#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৬__৭__৮
মরা'র মতো পরে আছে পৌষ। এ যেন একুল ওকুল সব কুল হারিয়ে বানের জলে ভেসে আসা এক আগাছা। অনুভূতি কেমন তা জানে না পৌষ। এই বাড়ীটা তার কাছে কেমন জানি লাগছে। মানুষ গুলো ও অদ্ভুত। তায়েফা ও এখন নেই। নিজের ভাইয়ের গুন গান গেয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন। তৌসিফ সেই যে বেরিয়েছে আসার খবর নেই। ফিটফাট সদর ঘাট হয়ে বেরুলো লোকটা। ভাবখানা এমন রাজ্য জয় করতে গিয়েছে। ও না থাকায় পৌষ'র লাভ ই হলো বটে। তৌসিফ'কে ভালো লাগে না ওর। কথা বলতেও রুচির অভাব অনুভব হয়। আশেপাশে থাকলেই ঘৃণায় গা রি রি করে। সেই লোকের বুকে থেকে তারই ঐ জঘন্য, নোংরা হাতে কিভাবে পৌষ খেলো তা ই মাথায় ঢুকে না। একটু আগেই গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে। লাভ হয় নি উল্টো এখন ম'রার মতো শুয়ে আছে। পৌষ'র প্রশ্ন জাগ্রত হলো মনে। তৌফিক তালুকদার কি জানেন না ওদের বিয়ের খবর? তার অনুভূতি কেমন? তার আপন ছোট ভাই পৌষ'কে বিয়ে করেছে। এত বড় খবরটা নিশ্চিত লুকিয়ে থাকার কথা না। আর ঐ মানুষ টা কি জানে পৌষ তার অস্তিত্ব ও অতি শিঘ্রই হারাতে চলেছে। তার মধ্যের আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পৌষ জানে না৷ ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুষি। পুষি তাকে ধোঁকা দিয়ে তৌসিফ তালুকদারকে বিয়ে করেছে। তৌফিক তালুকদার একথা শুনা মাত্র কেন ছুটে এলো না? তার কি উচিত ছিলো না গতরাতেই এখানে আসা?
পৌষ হঠাৎ করে উঠে বসলো। গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌসিফ তালুকদার একা যায় নি ওকে বিয়ে করতে। তার সাথে আরো কিছু মানুষ ছিলো। নিজের দুই ভাইকে রেখে তো আর তৌসিফ বিয়ে করে নি। এরমানে তৌফিক তালুকদার ও ছিলো সেখানে। আদরের ছোট ভাইয়ের বিয়ে দিয়েছেন নিজ হাতে নাকি সে জানেই না। মাথা চেপে ধরে পৌষ। উত্তর চাই তার। যদি তৌফিক তালুকদার জেনেই থাকেন তাহলে কেন এখনও পৌষ'র সম্মুখে আসছেন না?
আকাশকুসুম ভাবনার মাঝেই মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে। পৌষ'র হাতে ফোনটা ধরিয়ে দিয়েই রসিয়ে রসিয়ে বললো,
-- মামা কল দিয়েছেন ছোট ভাবী। হোল্ডে আছেন। নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছেন না৷ গিয়েছেন মিটিং এ। গুরুত্বপূর্ণ মিটিং অথচ আপনার চিন্তায় কাজে মন দিতে......
মিনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলো পৌষ। রাগে চোখ দুটো লাল হয়ে আছে ওর। এই মেয়েটাকে থাপড়ে দিতে পারলে বুকের অশান্ত ভাবটা কমতো। দু চোখের বিষ যেন এই মিনু। অসহ্যকর এক মেয়ে।
ফোনটা ছিনিয়ে নিতেই মিনু'র গায়ে লাগলো। কথা বন্ধ করে দাঁড়িয়ে রইলো ঠাই। পৌষ এবার সত্যি ই ধৈর্যহারা হলো। এই কাজের মেয়ের সামনে নিজেকেই ছোট মনে হচ্ছে ওর। কখনো কাউকে ছোট করে না দেখা পৌষ আজ পরিস্থিতির কবলে পরে বদলে গেলো যেন। ধমকে উঠলো উচ্চ স্বরে,
-- যাও এখান থেকে!
মিনু জলন্ত চোখে তাকিয়ে রইলো তবে নড়লো না। পৌষ অবাক না হয়ে পারলো না। স্ব শব্দে পুণরায় ধমক দিতেই মিনু দৌড়ে বেরিয়ে এলো। ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো। পৌষ অবাকের উপর অবাক। এতটুকুন মেয়ের তেজ দেখো।
হোল্ড থেকে ফোনটা কানে ধরতেই তৌসিফের কণ্ঠ কর্ণগোচর হলো,
-- পৌষরাত?
পৌষ উত্তর করলো না। তৌসিফ পুণরায় বললো,
-- পৌষরাত? জানি শুনছো তুমি। কথা শুনো আমার। আমার লেট হবে একটু। মিটিং টা লেন্দি হবে এতটা ভাবি নি। একটু গুরুত্বপূর্ণ নাহয় তোমাকে প্রথম দিন একা ফিল করতে দিতাম না৷ প্লিজ দুপুরে খেয়ে নিও। শরীর খারাপ লাগবে নাহয়। বুঝেছো? পৌষরাত?
পৌষ কিছুটা বাজখাঁই গলায় বলে উঠলো,
-- কাজের মেয়ে অলরেডি বলেছে। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না।
ইচ্ছে করে "কাজের মেয়ে" শব্দটা উচ্চারণ করলো পৌষ। তবে লাভ হলো না। তৌসিফ যেন শুনেও শুনে নি কথাটা। শুধু বললো,
-- বউ আমার তুমি পৌষরাত। আমি ভাববো না তো কে ভাববে?
এতসব রঙের কথা পৌষ'র ভালো লাগে না। রং তামাশাভরা কথা শুনিয়ে শুনিয়ে ই হয়তো মেয়ে ফাঁসায় এই লোক। ফোন কেটে চুল খামচে ধরে পৌষ। বিরবির করে বলে,
-- আমি পা*গল হয়ে যাব।
.
দুপুর দিকে গোসল করে চুল আঁচড়ে পৌষ রুমে পায়চারি করছে। সমান তালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে। অতি টেনশনে দাঁত দিয়ে নখ কেটে টেনশন কমায় পৌষ। হেমু ভাই দেখলেই দিতো এক ধমক। চৈত্র তখন দাঁত কেলিয়ে হেসে বলতো, "আপা নেইল কাটারের খরচ বেঁচে যাচ্ছে"। মেঝো চাচি আবার এটা দেখে বলতো ইনি, মিনি নাকি ওকে দেখেই দাঁত দিয়ে নখ কাটা শিখেছে। পৌষ অবশ্য এসবে পাত্তা দেয় না। ওর ধারণা কেউ কাউকে দেখে কিছু শিখে না। মানুষ স্বাধীন চেতা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর মানুষ সেটাই করে যেটা তার মন চায়। আরেকজনকে দেখে সে হয়তো ধারণা নেয় কিন্তু বদ অভ্যস আয়ত্ত তো আর ঐ মানুষ টা করে দেয় না।
মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌষ'র। ইচ্ছে করে ফোনটা গতরাত অফ করে রেখেছিলো। নাহলে এতক্ষণে কল এসে যেতো। পৌষ চাচ্ছে না আপাতত কারো সাথে কোন প্রকার বাক্য বিনিময় করতে। কেন কথা বলবে পৌষ? কি দায় তার? জাহান্নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢং করে জিজ্ঞেস করবে কেমন আছে সে। পৌষ চায় না ওর রাগ ভাঙুক। কোনদিন না ভাঙুক এই রাগ। এই রাগে পৌষ'র মরণ হোক তবুও না ভাঙুক। তৌসিফের উপর রাগটা কতটা যু্ক্তিযুক্ত পৌষ'র মস্তিক তা বুঝে উঠতে পারছে না। যেখানে আপন মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে তৌসিফ কোন ক্ষেতের মুলা?
-- মামা তো এখন বাসায় নাই। গোসল ক্যান করলেন ছোট ভাবী?
বিষ্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেলো পৌষ'র। এতটুকু মেয়ের মুখের এ কি ভাষা? হ্যাঁ পৌষ মানছে গ্রামের মেয়েটা একটু চটপটে হয়। মুখের লাজ তার কম তাই বলে এসব প্রশ্ন করছে সে? হায় কপাল! কি দিন চলে এসে পৌষ'র? এখন কি না হাঁটুর সমান মেয়েকে ও উত্তর দিবে কেন গোসল করেছে? সকালে ও নিশ্চিত এই কারণে পৌষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলো মিনু? তরতর করে রাগ উঠে গেলো পৌষ'র মাথায়। হাত-পা ঝিমঝিম করে উঠলো রাগে। এক হাত ঘাড়ের পেছনে বুলাতে বুলাতে দাঁত চেপে বললো,
-- বের হও।
মিনু সরলো না। বরং খিলখিল করে হাসতে হাসতে জানালো,
-- ওমা! ছোট ভাবী রেগে যাচ্ছেন কেন? মামা আপনাকে খেতে যেতে.....
-- চুপ! বেয়াদব কোথাকার! বের হ এক্ষুনি। যা আমার রুম থেকে। চোখের সামনে এলে থাপ্পড়ে গাল লাল করে দিব। ফালতু, ঝুনা পোলাপাইন।
মিনু'র হাসি মুখটা সহসা থমথমে হয়ে এলো। এত বড় অপমান আর এতগুলো কড়া কথা ওকে শুনালো এই একদিনের মেয়ে? টলমলে চোখ দুটোতে শুধু রাগের লেলিহান দেখতে পেলো পৌষ। মিনু শুধু নীরব রইলো। মাথাটা নিচু করে চলে গেলো বাইরে। এ যেন অতি গম্ভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটলো। চুল থেকে পেঁচানো টাওয়ালটা খুলে ফেললো পৌষ। রাগে ছুঁড়ে মা'রলো ফ্লোরে। তার মাথা এখন ভোঁ ভোঁ করছে। মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালু দিয়েছে কেউ ওর মাথায়। ধপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে পরলো ও। কোন নোংরা জায়গায় এসে পরলো পৌষ?
______________________
পিহা ছোট ছোট পা ফেলে হেমন্ত'র রুমের সামনে এলো। দরজা ভেরানো দেখে ধীর পায়ে রুমে ও ঢুকলো ও। বিছানায় এলোমেলো কিছু কাপড় রাখা দেখে পিহা যতটুকু পারলো ভাজ করলো। এত কাপড় সে ভাজ করতে পারে না। হেমন্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাজ করেছে তবে এটা ভাজ বলা যাচ্ছে না। পেঁচিয়ে আরো কাপড়ের বারোটা বাজিয়ে রেখেছে। তার চোখ পরলো বারান্দায়। দিন দাহারে গাছে পানি দিচ্ছে পিহা। না চাইতেও এবার হেসে ফেললো হেমন্ত। নিজের কাপড়গুলো গোছাতো গোছাতে বললো,
-- পিহু রাণী?
-- হ্যাঁ বলো।
-- কাপড় ভাজ করেছিস?
-- করলাম তো।
-- এখন কি করিস?
-- গাছে পানি দেই হেমু ভাই। দেখে যান।
-- এই দুপুরে গাছে পানি? ম'রে যাবে না?
-- দুপুরে খাবার খেলে কি আমি,আপনি ম'রে যাই? ম'রি না তো। তাহলে গাছ কেন ম'রবে হেমু ভাই?
হেমন্ত কাপড়গুলো ড্রয়ারে রেখে বারান্দায় এলো। পিহা গুজো হয়ে গাছে পানি দিচ্ছে। পেছন থেকে ওর চুলে টান দিলো। পিহা হাসি মুখে তাকালো। হাতে একটা বেগুনি রঙের ফুল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললো,
-- বো*ম গাছের চাড়া কে লাগালো হেমু ভাই?
-- পৌষ।
পিহা হেসে উঠলো। এই গাছ বাড়ীর আশেপাশে অযথা হয়ে থাকে। বেগুনী রঙের ফুল ধরে। গাছের বিচিগুলো শুকিয়ে গেলে বাচ্চারা ওগুলো পানিতে ফেলে এতেই ঠুসঠাস শব্দ তুলে ওগুলো ফুটতে থাকে। এজন্য অঞ্চল ভেদে এটাকে এখানে বলে বো*ম ফুল। পৌষ'র ভীষণ পছন্দের এটা। রাস্তা থেকে টুকিয়ে এনে বাড়ীতে লাগিয়েছে ও তাও হেমন্তের রুমের বারান্দায়। রোজ সকালে এসে বিচি তুলে নিয়ে যাবে।
পিহা রুমের দিকে পা বাড়িয়ে বললো,
-- বিচিগুলো আপাকে দেখতে গেলে নিয়ে যাব। ঠিক আছে?
-- যাস।
পিহা বিছানা ঝাড়ু হাতে খাট ঝাড়তে নিলেই পেছন থেকে তা নিয়ে নিলো হেমন্ত। পিহা'কে সরিয়ে দিয়ে বললো,
-- অনেক কাজ করেছেন আকামের চামচি। এবার বসুন। আমার কাজ আমি করে নিচ্ছি।
পিহা ছোট টুলটাতে বসলো। পা নাড়াতে নাড়াতে বললো,
-- কিভাবে বুঝলে পৌষ আপা আমাকে এসব করতে বলেছে?
-- ওর কাজ তুই নিশ্চিত সেধে সেধে করবি না?
পিহা দাঁত বের করে হাসলো। বললো,
-- তোমার কাছে তো এখন বউ নেই হেমু ভাই। তাই খাতির লাগাতে আসলাম।
-- ওমা তাই নাকি?
-- হ্যাঁ।
-- তাহলে আমার বউয়ের দায়িত্ব তোকে পালন করার জন্য কতটাকা দিতে হবে?
-- হাহ্। কি যে বলো? বউরা কি টাকা নেয় নাকি?
-- বউ তো নেয় না কিন্তু তুই তো আর বউ না আমার। নাটক করে লাভ নেই আর। রাতে পাবি। এখন ভাগ।
পিহা চট করে উঠে দাঁড়ালো। হাসি হাসি মুখটা এখন নেই। মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখেই হেমন্ত প্রশ্ন করলো,
-- কি হলো?
পিহা আর দাঁড়ালো না। শক্ত করে জড়িয়ে ধরলো হেমন্ত'কে। কাঁদতে কাঁদতে বললো,
-- বড় বাবা এটা কেন করলো? পৌষ আপা'কে নিয়ে এসো না হেমু ভাই।
হেমন্ত পিহা'র মাথায় হাত রাখলো। কিছু বলার আগেই জৈষ্ঠ্য আর চৈত্র এসে হাজির। দুটো হেমন্তের দুই কাঁধে জড়িয়ে ধরে কিছু বলার আগেই ইনি,মিনি দৌড়ে এলো৷ দুটো একসাথে হেমন্তের দুই পা জড়িয়ে ধরে কিছুটা বাঁদরের মতো ঝুলে পরলো। এই পাঁচ বাঁদরের বাদরামী বন্ধ আজ অনেক ঘন্টা। এদের সরদার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না। যেই হেমন্ত এদের ধমকে ধমকে রাখতো সরদারের অভাবে এরা সেই হেমন্তের কাছে এসেছে। সবগুলোকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় বসালো। এদের মন ভালো করা কঠিন কাজ নয় তবে আজ কঠিন ই মনে হলো। শরীর থেকে নামালেও আবার বেয়ে বেয়ে ইনি, মিনি হেমন্তের কোলে উঠলো। দুটোকে দুই পায়ে বসিয়ে হেমন্ত জিজ্ঞেস করলো,
-- কাচ্চি খাবি?
কেউ কথা বললো না। হেমন্ত পুণরায় বললো,
-- মাওয়া ট্যুর হবে নাকি রাতে? ইলিশ, ভাত খেতে যাবি?
এবারে সবাই মাথা নাড়ালো। কেউ যাবে না। অথচ এমনি সময় এরা সারামাস ভর হেমন্ত'কে পটায় ঘুরতে নিতে। তপ্ত শ্বাস ফেললো হেমন্ত। ইনি, মিনি একসাথে বলে উঠলো,
-- হেমু বাই, আপা নাই কেন?
দুটোর এখনও তোতলানো ভাবই কাটলো না এদের হেমন্ত কি উত্তর দিবে? কেন নেই পৌষ?
#চলবে.....
[ প্রেমসুধা আপনাদের এতটা ভালো লাগবে ভাবি নি। অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনার সবচেয়ে পছন্দ আর ভালোবাসার চরিত্র রোদ আদ্রিয়ান আছে আমার লিখা ই-বুক চিনি তে। পড়া হয়েছে তো?]
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৭
হনহনিয়ে দ্রুততার সাথে কদম ফেলে তালুকদার ভিলাতে ঢুকলো তৌসিফ। গাড়ি থেকে নেমেই যতদ্রুত সম্ভব হাটা ধরলো ও। সিড়ি বেয়ে উঠতেই যেন ঘাম ছুটে গেলো। কলিং বেল বাজতেই একজন কাজের লোক দরজা খুলে দিলো। তৌসিফ ত্রস্ত পায়ে সোজা রুমে হাটা দিলো। পেছন থেকে কাজের লোকটা পানি দিবে কি না জিজ্ঞেস করলেও উত্তর এলো না৷ তৌসিফ সোজা রুমে ঢুকে দরজা লক করে সম্মুখে তাকালো। বড় বড় নিঃশ্বাস পরছে তখনও। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে পৌষ। তৌসিফে'র চোখ ধাধালো৷ মেয়েটাকে ভিন্ন দেখাচ্ছে। হাত ঘড়িটা খুলে কাউচে ছুঁড়ে ফেললো তৌসিফ। টাইটা কোনমতে টেনে খুলে শার্টের বোতাম তিনটা খুলে বা হাতে এসিটা অন করলো। অতঃপর দাঁড়ালো পৌষ'র সামনাসামনি। এই মেয়ে আজ দুপুরে খায় নি। তৌসিফ যে ওকে কল দিয়ে বললো খেতে, মিনু'কে দিয়ে বললো যাতে পৌষ'কে বলে তৌসিফ ব্যাস্ত একটু খেয়ে নিতে কই এই মেয়েতো কথা শুনলো না। রাতে খাবে না, দিনে খাবে না এরপর ত্যাড়াব্যাকা হয়ে পরে থাকবে এসব চলবে না তৌসিফে'র কাছে। একদম তারকাটার মতো সোজা বানিয়ে রাখবে তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডাক পরলো,
-- পৌষরাত?
পৌষ এক ডাকে উত্তর দেয়ার মেয়ে না অন্তত বিয়ের উনিশ ঘন্টায় তা তৌসিফ জেনে গিয়েছে। মেজাজ মুহুর্তে ই খিটমিট হয়ে গেলো যেন। নিজের বলিষ্ঠ হাতে পৌষ'র বাহু টেনে ধরে হঠাৎ সজোরে টান দিতেই শোয়া পৌষ দাঁড়িয়ে গেলো। মুহুর্তের মাঝে ঘটা ঘটনাটায় স্তব্ধ পৌষ। বুকটা অসম্ভব গতিতে ধুকপুক ধুকপুক করে যাচ্ছে। তৌসিফ পৌষ'র বাহু ধরে একদম নিজের কাছাকাছি নিয়ে এলো। ওর অর্ধ ভেজা ঘামাক্ত দেহটা লেগে আছে পৌষ'র সাথে। এতটা কাছাকাছি এই প্রথম কোন পুরুষের সাথে লেগে দাঁড়িয়ে আছে পৌষ। পুরুষনালী ঘামের গন্ধটা বাজে ঠেকলো নাকে। সরার জন্য মোচরাতে নিতে নিলেই তৌসিফ আরো চেপে ধরলো। পৌষ ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এতটা কাছে তৌসিফ আসাতে যেন হুশ হারাবে মেয়েটা। তবুও নিজের তেজস্ক্রিয় রুপ বজায় রাখতে রাগী গলায় বললো,
-- ছাড়ুন আমাকে। অসভ্য লোক। নোংরা পুরুষ। কেন ধরেছেন আমাকে? ছাড়ুন বলছি! আপনার নোংরা হাতে স্পর্শ করবেন না আমাকে৷
দুই হাত মেলে এবার একদম পৌষ'কে নিজের সাথে জড়িয়ে ধরলো তৌসিফ। অতি সত্তর দুটি দেহ যেন একের ভাজে এক সজ্জিত হলো। লম্বা, চওড়া, বলিষ্ঠ দেহের মাঝে লুকিয়ে গেলো পৌষরাত। এই বার পৌষ নড়তে পারলো না৷ নড়ার সুযোগটুকু মিললো না৷ শুধু মুখে মৃদু গোঙ্গানি শুনা গেলো যা মিলিয়ে গেলো এই উষ্ণ আলিঙ্গনে।
মিনিট দুই যেতেই তৌসিফের বাঁধন ঢিল ছাড়লো। তবে পুরোপুরি ছাড়লো না সে। পৌষ'র কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বললো,
-- অসভ্য হই। নোংরা হই। তোমার ই পৌষরাত। মানিয়ে নাও নাহয় আমি নিজেকে তোমার অভ্যাসে পরিণত করে নিব। এক বিরল অভ্যাস।
-- আপনি কোনদিন আমার অভ্যাস হবেন না। আপনি হবেন বদঅভ্যাস।
তৌসিফ মৃদু হাসলো। গা জ্বললো তাতে পৌষ'র। এবার একদম পৌষ'র কানে ঠোঁট ছুঁইছুঁই করে বললো,
-- বদঅভ্যেস ত্যাগ করা যায় না পৌষরাত। আমি রাজি তোমার বদঅভ্যেস হতে।
কথাটা বলেই ওকে ছেড়ে দাঁড়ায় তৌসিফ। পৌষ প্রায় পরে যাওয়ার মতো বিছানায় বসে পরলো। তৌসিফ শার্ট পুরোটা খুলতে খুলতে বললো,
-- জড়িয়ে ধরাতেই এই অবস্থা তোমার? সকালে যেই সাহস দেখালে আমি তো ভাবলাম রাতে দু'জন...
দরজায় নক পরতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বললো,
-- কি চাই?
-- ভাইজান, বড় আপা ডেকেছিলো আপনাকে। বড় ভাইজানের বাসায় আছে এখন।
-- শুনেছি।
কাজের লোকটা চলে যেতেই তৌসিফ এবার ফ্রেশ হতে চলে গেল। পৌষ বুকে হাত দিয়ে বসে রইলো।এতটুকু কাছে আসাই তো ওর সহ্য হচ্ছে না সেখানে কিভাবে থাকবে পৌষ তৌসিফের সাথে?
বিশ মিনিটের মাথায় তৌসিফ বেরিয়ে এলো। এবার ভদ্র মতো এক টিশার্ট পরে এসেছে। হাফ ছাড়লো পৌষ। তৌসিফ ভেজা চুল মুছতে মুছতে বললো,
-- এত করে বলার পরও খাও নি কেন?
তৌসিফ দম ছাড়লো। অতঃপর পৌষ'র সামনে দাঁড়িয়ে এর থুতনিতে আঙুল ছুঁয়ে তা উঁচু করে বললো,
-- এই তৌসিফ তালুকদার বারবার সুযোগ দিচ্ছে তোমাকে পৌষরাত। এক কথা একবার জিজ্ঞেস করতেই উত্তর দিবে। বারবার জিজ্ঞেস করতে হবে কেন? এরপর থেকে থেকে যেন মনে থাকে। আমাকে রাগীও না৷ আমি রাগ দেখাতে চাই না তোমাকে পৌষরাত। প্রচুর জঘন্য আমার রাগ। তুমি সহ্য করতে পারবে না। একদম ই না।
পৌষ'র মনে পরলো মিনু'র কথা। মাথাটা নামিয়ে বললো,
-- ক্ষুধা লাগে নি।
-- মিথ্যা বলে না পৌষরাত। চলো খাবে।
বলে পৌষ'র হাত ধরে উঠালো। টেবিলে নিজে চেয়ার টেনে বসিয়ে দিয়ে ভাতটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বললো,
-- সবটুকু শেষ করবে।
পৌষ'র প্লেট পুরোটা সাজিয়ে দিয়ে তৌসিফ নিজের খাবার নিলো। খেতে খেতে ফোনে কারো সাথে কথা বলছে। পৌষ আর মাথা তুলে নি। লোকটা খেতে বসে কথা বলছে। এক হাতে এখনও ভাত মাখা। না খেতে পারছে না উঠতে। কোনমতে শুধু মুরগী দিয়ে খেয়েই উঠে গেলো পৌষ। তৌসিফ যে চোখ ঘুরালো ওকে তা দেখেও না দেখার মতো করে সেখান থেকে কেটে পড়েছে ও। ফোনে কথা বলার দরুন পৌষ'কে কিছু বলার সুযোগটুকু ও পেলো না। এই মেয়ে যে সুযোগের সৎ ব্যবহার করবে তা তৌসিফ পূর্বে বুঝে নি৷ কথা শেষ করে নিজেও খেয়ে উঠে পরলো।
সামনের দিকে পা বাড়াবে এমন সময় হঠাৎ প্লেট গোছাতে গোছাতে কাজের লোকটা বলে উঠলো,
-- ভাইজান, মিনু দরজা আটকে বসে আছে।
-- কেন?
-- ছোট ভাবীর রুমে গিয়েছিলো এরপর কি হলো জানি না৷
চেহারার আতঙ্ক নিয়ে কথাটা বললো মহিলা। তৌসিফ কপাল কুঁচকালো। জিজ্ঞেস করলো,
-- ডাকো নি?
-- ডেকেছিলাম। দরজা খোলে না।
-- দুপুরে খায় নি?
-- জ্বি না।
তৌসিফ মিনু'র দরজায় টোকা দিয়ে ডাকলো,
-- মিনু দরজা খুলো।
তৌসিফের এই আদেশ অমান্য করার সাহস মিনু'র নেই। দরজা মুহুর্তে খুলে গেলো। শ্যামলা মুখটা কেঁদে কেঁদে নীল হয়ে গিয়েছে যেন। তৌসিফ'কে দেখা মাত্র লাই বেড়ে গেলো ওর কয়েক গুণ। নাকের পানি, চোখের পানি এক করে ফুঁপাতে লাগলো। তৌসিফ দরজাটা অল্প ভিরিয়ে দিয়ে বললো,
-- কি হয়েছে? কেন কাঁদছো?
-- আমাকে অপমান করেছে। খারাপ ব্যবহার করছে। কাটখোট্টা কথা শুনিয়েছে। আমি এখানে থাকব না। আপা'কে বলুন আমাকে নিয়ে যেতে।
বলেই আবারও অঝোর ধারায় কাঁদতে লাগলো মিনু৷ তৌসিফ ফোঁস করে দম ছেড়ে বললো,
-- কেঁদো না মিনু। তোমার আপা চলে আসবে শিঘ্রই। আর পৌষরাত ভালো মেয়ে। তোমাকে আদর করবে। হয়তো এখন কিছুটা ডিসটার্ব তাই রেগে কথা বলেছে।
-- আমাকে আপনার রুম থেকে তাড়িয়ে দিয়েছে।
-- আচ্ছা। দুপুরে খাও নি তাই না? যাও খেয়ে নাও। ঠিক হয়ে যাবে সব।
আর কথা বাড়ালো না তৌসিফ। যেই না রুম থেকে ভেরানো দরজা খুলে বের হবে ওমনিই দেখলো পৌষ ওর দিকে তাকিয়ে আছে। মুহুর্তে কিঞ্চিত ভরকালো তৌসিফ। পৌষ কখন থেকে এখানে দাঁড়ানো বুঝলো না তবে এটা ঠিকই বুঝলো মিনু'র রুম থেকে ওর বের হওয়া মোটেও সহজ বা সাধারণ চোখে পৌষ দেখেনি। তৌসিফ কিছু বলার চেষ্টা করবে তার আগেই গটগট পায়ে রুমে চললো পৌষ। তৌসিফ ও রুমে ঢুকলো। পৌষ'র পিছনে গিয়ে দাঁড়ানো মাত্র ই ঝাঁঝালো গলায় পৌষ বলে উঠলো,
-- দূর থেকে কথা বলুন।
তৌসিফ চোখ বুজে শ্বাস নিলো। অতি থমথমে গলায় বললো,
-- দেখো পৌষরাত, আগে যা করেছো ভুলে যাও। অনেক কিছু বলেছো আমি বারবার বলছি আমাকে রাগী ও না৷
-- থাকব না এখানে আমি।
-- গলা নামিয়ে কথা বলো পৌষরাত।
-- কেন গলা নামিয়ে কথা বলব? আপনি জেনে শুনে কেন আমাকে বিয়ে করলেন? একজনকে ভালোবাসি জেনেও কেন আমাকে বিয়ে করলেন? কাজের মেয়ের ঘরে দরজা গিয়ে ফিসফিসানি করবেন আবার রুমে ঢুকে আমাকে বলবেন গলা উঁচু করে কথা না বলতে? জঘন্য পুরুষ!
তৌসিফ বরাবরই নিজেকে ঠান্ডা রাখতে জানে। সে জানে তার রাগ কতটা জঘন্য। পৌষ'র বাহু চেপে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিলো। একহাতে ঘাড়টা আলতো চেপে ধরে বললো,
-- ঐ ছেলেকে ভুলে যাও।
-- লজ্জা লাগে না এটা বলতে?
-- লজ্জা তোমার হওয়া উচিত। নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের কথা বলছো।
-- কি চান আপনি?
-- তোমাকে।
পৌষ তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলো। গায়ে থাকা ওরনাটা টেনে সরিয়ে দিয়ে বললো,
-- নিন।
তৌসিফ বুঝলো পৌষ কথার ডাবল মিনিং বের করেছে। কিছু বলার আগেই পৌষ বললো,
-- যেখানে নিজের পরিবার ই আমার মতামতের অপেক্ষা করলো না সেখানে আপনার মতো পুরুষের থেকে আমার কোন এক্সপেকটেশান নেই। যা খুশি করুন৷
-- এনিথিং?
-- করার মতো আছেই এটা। আর তো কিছু নেই। এটার জন্য ই তো বিয়ে করেছেন।
-- কাছাকাছি আসা ছাড়া বিয়ের আর কোন কারণ হয় না?
-- আপনার জন্য অন্তত না।
-- তুমি নিজেই একদিন ধরা দিবে পৌষরাত।
-- আপনার স্বপ্নে নোংরা লোক।
তৌসিফ ধীর পায়ে এগিয়ে এলো। হাত পা খিঁচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো পৌষ। দুই দাঁতের পাটি একটার সাথে আরেকটা পিষে ধরেছে ও। তৌসিফ এবার একদম কাছে দাঁড়ালো৷ হাত রাখলো পৌষ'র দুই গালে৷ অতি দক্ষ ভঙ্গিতে সে হাত বুলালো পৌষ'র সারা মুখময়। চোখ থেকে নিয়ে থুতনি পর্যন্ত বিস্তর হাতের ছোঁয়া দিলো। পুরুষের খসখসে হাতের এহেন রুপ স্পর্শ যে হয় তা জানা ছিলো না পৌষ'র। তৌসিফের এই দক্ষ হাতের আদুরে স্পর্শ গুলো ক্রমে ক্রমে গ্রাস করে যাচ্ছে পৌষ'কে। অথচ পৌষ'কে সে কাতর স্পর্শ দেয় নি। শুধু মাত্র মুখময় হাতের স্পর্শ তাতেই মেয়েটা নেতিয়ে যাচ্ছে। পৌষ'র দাঁতের পাটি দুটো আলগা হয়ে গেলো। শক্ত করে দাঁড়িয়ে থাকা শরীরটা মুহূর্তে নেতিয়ে এলো৷ মুঠ করা হাতটা ছুটে গেলো। তৌসিফ সর্বশেষ শুধু পৌষ'র দিকে মুখটা এগিয়ে নিয়ে আসছে। বদ্ধ চোখদ্বয় সবেই খুলছিলো পৌষ, তার দেহ টলছে। তখনই দেখা মিললো তৌসিফ এগিয়ে আসছে। পৌষ খিঁচে চোখ বুজে নিলো। উষ্ণ আর্দ্র ওষ্ঠাধরের এক ছোট স্পর্শ পেলো থুতনিতে। ক্ষুদ্র থেকে ও ক্ষুদ্র ছিলো এই স্পর্শ তবে পাগল হয়ে গেল পৌষ। সে পাগল হলো নাকি তাকে বানানো হলো? তৌসিফের মতো পুরুষ জানে কিভাবে নারী'কে ঘায়েল করা যায়। ওষ্ঠ চুম্বনের থেকেও অতি আবেশপূর্ণ ছিলো এই থুতনি চুম্বন। তৌসিফ সরে যেতে নিলেই অনুভূতির জোয়ারে ভাসা পৌষ তার মাথার পিছনের চুল আঁকড়ে ধরলো। উচ্চতায় ছোট হওয়ার দরুন ঝুঁকে গেলো তৌসিফ। দিকবিদিকশুন্য প্রায় পৌষ আচমকাই তৌসিফের ওষ্ঠে নিজের ঢাল, তরোয়াল ছাড়া আক্রমণ চালিয়ে দিলো। হৃষ্টপুষ্ট এক যৌবনপোড়া পুরুষের জন্য এটাই যথেষ্ট ছিলো। তবুও সে সময় দিলো পৌষ'কে। পৌষ পারলো না কিছুই। তৌসিফ পাক্কা আঙুলে কড় গুণে এক মিনিট সময় দিলো। এই পৌষরাত পারছে না। তাই সে নিজেই পৌষ'র কোমড় জড়িয়ে ধরে উঁচু করে নিজ বরাবর করে নিলো অতঃপর শেখালো পৌষ'কে চুম্বন করার পদ্ধতি। দমবন্ধকর অবস্থায় বেকায়দায় পরলো পৌষ। চাপ দাঁড়ি যুক্ত তৌসিফের গালে হাত রেখে সরাতে চাইলো নিজের কাছ থেকে। সক্ষম সে হলো না৷ হওয়ার কথা ও তো না। পাক্কা দুই মিনিট তৌসিফ যখন ছাড়লো তার বুকেই হেলে পরলো পৌষ। তৌসিফ ফিসফিস করে বললো,
-- হাও ওয়াজ দ্যা কিস হানি?
হাঁপিয়ে উঠা পৌষ চাইলো হাপুশ নয়নে। তার শ্বাস প্রশ্বাস গতি পায় নি এখনও। কোনমতে সরে এলো তৌসিফের বুক থেকে। হাঁপাতে হাঁপাতেই বললো,
-- জঘন্য।
-- সিরিয়াসলি?
-- সিগারেটের গন্ধ আপনার মুখে। জঘন্য, নোংরা লোক। সামনে আসবেন না আমার।
বলেই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিলো পৌষ। এটা কি হলো? কেন হলো? কে করলো? পৌষ! হায় কপাল! এই সোনামুখো মুখটা তামা তামা কে করলো? এই তৌসিফ তালুকদার? না না তৌসিফ করে নি। পৌষ নিজে করেছে। এই মুখ কোথায় লুকাবে পৌষ? কাকে দেখাবে?
এই পর্যন্ত তিনবার ব্রাশ করে ও কুল হলো না ওর৷ ভুলতে পারলো না ফেলে আসা মাত্র সেই তিন মিনিট সময়। তৌসিফের সেই ছোঁয়াতে কি যে হলো ওর সব ভুলে গিয়ে কি থেকে কি করে ফেললো পৌষ? দুই হাতে মুখ চেপে ডুকরে উঠলো মেয়েটা। বারবার বলতে লাগলো,
-- তোমার পুষি খারাপ। সে অনেক খারাপ। তুমি তাকে ভুলে যাও। কোনদিন আমার সামনে এসো না। তোমার পুষি এই মুখ কোনদিন দেখাতে পারবে না তোমাকে। কোনদিন ও না৷ ফিরে এসো না। এই মুখো হয়ো না কোনদিন। তোমার পুষি আজ স্বেচ্ছায় নরকবাসও করে ফেলেছে। তার প্রেমের সুধা পান করেছে তৌসিফ তালুকদার। আমাকে কোনদিন ও মাফ করো না তুমি। কোনদিন ও না৷
#চলবে.....
আপনাদের প্রিয় জুটি "রোদ আদ্রিয়ান" নিয়ে লিখা ই-বুক "চিনি" পড়েছেন তো??
লিংক কমেন্টে দেয়া আছে।
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৮
দেহ এবং মন। এদের দন্ধ আজন্মকাল। এই মন হাজারবার বারণ করে। অস্বীকার করে পরিস্থিতি। কিন্তু এই দেহ? সে বারণ মানতে নারাজ। মনের খোঁড়াক এবং দেহের চাহিদা দুটো ভিন্ন জিনিস। এদের কম্পেরিজন চলে না। এই দেহের কাছে মন হেরে যায়। এই হারা যে কতটা হীনমন্নতার তা সে জানে যে ভুগেছে।
পৌষ'র মন চাইছে নিজের এই দেহটাকে ছিন্নভিন্ন করে ফেলতে। কেন সে নিয়ন্ত্রণ হারালো? কেন তৌসিফের পরশে সে গলে গেলো? কেন দেহের উপর জোড় খাটাতে পারলো না? তৌসিফের দোষ এখানে নেই। সে শুধু তার পুরুষ হাতের দক্ষ আদর পৌষ'র মুখময় দিয়েছে। কেন পৌষ সেই আবেশে ঘোরে চলে গেল? কেন স্বেচ্ছায় নিজেকে ঠেলে দিলো তৌসিফের কাছে?
দুই হাতে মুখ চেপে কেঁদে উঠলো পৌষ। কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই ওরনাটা গুজে দিলো মুখে। ওর শব্দহীন কান্নায় গুমোট এক পরিবেশ সৃষ্টি হতে হতেই হঠাৎ পৌষ'র খেয়াল হলো ওয়াশরুমে কান্না করা উচিত না। এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। ভয়ে শিওরে উঠে তারাতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলো ও। তৌসিফ রুমে না থাকায় কিছুটা সস্তিও পেলো বটে।
হঠাৎ কিছু ঝাঁঝালো কণ্ঠ ওর কানে আসা মাত্র পৌষ রুমের বাইরে উঁকি দিলো। চোরের মতো বুঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। পরক্ষণেই মনে হলো পৌষ কেন চোরা চোখে দেখবে ও দেখবে বীরের চোখে। এ কথা মনে হতেই ঢ্যাং ঢ্যাং পা ফেলে সামনে বারলো ও। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয় নি। তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পৌষ সামনে বাড়লো। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তায়েফা'কেই চিনলো ও। পিছু ঘুরে থাকায় তৌফিক তালুকদারকে চিনলো না। তখনই হঠাৎ তৌসিফ দেখলো পৌষ এদিকে আসছে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো। গরম চোখ দিয়ে তাকিয়ে রইলো কিছুক্ষণ। পৌষ একবার তাকাতেই থামকালো। ভরকালো। ইশারায় তৌসিফ ওকে যেতে বলতেই পৌষ ত্যাড়ার মতো দাঁড়িয়ে রইলো ঠাই। দাঁত চেপে এবার তৌসিফ ওখান থেকেই বললো,
-- ভেতরে যাও।
তৌসিফের কথা শুনেই বাকিরাও তাকালো পৌষ'র দিকে। যেই না তৌফিক তালুকদার তাকালো ওমনিই পৌষ ফাটা চোখে দেখলো। সমান তালে চোয়ালটা নড়তে লাগলো। কেন জানি কান্নার আগেই মেয়েটার চোয়াল কাঁপে। ঠোঁট দুটো অনবরত কাঁপতে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ এবার দ্রুত পদচারণ করে এগিয়ে আসতে নিলেই পৌষ তারাতাড়ি তৌফিক তালুকদারের কাছে ছুটে আসতে চায়। তবে পারে না। তৌসিফ আগেই ওকে ধরে ফেললো। ছুটার আপ্রাণ চেষ্টা করে ও লাভ হলো না। অপর দিকে তৌফিক তালুকদার নির্বাক। সে কথা বলছে না। কেন এগিয়ে আসছে না পৌষ খুঁজে পেলো না? তৌসিফের শক্তির সাথে পৌষ পারলো না। ওকে টেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মা'রে বিছানায়। মুখ উল্টে পরলো পৌষ। নরম বিছানা। ব্যাথা পাওয়ার প্রশ্ন উঠে না তবে পৌষ কেঁদে উঠলো। তৌসিফ দরজা আটকে ওর সামনে এসেই টেনে তুলে গম্ভীর কণ্ঠে বললো,
-- আক্কেল নেই তোমার? এভাবে ওরনা ছাড়া বাইরে কেন এসেছিলে? ভেতরে যেতে বললেও শুনলে না। কতগুলো পুরুষ ছিলো ওখানে পৌষরাত?
-- গুনি নি।
তৌসিফ অবাক হলো। গুনে নি মানে? পুরুষ গুনে নি? তৌসিফ কি এটা জিজ্ঞেস করেছে? কিছু বলার আগেই পৌষ ওরনা পেঁচিয়ে নিলো। উঠে দাঁড়াতেই তৌসিফ ওর হাত টেনে ধরে বললো,
-- কোথায়?
-- বাইরে।
-- কি দরকার?
-- তৌফিক তালুকদারের সাথে কথা আছে আমার।
ভ্রু জোড়া মুহুর্তে ই কুঁচকে গেলো তৌসিফের। বড় ভাইয়ের সাথে পৌষ'র কি কথাই বা থাকতে পারে? সন্দেহের বশেই জিজ্ঞেস করলো,
-- কি কাজ বড় ভাইয়ের সাথে?
-- আপনাকে বলতে বাধ্য নই আমি।
ঝাঁঝালো গলায় বলেই নিজ হাত ছাড়াতে চাইলো ও। তৌসিফ ওকে টেনে ধরে বললো,
-- হাজার বার বাধ্য তুমি পৌষরাত। আর রইলো বাকি কথা, এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছো? নিশ্চিত ভাসুরের সামনে লজ্জা পাবে।
পৌষ তেঁতে উঠে বললো,
-- উনি আমার ভাসুর নন৷ ছাড়ুন আমাকে। উনি তো আমাকে দেখলো তাহলে কেন কথা বললো না? আমি কি কোন দোষ করেছিলাম? কেন কথা বললো না?
তৌসিফ বুঝে উঠতে পারছে না কি কথা থাকতে পারে। জিজ্ঞেস করেও লাভ হচ্ছে না। ও নিজ থেকেই বললো,
-- বাবু আসবে কাল সেটাই বলতে এসেছে। এখন ঝামেলা করো না পৌষরাত। ছেলেটা অনেকদিন পর বাসায় আসছে।
"বাবু" কাল আসবে শুনা মাত্র ই থম মেরে গেলো পৌষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখেই ওর মাথায় হাত রাখে। ঝট করে ওর হাত সরিয়ে দেয় পৌষরাত। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুঁড়ে,
-- আপনার লজ্জা লাগবে না কাল?
তৌসিফ ভাবলো হয়তো বিয়ের কথা বলছে। তাই সোজা ভাবে বললো,
-- বাবু সবচাইতে বেশি চাইতো যাতে আমি বিয়ে করি। নতুন ভাবে সব শুরু করি।
তাচ্ছিল্য হাসলো পৌষ। তৌফিক থেকে মুখ সরিয়ে নিয়ে বললো,
-- বাবু খুব বেশি ই খুশি হবে।
-- হওয়ার কথা।
-- হ্যাঁ অবশ্য ই হবে। একশত বার হবে।
তৌসিফ বুঝলো না ওর কথা। ওকে বসতে বলে বাইরে গেলো কথা বলতে। তবে মাথায় গেঁথে রইলো পৌষ'র বলা প্রতিটা কথা।
_________________
হক বাড়ীর পরিবেশের পরিবর্তন ঘটালো গেলো না। আজ চৈত্র'র সাথে বড়সড় একটা কান্ড ঘটে গেলো। বাড়ীর শান্ত ছেলেটা আজ বাবা'র সাথে বেয়াদবি করেছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকেই বাবা'র উপর ক্ষেপে থাকা চৈত্র আজ ফুঁসে উঠেছে। কেন পৌষ আপা'কে এমন বাড়ীর বউ করা হলো? এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিলো তখনই চৈত্র ঝাঁঝালো গলায় বললো,
-- হ্যাঁ হ্যাঁ কেন দিবে না বিয়ে? সম্পত্তি কম পরে যাবে না তোমাদের? নাহলে কেন বড়লোক বাজে পুরুষের সাথে বিয়ে দিতে হলো?
কথাগুলো বলা মাত্র ই সজোরে এক টানা চড় পরলো ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনাটা ঘটেছে। বাবা'র হাতে চড় খেয়ে চৈত্র থেমে যায় নি উল্টো রাগে ফুঁসতে ফুঁসতে বললো,
-- পারবে এই শরীরের জোর দেখাতে। এছাড়া তোমরা ভাইয়েরা আর পারই বা কি?
বলেই রুমে চলে যায় ও। জৈষ্ঠ্য ছুটলো ওর পিছনে। ইনি, মিনি আর পিহা ও বাদ রইলো না। সমান তালে ইনি, মিনি কেঁদে যাচ্ছে। এই মুহুর্তে বিরক্ত ই হলো। কেন তোদের একসাথে কাঁদতে হবে? জন্ম একসাথে হলেই কি সব একসাথে হতে হবে? চৈত্র রেগে দিয়ে দিলো এক ধমক,
-- আমার রুমে কি? যা বের হ্! থাপ্পড়ে গাল লাল করে দিব। ভ্যা ভ্যা সারাক্ষণ শুধু।
সবসময় আদর আদর কথা বলা চৈত্র ভাই যে এভাবে ধমকে দিবে কে জানতো। এবার কাঁদতে কাঁদতে দুটো চৈত্র'র কোলে উঠে বসলো। দুই পাশ থেকে গলা জড়িয়ে ধরে হিচকি তুলে বললো,
-- তোমাল বেতা ওচ্ছে বাই। আমি গালে পাপ্পি দেই। বেতা থাতবে না। দেই?
দুটো একসাথে একই কথা বললো। চৈত্র'র রাগ পরে গেলো। দুটোর মাথায় আদর করে দিতেই গদগদ হয়ে ওরা চৈত্র'র গালে চুমু খেলো। জৈষ্ঠ্য ওদের সামনে এসে বললো,
-- কি দরকার ছিলো এভাবে তর্ক করার? লাভ কি হলো? হেমু ভাই থাকলে নাহয় এক কথা ছিলো।
চৈত্র ইনি,মিনিকে কোলে বসিয়েই বললো,
-- এই প্রতিবাদটা আগে করতে পারলে পৌষ আপা আজ এখানে থাকতো।
পিহা মাথাটা নিচু করে বললো,
-- হেমু ভাই শুনলে রেগে যাবে।
চৈত্র হতাশ হয়ে গেল। পৌষ আপা'কে ওরা অনেক ভালোবাসে।
.
হেমন্ত বাসায় ফিরলো রাতে। পিহা পইপই করে সবটা জানাতেই হেমন্ত হাসলো। পিহা অবাক হলো হেমু ভাই'কে হাসতে দেখে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বললো,
-- তুমি হাসছো?
-- তো কাঁদব?
-- চৈত্র ভাই অনেক রেগে ছিলো।
-- তুই বুঝবি না। যাহ ঘুমাতে যা।
-- পরে যাব। তুমি খাবে না। চাচি ডেকলো তো।
-- খাব।
পিহা যেতেই বিছানায় গা এলিয়ে দিলো হেমন্ত। আজ একটু বেশিই ক্লান্ত লাগছে।
________________
রাতে আজ কিছুতেই একসাথে ঘুমাবে না পৌষ। ও গিয়ে লুকালো পাশের রুমে। না জানি দিনের ঘটনার পর এই লোক লাই পেয়ে বাদরের মতো গাছে উঠে কি না? বলা তো যায় না। রিক্স নিতে চায় না পৌষ। দরজাটা লক করে শুয়ে পরলো পৌষ। রাত গভীর। দুটো বাজে। খুট করে লকটা খুলে তৌসিফ রুমে ঢুকলো। ক্ষুধায় পেট চু চু করছে পৌষ'র। রাত বাড়ার সাথে সাথেই ক্ষুধা বাড়ে ওর। সারাদিন না খেলেও চলে তবে রাতে খেতেই হবে। যেই না উঠবে ওমনিই ওকে কোলে তুলে নিলো তৌসিফ। আচমকা এমন হওয়াতে ভুত ভুত বলে চিল্লায় পৌষ। তৌসিফ ধমকে উঠে বললো,
-- আরে আমি।
-- নামান আমাকে অসভ্য লোক।
-- কে অসভ্য তা না ই বললাম।
-- নামান বলছি।
তৌসিফ নামালো রুমে নিয়ে। টেবিলে বসিয়ে বললো,
-- খেয়ে ঘুমাও।
খাবার দেখে না করলো না পৌষ। চুপ করে খেয়ে নিলো। ক্ষুধা লাগাতে একটু বেশি ই খেলো। হাত ধুঁয়ে উঠে যেতে নিলেই তৌসিফ আটকে ধরলো। নিজের দিকে ঘুরিয়ে বললো,
-- পৌষরাত। কথা ছিলো শুনবে?
-- না।
মুখের উপর এমন কথা আজ পর্যন্ত কেউ বলে নি তৌসিফ'কে। তৌসিফ পৌষ'র গালে হাত ছুঁয়ে কিছু বলতে নিলেই ওর হাত সরালো পৌষ। তৌসিফ পুণরায় সেই হাত ধরতেই পৌষ ঝটকা মে'রে সরিয়ে দিলো। এবার তৌসিফ যেন ক্ষেপলো কিছুটা। পৌষ'র গাল দুটো অল্প চেপে ধরে এগিয়ে আসতেই আচমকা পৌষ ওকে সজোরে ধাক্কা মে'রে দৌড়ে চলে গেল পাশের রুমে। দরজা লক করে এবার ছিটকিনি টাও তুলে দিলো। ওর চোখে এখনও ভাসছে আজকে তৌফিক তালুকদারের সেই নির্লিপ্ত চাহনি।
#চলবে.....
