অপূর্ণতার ওপারে তুমি
প্রথম পর্ব: ১
লেখক: Ibrahim
শীতের সকালগুলো এমনিতেই সুন্দর। আর সেই সকাল যদি হয় গ্রামের, তাহলে তো কথাই নেই!
চারদিকে কুয়াশার সাদা চাদরে ঢাকা মেঠোপথ। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো সকালের হালকা রোদে মুক্তোর মতো ঝলমল করছে। দূর থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। কোথাও গাছের ডালে বসে পাখিরা নিজেদের মতো করে ব্যস্ত, আবার কোথাও কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের জমিতে।
গ্রামের মাঠজুড়ে এখন শীতকালীন সবজির সমারোহ। কোথাও টমেটো, কোথাও ফুলকপি, বাঁধাকপি, আবার কোথাও সারি সারি শসার গাছ। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এক অপরূপ দৃশ্য।
গ্রামটির নাম সাতপোয়া। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অন্তর্গত একটি সুন্দর গ্রাম। মূলত সাতটি পাড়া নিয়ে গ্রামটি গঠিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে সাতপোয়া। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষিই তাদের জীবিকার প্রধান অবলম্বন। ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের কৃষকেরা নিজেদের জমিতে ছুটে যান। কারও হাতে কোদাল, কারও হাতে ঝুড়ি, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন জমির পরিচর্যায়।
এ গ্রামের সকালগুলোতে এক অন্যরকম শান্তি রয়েছে। শহরের মতো গাড়ির হর্ন কিংবা মানুষের ব্যস্ততা নেই। আছে শুধু প্রকৃতির নিজস্ব সুর আর পরিচিত মানুষের কোলাহল।
গ্রামের মাঠের সামনের একটি ছোট্ট চায়ের দোকানে বসে চা খাচ্ছিল একদল যুবক। শীতের সকালে চায়ের দোকানটাই যেন তাদের আড্ডার প্রধান জায়গা। কারও হাতে চায়ের কাপ, কেউ আবার বেঞ্চে বসে গল্পে মেতে আছে।
তাদের মধ্যেই একজন মৃদুল। বয়সে তরুণ, স্বভাবে বেশ হাসিখুশি। হঠাৎ মাঠের দিকে চোখ পড়তেই সে পাশে বসে থাকা কালো শার্ট ও সাদা লুঙ্গি পরিহিত এক যুবককে উদ্দেশ করে বলল,
— আদি, দেখ! হুমা ( মনে শসার কথা বলা হয়েছে আমানের এখানে শসাকে আনচলিক বাসায় হুমা বলা হয়) চুরি করতাছে কতগুলা চোর!
মৃদুলের কথা শুনে সবাই একসঙ্গে মাঠের দিকে তাকাল।
মাঠের মধ্যে পাঁচ-ছয়জন মেয়ে শসা আর টমেটো তুলছিল। মেয়েগুলোর পোশাক-আশাক আর চলাফেরা দেখে মনে হচ্ছিল, তাদের মধ্যে কয়েকজন শহর থেকে এসেছে।
মৃদুলের কথা শুনে বাকিদের মধ্যে হাসির রোল পড়ে গেল। তখন তাদের মধ্য থেকে বাঁধন নামের আরেকজন বলে উঠল,
— মিয়া, চোর কই দেখস? আমি তো দেখতাছি চোরনি!
বাঁধনের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। তবে একজনের মুখে হাসি ফুটল না। সে হলো আদি। অন্যদের হাসাহাসি উপেক্ষা করে গম্ভীর মুখে মাঠের দিকে তাকিয়ে রইল।
মূলত আদিরা ছয় বন্ধু। আদি, মৃদুল, বাঁধন, রনি, জয় আর খইরুল। খইরুল বয়সে তাদের সবার ছোট হলেও বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কখনোই কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। একে অপরের সঙ্গে তাদের সম্পর্কটা বেশ গভীর। সারাদিন একসঙ্গে ঘোরাঘুরি, আড্ডা আর দুষ্টুমি করেই কাটে তাদের সময়।
বন্ধুদের হাসাহাসি দেখে এবার আদি বিরক্ত হয়ে উঠল। তাদের দিকে তাকিয়ে দাঁত-মুখ খিঁচিয়ে বলল,
— মাঙ্গির নানিরা! ওফ, যা বাল! খইরুল, চল তো আমার সাথে। শালির বেডিগর দেখে আসি!
কথাটা বলেই আদি উঠে দাঁড়াল। তারপর খইরুলকে সঙ্গে নিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করল।
এদিকে আদির এমন কাণ্ড দেখে বাকি বন্ধুরা আবারও হাসিতে ফেটে পড়ল।
অন্যদিকে, গ্রামের প্রকৃতি উপভোগ করতে বের হয়েছে একদল তরুণী।
তাদের মধ্যে রয়েছে রোদ। রোদ মূলত এই গ্রামেরই মেয়ে। তবে তার দুই বান্ধবী রানী ও জারা শহরের বাসিন্দা। রোদসহ তার আরও কয়েকজন বান্ধবী পড়াশোনা করছে ঢাকা মেডিকেল কলেজে। পড়াশোনা প্রায় শেষের দিকে। এখন শুধু ফলাফল প্রকাশের অপেক্ষা। ফলাফল প্রকাশ হলেই তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে।
গতকালই তারা গ্রামে এসেছে। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গ্রামের শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা তাদের। বিশেষ করে রানী আর জারা গ্রামের শীতের সকালটা খুব কাছ থেকে দেখতে চেয়েছিল। তাই রোদ আজ তাদের নিয়ে ঘুরতে বের হয়েছে।
সকালে বের হওয়ার সময় শুধু রোদ, রানী আর জারাই ছিল। পরে রাস্তায় তাদের সঙ্গে যোগ দেয় রোদের আরও কয়েকজন বান্ধবী—আরিফা, তানিয়া, মিথিলা ও তাদের আরেক বান্ধবী।
সবাই মিলে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল মাঠের দিকে। গ্রামের মেঠোপথ, দুই পাশের সবুজ ফসলের জমি আর কুয়াশায় ঢাকা দূরের গাছপালা দেখে রানী ও জারা বেশ মুগ্ধ।
রানী তো কিছুক্ষণ পরপরই চারপাশে তাকিয়ে ছবি তুলছিল। আর জারা প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলছিল,
— সত্যি রে রোদ, তোদের গ্রামের সকালটা অসাধারণ! শহরে এমন পরিবেশ কল্পনাও করা যায় না।
রোদ মুচকি হেসে বলল,
— গ্রামে আসলে এসবই দেখতে পাবি। তবে শীতকালে গ্রামের সৌন্দর্য একটু বেশিই বেড়ে যায়।
কথা বলতে বলতে তারা এসে পৌঁছাল মাঠের কাছে।
মাঠের সবুজ শসার গাছ আর লাল টমেটো দেখে তানিয়ার চোখ চকচক করে উঠল। সে রোদের দিকে তাকিয়ে বলল,
— রোদ, এগুলো তোদের খেত, তাই না?
রোদ চারপাশে একবার তাকিয়ে উত্তর দিল,
— হ্যাঁ। এগুলো বড় বাবার জমি। কেন?
তানিয়া দুষ্টুমি করে বলল,
— তাহলে চল, শসা আর টমেটো তুলে খাই!
তানিয়ার প্রস্তাবে রোদও সায় দিল। তারপর সবাই মিলে গাছ থেকে শসা আর টমেটো তুলতে শুরু করল।
কেউ শসা তুলছে, কেউ আবার পাকা টমেটো খুঁজছে। তাদের মধ্যে বেশ আনন্দের পরিবেশ তৈরি হলো। শহরের দুই বান্ধবীর কাছে বিষয়টি ছিল বেশ নতুন অভিজ্ঞতা। রানী তো একটা শসা হাতে নিয়ে এমনভাবে দেখছিল, যেন জীবনে প্রথমবার শসা দেখেছে!
জারা হাসতে হাসতে বলল,
— এই প্রথম নিজের হাতে গাছ থেকে শসা তুললাম। শহরে তো শুধু বাজার থেকেই কিনে খাই।
সবাই তার কথা শুনে হেসে উঠল।
ঠিক তখনই রানীর চোখ পড়ল সামনের দিকে। দুজন যুবক তাদের দিকেই এগিয়ে আসছে। একজনের পরনে কালো শার্ট ও সাদা লুঙ্গি। অন্যজন তুলনামূলক ছোট বয়সের।
রানী রোদের দিকে তাকিয়ে বলল,
— রোদ, দেখ না! ছেলেদুটো আমাদের দিকেই আসছে না?
রানীর কথা শুনে রোদ সামনের দিকে তাকাল। সত্যিই দুজন যুবক তাদের দিকে এগিয়ে আসছে।
এমন সময় জারা হঠাৎ বলে উঠল,
— বান্ধবীরা, সামনের কালো শার্ট আর সাদা লুঙ্গি পরা ছেলেটা কিন্তু সেই!
জারার কথা শুনে সবাই তার দিকে তাকাল। যেন তার কথার অর্থ বুঝতে চেষ্টা করছে।
কিন্তু জারাকে কিছু জিজ্ঞেস করার আগেই তাদের কানে ভেসে এল একটি পুরুষালি গম্ভীর কণ্ঠ।
— কারও জমি থেকে না বলে কিছু নেওয়াকে চুরি বলে, জানিস না?
কথাটি শুনে সবাই সামনে তাকাল।
রোদও শসা হাতে নিয়ে লোকটার দিকে তাকাল। তারপর চোখ ছোট ছোট করে কিছুটা বিরক্তির সুরে বলল,
— ওই, হ্যালো! এটা আমাদের জমি!
রোদের কথা শুনে আদি প্রথমে তার দিকে তাকাল। তারপর মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে খইরুলকে উদ্দেশ করে বলল,
— খইরুল, দেখ! কী কয় বেডি! জমি নাকি তার!
আদির এমন কথা শুনে রোদের ভ্রু কুঁচকে গেল। সে এবার কিছুটা রাগী কণ্ঠে বলল,
— আমাদের জমি বলেই বলছি!
আদি ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল,
— দেখ, আজ আমার জমি তার দাবি করতাছে। কাল দেখবি, আমারে তার ভাতার বইলা দাবি কইরা বসছে!
কথাটা শুনে খইরুল নিজের হাসি চেপে রাখার চেষ্টা করল।
কিন্তু রোদের অবস্থা তখন অন্যরকম। ছেলেটার এমন বেয়াদবিপূর্ণ কথা শুনে তার মাথায় যেন রক্ত উঠে গেল।
সে রাগে চিৎকার করে বলল,
— Mind your language!
আদি এবার ভ্রু উঁচু করে বাঁকা হাসি দিয়ে বলল,
— ম্যাডাম আবার ইংলিজিতে কথা কয়!
আদির কথা শুনে রোদের মাথা রাগে প্রায় ফেটে যাওয়ার অবস্থা। সে দাঁতে দাঁত চেপে ইংরেজিতে কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল। তারপর আঙুল তুলে আদির দিকে তাকিয়ে বলল,
— You...! আমি আপনাকে দেখে নেব!
কথাটা বলেই সে রাগে কাঁপতে লাগল।
অন্যদিকে আদি যেন রোদের রাগ দেখে আরও মজা পাচ্ছে। সে নানা রকম ভঙ্গি করে দাঁড়িয়ে রইল। কখনো কাঁধ ঝাঁকাল, আবার কখনো এমনভাবে মুখ বাঁকাল, যেন রোদ তাকে কিছুতেই ভয় দেখাতে পারবে না।
রোদের রাগ তখন চরমে পৌঁছে গেছে। সে আর সেখানে এক মুহূর্তও দাঁড়াতে চাইল না।
বান্ধবীদের দিকে তাকিয়ে বলল,
— চল, এখান থেকে!
কথাটা বলেই সে সেখান থেকে হাঁটা দিল। রোদ এতটাই রেগে ছিল যে বান্ধবীদের জন্য অপেক্ষা পর্যন্ত করল না। বাকিরা একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে তার পেছনে হাঁটতে শুরু করল।
আদি কিন্তু তখনও দাঁড়িয়ে ছিল। সে একদৃষ্টিতে রোদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটার রাগী মুখ, চোখের ভাষা আর কথা বলার ধরন যেন কিছুক্ষণের জন্য তার মনোযোগ কেড়ে নিয়েছে।
হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা খইরুল ডেকে উঠল,
— আদি ভাই!
কিন্তু আদি কোনো উত্তর দিল না।
খইরুল আবারও ডাকল,
— আদি ভাই, কী হইছে?
এবার আদির হুঁশ ফিরল। সে চোখ সরিয়ে খইরুলের দিকে তাকাল।
খইরুল কিছুটা অবাক হয়ে বলল,
— ভাই, মেয়েটার সাথে এমন করলা কেন হঠাৎ?
আদি স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল,
— এমনিই।
খইরুল আবারও বলল,
— মেয়েটারে তো চেনা যায় না। তার লগে এমন করা কি ঠিক হইল?
আদি এবার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল,
— কে বলছে চিনি না? সে হইলো নাবিলা শেখ রোদ। রোনত শেখের একমাত্র মাইয়া।
আদির কথা শুনে খইরুলের চোখ বড় বড় হয়ে গেল। সে প্রায় চিৎকার করে বলে উঠল,
— এই! সে?!
তার বিস্মিত কণ্ঠ শুনে আদি শুধু মাথা ওপর-নিচ করল।
তারপর আবারও একবার রোদের চলে যাওয়ার পথের দিকে তাকাল।
শীতের সকালটা তখনও আগের মতোই সুন্দর। মাঠের ওপর থেকে ধীরে ধীরে কুয়াশার চাদর সরে যাচ্ছে। কৃষকেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। পাখিরা ডেকে চলেছে আপন মনে।
