Golpo!!!!!!
#dopamine
#Ep1
#writerBindumashi
#Copykoranishiddho
বাংলা!
গল্প
#ডোপামিন #পর্ব১
#কলমেবিন্দুমাসি
আশা করি ভালো লাগবে, ভালো না লাগলেও কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ কপি করা বারণ!!! ❎🙏
পর্ব১ শুরু করছি::
~বাবা পুলিশ হওয়ায় বেশি একটা সুবিধা করতে পারনি তানাজ। আরো পড়ে গেছে অসুবিধায়, মানুষকে নিজের বাবার আসল পরিচয় দিতে পারে না। হয়ে থাকতে হয় অচেনা নাগরিক।
যখন তানাজের বাবা পুলিশ অফিসারের সর্বস্তরে স্থান পেল, তখনই কেন সরকারের এমন একটা সিন্ধান্ত নিতে হবে!
বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহা সেদিন কড়া গলায় সংসদে একটা বার্তা দিলেন
' যদি পুলিশদেরই আলাদা একটা বর্ডি গার্ড লাগে তাহলে, সাধারণ জনগন এর সুরক্ষার দায়িত্ব কে নিবে?
কথাটা যদিও তিনি ঠিক বলেছেন তারপরও যারা পুলিশের উচ্চস্তরে আছেন তাদের জন্য একটা ব্যবস্থা করাই উচিত...
কারণ সাধারণ পুলিশ অফিসারদের তুলনায় যারা একটু উচু স্তরে আছেন, তাদের জীবনে শত্রু বেশি, খারাপ মানুষের নজর বেশি! তারা চাইলেও বর্ডিগার্ট ছাড়া চলতে পারেন না।
তাই তো সরকার তানাজের বাবাকে নিরাপত্তা হিসাবে একটা সরকারি বাসভবন আর সাথে একটা সরকারি গাড়ি দিলেন আর কিছু বর্ডিগার্ড।
প্রধানমন্ত্রীর এই অবিচার টা আবার তানাজ এর বাবার পছন্দ হলো না।
যেখানে সরকার কোনো পুলিশের জীবনের চিন্তা না করেই বললেন এসব, তারপরও উনার(তানাজের বাবা) জন্য কেনো এই বাসভবন?
সেদিন সংসদে তানাজের বাবাও বড় মুখ করে বললেন ' মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে কেনো অন্য পুলিশ অফিসার দের জীবন গুরুত্বপূর্ণ মনে হলো না?
কোনো আমিই এসব এর অধিকারী হবো?আই.জি.পি অফিসার বলে?
অন্যদেরও তো জীবনের মায়া আছে, তাহলে আমি কিভাবে এই বাসভবন গ্রহণ করি, দুঃখিত জনাব সালাউদ্দিন সাহেব, আমি এই বাস ভবন গ্রহণ করতে পারবো না।
টিভির মধ্যে তখন সংসদের খবর চলছিলো, তানাজ এই সব খবর দেখার জন্যই মূলত টিভি টা ওন করে বসেছে হল রুমে, ওর বাবার এমন কথা শুনে তানাজের বুক গর্বে ফুলে উঠার উপক্রম, ওর বাবা কেনো এতো ভালো লোক?!
প্রধানমন্ত্রী সালউদ্দিন সাহার এই কথা শুনে সেদিন সংসদের সবার গলা সেদিন শুকিয়ে কাঠ হয়ে গিয়ে ছিল।
কারই না জীবনের মায়া নেই! সবাই তো বেশিদিন বাঁচতে চায়! কে আর অন্যের জন্য নিজের জীবনের ঝুঁকি নেয়!?
কিন্তু তানাজের বাবার এই কথা শুনে কোনো প্রতিক্রিয়া হয় নি, মানুষ টা একটু বেশিই সাহসী, নিজের জীবনের কথা কখনো ভাবে নি কিন্তু তার দুর্বলতা তার পরিবার, তার একমাত্র মেয়ে তানাজ।
প্রথমে তানাজও এসবের বিরুদ্ধে ছিল যখন সরকার বললেন যে কোনো বর্ডি গার্ড দেওয়া হবে না,কিন্তু মেয়ে তানাজ হয়েছে স্পষ্ট ভাষী,নিজের দিকটা বিবেচনা বাদ দিয়ে একজন সাধারণ মানুষের মতো করে কথা টা ভাবলো , এতো কিছু নিয়ে সরকার কে দায়ী করার পরও শেষ মেষ গিয়ে বলে কিনা বলে
' না, বাবা আমাদের প্রধানমন্ত্রীর মাথায় সৎবু্দ্ধি আছে, নাহলে এতো সুন্দর আইডিয়া আসে কিভাবে উনার মাথায়!
কারণ যেখানে বাংলাদেশে চুরি ছিনতাইকারীর উপক্রম বেশি সেখানে এই বুদ্ধির কোনো তুলনা হয় না! যদি বর্গি গার্ড গুলো পুলিশের পাহারা না থেকে রাতে দেশের অলিগলিতে ঘুড়ে বেড়ায় তাহলে তো আর দেশে এসব চুরি ছিনতাইকারীর জায়গা হবে না!
এতো বারণ করার পরও তানাজ এর বাবার সরকার এর দেওয়া সব কিছুই গ্রহণ করতে হলো,তিনি নারাজ এসব এর অধিকারী হতে,কিন্তু কিছু করার নেই, পুলিশ কর্মীদের সবার প্রধান তিনি, তার আন্ডারে বাংলাদেশ ২লক্ষেরও পুলিশ কর্মীর দায়িত্ব। তাই তুলনা মুলক ভাবে তিনি শত্রুদের নজরে এক নম্বর আসামী।
বর্তমান-----------
সড়কের ধূসর আলো ক্যাফ এর কাঁচের জানালায় পড়ছে, ছোট ছোট জলছটা গ্লাসের ওপর নেচে উঠছে। ভেতরে হালকা সঙ্গীত, চায়ের গন্ধ আর কাগজের পাতার খসখসানি মিলিয়ে একটা শান্তি সৃষ্টি করেছে।
তানাজ শহরের এক ছোট, শান্ত লাইব্রেরি বা ক্যাফে বলা যায় সেখানে বসে ছিল।
হাতের মধ্যে The Book Thief – Markus Zusak এর বই, চোখের মধ্যে বইটি শীগ্রই শেষ করার নেশা।
ঢাকা ইউনিভার্সিটি অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনলোজি বা সংক্ষেপে ডুয়েট এর প্রথম বর্ষের একজন শিক্ষার্থী তানাজ । বলতে পারা যার সেল্ফ অবশেসড একটা মেয়ে, যখন যেটাতে ওর মন সায় দেয় সেই কাজ ওর করা বাধ্যতা মূলক।
তাই তো পরিবারের সবাই যখন ঝুকছিল মেডিক্যাল কলেজের উপর,, তখন সে নিজের ইচ্ছা কে প্রাধান্য দিয়ে,, মেডিক্যাল প্রিপারেশন নেওয়া স্বত্বেও সেদিন মেডিক্যাল কলেজের টেষ্ট দিতে যায় নি।
কে জানে কেনো দেয় নি?
বাবা মা তো বেজায় রাগ করেছিলো তানাজের উপর, মা একটু কমই কিন্তু বাবা!
উনি তানাজের উপর প্রচন্ড রাগ করেছিলেন। রাগ বললে ভুল হবে, অভিমাণ করেছিলেন।
এটা তানাজের মাথার একটা যুক্তি
...ওর কাছের মানুষ যখন কোনো কারণে ওর সাথে মন খারাপ করে থাকে, তখন ও এটাকে বলে অভিমাণ আর দূরের মানুষের জন্য সেটা রাগ।
কিন্তু প্রথমে তানাজের ডাক্তারির প্রতি ওর অন্য রকম একটা আগ্রহ কাজ করতো
বলা যায় " মানুষের ড্রিম থাকে, একজন ভালো ডাক্তার হওয়ার
আর তানাজেরও ছিলো কিন্তু হঠাৎ করেই ড্রিম চেন্জ হয়ে গেলো। ওর একটু বেশি বেশি মুড সুইং হয়, যা ওর কাছে একটা বড় সমস্যা, ও এটাকে নিজের জীবনের একটা সব থেকে বড় দোষ হিসেবে দেখে।
তানাজের সম্পূর্ণ নাম সেহের তানাজ ইকবাল।
বই পড়তে পছন্দ করে, একটু ইমোশনাল কিন্তু বাহিরে স্ট্রং। সৌন্দর্যের বর্ণনা দিতে চাইলে ওর ফর্সা গায়ের রং আর মাটি রঙ্গা চোখই যথেষ্ট। উচ্চতায় ৫.৬ এর মতো হবে।
আর একটা কথা না বললেই নয় ওর ঠোঁটের উপরের আর নিচের তিল দুইটা,একদম নজরকাড়া।
বাবা মার এক মাত্র সন্তান তানাজ । বাবা মা সবসময়ই ব্যস্ত, তানাজের মা রায়হানা নিমরা, একজন আইনজিবি।
আর বাবা রাসেখ ইকবাল, একজন আই. জি. পি পুলিশ অফিসার।
বাবা মার সাথে তানাজের বেশি একটা মেলামেশা হয় না, যে যার কাজে সারাদিন ব্যস্ত।
রাতে দেখা হয় সবার সাথে তাও আবার খাবার টেবিলে।
সারা দিন যে যার কাজে ব্যস্ত থাকে
ছোট থেকেই তানাজ নিজের খেয়াল রাখতে শিখেছে।
তানাজ ক্যাফেতে বসে কফির কাপে টুমুক দিয়ে আবার মনযোগ দিলো বই এ। আজকে তানাজদের ভার্সিটিতে প্রেজেন্টেশন ছিলো, তাই তানাজ আজকে শাড়ি পরেছে
হালকা নীল রঙের একটা সফট তাঁতের শাড়ি, শাড়ির পাড় গাঢ় নীল আর চুল গুলো খোপা করা, আর কপালে একটা গাঢ় নীল রঙের ছোট্ট টিপ।
শাড়ি তানাজের মাঝে মাঝেই পড়া হয়। কেনো পরে জানে না কিন্তু ভালো লাগে ওর কোনো অজানা কারণেই।
পুরো শহরের মধ্যে তানাজের এই জায়গা টা সবচেয়ে বেশি পছন্দের। কারণ এখানে কোনো কোলাহল নেই,
যে যায় মতো বই পড়ছে, আবার কেউ বিজনেস এর মিটিং করছে, আবার কেউ বা বন্ধুদের নিয়ে আড্ডায় মাতোয়ারা।
তানাজ যেহেতু বইয়ের সেকশনে বসে আছে তাই এখানে কোনো কোলাহল নেই।
এই জায়গা টা তিন টা অংশ জুড়ে বিস্তৃত। কিছু দিন আগেই এই জায়গাটার ওপেনিং হয়েছে, এই জন্য এখনো জায়গাটার তেমন পরিচিতি পায় নি। নাম টা অনেক সুন্দর " ব্লু ওসান "।
ডেকোরেশন টাও অনেক হালকার মধ্যে।
বই প্রেমিকদের মনের মতো জায়গা এটা।
আজকেও তানাজ এখানে ওর অবসর সময় টাই কাটাতে এসেছে , কারণ ওর বাসায় এখন কেউ নেই,, ভার্সিটি থেকে ক্লাস শেষ করে সোজা এখানে এসেছে।
ওর বাসায় গেলে দমবন্ধ লাগে এই সময়,, ওর মা বাবা আসে সন্ধ্যা ছয়টার দিকে আর ও বাসায় যায় পাঁচটার দিকে।
তানাজ বইটাপড়তে পড়তে একবার বাহিরের দিকে তাকালো। কাঁচের দেওয়াল হওয়ায় রাস্তার গাড়ি গুলো স্পষ্টই দেখা যায় ভিতর থেকে।
কিন্তু আজকে রাস্তায় গাড়ি দেখার সুযোগ নেই, বাহিরে পর চোখ পড়ার সাথেই দেখলো অনেক মানুষ দাঁড়িয়ে রেস্টুরেন্টের বাহিরে
কিন্তু তানাজ বুঝলো না এতো মানুষ কেনো রেস্টুরেন্টের বাহিরে?আর তাছাড়া এই সময় তো কখনোই এখানে এতো ভিড় হয় না, বিষয় টা তানাজের একটু সন্দেহ জনকই মনে হলো।
তানাজ তাই আর বসে থাকতে পারল না মনে কৌতুহল নিয়ে।
মেয়ে টা বরাবরই প্রতিবাদী, বলা যায় বাবা মায়ের শিক্ষা, কিন্তু চতুরও খুব।
তো বাহিরে কি হচ্ছে দেখার জন্য উঠে দাড়ালো। হাতে ফোন টা নিয়ে বাহিরে যাওয়ার জন্য পা বাড়াল। কাচেঁর হাতলে হাত দিয়ে দরজা টা টেনে খুলল তানাজ।
মেয়েদের জ্বালায় বাহিরে পা রাখার জায়গা নেই, তানাজ তারপরও কাচুমাচু হশে রেস্টুরেন্টের দরজার কাছ টা ঘেঁষে দাড়াল। তানাজের আর একটু সামনেই একজন লোক দাঁড়িয়ে ছিল
একটু কৌতুহল নিয়েই সামনের দিকে আগালে আর লোকটা কে জিজ্ঞাসা করলো
" এখানে এতো শব্দ হচ্ছে কেন?
লোক টা ছিলেন রেস্টুরেন্টের একজন ওয়েটার, তানাজকে ভালো মতোই চিনে লোক টা, যেহেতু তানাজ প্রায় প্রতিদিনই ক্যাফেতে আসে, তাই চিনে।
তিনি তানাজ কে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে উওর দিলেন
" ম্যাম, আজকে আমাদের রেস্টুরেন্ট এর যেই লাক্সারিয়াস সাইট টা আছে ওটার সম্পূর্ণভাবে বুক করা হয়েছিল, কোনো একজন এমপির পরিবার বুক করেছিলেন সম্ভবত,
উনারা এখানে আসতে চেয়েছিলেন মূলত পারিবারিক সময় কাটাতে, আসাতে চাওয়ার আগেও অনেকবার আমাদের ম্যানেজার কে বলেছিলেন যাতে কোনো ঝামেলা না সৃষ্টি হয়, কিন্তু খবর টা কিভাবে যে লিক হয়ে গেল কেউ জানে না।
তানাজের মাথায় কথা টা ভালো মতো ঢুকল না, তাই তখন একটু আগ্রহের সাথেই জিজ্ঞাসা করলো
" সব বুঝলাম কিন্তু তাই বলে এতো লোকের ভিড় বিশেষ করে এতো মেয়ে এখানে,এটা তো বুঝলাম না?
ওয়েটার টি তখন জবাব দিলো " ম্যাম, যিনি এই রেস্টুরেন্ট টি বুক করেছেন তার কোনো শুভাকাঙ্ক্ষীর জন্য হয় তো বা আমি সঠিক জানি না এই বিষয়ে।
তানাজ যখন এসব কথা বলছিলেন, তখনই একটা ব্ল্যাকপ্রাইভেট কার এসে দাড়ালো রেস্টুরেন্টের বাহিরে।
তানাজ কথা বলতেই আঢ় চোখে দেখল গাড়িটা কিন্তু তেমন গুরুত্ব দিল না।
কিন্তু এই গাড়ি আসা দেখে মেয়েগুলোর হোস উড়ে গেল। একটা মেয়ে গাড়ি দেখে এতো উত্তেজিত হয়ে গেল যে মেয়েটা দৌড়াতে দৌড়াতে গাড়ি একদম সামনে গিয়ে বলতে লাগল
" আরসান সামির চৌধুরী এসেছে, তাড়াতাড়ি আসো সবাই!! তাড়াতাড়ি আসো! ড্রিম বয় এসে গেছে।
মেয়েটাকে দেখে তানাজের সুস্থই মনে হল কিন্তু হঠাৎ এসব উদ্ভট আচরণ করার মানে কি!
ওই গাড়ির সামনের মেয়েটার আওয়াজ পেয়ে তখন আরো মেয়ে রা আগালো গাড়ির দিকে । তানাজও মনযোগের সাথে সামনের দিকে তাকালো দেখার জন্য।
এসবের মধ্যেই তানাজের পিছনে একটা মেয়ে দাড়িয়ে ছিল,ওই মেয়ে টাও যখন সামনে আগানোর জন্য পা বাড়ালো।
তখন তানাজ সুযোগ বুঝে মেয়ে টাকে জিজ্ঞেস করলো " আচ্ছা, এই আরসান চৌধুরীটা কে একটু বলবেন?
মেয়ে টা তানাজের কথা শুনে একটু চমকালো,মনে হল কেউ ওকে জোর করে নিম পাতার জুস খাইয়ে দিয়েছে, মুখের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে এখনই মিশাইল ছুড়ে মারবে তানাজ এর মুখের উপর তারপরও মেয়ে টা অদ্ভুত দৃষ্টিতে তানাকে দেখে বলল
" আপনি আরসান সামির চৌধুরী কে চিনেন না? কোথায় থাকেন!!? কোন দুনিয়াতে?
এমপি ওয়াহিদ চৌধুরীর একমাত্র ছেলে আরসান সামির চৌধুরী।
তানাজের মেয়েটার কথাটাতে তেমন মন গলল না, মেয়েটার কথা শুনে ওর আরো বিরক্ত লাগল, কারণ পৃথিবীতে এখনো অনেক কাজ বাকি করার জন্য? কি এমন লোক উনি যে উনাকে চিনতে হবে তানাজের?!
তানাজ তখন ভাবলেশহীন বলে উঠল
" তো উনাকে নিয়ে এতো মাতামাতির কি আছে?
সামনের মেয়েটা তখন বলল " আপনি নিজে যদি একবার দেখেন উনাকে, তাহলে এই জবাব আপনি নিজেই খুঁজে পাবেন।
মেয়ে টা এই কথা বলে সামনের দিকে পা বাড়ালো।
তানাজ মেয়ে টার কথা শুনে একটু হাসলো। হেসে বলল" ক্রেয়জি ইম্ম্যচিউর গার্ল।
তানাজও আগ্রহের সহিত সামনের গাড়ির দিকে তাকালো দেখার জন্য কে এই আরসান চৌধুরী। কিন্তু একটা হাস্যকর বিষয় হলো। মেয়ে গুলো যখন প্রত্যাশিত ব্যক্তির আশায় গাড়ির সামনে ভিড় করে দাঁড়ালো, তখনি গাড়ির দরজা খুলে গেলো আর সেখান থেকে একটা বৃদ্ধ লোক বের হলো।
মেয়ে গুলো আহাম্মক বনে গেলো এক মুহূর্তের জন্য।
তানাজও এটা দেখে মুখ চেপে হেসে ফেলল মেয়ে গুলো কে দেখে।
আর তানাজ তখন হাসতে হাসতে সামনের মেয়ে টাকে বলল" আমি আমার উত্তর পেয়ে গেছি। এই আরসান চৌধুরী তো অনেক সুন্দর। আপনারা এনার ফ্যান? গুড গুড,,
বলে হেসে তানাজ সামনের দিকে পা বাড়াল,রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার জন্য।
তানাজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে টা এতো শখ পেলো যে তানাজের প্রশ্নের উত্তর না দিয়ে আহাম্মক বনে দাঁড়িয়ে থাকলো সেখানে।
তানাজ রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছে, তখন ওই মেয়ে টা তানাজকে পিছন থেকে বলে উঠল" হেই সিস, এটা আরসান সামির না। ইট ওয়াজ আওয়ার মিস্টেক বাট ট্রাস্ট মি সিস, ইফ ইউ সি হিম ইভেন ওয়ানস, ইউ ওডোন্ট বি এবল টু টেইক ইউর আইয়িস ওফ হিম, ড্যাম ব্রো,হি ইস এ সেলিব্রিটি।
তানাজ তখন ইগনোরের স্বরে বলল "ইট ওয়াজ মাই ব্যাড।
এতো গুরুত্ব দিলো না তানাজ । তানাজ যে শুধু বৃদ্ধ লোক টাকে আরসান ভেবেছে এটার জন্য এবং চেনার ভুলের জন্য দুঃখিত হলো মেয়ে টার কাছে।
তানাজ গিয়ে আবার তার আগের জায়গায় বসে গেলো
তারপর আস্তে আস্তে রেস্টুরেন্টের অর্ধেক অংশ ভরে গেলো, যেই রেস্টুরেন্ট টায় মানুষ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসে না। তানাজের বিষয়টা খুব অবাক লাগল!
তানাজ এগুলা দেখে বলল " ইন্টারেস্টিং !
একটু অবাক হওয়ার মতো হাসলো।
তারপর আবার বলে উঠলো " হু ইস দিস গায় ? যার জন্য এতো মেয়ে পাগল হয়ে বসে আছে? একবার দেখতে হয় তো!!
কিছুক্ষণ এর মধ্যেই বাহিরে অনেক গাড়ির শব্দ শুনতে পাওয়া গেলো ।
গাড়ির শব্দ শুনেই ধ্যান ভাঙ্গলো তানাজের ,
ঘড়ির কাটায় তখন পাঁচ টা একান্ন।
তানাজের মনে পড়ল ওর তো এখন বাসায় যেতে হবে। আর একটু পর তো চারপাশে অন্ধকার দেখা যাবে।
তাই তানাজ তাড়াতাড়ি কাউন্টারে গিয়ে কফির বিল টা দিয়ে ব্যাগ টা হাতে নিয়ে হাটা দিলো বের হওয়ার জন্য।
তাড়ার জন্য এটা ভুলে গেলো যে বাহিরে কি হচ্ছে। বাহিরের ভিড়ের কথা এক মুহূর্তের জন্য ভুলে গেলো তানাজ ।
তানাজ রেস্টুরেন্টের কাঁচের দরজার হাতলে মাত্রই হাত রাখবে দরজা খুলার জন্য, তার আগেই দরজা খুলে গেল।
তানাজ যখন দরজা খুলার জন্য হাত বাড়ায় তখন ও বাহিরে খেয়াল করে নি, কিন্তু যখন হঠাৎ করেই দরজা টা খুলে গেল, তানাজ হতবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল।
দরজা খুলার সাথে সাথেই সামনে পড়ল এক সুর্দশন। ব্যস্ত চোখে তানাজের দিকে তাকাল।
'একটা সাদা পাঞ্জাবি পড়া ছেলে দাঁড়িয়ে, হাতে একটা প্রেসিডেন্ট ওয়াচ , যেটা তার পুরুষওয়ালি সৌন্দর্য কে আরও বৃদ্ধি করছে। বয়স হবে হয়তো ২৭বা ২৮। কড়া পারফিউমের সুবাস নাকে আসছে তানাজের ।
লম্বায় ছয় ফুট হবে। চুল গুলো একদম উচু করে রাখা,গায়ের রং হলুদ ফর্সা।
আগের দিনে রাজারা যেমন পাকানো গোঁফ রাখতো তেমনি সামনের ব্যক্তি টাও পাকানো গোঁফ। বলতে গেলে একদম হাসিন টাইপের সুন্দর।
তানাজ কিছু সময়ের জন্য স্বদ্ধ হয়ে গেলো।বুকের মধ্যে অন্যরকম একটা চিনচিন ব্যাথার করছে ওর।
চোখে ঝাপসা দেখতে লাগলো। বুকের মধ্যে কেমন একটা ঝড়ের আভাস অনুভব করলো। তখনো ও সেই ছেলেটির সামনে দাঁড়িয়ে । সামনের ব্যক্তি টিও তানাজের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। যেন অপ্রত্যাশিত জায়গায় আকাঙ্ক্ষিত ব্যক্তি কে পেয়ে গেছে। তানাজ ওর দৃষ্টি সরিয়ে নিল।
তানাজের ধ্যান ভাঙ্গলো একজন বর্ডিগার্ডের আওয়াজে," ম্যাম?
তানাজ এটা বুঝতে পারলো সে পথ আট কিয়ে দাঁড়িয়ে আছে তাই তাড়াতাড়ি সরে গেলো রাস্তা থেকে।
তারপর রেস্টুরেন্টের ভিতরেই এক সাইড হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল।
তানাজের হাত পা একটু কাপতে লাগলো। একটু অস্হির হয়ে গেলো কিছুক্ষণের মধ্যেই।
তানাজ দাঁড়িয়ে থাকা বস্থায় এটা খেয়াল করলো না যে কে কে প্রবেশ করলো দরজা দিয়ে।দম আটকে আসার মতো অবস্থা ওর। কেনো এমন অনুভূতি তানাজ বুঝল না!বা বুঝার চেষ্টা করলো না!
তানাজ যখন দেখল দরজায় আর কারো ছায়ায় আসছে না তখন তাকালো উপর দিকে, দেখলো কেউ আর আসছে না, ও আর এক মুহূর্তেও আর দাড়াল না সেখানে, বাসায় যাওয়ার কথা মনে আসতেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলো তাড়াতাড়ি করে।
রেস্টুরেন্টের বাহিরে গিয়ে তানাজ নিজেকে কেমন দুর্বল অনুভব করতে লাগলো।
তারপর আবার কি মনে করে যেন পিছনে ফিরে তাকালো তাকিয়ে দেখলো কাচের দেওয়াল ভেদ করে একজোড়া নিরব চোখ তার দিকে তাকিয়ে।
চোখ জোড়া দেখার সাথেই তানাজ আবার কেঁপে উঠল। এক জোড়া বাদামী, বা বলা যায় খু*ন করার অস্ত্র! হাহ, তানাজে কোনটা মনে হলো বলা কঠিন!!
আর ও দিকে তাকাতে চাইলো না তানাজ ।
তানাজ তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিয়ে চলে আসলো রাস্তার কাছে।
প্রথমেই তো বললাম তানাজের বাবা একজন বড় পুলিশ অফিসার হওয়া স্বত্বেও তারা সাধারণ মানুষের মতোই চলাচল করে, বলা যায় করতে হয়!। নিজের জীবনের ভয় করে না কেউ। তাই তো তানাজ গিয়ে একটা রিকশায় উঠে বসলো আর বলল
" মামা, আই.জি.পি রাসেখ ইকবাল এর বাসার সামনে গিয়ে দাড়াবেন।
রিকশা ছেড়ে দিল রিকশাওয়ালা মামা। রিকসা চলছে নিজ গতিতে। তানাজ এই রিকশাওয়ালা মামাকে প্রতিদিন এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, প্রথম কয়েকদিন তানাজেরও সন্দেহ হয়েছে কিন্তু এখন আর হয় না লোক টা ভালো বয়স হবে ৫৯কি৬০এর মতো , কোমটা একটু বেকানো।
রিকশা ওয়ালা রিকশা চালাতে চালাতেই হঠাৎ করেই তানাজকে বলল "তয় মামা আই. জি.পি রাসেখ ইকবাল আপনের কি লাগে? উনি ত খুব বড় মনের মানুষ!
তানাজ দৃষ্টি ফেলল সামনের দিকে আর তখন একটু আস্তে আস্তে বলল " আমার বাবা।
রিকশা ওয়ালা মামার হতভম্ব হয়ে বলল " আপনের বাবা? আপনের এত বর মাইনষের মেয়ে হইয়া, এভাবে রাস্তায় বেরাইতাছেন?
তানাজ একটু হাসলো লোক টার কথায়।
তারপর বলল " আপনি জানলেন আর কেউ তো জানে না মামা। তাছাড়া আল্লাহ যতদিন হায়াত রেখেছে ততদিনই তো বাচবো। এক জন মানুষ হয়ে আরেক জন মানুষ কে দেখে ভয় পেয়ে লাভ আছে মামা, বলেন তো?
রিকশা ওয়ালা মামা তখন শান্তনার স্বরে বলল " আপনে কথা টা ঠিকই কইছেন মামা, তাও আপনের একটু বুইঝা শুইনা বাইরে বারানো উচিত। আপনের বাবা অনেক ভালা মানুষ,, এই জন্য আপনাদের উপর খারাপ মাইনষের এর নজর বেশি থাকবো, সবাই আপনাদের অনেক ক্ষতি করতে চাইবো। সাবধানে থাইকেন।
তানাজের একটু কৌতুহল হল কথা গুলো শুনে, কেমন যেন রহস্য ময় কথা বার্তা বলে লোক টা। তাই তানাজ একটু অস্পষ্টতা নিয়েই বলল " মামা আপনি আমার বাবা কে কেমনে চিনেন?
রিকশামামা একটু ভীতু হাসল আর বলল
" আপনের বাবা রে কে না চিনে!! একবার আমার অনেক উপকার করছিলো আপনের বাবা।
তানাজ চোখ কোচকে প্রশ্ন জিজ্ঞেস করলো রিকশা ওয়ালা মামা কে
" কি উপকার মামা?
রিকশামামা তখন কথা টা এড়িয়ে গেলেন আর বললেন বলল " মামা অন্যদিন দেখা হইলে কমু।
,
তানাজ বুঝল বিষয় টা, এই লোক নিশ্চয়ই কিছু লুকিয়েছে ওর কাছে। তানাজের মনে হাজার প্রশ্ন ঘুরপাক খেলেও কিছু আর জিজ্ঞেস করল না তানাজ।
তানাজ দৃষ্টি স্হির করলো রাস্তার পানে, রাস্তার গাছ গুলোর দিকে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকলো।
তানাজের সেই রেস্টুরেন্টের লোকটার কথা ভাবলো এক মুহূর্তের জন্য
তারপর আবার নিজেই মনে মনে বলল " আরে! আমি উনাকে নিয়ে কেন ভাবছি? এগুলা তো আমার সিলেবাসের টপিক না। ছিঃ তানাজ,ছিঃ তুই এসব নিয়ে ভাবছিস! তুই?! এ্যাউ!!
বলেই হাতের ফোন এর দিকে তাকালো তানাজ, দেখলো একটা নাম্বার থেকে অনেক বার কল এসেছে।
এটা দেখে তানাজের চোখ শূন্যে উঠে গেলো আর জ্বিহবায় একটা কামোড় দিলো ।
তানাজ বুঝলো কে ওকে এইভাবে কল দিতে পারে।
তানাজ যখন ভার্সিটির ক্লাস করে বের হলো তখন ওর খালাতো ভাই আদিত গেটের বাহিরে দাড়াতে বলেছিল, তানাজও ৫ মিনিট এর মতো দাঁড়িয়েছিল কিন্তু পরে আদিত কে না আসতে দেখে তানাজ চলে গেছে রেস্টুরেন্টে।
আদিত তানাজের মায়ের ছোট বোন এর ছেলে, তানাজ আর আদিত সমবয়সি, এমনকি একই ভার্সিটিতে দুইজন, ওদের দুইজন কে ক্রাইমপাটনারও বলা চলে।
ভার্সিটি তে আজ নিয়ে বেশকিছু দিন হলো যায়, এই কয়েকদিনই তানাজ আর আদিত এক সাথেই বসেছে।
কিন্তু আজকে যখন ক্লাস শেষ হলো আদিত কোনো একটা কাজে ক্লাসের বাহিরে গেল আর যাওয়ার আগে তানাজ কে বলে গেল গেটে দাড়াতে।
আধা ঘন্টা পর ----
রিকশা এসে দাড়ালো একটা সরকারি বাসভবন এর বাহিরে, চারপাশে কড়া গার্ড।
তানাজের বাবা যেহেতু একজন বড় পুলিশ অফিসার তাই উনার একার জন্য একটা বাসভবন দেওয়া। তানাজকে দেখার সাথে সাথে সব গার্ড গুলো তানাজকে সালাম দিলো । তানাজও সালাম এর উওর দিলো আর মিষ্টি করে হাসলো।
চার তালা বাসভবন ~~~
গেটের সামনে বড় করে লেখা তানাজের বাবার নাম, আই. জি.পি রাসেখ ইকবাল।
তানাজ রিকশা ভাড়া দিয়ে ভিতরে ঢুকলো। রিকশা ওয়ালা মামা ভাড়া নিতে চায় নি। কিন্তু তানাজ জোর করে ভাড়া হাতে ধরিয়ে দিয়ে এসেছে।
যে কেউই এই বাসভবনে আসতে পারে না, তানাজের বাবার পারমিশন ছাড়া।
শুধু কিছু কাছের মানুষের জন্য বলে দেওয়া আছে, তারা আসতে পারবে।
তানাজ ওদের বাসভবনের মেইন গেট পেড়িয়ে ভিতরে ঢুকে দেখে একটা বাইক রাখা,তানাজের বুঝতে অসুবিধা হয় না যে এটা কে হতে পারে!
দীর্ঘ বাসভবনের উঠান পেরিয়ে মেইন ডের খুলে হল রুমে প্রবেশ করলো তানাজ।
দেখলো আদিত বসা সোফায়।
আদিত কিছু তো একটা মতলবে এসেছে এটা তানাজ জানে, তাই আদিত কিছু বলে উঠার আগেই তানাজ বলে উঠল" আমার অনেক ক্ষুধা লেগেছে আদিত!
তাই এখন কোনো কিছু বলিস না, আগে আমি কিছু রান্না করবো,তারপর খাবো।
তারপর তোর সব কথা শুনবো, তাই প্লিজ, এখন কিচ্ছু বলিস না,, চুপ করে থাক।
কথা গুলো বলল তানাজ অনেক করুনার স্বরে।
আদিত তানাজের কথা শুনে হেসে ফেলল ফিক করে ।
তানাজ তেমন পাত্তা না দিয়ে দুই তালায় চলে গেল।
দশমিনিট পর নামল উপর থেকে ফ্রেশ হয়ে। কিচেনে ঢুকলো তানাজ ,
ওপেন কিচেন হওয়ায়, আদিত ও তানাজের সামনের সোফায় বসা।
ফোন ঘাটছে বসে বসে।
তানাজ আঢ় চোখে দেখল আদিত কে। দেখে তারপর বলল আদিতের উদ্দেশ্য " নুডলস খাবি নাকি পাস্তা?
আদিত চিন্তায় পড়ে গেল প্রশ্ন টা শুনে তারপর একটু মজার ছলেই বলল
" তোর যেটা ইচ্ছা, যদি তুই আমাকে এখন বিষও এনেদিস খাওয়ার জন্য, তাও আমি খেতে রাজি।
তানাজেররাগ হল এই কথা শুনে, তানাজ এই জন্যই এই ছেলে কে সব সময় চুপ থাকতে বলে। নিজের বোনের সাথেও কে ফ্লার্ট করে ভাই?! তানাজের জানা নেই এটা কিন্তু এই ছেলে নির্ঘাত এটা পাগল। কোথায় কি বলতে হয় তা জানে না। গাধা একটা।
তানাজ তখন একটু বিরক্তি নিয়েই আদিত কে বলল "
তোর এই সব ফালতু লাইন যাতে না শুনতে হয়, এই জন্যই তোকে আমি চুপ থাকতে বলি। ফ্লার্টিংবাজ একটা। আমি তো তোর বোন, আমাকে অন্তত বাদ দে তোর ফ্লার্টিং লিস্ট থেকে!!
আদিত তখন একটু হাসলো তানাজের কথা শুনে। ফোন থেকে চোখ সরিয়ে তানাজকে বলল " তুই জানিস এই ফালতু লাইন এর জন্য কত মেয়ে রাতে ঘুমাতে পারে না? ওকে আই এ্যাগরি, আইএম এ ফ্লার্টিংবাজ। ইট ওলসো এ নাইস নেইম ফোর মি। বাট ট্রাস্ট মি, যেই দিন সিরিয়াস একজন কে পাবো, এসব ছেড়ে দিবো। তাছাড়া তোকে তো কতো করে বলি চল বিয়ে টা করে ফেলি, তুই তো রাজি হচ্ছিস না?!
( বলে আদিত চোখ চিপে হাসলে।)
তানাজের মেজাজটাই খারাপ হয়ে গেল, তানাজের হাতের মধ্যে তখন এখন নুডলসের প্যাকেট ছিলো ওইটা দিয়েই তানাজ আদিত কে ঢিল মেরে দিল। আদিত সরে বসলো ওখন থেকে আর হা হা করে হাসতে লাগল।
তানাজ মুখটা ভেঙচালো আদিত এর কথা শুনে।
না, আদিত ছেলে টা প্লে বয় না। কিন্তু কথা বলার সময় একটু মজার ছলে এসব বলে। এমন কি ও যখন ক্লাস টেন এ পড়তো ম্যাডামরা ওর ফ্লার্টিং মার্কা কথা শুনে ব্লাস করতো।
তানাজ আদিত এর এসব ফালতু কথায় কান দেয় না।
ওইসব কথা বাদ দিয়ে তানাজ তখন কার্টিং বোর্ডে সবজি কাটতে কাটতে বলল
" দেখ তো তোর এসব কথা কিন্তু আমি সারা দিন ঝেলি, তাও রাতে আমি অনেক শান্তিতেই ঘুমাই।
আদিত মুখ বাকিয়ে বলল " আরে গাধা!! তুই আর ওরা কি এক নাকি? ।
তানাজ তখন অধিক বিরক্তি নিয়ে বলল" হইছে হইছে, এখন চুপ কর । তোর যুক্তি তোর কাছে রাখ!
তারপর তানাজ রান্নায় মনযোগ দিলো। ফটাফট পাস্তা বানালো দুইজনের জন্য।
তারপর একটা বাটি আদিত কে দিয়ে অন্য টাও তানাজ হাতে নিয়ে আদিত এর সামনের সোফায় বসে পড়লো। এখনও গায়ে শাড়ি জড়ানো, পুরো একটা সংসারি রমনী লাগছে।
তারপর তানাজ আদিত কে বলল " এবার ঝেড়ে কাশ তো আদিত, কি মতলবে এসেছিস?
আদিত তানাজের দিকে তাকিয়ে বলল " তুই তো অনেক ভালো নাচতে পারিস তাই না,??
তানাজ ভাবলেশহীন ভাবে বলল" হ্যাঁ, নাচতে পারি আবার নাচাতেও পারি। তো??
তারপর আদিত আকুতির স্বরে তানাজকে বলল" তাহলে আমার সাথে একটা ডান্স পারর্ফমেন্স এ নাচবি? মানে কাপল ডান্স?
তানাজ তখন একটু অস্পষ্টতার স্বরে বলল " ভালো করে বলতো, কি বলতে চাচ্ছিস?
আদিত তখন সিরিয়ানস ভাবে বলল " তানা , আমি না আজকে রেহান আর ইভার সাথে কাপল ডান্স নিয়ে বাজি ধরছি।
মানে কে ভালো করে নাচতে পারবে তা নিয়ে, ওরা আমাকে বলল,, যে আমি নাকি কোনো মেয়ের সাথে কাপল ডান্স করতে পারবো না,, তারপর আমিও চ্যালেঞ্জ করে বল্লাম ওদের দেখি কে জেতে।
কিন্তু আমি তো আমার ডান্স পাটনারই খুঁজে পেলাম না।
তানাজ তখন একটু খুচা দিয়ে বলল " তোর জন্য না? কত মেয়ে রাতে ঘুমোতে পারে না? ওদের বল যেয়ে,, আমি পারবো না।
আদিত হাত জোড়াজুড়ি করে বলল " তর পা টা দে তানাজ , তাও মানা করিস না,, তুই আমার পুকি বোন না? আমি তো তোর ভাই,, আমার কথা টা একবার ভাব,, সবার সামনে যখন মানুষ তোর ভাই কে বলবে লুজার, তখন তোর ভাল্লাগবে।?
তানাজ তখন আদিত এর পাম দেওয়া দেখে দীর্ঘ নিশ্বাস ফেলল আর ভ্রু টা উঁচিয়ে বলল " হইসে আর নাটক করতে হবে না। ফাংশন কখন ?
আদিত তখন বলল " দুই দিন পর, তুই কি রাজি তানু?
তানাজ তখন নডুলস চেবাতে চেবাতে বলল" আচ্ছা ভেবে দেখবো।
আদিত চোখ চোট করে বলল " বল না তানাজ!
তানাজ হেসে বলল " ঠিক আছে।
তানাজ কখনোই আদিত কে না বলতো না, আদিত আর ওর সম্পর্ক অনেক ভালো, আদিত তানাজকে নিজের বোনের মতো দেখে, তানাজও তেমন।
আদিত তানাজের এই কথা শুনে নাচানাচি শুরু করলো।
তানাজ তারপর আবার বলল " নাচানাচি না করে গান সিলেক্ট কর।
আদিত সোফায় গা এলিয়ে দিয়ে বলল " তুই যেটা সিলেক্ট করবি ঐটাতেই হবে,, এমনিতেও তোর মিউজিক টেস্ট আমার থেকে ভালো।
তানাজ তখন নাক মুখ কুচকে বলল " এই ভাবে কেউ কাউরে পাম দেয়??
আদিত হেসে বলল " আমি দেই।"
বলে ই হা হা করে হাসতে লাগলো।
তানাজ তখন বলল " ওকে তাহলে কালকে ২টায় বাসায় আসবি , প্রেকটিস করতে হবে নাহলে পঁচার বাবা মতো হেরে যাবি ।
আদিত সোজা হয়ে বসল আর বলল " তুই যখন বলবি যেখানে বলবি এই আদিত হাজির হয়ে যাবে, তাও হারার কথা বলিস না তুই।
তার কিছুক্ষণ পর আদিত চলে গেল তানাজদের বাসা থেকে। তানাজ রুমে গিয়ে বসলো বই নিয়ে,, তানাজ তখন ঘড়ির দিকে তাকালো, দেখলো ওর মা আসার সময় হয়ে গেছে। তাই ওঠে আবার ফ্রেশ হয়ে আসলো, নিচে যাবে বলে। মাগরিবের আযান পড়লো মাত্র, তানাজের মা এখনো আসেনি। এই রকম হতেই থাকে তানাজের মার সাথে।
বাসায় আসতে কখনো লেট হয়ে যায় আবার কোনোদিন আগেও চলে আসে।
তানাজ ফোনে সময় দেখলো, ওর মা আসছে না দেখে ভাবলো নামায টা পরে নিক ও। তাই ভাবাভাবি বাদ দিয়ে তানাজ নামাজ শেষ করলো।
তারপর টেবিলের উপর থেকে ফোন টা হাতে নিলো তানাজ । ওর মা এখনো বাসায় আসছে না, আবার কল দিয়েও বলে দেয় নি দেখে তানাজের একটু চিন্তা হচ্ছে। তাই কল দেওয়ার জন্যই ফোন হাতে নিলো কিন্তু তখনই বাহির থেকে গাড়ির শব্দ আসলো তানাজের কানে, তাই আর কল দিলো না তানাজ ওর মা কে। এই গাড়ির শব্দ ওর চেনা, ওর মাই হবে এটা।...........
চলবে।.......
( আমি যখন প্রথম দিকে এটা লিখছিলাম, ভেবেছিলাম নিরা নামের কোনো চরিত্রের নাম নেই কিন্তু কিছু দিন পর দেখি আছে একটা বই এ এই নাম, তাই বাধ্য হয়ে নাম টা পরিবর্তন করতে হলো,গল্প টা সম্পূর্ণ পড়তে আমার ফেসবুক পেইজ বিন্দু মাসির গল্প বাড়ি তে ফলো দিন, সম্পূর্ণ লিংক পেয়ে যাবেন)
