শুকনো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণীবায়.....!
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়!
— এক পাতলা পুরুষালী কন্ঠ ভেসে আসছে ছাদ থেকে। রাতে পানি খেতে উঠেই বিপদে পড়লো মেয়েটা। কে গাইছে এত রাতে গান? কেই বা আছে ছাদে? এখনো হালকা হালকা শুর শোনা যাচ্ছে। কেউ মলিন কন্ঠে বলছে —"জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়"!একই লাইন পাঠ করে যাচ্ছে বার বার।
মেয়েটা নিজের মনে সাহস জোগায়। ছাদে যাওয়ার চিন্তা করে। সিঁড়ি ভেঙে উঠতে থাকে। ৩ তালা বাড়ি। ছাদে যেতে ৪ তালা হয়।৩ তালা পার হয়ে ছাদে যেতে আর তিনটে সিড়ি ভাঙা বাকি। একবার উকে মেরে দেখে নেয় সে। কাউকে দেখেনা।সিড়ি দিয়ে ওঠার সময় যতই উঠছিল কন্ঠ স্বর টা ততই স্পষ্ট হচ্ছিল। এখন আরও স্পষ্ট। সে চেনে তাকে। কিন্তু এত রাতে সে এখানে কেন? আর এই গানই বা কেন?
ইতিমধ্যেই সে গানের আরেক কলি গাওয়া শুরু করে দিয়েছে। মলিন কন্ঠে এক উমা মিশিয়ে গাইছে—
বনফুলও আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলো কেশ
গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া....,
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি -ধূসর কায়...!
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়..!
মেয়েটা এবার ছাদে পা দেয়। ছাদের রেলিংএর উপর পা ঝুলিয়ে বসে আছে এক ব্যক্তি। মেয়ে নিতান্তই বুঝেছে ইনি আর অন্য কেউ নন ইনি তার সৎ বড় ভাই আরাফ আহমেদ আরিশ।ছেলেটা এখনো বিড় বিড় করেই যাচ্ছে " জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।"
মেয়েটা সাহস করে বলে। কেওখানে কে?
চলবে.....!
