নাম_না_জানা_বিকেলে
আরিশা_আক্তার
পর্বঃ২
_ "এই বিয়ে টা করার সাহস কি করে তোমার হলো ইডিয়েট?"
বাসর ঘরে সদ্য বিবাহিত স্বামীর মুখ থেকে এরূপ কথা শোনে স্তব্ধ আয়েশা। সে তো এই বিয়ে টা করতে চায় নি। শুধু বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হলো। আয়েশার ভাবনার মাঝেই লোকটা আবার চিৎকার করে উঠে,
_"জবাব দাও ইডিয়ট? তুমি জানতে না আমি বিবাহিত? তারপরও এই বিয়েতে রাজি হলে কেনো? নাকি টাকা-পয়সার লোভ সামলাতে পারো নি? বলো?"
রাফির চিৎকারে কেঁপে উঠল আয়েশা। ভাবনা থেকে বেরিয়ে আসলো সে। ধীরে ধীরে বলল,
_" সরি স্যার! আমি নিজ ইচ্ছেতে বিয়েটা করিনি।"
_" এই মেয়ে, তোমার তো কিছুদিন পরেই দাখিলের ফাইনাল পরিক্ষা। পরিক্ষা সামনে রেখে তুমি নাচতে নাচতে বিয়ে করতে রাজি হয়ে গেলে?"
আয়েশা আর কিছু বলে না। বলার মতো কিছুই নেই ওর কাছে। আয়েশার ভাবনার মাঝেই রাফি বলে উঠে,
_" এই মেয়ে, তোমার নাম কি?"
_" জ্..জ্বি আয়েশা।
_" পুরো নাম কি?"
_ " আয়েশা সিদ্দিকা মিহি।"
_" গুড! বয়স কত তোমার?"
_" ১৭ বছর।"
_" আমার বয়স জানো?"
আয়েশা দু'দিকে মাথা নাড়িয়ে না বোঝায়। রাফি আবারও বলে,
_" মুখে বলো। আল্লাহ মুখ দিয়েছেন কেনো?"
_" জ্বি না। জানি না আমি।"
_" বাহ! বিয়ে করে বসে আছো অথচ বরের বিষয়ে কিছুই জানো না।"
_" সরি স্যার! আমি সত্যিই জানি না।"
_" আমার বয়স ৩০। তোমার আর আমার বয়সের পার্থক্য বুঝতে পারছো।"
_" সমস্যা নেই আমি মানিয়ে নিবো। আমাকে শুধু একটু থাকার জায়গা দিলেই হবে।"
_" আমার যে একটা ছেলে আছে সেটা জানো?"
_" জ্বি। রিদি বলেছে।"
_" তুমি এখানে থাকতে চাও রাইট?"
_" জ্বি।"
_" আমার ছেলের দেখাশোনা করার জন্য থাকতে পারো। তোমাকে আমি কখনোই মেনে নিবো না ।"
_" আচ্ছা।"
_" কখনো আমার বাচ্চাকে কষ্ট দিলে সেইদিনই হবে এই বাড়িতে তোমার শেষ দিন। কথাটা মাথায় রেখো।"
_" বিশ্বাস করতে পারেন আমাকে। নিজের জান দিয়ে হলেও ওকে আগলে রাখবো। কথা দিলাম আপনাকে।"
_" দেখব কতটা খেয়াল রাখো।"
এই লোকটাকে আয়েশা ভালো ভাবেই চিনে। ওদের মাদরাসার ইংলিশ প্রফেসর, আকিব হাসান রাফি। রাগী আর ভীষণ বদমেজাজি। সবাই তাকে অনেক ভয় পায়। অবশ্য লোকটা ওদের কোনো ক্লাস নেয় না। শুধু কলেজ লেভেলে যারা আছে তাদের ক্লাস করায়।
নিজের জীবনের হিসাব মিলাতে মিলাতেই ফজরের আজান হয়ে যায়। আয়েশা ধীরে ধীরে উঠে বসে। সামনে চোখ যেতেই দেখতে পায় রাফি চোখ মুখ কুঁচকে সোফায় বসে আছে। আয়েশা ভয় পেয়ে বিছানা থেকে উঠে সোফার দিকে এগিয়ে যায়। রাফির কাছে গিয়ে জিজ্ঞেস করে,
_" আপনার কি কিছু হয়েছে স্যার?"
_" না,আমি ঠিক আছি।"
আয়েশা ওয়াশরুমে চলে যায় ওজু করতে। কিছুক্ষণ পর বের হয়ে আশে মাথায় ঘোমটা টেনে। ফজরের নামাজ পড়ে রুম থেকে বের হয় আয়েশা। রাফি তখন ল্যাপটপে কিছু একটা করছে। আয়েশা রিদির রুমের দরজায় নক করে।রিদি সঙ্গে সঙ্গেই দরজা খুলে দেয়। মনে হচ্ছিল যেন আয়েশার জন্যই অপেক্ষা করছিলো।
_" অবশেষে তুই আমার ভাবি হয়েই গেলি আয়ু।"
মেয়েটার উচ্ছাস দেখে আয়েশা সামান্য হাসে। এই মেয়েটার জন্যই হয়তো ও বেঁচে আছে এখনো। মেয়েটার কাছে সারাজীবন ঋণী থাকবে আয়েশা। আয়েশার হঠাৎ নজর পড়ে বিছানার উপর। সেখানে গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে একটা বাচ্চা ছেলে। বাচ্চাটার চেহারায় আলাদা একটা মায়া আছে যা খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে। আয়েশা কে এক ধ্যানে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতে দেখে রিদি বলে,
_" ও হচ্ছে প্রণয়। বড় ভাইয়ার ছেলে।"
_" ও মাশাল্লাহ অনেক সুন্দর। এখন থেকে এই বাচ্চা টা আমার। ওফ! ভাবতেই কেমন জানি ভালো লাগছে রে রিদি।"
_" প্রণয় কিন্তু এমনিতে অনেক ভালো ছেলে। তবে ভাইয়ার সাথে নতুন কাউকে একদমই সহ্য করতে পারে না। তুই একটু মানিয়ে নিস প্লিজ।"
_" আরে এত ভাবছিস কেনো ওকে আমি সামলে নিবো। তোর কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো রিদি। তোর জন্য আমি একটা থাকায় জায়গা পেলাম। এখন তো আর কেউ কথায় কথায় আমার গায়ে হাত তুলবে না। দোয়া করি আল্লাহ তোর অনেক ভালো করুক।"
আয়েশার চোখ থেকে পানি পড়ছে। রিদি আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটা এই বয়সে কতকিছু সহ্য করেছে। রিদি তো ওর মা আর ভাইদের প্রিন্সেস। একই বয়সের দুটি মেয়ে অথচ দুজনের জীবন পুরোই আলাদা। একজন দুঃখ কাকে বলে জানেই না আর অন্যজন দুঃখের সাগরে ডুবে ছিল। এখন যেনো মেয়েটা একটু সুখ পায় এটাই রিদির চাওয়া।
চলবে......
