❌কপি করা নিষিদ্ধ, ❌কপি করা নিষিদ্ধ, ❌কপি করা নিষিদ্ধ,
( বিশেষ নোট: গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবতার সাথে গল্পের কোনো মিল নেই।)
#অগ্নিকন্যা
#পর্ব:০১
#লেখক: মেহেদী হাসান নোমান
রাজ্যের নাম অগ্নিপুর। চারদিকে উঁচু পাহাড়, সবুজ বন, নদী আর বিশাল পাথরের প্রাচীর দিয়ে ঘেরা রাজ্য। রাজ্যের প্রবেশপথে বিশাল লোহার দরজা, দুপাশে প্রহরীদের মিনার। শহরের ভেতরে ব্যস্ত বাজার, ব্যবসাকেন্দ্র, ঘোড়ার আস্তাবল ও সুন্দর বাড়িঘর। প্রাসাদের পেছনে গোলাপের বাগান, মাঝখানে মার্বেলের ঝরনা, পাশে পাথরের পথ আর ছোট্ট জলাশয়। প্রাসাদের এক পাশে বিশাল প্রশিক্ষণক্ষেত্র, যেখানে তীরন্দাজি, তলোয়ার চালানো ও ঘোড়সওয়ারির অনুশীলন হয়।
সেই রাজ্যে ছিল এক রাজা। নাম রুদ্রপ্রতাপ সিংহ।
তাঁর চোখে ছিল একজন অভিজ্ঞ শাসকের বিচক্ষণতা, কণ্ঠে ছিল দৃঢ়তা, আর চলাফেরায় ফুটে উঠত রাজকীয় আভিজাত্য। তবে একমাত্র কন্যা মেহেকের সামনে তাঁর সেই কঠোর মুখেও কোমলতা ফুটে উঠত। মেয়ের প্রতি ভালোবাসা ছিল গভীর, কিন্তু রাজ্যের ভবিষ্যৎ নিয়ে তাঁর মনে সব সময় একটা অজানা দুশ্চিন্তা কাজ করত। কিন্তু দুঃখের বিষয় রাজার কোনো ছেলে সন্তান নেই। শুধু একটি মেয়ে রয়েছে। নাম মেহেক। দেখতে অনেক সুন্দরী। চোখগুলো কালো কুচকুচে। চাঁদের মতো সুন্দরী মেয়ে। আস্তে আস্তে মেহেক বড় হতে থাকে।
(Fb page : Hidden Books lover)
রাজ্য দেখাশোনা করতে করতে রাজার অনেক বয়স হয়ে গেছে। যার কারণে রাজাও অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন। চিন্তার মূল কারণ রাজার পরে কে হবে রাজা? রাজার মনে ছিল ভয়। তার একমাত্র মেয়ে, মেয়ে হয়ে কি রাজ্য সামলাতে পারবে? নাকি শত্রুরা এসে রাজ্য দখল করে নেবে? রাজ্যের বাইরে শত্রুর অভাব নেই। রাজার ছিল একজন স্ত্রী, নাম মারজিয়া। সবাই বলে মেহেক নাকি মায়ের মতোই হয়েছে।
ছেলে সন্তান না হওয়ার কারণে রাজ্যের অনেকেই রাজাকে অন্য বিয়ে করার পরামর্শ দিত। কিন্তু রাজা নিজের স্ত্রীকে অনেক ভালোবাসতেন। যার কারণে নিজের অর্ধাঙ্গিনীকে কষ্ট দিতে চাননি। কিন্তু এখন? তিনি যে ভীষণ অসুস্থ! ওনার পরে রাজ্যের কী হবে? জনগণের কী হবে? মহারানীর এক বিশেষ শক্তি ছিল। অর্থাৎ গোপন বিদ্যা শক্তি। যাকে বলে আত্মিক শক্তি বা রুহানি শক্তি। গোপনে এই শক্তি নিজের একমাত্র মেয়েকে একটু একটু করে শিক্ষা দিতে থাকেন।
তার উপর মহারানী যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত এক মহারানী ছিলেন। মহারানী অনেক ছোটবেলায় যুদ্ধের ট্রেনিং নিয়েছিলেন। এই কথাটা রাজা জানতেন না। রাজ্যের মানুষ জানলে রানীকে জাদুকরী বলে মিথ্যা অপবাদ দিত। মহারানী গোপনে তার নিজের মেয়েকে একটু একটু করে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন, বিশেষ প্রশিক্ষণের মধ্যে একটা প্রশিক্ষণ হলো তীর-ধনুক চালানো। রুহানি শক্তির মধ্যে একটা বিশেষ শক্তি হলো অস্ত্র চালানো। সামনের মানুষের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিজের স্বার্থ হাসিল করা যায়। মহারানী গোপনে তার নিজের মেয়েকে অনেক শক্তিশালী করে তুলতে থাকেন।
কিছুদিন যেতে না যেতেই মহারাজ অনেক অসুস্থ হয়ে পড়েন। তারপর কিছুদিন অসুস্থ থেকে মহারাজ মারা যান। রাজ্যে নেমে আসে ঘোর অন্ধকার। তখন রাজ্যকে সবাই বর্বরতার যুগ বা অন্ধকার যুগ বলেই চিনত। শত্রুরা সব সময় ওঁৎ পেতে থাকত কীভাবে এই রাজ্যকে দখল করে নেবে। কারণ তখন রাজা ছাড়া সিংহাসন শূন্য ছিল।
তার কিছুদিন পর মায়ের মতো মেহেকের রুহানি শক্তি জাগ্রত হয়ে যায়। পরিপূর্ণ একজন শক্তির মালিক হয়ে যায়। শক্তির প্রভাব এতই ছিল যে মেহেকের শরীরের মধ্যেও পরিবর্তন ঘটে যায়। কালো কুচকুচে চোখগুলো সবুজ রঙের হয়ে যায়। গায়ের রং যেন আরও ফর্সা হয়ে যায়। যাকে বলে চকচকে। চুলগুলো ছিল কালো এবং হাঁটু পর্যন্ত। শক্তির প্রভাবে চুলগুলো কালো কুচকুচে হয়ে যায়।
শক্তির প্রভাব এতই যে, মেহেক নিজেকে নামলাতে হিমসিম খায়। মেহেক নিজের রুমের জানালার কাছে বসে আছে।
হঠাৎ মেহেকের চোখ দুটো অস্বাভাবিকভাবে সবুজ হয়ে উঠল। তার চারপাশের বাতাস যেন মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেল। টেবিলের ওপর রাখা মোমবাতির শিখাগুলো দুলতে শুরু করল, যদিও জানালাগুলো বন্ধ ছিল। ঘরের পর্দাগুলো বাতাস ছাড়াই নড়ে উঠল।
মেহেক বিস্মিত হয়ে নিজের হাতের দিকে তাকাল। তার আঙুলের ডগা থেকে সবুজাভ আলোর ক্ষীণ আভা বেরিয়ে আসছে। সে হাত সরিয়ে নিতেই আলোটা মিলিয়ে গেল। কিন্তু পরক্ষণেই ঘরের এক কোণে রাখা ভারী কাঠের চেয়ারটি মেঝে থেকে সামান্য ওপরে উঠে গেল।
“এ কী হচ্ছে আমার সঙ্গে?” মেহেক বিড়বিড় করে বলল। নিজেকে কোন মতেই সামলাতে পারছে না।
তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ধীরে ধীরে চেয়ারটি আবার মেঝেতে নেমে এল। ঘরের বাতাসও স্বাভাবিক হয়ে গেল।
শক্তির প্রভাবে মেহেকের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়েই যাচ্ছে। মেহেক নিজেকে নিজেই চিনতে পারে না। দিন দিন রাজকুমারীর সৌন্দর্যের তুলনা করা মুসকিল হয়ে যাচ্ছে।
রাজ্যের সবাই মেহেকের বর্ণনা দিতে গিয়ে বলে, চাঁদ একদিকে আমাদের রাজকুমারী আরেকদিকে। রাজকুমারীর কাছে চাঁদের সৌন্দর্য কিছুই না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মারজিয়ার শক্তির কারণে উনার শরীরে কোনো পরিবর্তন হয়নি। শুধু মেহেকের শরীরে পরিবর্তন হয়েছে। এই বিষয় নিয়ে মারজিয়া অনেক চিন্তিত। মনে মনে একটা কথাই ভাবছেন, মেহেক কি আমার থেকে ও বেশি শক্তিশালী? নাকি আমার মতোই? যদি আমার মত হয়ে থাকে তাহলে আমার কোনো পরিবর্তন কেন হলো না? আমার ভেতরে যখন শক্তি জাগ্রত হয়েছিল তখন আমি নিজেকে সামলাতে পেরেছি।কিন্তু আমার মেয়ে কেন শক্তি সামলাতে পারছে না? আমার মেয়ের কিছু হয়ে গেলো নাতো?
রাজ্যের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। রাজ্যে অনেক অভাব দেখা দিয়েছে। মানুষের হাহাকারে মারজিয়া এবং রাজসভার সবাই মিলে পরামর্শক্রমে মেহেক (রাজকুমারী) কে রানী বানানোর সিদ্ধান্ত নিল। মেহেক ছিল খুবই বুদ্ধিমতী এবং সাহসী। মেহেক রানীর পদবী পাওয়ার জন্য তার নতুন কক্ষ বরাদ্দ রাখা হলো। মহারানী মেহেকের রাজপ্রাসাদটি বিশাল ও রাজকীয়। সোনালি পাথর আর সাদা মার্বেলে তৈরি উঁচু মিনার, কারুকার্য করা খিলান, লাল মখমলের পর্দা এবং বিশাল সিঁড়ি । প্রাসাদের চূড়ায় উড়বে অগ্নিপুরের রাজকীয় পতাকা।
কক্ষ প্রস্তুত করার পর সিংহাসনে কাজ শুরু হয়ে যায়।মেহেকের ইচ্ছে বাবার সিংহাসনে মা বসবে। আর মেহেকের জন্য আলাদা সিংহাসনের ব্যবস্থা করার জন্য। মহারানী মেহেকের সিংহাসনকক্ষ বিশাল সোনালি স্তম্ভের মাঝখানে মহারানীর সিংহাসন। সিংহাসনের পেছনে থাকবে রাজবংশের প্রতীক, দুপাশে দাঁড়িয়ে আছে। বর্ম পরা রাজরক্ষীরা। সবাই মিলে আনুষ্ঠানিকভাবে মেহেক কে সিংহাসনে বসালেন। অগ্নিপুর রাজ্যে ঐতিহ্যবাহী একটা নিয়ম আছে। যে সিংহাসনে বসবে তার সামনে মাথা নত করতে হবে। যার জন্য রাজকুমারীর মেহেক যখন সিংহাসনে বসবেন, পুরো রাজসভা তাঁর সম্মানে মাথা নত করেছে।
রাজকুমারী সিংহাসনে বসতে না বসতেই তিন মাস যেতেই রাজ্যের অনেক উন্নতি হতে শুরু করে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প-কারখানায়। তারপর রাজ্য ধীরে ধীরে মেহেকের সাহস এবং বুদ্ধিমত্তার হাত ধরে অনেক শক্তিশালী হয়ে উঠতে থাকে। রাজ্যের প্রজাদের মধ্যে অনেকে স্বাভাবিকভাবে নিতে পারছে না।
মেহেকের চোখ সবুজ হয়ে যাওয়ার পর রাজ্যের মানুষ কি তাঁর এই পরিবর্তনের রহস্য জানতে পারবে? নাকি তিনি নিজের রুহানি শক্তি গোপন রাখবেন? জানতে চাইলে চোখ রাখুন অগ্নিকন্যা গল্পে।
চলবে.... ইনশাআল্লাহ...
( গল্প নতুন তাই বর্ণনা একটু বেশি দিতে হয়েছে। নেক্সট পার্ট পড়তে চাইলে কমেন্ট করুন। এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো রেসপন্স না পেলে গল্পের পর্ব দিতে ভালো লাগে না। কনফিডেন্সে হারিয়ে যায়। আশা করছি সবাই পাশে থাকবেন।)
