😩 প্রণয়ের উষ্ণতা 🌺
পর্ব1
নিশি রাত । এই অন্ধকার রাতে চারপাশে কোনো মানুষ দেখা যায় না কিন্তু এই নিশি রাতেও শহর অঞ্চলের চলাচল থামে নি । শহর অঞ্চলে চলাচল থাকলেও গ্রাম অঞ্চলগুলো নিস্তদ্ধ হয়ে আছে।
এই নিশি রাতের মাঝে কেউ একজন প্রাণ প্রণে ছুটছে। পরনে তার বিয়ের সাজ। লাল বিনারসিতে ঢেকে আছে মেয়েটি। মেয়েটি ছুটছে আর পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে। মেয়েটির মুখে স্পস্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে।
মেয়েটি ছুটেই চলেছে। হঠাৎ মেয়েটি কারো সাথে ঢাক্কা লেগে নিচে পরে যায়। মেয়েটি কোমরে বেশ ব্যথা পেয়েছে। মেয়েটি তাড়াতাড়ি উঠে মেয়েটি ভয়ার্ত স্বরে বলে
:- ভাইয়া প্লিজ আমাকে সাহায্য করেন প্লিজ ।
ছেলেটি মেয়েটির তাকিয়ে বলে
:- কি হয়েছে এমন হারাচ্ছেন কেন ।
:- পরে বলবো প্লিজ আমাকে ঢাকা যাওয়ার বাসে তুলে দেন।
ছেলেটা স্থির হয়ে বললো
:-ওকে ওকে আমিও ঢাকা যাচ্ছি চলো আমার সাথে ।
তারপর তারা দুই জন ঢাকার বাসে উঠে পড়ে। ভাগ্যক্রমে দুইজনের সিট একসাথে ই পড়ে। এবার ছেলেটি কৌতূহল নিয়ে বলে
:- আচ্ছা এবার বলেন আপনি কে আর কেন এমন ভাবে ছুটছিলেন।
মেয়েটি এবার শান্ত হয়ে বলতে লাগলো
:- আমার নাম আইরা আর আমার বাবার নাম রাফসান খান আমার মার নাম আনিয়া খান কিন্তু চার বছর আগে আমার বাবা-মা গাড়ি দুর্ঘটনায় মারা যান তারপর আমি আমার চাচা - চাচির সঙ্গে থাকতে শুরু করি। কিন্তু আমার চাচা চাচি আমাকে সহ্য করতে পারেন না। আমাকে খুব অত্যাচার করত নিয়মিত। আমার চাচি টাকার লোভে আমাকে একটা বুড়া জমিদার এর সাথে বিয়ে দিতে চায় কিন্তু আমি পালিয়ে এসেছি।
বলেই মেয়েটি কাঁদতে শুরু করল। ছেলেটি মেয়েটিকে শান্ত করতে বললো
:- আরে তুমি কাঁদছো কেন। আর তুমি বা ঢাকাই কথায় থাকবে।
মেয়েটি চোখের পানি মুছে ছেলেটির দিকে তাকিয়ে বলে
:- ঢাকায় আমার এক বন্ধু আছে তার সাথেই থাকব। আর এত সময় ধরে তো আপনার নাম কি তাই জানতে পারলাম না।
ছেলেটি মুচকি হেসে বললো
:- আমি আহির চৌধুরী ।
তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতেই ঢাকায় চলে আসে। আইরা হঠাৎ কারো ডাক শুনে ঘুম ভেঙ্গে যায়। আইরা ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকায় আর দেখে বাস কনট্রাকটর তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে ।আইরাকে চোখ খুলতে দেখে বাস কনট্রাকটর বলে
:- মামুনি তুমি উঠেছ ।আমরা ঢাকায় চলে এসেছি।
আইরা মাথা ঝাকিয়ে পাশের সিটে তাকায় আর দেখে তার পাশেআহির নামের ছেলেটি নেই। সে ভ্রু কুচকে বাস কনট্রাকটর কে বলে
:- আমার পাশে যে ছেলেটি ছিল ওই ছেলেটি কথায়।
বাস কনট্রাকটর মুচকি হেসে বললো
:- সে তো অনেই আগেই চলে গিয়েছে।
আইরা মুখ গমরা করে তার কাধে ব্যাগ নিয়ে বাস থেকে নেমে যায়। আর ভাবে ছেলেটাকে ধন্যবাদ ও বলতে পারেনি। সে বাস থেকে নেমে যায় আর আশেপাশে তাকিয়ে দেখে ওখানে একটা বসার জায়গা আছে সে সেখানে গিয়ে বসে পরে। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নেয়। তারপর ফোন বের করে রিমু নামে সেভ করা নাম্বারে ফোন দেই। কিছুক্ষণ পর ফোন রিসিভ হয় ওপাশ থেকে হেলো শুনে আইরা হালকা হেসে বলে
:- রিমু আমি চলে এসেছি।
রিমু নামে মেয়েটি হেসে উঠে আর বলে
:- তুই ওখানেই আমি আসছি।
প্রণয়ের উষ্ণতা
রাইসা সিকদার
