আমার হায়াতি
Nahar adrita
পর্ব ২
"– আম্মুরে রেডি হয়েছিস। জিসান অপেক্ষা করছে।
– হ্যা খালাম্মা, আমি রেডি এক্ষুনি আসছি। বলেই মিষ্টি করে হাসলো হায়াত।
জিসান অপেক্ষা করছিল। হাতে একটা কালো ছাতি আর কাঁধে একটা ছোট ব্যাগ।
— চল হায়াত, কলেজ বেশি দূরে না। হাঁটতেই যেতে পারবো।”
হায়াত কিছু না বলে চুপচাপ পা বাড়াল ওর পেছনে। সাভারের রাস্তাগুলো শান্ত, শহরের কোলাহল নেই। হালকা হাওয়ায় জামার আঁচল উড়ছিল।
জিসান হাঁটতে হাঁটতে বলল,
— ভয় পাইস না, আমি আছি। মডেল কলেজে ভর্তি নিতে বেশি সমস্যা হয় না। আর মেয়েরা রেজাল্ট ভালো করলে টিচাররাও খুশি থাকে।
হায়াত শুধু হাসল একটু, ঠোঁটের কোণে। জিসানের স্বভাব সে জানে—সবকিছু সহজ করে বলা, সহজ করে নেওয়া। কিন্তু ওর মনটা সহজ নয় আজ।
—
সেদিনের আকাশটা অদ্ভুতভাবে শান্ত। সাভার মডেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করে হায়াত যেন একটু হালকা নিশ্বাস ফেলতে পারল। কাগজগুলো ব্যাগে গুছিয়ে রেখে, চোখে-মুখে একরাশ অদ্ভুত স্বস্তি নিয়ে সে কলেজ গেট পেরিয়ে যাচ্ছিল।
পাশে হাঁটছিল ওর খালাতো ভাই জিসান।
— “দেখিস, এই কলেজে পড়েই একদিন তুই অনেক বড় হবি,”
বলল সে, গর্ব মেশানো কণ্ঠে।
হায়াত একটু হেসে বলল,
— “স্বপ্ন তো বড়ই… এখন শুধু পথ চলা শুরু।”
ঠিক তখনই, হঠাৎ…
ঠাস!
একজন লম্বা, সুদর্শন পুরুষ হঠাৎ করেই গেটের ভেতর থেকে বেরিয়ে আসছিলেন""আর হায়াত সোজা গিয়ে ধাক্কা খেল তাঁর বুকের সঙ্গে।
হায়াত পেছনে একটু হেলে পড়ল, হাতের ভর্তি স্লিপ ও একগাদা কাগজ মাটিতে ছিটকে পড়ল।
— “উফ্! আমি… আমি দুঃখিত!”
হায়াত তাড়াতাড়ি নিচু হয়ে কাগজ তুলতে লাগল।
পুরুষটি হালকা ভুরু কুঁচকে তাকালেন,মেয়েটার দিকে তাকিয়ে থমকে গেলো আদিব,কালো বোরকা নেকাপ পরিহিত, চোখ গুলো টানা টানা, শান্ত কন্ঠে রয়ে যাওয়া গাম্ভীর্যে ভরা স্বরে বললো,
— সবাই কাগজ হাতেই বের হয়, কিন্তু চোখ তো খোলা রাখতে হয়, মিস!
জিসান দৌড়ে এসে কাগজ তুলে দিয়ে বলল,
— “স্যার, ও আমার খালাতো হায়াত। আজ ভর্তি হল। নতুন এসেছে।
আদিব একবার হায়াতের দিকে তাকালো,ঠিক তখনি দুজনের চোখাচোখি হলো, গলায় ঝোলানো আইডি কার্ডে লেখা:
সাদাদ আদিব চৌধুরী — অতিথি প্রভাষক (ফিজিক্স)”
— নতুন বলেই ধাক্কা দিবে, সেটা তো না,
আদিব স্যার বললো, তবে ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা গেল।
— আচ্ছা, সাবধানে চলবে। ক্লাসে দেখা হবে। মাঝে মাঝে দু-একটা ক্লাস নিই, কিন্তু স্যারদের কথা রাখতে হয় তো,
বলেই পকেট থেকে ফোন বের করে চোখ নামিয়ে হাঁটা ধরলো। পেছন থেকে রাজ নামে ছেলেটাও আদিবের সাথে চলে গেলো।
হায়াত স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর কেমন হালকা ধকধক করছে।
এই প্রথম কোনো শিক্ষক ওকে এমনভাবে দেখে কথা বললেন—একটু কঠিন, কিন্তু গভীর কিছু একটা ছিল দৃষ্টিতে।
জিসান হেসে বলল,"
"“এইটা আদিব স্যার। কলেজের গেস্ট টিচার টাইপ, কিন্তু হেভিওয়েট।শহরের নাম করা বিজনেজম্যান রাকিব চৌধুরীর একমাত্র ছেলে, স্যারদের অনুরোধ মাঝে মাঝে ক্লাস নেন। আগে এখানকার টপ বয় ছিলেন,পড়ান অল্প,কিন্তু তার পড়া যে কেউ বুঝে যায়।
হায়াত বলল না কিছু। শুধু ধীরে ধীরে কলেজ গেট পেরিয়ে চলতে থাকল।
তবে পেছনে ফেলে আসা সেই ধাক্কার মুহূর্তটা মনে গেঁথে গেল গহীনে।
সেদিন শুধু ভর্তি হয়নি হায়াত,
সে প্রথমবার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত স্পর্শও টের পেয়েছিল—যেটা এসেছিল এক অপরিচিত, গম্ভীর, আর একরকম সুন্দর মানুষ থেকে।"
"প্রথম দিন কলেজে পা রাখা। সকালটা ছিলো একটু বেশিই উত্তেজনায় ভরা। জিসানের সাথে কলেজ গেট পার হচ্ছে হায়াত , হঠাৎই ধাক্কা। চোখ তুলে দেখে—ওই তো তিনি! সেই গম্ভীর চেহারার গেস্ট টিচার, যার প্রেমে অজান্তেই পড়ে গিয়েছিলো ভর্তি হওয়ার দিন হায়াত।
লম্বা-সুঠাম গড়ন, কড়া চোখের চাহনি—যেন চুপচাপ থেকেও অনেক কিছু বলে ফেলেন। কলেজের সবাই তাকে চেনে আদিব স্যার নামে, কিন্তু হায়াতের কাছে তিনি ‘প্রথম দৃষ্টির প্রেম’।
ধাক্কা লাগতেই তিনি একপাশে সরে গিয়ে কড়া চোখে তাকালেন। “বললো,
– তুমি নতুন ?
– হু….
– তুমি সেই না… যার সাথে সেদিনও ধাক্কা লেখেছিলো।
হায়াত কিছুটা লজ্জায় পড়েই উত্তর দিলো,বললো,,
– ন্ না মা্ মানে স্যার আব্ আমি ইচ্ছে করে লাগে নি।
আদিব মুখে অস্ফুটস্বরে ‘চ’ শব্দ করে বললো,
– আচ্ছা যাও।
প্রশ্নগুলো ছোট, কিন্তু গলায় এমন টান যেন বুক কাঁপিয়ে দেয়। হায়াত শুধু মাথা নাড়ালো। মুখ দিয়ে শব্দ বেরোয় না।
পেছনে দাঁড়িয়ে থাকা জিসান ফিসফিস করে বললো,
– তোর মনে আছে ? ভর্তি হওয়ার দিন যার সাথে ধাক্কা খেয়েছিলি, ওইডাই এই আদিব স্যার!
হায়াত তখনও পাশেই দাঁড়িয়ে, সবকিছু লক্ষ করছিলো। তার চোখে কিছু ছিলো, যা আদিব তখনও বুঝে উঠতে পারিনি"
"কলেজ গেট পাড় হওয়ার সময় দুপুরটা ছিল বেশ গরম। রোদের তাপে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। হায়াত একা একাই হেঁটে আসছিল, হাতে বই আর কাঁধে ব্যাগ।জিসান কোচিং করে বাড়ি যাবে, মেয়ে হিসেবে স্বাভাবিকভাবেই কিছুটা লাজুক হায়াত, মাথায় আঁচলটা ভালো করে গুঁজে সে সামনে হাঁটছিল।
কিন্তু হঠাৎ…
— এই মেয়েটা তো বেশ সুন্দর না রে ?
—আহা… দেখি তো ওড়নাটা ঠিক কতখানি নরম!
দুজন ছেলে পেছন থেকে হঠাৎ করে হায়াতের ওড়নাটা টেনে ধরলো। ভয় পেয়ে থমকে গেলো হায়াত। চোখে পানি চলে এলো, কিন্তু মুখে কোনো কথা আসছিল না।
ঠিক তখনই…
বটগাছের নিচে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করছিলো আদিব স্যার। গম্ভীর চেহারার মানুষ হলেও, আজ কিছুটা হাসি মুখে ছিলেন। কিন্তু সেই হাসি মুহূর্তেই মিলিয়ে গেলো হায়াতের দিক তাকিয়ে।
এক ঝটকায় সাইকেলের মতো গতি নিয়ে ছুটে এসেছে আদিব স্যার। বন্ধুদের কেউ কিছু বোঝার আগেই তিনি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন।
–
—এই, কি হচ্ছে এখানে? এই বলেই একটা ছেলের নাক বরাবর ঘুষি দিলো আদিব।পাশের ছেলেকে বললো,
— তোমরা কোন ক্লাসে পড়ো ?
— স্যার… মানে… আমরা… দুষ্টামি করছিলাম, মাফ করে দেন…
—এটা দুষ্টামি না, এটা শালীনতা ভঙ্গ, এটা অপরাধ। কলেজের সামনে, শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ। থাপ্পড় মেরে মেয়েদেরকে বিরক্ত করার ঝাল মিটিয়ে দেবো, bastard.
ছেলেগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। আদিব স্যারের গলা নিচু হলেও দৃঢ়, চোখে আগুন।"
কষ্ট করে লিখছি কেউ অনুমতি ছাড়া নকল করবেন না........
চলবে .......💐
