#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ১৩___১৪
গাড়িতে যাবে না করতেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেললো পৌষ। রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজে ও ভেতরে ঢুকে ডোর লক করলো। মাঝ খানের সিটটা ফাঁকা পরে রইলো। এ যেন দুই কুলে ডেরা গেড়ে বসলো দুই জামাই বউ। কেউ কারো কাছে আসার তাগিদ দেখালো না। শুধু পৌষ একটু আকটু রেগে বোম হয়ে আছে। রাতে ওর প্রচুর ক্ষুধা লাগে। সারা রাত ঘুম হয় না। পেট মোচরায়। পেটের ভেতর থাকা ইঁদুর গুলো হাহাকার করে বলে,"কিরে পৌষ, কোথায় বিয়ে হইলো তোর? কোন হা ভাতে বড়লোক জামাই পরলো তোর কপালে যে রাতে তোর পেটে কিছু পরে না?"
ইঁদুরের কথার উত্তর খাবার দিয়ে দিতে পারে না পৌষ। হালকা পাতলা নগন্য লজ্জা করে ওর। কি একটা যা তা অবস্থা। পৌষ খাবার পায় না।
বাড়ীতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝেমধ্যে যখন পৌষ একা কিচেনে যেতো কোথা থেকে জানি জৈষ্ঠ্য, চৈত্র হাজির হতো। অবাক করা বিষয় ইনি, মিনি ঘুমে ঢুলতে ঢুলতে রান্না ঘরে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসতো। এরা যে সজাগ পেতো কিভাবে পৌষ জানে না। শেষ রক্ষা অবশ্য হতো না। হেমন্ত ও হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপা'কে সাহায্য করতো। ইন্সটেন্ট নুডলস চার পাঁচটা একবারে রেঁধে ওরা গুটিগুটি পায়ে সব ঢুকতো হেমন্তর রুমে। কাড়াকাড়ি মা'রামারি লাগতো ডিম নিয়ে। আহা। পারতো না র'ক্তারক্তি হয়ে যেতো। হেমন্ত ধমক না দিলে সেই মা'রামারির অন্ত থাকতো না। খেতে খেতে অবশ্য ইনি, মিনি ঘুমিয়ে যেতো। কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করতো। হেমন্ত ওর ড্রয়ার ভরা পাপড়, চিপস রেখে যেতো। টানা কোন কালই ঘুমাতে পারতো না পৌষ।
খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পৌষ।
তৌসিফে'র কানে গেলো সেটুকু শ্বাস তবে বুঝলো না এর পেছনে থাকা কারণ।
তৌসিফে'র ধৈর্য কুলালো না। ও জানে ড্রাইভারের বুকের পাটা অতটাও বড় না যে পিছনে তাকাবে। লম্বা হাত বাড়িয়ে এক টানে পৌষ'র ধরে টেনে নিজের কাছে আনলো ও। ঘটনা ঘটলো আলোর বেগে যা বাস্তবে সম্ভব নয়। পৌষ বরাবর ফিজিক্সে দূর্বল। তাই বুঝে উঠলো পারলো না এটা কি আদৌ ও আলোর বেগ ছিলো না অন্য কিছু। মানে হকচকাতে ও তো সময় লাগে মানুষের যা তৌসিফ ওকে দিলো না। হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দু'জনে র মাঝখানে একটা আরেকটা পৌষ'র পিঠের পেছন দিয়ে বললো,
-- বুঝলাম না এত কমফোর্টেবল কারে তুমি এতটা ছটফট করছো?
পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধায় ওর জান আপ ডাউন করছে। এনার্জি লো হয়ে যাচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে। এতসব সমস্যা'র কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারলো না। এতে ও আফসোস হলো কিছুটা।
ভ্রুঁ কুঁচকে ওর দিকে তাকিয়ে রইলো তৌসিফ। ওর জানা চেনার মধ্যে পৌষ এতটা শান্ত ধাঁচের না। আজ সকালে ও তেঁজে টাইটুম্বুর ছিলো। হঠাৎ মুখে ব্রেক কষলো কেন তৌসিফ বুঝলো না। মেয়েটার শ্যামলা মুখটা একটু খানি হয়ে আছে। তৌসিফ একটু বুঝলো হয়তো বেশি ক্ষুধা লেগেছে।
ডান হাত দিয়ে পৌষ'র হাতটা মুখ থেকে নামিয়ে দিলো। মুখে বললো,
-- দাঁত দিয়ে নখ কাটে না পৌষরাত।
ক্লান্ত গলায় ই পৌষ বললো,
-- একশত বার কাটব। হাজার বার কাটব। ম'রে গেলেও মুখে হাত দিয়ে ম'রব।
তৌসিফ আড় চোখে তাকিয়ে বললো,
-- দাঁত পরে গেলো কিন্তু কথা থামলো না।
পৌষ মুখ ভেঙালো। গাড়িটা থামতেই তৌসিফ বের হলো। পৌষ'র দিকে দরজা খুলে দিতেই ও কোনমতে বের হতে গিয়েই মাথা ঘুরে উঠলো। এটা স্বাভাবিক সময় তেও হয়। আজ এত সময় না খেয়ে থাকাতে একটু বেশি হচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি থাকার জন্য বসা থেকে উঠে দাঁড়ালেও এমন মাথা ঘুরায়। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদিগ্ন গলায় বললো,
-- কি হলো? পৌষরাত? আর ইউ ফিলিং লো?
মাথা নেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিলো ও। গাড়ি থেকে তৌসিফ পৌষ'র ব্যাগটা নিজের হাতে নিয়ে বললো,
-- চলো।
এত হাই ফাই জায়গাতে পৌষ সচরাচর আসে না। বছরে হয়তো তিন চার বার আসা হয়। হেমন্ত ঘুরাতে নিয়ে আসে। বাট ব্রেকফাস্ট করতে এত ঢং ওরা করে না। পৌষ মিনমিন করে বললো,
-- পটাতে চায় আমাকে শা'লা।
"শালা" শব্দ টা অবশ্য শুনলো তৌসিফ। ভাবলো এই মেয়ে একটা চিজ। এ ভাঙলেও মোচকায় না সহজে। মুখে তার খই ফুটতে থাকে অল দ্যা টাইম।
বুক্ড করা এক রাউন্ড টেবিলে বসলো ওরা। ওয়েটার আসতেই তৌসিফ জিজ্ঞেস করলো,
-- অর্ডার করো পৌষরাত।
-- ঘি দিয়ে পরটা আর দুধ চা। চায়ে দুধ বেশি দিবেন।
ওয়েটার একটু তব্দা খেলো। তৌসিফ ইশারায় সাইডে যেতে বললেই ওয়েটার বিনয়ের সাথে বললো,
-- ওকে ম্যাম। এনিথিং এল্স?
-- নো ভাইয়া। ধন্যবাদ।
পৌষ'র মুখটা হাসি হাসি দেখালো। তৌফিক চমকালো। ওর বউ দেখি হাসে। তাও এই ওয়েটারকে দেখে। এর চাকরি না খেয়ে দিবে তৌসিফ? পৌষ নিজ থেকেই আবার বললো,
-- গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না।
একটু লজ্জা পেলো বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিলো ও। ম্যানেজার ধমকে ধামকে দেয়ার আগেই পৌষ বলেছিলো, "ওটা কোন ব্যাপার না। যে কারো হাত থেকে পরতে পারে।"
তৌসিফ বুঝলো পৌষ হয়তো আগে থেকে চিনে। তাই ছেলেটার চাকরি খাওয়ার কথা বাদ দিলো। আপাতত নাস্তা ই খাবে।
ওয়েটার যাওয়ার পরপর ই তৌসিফ ও উঠে গেলো। ওয়েটারের দিকে সোজা তাকিয়ে বললো,
-- গরুর বটি আর এক্সটা ডিম সাথে একটা ফ্রুট সালাদ আর ফ্রেশ জুস দিয়ে যাও। চা লাস্টে এনো।
ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতে ই দেখলো পাশের সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়ে আছে পৌষ। পুলে কয়েকজন শর্টস পরে পানিতে নেমেছে। আর ওদের দিকে ই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর বউ। মানে এতটা হাবলা'র মতো তাকানোর কি আছে বুঝে আসে না ওর। কই তৌসিফ'কে তো দেখে না।
আচমকা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো। বললো,
-- ঐ দিকে চলো।
-- কেন?
কিছুটা বিরক্ত হয়েই বললো পৌষ। তৌসিফ চেয়ে ও আসল ঘটনা বলতে পারলো না। তাই মিথ্যা টাই বললো,
-- এদিকে রোদ চলে আসবে পৌষরাত। কাম ফাস্ট।
কপাল কুঁচকে পৌষ গেলো ওর পিছু পিছু। সস্তির শ্বাস ফেললো তৌসিফ তবে অতি গোপনে।
খাবার এলো মিনিট পনেরো পর। চোখ উল্টে একবার তৌসিফ'কে দেখতেই তৌসিফ ঠান্ডা গলায় বললো,
-- জুস শেষ না করলে চা আসবে না।
-- না আসলো।
এই মেয়ে যে জন্মের বাঁকা তা জানে তৌসিফ। কিন্তু জুসটা খেলো পৌষ। গরুর বটি দিয়ে পরটা ও মুখে দিলো। তৌসিফ দেখলো পৌষ অনেকটা আগ্রহ নিয়ে বটি খাচ্ছে। হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পৌষ'কে দিতে দিতে বললো,
-- সকালে বটি ভালো লাগছে না। তুমি নাও। আমি ডিম খাচ্ছি।
পৌষ মনে মনে খুশি ই হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোল টুকু ও নিজের পরটা দিয়ে মুছে নিয়ে নিলো। ভাবখানা এমন যে, "দিবি যখন সব দে। ঝোল ও কেন বাকি থাকবে?"
ডিম একটা পৌষ'কে দিতে নিলেই ও না করলো। জানালো,
-- পেট ভরে গেছে। খাব না আর। চা আসবে কখন?
-- ডিম খতম হলেই আসবে।
-- না খেলাম।
এবার সত্যি সত্যি ই খেলো না। তৌসিফ নিজেই ডিমটা খেয়ে নিলো। চা আসতেই পৌষ ওয়েটার'কে বললো,
-- একস্ট্রা সুগার লাগবে ব্রাউনটা।
ছেলেটা মাথা নেড়ে দুই প্যাকেট এনে দিলো। পৌষ দুই প্যাকেট নিজের ব্যাগে ভরে বাকি দুটো চায়ে মিক্স করলো। তৌসিফ হতবাক হয়ে জিজ্ঞেস করলো,
-- এটা কি ছিলো?
-- কোনটা?
-- ওগুলো ব্যাগে নিলে কেন পৌষরাত?
-- কেন নিব না? জানেন এই চায়ের দাম কত? পুরো চারশত টাকা। ভ্যাট পনেরো পারসেন্ট। আমি আমি তো শুধু চিনি নিলাম।
বলতে বলতে টিস্যু ও ব্যাগে পুরে নিলো। তৌসিফ এবার ধমকে উঠলো চাপা স্বরে,
-- স্টপ ইট পৌষরাত। মাথা খারাপ তোমার? কি করছো?
পৌষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকে ও দুটো সুগার নিজের ব্যাগে ভরে চায়ে চুমুক দিলো। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইলো। বললো,
-- প্লিজ হানি, ওগুলো রেখে দাও এখানে। বাসায় অনেক আছে। এর থেকেও ভালো ব্যান্ড আছে। কেউ দেখলে কি ভাববে?
খেয়ে দেয়ে চাঙ্গা এখন পৌষ। একটা ছোট খাট ঢেকুর তুলে বললো,
-- শুনুন। আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম এর মধ্যে ই এসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুম যাওয়ার টাকা ও আগেই রেখে দেয় এনারা। কথা হলো ব্যবহার করলেও পে করতে হবে না করলেও। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমার ব্যাগে ভরলে সমস্যা টা কোথায়?
যুক্তিতে ভুল থাকলে বলুন।
পৌষ'র যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছু বললো না। মান ইজ্জত আজ পকেটে ভরে যেতে হবে ভাবতে ভাবতে চায়ে চুমুক দিলো ও।
.
পৌষ'র ভার্সিটির গেটে এসে গাড়ি থামলো। তৌসিফ মানি ব্যাগ থেকে পাঁচশত টাকার কচকচা কিছু নোট পৌষ'কে দিয়ে বললো,
-- এটা রাখো।
-- কেন?
-- হাত খরচ তোমার।
-- লাগবে না।
-- লাগবে। রাখো।
-- বললাম তো লাগবে না। হেমু ভাই দিবে।
ভ্রুঁ উঁচু করলো তৌসিফ। গম্ভীর কণ্ঠে বললো,
-- আমার বউ তুমি এখন পৌষরাত। তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দিবে?
-- কারণ সারাবছর সে ই দিয়েছে।
দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ বললো,
-- বাট ইটস নট দ্যা সেইম টাইম না? বুঝো। রাখো এটা।
কিছু একটা ভেবে ওখান থেকে পাঁচশত টাকার একটা নোট টান দিয়ে নিলো পৌষ। গাড়ি থেকে নেমে গিয়ে বললো,
-- এত লাগে না আমার। যাই।
তৌসিফ'কে বলার সুযোগ না দিয়ে পৌষ চলে গেলো। হাতে থাকা সাড়ে চার হাজার টাকার দিকে তাকিয়ে রইলো তৌসিফ।
গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফে'র মনে পরলো সে রোজ পাঁচ হাজার হাত খরচ দিয়ে ও পোষাতে পারতো না। প্রতি মাসে গোল্ড গিফট করে ও ঠিকঠাক সেই নারীটির হাসি মুখ দেখতে পেতো না। সর্বোচ্চ যখন ডায়মন্ড গিফট দিতো তখন গদগদ হয়ে তিন, চার রাত সে তৌসিফে'র বুকে ঘুমাতো। তাকে আদর যত্ন করতো এরপর যা তাই। তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা,পয়সা,দেশ, বিদেশ সব। কিচ্ছু বাকি রাখে নি। কিচ্ছু না। দিন শেষে সে শুন্য। ভালোবাসার কাঙ্গাল কাঙ্গাল ই হয়ে গিয়েছিলো।
_____________________
ভার্সিটিতে ভাগ্য ক্রমে আদিত্য'র সাথে দেখা হয় নি পৌষ'র। তবে আদিত্য'র বন্ধুদের সঙ্গে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত এক সম্পর্কে আবদ্ধ তারা। এর মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিহাব নামে একজন। সে পৌষ'কে ডেকে নিলো সাইডে। জিজ্ঞেস করলো,
-- ক্লাস কখন?
-- মাত্র একটা শেষ হলো ভাইয়া। আরেকটা আধ ঘন্টা পর।
-- কিছু জানানোর ছিলো তোমাকে আদিত্য'র ব্যাপারে।
পৌষ ভদ্র ভাবে উত্তর করলো,
-- আমি এখন ম্যারিড ভাইয়া। তার সাথে যোগাযোগ নেই। জেনে কি হবে?
-- তবুও জানা উচিত তোমার পৌষ।
পৌষ কথা বললো না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে দিয়ে বললো,
-- হি জাস্ট ওয়ান টু টেইক ইউ টু হিজ বেড পৌষ। ও বেট ধরে করেছে সব।
-- জানি।
বেশ স্বাভাবিক ভাবেই বললো পৌষ। রিহাব হাসলো। বললো,
-- তৌসিফ স্যার'কে প্রমান গুলো আমি ই দিয়েছিলাম। তবে আরো কিছু দেই নি এতে আদি ঝামেলায় পরতো।
-- আমাকে কেন জানাচ্ছেন?
-- কারণ একটাই পৌষ। তৌসিফ স্যার ভালো মানুষ। মুভ অন করো। দ্যাট উইল বি বেটার ফর ইউ।
-- ঐ বেটে আপনিও শামিল ছিলেন। এটা ও জানি আমি।
রিহাব আচমকা এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসলো। বললো,
-- তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমানের ভিত্তিতে চলে না। আপনার উপরের প্রমান ও আছে তার কাছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া।
-- লাইফে প্রথম বার ছিলো ওটা।
-- যততম বার ই হোক না কেন ভাইয়া। পৌষরাত'কে কারো বিছানাতে নেয়া এতটা সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো না। ভালো লাগা ছিলো। আমার প্রথম ভালোলাগা ছিলো আদিত্য। আবার বলছি ছিলো। এর মানে এখন নেই। কোনদিন প্রেমিকার দাবি করি নি। সে প্রেমিক হতে চেয়েছিলো। প্রেম হতো আমাদের মধ্যে যদি না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ। অপেক্ষা ছিলো। তীব্র অপেক্ষা ছিলো আমার তার জন্য। কারণ একটাই আমার প্রথম ভালোলাগা ছিলো সে যা এখন নেই।
কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকে পরলো পৌষ। আপাতত বিরক্ত লাগে এসব তার।
.
ক্লাস শেষ হলো বিকেল পাঁচটা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনি,মিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফ্যানা তুললো তিনজন। ইনি,মিনি'কে কোলে তুলে জড়িয়ে ধরলো ও। বলা হয় বড় বোন হলো মায়ের মতো। ইনি,মিনি আর পিহা'র ক্ষেত্রে ও তা। তিনটা হিচকি তুলে কাঁদছে তাদের কলিজার আপা'কে পেয়ে। ছোট ছোট ঝুঁটি করা মাথাটা নাড়িয়ে বললো,
-- আপা তুমি নাই কেন?
-- এই যে আছি তো আপা।
-- বাথায় তলো না আপা।
-- চলব তো সোনারা। তোরা এখানে কেন?
চৈত্র আর জৈষ্ঠ্য মাথা নিচু করে এগিয়ে এলো। ইনি,মিনি লাফিয়ে ওদের কোলে যেতেই দুই ভাইয়ের হাত জড়িয়ে ধরে পৌষ। ছেলে গুলো পারলে কেঁদে দিতো। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত। দেখেও না দেখার ভান ধরলো পৌষ। ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পৌষ ধরা গলায় ডাকলো,
-- হেমু ভাই?
-- বল।
-- কান্না পাচ্ছে।
-- কেঁদে ফেল।
-- সত্যি তো।
ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষদের হাসি ছাড়া কান্না মানায় না৷ সারাক্ষণ ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষ ই তো পৌষ। আজ ও ব্যাতিক্রম ঘটলো না।
পৌষ'র উস্কানিতে সবগুলো গেলো টিএসসি। মমো থেকে নিয়ে বুট কিছু বাদ রাখলো না। বুট খেতেই ইনি,মিনি হু হা শুরু করেছে। ওদের পানি খায়িয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিঁড়িগুলো তে বসে একসাথে মালটার চা খেলো ওরা। এটা অবশ্য ইনি,মিনিকে দেয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটলো ওদের সাথে। পাঁচটা কাজিনের মুখে শুধু "আপা" ডাক। পৌষ'র খাঁ খাঁ করা কলিজা প্রশান্তি পেলো। এই ভাই-বোন গুলো যে ওর প্রাণ। হেমন্তর দিকে তাকিয়ে পৌষ বললো,
-- মাসের শেষ দিক চলে। আমার পকেট মানি দাও।
মানি ব্যাগ থেকে পাঁচশত টাকার দুটো নোট দিলো হেমন্ত। বাকিদের পাঁচশ করে। শুধু ইনি,মিনি আর পিহা এখনও পকেট মানি পায় না৷
পৌষ'কে বাড়ী পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষ'র মনটা পুণরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু খুলে দিলো। পৌষ'কে দেখে মুখটা চোখা করে চলে যেতেই পৌষ শ্বাস ফেললো। আপাতত এখন মুড খারাপ করার সময় নেই ওর।
____________________
-- দিন কেমন কাটলো পৌষরাত?
পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বললো,
-- অনেক ভালো।
-- আমাকে জিজ্ঞেস করলে না?
-- বলার হলে নিজেই বলবেন।
-- অনেক স্ট্রেস ছিলো আজ হানি। শিপিং ডিলে হলো। জাহাজে মাল এসেছে। লিগ্যাল ডকুমেন্টস সব আমার তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআই কে কল দিলাম তখন ছেড়ে দিলো। এরা চিনে শুধু টাকা। বুঝলে?
পৌষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো। এসব তাকে কেন বলা হচ্ছে? সে কি বুঝে?
পৌষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফ ও গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পরলো। ঘড়ির কাটা ঘন্টা পেরুলো। একদম সোজা হয়ে আছে। পৌষ'র পেট মোচরালো। এদিক ওদিক করে এবার উঠে বসলো। ক্ষুধায় পেট চু চু করছে ওর যদিও খেয়েছে দশটা নাগাদ। অভ্যস বলে কথা। টিকতে না পেরে কিচেনে গেলো ও। এদিক ওদিক খুঁজে ও যখন পেলো না হঠাৎ পেছন থেকে কারো গলা শুনে চমকে তাকালো। তৌসিফ টাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললো,
-- কি খাবে?
-- জানি না৷ ক্ষুধা লেগেছে।
তৌসিফ ফ্রোজেন পিৎজা বের করে ওভেনে দিলো। ওটা গরম হতে হতে জিজ্ঞেস করলো,
-- রাতে ক্ষুধা লাগে?
-- হু।
-- এতদিন ও লেগেছিলো অবশ্য ই।
-- স্বাভাবিক।
-- বলো নি কেন?
পৌষ চুপ রইলো। তৌসিফ নিজেই বললো,
-- লজ্জা? আচ্ছা আর পেয়ো না। বাসায় খাবার থাকে। তোমার বাসা। যা মন চাইবে খাবে। ফেলবে।কেউ কিছু বলবে না। কে আছে আমার বলো? তুমি আর আমি।
"তুমি আর আমি" কথাটা অদ্ভুত ভাবে পৌষ'র পেটে প্রজাপতি উড়ালো। পিৎজা গরম হতেই ওরা কিচেনেই উঁচু জায়গাতে উঠে বসে খেলো। টুকটাক কথা হলো দু'জনের। ঘুমাতে এলো রাত দুটোর দিকে।
.
রাত প্রায় তিনটার দিকে ওয়াশরুমে যেতে উঠে পৌষ। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেও দেখলো নেই। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহা'র রুম থেকে বের হলো তৌসিফ। রাত তিনটা বাজে সোহা'র রুমে কেন গিয়েছিলো তৌসিফ এটার উত্তর জানা নেই পৌষ'র। তবে এত বছর ধরে শুনা কথাগুলো মনে পরলো ওর। কাজের মেয়ে'র সাথে সম্পর্ক তৌসিফে'র। নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে ওখানে যায় নি তৌসিফ।
চুপ করে নিজের পাশে শুয়ে পরলো পৌষ। জানে না কেন কিন্তু পৌষ'র মতো মেয়ের চোখ ভিজে উঠেছে যদিও সেই পানি গড়িয়ে পরলো না। দহন সৃষ্টি হলো যদিও তা কাউকে পুড়ালো না। নিজেকে সান্ত্বনা দিলো পৌষ,"তোর ভাগ্য এটা পৌষ। মেনে নে।"
#চলবে.....
[২৩৬৩ শব্দ]
(যারা পড়েছেন প্লিজ সবাই রিএক্ট করুন এবং কমেন্ট করুন। পেজের রিচ একদম ডাউন।)
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ১৪
পৌষ'র কাঁধে হাত রাখতেই কিছুটা ছুঁড়ে ফেলে পৌষ। তৌসিফ দমলো না বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো,
-- পৌষরাত? কি হয়েছে? বাসার কথা মনে পরছে?
বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেলো তৌসিফ। সবেই বিছানায় গা দিয়েছিলো তখনই কেন জানি মনে হলো পৌষ ঘুমায় নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে।
টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখোমাখো হলো কক্ষ। তৌসিফ পৌষ'র দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরলো। বসানোর চেষ্টা করতেই এবার হু হু করে কেঁদে উঠলো পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না। কিছুতেই না। হোক তার কোন আশা নেই তৌসিফ থেকে তাই বলে রাত বিরাতে তৌসিফের এহেন সোহা'র রুমে যাওয়াটা ও মানতে পারছে না। স্বভাবসুলভ ই নারী মন। তার মধ্যে পৌষ'র মনটা অতি নরম। মাতৃ সুলভ। সেখানে ছোট খাট অনুভূতি রোজ খেলা করে। এরমধ্যে সবচাইতে বড় বন্ধন। পবিত্র এক বন্ধনে আটকা দু'জন। হয়তো কোন আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই। তবুও প্রাকৃতিক ভাবেই টান সৃষ্টি হয়ে যায়।
পৌষ'র কান্নায় তৌসিফ নিজেই ভরকে গেল। দুই হাতে ওর চোখটা মুছতে নিলেই পৌষ সরাতে চাইলো ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিলো তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে,
-- বাসার কথা খুব বেশি মনে পরছে জান?
--জান, প্রাণ, কুত্তা,বিলাই আমাকে ডাকতে হবে না। সরুন আমার সামনে থেকে।
কাঁদতে কাঁদতে হিচকি তুলে বললো পৌষ। তৌসিফ অবাকের উপর অবাক হলো। তবুও বউ'কে আদর করে বললো,
-- আচ্ছা হানি একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো।
এতটা ন্যাকা সাজা পৌষ'র হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বললো,
-- বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে। আপনি নেন নি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে। আমিও জানতাম। তবে আজ স্ব চোখে দেখলাম।
বলেই তৌসিফ থেকে দূরত্ব রেখে শুয়ে পরলো পৌষ। ফোঁস করে দম ছাড়লো তৌসিফ। দিনের বেলা সোহা'র কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলাকর তাই তো রাতে গেলো পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেলো অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেলো। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা তো না হলে ও পারতো।
পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়েছে। নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফ'কে ভিন্ন নারীর রুম থেকে বের হতে দেখে? আচ্ছা সে তো জানে তৌসিফ আগে ও কোন নারীতে গভীর ভাবে মত্ত ছিলো। সেই নারী'র মাঝে বিচরণ করেছে। পিয়াসী'কে সে অতিরিক্ত ভালোবাসতো। এক ঘন্টাতে যে কতবার ফোন দিতো তার ইয়াত্তা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসি ও করতো ওকে নিয়ে। "বউ পা গলা" উপাধি পেয়ে ও কোনদিন নিজেকে ছোট করে নি তৌসিফ। সবসময় তার মনটা চাইতো তার পিয়ু'র কাছাকাছি থাকতে। মনে হতো যত দিচ্ছে তত ই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ, প্রেম সে যাকে উৎসর্গ করলো দিন শেষে সেই নারীটা তার চোখে এক মুঠো বালি দিয়ে চলে গেলো। তৌসিফের ও উচিত ছিলো না তার পিয়ু'কে দেখিয়ে অন্য নারী'র প্রেমের সুধা পান করা?
____________________
সকাল সকাল চিৎকার, চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফে'র। রাতে দেড়ীতে ঘুমানোর ফলে মাথা টিস টিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসে ও একটু ঝুমছে ও। দুই হাতে চোখটা ডলে খুলার আগেই ওর কান সজাগ হলো। পৌষ'র গলা শুনা যাচ্ছে। কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরলো। ফট করে চোখ মেললো তৌসিফ। তারাতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেলো। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে এক মিনিট ও লাগলো না। হুরমুর করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেয়ার সময়টুকু র বড্ড অভাব। বাইরে আসতেই চমকালো তিনগুণ বেশি। মিনু'কে সমান তালে ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে ফুঁসে যাচ্ছে তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওরনা পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবেই তার ঘুম ভেঙেছে বুঝা যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেলো। সোহা আশেপাশে তখন ও দেখে নি। কপাল কুঁচকে ঘুমু কণ্ঠে ই বললো,
-- চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? এটা বাসা না অন্য কিছু? কাল কত রাতে বাসায় ফিরেছে মানুষটা। ওনার কি ঘুম দরকার নেই?
তৌসিফ'কে অবশ্য দেখে নি সোহা৷ মিনু দৌড়ে ওর আপা'র কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। সোহা কপাল কুঁচকে বললো,
-- তোকে বকেছে?
-- হ্যাঁ আপা। অনেক বকেছে। গালি দিয়েছে।
আর কিছু বলার আগেই রাগে ফোঁস ফোঁস করতে করতে পৌষ এগিয়ে আসতে নেয় মিনু'র দিকে। তৌসিফ বুঝে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোন সময়। তারাতাড়ি পেছন থেকে পৌষ'র পেট জড়িয়ে ধরে। তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠলো,
-- মিথ্যুক। মিথ্যা বলে। কখন গালি দিয়েছি তোকে। শা'লী এদিকে আয়। দেখ তোকে কি করি। তোর মুখ খামচে দিব একদম। ওই বান্দরের মতো চুল একদম টেনে উপড়ে দিব৷ চিনিস আমাকে? তোর চৌদ্দ গুষ্টি'কে ঘোল খায়িয়ে ছাড়ব।
সোহা হা করে তাকিয়ে রইলো। তৌসিফ পৌষ'কে দুই হাতে নিজের সাথে মিশিয়ে উঁচু করে নিলো কিছুটা। পৌষ'র পিঠটা ওর বুকে ঠেকলো। ওভাবেই ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিলো। সমান তালে হা পা ছুঁড়ে যাচ্ছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুয়িয়ে দিলো। নিজেও ওর পাশে শুয়ে ওর দুটো হাত শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বললো,
-- এমন করছো কেন পৌষরাত? কি করেছে মিনু?
রাগে কাঁপতে কাঁপতে পৌষ বললো,
-- সকালে আমাকে দেখে হাসছিলো। কিছুই বলি নি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুরঘুর করতে করতে কাকে জানি বলছিলো যে নতুন মানুষের সুখ নেই। সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিলো তা আমি বুঝি নি? ওর ঐ চাপা ভেঙে দিব আমি। কত্ত সাহস! আগেও এমন করেছে। কিছুই বলি নি। কাজের মেয়ে এত উড়াউড়ি কিসের?
পৌষ'কে অবাক করে দিয়ে ওর দুই গালে হাত রাখলো তৌসিফ। ঠিক দ্বিতীয় দিনের ন্যায় গালে আদর দিতে লাগলো। পৌষ প্রশয় দিলো না। ঝটাক করে হাত সরিয়ে দিয়ে বললো,
-- রাতে মন ভরে নি না? আচ্ছা রাতে কেন যেতে হবে এখন ই যান না। কে আটকালো? আমি? রাতে গেলে যা করেন দিনের আলোয় করতে ভয়.....
আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোঁতা পাখির মতো মুখটা বন্ধ হয়ে গেলো। তৌসিফের প্রচন্ড রাগ হলো তবে দমন করলো ও। পৌষ'র কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বললো,
-- যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও।
-- মানুষের কথা মিথ্যা না।
-- শুনা কথায় কান দিও না।
-- চোখে দেখা মিথ্যা নয়।
-- মাঝে মধ্যে হয়।
-- সোহা কাজের মেয়ে। এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সব কিছুতে? কেন?
-- এসবে মাথা ঘামিও না পৌষরাত।
-- একশত বার ঘামাব।
-- পৌষরাআআআত।
টেনে টেনে পৌষ নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। ঝনঝন করে উঠলো পৌষ'র দেহটা। এই লোকের এই ছোঁয়া ওর সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেলো বটে। ওয়াশরুমে যেতে যেতে বললো,
-- আমি আসলে বেরুবো একসাথে।
কথা বুঝি শুনে পৌষ। তরতর করে বেরিয়ে গেলো রুম থেকে। বের হতে হতেই দেখা মিললো সোহা'র। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো৷ বুয়া তখন পরটা বেলছেন। পৌষ নিজে পরটা ফ্রাইপ্যানে দিয়ে বললো,
-- ঘি কোথায়?
বুয়া যেন ভুত দেখার মতো চমকালো। কখনো মালিকরা রান্না ঘরে পা রাখেন না৷ চমকানো টা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তোতলানো গলায় বললো,
-- আ আপনি? আমি করে দিচ্ছি নতুন বউ। আপনি টেবিলে বসুন।
-- কেন? আমি করতে পারি তো।
-- মামা দেখলে রেগে যাবেন। আপনি....
-- আপনার মামা'র কাঁথা পুড়ি আমি।
বুয়া'র যেন ঘাম ছুটে গেলো। চাকরিটা ছুটে যাবে কি তাহলে?
পৌষ তাগাদা দিতেই কিশোরী মেয়ে টা ঘি'য়ের বোয়ামটা বের করে দিলো। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরটা ভাজছে রোদ। মুহুর্তে ই যেন ঘ্রাণে মৌ মৌ করে উঠলো রান্না ঘর সহ পুরোটা ড্রয়িং রুম।
বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চালালো পৌষরাত। বেচারীরা ভয় পাচ্ছে তা চেহারার স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষ'র। মেজাজ ওর কিছুটা ফুরফুরা হলো। সেই ফুরফুরা মেজাজটাকে ঝুরঝুর'রা করতে হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠলো,
-- এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে।
-- এখন খাবে।
পৌষ তীক্ষ্ণ গলায় বললো। সোহা সরল চোখে তাকিয়ে বললো,
-- এসব এখানে খাওয়া হয় না।
-- বললাম তো এখন খাবে।
-- আনহেলদি খাবার তুমি খাবে খাও। বাকিদের জোর করছো কেন?
পৌষ দাঁত কটমটালো। চোখ রাঙিয়ে তাকালো এহেন ভাবে যেন সোহা সহ ওর মাথা ফাটিয়ে দিবে। সোহা অতটুকু মেয়ের এইরুপ চাহনি দেখে চমকালো। ভরকালো। পৌষ দাঁত চেপে বললো,
-- কাজের মেয়ে কাজের মেয়ে'র মতো থাকার চেষ্টা করবেন। আমার উপর কথা বলবেন না৷ আমার যা মন চাইবে রান্না করব। মন চাইলে থাকবেন নাহয় অন্য কোথাও চাকরি দেখুন৷ এই বাড়ীতে কাজ করতে হবে না। এমনিতে গতকাল রেস্ট নিয়েছেন কিছু বলি নি আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর তত চাঙ্গা। আর একটা কথা ঐ রংঢং এর নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না। কুরুচিপূর্ণ লাগে।
সোহা এতটাই শক্ড হলো যে বাক্য হারিয়ে ফেললো। কোন কিছু বলার মতো খুঁজে পেলো না। ওখানে ঠাই দাঁড়িয়ে থাকতেই পৌষ এবার যথেষ্ট উঁচু গলায় বললো,
-- কি হলো? বের হন!
সোহা বের হলো ঠিক ই তবে নিজের রুমে গেলো না। ও সোজা ঠুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্র ই বের হচ্ছিলো। সোহা'কে দেখেই দাঁড়ালো। বিরক্ত গলায় বললো,
-- রাতে না কথা হলো। এখানে কি করছো?
সোহা'র চোখ ভর্তি পানি। তৌসিফে'র দিকে তাকালো ও। তৌসিফ ওর চোখে পানি দেখে ও তেমন কিছু বললো না। বের হতে নিলেই সোহা বললো,
-- আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া। আমাকে বলছে কাজ করতে। আমার পোশাক নিয়ে ও কথা বলেছে। এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
তৌসিফে'র গলা বড়ই শান্ত শুনালো,
-- অভিযোগ করার সুযোগ দিচ্ছো কেন?
-- আপনি.......
-- সু। গো নাও সোহা।
সোহা দুই পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে এলো। সোহা'র চোখ দিয়ে পানির বিন্দু কণা গড়ালো। আঙুলের সাহায্য তা মুছে ফেললো সোহা। মিনমিন করে বললো,"এই দুই পয়সার মেয়ে'কে আমি দেখে নিব"।
.
তৌসিফ রুম থেকে বেরুতেই ঘ্রাণে ওর পেট ভরে গেলো যেন। একবার গলা উঁচু করে ডাক ও দিলো,
-- পৌষরাত?
পৌষ অবশ্য উত্তর দিলো না। খনিক পরই হাতে প্লেট নিয়ে এগিয়ে এলো। পৌষ'র নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্না ঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগ না দিয়েই তৌসিফ ডাকলো বুয়া'কে।
ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতেই তৌসিফ ধমকে উঠলো,
-- তুমি থাকতে পৌষরাত কেন কিচেনে বুয়া? এত টাকা বেতন কেন দিচ্ছি? যদি আমার বউ ই রান্না করে তো তোমরা কি করো?
তৌসিফে'র ধমক খেয়ে বুয়া মাথাটা নামিয়ে নিতে না নিতেই পৌষ ফোঁস করে উঠলো যেন সর্বদা ই প্রস্তুত সে লড়াই করার জন্য।
-- কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবার ও বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে? যাকে ধমকানোর তাকে তো টু শব্দ ও বলেন না। দূর্বলের প্রতি ই অবিচার করে যাবেন আপনি।
কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাঁচের প্লেট'টা সজোরে টেবিলে রেখে পৌষ রুমে চলে গেলো। তৌসিফ দেখলো সেখানে গরম গরম পরটা রাখা। ঘ্রাণে ই লোভ জেগে উঠলো ওর।
চাইলে ও খেতে পারলো না তৌসিফ। বউ রেগে আছে। উঠে রুমে যেতেই দেখলো পৌষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বললো,
-- চলো খাবে।
-- খাব না।
-- পৌষরাত।
পৌষ ঘুরে দাঁড়ালো। দাঁত খিটমিট করে বললো,
-- কি পৌষরাত পৌষরাত সারাদিন? রাত হলে তো ঐ ছেড়ীর কথাই মনে পরে আপনার। যান ওর কাছে। কি মনে করেছেন দেখি নি একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিলো। একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেড রুমে যখন তখন ঢুকে যায় এরমানে কি? নোংরামো তো মানুষ ঘরের বাইরে করে অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহারে, রাতের অন্ধকারে নিজ ঘরে নোংরামি করে।
তৌসিফ বরাবরই রাগ সামাল দিতে ব্যার্থ হচ্ছে। পৌষ'র মুখটা আচমকা চেপে ধরে বললো,
-- বেশি বলছো।
পৌষ নিজেকে ছাড়াতে চাইলো। বরাবরই ছটফট করা ওর স্বভাব। এবারেও ব্যাতিক্রম ঘটলো না। তৌসিফের হাসি পেলো নিজের উপর। পৌষ'র মুখটা আলতো করে ধরলো এবার। দুই গালে হাত রেখে বললো,
-- তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি।
পৌষ তাচ্ছিল্য করে বললো,
-- কাপুরুষের মতো রাগ হলে বউ'কে সিগারেটের ছেঁকা দিবেন। সমস্যা তো নেই।
-- সেদিন দোষ টা কার ছিলো?
পৌষ'র ঠোঁটে তাচ্ছিল্য'র গাঢ় হাসি দেখা গেলো। তৌসিফ চট জলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বললো,
-- আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমান হয়নি যতটা তুমি করছো। রোজ করছো।এখন ও বুয়াদের সামনে করলে। আমি কিন্তু রাগ করছি না।
-- ওমা সে কেন? কোথায় আপনার সিগারেট? দিন লাইটার জ্বালিয়ে দেই। আমাকে ছেঁকা দিন। পৌষ'র তো শরীর মাংসে গড়া না। আমার কোন ব্যাথা লাগে না।
বলেই তৌসিফের পকেটে হাত দিলো সিগারেটের খোঁজে। তৌসিফ হাতদুটো ধরে থামালো। গাঢ় কণ্ঠে বললো,
-- আর হবে না।
-- আপনি না সকালে বললেন আমি যা ভাবি তা ভুল। তাহলে আমাকে বিশ্বাস করাতে সোহা আর মিনুকে বাসা থেকে বের করে দিন।
তৌসিফ কথা বললো না। একটু সময় নিয়ে বললো,
-- আমি ওয়াদাবদ্ধ পৌষরাত।
পৌষ নিজের হাত ছাড়িয়ে নিলো। তৌসিফ'কে ধাক্কা দিয়ে বললো,
-- আপনি যে একটা বুদবুইদা শয়তান তা আমি আগেই জানি।
-- হোয়াট! এসব কেমন শব্দ পৌষরাত?
-- বুদবুইদা মানে আপনি। যার ভেতরে ভেতরে, রগে রগে শয়তানি। মেয়েবাজ লোক। ঐ **** হচ্ছে বড় খারাপ। শা'লী'কে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়। চুলে ফ্লিপ মা'রে আমার সামনে।
তৌফিক ওর মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে। ফিসফিস করে বলে,
-- এসব গালি কে শিখায় তোমাকে? হোয়াট ইজ দিস পৌষরাত? তুমি গালি দাও কেন?
পৌষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বললো,
-- ওহ ওই *** আকাম কুকাম করবে তা দোষ না। পৌষ গালি দিলে দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দিব।
বলেই বের হতে নিলো পৌষ। তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ জোশে আছে। কোন দুঃখে যে গতরাতে ঐ রুমে গেলো? নিজের কপালটা দেয়ালে ঠুকতে মন চাইছে এখন৷ পৌষ'কে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বললো,
-- জান আমার,প্লিজ। এখন থামো। চলো খাব এখন। তোমার শক্তি হবে তাহলে। শক্তি পেলে আরো ভালো মতো চুল ছিড়তে পারবে।
পৌষ থামলো বটে। টেবিলে খেতে বসলেই পৌষ তৌসিফের প্লেটে গরুর বট ভুনা আর গরম ঘিয়ে ভাজা পরটা তুলে দিতেই সোহা বললো,
-- এসব খেয়ে পরে পেটে সমস্যা হবে। আনহেলদি খাবার।
পৌষ রসিয়ে বললো,
-- ওরে সোনা, তোমার এই আউলা প্রেমে'র বাউলা বাতাস অন্য বেটাকে করো যাও। এই ব্যাটা'কে বাতাস করার জন্য আমি আছি।
তৌসিফ শুনেও শুনলো না কিছু। এই গরম পরটা আর বট ভুনা আজ বহু বছর পর খেলো ও। আগে মা খাওয়াতো। তিন ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেতো। এখন খাওয়া হয় না৷ কুরবানিতে এত এত গরু কুরবানী করার পরও বট খাওয়া হতো না। বুয়ারাই খায়। আজ খেয়ে অনেক ভালোলাগা কাজ করলো। একসাথে পাঁচটা পরটা খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুললো তৌসিফ। পৌষ একটাই এখনও শেষ করতে পারে নি। তৌফিক ভাবলো এই মেয়ে তো ততটা খায় ও না অথচ তেঁজ দেখো যেন সবাইকে চিরে ফেলবে। পারলে কখন জানি তৌসিফ'কেই খেয়ে নেয়।
#চলবে.....
আমার ই-বুক গুলোর লিংক কমেন্টে। পড়ার আমন্ত্রণ রইলো।
