#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
হেনার সাথে কথা বলার পর আরও কিছুক্ষণ পুকুর পাড়ে বসে থাকে শ্যামা। মায়ের সাথে কথা বলে বিচলিত মনটাকে শান্ত করবে ভেবেছিলো শ্যামা,উল্টো দিব্যর ব্যপারে শুনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।
দিব্য মূলত বউ নিয়ে বাড়ি ছেড়েছিলো কারণ বাবা বাড়ি বিক্রি করে তাকে ব্যবসা করার টাকা দেয়নি তাই।
দিব্যর মতে সে যেহেতু চাকরি করছে,সংসারের খরচ চালাচ্ছে,তাহলে বাড়িটা তারই পাওয়া উচিত। আর এই সুবুদ্ধি তার কানে যে নীলা ই ঢেলেছে তা বুঝতে তার বাকি নেই।
কিন্তু বাবার এক কথা,যত যা ই হয়ে যাক বাড়ি বিক্রি হবেনা। এই বাড়ি তিনি মায়ের জন্য রেখেছেন,যাতে বাবা মা'রা গেলেও মাকে কারো উপর নির্ভর করতে না হয়।
দিব্য বাবা আর তার সাথে ঝ'গড়া করে বাড়ি ছেড়েছিলো,
সেই সাথে বাড়িতে যে বেতনের কিছু টাকা দিতো তা দেওয়া ও বন্ধ করে দেয়।
সে হয়তো ভেবেছিলো সে সংসারে খরচ দেওয়া বন্ধ করে দিলে বাবা তার কাছে নতি স্বীকার করে বাড়ি বিক্রি করে দিবে। কিন্তু শ্যামা না নিজে ঝুকেছে না বাবাকে ঝুকতে দিয়েছে।
দিনরাত চাকরি আর টিউশন করে সংসার চালিয়েছে কিন্তু দিব্যর কাছে হাত পাতেনি কখনো। কিন্তু এখন সে জানে শ্যামার ভালো বেতনে চাকরি হয়েছে,তার উপর নির্ভরশীলতার ভাবনাটি পুরোপুরি উবে গেছে হয়তো এতোক্ষণে তার মন থেকে।
সে সবটা মেনে নিয়ে চুপচাপ বসে থাকার পাত্র নয়,সে নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা পাকাবে।
বাবার মাত্র এতো বড় একটা অপারেশন হয়েছে,সে চায়না এসব পারিবারিক ঝামেলার কারণে তার স্বাস্থ্যের অবনতি হোক।
এছাড়াও অরণ্যের চিন্তা তো রয়েছেই।
পুকুর ঘাটে বসে থেকে এক দৃষ্টিতে চেয়ে আছে বাড়ির বাম দিকের শেষ প্রান্তের জানালার দিকে শ্যামা,হাতে তার অরণ্যের দেওয়া জবাফুল। জানালা দিয়ে বাইরে থেকে কিছু দেখার সুযোগ নেই। জানালাটি এঁটে বন্ধ করা এবং মোটা কালো পর্দা টানানো। বাইরের আলো সেখানে পৌছায় কিনা সন্দেহ আছে তার,মানুষের দৃষ্টি তো দূরের কথা।
ওই ঘরটাতেই কি অরণ্য রয়েছে?সে কি অনেক কষ্টে আছে এই মুহুর্তে?
এসব খাপছাড়া ভাবনাগুলো ভাবতে ভাবতে অচিরেই বুক চিড়ে একটি দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে তার।
সে হাতের জবাফুলটি নিয়ে কানের একপাশে গুঁজে দেয় যেমনটা অরণ্য বলেছিলো।
র'ক্তজবার বিশাল গাছ দুটো পুকুরের ধার ঘেঁষেই ডালপালা মেলে বেড়ে উঠেছে। সেখানে ফুটেছে অসংখ্য জবা ফুল। অরণ্য হয়তো এখান থেকেই ফুল পেড়ে এনেছে তার জন্য।
দুপুর গড়িয়ে বিকেল হতেই উঠে দাঁড়ায় শ্যামা।
বেলা অনেক হয়েছে,রিমু থাকতে থাকতে রাতের রান্নাটা এখনি সেরে ফেলতে চায় সে।
রান্নাঘরের কাজ শেষ করে তার কালো ডায়েরিটা নিয়ে বসে শ্যামা। ডায়েরি লেখা পুরনো অভ্যাস তার।
যখনি সে একাকিত্ব বোধ করে,মনের এলোমেলো ভাবনাগুলো নিজের মধ্যে লাগাম টেনে রাখতে পারেনা,
তখনি ডায়েরি নিয়ে বসে সে,ফুটিয়ে তুলে মনের সব অকথ্য কথাগুলি ডায়েরির সাদা পাতায়।
অরণ্যর সাথে দেখা হওয়ার পর থেকে এই প্রথম ডায়েরিটা হাতে নেয় সে। আজ সে অরণ্যকে নিয়ে লিখবে শুধু।
ডায়েরি লেখা শেষ করে অরণ্যের দেওয়া জবাফুলটি ডায়েরি পাতায় গুঁজে দিয়ে উঠে দাঁড়ায় শ্যামা।
সময়ের দিকে তাকিয়ে দেখে রাত ১১টা বাজে এখন, ডায়েরি লেখায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলো যে সময়ের প্রতি খেয়ালই ছিলোনা তার। তার এখনো অনেক কাজ বাকি।
ডায়েরিটা ব্যাগে গুঁজে রান্নাঘরে ফিরে যায়,খাবারগুলো গরম করে সাজিয়ে রাখে খাবারের ট্রে তে। সামশের সাহায্য করতে চাইলেও করতে দিলোনা সে। অরণ্যের জন্য এইটুকু অন্তত নিজ হাতে করতে চায় সে।
খাবারের ট্রে নিয়ে রুমে ফিরে যায় শ্যামা,খাবারগুলো খাটের উপর রেখে সময়ের দিকে চোখ বুলায় একবার। বারোটা বাজতে মাত্র দু মিনিট রয়েছে। এদিকে সে ঘেমে নেয়ে একাকার হয়ে আছে। চটজলদি আয়না দেখে চুলগুলো আঁচড়ে নেয় সে কোনোমতে,অভ্যাস না থাকায় সকালের পর থেকে একবারও নিজের বেশভূষা ঠিক করার কথা মাথায় আসেনি,খোলা চুল গুলো জট পাকিয়ে গেছে একেবারে।
কোনোমতে চুলগুলো ঠিক করে চোখে বেধে ফেলে সে।
অরণ্যের আগমন ঘটতে বেশি সময় লাগেনা,বারোটা বেজে গিয়েছে। অরণ্য এসেই সবার আগে পেছন থেকে জড়িয়ে ধরে শ্যামাকে। শ্যামার ঘাড়ের চুল সরিয়ে মুখ গুঁজে দেয় তাতে। শ্যামার সর্বাঙ্গে শিহরণ বয়ে যায় অরণ্যের অন্তরঙ্গ স্পর্শে। আবেশে চোখ বন্ধ করে শ্যামা তার এক স্বভাববিরুদ্ধ কাজ করে বসে।
শ্যামা কোমরের কাছে অরণ্যের বাহুবন্ধনী আলগা করে তার দিকে ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে সারাদিন কতবার তার মনে এইভাবে অরণ্যকে আলিঙ্গন করার ইচ্ছে জেগেছে শুধু সে জানে।
অরণ্য নিজেও খানিকটা কেঁপে উঠে,সেও এমন হবে আশা করেনি। সে শ্যামাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে,
"কি হয়েছে শ্যামা? এমন দেখাচ্ছে কেনো তোমাকে?"
"কিচ্ছু ভালো লাগছেনা আমার অরণ্য,একদম ঠিক নেই আমি"
"এতোক্ষণ না খেয়ে থাকলে কি করে ভালো লাগবে বলো তো? দুপুরে খাওনি কেনো?"
"আপনি আমাকে বলবেন আপনাকে না খেয়ে থাকতে হয় কেনো?"
অরণ্য নিশ্চুপ,কোনো জবাব দেয়না তার প্রশ্নের। এই নীরবতা তাকে কারো তিক্ত বাক্যবাণ থেকেও বেশি পীড়া দেয়।
অরণ্য তখনি উত্তর দেয়না যখন সত্যিটা তিনি তাকে বলবেন না,মিথ্যা বলে মিথ্যে সান্তনা দেওয়াও উনার স্বভাববিরোধী। তিনি কি কখনো ভেবেছেন সে ত মনটাকে কি বলে বুঝ দিবে?কেনো বলবেন না তিনি তাকে কিছু?
মনের অভিমানে চোখের কর্ণিশ বেয়ে অবাধ্য জলগুলি নেমে আসে শ্যামার।
সে অরণ্যকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়।
"চলুন খাবেন এখন। আমার অনেক ক্ষিধে পেয়েছে।"
শ্যামার চোখের জল দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে অরণ্য,শ্যামাকে কিছুক্ষণ আগে জড়িয়ে রাখা হাতগুলো এখনো শূন্যে ঝুলছে তার।
অরণ্য দু কদম এগিয়ে গিয়ে তাদের মাঝের দূরত্ব কমিয়ে আনে আবার।
শ্যামার দুই গালে হাত রেখে কপালে চুমু এঁকে দেয় অরণ্য।
তারপর কপালে কপাল ঠেকিয়ে বলে উঠে,
"আমি সত্যি অপারগ এই মুহুর্তে শ্যামা,দয়া করে আমার কারণে নিজেকে কষ্ট দিওনা। তুমি জানোনা তোমাকে এভাবে দেখতে কতটা কষ্ট হয় আমার।"
শ্যামা অরণ্যের হাতে হাত রেখে বলে,"আমার কষ্টগুলো আপনার কারণে নয় অরণ্য। আমার কষ্টগুলোর কারণ আমার নিজের ব্যর্থতা। রাগ হয় নিজের উপর, আপনার অর্ধাঙ্গিনী হওয়ার সত্ত্বেও আমি আপনার জন্য কিছুই করতে পারিনা,কোনো কাজে আসিনা আমি আপনার,আপনার কষ্টগুলো ভাগ করে নিতে পারিনা আমি। তাহলে আমি কি জীবনসঙ্গী হিসেবে ব্যর্থ নই?"
অরণ্য তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়,
"এই কথা আজ বলেছো,ফের কখনো বলোনা শ্যামা।
তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাকে বোঝাতে পারবোনা আমি। সময় হলে একদিন তুমি সব জানতে পারবে,ধৈর্য ধরো সময় হওয়া পর্যন্ত"
শ্যামা চমকে উঠে জিজ্ঞেস করে,"আপনি একদিন সব জানাবেন আমাকে?"
অরণ্য শ্যামার দিকে দুঃখ ভারাক্রান্ত চোখে এক পলক তাকায়,তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলে,
"হ্যাঁ সময় হলে একদিন তোমাকে আমি সব বলবো শ্যামা। ততোদিন একটু ধৈর্য ধরো।"
শ্যামা যেনো ঘন কালো অন্ধকারে এক ফালি আশার আলোর দেখা পায়,সে মৃদু হাসার চেষ্টা করে বলে,
"বেশ তাহলে,আমি যতদিন লাগে ততোদিন অপেক্ষা করবো অরণ্য। এবার খাবেন চলুন। ঠান্ডা হয়ে যাচ্ছে সবটা।"
অরণ্য শ্যামাকে কোলে তুলে নিয়ে যায় খাটের উপর। মনে তার তোলপাড় শুরু হয়ে গেছে সেইদিনটার কথা ভেবে যেদিন সে শ্যামাকে সবটা খুলে বলবে। তার এমন অনুভূতি হচ্ছে কেনো জানেনা সে, তার তো সেদিনটার কথা ভেবে খুশি হওয়ার কথা। কিন্তু শ্যামার মুখের দিকে তাকালেই কেমন যেনো সব এলোমেলো হয়ে যায়।
অরণ্য শ্যামাকে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে গিয়ে বসে।
সে স্মিত হাসার চেষ্টা করে জিজ্ঞেস করে,
"আজকের রান্না নাকি তুমি করেছো?তা কি রেধেছো বলো তো?"
"সবার আগে স্যুপের বাটিটা নিন"
অরণ্য ভ্রুঁ কুঁচকে জিজ্ঞেস করে,"তুমি ওই ডালের মধ্যে ভেসে থাকা কাঁচা সবজিগুলোর কথা বলছোনা তো?"
অরণ্যের এমন বর্ণনা শুনে হেসে ফেলে শ্যামা,"ওটা ডাল না,মশলাপাতি দেওয়ার পর এমন কালার এসেছে,আর কাঁচা সবজি না ওগুলো,সিদ্ধ করা হয়েছে"
"সে যা ই হোক,তুমি এখন নিশ্চয়ই আমাকে এগুলো খেতে বলবেনা তাইনা?"
"অবশ্যই খেতে বলবো আপনাকে,এমনি এমনি নিশ্চয়ই বানাইনি? সারাদিন না খেয়ে থেকে সাথে সাথে ভারী খাবার খাবার খাওয়া ভালোনা,গ্রেস্টিকের সমস্যা হয় তাতে। এখন থেকে রোজ আগে এমন হালকা পাতলা স্যুপ খাবেন তারপর অন্য খাবার খাবেন"
অরণ্য চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে স্যুপের বাটির দিকে,তার কন্ঠের বিতৃষ্ণা স্পষ্ট বিদ্যমান যখন সে বলে উঠে,
"আমি শাক-সবজি পছন্দ করিনা"
শ্যামা তার কন্ঠের বিতৃষ্ণার সুর শুনে হাসতে হাসতে বলে,"আপনি কি বাচ্চা নাকি?আজকাল তো বাচ্চারাও সবজির স্যুপ বানিয়ে দিলে খেয়ে ফেলে।"
"খাক ওরা,আমি খাবোনা ঘাস পাতা এগুলো"
"খেতে তো আপনাকে হবেই,আমি এতো কষ্ট করে বানিয়েছি,আপনি তাহলে খাবেন না বলছেন?"
"আচ্ছা একটু খাবো তাহলে,পুরোটা খেতে বলবেনা কিন্তু"
"আচ্ছা বাবা ঠিক আছে,অল্প করে খেলেই হবে বাকিটা নাহয় আমি খেয়ে নিব। এবার খেয়ে বলুন তো কেমন হয়েছে।"
অরণ্য স্যুপের বাটিটা চামচ দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নাক বন্ধ করে এক চামচ মুখে দিলো।
শ্যামা উদগ্রীব হয়ে জিজ্ঞেস করে,"কেমন হয়েছে খেতে?"
"উমম যতটা খারাপ ভেবেছিলাম ততোটা খারাপ না অন্তত।" বলতে বলতে এক চামচ শ্যামাকেও খাইয়ে দেয়।
"হুমম দেখেছেন,বলেছি না খারাপ না।"
গল্প করতে করতে রাতের খাওয়ার পর্ব শেষ করে তারা।
বিছানা থেকে খাবারের ট্রে টা সরিয়ে রেখে অরণ্য শ্যামার কাছে ফিরে আসে আবার। তার পাশে শুয়ে তাকে বুকে মিশিয়ে নেয় অরণ্য। শ্যামাও আবেশে চোখ বন্ধ করে অরণ্যের হৃদস্পন্দন শুনতে থাকে।
"অরণ্য..…..", নীরবতা ভেঙে শ্যামা বলে উঠে।
" হুমম বলো..."
"আমি আমার কালকের আবদারটা ফিরিয়ে নিচ্ছি। আপনার রাতের খাবার আমার সাথে খাওয়ার দরকার নেই। আপনি সারাদিন কিছু খান না,আবার আমার জন্য এতো রাত পর্যন্ত অভুক্ত থাকতে হচ্ছে শুধু শুধু"
"এটা কোনো ব্যাপার না শ্যামা। তাছাড়া তোমার সাথে এভাবে একসাথে বসে খাবার খেতে আমার অনেক ভালো লাগছে। এতোগুলো বছর তো একা ই খেয়ে আসছি। সে খাবারে পেট ভরলেও মন ভরেনা। তাই আমি তোমার এই আবদার টা বহাল রাখতে চাই।"
"কিন্তু আপনার কষ্ট হবেনা?"
"আমার কথা বাদ দাও,আমার অভ্যাস হয়ে গেছে। তুমি এভাবে আমার সাথে খাবে বলে না খেয়ে থাকতে চাইছো,তোমার কষ্ট হবেনা?"
"একদম না,আমারও অভ্যাস আছে।"
অরণ্য ভ্রু কুঁচকে তাকায় তার দিকে,"সেটা কিভাবে?"
"এভাবে কারণ আমাকে চাকরির কারণে অনেক সকালে ঘর থেকে বেরিয়ে যেতে হতো,তখন ঘরে রাতের ভাত থাকলে তা পান্তা বানিয়ে খেয়ে বের হতাম মাঝে মাঝে,বেশির ভাগই কিছু না খেয়েই বেড়িয়ে যেতাম। আমি আবার বাইরের খাবার খেতে পারিনা তাই সারাদিন বিস্কিট কলা কিছু খেলে খেতাম এই যা,চাকরির পর থাকতো টানা দুটো টিউশনি, টিউশন শেষ করে বাড়ি আসতাম তখন রাত ৯টা বেজে যেতো,এসে এতো ক্লান্ত থাকতাম যে মাঝে মাঝে বসার ঘরেই ঘুমিয়ে পড়তাম,মা আমাকে রাতে কোনোমতে তুলে খাইয়ে দিতেন। তাই না খেয়ে থাকার অভ্যাস আমার আগে থেকেই আছে,এটা কোনো ব্যাপারই না আমার জন্য।"
অরণ্য ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে উঠে,"তোমার এই অভ্যাসটা কোনো ভালো অভ্যাস নয়। আমি তোমাকে আবার বলছি নিজেকে না খাইয়ে রেখে কষ্ট দিওনা।"
"আপনি যদি চান আমি না খেয়ে কষ্ট না পাই তাহলে আপনার আমাকে নিজের না খেয়ে থাকার কারণ বলতে হবে। যতদিন না বলেন,ততোদিন এমনটাই চলবে।"
অরণ্য আবার নীরব হয়ে যায়,এর বিপরীতে আর কোনো কোনো কথা হয়না তাদের।
(চলবে)
