ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করল আসলে কাজি সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ড মধ্যে সরণে আসল একটা ঝাপ্সা লাল হিজাবদারি মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দূর্বলতা ঠিকঠাক মেয়েটার ফেসটা পযন্ত দেখায় হয়নি তার। এরপর থেকে সে নিজের হুশে ছিল না বলতে গেলে। অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে অদ্ভুত তো। যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটের উত্তরে বলল...
' আমি জানি না সে কোথায়।
' তুমি জানো না মানে?
যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দূর্বল শরীরে উঠে দাঁড়াল। আপাতত নিজের গন্তব্যে জন্য বের হবে সে। এখানে আর এক মূহুর্তে নয়। কিন্তু কাজি সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এরিয়ে পকেটে দু'হাত গুজাতে গুজাতে বলল...
' আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়। আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ।
যুবকের কথায় খানিকটা তেতে উঠে কাজি সাহেব। তিনি চিনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরী একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতা জোরে মাটিতে পা পরে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শুনেনি কখনো। এমনকি এই রিদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছুর বদনাম শুনা যায়নি কখনো। তিনি মনে করে খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে। বউকে সম্মান দিবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজি সাহেব অন্তত রুষ্ট গলায় রিদের উদ্দেশ্য বলল...
' মেয়েটি তোমার বউ। স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট দুনিয়ায় সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এজন্য বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত।
কপাল কুঁচকে কাজি সাহেবের দিকে তাকিয়ে থাকল রিদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? রিদ ভাবল হয়তো রাতে রিদের সাথে মেয়েটি দেখে হয়তো কাজি সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে। রিদ কাজি সাহেবের ভুল ধারণা ভাঙ্গার চেষ্টা করলো না। এতো বেশি কথা সে কারও সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই বিদায় তার চলে যাওয়ায় উচিত মনে করে, কাজি সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষনাৎ কাজি সাহেব রিদকে আটকিয়ে পকেটে থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে রিদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করল।
রিদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত পরে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। রিদ খানিকটা চমকানো সাথে সাথে বিরক্তবোধ করল এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোতবড়ে ভাবে লেখা 'রিক্তা ইসলাম মায়া'। রিদ বুঝতে পারলো তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষনাৎ মনে মনে বেশ কয়েক আওড়িয়ে স্মরণে গেতে নিল। তবে বউয়ের আনাড়ি হাতের লেখা দেখে রিদের কপালের কুঞ্জি ভাজ আরও গাঢ় হয়। তাঁকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তাঁরা? গুড নো'স!
সদ্য বিয়ের হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আর্কষণ হারিয়ে ফেলল রিদ। আবেগি হয়ে গা ভাসাবার মানুষ সে নয়। তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালি ভাবে সেখানেই ফেলে দিল রিদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না। আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন রিদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতোন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলো তাই। দুজনের কারও মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতির দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পযন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারও সামনে মুখ পযন্ত খোলে নিয়ে। রিদ কারও কাছে বলা প্রয়োজন মনে করেনি আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিচ্ছু বলছেনা। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই।
