আরহাম যেন নতুন কোন ভাবনা ভাবতেই পারছে না। তার মাথায় শুধু মায়ার সাথে ছেলেগুলোর কথায় মাথায় আসছে, আরহাম এ নিয়ে প্রচুর বিরক্ত নিজের উপর, এ কি নাজেহাল অবস্থায় তার, অন্যদিকে মায়া যেন নিজেই জানে জান ফিরে পেল হঠাৎ আরহান চৌধুরী তার ভার্সিটিতে কেন, এই লোকটা এখানে আবার নতুন কোন মেয়ের জন্য এসেছে, তার ছোট মাথায় যেন একের পর এক হাজারো চিন্তা ভাবনা চলে এলো, এই মানুষটাকে তাকে একটু কোনও কি শান্তিতে থাকতে দিবে না, তাকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি ব্যাচারি, আর ওই বখাটে ছেলেটা কি না তার সামনে এসে হাজির, আসুক তাতে মায়ার কি মায়া তাকে ভয় পায় নাকি , মায়া তো প্রচুর সাহসী,
না এখানে আর দাঁড়ানো যাবে না না জানি কোথা থেকে এসে আবার সামনে পড়ে যাবে।
আর আরহাম কে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় পিছন থেকে এসে বলে উঠল কিরে এখানে এভাবে দাঁড়ায় আছিস কেন কি ভাবছিস এত,
আরহাম মুখে কিছু না বলে নিজের গাড়ির উদ্দেশ্য রওনা হলো কিন্তু তার ভিতরে একটা হিংসার আগুন জ্বলে উঠে তা সে খুব ভালো মতো টের পাচ্ছে।
আশ্চর্যের ব্যাপার হলো একটা অচেনা মেয়ে প্রতি তার এত কিসে ভাবনা কাজ করছে, না এই মেয়েটার কাছ থেকে তার সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
আরহাম তার অ্যাসিস্ট্যান্ট সবুজ কে ফোন দিল
মায়ার সকল বায়োডাটা রেডি করতে বলল,
এদিকে বাসায় এসে দেখে তার বাসায় আজকে অনেক মানুষ , এবং তার খালা মামা ফুপি সবাই এসে হাজির, মায়া এদের কাছ থেকে জানতে পারলো তার বড় বোনকে আজকে দেখতে এসেছে হঠাৎ করে এই প্রোগ্রাম ঠিক হয়েছে, আলতাফ উদ্দিন তার ছোটবেলা বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেছে। এটা দেখে মায়ার ভীষণ মনটা খারাপ হয়ে গেল তার ভালোবাসা তার বড় বোনটা কিনা দুদিন পর চলে যাবে । এটাতে তো কোন কিছু করার নাই এটা তো নিয়ম এটা তো মায়াকে একদিন এভাবে চলে যেতে হবে।
আলতা উদ্দিন পরিচয় করিয়ে দিলেন এটা আমার ছোট মেয়ে মায়া । যাক পাকা কথা দেখা দেখি হবার পর বিয়ে ডেট ঠিক হল সামনে মাসে 10 তারিখে। আর তো বেশি দিন বাকি নেই তাহলে মাত্র আর হাতে গুনে গুনে 12 দিনের মত সময় আছে এখন থেকে তো তোর কেউ শুরু করে দিতে হবে হাজার হোক আলতা নিয়ে বড় মেয়ের বিয়ে বলে কথা।
মায়া তার বড় বোনের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকলে আহ কি মায়া কি লাজুকতা কি শরম পেতে হবে মায়াকে, তার বড় বোনের মত বুঝি এত লাজুকতা থাকবে তার চেহারায়।
আর অন্যদিকে আরহাম নিজের ফ্ল্যাটে ফিরে সবে মাত্র বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল ,অমনি তার ফোনে সবুজের ফোন আসলো ফোন ধরে মায়ার সম্পূর্ণ বায়োডাটা বলতে শুরু করলো ।এতে যেন আরহামের মুখে প্রশান্তির এক হাসি বয়ে গেল। কি আশ্চর্য একটা মেয়ের কথা ভেবে কিন্তু তার মুখে হাসি ফুটলো , না আর কিছুই ভাবতে পারছে না আরহাম।আর আরহাম সবুজের কাছ থেকে এটাও জানতে পারল আর কয়টা দিন পর তার বড় বোনের বিয়ে।,
আলতাব উদ্দিন আরহামের কেবিনে সামনে এসে দাঁড়াল, স্যার আমার কয়দিনের ছুটির প্রয়োজন আমার বড় মেয়ের বিয়ে প্লিজ এই কার্ডটি রাখুন আপনি অবশ্যই অবশ্যই আসবেন, আরহামের এর মুখে এক ডেবিল হাসি ফুটে উঠে যা আলতাফ উদ্দিন দেখার আগেই দেখার আগেই মিলিয়ে গেল ।।
এর পরবর্তী পার্ট নিয়ে আসবো খুব খুব খুব শীঘ্রই
