেমন লাগে? তারা সবাই হাসছিলো।
-- হাসুক।
-- লজ্জা লাগে তো।
-- লাগুক।
-- উমম। খাবেন। চলুন।
পৌষ'কে অবাক করে দিয়ে এই প্রথম তৌসিফ হাতে হাতে পৌষ'কে সাহায্য করলো। টেবিলে খেতে বসেই মিনু'কে ডাকলো পৌষ। ওদের সাথেই বসালো। মিনু মাথা নিচু করে খেতে খেতেই ডাকলো,
-- মামা?
তৌসিফ তাকাতেই মিনু বললো,
-- আমি কি আপার কাছে যাব না?
তৌসিফ খাওয়ায় মন দিলো। বললো,
-- পরে দেখা যাবে।
পৌষ বুঝলো না তৌসিফ কি ভাবছে বা কি চাইছে। খেতে খেতে শুধু বললো,
-- আজ আমাকে কি আপনি ড্রপ করবেন?
-- না৷ আজ কাজ আছে। আর তুমি আজ বাসায় থাকো। তোমায় নিয়ে বেরুব আমি।
#চলবে......
[ এটা আর বেশিদিন চলবে না। অতি শিঘ্রই ইতি টানা হবে]#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৪৪
বিশাল বড় মলে তৌসিফে'র সাথে ঘুরঘুর করছে পৌষ। এটা সেটা করতে করতে ভালোই শপিং করা হয়েছে তাদের। অবশেষে পৌষ'কে নিয়ে গোল্ডের শপে ঢুকে তৌসিফ। পৌষ বড় বড় চোখে এদিক ওদিক দেখছে। তৌসিফ নিজের এক হাতের মুঠোয় শক্ত করে পৌষ'র হাতটা ধরে আছে। মেয়েটা যেই পরিমাণ ছটফট করে না জানি কখন হাত ছাড়িয়ে কোথায় চলে যায়। গোল্ডের শপে ঢুকা মাত্রই ম্যানেজার নিজে বেরিয়ে এলো। তৌসিফ সহ পৌষ'কে বসতে দিয়ে স্যার স্যার, ম্যাম ম্যাম করতে করতে ব্যাটা রীতিমতো মুখে ফেনা তুলে ফেলছে। পৌষ অবাক হলো বটে। তৌসিফে'র কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো,
-- এই লোক এত কেন লাফাচ্ছে? ব্যাটার মতলব ভালো না। চলুন বেরিয়ে যাই।
তৌসিফ এক পলক তাকালো। শান্ত স্বরে বললো,
-- একটু বসো।
ম্যানেজার সেই মুহূর্তেই বলে উঠলো,
-- স্যার কফি? ম্যাম কি নিবেন?
পৌষ এমন একটা চাহনি দিলো যে ম্যানেজার ভরকে গেলো। বেচারা একটু বিব্রত হলো। ভুল কিছু হলো কি না ভাবতে ভাবতেই পৌষ চিমটি কাটে তৌসিফে'র হাতে। তৌসিফ সহজ ভাবেই তাকালো। পৌষ চোরা দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বললো,
-- শুনুন আপনি বড়লোক হতেই পারেন তাই বলে এদিক ওদিক টাকা ঢালবেন? আমি দিব এসব আকাজ কুকাজ করতে আপনাকে? আমার জামাই এর কত কষ্টের টাকা। চলুন এখান থেকে।
-- একটু বসো হানি। একটু কাজ আছে।
গোল গোল চোখে তাকিয়ে পৌষ বললো,
-- কাজ আছে? আমি ভাবলাম আপনি কিছু কেনাকাটা করবেন।
-- হ্যাঁ করব তো।
পৌষ ফিসফিস করে বললো,
-- জানেন যেসব দোকানে খাতির বেশি দেখায় সেসব দোকানেই কালা মাল থাকে। চলুন উঠুন। ভোলাভালা জামাই আমার কিচ্ছু বুঝে না।
কপাল কুঁচকে সবটা শুনলো তৌসিফ। এই মুহুর্তে ওর পেট ফেটে হাসি পেলো তবে নিজের স্টাটাস বজায় রাখতে তা করা সম্ভব হলো না। চোয়াল শক্ত করে এদিক ওদিক নাড়ালো তৌসিফ। কোনমতে ধামা-চাপা দিলো উপচে পরা হাসি। এক হাতে পৌষ'র গাল টানলো আড়ালে। বললো,
-- তুমি একটা কিউট কিটি হানি।
পৌষ ফুঁসলো। খেঁকিয়ে উঠলো,
-- কিহ? বিলাই! আপনি আমাকে বিলাই বললেন?
তৌসিফ অবাক। কখন বললো সে বিলাই। মাথায় যেন রিকল হলো ওর। "কিটি" শব্দটা তার বউ মেনে নিতে পারে নি। তৌসিফ ওর আঙুলের ভাজে আঙুল ডুবিয়ে বললো,
-- আদর করে ডাকলাম। বাই দ্যা ওয়ে ইউ আর মাই কিটি। ডিডেন্ট ইউ সি মাই চেস্ট?
দাঁত কিড়মিড় করতে থাকা পৌষ দমালো নিজেকে। লজ্জায় গাল দুটো রসগোল্লা বা চমচমের আকার ধারণ করলো বুঝি? হাত দিয়ে গাল দুটো ধরে শ্বাস টানলো পৌষ। মিনমিন করে বললো,
-- পাখি, বিলাই, হানি সব ডাকা শেষ। কবে জানি কু*ত্তাই ডেকে বসেন আমাকে। আপনার কোন ভরসা নেই।
তৌসিফ চমকালো। বিমূঢ় হয়ে তাকিয়ে রইলো কিছুক্ষণ। বউটার মুখ এত চলে। মন চায় ঠাটিয়ে এক চুমু দিয়ে মুখটা বন্ধ করে দিতে যা আপাতত করা সম্ভব না। ম্যানেজার কফি হাতে ফিরে এলো। তৌসিফ অবশ্য কফি নিলো কিন্তু পৌষ সে প্রচন্ড মুড নিয়ে আছে। তৌসিফ তুলে দিলো তো নিলো। মনে মনে হাসে তৌসিফ। কপালে নিজ ইচ্ছাই জুটিয়েছে একটা ও। একদম একের বউ। এর তুলনা হয় না।
তৌসিফ গম্ভীর কণ্ঠে বললো,
-- পিসটা আনা হয়েছে?
ম্যানেজার বেয়াক্কেলের মতো হাসলেন। জানালেন,
-- জ্বি স্যার। এখন শো করব?
-- ইয়াহ্।
মুহুর্তেই অতি সুন্দর একটা গোল্ডের এঙ্কেল পিস ওদের চোখের সামনে দেখানো হলো। পৌষ হা হয়ে গেলো। এত সুন্দর পায়েল ও কখনো দেখে নি। চোখ দুটি যেন সোনালী আলোর ঝলকানিতে ভরে যাচ্ছে। তৌসিফ হাতে তুলে নিলো সেটা। সোজা হাঁটু গেড়ে বসে পরালো পৌষ'র পায়ে। থমকে থাকা পৌষ অবশ্য বুঝে উঠতে পারলো না। যখনই বুঝলো ততক্ষণে পেমেন্ট দিলো তৌসিফ। মুখটা হা হয়ে এলো পৌষ'র যখন শুনলো লাখ টাকার উপরে স্বর্ণ তার পায়ে। ঠাই বসে রইলো পৌষ। মান ইজ্জতের কথা ভাবছে বলেই চুপ আছে নাহলে এতক্ষণে তৌসিফ'কে কোলে তুলে পালাতো এখান থেকে। এত লাখ টাকা দিয়ে নাকি পায়ের পায়েল কিনে মানুষ? পৌষ কত সুন্দর বিশ টাকা করে কিনে। ভার্সিটির সামনেই বসে। টানা মাসখানেক রং থাকে। শুধু পানি লাগলেই রংটা উঠে যায়। প্রতি মাসে নিত্য নতুন কালেকশন পরা যায় কিন্তু এখন কি না এই লাখ টাকা পায়ে নিয়ে ঘুরবে। পৌষ পারলে এটা গলায় পরবে। সবাইকে বলবে নতুন গলার সেট। হ্যাঁ, এটাই করবে পৌষ। ভাবতে ভাবতে ঢকঢক করে কফি গিলে নিলো। এতেও ওর আত্মা শান্তি পেলো না। এত টাকার জিনিস কিনলো খরচ তো করাবেই পৌষ তাই তো বললো,
-- কফিটা ভালো ছিলো। আরেকটু হবে?
ম্যানেজার জ্বি জ্বি বলে ছুটলো এদিকে তৌসিফ হা করে তাকিয়ে আছে। এই মেয়ের মতলব বুঝতে ওর এক সেকেন্ডও লাগে নি। এত দিনে যদি এই চেনাটাই না চিনলো তাহলে আর কিসের জামাই সে?
তবে আরেকটা কথা ভেবে চাপা হাসলো ও। কফি আসতেই এসির ভেতর বসে রয়েসয়ে খেলো পৌষ। তৌসিফ পাশেই কারো সাথে কথা সারছে। ফাঁকে ফাঁকে বউয়ের দিকে নজর দিচ্ছে। পৌষ টিস্যু চাইতেই ম্যানেজার বক্স সহ দিলো। একাধারে চার-পাঁচটা টেনে নিলো পৌষ। মুখ হাত মুছে পুণরায় চার-পাঁচটা টানলো। তৌসিফে'র মন চাইলো একটু গড়াগড়ি দিয়ে হাসতে যা কোন ভাবেই সম্ভব হলো না।
কথা শেষ হতেই তৌসিফ বললো,
-- কফি আরো খাবে নাকি চলবে?
-- দিবে আরো?
-- তুমি খাবে আরো?
-- দিলে খাব তো।
-- রাতে পরে নিজেও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দিবে না। চলো। আর টাকা উসুল করতে হবে না।
-- এই এই আপনি কিভাবে বুঝলেন?
তৌসিফ বিদায় জানিয়ে হাঁটা দিলো। পাশ থেকে তৌসিফ বললো,
-- যেই খরচ তুমি উসুল করতে চাইলে সেই দোকান তোমার নিজের বিয়ে করা আপন জামাই এর।
সমস্যা নেই যদিও। টিস্যু আর কফি দিয়ে তো উসুল হলোই।
ফাঁটা চোখে তাকিয়ে জোরে "কিহ" করে উঠলো পৌষ। ওর গলাটা এতটাই জোরে ছিলো যে আশেপাশে থাকা তিন চার জন তাকালো ওর দিকে। তৌসিফ চোখ রাঙিয়ে তাকাতেই চুপসে গেলো পৌষ। মিনমিন করে বললো,
-- টাকা দিলেন কেন তাহলে?
-- কারণ এখন এর সমান ভাগ অন্য জন পায়।
-- কে?
-- তৌসিফ তালুকদারের বউ।
পৌষ'র মনটা খারাপ হয়ে গেলো। কেন জানি ওর মনে হলো তৌসিফ পৌষ'র না বরং তার পূর্বের বউর কথা বলছে। তৌসিফ ভ্রুঁ কুঁচকে বললো,
-- তোতাপাখির মুখ বন্ধ কেন?
পৌষ কথা বললো না। হাত ছাড়াতে চাইতেই তৌসিফ আরো শক্ত করে ধরলো। একটু সাইডে নিয়ে জিজ্ঞেস করলো,
-- কি হয়েছে?
-- বাসায় যাব।
-- খাবে চলো। তার আগে বলো হঠাৎ কি হলো?
পৌষ পলক ঝাপটালো চোখের পানি লুকাতে। তৌসিফ এটা দেখেই যেন উত্তেজিত হচ্ছে। নিজের কাছে টেনে নিয়ে আদর করে জিজ্ঞেস করে,
-- কি হয়েছে পৌষরাত? হঠাৎ কি....
-- আপনার প্রথম বউয়ের সাথে এখনও যোগাযোগ আছে আপনার?
তৌসিফ ধরে রাখা পৌষ'কে ছাড়লো। বেশ স্বাভাবিক ভাবে বললো,
-- না নেই।
-- মিথ্যা কেন বলেন?
-- ওহ কাম অন হানি, তুমিও জানি তোমাকে মিথ্যা বলার মতো অতটাও খারাপ দিন আমার আসে নি।
-- তাহলে যে বললেন এটা আপনার বউয়ের।
তৌসিফ এতক্ষণে ধরতে পারলো মূল ব্যাপার। পৌষ'র হাত ধরে হেসে দিয়ে বললো,
-- চলো। খাবে এখন। রাতে দেখাব তোমাকে আমার বউ কে।
_______________
মল থেকে খেয়েদেয়ে তৌসিফ গাড়ি বাড়ীর দিকে না ঘুরিয়ে ঘুরালো অন্য পথে। পৌষ গাড়িতে বসে একটা এরাবিয়ান রোল খাচ্ছে। মাঝেমধ্যে তৌসিফের মুখে দিচ্ছে। তৌসিফ চুপচাপ খেতে খেতে ড্রাইভ করে যাচ্ছে। গাড়িটা থামলো একটা ব্রিজে। নীরব জায়গা। তৌসিফ বের হয়ে হাত বাড়িয়ে পৌষ'কেও বের করলো। মুখটা মুছে দিয়ে বললো,
-- চলো।
-- এখানে কি?
-- আসো।
তৌসিফ ওকে নিজের বুকে পুরে নিলো পেছন থেকে। ব্রিজে বাতাস বইছে। অপর পাশে কাশফুল ফুটে আছে। চোখ বুজে শ্বাস নিলো। আফসোস নিয়ে বললো,
-- এবার কাশফুল দেখা হলো মাত্র। সব শেষ।
-- ঐ যে আছে তো।
-- হুম।
-- মন খারাপ?
-- না তো।
-- গিফ্ট পেয়ে খুশি হলে না?
-- হয়েছি কিন্তু....
-- কিন্তু?
-- এসব ভালো লাগে না আমার। এসবে সুখ নেই। এই যে আমার পা থেকে নাক আপনি সোনায়, হিরায় মুড়িয়ে রেখেছেন আমার দম বন্ধ দম বন্ধ লাগে। এর থেকে কাঁচের চুড়ি ভালো লাগে। বিশ টাকার পায়েল ভালো লাগে। এগুলোতে ভয় লাগে।
-- ভয়?
-- হারিয়ে যদি যায়?
-- গেলে যাবে।
-- তাও।
তৌসিফ ওকে নিজের দিকে ঘুরালো। এক গুচ্ছ কাশফুল এগিয়ে দিতেই পৌষ'র চোখ মুখে খুশি ফুটে উঠলো। দুই হাতে ফুল নিয়ে উচ্ছাসিত গলায় বললো,
-- থাংকু থাংকু। এত্তো গুলো ভালোবাসা আপনাকে। আমার জামাই কত্তো ভালো। ইস্ট অর ওয়েস্ট পৌষ'র মামাতো ভাই ইজ বেস্ট। উপস সরি জামাই ইজ বেস্ট।
তৌসিফ ওর মুখের এহেন খুশি দেখে অবাক হলো। একটু আগের দামী উপহার ও ওর মুখে এই দ্যুতি ছড়াতে পারে নি যা দামহীনা ফুল পারলো।
তৌসিফ ওকে জড়িয়ে ধরলো। অতি আদুরে গলায় বললো,
-- সারাজীবন এমন থেকো পৌষরাত। আমার থেকে। প্রচুর কথা বলো। ন্যাকামো করো। আমাকে যা খুশি বলবে। আমার ভালো লাগে। তোমার করা সব ভালোলাগে আমার। আমার চারপাশ এভাবে খুশিতে ভরিয়ে দিও পৌষরাত।
#চলবে......
