#শ্যামারণ্য
#লেখনীতেঃফাহমিদা_মেহেজাবীন
(১৮+ ওয়ার্নিং দেওয়া হলো)
লোকটির চিরকুট টা পড়ে আনমনেই হেসে ফেলে শ্যামা।
এটা কেমন কথা,মায়েরগুলো না পড়লে রাগ করবেনা আবার উনারগুলো না পড়লে রাগ করবে।
চিরকুটটা পড়ে হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপলো,সে নূপুর গুলো না পড়ার সিদ্ধান্ত নিল। দেখি উনি কেমন রাগ করে,সবসময় তো মিষ্টি মিষ্টি কথা বলে। রেগে গেলে কি করবে তা দেখার সুপ্ত বাসনা জাগে তার মনে।
সে গয়নার বাক্সটি ড্রেসিং টেবিলের একপাশে সরিয়ে রেখে শাড়িটি তার গায়ে ছড়িয়ে দিয়ে আয়নার দিকে তাকালো।
লাল রঙটি তার গায়ের কালো রঙের সাথে একদম বিদ'ঘুটে দেখাচ্ছে। অবশ্য খুব কম রঙেই তাকে বিদ'ঘুটে দেখায় না।
তার কলেজের নবীন বরণ অনুষ্ঠানে হলুদ শাড়ি পরে আসার থিম ছিলো,সেদিন তাকে যেই দেখেছে তার মুখে সে লক্ষ্য করেছে এক অদৃশ্য কৌতুকের ছাপ। সেইদিনের লজ্জার কথা আজও মনে পড়লে উজ্জ্বল রঙের পোশাক পড়ার কথা
মাথায় আনতেও মন সায় দেয়না।
কিন্তু তার একান্ত স্বপ্নপুরুষ বলেছেন এই শাড়িটিতে তাকে মানাবে, তার কথা ফেলে কি করে?
শ্যামা ঝটপট শাড়িটা পড়ে নেয়, মেকআপ সে কখনোই পছন্দ করেনা, যদিও চোখ বাধার পর দেখা যাবেনা,তবুও একটু কাজল একে দেয় চোখে,ব্যাস তার সাজ সম্পূর্ণ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজেকে লক্ষ্য করে সে।
সে যতটা ভেবেছিলো আসলে ততোটা বিদ'ঘুটে দেখাচ্ছে না অন্তত।
মনে মনে আবার নার্ভাস হয়ে পড়ে শ্যামা। লোকটি তাকে দেখে নিজের মত পালটে ফেলবে নাতো?তাকে তার মন মতো ভালো লাগবে তো?
শ্যামা আরও একবার আয়না দেখে নিজের কাজল ঠিক করে নেয়,কোমর পরিমাপ ঘন কালো চুল গুলো এক পাশে সিঁতি করে পিছনে ছেড়ে দেয়,তারপর বালা জোড়া হাতে পড়ে নেয়।
এবার অপেক্ষার পালা। শর্ত অনুযায়ী অরণ্য আসবে রাত বারোটায়,আর বারোটা বাজতে বেশি দেরি নেই। সে তার চোখে কাপড় বেধে অপেক্ষা করতে লাগলো খাটের একপাশে বসে। তার হৃদস্পন্দন দ্রুত গতিতে উঠানামা করতে লাগলো সময়ের সাথে।
এক সময় সেই কাঙ্ক্ষিত সময়টি এলো, এক দমকা হাওয়ার সাথে সাথে ভেসে আসে মৃদু আতরের সুবাস,এই গন্ধ সে গতবারও পেয়েছিলো যখন অরণ্য তাকে জড়িয়ে ধরেছিলো।
তার মানে তার আগমন ঘটেছে। এটা বুঝতে পেরে বিচলিত মনে খাটের বেডশিট আঁকড়ে ধরে শ্যামা।
তার পর অনুভব করে হাতে হেঁচকা এক টান,সাথে সাথে সে আবদ্ধ হয় সেই বাহুবেষ্টনীতে। অনুভূত হয় সেই একি শান্তি একি উষ্ণতা আর একি গন্ধ...তার অরণ্যের শরীরের গন্ধ।
আকস্মিক ভালোবাসার এই বহিঃপ্রকাশে শ্যামা প্রথমে চমকে গেলেও,পরে নিজেও নিজেকে সেই আবেশের মধ্যে হারিয়ে ফেলে।
প্রথম বারের মতো সেও আঁকড়ে ধরে অরণ্যের বক্ষ,তারপর তার বুকে মাথা রেখে অনুভব করতে থাকে তার স্বপ্নপুরুষটিকে,বুক ভরে শ্বাস নেয় তার শরীরের গন্ধে,বোঝার চেষ্টা করে মানুষটিকে। দুজনের মধ্যে কোনো কথা নেই,শুধু তাদের শ্বাস-প্রশ্বাসের শব্দ থেকে থেকে শোনা যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে।
এভাবে ঠিক কতটা সময় কেটে গেছে জানেনা শ্যামা। নীরবতা সর্বপ্রথম অরণ্য ভাঙ্গে,শ্যামার ঘাড়ে মুখ ডুবিয়ে মৃদু কন্ঠে বলে উঠে,
"তোমাকে আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে শ্যামাবতী...."
সেই মৃদু কন্ঠের মাদকতা শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে যেনো শ্যামার। সে নিশ্চুপভাবে হারিয়ে যেতে থাকে সেই নেশায়,তখন অরণ্যের কন্ঠস্বর ভেসে আসে,
"কিন্তু আমার কথা অমান্য করার কি শাস্তি দিই তোমাকে বলো তো?"
আকস্মিক বিষয়বস্তুর পরিবর্তনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় শ্যামা,উনি কি তাহলে সত্যিই রাগ করেছেন?
কিছু বুঝে উঠার আগেই অরণ্য তার বাহুবন্ধনী আলগা করে শ্যামার কোমর জড়িয়ে ধরে তাকে আবার কাছে টেনে নেয়,
তারপর তাদের ওষ্ঠ আবদ্ধ করে নেয় সে।
শ্যামা এমন আকস্মিক আক্রমণে আবেশে নিজেকে হারিয়ে ফেলে,তার মনের কোনো এক কোনা আরও পাওয়ার জন্য ব্যকুল হয়ে উঠে।
তবে অরণ্য কয়েক সেকেন্ড পড়েই তাকে ছেড়ে দেয়,তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে তার মাদকতামিশ্রিত সুরে বলে উঠে,
"এইযে এখন আদর করলাম,অনির্দিষ্ট কালের জন্য তোমার এই আদর পাওয়া বন্ধ। এটাই হবে তোমার শাস্তি...."
তার সাথে সাথে শ্যামা অরণ্যের মৃদু হাসির কম্পন টের পায়,
লজ্জায় গালে গরম আভা অনুভব করে সে।
শ্যামার মন কিছু পেয়েও হারিয়ে ফেলার অনুভূতিতে হতাশ হয়ে যায় ভেতরে ভেতরে,কিন্তু বাইরে লজ্জায় ইচ্ছে করছে তার মাটির সাথে মিশে যেতে। শ্যামা লজ্জায় আনমনেই তার মুখ হাত দিয়ে ঢেকে ফেলে। তারপর আমতা আমতা করে বলে উঠে,
"আ...আপনার আদর আমার লাগবেও না,আমি কি একবারোও বলেছি আপনাকে কিছু"
"তাই নাকি? কই তোমাকে দেখে তো মনে হচ্ছেনা যে তোমার লাগবেনা। তোমাকে একটু হতাশ দেখাচ্ছে" অরণ্য হাসতে হাসতে বলে।
'তাকে কি এতোটাই হতাশ দেখাচ্ছে নাকি?আর যদিও দেখায় তাতে কি হয়েছে?এই বদ লোকটির তাকে এভাবে লজ্জা দেওয়া কি বেশি জরুরী ছিলো?', গাল ফুলিয়ে ভাবে শ্যামা।
তার ভাবনার মধ্যেই হঠাৎ কোলে তুলে নেয় তাকে অরণ্য।
আচমকা নিজেকে শূন্যে অনুভব করে ভয়ে অরণ্যের শার্ট আঁকড়ে ধরে শ্যামা। ভয়ে জান বেড়িয়ে যাবার জোগাড় হয় তার ঘটনার আকস্মিকতায়,সে এবার খানিকটা রাগমিশ্রিত স্বরে বলে উঠে,
"আপনি কি আমাকে হার্ট অ্যাটাক তুলে মা'রার ফন্দি এঁটেছেন? আমার চোখ বন্ধ ভুলে যান কেনো?আপনার এসব রোমান্টিকতায় আজকে নাহোক একদিন আমি প্রাণ হারাবো'
অরণ্য হাসতে হাসতে তাকে কোলে নিয়ে বলে,"সেকি বউ,আমি কেনো তোমার হার্ট অ্যাটাক তুলতে যাবো?
আমার উদ্দেশ্য তোমার হার্ট অ্যাটাক নয়"
তারপর সে তাকে বিছানার উপর বসিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে গম্ভীর কন্ঠে বলে উঠে,
"আমার উদ্দেশ্য তোমার হার্ট চুরি করা,হৃদয়হরণ করতে চাই আমি তোমার"
শ্যামা তার কন্ঠের এই সুক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করার আগেই
অরণ্য তার পা নিজের কাছে টেনে নেয়,সে তার শাড়ি গোড়ালির খানিকটা উপরে তুলে তাকে নূপুরগুলো পড়িয়ে দিতে থাকে। অরণ্যের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠে শ্যামা।
তার বুকের বা পাশটা প্রচন্ড জোরে ঢিপঢিপ করছে।
"রাতে খাওনি কেনো? আমি না খেয়ে থাকা একদম পছন্দ করিনা। তুমি জানো কত মানুষ এই খাবারের জন্য কত রকমের কষ্ট ভোগ করে?ক্ষিধের জ্বালা এই পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা, অন্ন কখনো নষ্ট করবেনা।"
এইযে লোকটি আবার হঠাৎ করেই প্রসঙ্গ পরিবর্তন করে ফেলেছেন। মাঝে মাঝে শ্যামা ভাবে তিনি কি ইচ্ছে করেই এমন করেন নাকি নিজের অজান্তেই করে ফেলে। এইযে একটু আগেও কি রোমান্টিক ছিলেন উনি,এখন আবার হঠাৎ করেই গম্ভীর হয়ে গেছেন। আচ্ছা উনাকে খাবার নিয়ে এতো বিষন্ন দেখাচ্ছে কেনো?উনি যথেষ্ট ধনী,এটা হতেই পারেনা যে উনি কখনো খাবারের কষ্টে ভুগেছেন। লোকটিকে সে যতই বোঝার চেষ্টা করে ততই সে যেনো আরও অচেনা হয়ে উঠে।
"অরণ্য আমার তখন ক্ষিধে ছিলোনা তাই....." এই প্রথম শ্যামা তার নাম ধরে ডাকলো,সাথে সাথে যেনো তার পায়ে থাকা অরণ্যের হাত জোড়া কেঁপে উঠে থেমে গেলো।
"আজ অনেকগুলো বছর পরে কেউ আমার নাম ধরে ডেকেছে শ্যামা", বেদনামিশ্রিত কন্ঠে বলে অরণ্য।
শ্যামা সেই কন্ঠে এক অসহায়ত্ব অনুভব করে।
সে সুযোগ বুঝে একটা প্রশ্ন করে ফেলে," কেনো? আপনার মা আপনাকে ডাকেনা নাম ধরে?"
"আমি এই ব্যপারে কথা বলতে চাইনা শ্যামা। তুমি আমাদের শর্তের কথা ভুলে যেওনা কিন্তু। আমার ব্যপারে কোনো প্রশ্ন নয়,কোনো কৌতুহল নয়।"
শ্যামা চুপসে যায় অরণ্যের শীতল গলার কন্ঠস্বর শুনে।
"স্যরি, আমি আসলে বুঝতে পারিনি।"
অরণ্য স্মিত হাসার চেষ্টা করে তার গালের একপাশে হাত রেখে বলে,"কোনো ব্যাপার না শ্যামা,আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে।"
শ্যামা মৃদু হেসে সম্মতিতে মাথা দোলালেও তার বুকে এক চিনচিনে ব্যথা অনুভব করে।
'আমি এই অভ্যাস করতে চাইনা অরণ্য, আমি আপনাকে জানতে চাই,চিনতে চাই,আপনার কন্ঠের সেই শূন্যতার কারণ শুনতে চাই, আপনি কি কখনো বলবেন আমাকে নিজের সম্পর্কে?' মনে মনে ভাবে শ্যামা।
তার অব্যক্ত ভাবনা থেকে সে বেরিয়ে আসে দরজার মৃদু কড়াঘাতে। অরণ্য তার পাশ থেকে উঠে গিয়ে দড়জা খুলে,আবার কিছুক্ষণ পর দড়জা লাগানোর শব্দ হয়।
অরণ্য আবার তার পাশে ফিরে আসে,তখন খাবারের সুঘ্রাণ তার নাকে এসে বাড়ি খায়।
অরণ্য কি তাহলে খাবার আনতে বলেছে তার জন্য?তার ভাবনাকে সত্যি প্রমাণিত করে অরণ্য বলে উঠে,
"এরপর থেকে কখনো না খেয়ে থাকবেনা বলে দিলাম।
আজকে নাহয় আমার বউকে আমি নিজ হাতে খাইয়ে দিবো।"
"আপনি খেয়েছেন?" শ্যামা প্রশ্ন করে তাকে।
"তোমার জন্য খেতে পারলাম কই?সারাদিন না খেয়ে ছিলাম,খাওয়ার সময় শুনি তুমি খাওনি।
এবার বলো আমার অর্ধাঙ্গিনী না খেলে আমি খাই কি করে?
তাই বলছি এখন থেকে না খেয়ে থাকবেনা,নয়তো আমারও না খেয়ে কষ্ট পাওয়া লাগবে।"
বলতে বলতেই ভাত মেখে শ্যামার মুখের কাছে তুলে ধরে অরণ্য,"দেখি হা করো"
"আমিও কি আপনাকে খাইয়ে দিতে পারবো?যদি আপনি কিছু মনে না করেন?" তারপর অরণ্যের হাত ধরে লোকমাটি মুখে নেয় সে।
শ্যামার কথা শুনে স্তব্ধ হয়ে যায় অরণ্য,আমতা আমতা করে বলে উঠে," আমি কিছু মনে করবোনা,কিন্তু তুমি এই অবস্থায় খাওয়াবে কি করে আমাকে? বাদ দাও আমি পরে নিজে খেয়ে নিব"
'এই বে'হায়া লোকটি লজ্জা পাচ্ছে নাকি?বাহ! যাক একটু লজ্জা তো তার পাওয়াই উচিত,আমাকে কতবার লজ্জায় ফেলেছেন উনি' মনে মনে ভাবে সে এবং সিদ্ধান্ত নেয় সে দমে যাবেনা এবার।
"আপনি লোকমা বানিয়ে আমার হাতে দিবেন,আমি আপনাকে খাইয়ে দিবো"
"তার দরকার কি শ্যামা,আমি পরে নিজেই খেয়ে নিব"
"ঠিক আছে তাহলে আমিও আপনার হাতে খাবোনা"
"এতো জিদ করো কেনো বলোতো?"
"আমি জিদ করছি? সামান্য আপনাকে খাইয়ে দিতেই তো চেয়েছি। আসলেই সবাই ঠিকই বলে। বিয়ে হওয়ার পর পুরুষ মানুষ বদলে যায়। বিয়ের আগে বলেছিলেন আপনাকে বেছে নিলে আপনি আমার সকল আবদার রাখবেন। আর এখন আমার একটি ছোট্ট কথা রাখছেন না। একরাতেই বদলে গেলেন আপনি।"
"আচ্ছা ঝ'গড়া করোনা তো,তোমারা মেয়ে মানুষদের এই এক জ্বা'লা। তোমরা যখন তখন যেকোনো কিছু নিয়ে ঝ'গড়া করতে পারো"
"আমি ঝ'গড়া কর......" শ্যামা ভ্রু কুঁচকে কিছু বলতে নিবে তার আগেই অরণ্য তার মুখ খাবার দিয়ে বন্ধ করে দেয়।
"আচ্ছা তুমি আমাকে খাইয়ে দিতে পারো,খুশি এবার?"
শ্যামা বিজয়ের হাসি হেসে সম্মতিতে মাথা দোলায়। অরণ্য শ্যামার হাত ধুইয়ে দিয়ে তার হাতে খাবার ধরিয়ে দেয়,
শ্যামা তা হাত উঁচিয়ে ধরে তার দিকে।
অরণ্য কিছুক্ষণ তাকিয়ে থেকে ইতস্তত করে,তারপর শ্যামা তাড়া দিলে সে খাবার মুখে নেয়। নিজেকে এই পরিস্থিতিতে আবিষ্কার করে লজ্জায় কানের লতি দুটোয় গোলাপি আভা ধারণ করে অরণ্যের।
অরণ্য খেতে খেতেই এক নজর শ্যামার হাসিমুখের দিকে তাকায়। তার বুকের বা পাশটা হঠাৎ দ্রুত গতিতে উঠানামা করছে,
'এমন অদ্ভুত অনুভূতি কেনো হচ্ছে?আমার এমন লাগছে কেনো?এমনটা তো হওয়ার কথা ছিলোনা...' অরণ্য বিচলিত মনে ভাবে।
সে তার ভাবনা থেকে বেড়িয়ে আসে শ্যামার কথায়,
"বলছি কি আমরা যদি রাতের খাবার প্রতিদিন এভাবে একসাথে খাই আপনার সমস্যা আছে?"
নিজের উৎকন্ঠায় জর্জরিত অরণ্যের মস্তিষ্ক হতে জবাব আসে 'মানা করে দে...'
কিন্তু মস্তিষ্কের সেই কথা মন পর্যন্ত পৌছায় না তার,মন আর মস্তিষ্কের এই দোটানার মাঝে আপনা আপনি তার মুখ থেকে জবাব আসে, "নাহ,কোনো সমস্যা নেই"
নিজের অনুভূতিগুলো নিজের কাছেই বোধগম্য হয়না অরণ্যের,তবে তার কেনো যেনো মনে হচ্ছে কোথাও অনেক বড় ভুল হচ্ছে তার।
(চলবে)
