পৌঢ় লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেইন ফটকের সামনে পৌঁছাতেই শুরু হলো ধুলো ঝড় সাথে উত্তাল-পাগল বাতাস। একহাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে, অন্যহাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দু-তলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে।
ভিতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌঢ় লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমাল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন, "স্লাম-আলাইকুম!
সামনে বসা আজমাল আলীর রুক্ষ গলার আওয়াজ ভেসে আসলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলে ও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্ট রুক্ষ ও স্পষ্ট। পৌঢ় লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, "স্লাম-আলাইকুম কি? সুন্দর করে সালাম করো—বলো আস-সালামু আলাইকুম।"
বড় শখের নারী মেহেরুন নেছা উনার। যৌবন কালে অত্যাধিক সুন্দরী হওয়ার ধরন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন নেছা নামক এই রমণী। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে উনিশ দশকে আটকে ছিলেন মায়াতে আর এখনো আটকে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাতের চামড়ায় ভাঁজ পড়েছে কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরত্তি ও কমেনি। তার এই সৌন্দর্যে ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইসরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্য ভালো। কিছুটা গোলমুল টাইপ। মুখের ধরনটা ও মেহেরুন নেছার মতো হওয়ার ধরন সবচেয়ে বেশি আদর পায় সে মেহেরুন নেছার কাছ থেকে।
আজমল আলীর দিকে তাকিয়ে মেহেরুন নেছা ঠোঁট এলিয়ে হেসে দু-পাশে মাথা নাড়ালেন কোনো সমস্যা নেই বলে। আজমালী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌঢ় লোকটির দিকে। রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, "জানো তুমি, তোমাকে এখানে কেন ডাকা হয়েছে?"
চলবে...,
(কেমন লাগছে তোমাদের এইটা বলে যাও🙂)
