#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৩__৪___৫
ভেজা গায়ে একটা টাউজার পরে কাঁধে টাওয়াল নিয়ে বেরিয়ে এলো তৌসিফ। চুলগুলো থেকে টুপুরটুপুর এখনও বিন্দু কণা ঝড়ে যাচ্ছে। সুন্দর মানুষটাকে বেশ মানালো এতে। বড়ই আফসোস হলো তার জন্য। এত সুন্দর এই পুরুষটার এহেন ভেজা রুপ কারো মতিভ্রম করালো না? খাটের কোণে বসা রমণীর কি একটু চক্ষু ও ধাধালো না?
পুরুষটার শরীরের মতাল মতাল ঘ্রাণটা কি নারীটির নাসারন্ধ্রে ও ঠেকলো না?
তৌসিফ গভীর দৃষ্টি ফেলে দেখলো পৌষ'কে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। কিছুটা মায়া হলো তৌসিফের। এমন টা না হলেও হতো। মেয়েটাকে একটু সময় দেয়া উচিত ছিলো। তৌসিফ চেয়েছিলোও তাই কিন্তু পৌষ'র জন্য তা হলো না। ধৈর্য্যর পরিক্ষায় বরাবরই শূন্য'র কোঠায় তৌসিফ তালুকদার। তার সদ্য বিবাহিত স্ত্রী'কে মুগ্ধ নয়নে দেখলো সে। গলার স্বর খাদে নামিয়ে ডাকলো বহু আদরের স্বরে,
-- পৌষরাত।
ঝঙ্কার তুললো এই ডাক পৌষ'র দেহে। এতটা খন, এতটা ঘন্টা পর এই লোক কথা বললো। পৌষ'র কান ভেদ করে ডাকটা কলিজায় লাগলো একদম৷ ফালাফালা করে দিলো তার খয়েরী রঙের হৃদযন্ত্রটাকে। আহত চোখদুটো দিয়ে পানি গড়ালো। পৌষ মাথা তুললো না। একটা বার চেয়েও দেখলো না অনুতপ্ত তৌসিফ'কে। রা করলো না মুখে।
উত্তরের আশায় থেকে হাল ছাড়লো তৌসিফ। পৌষ'র এলোমেলো চুলে এক হাত রেখে বললো,
-- চলো গোসল করবে।
এবারেও পৌষ নড়লো না৷ তৌসিফ পুণরায় কিছু বলতে যাবে তার আগেই হুট করে বালিশে মুখ গুজে শুয়ে পরলো পৌষ। পায়ের সামনে থাকা কাঁথাটা দিয়ে ঢেকে নিলো নিজেকে আপাত মস্তক।
দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ দেখলো। চাইলো একবার ডেকে বলতে খাবারের কথা। পাশেই টেবিলে পরে আছে। ঐ বাড়ীতেও তো খেলো না৷ এখনও খেলো না। তৌসিফ নিজে একাই খেতে বসলো। ভাতে হাত দিলেও ভক্তিতে টানলো না। উঠে হাত ধুয়ে সরে গেলো সেখান থেকে। পৌষ ঘুমিয়েছে কি না বুঝা গেলো না। তৌসিফ বারান্দায় চলে গেলো ধীর পায়ে। দূর আকাশে আজ চাঁদের আনাগোনা নেই। একদম খালি সেটা তৌসিফেরই মতো। সিগারেট জ্বালিয়ে তাতে টান দিলো সাথে সাথেই নাক, মুখ ভর্তি ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠলো চারপাশ।
খুক খুক কাশির শব্দে তৌসিফের কান সজাগ হলো কিছুটা। নিশ্চিত সিগারেটের গন্ধটা হয়তো পৌষ সহ্য করতে পারে না তাই কাশছে। অ্যাশ ট্রে'তে পিষে বড় বড় শ্বাস ফেলে মুখে একটা চুইংগাম চিবুলো তৌসিফ। যতটুকু পারলো নিজেকে ফ্রেশ করে রুমে ঢুকলো। নাক, মুখ ঢেকে এভাবে ঘুমাতে দেখে তৌসিফের ই যেন দম বন্ধ দম বন্ধ অবস্থা। এভাবে কিভাবে ঘুমায় মানুষ। পৌষ'র দিকে ঝুঁকে কাঁথাটা মুখ থেকে সরাতে চাইলো। লাভের লাভ ছাই কিছুই হলো না। পৌষ আরো মুড়িয়ে শুয়ে রইলো। দেখে মনে হলো একদম প্যাকেট করা। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ ও পাশে শুয়ে পরলো। সোজা দৃষ্টিটা তার বদ্ধ রুমের দেয়ালে। এই রুমটাতে তার হাজার খানিক স্মৃতি। কতশত আদুরে আদুরে মুহূর্ত। সবটা ঘিরে থাকা এক সুন্দরী রমণী। না চাইতেও তৌসিফের মস্তিষ্ক একবার তুলনা দিয়ে ফেললো। পৌষ সেই তুলনায় ততটা সুন্দর না। তার পিয়াসা ছিলো একদম লাল পেয়ারার মতো মিষ্টি। তার চাল চলন, বাচন ভঙ্গি, হাটা চলা সব কিছু মুগ্ধতা ছড়াতো। কেউ না চাইলেও দ্বিতীয় বার ঘুরে তাকে দেখতো। সবচাইতে সুন্দর রমণীকে নিজের ঘরণী করেছিলো তৌসিফ তালুকদার। সমস্যা রয়ে গেলো ঘাটে। যেই ঘাটের পানি স্বচ্ছ দেখে তৌসিফ মুখ ডুবালো। চাইলো প্রাণ ভরে পান করে তৃষ্ণা মেটাতে সেই পানিই ছিলো দূষিত। পানি জিনিস টা কিন্তু অদ্ভুত। এটা নষ্ট হোক। দূষিত হোক। এটা দেখে বুঝা যায় না। যতক্ষণ না পানি মুখে নেয়া হবে, এর স্বাদ গ্রহণ করা হবে ততক্ষণ বুঝা দায় আসল সমস্যা টা কি ঐ পানিতে। যেই পানিকে তৌসিফ অমৃত, বিশুদ্ধ সুধা ভেবে পান করেছিলো, মজে ছিলো যার রসে ভরা প্রেমে সেই প্রেমের সুধা তাকে ঘোল খায়িয়ে ছাড়লো। ছাড়লো তো ছাড়লো একদম ভরা মাঠে একা ছেড়ে চলে গেল। তৌসিফ তখন সাতার না জানা এক সাঁতারু। সে ডুবলো। শুধু কি ডুবলো সে অতলে হারিয়ে গেলো। সকলের সম্মুখে ডাট, ফাটে চলা তৌফিক তালুকদারের মুখে চুনকালি মেখে চলে গেলো পিয়াশা। সে পিছু তাকায় নি। এত এত প্রেমের সুধা রেখে সে তার সুখ খুঁজেছিলো ভিন্ন কিছুতে।
যাকে তৌসিফ নিজের গন্তব্য ভেবে থমকে ছিলো তার সেই গন্তব্য নিজেই আরেক গন্তব্য খুঁজছিলো। দোষটা তাহলে কাকে দেয়া যায়? প্রশ্ন টা তো রয়েই যায়।
________________
ভোর কেটে গিয়ে সকাল হতে শুরু করলো। চারপাশে পাখির এমন কান ধাঁধানো শব্দ যা শুনে আর টিকতে পারলো না পৌষ। ক্ষুধায় পেটটা যখন মুচড়ে উঠলো তখনই অলস পৌষ মুখ থেকে কাঁথা সরালো। দিন দুনিয়ার হুশ হারিয়ে পৌষ তখন সব ভুলে গিয়েছে। তবে সাময়িক সুখ তার কপালে সইলো না। বিশাল চওড়া চওড়া দুটো পেশি বহুল বাহুতে নজর পরতেই চমকে তাকালো পৌষ। ফর্সা বাহুতে ফাটা চোখে তাকিয়ে যতটুকু পারলো নজর লাগালো ও। বলা তো যায় না এই সুযোগ আবার আসবে না কি?
গতরাতের কিছু কথা মনে পরতেই পৌষ'র ধ্যান ভাঙলো। উদাম গায়ে থাকা তৌসিফ তালুকদারকে আরেকবার দেখেই সে ওয়াশরুম ছুটলো। রাত ভর সে চেপে রেখেছিলো। এখন ওয়াশরুম যাওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। দুই দুই বার ইউরিন ইনফেকশন হয়েও শিক্ষা হলো না তার। পৌষ জানে আগামী দুই বারেও তার শিক্ষা হবে না৷
ওয়াশরুম ঢুকা মাত্র বাঁধলো বড় বিপত্তি। এত বড়সড় সাদা বাথরুম পৌষদের না৷ উচ্চ মাধ্যবিত্ত পরিবারের যা থাকে তা তাদের আছে। ইয়া বিশাল বড় এক জমিদার বাড়ী ও বলা চলে তবে এই রাজপ্রাসাদের ন্যায় না৷ মুখ ভেঙালো পৌষ। ফকিন্নিদের আবার এত ঢং। হলুদ বাত্তি জ্বালায় রাতে অথচ এখন দিন দাহারে ও এসব হলুদ বাতি দেখতে হবে? বাথরুম মানেই তো রেস্ট রুম। এই রেস্ট রুমে হলুদ বাতি কে লাগায়? আজব!
#চলবে....
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৪
ঠ্যাটার মতো রুমের এক কোণায় বসে আছে পৌষ। গতরাত থেকেই কিছুটা ভয়ে ভয়ে আছে ও। ভয়ংকর এক বাসর রাত কাটিয়ে উঠলেও এখনও স্মৃতিগুলো ভুলতে পারে নি। ভাবতেই শরীরে কাটা দিয়ে উঠে যেন৷
গতরাতে যখন তৌসিফ তালুকদার ওর আঁচলে হাত দিলো তখনই পৌষ ভেবে নিয়েছিলো তার ব্যাচেলর জীবনের ইতি বুঝি ঘটলো ঘটলো। না ভাবার কোন কারণ ও ছিলো না। তৌসিফ বিয়ের পরই পৌষ'র কোমড়ে চেপে ধরেছিলো৷ তার হাতের ছোঁয়াগুলো পৌষ মানতে পারে নি। না কোনদিন পারবে। নোংরা এক পুরুষ এই তৌসিফ তালুকদার। গতরাতে নোংরামি করা তার নিয়ত আছে কি নেই তা বুঝবে কিভাবে পৌষ? সে কি থেকেছে বা কাছাকাছি কোন খবর জানে? ভাসা ভাসা খবর পুরো এলাকাবাসী জানে তৌফিক তালুকদার কেমন। কাজের মেয়ের সাথে এর সম্পর্ক আছে কথাটা ভাবতেই ঘৃণায় গা রি রি করে উঠে পৌষ'র। এমন জঘন্য, চরিত্রহীন এক পুরুষের বউ সে। তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পৌষ। হোক রাগ করে, অভিমান করে কিন্তু বিয়েটা তো সত্যি। জীবনের সব চাইতে বড়তম সত্যি। এই সত্যি ললাট থেকে পৌষ কোনদিন মুছতে পারবে না। আমৃত্যু সকলে জানবে তৌফিক তালুকদারের বউ পৌষরাত হক পৌষ।
এমন একজন পুরুষের বউ ও যে কি না তার ঐ নোংরা হাতে কত নারীরে ছুঁয়েছে ইয়াত্বা নেই এর। আগের বউ নিশ্চিত এসব কারণেই ছেড়ে চলে গিয়েছে। এছাড়া ও কোন কারণ পৌষ দেখে না। রুচিহীন পুরুষ।
গতরাতে আঁচলে হাত দিয়ে বেহায়ার মতো কতটা স্বাভাবিক ভাবে বললো,
-- আমি সাহায্য করি পিন ছুটাতে। একা পারবে না।
ক্যান রে ভাই? পৌষ কি বলেছে তোকে নলার মতো ওকে সাহায্য করতে? পৌষ'র কি হাত নেই? তুই ক্যান চাইবি সাহায্য করতে? যা তোর কাজের মেয়ে'কে সাহায্য কর পিন ছুটাতে।
কথাগুলো মনে মনে বলে পৌষ সরে দাঁড়ালো। তৌসিফে'র মোটেও ভালো লাগলো না ব্যাপারটা। সে বিয়ে করে বউ এনেছে। বউয়ের প্রয়োজন তো সব তাকেই দেখতে হবে। এক ভুল মানুষ কতবার করে? পৌষ'কে হাত ছাড়া কোনদিন ই করবে না সে। ভালোবাসা এখনও জন্ম নেয় নি পৌষ'র প্রতি। কোন অনুভূতি ও এখনও জাগ্রত হয় নি। এটাই স্বাভাবিক। মানসিক টান এত তারাতাড়ি তো আর এসে যায় না৷ মানুষের সময় লাগে। সে সময় নিবে। মানুষ বলে এক দেখায় প্রেম হয়েছে। তৌসিফের কাছে এটা মিথ্যা মনে হয়। এক দেখায় প্রেম হয় না। এক দেখায় হয় চাহিদা। আকাঙ্খা। তীব্র ভাবে কাছে টানার অদম্য এক উচ্ছাস। সেটা ভালোবাসা নয়৷ ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে। তাকে চিনতে হবে। পছন্দ অপছন্দ, চেনাজানা, কিছুটা মেলামেশা, কিছুটা সময় তাকে একাকী মনে করা। অতঃপর ই প্রেম, ভালোবাসা৷ এই ভালোবাসা থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেসেছিলো। সেই ভালোবাসা তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গিয়েছে।
নাম মাত্র স্বামী বলেই তৌসিফ চেয়েছিলো পৌষ'কে সাহায্য করতে। কিন্তু পৌষ ভেবেছিলো ভিন্ন কিছু। ও নিজের আঁচল টেনে সরিয়ে ভীতু অথচ রাগী গলায় বলেছিলো,
-- আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে।
ব্যাস তৌসিফ তালুকদার ক্ষেপে যাওয়ার জন্য এই দুটো লাইন ই যথেষ্ট ছিলো। লাল দুটো চোখ দিয়ে যখন তাকালো পৌষ'র দিকে তখন যেন পৌষ'র প্রাণ পাখি উড়ে পালালো যেন৷ তৌসিফ ক্ষিপ্ত হাতে পৌষ'র আঁচলটা টেনে এক হাতে পেঁচিয়ে নিলো। চোয়াল শক্ত করে বলেছিলো,
-- স্বামী'র ছোঁয়া ভালো লাগে না তাহলে কারটা লাগে? ঐ বখাটে প্রেমিকের টা?
হতবাক, অবাক পৌষ বলদের মতো দাঁড়িয়ে রইলো। কিছু বলার মতো ছিলো না তার। এই সুঠাম দেহের মানুষটার সামনে নিছক দূর্বল এক প্রাণী সে। নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগেই তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিলো। কুচির পিনটা ও সে খুলে সবগুলো ড্রেসিং টেবিলে রেখে যেই না পিছু ঘুরলো ওমনিই দেখলো পৌষ শুয়ে পরেছে। মেয়েটা যে ভয়ে তখনও কাঁপছে তা টের পেয়েছিলো তৌসিফ। সে শুধু চেয়েছিলো পৌষ যাতে ফ্রেশ হয়। রিল্যাক্স হয়। তাহলে আরাম পেতো কিন্তু না এই মেয়ে একটা ত্যাড়া। তাকে সামাল দিতে তৌসিফের ঘন পল্লবে আবিষ্ট চোখ ই যথেষ্ট।
কথাগুলো ভাবতেই বুকটা এখনও ধুক ধুক করে উঠলো। তৌসিফের ঘুম এখনও ভাঙে নি। পৌষ পা টিপে বারান্দায় গেলো। বিশাল বড় বারান্দায় দেখা মিললো কিছু কমন আনকমন ফুলের চারা'র। হয়তো এমনি সময় এসব পৌষ'র নজর কাড়তো তবে আজ কাড়লো না। বিষাদে টাইটুম্বুর তার বুকটা ছটফট করে উঠলো কারো জন্য। মানুষটা কি তার পুষি'কে এখন মনে করছে না? সে কি ভালো আছে? তার হৃদয় পুড়া গন্ধটা ঠিক কেমন? পৌষ আর ভাবলো না৷ বাইরে তাকাতেই দেখলো রোডের টং দোকানটাতে দাঁড়িয়ে হেমন্ত। এক ধ্যানে সে দেখছে পৌষ'কে। চিনচিন ব্যাথা শুরু হলো তার বুকে। সিগারেট হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে আছে হেমু ভাই তা বুঝলো না পৌষ। বুঝতে চাইলো না। শুধু তীব্র অভিমানে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। হেমন্ত তখন আধ খাওয়া সিগারেট হাতে দাঁড়িয়ে রইলো। তাদের পৌষ টা এভাবে এলোমেলো হয়ে আছে কেন? তাকে কি রাতে কেউ নতুন পোশাক ও দেয় নি? মুখটা এত মলিন কেন? কেউ বুঝি জানে না তাদের পৌষ সারারাত একটু একটু খায়। কেউ কি জানে ওর যে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে? ওর যে মাথা ঘুরায় একটু পর পরই।
___________________
তৌফিক উঠলো সকাল দশটা নাগাদ। আড়মোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলায় চুলকালো হঠাৎ। হাতে করে একটা লম্বা চুল আসতেই মনে পরলো আজ অনেক বছর পর কারো চুল এভাবে তার শরীরে পাওয়া গেলো। নিশ্চিত পৌষ'র চুল এটা। ওর খোঁজে আশেপাশে তাকাতেই দেখলো পৌষ এক কোণায় গুটিয়ে বসে আছে। হঠাৎ এভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফে'র৷ শুকনো মুখটা দেখেই বুঝা যাচ্ছে সে খায় না অনেক ঘন্টা ধরে। মাথাটা কাত হয়ে থাকাতে বুঝা গেলো না ঘুম না সজাগ। তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখলো চোখ বুজে আছে পৌষ। এক গালে হাত দিয়ে ডাকলো তৌসিফ,
-- পৌষরাত।
কিছুটা লাফিয়ে উঠলো পৌষ। নিজের এতটা কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারকে দেখে চমকালেও ওকে ভরকানোর সুযোগ দিলো না শরীর। দাঁড়িয়ে থাকা পৌষ ধপ করে বসে পরতেই তৌসিফ বাহু চেপে ধরলো। কপালে চিন্তার ভাজ দেখা দিলো। চিন্তিত স্বরে বলে উঠলো,
-- পৌষরাত? কি হয়েছে? আর ইউ ওকে? এই তাকাও আমার দিকে।
খালি পেটে মাথা ঘুরে উঠছে পৌষ'র। মনে হচ্ছে বমি এসে পরলো গলায়। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো ও। পিছনে হাজির তৌসিফ ও। পৌষ'র লজ্জা লাগলো অচেনা এই লোকের সামনে বমি করতে। কে বলেছে পিছু পিছু আসতে? এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পৌষ?
তৌসিফ নিজেই পৌষ'কে ধরে রুমে আনলো। দূর্বল পৌষ চাইলেও হাতটা ছাড়াতে পারলো না। এই লোকের ছোঁয়া তার সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করলো,
-- বিয়ের শাড়ীটা অনেক পছন্দ হয়েছে তোমার বুঝেছি। তাই এখনও পড়ে আছো। ইজেন্ট ইট আনকমফরটেবল?
লজ্জা পেলো পৌষ তবুও কথা বললো না। তৌসিফ আলমারির এক পার্ট খুলে বললো,
-- তোমার জন্য এখানে কাপড় রাখা আছে। চেঞ্জ করো। আমি আসছি।
বলেই তৌসিফ বের হলো। পৌষ দেখলো আলমারি ভরা কাপড়। হাতের কাছের এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেই দুটো গালি দিয়ে পৌষ। কাপড়ের ভাজে গোপন কাপড় রাখা! হায় তওবা! সাইজ ও খাপে খাপ মাইনকার বাপ! কিভাবে জানলো এটা? কে বললো? চাচি বাদে তো কেউ জানে না। চাচিই কিনে দেয় এসব। এই লম্পট লোক কি তাহলে চাচিকে জিজ্ঞেস করলো এসবের সাইজ?
#চলবে....
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ৫
লজ্জা, ভয়, রাগ, ক্ষোভ সকল কিছুর সংমিশ্রণ এখন পৌষ'র মাঝে। ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে। পৌষ তখন মাথায় টাওয়াল পেঁচিয়ে কাউচে পা গুটিয়ে বসে আছে। কাজের মেয়েটা ঢুকা মাত্র ই পৌষ'র চোখ আপাদমস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে। একবার ভাবছে এই মেয়ের বয়স কত হবে? সর্বোচ্চ পনেরো কি ষোল। তবে কি এই পিচ্চির সাথে তৌসিফ তালুকদার ঐসব করলো? এতটা নিচ? মেয়েটার চেহারা কিছুটা মায়া মায়া। সেও পৌষ'কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বলতে চাইলো অনেককিছু তবে পৌষ কথা না বলায় সে ও কথা বলতে পারছে না। ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। পৌষ'র রাগ হলো। ভীষণ রাগ। কত বড় সাহস এতটুকু মেয়ে ঐসব করে ঐ দামড়া, চারশ চল্লিশ বোল্ডের ব্যাটার সাথে। ফিনফিনে শরীরটার দিকে তাকিয়ে পৌষ'র আবার সন্দেহ ও হলো। যতটুকু লোকমুখে শুনেছে তাতে তো বয়স আরেকটু বেশি হওয়ার কথা। কৌতুহল দমাতে না পেরে পৌষ বাজখাঁই গলায় প্রশ্ন করলো,
-- কত বছর তোমার?
আহা! এই বাজখাঁই গলা ই যেন মেয়েটার কানে গুঞ্জন তুললো। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ী, ভুড়ীর প্যাঁচের মাঝে যত কথা ছিলো সব উগলে দিলো একসাথে,
-- ছোট ভাবী আমার নাম মিনু। বয়স চৌদ্দ। আমার বড় আপা ও এখানে কাম করতো কিন্তু এখন কিন্তু সে কামের বুয়া না৷ বয়া কইলেই ছেৎ করে উঠে। হেয় একটু বাইরে আছে এখন। আম্মা-আব্বা এইখানে আহে মাঝেমধ্যে কাম কইতা দিতে। তহন কাম অনেক থাকে। ওহহো! আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা কই ছোট ভাবী। এহন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠলো মনে। মামা যদি শুনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলেছি তাহলে দিবে দুই ধমক। সে যে কি রাম ধমক ছোট ভাবী। একবার ধমক খাইয়া তিন দিনের জ্বরে ভুগসি। মামা ই আবার ঔষধ আইনা দিলো। মেলা ভালা মানুষ তবে বদ ও আছে। একবার চাপাটি নিয়ে উঠসিলো মা'রতে কিন্তু আমাকে না অন্য একজনকে। আচ্ছা আপনি কিন্তু আগের ভাবীর মতো সুন্দর না। সে আছিলো মেলা সুন্দরী। বাব্বাহ কি চোখ। মামা তো হেরে চোখে হারাতো। সারাটাক্ষন পিয়ু পিয়ু করতো। কত্তবার যে হেগো আদর সোহাগ চোখে পরলো, তবে আমি তহন অনেক ছোট ছিলাম।
বলেই একটু লজ্জা লজ্জা ভান করলে। হা করে তাকিয়ে রইলো পৌষ। এতটুকু মেয়ে বলে কি। এতো শুধু পাকনা না বরং ঝুনা হয়ে গিয়েছে। আর ঐ ব্যাটা বুড়ো, সে কি না....। নাহ আর ভাবতে পারলো না পৌষ। তার মাথা ঘুরে উঠছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিলো। রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলে ও গেলো। পৌষ মাথা হেলিয়ে বসে রইলো। তার ভালো লাগছে না আর।
তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথা বলার ফাঁকেই সে পৌষ'কে দেখে নিলো। পাকিস্তানি একটা থ্রি পিস পরণে তার। দেখতে বেশ লাগলো। তৌসিফ ফোন কেটে বিছানায় ছুঁড়ে মা'রে। পৌষ'র কাছে এগিয়ে আসতেই পৌষ চমকালো। তৌসিফ ওর মাথায় প্যাঁচানো টাওয়াল খুলে দিয়ে লম্বা চুলগুলো মুছে দিলো। পৌষ ভয়ে জমে একদম। এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে এই হাতেই নাকি চাপাটি তুলেছে? হায় আল্লাহ! না জানি কবে শিরোনাম উঠে, "নতুন বউকে চাপাটি দিয়ে কু*পিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো"। পরক্ষণেই ভাবলো না। এত বড়লোক মানুষ, নিশ্চিত সাংবাদিকদের টাকা গিলাবে। ধামাচাপা দিবে নিজের কুকর্ম। পৌষ'র শরীর তখন মৃদু কাঁপছে যা ভালোই টের পেলো তৌসিফ। পৌষ'র চুলে আঙুল চালিয়ে যতটুকু পারলো ভেজা চুল গুছিয়ে দিতে দিতে বললো,
-- একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে। হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর পৌষরাত। আমার ভালো লেগেছে। আম্মুর চুলগুলো এমন ছিলো। ঘন, কালো আর লম্বা।
কথাগুলো বলতে বলতে পৌষ'র চুলের ভাজে যখন নাক ডুবিয়ে ছোট এক শ্বাস নিলো তৌসিফ তখন পৌষ'র মনে হলো এবার মরণ নিশ্চিত। পৌষ আর বাঁচবে না। তবে তা হলো না। সেকেন্ডের ব্যাবধানে তৌসিফ সরে এলো। খুবই সাবলীল ভাবে বললো,
-- শুধু ঘ্রাণ টা ভিন্ন।
বলেই টাওয়াল রাখতে গেলো ওয়াশরুমে। পৌষ দম ছাড়লো। এভাবে টিকা যাচ্ছে না। এই লোক হুটহাট অনেক কাছে চলে আসছে। পৌষ'র ঘৃণা লাগছে। এই লোকের দেয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে। একদিন ও হলো না অথচ পৌষ'র দম আটকে আসছে। এখানে কি ভাবে থাকবে ও?
তৌসিফ এসেই পৌষ'র হাত ধরে নিতে চাইলো বাইরে। এত ধরাধরি এবার পৌষ মানতে পারলো না। হাত ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো গলায় এবার বলেই ফেললো,
-- এত কেন ছোঁয়া ছোঁয়ি করছেন আপনি? এতই যেহেতু ধরার সখ তাহলে গুটিয়ে আছেন কেন? যা করার করুন। দয়া দেখানো বন্ধ করুন। কি ভেবেছেন আমি জানি না কিছু। সব জানি আমি....
আর কিছু বলার আগেই পৌষ'কে থামিয়ে দিলো তৌসিফ। ওর কানের কাছে মুখ এনে শুধু বললো,
-- তুমি যদি এতই ডেস্পারেট হও দেন আই হ্যাব নো প্রবলেম পৌষরাত। তবে এখন একটু ধৈর্য ধরো। বড় আপা এসেছে বাসায়। চুপচাপ তার সামনে ভদ্র ভাবে থাকবে। বাকি যা চাইছো সব দিব। রাতে বললে তখনই দিতাম। আমার তো কোন ছোঁয়াচে রোগ নেই তোমার মতো।
এই দফায় পৌষ কাঁদতে চাইলো। এই লোক তাকে যা তা বলে অপমান করে যাচ্ছে। পৌষ মানতে পারছে না। এত অপমান সহ্য করার মতো না। তৌসিফ ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। তৌসিফের বড় আপা সহ দুজন ছেলে উপস্থিত আপাতত। টেবিলের কাছে আসতেই তায়েফা উঠে দাঁড়ালেন। ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন,
-- অনেক বড় হয়ে গিয়েছো পৌষ। কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠানে যখন খেলতে তখন একদিন দেখেছিলাম। ছোট্ট পিচ্চিটা আমার সম্পর্কে ভাবী হবে কোনদিন ভাবি নি সোনা। বসো খাবে আগে। পরে কথা হবে।
পৌষ'কে নিজের সাথে করে নিয়ে বসলেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ। ব্রেডে বাটার লাগিয়ে পৌষ'কে দিলো তৌসিফ। মুখ,নাক কুঁচকে তাকালো পৌষ। এসব অখাদ্য তো সে খায় না। কিছুতেই না। মরণ কালেও না। ওর নাক কুঁচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসিয়ে পৌষ'র প্লেটে ডিম তুলে দিলো। পৌষ'র মুখভঙ্গি বদলালো না। খাচ্ছে না আবার উঠেও যাচ্ছে না। পৌষ শুধু পুতুলের ন্যায় বসে আছে। তৌসিফ সবার সামনেই জিজ্ঞেস করলো,
-- খাচ্ছো না কেন?
পৌষ কথা বললো না। তায়েফা ও তাকালো পৌষ'র দিকে। চারজোড়া চোখ ওর দিকে তাকাতেই অশস্তি শুরু হলো পৌষ'র। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে ওর। তাই পৌষ'র মাথায় হাত রেখে বললো,
-- খারাপ লাগছে?
পৌষ মৌন রইলো এখনও৷ তায়েফা পৌষ'র মুখের সামনে ব্রেড ধরলেন৷ আদরের সহিত বললেন,
-- আমি খায়িয়ে দিচ্ছি সোনা৷ হা করো।
পৌষ চুপ থাকাতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বললো,
-- কথা বলো পৌষরাত। কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছো না?
তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেঁদে দিবে দিবে ভাব। তায়েফা ও বুঝলো না ব্যাপার টা। তৌসিফ পৌষ'র কবজিটা চেপে ধরে টেনে তুললো চেয়ার থেকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তায়েফার দিকে তাকিয়ে বললো,
-- আপা তোমরা খেয়ে নাও। আমি দেখছি ওর সমস্যা কোথায়।
বলে আর দাঁড়ালো না একপল। সোজা রুমে নিয়ে দরজা লক দিলো। পৌষ'কে বিছানায় বসিয়ে ও শুধু দরজা লক করেছে। পিছু ফিরতেই দেখলো পৌষ'র চোখে মুখে ভয়ের ছাপ৷ তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেলো মেয়েটা। ও তো এখনও একটা ধমক পর্যন্ত দিলো না। তৌসিফ যেই না এগিয়ে আসবে কিছু বলতে ওমনিই সাহসী, চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠলো। মিনু'র কথাগুলো শুনে রাগে,ভয়ে ওর অন্তরআত্তা কাঁপছে। এতক্ষণ চেপে রাখলেও তৌসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না জানি চাপাটি নিয়ে ওকেই মা'রতে আসে। তৌসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসলে নিলেই পৌষ'র গলার শব্দ বৃদ্ধি পেলো,
-- মা? হেমু ভাই? চাচি? আমাকে মে'রে ফেললো। আমি থাকব না এখানে।
পৌষ'র এই আচরণ বুঝলো না তৌসিফ। শুধু মাত্র ধরে আনাতে এতটা ভয়? তাও কি না সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাঁজি, সেই পাঁজির পা ঝাড়া পৌষরাত পেলো ভয়, তাও কি না তৌসিফ তালুকদার এখনও কিছু করলোই না। পৌষ'র কান্নার শব্দ যখন বাড়তে লাগলো তখনই হঠাৎ তৌসিফ ওর মুখ চেপে ধরলো। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেলো কয়েক গুণ। সমান তালে হাত পা ছুঁড়ে যাচ্ছে ও। দুই একটা লাথি ও লাগলো তৌসিফের গায়ে। নিজেকে যথাযথ শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বললো,
-- শান্ত হও পৌষরাত। আপা বাসায়। একটা অনুরোধ করেছিলাম, আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম। এতই শান্ত হয়ে গেলে যে কথাই বললে না। কেন খাচ্ছিলে না? আপা কি ভাবছে বলো তো?
পৌষ উত্তর দিতে চাইলো। উম উম শব্দ ও করলো। তৌসিফ "ওহ" বলে ওর মুখ ছাড়তে ছাড়তে বললো,
-- আর শব্দ করবে না। আপা বাসায়। আমাকে সময় দাও।
মুখটা ছাড়া মাত্র জোরে জোরে শ্বাস নিলো পৌষ। এই পর্যায়ে তার হিচকি উঠে গেলো। তৌসিফ পাশে থাকা গ্লাসটাতে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো। খেলো তো খেলো পুরো গ্লাস ভরে পানি খেলো। এমনিতেই খালি পেট তার উপর এমন পানি খাওয়াতে সেটা পেটে সইলো না। দুটো হিক হিক শব্দ তুলে একদম তৌসিফের পায়ের উপর বমি করে দিলো। বমিতে শুধু সেই পানিই বের হলো। তৌসিফ তাকিয়ে রইলো। এই মেয়ে'টাকে বুঝে উঠলো পারছে না ও। এতো বারোমাসী রুগী মনে হচ্ছে তার। রাত থেকেই কেমন অসুস্থ অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিলো ও৷ পৌষ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফের। পৌষ ভয় পাবে এটাই স্বাভাবিক। এলাকায় সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় রাখা জানে তৌসিফ তালুকদার। নরম,কোমল, বরফ সে ছিলো শুধু দুইজনের জন্য। তারা কেউ এখন নেই ওর কাছে। তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজেকে খোলস মুক্ত করবে? কেউ কি আদৌ তাকে চায়? সবাই টাকা চিনে। ক্ষমতা চিনে। তৌসিফ'কে কে চায়? শুধু তার ক্ষমতা'র বলে তার আগেপিছে মানুষ ঘুরে। যেদিন এই ক্ষমতা থাকবে না সেদিন কেউ থাকবে না ওর কাছে তা খুব ভালো ভাবেই জানা ওর। বড় আপা'কে সে সম্মান করে। মায়ের পর আপা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপা পৌষ'কে নিয়ে চিন্তা করুক। কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তা ই।
তৌসিফ পৌষ'র কাছে বসলো৷ পাশ থেকে টিস্যু নিয়ে ওর চোখ, মুখ মুছিয়ে দিতে দিতে বললো,
-- সকালে নাস্তায় কি খাও পৌষরাত?
পৌষ কথা না বলাতে তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বললো,
-- প্রশ্নের উত্তর দাও।
ভয়ে ভয়ে তাকিয়ে পৌষ। কাঁপা স্বর তার। কথা বলতে গিয়ে ঠোঁট দুটো ভীষণ কাঁপলো। তৌসিফের কপাল কুঁচকে গেলো। পৌষ'র ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে অথচ মেয়েটার ঠোঁট ঈষৎ গোলাপি। সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায়। তড়িৎ বেগে পৌষ'র গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো ওকে। পৌষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে। তাই কাঁপা কাঁপা গলায় জানালো,
-- পরোটা, চা.....
আর বলতে পারলো না মেয়েটা। তৌসিফের কিছু বুঝতে বাকি রইলো না। খালি পেটে মেয়েটা আবারও বমি করতে চাইলো। হলো না। পৌষ'কে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যাবধানে বাইরে গেলো পুণরায় ফিরে এলো। পৌষে'র মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ঠেস দিয়ে তুললো। মিনু ততক্ষণে দুধ হাতে ফিরে এসেছে। গোল গোল চোখ দিয়ে তৌসিফের বুকে পৌষ'কে দেখলো ও। নতুন বউ নিয়ে মামা এসব ঢলাঢলি করছে তা বড় আপাকে জানাতে হবে। সারা বাড়ীতে জানাতে হবে। মামা'র বড় ভাবীকেও জানাতে হবে। সে বারবার বলেছে এখানকার খবর পই পই করে তাকে দিতে। তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখেই ধমক দিলো। সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো মিনু। দুধের গ্লাসটা এগিয়ে দিতেই তৌসিফ তা পৌষ'র ঠোঁটের সামনে ধরলো। এতটা যত্ন করে পৌষ'কে কে কবে খাওয়ালো মনে পরে না পৌষ'র। সে ফিকরে কেঁদে উঠতেই তৌসিফ আরেকটু বুকে চেপে নিলো ওকে। কারো উষ্ণ, চওড়া বুকে ঠাই পেয়ে লতার মতো পেঁচিয়ে যেতো চাইলো পৌষ। ভুলে গেলো মানুষটা কে। গুটিয়ে ওভাবেই দুধটুকু খেলো। তৌসিফ হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিলো পৌষ'র ঠোঁট। চুলগুলো গুছিয়ে হাতে হাত বুলিয়ে আদর দিলো।
দরজায় দাঁড়িয়ে তায়েফা হাসছেন। তার ভাইটার বুঝি এবার একটা সুন্দর সংসার হবে। ঝটপট ভেবে নিলো সে পৌষ'কে বলবে অতি শিঘ্রই বাচ্চা নিতে। খা খা করা বাসাটা তাতে হৈ চৈ পূর্ণ হবে। মিনু'কে এখানে দেখেই ধমকে উঠলেন তিনি। দৌড়ে ছুটে পালালো মিনু৷ তায়েফা চিন্তিত হলেন আবারও। এই দুই বোন থেকে তার ভাইকে কিভাবে সরাবে সে? জঘন্যতম সম্পর্কের ইতি কবে ঘটবে? তৌসিফ কেন এদের জীবন থেকে উপড়ে ফেলছে না? সে কি পারে না নতুন কাজের লোক রাখতে? কেন এদের ই দরকার হবে? এখন ঘরে বউ আছে। সকল চাহিদা সে পূরণ করবে। তাহলে কেন এই কাজের মেয়েটাকে বিদায় করছে না? না জানি কবে টপকে পরে আবার বড়টা?
________________
হক বাড়ীতে আজ সকাল থেকেই মরা মরা ভাব। হেমন্ত ভোর থেকে বাসায় নেই। ফজরের নামাজ পরে মসজিদ থেকে কোথায় যেন গেলো। চৈত্র আর জৈষ্ঠ্য দেখেছে। ওরা ও সঙ্গে যেতে চেয়েছিলো কিন্তু হেমন্তের চোখে তাকিয়ে গলা দিয়ে আর স্বর বের হয় নি তাদের। সোজা বাসায় চলে এসেছে। চৈত্র'র ধারণা তালুকদার বাড়ীর সামনে গিয়েছে হেমু ভাই। কারণ আছে অবশ্য। ঐ পাকা রাস্তা দিয়ে ই মেইন রোড। তারপর সামনে গেলেই চিকন এক গলি দিয়ে শর্টকাট ভাবে পৌঁছানো যায়। চৈত্র'র মন বলছে পৌষ আপার কাছেই গিয়েছে হেমু ভাই। ইনি, মিনি দুজনই গাল ফুলিয়ে বসে আছে। পিহা ও মন খারাপ করে বসেছে। টেবিলে বসেছে সবাই বড় চাচা'র ভয়ে। সকলকে জহুরী চোখে পর্যবেক্ষণ ও করলেন বড় চাচা। তার উপর সকলের রাগ,অভিমান আর অভিযোগ। তিনি জানেন। তবে এমন না কেউ পরিস্থিতি জানে না। বাচ্চারা বাদে সকলেই জানে। হেমন্তে নিজেও জানে সবটা তবুও তার জেদ কি মানায়? তিনি জানেন রাত ভর তার হেমু ঘুমায় নি। ফজরের নামাজ পড়েই সে পৌষ'কে দেখতে ছুটে গিয়েছে। কে জানে দেখা মিললো কি না? তার বউ ও সকল থেকে গোমড়া মুখ করা। আচ্ছা তার কি বুক জ্বলে না? পৌষ কি তার মেয়ে না? কলিজার টুকরো একটা পৌষ। রোজ সকালে তাকে এলাচিগুঁড়া কে দেয়? পৌষটাইতো ছোট্ট ছোট্ট হাতে মুঠো ভরে এনে দিতো তাকে বছর ধরে। আজ কেউ দিলো না। কেউ না। বুক ভার হয়ে এলো তার।
হঠাৎ একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো। চমকে তাকালেন তিনি। পিহা'র মুঠো। পিহা মুখটা মলিন করে বললো,
-- বড় বাবা আপা বলেছে রোজ সকালে তোমাকে দিতে।
পিহা'র হাত দুটো বুকে জড়িয়ে ধরলেন তিনি। চোখ, মুখ লাল হয়ে গেলো। সকলের সামনে কাঁদতে পারবেন না বলে উঠে চলে গেলেন৷ জৈষ্ঠ্য পিহাকে নিজের পাশে বসিয়ে খেতে বললো। হেমন্ত এলো মিনিট দুই পর। এসেই টেবিলে খেতে বসলো। একে একে বাকিরাও এসেছে। চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বুঝানোর কিন্তু কতটুকু পারলো জানে না কেউ। বাকিরা বুঝলেও ইনি, মিনি যেন মানতে চায় না। বুঝতে চায় না। না পেরে ছোট চাচি দুটোকে ধরে পিঠে দুটো করে দিতেই বাড়ীতে কান্নার রোল পরলো। হেমন্ত কোনরুপ কথা বললো না। চৈত্র আর জৈষ্ঠ্য ই দুটোকে কোলে তুলে নিলো। বিষদে পরিপূর্ণ হক বাড়ী। বাড়ীর জানটা যে অন্য বাড়ী।
_______________
নিজ হাতে পৌষ'কে পরোটা, ডিম খায়িয়েছে তৌসিফ। ব্যাপার টা কিন্তু সহজ ছিলো না মোটেও।
দুধ খেতেই গায়ে জোর ফিরে এসেছে ওর। তৌসিফের হাতে খাবে না ও। তায়েফা পাশে এসে বসতেই পৌষ দমে গেল। চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিলো পৌষ। তায়েফা পৌষ'র মাথায় হাত বুলিয়ে দিলো। এটা ওটা বুঝালো। পৌষ কথা বললো না। তৌসিফ পৌষ'র মুখ মুছে দিতে দিতে বললো,
-- তোমার চা আসছে একটু পরই।
উঠে হাত ধুতে গেলো তৌসিফ। একা পৌষ'কে পেয়েই তায়েফা কথা তুললো,
-- পৌষি, আজকাল তো যুগ ভালো না সোনা। ইলেকট্রনিক ডিভাইস আমরা এতটাই ব্যাবহার করি যে তা আমাদের শরীরে ও ইফেক্ট ফেলছে। ফার্টিলিটির সমস্যা এখন ঘরে ঘরে। তোমার বয়স পারফেক্ট সোনা। এখনই বাচ্চাকাচ্চা নিয়ে নাও। তোমার ও একা লাগবে না। ভেবো না সেকালের আমি তাই এসব বলছি বা তুমি হয়তো ম্যারিড লাইফ ইনজয় করতে পারবে না। বাচ্চা হোক। পালার মানুষের অভাব হবে না। তুমি ইনজয় করবে। আজ প্রথম তাই অসুস্থ হয়ে পরেছো এতটা।
পৌষ'কে অবাক হওয়ার সুযোগ না দিয়েই তায়েফা ওর হাত ধরলো। কাতর স্বরে আবদার করলো,
-- আমি জানি তোমার হয়তো মা ডাক শুনার বয়স হয় নি তবে আমার ভাই, তৌসিফের তো বয়স হয়েছে বাবা ডাক শুনার। ওর সখ, ইচ্ছে ও প্রকাশ করে না। তুমি নিজে বুঝে নিও। শুধু ওকে একটু আগলে রেখো, দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে। বাসায় আসলে মিষ্টি একটা হাসি দিয়ে পানির গ্লাস এগিয়ে দিও, বিনিময়ে ও নিজের জান এগিয়ে দিবে। ও ভালেবাসার কাঙ্গাল। সব থাকলেও আমার তৌসিফের ভালোবাসা নেই। নিজের সংসারটাকে বড় করো পৌষি। তিন চারটা বাচ্চা যথেষ্ট হবে। পরে যদি তোমার মনে করো তাহলে কম, বেশি হোক।
ভেবো না ননদ নাক গলাচ্ছেন পারসোনাল ম্যাটারে। তোমাকে ছোট দেখেছি আমি। ননাস শুধু সম্পর্কেই। তোমার অনেক বড় আমি। তুমি অবুঝ পৌষি তাই শুধু বুঝাচ্ছি। এত এত সম্পদ কে খাবে? সব তোমার আর তোমাদের সন্তানদের ই থাকবে।
পৌষ'র লজ্জায় কান লাল হয়ে উঠলো। বড় আপা যে ওকে অসুস্থ দেখে কতটা উল্টো পাল্টা ভেবেছে যা বুঝা হয়ে গিয়েছে ওর। এজন্য ই কাজের লোক সহ বাকি ছেলে দুটো ওভাবে দেখছিলো ওকে। আর বলে কি এই আপা? তিন, চারটা বাচ্চা? কোথায় পাবে পৌষ? কে করবে ইমপোর্ট এক্সপোর্ট? পৌষ? জীবনেও না। ইহকালেও না। তার বুড়ো চরিত্রহীন ভাইকে বলুক বাচ্চা পয়দা করতে। কাজের বুয়া তো আছেই। ওহ্ তাকে ও কাজের বুয়া ও বলা যাবে না। ম্যাডামের মাইন্ডে লাগবে। বাহ্। চমৎকার। মচৎকার। এসব জ্ঞানী,গুনি মানুষ কেন পৌষ'র জীবনেই আসে? অসহ্য।
তৌসিফ পুণরায় রুমে ঢুকা মাত্রই বড় আপা বেরিয়ে গেলেন। চা দিয়ে গেলো মিনু। তৌসিফ পকেটে মানিব্যাগ ভরতে ভরতে জিজ্ঞেস করলো,
-- এখন কেমন লাগছে পৌষরাত?
-- কুত্তা কুত্তা লাগছে।
-- হোয়াট?
ধমক খেয়ে চমকে গেলো পৌষ। তার সত্যি ই কুত্তা কুত্তা ফিলিং হচ্ছে। এখন কি সত্যিকারের ফিলিংস টাও বলা যাবে না? অনুভূতির কি দাম নেই তার?
#চলবে.....
