#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ২৬__২৭
[পর্বটি রোম্যান্টিক। চাইলে স্কিপ করতে পারেন]
রুম জুড়ে একদমই নীরবতায় আচ্ছন্ন এক পরিবেশ। মৃদু হলদেটে আলোয় জ্বলজ্বল করছে পৌষ'র মুখটা আর তাতেই অনির্মেশ তাকিয়ে আছে তৌসিফ। জানালার ফাঁক গলিয়ে সুর সুর করে বাতাস বইছে। বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব অথচ বিকেল অব্দি ছিলো মিষ্টি রোদের ঝলক। পরিবেশ বাইরে ঠান্ডা হলেও ভেতরে খুবই উত্তপ্ত। তৌসিফ প্রায় মিনিট পাঁচ সময় লাগালো পৌষ'কে দেখতে। লজ্জায় ডুবে ম'রা বাকি পৌষ'র অথচ ও ঠাই বসে আছে। তার রূপের আগুনে হাত ছানি দিয়ে ডাকছে তৌসিফ'কে। ভাবা যায় তৌসিফ'কে? এক তাগড়া জোয়ান সুপুরুষ'কে সে এভাবে ডাকছে, সে কি জানে এই মুহুর্তে তৌসিফ তাকে কি করতে পারে? ঠিক কতটা সহ্য করার ক্ষমতা তার আছে? তৌসিফ ওর দিকে তাকিয়ে ভাবলো। নজর না সরিয়েই নিজের পরণে থাকা টিশার্ট এক টানে খুলে নিলো। অবহেলায় তা গিয়ে পরলো ফ্লোরে। তৌসিফ কিন্তু নজর হটালো না। এদিকে পৌষ মৌন। তৌসিফ চালাক পুরুষ। চতুরতা দিয়েই আজ এতদূর সে। হাত বাড়াতেই নিজের কম্পমান হাতটা ওর দিকে দিলো পৌষ। তৌসিফ না তাকিয়েই শক্ত করে ধরলো। তাকানোর সময় কই? তার নজর তো এই বিশ বছর বয়সী নারীর পানে যে তার পা'গল করা রুপে ঝলসাতে চাইছে তৌসিফ'কে?
আচমকাই পৌষ'কে নিজের দিকে টেনে নিলো ও। একদম নিজের কোলের উপরে তুলে দুই গাল চেপে ধরলো নিজের দুই হাতে। মুখ তুলে পৌষ আর তাকে অপলক দেখে তৌসিফ। বাঁকা হেসে মুখ এগিয়ে নিতেই পৌষ চোখ বুজে ফেলে। চুমু পরলো ঠিকই কিন্তু থুতনিতে। এই চুমুতেই যেন পৌষ পা'গল হয় বেশি। তৌসিফ সরে নি, সে সরবেও না। লাগাদার থুতনিতে একের পর এক ওষ্ঠের ছোঁয়া অতঃপর হঠাৎ ই ব্যথায় "আহ" শব্দ করে পৌষ। না চাইতেও চোখ গলিয়ে পানি বেরুলো তার। থুতনিতে কামড়ে ধরেছে তৌসিফ। তার সুক্ষ্ম দাঁতের এহেন কামড়ে পৌষ'র জান যায় যায় অবস্থা অথচ সে থামাচ্ছে না। তার মাথায় জেদ এখন একটাই। সে বিনিময়েই থাকবে এখানে। মাগনা না৷
তৌসিফ অবাক ই হচ্ছে। পৌষ থামাচ্ছে না তাকে তাই তো এবার জোড়ে কামড়ে দিলো৷ মুখে "উমম" শব্দ করে চাদর খামচে ধরে পৌষ৷ ওর মনে হচ্ছে থুতনি দিয়ে র'ক্ত বেরিয়ে আসবে। তৌসিফ নিজেই ছেড়ে দিলো। পৌষ'র পিঠে হাত দিয়ে একদম নিজের কাছে নিয়ে গালে গাল মিশিয়ে নেশালো গলায় বললো,
-- হানিইইইই, ক্যান আই হ্যাব মোর?
-- হুমম।
অনুমতি পত্র সাক্ষর পৌষ'র সাথে মুখেও স্বীকারোক্তি কোথায় যাবে তৌসিফ। মন তো চাইছে এখানেই নিজের সমাধি দিতে। এত বছরের যাতনা এখানেই পৌষ'র মাঝে বিলিয়ে দিতে মন চাইলো তার। না পেরে হুট করেই ওষ্ঠেই আঘাত হানলো ও। পৌষ তখন খেই হারাচ্ছে কারণ ওর পিঠ জুড়ে তখন তৌসিফে'র হাতের বিচরণ। তৌসিফে'র মতো পুরুষ'কে পৌষ'র হার মানাতে হলে আরো শিক্ষা দরকার কারণ তৌসিফ ই তাকে ছক্কা মে'রে বশে এনে ফেলেছে। ওষ্ঠ ছেড়ে গলায় কিছুক্ষণ উৎপীরণ চললো। পৌষ ও যখন দুই হাত বাড়িয়ে তৌসিফ'কে ধরলো ঠিক সেই চরম মুহুর্তে তাকে ছেড়ে দিলো তৌসিফ। পৌষ তখন বৈঠা হীন এক নৌকা। কোথায় যাবে তার জানা নেই। তৌসিফ'কে ও নিজেই আটকাতে চাইলো কিন্তু পারলো না৷ এত বড় মানুষটাকে ও বাগে আনতে পারলো না। নারী তো সব পারে। পুরুষ নারীর কাছে বাঁধা এই দিক দিয়ে তাহলে কেন পৌষ পারলো না? রাগে, দুঃখে কান্না আসে ওর। হঠাৎ ই পেটে খামচে ধরে তৌসিফ। পৌষ'র মনে হলো নখ দাবিয়ে দিয়েছে সেখানে তৌসিফ। ওর উপরে উঠে শুয়ে কাঁধে চুমু খেয়ে ফিসফিস করে তৌসিফ জিজ্ঞেস করলো,
-- ইউ নিড মোর হানি?
কান্না আটকালো পৌষ। পেটে হাত দিতে চাইলেও পারলো না। তৌসিফ আরো এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিলো। এক চুমু খেলো লতিতে অতঃপর সেখানে ও কামড়ে দিলো। নরম জায়গায় কামড় খেয়ে পৌষ না পেরে কেঁদে দিলো। ভীষণ জ্বলছে সেখানে। দম আটকে আসছে যেন। তৌসিফ একদম সরে গেলো। কান ধরে উঠে বসলো পৌষ। সত্যি ই কানে জোরে কামড়ে দিয়েছে তৌসিফ। পৌষ'র মনে হলো র'ক্ত বের হচ্ছে সেখান থেকে। তৌসিফ সরে বসা ওর থেকে। দম ফেলে তৌসিফ বলে উঠলো,
-- বলেছিলে কাঁদবে না।
পৌষ নিজের মুখ চেপে ধরলো। হিচকি উঠে গিয়েছে ওর। কোনমতে বলে উঠলো,
-- ভ..ভুলে ভুলে কেঁদেছি। আর হবে না। আসুন আপনি।
-- উহু হানিই। এভাবে তো হচ্ছে না।
-- ক..কি করব আমি?
-- আমার সামনে এসো।
উঠে তৌসিফে'র সামনে গিয়ে দাঁড়ালো ও। কান চেপে দাঁড়িয়ে আছে পৌষ। তৌসিফ পা থেকে মাথা পর্যন্ত দেখে বললো,
-- কান ছেড়ে দাঁড়াও।
পৌষ তাই করলো। অল্প হেসে তৌসিফ বললো,
-- যা দেখাচ্ছো এর থেকে বেশি দুই দিন আগে দেখেছি।
পৌষ নিজের দিকে তাকালো। ওর পরণে শুধু হাতা কাটা পেট পর্যন্ত ইনার। পৌষ প্রশ্ন করলো,
-- খ..খুল..ব?
তৌসিফ চোখ তুলে তাকালো। আচমকাই বলে উঠলো,
-- আজ কি যা বলব সবই করবে?
-- আজ না সারাজীবন শুনব।
ভ্রুঁ কুঁচকালো তৌসিফ। পৌষ'র মনে কি চলছে তা বুঝছে না ও। হঠাৎ ই বললো,
-- যা কষ্ট দিলাম তার থেকে ও অনেক দিব।
-- আচ্ছা।
রাগে চোয়াল শক্ত হয়ে আসে তৌসিফে'র। এই মেয়ে কাকে তেঁজ দেখায়? তৌসিফ কে? ও কি জানে তৌসিফ কি করবে? হঠাৎ পরিবর্তনের কারণ টাই বা কি? তৌসিফ তো বললো কেন তখন রাগ করলো তবুও এই আচরণ কেন দেখতে হচ্ছে ওকে?
আঙুলের ইশারায় ডাকতেই পৌষ কাছে এলো। ওর হাত ধরে প্রায় ছুঁড়ে মা'রলো তৌসিফ বিছানায়। মুখের উপর পরলো পৌষ। কান্না করতে গিয়ে ও করলো না। আচমকাই ওকে সুযোগ না দিয়ে তৌসিফ হামলে পরলো ওর উপর।
.
তৌসিফ পৌষ'র গালে আদরের সহিত চুমু দিয়ে বললো,
-- এবার বলো কি হয়েছে?
-- কিছু হয় নি।
-- রাগ উঠাচ্ছো হানি।
-- যা বলবেন সব করব। ঐ দিন ফিরিয়ে দিয়েছিলাম তাই আজ কাছে টানছি।
-- ওহহো পৌষরাত। হঠাৎ কি হয়েছে? বলো আমাকে। তখনকার আচরণের কারণ তো বললাম ই।
-- কিছু হয় নি সত্যি বলছি।
পৌষ'কে এবার নিজে বুকে জড়ালো তৌসিফ। এতক্ষণ ওর উপর ঝুঁকে ছিলো। তখন ওভাবে ঝাপিয়ে পরাতে মেয়েটা ভরকে গিয়েছিলো। তাই তো মাথায় হাত বুলিয়ে শান্ত করলো। তৌসিফ শুরুতেই বুঝেছিলো পৌষ'র মতো মেয়ে মুখ ফুটে তৌসিফ'কে ডাকার নয়।
তৌসিফের বুকেই রইলো পৌষ। তৌসিফ ছাড়বার পাত্র নয় তাই তো মাথায় চুমু দিয়ে আদুরে গলায় ডাকলো,
-- আমার তোতাপাখি?
-- হুউ।
-- এমন করছো কেন হানি?
-- কেমন করছি আমি? আজ থেকে যা বলবেন তাই করব। বুয়ারা যেমন কাজের বিনিময়ে টাকা পায় তেমনই আমাকে খাওয়ানো, পড়ানোর, এত বিলাসিতা দেয়ার বিনিময়ে আপনার সজ্জা শায়ী হব আমি। যা বলবেন তাই করব। মাগনা আর কত অন্যদের ঘাড়ে বসে খাব। আপনিই তো বললেন আমি বাধ্য আপনার কথা শুনতে। কেউ কাউকে মাগনা রাখে না। আমার বাবা'র বাড়ী থাকতাম আমি অথচ দেখুন চাচারা রাখলো না। আমাকে পেলেছে এই খোঁটা দিয়ে বিদায় করলো আমাকে। বাবা-মা থাকলে হতো না এটা। আসলে আমার মতো এতিমদের এত মুখ চালানো উচিত না। এটা চাচির বোন ও বলতো কিন্তু কি করব ছোট থেকেই মুখ চলে বেশি। এতিম তো তাই শাসনের অভাবে বিগরানোই রয়ে গেলাম।
বেশ ঠান্ডা গলায় কথাগুলো বলে গেলো পৌষ অথচ তীরের বর্শা'র গিয়ে বিধলো তৌসিফে'র বুকে। বুয়াদের সাথে পৌষ তুলনা দিলো নিজের? নিজেকে কোন পর্যায়ে দাঁড় করালো ও? বিনিময়ে নাকি নিজের দেহ দিবে ও তৌসিফ'কে। সেই হিসেবে পৌষ কোথায় দাঁড়ালো? ও কি আদৌ বুঝলো নিজেকে কোন কাঠগোড়ায় দাঁড় করিয়েছে ও?
তৌসিফ খেয়াল করলো ওর বুকে নরম ঠোঁটের স্পর্শ। চোখ বুজে নিলো তৌসিফ। তার এই বুকটাতে জীবনে দুটো নারীকেই অধিকার দিয়েছিলো ও। এখন যুক্ত হলো পৌষরাত। মা তাকে ছেড়ে চলে গেলো অন্যদিকে মাঝ রাস্তায় পিয়াসী। সে ও বহু বছর আগে এভাবে তৌসিফের বুকে চুমু দিতো। যখন ই নতুন কোন গোল্ডের কিছু দেখলো তখনই এই আদর পেতো তৌসিফ অথচ আজ নারী আর পরিস্থিতি ভিন্ন। পৌষ'র মাথায় হাত দিয়ে মোলায়েম গলায় বললো,
-- আর কত নিজেকে নিচে নামাবে পৌষরাত? এবার থেমে যাও হানি।
পৌষ থেমে গেলো। ও এখনও বুকেই আছে। তৌসিফ ওকে বুকে রেখেই অলস গলায় বললো,
-- সেদিন রাতে যখন কাঁদলে অসহায় ভাবে তখনই জানিয়েছিলাম মনের কথা তোমাকে। জানি না তোমার মনে আছে নাকি নেই। কিন্তু আজ কি বললে পৌষরাত? নিজেকে বিক্রি করতে চাইছো তুমি আমার কাছে? বিনিময়ে তোমাকে দিবে? বিনিময়ে তো দেহ পাওয়া হয় হানি মানুষ না। আমি তো মানুষ চেয়েছিলাম। নিজেকে এত ছোট কেন বানা.....
-- আমি ছোটই। এতিম রা এমনই হয়। এদের উপর সবাই শুধু রোপ ঝাড়ে। ব্যাস। মায়া দেখানো ছেড়ে দিন আমাকে। চিন্তা নেই কিন্তু। লাত্থি, উস্টা খেয়েও ছেড়ে যাব না৷ এখানেই থাকব। এত সুখ ছেড়ে তো পা'গল ও যাবে না।
তৌসিফ এই দফায় ঠিক রইলো না৷ পৌষ'কে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে গেলো ও,
-- এই? এই পৌষরাত, তুমি এমন বলছো কেন? আর কিভাবে বুঝাব তোমাকে? মাফ চাইছি তো। সহজ হও আমার সাথে। এভাবে কথা বলো না প্লিজ। আমি সহ্য করতে পারছি না পৌষরাত। তুমি ছাড়া আর কেউ নেই হানি। তুমি যদি বলো ওয়াদা করব আমি আজীবন স্বামী'র অধিকার ফলাব না। আমি নারী থাকা থাকতে পারি পৌষরাত। অনেক বছর থেকেছি। বছরের পর বছর পার করেছি এই একা বিছানায়। চাইলেই কত শয্যা শায়ী হাজির কিন্তু কখনো কাউকে চাই নি। এই প্রথম তোমাকে চেয়েছিলাম। তোমাকে ছোট করতে চাই নি আমি। প্লিইইইজ পৌষরাত, ডোন্ট ডু দিস টু মি।
পৌষ নীরব রইতেই অস্থিরতা বাড়লো তৌসিফের,
-- জেদ করো, জেদ দেখাও আমাকে হানি৷ আমি সব সয়ে নিব কিন্তু এই নীরবতা না। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া চলে না আমার। প্লিজ না পৌষরাত, আমাকে এতটা অসহায় করে তুলো না। নিজেকে ছোট করে আমাকে কষ্ট দিও না। আমি কাছে টানব না আর....
হু হু করে ওর বুকে কেঁদে উঠলো পৌষরাত। কাঁদতে কাঁদতেই তৌসিফে'র পিঠে কিল ঘুষি মা'রতে মা'রতে বলতে লাগলো,
-- বজ্জাত লোক, খারাপ পুরুষ। কেন তখন বকেছেন? গাল চেপে ধরেছেন? আমি কষ্ট পাই নি? কি ভেবেছেন, আমার কেউ নেই? ছাড়ুন আমাকে। এখন কেন বুকে ধরেন? দেই বুকে কামড়ে একদম? তখন বুঝবেন কেমন লাগে।
উদাম বুকে এই সন্ধ্যা রাতে বউ নিয়ে অসহায় অবস্থা কাটালো তৌসিফ। মেয়েটার আয়োডিন ডিফেসিয়েন্সি। এমনিতেই দূর্বল তার মধ্যে খায় যত উলোট পালোট। তৌসিফ তো রিপোর্ট দেখেই তখন পা'গল হয়ে ছুটে এলো। ঐ বাচ্চাগুলো'কে ও নিজে স্কুলে পড়ায়। কখনো এতিম বলে ছোট চোখ করে দেখে নি অথচ আজ বউয়ের চোখে কি ইজ্জত টাই না গেলো ওর। আফসোস হয়। বড়ই আফসোস হয় ওর।
নাক টেনে টেনে পৌষ ডাকলো,
-- এএই শুনছেন?
ধড়াক করে লাফিয়ে উঠলো তৌসিফে'র বুক। এত রসের ডাক! না জানি কোন মাথায় বাঁশ ফাটানো আবদার এখন করে বসে। এমন এক মুহুর্ত যে তৌসিফ'কে রাস্তায় আন্ডায় ওয়ার পরে নাচতে বললে তৌসিফ তাই করবে এখন। কি মুশকিল! কি মুশকিল! এত তো মহা ঝামেলা। পৌষ ওর বুকের লোম টেনে দিতেই "আউচ" করে উঠলো তৌসিফ। পৌষ লোম টেনে ধরেই বললো,
-- একটা দাবি ছিলো।
বলেই ছাড়লো। তৌসিফ বুকে হাত ডলে বললো,
-- আপাতত বাঙালি এটা ছাড়া কিছু বুঝে না৷ বলো কি দাবি আমার তোতাপাখির?
-- সোহা'কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন।
-- হানিই, এটা...
-- শুনবেন না?
-- হুম৷ বিয়ের কথা এগিয়ে রাখব।
-- আজ আমাকে অপমান করেছে ও।
-- কাল কথা বলব।
আদরে আহ্লাদী পৌষ একটু আদরেই গলে পানি পানি। তাই তো অতি হয়ে বললো,
-- কথা শুনবেন একটা?
-- শুনব মানে? তুমি যদি এখন আমাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া ডাকতে বলো আমি তাই করব হানি।
পৌষ গদগদ কণ্ঠে ডাকলো,
-- কাল বাসায় যাব।
-- কিহ? না। একদমই না৷ আমি থাকাতে পারব না।
-- ওওওও মামাতো ভাই, যাই না প্লিইইজ।
#চলবে.....
#প্রেমসুধা
#সাইয়্যারা_খান
#পর্বঃ২৭
চারদিকে ফুড় ফুড়ে বাতাস। আকাশটাও ঘনকালো মেঘে ছেয়ে আছে আবার হুটহাট করে মেঘ সরে সেথায় জায়গা নিচ্ছে সূর্যের আলো। পর্দার ফাঁক ফোকর দিয়ে মৃদু আলোক ছটা এসে হানা দিলো পৌষ'র চোখে মুখে। ঘুমের মাঝেই বিরক্ত হয়ে তৌসিফে'র বুকে আরেকটু লেগে নাক মুখ গুজে ঘুমালো পৌষ। একে বাইরে ঠান্ডা তার মধ্যে সারারাত রুমে চলে এসি। তৌসিফ ও ঠান্ডায় বউয়ের উষ্ণতা পেয়ে ওকে চেপে ধরলো নিজের বুকে। গভীর উষ্ণ আলিঙ্গনে আপ্লুত এক পরিবেশ সৃষ্টি হলো।
ভোর কেটেছে অল্প। তৌসিফের টাইমলি ঘুম ভাঙলো। চোখ খুললো ধীরে ধীরে তখনই খেয়াল হলো সে কাউকে নিজের মাঝে নিয়ে আছে। অধরের কোণ ঘেঁষে তখন হাসির ঝলক। তৌসিফ একটু ঝুঁকে চুমু দিলো পৌষ'র মাথায়। এত আদুরে, শান্ত অথচ একে সজাগ করে দেখো চিৎ পটাং করে রেখে দিবে। আরেকটু বুকে নিয়ে কপালে চার পাঁচটা চুমু দিলো তৌসিফ। মেয়েটা তার এক অন্যতম ভালোবাসা। তার প্রতি দিন কে দিন তৌসিফ শুধু দূর্বল হচ্ছে। এতদিন তার কোন দূর্বলতা ছিলো না। এখন যেন তৌসিফের ভয়টা ও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমে ভালোই শত্রুর আক্রমণের শিকার সে। হায়না দৃষ্টি আকর্ষণ করা ভালোই আয়ত্তে তার। সামনে জ্বি হুজুর বলা মানুষ গুলোই পিছনে ছুঁ'ড়ি হাতে দাঁড়িয়ে। সুযোগ বুঝেই ঝোঁপে কোপ মা'রবে তারা।
উঠতে মন চায় না তৌসিফের। এত সুন্দর বউ রেখে কার ই বা ভালো লাগে উঠতে? কিন্তু সমস্যা একটাই তার এক রান দিতে হবে। জিমে না গেলে তার ফিটনেস ঠিক থাকবে না৷ সে আরেক মহা কাব্য। উঠে যত্ন করে পৌষ'কে গুছিয়ে রাখলো তৌসিফ। গলা অবদি কম্বল দিয়ে ঢেকে এসি অফ করে নিজে ফ্রেশ হয়ে জিম সুট পরে নিলো। ফোনটা পকেটে ভরে অতি বিড়াল পায়ে সে রুম ত্যাগ করলো পাছে যদি বউটা উঠে যায়?
তৌসিফ যাওয়ার ঘন্টা খানিক পরই ঘুম ভেঙে পৌষ'র। আড়মোড়া ভেঙে উঠে পাশে হাতাতেই দেখে খালি। এটাই হয়। ঘুম থেকে উঠে জামাই মিলে না কাছে। কোথায় সকাল সকাল জামাই'কে আদর সোহাগ দিয়ে তুলবে তা না ব্যাটা আগেই ভেগে যায়। কি হইবে সেই পেটানো শরীরটা দিয়ে যদি তোর বউকেই সকালে সময় না দিস? পৌষ মুখ গোমড়া করে উঠে বিছানা গোছালো। রুমের সব পর্দা খুলে গেলো ওয়াশরুমে। লাইন অন করেই আয়নায় নিজেকে হেসে ফেললো ও। এই লাইট নিয়ে ও কম তো কাহিনি হলো না। সাদা লাইট লাগিয়ে ছেড়েছে পৌষ। তৌসিফ মানুষ টা খারাপ না তবে পৌষ'র ওকে গিরগিটি মনে হয়। সে রঙ বদলায় হুটহাট। পৌষ'কে প্রচন্ড আঘাত ও দিবে আবার ভালোবাসায় ও ভরে রাখবে। ব্রাশ করতে করতে পৌষ নিজেকে আয়নায় দেখলো অতঃপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিলো। সামনের কাঁচের সেল্ফগুলোতে সারি সারি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। একটা খুলে ঘ্রাণ নিলো পৌষ। মনে হলো একটু চেখে দেখতে। এত সুন্দর একটা ঘ্রাণ! লোভ বুঝি সামলানো যায়? একটু নিয়ে মুখে দিয়ে ওয়াক ওয়াক করে কুলি করে নিলো। ঘ্রাণ ভালো কিন্তু স্বাদ না। মুখ মুছে বেরিয়ে গেলো পৌষ।
নাস্তা নিজ হাতে বানাতে তার ভালোলাগে। তাই সোজা কিচেনে ঢুকলো ও। সুজি দিয়ে শুরুতে ই হালুয়া বানায় পৌষ। যদিও জানা নেই তৌসিফ আদৌ পছন্দ করে কি না৷ তবুও আজ হালুয়া বানালো ও। ব্যাস্ত হাতে রুটি বানিয়ে দিতেই বুয়া ভেজে ভেজে তুললো।
তৌসিফ ফিরেছে মিনিট দশ হলো। এখনই গোসল করে সে টেবিলে আসবে। ভিজিয়ে রাখা পেসতা,কাজু আর চিনা বাদামগুলে কেটে নিলো পৌষ। হালুয়াতে ছিটিয়ে আরেকটু নাড়া দিতেই ঘ্রাণে মৌ মৌ করে উঠলো চারপাশ। তৌসিফ রুম থেকেই ডাকলো,
-- হানিই?
পৌষ ও কিচেন থেকেই উত্তর দিলো,
-- কি?
তৌসিফ কথা না বলে বেরিয়ে এলো। সবেই গোসল করেছে সে। আপাতত একটা সিট মাস্ক লাগানো মুখে। পৌষ হঠাৎ পিছনে ঘুরে তৌসিফ'কে দেখেই গগন বিদারী চিৎকার দিয়ে উঠলো। চোখ বড় বড় করে ওর মুখ চেপে ধরে তৌসিফ। বুয়া সহ বাকিদের দেখে অভ্যাস, পৌষ হঠাৎ দেখে চমকেছে ভালোই। কে জানে দিন দাহারে রুপের সাগর দরিয়া সেজে ঘুরে তৌসিফ? পৌষ ঝটকা মে'রে হাত সরালো ওর মুখ থেকে। হাতের খুন্তি উঁচু করে বললো,
-- কি চাই?
-- তোমাকে।
-- কাজ করছি।
-- দেখলাম।
-- তো? যান এখন। মেয়েদের হার মানাবেন আপনি।
বুয়া সামনে অথচ তৌসিফের ধ্যান নেই সে পৌষ'র গালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিয়ে বললো,
-- তোমার জন্য ই তো।
ঝটাক মে'রে পুণরায় হাত সরালো পৌষ। মুখ ভেঙিয়ে বললো,
-- জানা আছে বাবু মশাই। আপনি আজকের না পুরাতন বৈরাগী।
তৌসিফ পৌষ'র গাল দুটো টেনে দিয়ে চলে গেলো। মাস্ক তুলে ফেসটা একটু ম্যাসেজ করলো অতঃপর মুখ ধুয়ে সিরাম লাগিয়ে মশচুরাইজার দিলো। এতেও কিন্তু শেষ নয়, সানস্ক্রিন লাগিয়ে বের হলো রুম থেকে। চেহারায় তখন তার আফটার জিম গ্লো। পৌষ টেবিলে গরম গরম রুটি আর হালুয়া রাখতেই তৌসিফ'কে খেয়াল করলো। চেহারা একদম চিকচিক করছে যেন। এতটা গ্লো কোথা থেকে এলো? মন চাইলো গাল দুটো ছুঁয়ে দিতে কিন্তু সাহসে কুলালো না৷ যদি ছ্যাবলা ভাবে?
তৌসিফের সামনে বুয়া ডিম সহ এক পদের ভাজি রেখে গেলো। সোহা ও এসে বসেছে। পৌষ তৌসিফে'র দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,
-- হালুয়া দেই?
সোহা ফোড়ন কেটে বলে উঠলো,
-- এসব কি.....
কথা শেষ করার আগেই পৌষ ওকে একদম অগ্রাহ্য করে তৌসিফ'কে বললো,
-- দিব? খাবেন?
তৌসিফ গাঢ় হাসলো। প্লেট বাড়িয়ে দিয়ে বললো,
-- অনেক বছর খাই না হালুয়া। আগে মা বানাতো।
পৌষ হাসি মুখে তুলে দিলো। রুটি দিতেই একটা রুটি হালুয়া দিয়ে খেলো পৌষ। তৌসিফ ওর প্লেটে ডিম দিয়ে বললো,
-- কোন বাহানা না হানি। খেয়ে নাও।
মুখ লটকালেও পৌষ ডিম খেলো। রোজ তাকে ধরে ডিম খাওয়াবে তৌসিফ। পৌষ আজ তর্ক না করে খেয়ে উঠলো। তৌসিফ রুমে যেতেই পৌষ কাজের বুয়াকে শুনিয়ে বললো,
-- খালা শিঘ্রই বিয়ে খাবে।
বুয়া না বুঝে বললো,
-- কার?
-- কার আবার? আপনাদের মিনুর আপার।
সোহা হঠাৎ ই দাঁড়িয়ে গেলো। তার বিয়ে মানে? তৌসিফ কি ঐ ভার্সিটির লেকচারারের সাথে তার সত্যি ই বিয়ে দিবে?
.
কফি হাতে রুমে ঢুকে তৌসিফের হাতে এক কাপ দিয়ে নিজের চা নিয়ে বারান্দায় চলে যায় পৌষ৷ তার ভালো লাগে জায়গাটা। তৌসিফ ও পিছু পিছু চলে এসেছে এখানে। পৌষ তখন রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘাটের পাশেই রাস্তা। একদম কাঁচা রাস্তা। সেখানেই দুটো গরু ছেড়ে রেখেছে কেউ। তারা ঘাসে মুখ ডুবিয়ে খাচ্ছে। আচমকাই পেছন থেকে ওকে জড়িয়ে ধরে তৌসিফ। পৌষ মৃদু কেঁপে উঠলো। হালকা স্বরে বললো,
-- যদি চা পরে যেতো?
-- যেতো না। আমি আছি তো।
পৌষ ছাড়ালো না আর তৌসিফ ও ছাড়লো না। তৌসিফ ধীরে বললো,
-- কি দেখো?
-- এই পুকুর ঘাটটা ভালো লাগতো আমার আগে থেকেই। রাস্তা থেকে তাকিয়ে দেখতাম অথচ এখন কত কাছে।
-- এত ভালো লাগে?
-- হুম। এখানে পা ডুবিয়ে বসলে মজা লাগবে। আর ঐ নৌকাটা কি চলে?
-- চলে তো।
-- আমি উঠলে আপনি বকবেন?
-- খুউব।
-- কেন?
-- সন্ধ্যার সময় ওখানে যাবে না।
-- কাল ওভাবে কেন আচরণ করলেন?
-- একদিন বলব।
-- নৌকায় উঠতে চাই।
-- বুড়িগঙ্গা ঘুরবে নাকি পদ্মা?
-- এই পুকুর।
-- পৌষরাত.....
-- প্লিজ।
-- আচ্ছা।
পৌষ লাফিয়ে উঠতে নিলেই ওর কাঁধে চুমু দেয় তৌসিফ। জানায়,
-- আজ রাতে তোমায় নিয়ে বের হব। ফ্রেন্ডরা থাকবে।
-- কোথায়?
-- এক ফ্রেন্ডের নতুন শোরুম উদ্ভোদন করছে তার পার্টি।
-- ওহ। আমি যাব না।
-- কেন?
পৌষ চায়ে চুমুক দিলো। জানালো,
-- ঐ সব বড়লোক পার্টি আমার পছন্দ না। ফালতু লাগে।
-- আমি থাকব তো হানি।
-- নো।
-- ইয়াহ।
-- না ব লে ছ...
একদম ওকে থামিয়ে দিলো তৌসিফ। পৌষ বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করে উঠলো। ঠোঁট মুছতে মুছতে বললো,
-- কফি খেয়ে মুখ তিতা করে এখন আমার মুখ ও তিতা করে দিয়েছেন। খারাপ লোক।
বলেই চায়ে চুমুক দিলো। পৌষ অবাক ই হলো। কফি এতটাই তেতো করে তৌসিফ খায় যে ওর মুখ এখনও এতটা তেতো হয়ে আছে? এদিকে চাপা হাসছে তৌসিফ যা দেখে রেগে যায় পৌষ।
#চলবে....
